জাতীয়

ঝুম বৃষ্টিতে ভুঁইয়াদের করমা উৎসব

News সেপ্টেম্বর ১১, ২০২৬ 0
ঝুম বৃষ্টিতে ভুঁইয়াদের করমা উৎসব
ঝুম বৃষ্টিতে ভুঁইয়াদের করমা উৎসব

সন্ধ্যায় গ্রামের আখড়ায় করমা বা কারামগাছের ডাল পুঁতে পূজা দেওয়ার পরই আগের দিন ভোর থেকে না খাওয়া গ্রামের কুমারী মেয়েরা উপোস ভাঙতে পারে। এটাই করমা পূজা বা ডাল পূজার ধর্মীয় রীতি। কিন্তু সন্ধ্যার আগে থেকেই ঝুম বৃষ্টি। সঙ্গে ছিল আকাশের গর্জন। সন্ধ্যা গড়িয়ে রাত ১১টা বাজার পরও যখন বৃষ্টি থামল না, তখন বৃষ্টি মাথায় নিয়েই নেমে পড়ল উপোস থাকা কিশোরীরা। সঙ্গে গ্রামের নারীরা। বসে থাকতে পারলেন না পূজারি ও গ্রামের মোড়লও।

আখড়ার ওপর ছিল কাপড়ের শামিয়ানা। কিন্তু তাতে বৃষ্টির পানি থেকে রক্ষা হচ্ছিল না। ঝুম বৃষ্টির মধ্যেই শুরু হয়ে গেল ভুঁইয়াদের করমা পূজা বা ডাল পূজা, যাকে করমা উৎসবও বলা হয়ে থাকে।

গ্রামের আখড়ায় চলছে পূজা

বৃহস্পতিবার সন্ধ্যায় ভুঁইয়াদের গ্রাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভুঁইয়াদের করমা উৎসবের বিশেষত্ব ছিল ১৫টি গ্রামের ভুঁইয়ারা মিলে আয়োজন করেছে করমা উৎসবের। বৃষ্টির মধ্যে গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে আসা অতিথিরা। এবার বিশেষভাবে আয়োজিত উৎসবে গ্রামের যুবকদের নেতৃত্ব দেন মানিক রাই।

মানিক রাই প্রথম আলোকে বলেন, ‘ওরাওঁদের কারামেল উৎসব থেকে ভুঁইয়াদের করমা একটু আলাদা। ওরাওঁদের আখড়ায় পুঁতে রাখা কারামগাছের ডালের সামনে থাকে চাঙারিতে রাখা মাটি ও বালুর মিশ্রণে বপন করা বীজ থেকে গজানো চারা। কিন্তু ভুঁইয়াদের চারার সঙ্গে থাকে পূজারির নিজ হাতে মাটি দিয়ে বানানো হাতি ও ঘোড়া। অর্থাৎ আমরা বৃক্ষের সঙ্গে জীবজন্তুও রক্ষার প্রার্থনা নিয়েও করমা পালন করে থাকি।’
ভুঁইয়ারা জানান, এবার চাঙারিতে বপন করা বীজের মধ্যে ছিল মাষকলাই, যব, গম, ছোলা, ধান, অড়হড়, শসা ও তিল। এদের বলা হয় সাতভাই এক বোন। এখানে তিল হচ্ছে বোন। বোন কে হবে ধরাবাঁধা নেই। কখনো ধানও বোন হতে পারে।

বীজ বপনের পর প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দুটি চাঙারি আখড়ায় নিয়ে যাওয়া হতো। সেখানে চাঙারি ঘিরে নাচ-গান চলত। বলা হয়ে থাকে করমার গীত শুনে শুনে বীজ থেকে চারাগুলো দ্রুতই বেড়ে ওঠে।

পূজার নানা আনুষ্ঠানিকতা শেষে মেয়েরা আখড়ায় পুঁতে রাখা গাছের ডালে শাপলা ফুলের মালা পরায়। পাতায় গেঁথে দেয় তালের রুটি। কিশোরীর উপোস ভেঙে গ্রামের নারী-পুরুষের সঙ্গে করমা ডালকে ঘিরে মাদলের তালে তালে শুরু করে নাচগান। চলে ভোর পর্যন্ত বিরতিহীন।

আখড়া থেকে কারামগাছের ডাল তুলে বিসর্জনে নিয়ে যাওয়ার আগে শেষ নাচগান। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দেওপুরায়

নাচগানে অংশ নিতে দেখা যায় নওগাঁর সাপাহার উপজেলার খরিয়াপাড়ার কিশোরী মৌমিতা রায়কে (১৫)। সে বলল, ‘আমি জীবনে এমন উৎসব দেখিনি। আমাদের গ্রামে এটা হয় না। তাই দিদার সঙ্গে আত্মীয়ের বাড়িতে এসেছি বেড়াতে। আসাটা সার্থক হয়েছে। অনেক আনন্দ করলাম।’

কথা হয় গৃহবধূ সোহাগী রাইয়ের সঙ্গে। এবার করমা জাঁকজমকপূর্ণ হবে বলে এসেছেন বাবার বাড়ি। তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিতিনপুরে। সেখানেও করমা হয়। তবে জাঁকজমকপূর্ণ নয়। তিনি বলেন, ‘বাপের বাড়ি এসেছি শুধু মনভরে নাচগান করতেই। বৃষ্টির কারণে সন্ধ্যা থেকে নাচতে পারিনি। তবে রাত ১১টা থেকে ভোর পর্যন্ত নাচলাম।’

সোহাগী মাদলও বাজাতে পারেন। নেচে নেচে মাদল বাজালেন অনেকক্ষণ। এ ব্যাপারে তিনি বলেন, ‘বাপের মাদল বাজানো দেখে দেখে শিখেছি। কেউ আমাকে শেখায়নি। হামার বাপ হোইলো গাঁয়ের পূজারি ধিরেণ রাই।’ আয়োজনে দেখা যায়, একবার বাবা আর একবার মেয়ের হাতেই বাজছে মাদল।

শুক্রবার সকাল আটটার দিকে আখড়া থেকে করমার ডাল তুলে মাদলের তালে তালে নেচে গ্রামে পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন গ্রাম থেকে চাল-ডাল ও তরকারি জোগাড় করে আয়োজন করা হয় খিচুড়ির।

গ্রামের প্রতিটি বাড়ির মাটির দেয়াল ছিল লেপাপোঁছা। লাল মাটি দিয়ে আংশিক রাঙানো। উৎসবের রঙে রেঙেছিল গ্রামবাসীর মনও।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
ফেসবুকে ‘বিদ্যুৎ বিল কমানোর’ চমকপ্রদ বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদ!
ফেসবুকে ‘বিদ্যুৎ বিল কমানোর’ চমকপ্রদ বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদ!

‘স্মার্ট উপায়ে বিদ্যুৎ বিল কমান’, ‘বিদ্যুৎ খরচ কমবে ২০ থেকে ৩৫ শতাংশ’, ‘যে কোনো সকেটে লাগালেই সাশ্রয়’—এমন নানান চমকপ্রদ বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সয়লাব। এক শ্রেণির প্রতারক ব্যবসায়ী চক্রের সদস্যরা চটকদার এসব বিজ্ঞাপনে দাবি করছেন, ছোট্ট একটি ‘স্মার্ট এনার্জি সেভার’ বা ‘পাওয়ার সেভার’ ডিভাইস বাসার যে কোনো সকেটে লাগিয়ে রাখলেই প্রিপেইড ও পোস্টপেইড মিটারের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমে যাবে। ইদানিং কম্পিউটার বা মোবাইলের মাউস স্ক্রল করলেই ইংরেজি ও বাংলায় এমন প্রলুদ্ধকর বিজ্ঞাপন চোখে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ডিভাইসের দাম মাত্র ৪৯০ থেকে ৬৯০ টাকা হাকা হচ্ছে। সরকারিভাবে বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি ইউনিটপ্রতি বিভিন্ন স্ল্যাবের কারণে বিদ্যুতের বিল অতিরিক্ত আসার অভিযোগ রয়েছে। গত কয়েক মাস ধরে বিল তুলনামূলক বেশি আসায় চিন্তিত সাধারণ গ্রাহকরা। তাদের অনেকেই না বুঝে প্রতারকদের এই ফাঁদে পা দিচ্ছেন। রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা নুরুল আলম (ইলেকট্রনিক সামগ্রী সম্পর্কে ভালো পড়াশোনা রয়েছে) জানান, তার পরিচিত অনেকেই ফেসবুকে দেখা এসব বিজ্ঞাপনের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই ধরনের ডিভাইসের মাধ্যমে ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ বিল কমানোর দাবিকে একেবারেই ‘অমূলক’ বলে উল্লেখ করেন তিনি। আরও পড়ুন কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং গত দুই-তিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে দেখা গেছে, বিভিন্ন সময়ে হরেক নামে অনলাইন পেজ ও শপের বিজ্ঞাপনে বিল কমানোর এসব ভিত্তিহীন দাবি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—Best Shop (বেস্ট শপ), 2inshop  (টু ইন শপ), Allion Shop (অ্যালিয়ন শপ), Sellerybd.com  (সেলারি বিডি ডট কম” Osthir Collection (অস্থির কালেকশন), Sarashopbd.com (সারা শপ বিডি ডট কম), Daily Spark Bd (ডেইলি স্পার্ক বিডি), Carry Bd (ক্যারি বিডি), Best Shopping (বেস্ট শপিং), EG SaleBd (ইজি সেল বিডি), One Stop Galaxy (ওয়ান স্টপ গ্যালাক্সি), TRT Shop (টিআরটি শপ), Discount Shop  (ডিসকাউন্ট শপ), Kinelio (কিনেলিও), The Asia Express (দ্য এশিয়া এক্সপ্রেস), Good Shop (গুড শপ), Vat 30 (ভ্যাট ৩০), Nobo Mart Bd (নোবো মার্ট বিডি), Genious Mart Bd (জিনিয়াস মার্ট বিডি), Zero.O (জিরো ডট ও), Instant Product (ইনস্ট্যান্ট প্রোডাক্ট), Naturo Mart.com (ন্যাচুরো মার্ট ডট কম), Paikari.com (পাইকারি ডট কম), Dorkari Bazar (দরকারি বাজার)। তবে বিদ্যুৎ প্রকৌশল ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ব্যাখ্যা এবং আন্তর্জাতিকভাবে একই ধরনের ডিভাইস নিয়ে পরিচালিত বিভিন্ন পরীক্ষার তথ্য বলছে, সাধারণ আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল ২০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়ার এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও এই ধরনের ‘পাওয়ার সেভার’ ডিভাইস নিয়ে প্রতারণামূলক বিজ্ঞাপনের অভিযোগ উঠেছে। যে কোনো সকেটে লাগালেই বিল কম! ফেসবুকের বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে, ডিভাইসটি বাসা, অফিস কিংবা দোকানের যে কোনো বৈদ্যুতিক সকেট বা মাল্টিপ্লাগে সংযুক্ত করলেই বিদ্যুতের অপচয় কমে যাবে। এর জন্য কোনো ধরনের সেটিং, মিটার পরিবর্তন কিংবা আলাদা সংযোগের প্রয়োজন নেই। কিছু বিজ্ঞাপনে আরও বলা হচ্ছে, ডিভাইসটি বিদ্যুতের ‘ভোল্টেজ স্থিতিশীল’ করবে, বৈদ্যুতিক সরঞ্জামের আয়ু বাড়াবে, শর্ট সার্কিট ও সার্জ থেকে সুরক্ষা দেবে এবং একই সঙ্গে মাসিক বিল কমাবে। কম দাম, ক্যাশ অন ডেলিভারি সুবিধা এবং ‘বিল ৩০ শতাংশ পর্যন্ত কমবে’ এমন প্রলোভনে আকৃষ্ট হয়ে অনেক গ্রাহক পণ্যটি কিনছেন। কিন্তু পণ্যটির কার্যকারিতা প্রমাণের জন্য বিজ্ঞাপনগুলোতে কোনো স্বীকৃত পরীক্ষাগার প্রতিবেদন, স্বাধীন পরীক্ষার ফল কিংবা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের অনুমোদনের প্রমাণ পাওয়া যায় না। বিজ্ঞান কী বলছে? বাসাবাড়ির বিদ্যুৎ ব্যবহারের হিসাব মূলত কিলোওয়াট-আওয়ার (kWh) বা ইউনিটে করা হয়। অর্থাৎ, কোনো বৈদ্যুতিক যন্ত্র কত সময় ধরে কী পরিমাণ সক্রিয় বিদ্যুৎ ব্যবহার করছে তার ভিত্তিতেই ব্যবহৃত ইউনিট নির্ধারিত হয়। এ ধরনের ‘এনার্জি সেভার’ ডিভাইসের ভেতরে সাধারণত ক্যাপাসিটর, ছোট সার্কিট ও একটি এলইডি ইন্ডিকেটরের মতো সাধারণ উপাদান থাকে। ক্যাপাসিটর দিয়ে ‘পাওয়ার ফ্যাক্টর’ সংশোধনের প্রযুক্তি শিল্পকারখানায় বাস্তব ও কার্যকর হলেও সেটিকে বাসাবাড়ির বিদ্যুৎ বিল ২০ থেকে ৩৫ শতাংশ কমানোর উপায় হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আবাসিক গ্রাহকের কিলোওয়াট-আওয়ার ব্যবহারের পরিমাণ এতে উল্লেখযোগ্য হারে কমে না। আরও পড়ুন বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়লো ১ টাকা ৫২ পয়সা একই ধরনের ডিভাইস নিয়ে পরিচালিত বিভিন্ন স্বাধীন ফ্যাক্টচেক ও প্রযুক্তি বিশ্লেষণেও বলা হয়েছে প্লাগ-ইন ‘পাওয়ার সেভার’ সাধারণ আবাসিক বিদ্যুৎ বিল কমানোর জন্য মোটেও কার্যকর নয়। কিছু ক্ষেত্রে নিম্নমানের উপাদান ব্যবহারের কারণে এগুলো বড় ধরনের নিরাপত্তাঝুঁকিও তৈরি করতে পারে। ‘পাওয়ার ফ্যাক্টর’ নিয়ে বিভ্রান্তি এই প্রতারণার অন্যতম কৌশল হলো ‘পাওয়ার ফ্যাক্টর’ শব্দটির অপব্যবহার। বৈদ্যুতিক প্রকৌশলে পাওয়ার ফ্যাক্টর সংশোধনের জন্য ক্যাপাসিটর ব্যবহারের বাস্তব প্রয়োগ রয়েছে, বিশেষ করে বড় শিল্পকারখানায় বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বাড়াতে এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে শিল্পকারখানার পাওয়ার ফ্যাক্টর সংশোধনের বিষয়টিকে সাধারণ বাসার মাসিক বিদ্যুৎ বিল কমানোর সঙ্গে এক করে দেখানো যুক্তিযুক্ত নয়। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে একটি ছোট প্লাগ-ইন ক্যাপাসিটর লাগিয়ে ২০, ৩০ কিংবা ৩৫ শতাংশ পর্যন্ত বিল কমানোর দাবি তাই চরম বিভ্রান্তিকর ও সন্দেহজনক। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের পরামর্শ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গ্রাহকদের যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় বাতি ও ফ্যান বন্ধ রাখা, দক্ষ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার এবং এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনায় ব্যবহার শেষে বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ রাখা, অপ্রয়োজনে লাইট-ফ্যান না চালানো, চার্জার ব্যবহারের পর সকেট থেকে খুলে রাখা, শক্তি সাশ্রয়ী আলো ব্যবহার এবং ফ্রিজ ব্যবহারে সচেতন হওয়ার ওপর জোর দিয়েছে। পাশাপাশি ডেসকোর ওয়েবসাইটেও গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার ও খরচ নিয়ন্ত্রণে প্রিপেইড মিটার ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক তথ্য দেওয়া রয়েছে। সস্তা ডিভাইসে অগ্নিঝুঁকি বিদ্যুৎ বিল কমানোর দাবি প্রমাণিত না হলেও নিম্নমানের কোনো বৈদ্যুতিক ডিভাইস সার্বক্ষণিক সকেটে লাগিয়ে রাখলে নিরাপত্তার বিষয়টি চরমভাবে বিঘ্নিত হতে পারে। নিম্নমানের প্লাস্টিক, তার, ক্যাপাসিটর বা সার্কিটে ত্রুটি থাকলে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে শর্ট সার্কিট বা বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। আন্তর্জাতিকভাবেও এই ধরনের ‘পাওয়ার সেভার’ ডিভাইসের নিরাপত্তাঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। আরও পড়ুন বাড়িতে মিটার নেই, তবুও এল ৬৯২ টাকার বিদ্যুৎ বিল বিশেষজ্ঞদের পরামর্শ অচেনা কোনো ডিভাইস সকেটে লাগানোর আগে এর বৈদ্যুতিক নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও অনুমোদনের বিষয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মিটারে কারসাজি করলে শাস্তি বিদ্যুৎ বিল কমানোর নামে মিটার বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের কারসাজি করা আরও গুরুতর অপরাধ। বিদ্যুৎ আইনে মিটার বা পরিমাপক যন্ত্রে হস্তক্ষেপ এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই কোনো বিজ্ঞাপনে মিটারের রিডিং কমানো, মিটার ‘ধীর’ করা বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের কথা বলা হলে গ্রাহকদের তা থেকে সম্পূর্ণ দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে কীভাবে কমবে বিদ্যুৎ বিল? বাসাবাড়ির বিদ্যুৎ বিল কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ব্যবহারের পরিমাণ কমানো। অপ্রয়োজনে এসি, ফ্যান, লাইট ও অন্যান্য যন্ত্র চালু না রাখা, শক্তি সাশ্রয়ী এলইডি ব্যবহার, এসির তাপমাত্রা নির্দিষ্ট সীমায় রাখা, পুরোনো ও অতিরিক্ত বিদ্যুৎখেকো যন্ত্রের পরিবর্তে দক্ষ যন্ত্র ব্যবহার এবং প্রিপেইড মিটারে নিয়মিত ব্যবহার পর্যবেক্ষণ করাই একমাত্র বৈজ্ঞানিক উপায়। ডেসকো তাদের নির্দেশনায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার পরামর্শ দিয়েছে। অতএব ‘সকেটে লাগান, বিল ৩০ শতাংশ কমান’—এমন চটকদার বিজ্ঞাপনে বিশ্বাস করার আগে পণ্যের বৈজ্ঞানিক কার্যকারিতা ও নিরাপত্তার প্রমাণ যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছে কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন গ্রাহকরা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ফেসবুকে নানা ধরনের অপপ্রচার বা ভুয়া তথ্য দেখা যায়, যার সবগুলো তৎক্ষণাৎ বিটিআরসির নজরে আসে না। তবে কোনো বিষয়ে নির্দিষ্টভাবে অভিযোগ পাওয়া গেলে এবং তা বন্ধ বা সরানোর মতো হলে বিটিআরসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে (যেমন: ফেসবুক) অনুরোধ জানাতে পারে। এছাড়া বিষয়টি মূলতঃ বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গেই বেশি সম্পৃক্ত। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) মনিটরিং সেলের নির্বাহী প্রকৌশলী এ.টি.এম রাসেল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এমইউ/এমকেআর 

News সেপ্টেম্বর ১১, ২০২৬ 0
হুথিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ

হুথিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

সম্পত্তি হস্তান্তর আইন: ইতিবাচক সংশোধনীটিতে যা আরও স্পষ্ট করা দরকার

সম্পত্তি হস্তান্তর আইন: ইতিবাচক সংশোধনীটিতে যা আরও স্পষ্ট করা দরকার

এই খসড়া পাস হলে বাংলাদেশের সাইবার স্পেস নিপীড়নমূলক ভুবনে পরিণত হবে: টিআইবি
এই খসড়া পাস হলে বাংলাদেশের সাইবার স্পেস নিপীড়নমূলক ভুবনে পরিণত হবে: টিআইবি

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬–এর খসড়ায় এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জনগণের মৌলিক মানবাধিকার, বাক্স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি সৃষ্টি করবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, অংশীজনদের মতামত ও আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে খসড়াটি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।আজ শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘খসড়া সাইবার সুরক্ষা আইন, ২০২৬–এ সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা ও জনগণের মতপ্রকাশের অধিকার-সম্পর্কিত তিনটি জটিল বিষয় একটি আইনে অন্তর্ভুক্ত করে তিনটির কোনোটিতেই যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বরং প্রতিটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এবং উদ্দেশ্যমূলক অপব্যাখ‍্যা ও অপব্যবহারের সুযোগ সৃষ্টি করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করা হয়েছে। সাইবার অপরাধের সঙ্গে সাইবার সুরক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রকে একাকার করে ফেলার পাশাপাশি সাইবারজগতে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যা সম্পূর্ণ ভিন্ন, এ ধরনের আইনের আওতাবহির্ভূত এবং বৈশ্বিক উত্তম চর্চার পরিপন্থী।’খসড়া আইনটি অনুমোদিত হলে বাংলাদেশের সাইবার স্পেস একটি অবারিত নজরদারি, জবাবদিহিহীন, নিপীড়নমূলক ভুবনে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘খসড়া আইনটিতে গুজব, অপতথ্য, হেয়প্রতিপন্ন, মানহানিকর, রাষ্ট্রের জন্য অবমাননাকরসহ বেশ কিছু ধারণাকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার ফলে ইচ্ছাকৃতভাবে অপব্যাখ্যার মাধ্যমে টার্গেটেড অপব্যবহার ও  বিশেষ করে বাক্‌স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। অধিকন্তু, “যৌন হয়রানি” ও  “সেক্সটর্শন” ইত্যাদি শব্দবন্ধকে এমন অপেশাদার ও অসম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা প্রকৃত অপরাধকে আড়াল করে অভিযুক্তের সুরক্ষা আর ভুক্তভোগীর অধিকার হরণের আশঙ্কা তৈরি করেছে।’ইফতেখারুজ্জামান বলেন, খসড়া আইনের ধারা-৪৬(২)–এ অজামিনযোগ্য অপরাধ হিসেবে ধারা-২৩ এর উল্লেখ করা হয়েছে, যেখানে দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষাসহ ‘বৈদেশিক কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ এবং ‘বৈদেশিক কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার্থে’ ইত্যাদি যেসব বিষয়ের অবতারণা করা হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যার ঘাটতি ও প্রায়োগিক প্রভাব অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীনদের মর্জিমাফিক হওয়ার কারণে অপব্যবহারের মাধ্যমে ভিন্নমত ও বাক্স্বাধীনতাকে ব‍্যাপক হুমকির মুখে ফেলবে।জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রীসহ ২৮ সদস্যের সমন্বয়ে সাইবার সুরক্ষা কাউন্সিল গঠনের যে প্রস্তাব করা হয়েছে, সেখানে বেসরকারি পর্যায়ের তথ্যপ্রযুক্তি বা মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে মাত্র দুজনের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। এই দুজন আবার সরকার কর্তৃক মনোনীত হবেন। ফলে সুরক্ষা কাউন্সিল সরকারের সরাসরি কর্তৃত্বাধীন অবস্থায় কোনো প্রকার জবাবদিহিহীনভাবে এ আইনের উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা ও যথেচ্ছ প্রয়োগের ক্ষমতা লাভ করবে। অতএব, এ ধরনের ধারাগুলো ঢেলে সাজিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষম সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কাউন্সিল গঠনের আহ্বান জানাই।’স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন সাপেক্ষে বিধি প্রণয়নের ক্ষমতা সরকারের পরিবর্তে কাউন্সিলের ওপর ন্যস্ত করার প্রস্তাব রেখে ইফতেখারুজ্জামান বলেন, ‘কাউন্সিল সদস্যসহ এ আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে সরল বিশ্বাসে তাদের কৃত কর্মকাণ্ডের জন্য যেকোনো ধরনের ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, তা আইনের দৃষ্টিতে সবাই সমান এই মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। সার্বিক বিবেচনায় খসড়া আইনটি ঢেলে সাজানো ছাড়া অনুমোদিত হলে বাংলাদেশের সাইবার স্পেস একটি অবারিত নজরদারি, জবাবদিহিহীন, নিপীড়নমূলক ভুবনে পরিণত হবে, যেখানে জনগণের অভিগম্যতা সরকারের মর্জিমাফিক নিয়ন্ত্রিত হবে এবং ভিন্নমত দমনসহ মৌলিক মানবাধিকার লঙ্ঘন স্বাভাবিকতায় পরিণত হবে।’ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সব নাগরিকের সাইবার সুরক্ষার যে অঙ্গীকার করা হয়েছে, তা মনে করিয়ে দিয়ে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত এবং আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে খসড়াটি ঢেলে সাজানোর জোর দাবি জানিয়েছে টিআইবি।

News সেপ্টেম্বর ১১, ২০২৬ 0
রাজপুত্রের হাতের হাড় দেখিয়ে সেনাদের মনোবল বাড়ানোর উদ্যোগ রাশিয়ার

রাজপুত্রের হাতের হাড় দেখিয়ে সেনাদের মনোবল বাড়ানোর উদ্যোগ রাশিয়ার

টেইলর সুইফটের নামে নতুন পোকাদের নাম

টেইলর সুইফটের নামে নতুন পোকাদের নাম

পিসিওএস (PCOS): কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ | নুভিস্তা ফার্মা

পিসিওএস (PCOS): কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ | নুভিস্তা ফার্মা

অ্যাজোস্পারমিয়া থাকলে কি বাবা হওয়া সম্ভব 
অ্যাজোস্পারমিয়া থাকলে কি বাবা হওয়া সম্ভব 

পুরুষ বন্ধ্যত্বের অন্যতম বড় কারণ অ্যাজোস্পারমিয়া। এর মানে হলো বীর্য পরীক্ষায় কোনো শুক্রাণু খুঁজে না পাওয়া। তাহলে অ্যাজোস্পারমিয়া থাকা পুরুষ কি বাবা হতে পারবেন?এর উত্তর হলো কিছু ক্ষেত্রে তা সম্ভব। অ্যাজোস্পারমিয়া দুই ধরনের। একটি হলো অবস্ট্রাকটিভ অ্যাজোস্পারমিয়া, আরেকটি নন–অবস্ট্রাকটিভ অ্যাজোস্পারমিয়া। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পারমিয়াএর মানে পুরুষের অণ্ডকোষে শুক্রাণু তৈরি হচ্ছে। কিন্তু যে পথ দিয়ে শুক্রাণুগুলো বীর্যে পৌঁছায়, সেই পথে কোনো বাধা রয়েছে বা পথটি কোনো কারণে বন্ধ রয়েছে। এই ক্ষেত্রে চিকিৎসায় সুফল মেলে। অণ্ডকোষ থেকে পিইএসএ বা টিইএসএর মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করে আইভিএফ বা ইকসি পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মের চেষ্টা করা সম্ভব।নন–অবস্ট্রাকটিভ অ্যাজোস্পারমিয়ানন–অবস্ট্রাকটিভ বা সিক্রেটরি অ্যাজোস্পারমিয়া। এ ক্ষেত্রে টেস্টিকুলার ফেইলিউরের কারণে শুক্রাণু তৈরি হয় না। অথবা তৈরি হলেও পরিণত শুক্রাণু তৈরি হয় না। এসব ক্ষেত্রে অনেক সময় আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতেও সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না। কারণ, আইভিএফে যেতে হলেও স্বামীর সুস্থ পরিণত শুক্রাণুর প্রয়োজন।মনে রাখতে হবে, অ্যাজোস্পারমিয়ার ক্ষেত্রে কোনো ওষুধ দিয়ে শুক্রাণু তৈরি সম্ভব নয়। এ ক্ষেত্রে ইকসি বা আইভিএফ চেষ্টা করা ছাড়া উপায় নেই।ইকসিতে কী করা হয়পিইএসএ বা টিইএসএ পদ্ধতির মাধ্যমে সাময়িকভাবে অচেতন করে অণ্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। অন্যদিকে এর আগে থেকেই ১০-১২ দিন ইনজেকশন দিয়ে স্ত্রীর ডিম্বাণুও পরিপক্ব করা হয়। স্ত্রীকেও সাময়িকভাবে অচেতন করে ডিম্বাণুগুলো আইভিএফ ল্যাবরেটরিতে সংগ্রহে রাখা হয়। এরপর একটি মাইক্রো ম্যানিপুলেটর ইকসি যন্ত্রের সাহায্যে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটাকে প্রবেশ করানো হয় এবং কিছুদিন পর এ থেকে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটি পরবর্তীকালে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।অ্যাজোস্পারমিয়ার ক্ষেত্রে অনেক সময় সাফল্যের হার ২৫ থেকে ৩০ শতাংশের বেশি নয়। তবে স্ত্রীর বয়স কম হলে আর ২–৩ বার ট্রান্সফার করার মতো ভ্রূণ পাওয়া গেলে সাফল্যের হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।শেষ কথা—বীর্য পরীক্ষায় শুক্রাণু নেই জেনে হতাশায় না ভুগে একজন অভিজ্ঞ বন্ধ্যত্ববিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।অধ্যাপক মারুফ সিদ্দিকী, চিফ কনসালট্যান্ট, ঢাকা ফার্টিলিটি সেন্টার, পান্থপথ

News সেপ্টেম্বর ১১, ২০২৬ 0
তেইশে শ্রাবণ

তেইশে শ্রাবণ

৯/১১: যে সকাল বদলে দিয়েছিল পুরো বিশ্বকে

৯/১১: যে সকাল বদলে দিয়েছিল পুরো বিশ্বকে

৮ তলার ভবনে নানা ডিভাইস নিয়ে ৬৩ বিদেশি নাগরিক কী করছিলেন, যা বলছে পুলিশ

৮ তলার ভবনে নানা ডিভাইস নিয়ে ৬৩ বিদেশি নাগরিক কী করছিলেন, যা বলছে পুলিশ

0 Comments