এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানের পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে শুক্রবার জাপানের উদ্দেশে যাত্রা করেছে আফঈদা খন্দকার, মনিকা চাকমারা।
এশিয়ান গেমস সামনে রেখে চীনে বেশ কয়েকদিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে কন্ডিশনিংয়ের পাশাপাশি দুটি অনুশীলন ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। গুয়াংজুর ক্যাম্প শেষে এবার জাপানে গিয়ে গেমসের
জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন কোচ পিটার বাটলারের শিষ্যরা।
এশিয়ান গেমসে এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য সাম্প্রতিক সময়ের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আরও ভালো করার প্রত্যাশা রয়েছে দলের।
বাংলাদেশের গ্রুপটাও বেশ কঠিন। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ফলে গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে ঋতুপর্ণা-তহুরাদের।
১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে জাপান সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।
১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাপান সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি, যা বাংলাদেশ সময় দুপুর ২টা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে। নাগাই স্টেডিয়ামে এই ম্যাচও শুরু হবে জাপান সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপের সেরা দলগুলো নকআউট পর্বে যাবে। তাই শক্তিশালী দুই কোরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পাশাপাশি মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পাওয়াও হবে বাংলাদেশের অন্যতম লক্ষ্য।
জাপানের নাগোয়া ও আইচি শহরে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হচ্ছে-আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল (নারী), ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শ্যুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।
আরআই/আইএন
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন
ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও লক্ষ্য নির্ধারণে সহায়তা বাড়ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সৌদি আরবে ১০০-এর বেশি মার্কিন সামরিক উপদেষ্টা কাজ করছেন। তাদের মূল কাজ হলো গোয়েন্দা তথ্য দেওয়া এবং হুতিদের অবস্থান শনাক্ত করে হামলার লক্ষ্য নির্ধারণে সৌদি বাহিনীকে সহায়তা করা। কী ধরনের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক সদস্যরা সম্প্রতি গঠিত একটি যৌথ বাহিনী কমান্ডের আওতায় কাজ করছেন। এই কমান্ড কয়েক সপ্তাহ আগে গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এমন একটি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করছে, যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে কী ঘটছে তা প্রায় তাৎক্ষণিকভাবে দেখা যায়। এটি পেন্টাগনের ‘ম্যাভেন’ ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে। এ ছাড়া হুথিদের ওপর হামলার জন্য ভৌগোলিক তথ্যের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণেও সৌদি আরবকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তবে এই সহায়তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করলেও সরাসরি হামলায় অংশ নিচ্ছে না। সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ বা অন্যান্য সামরিক সহায়তাও দেওয়া হচ্ছে না। হুথিদের অগ্রযাত্রায় উদ্বেগ সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে লড়াই আরও তীব্র হয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় ধরনের সংঘাত হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দর দখল করেছে। এতে লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল হুমকির মুখে পড়তে পারে। এর আগে সৌদি আরবেও হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এতে কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইরানের ভূমিকা নিয়ে মার্কিন উদ্বেগ মার্কিন কর্মকর্তাদের দাবি, ইয়েমেনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকশ সদস্য রয়েছে। তারা হুথিদের সঙ্গে কাজ করছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, হুথিদের সহায়তায় ইরান শেষ পর্যন্ত বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার চেষ্টা করতে পারে। এই নৌপথ বন্ধ হলে মধ্যপ্রাচ্য থেকে পণ্য ও জ্বালানি পরিবহনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সম্প্রতি ইয়েমেনে আইআরজিসির উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়েছেন। তার মতে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক হুতি হামলায় ইরানের ভূমিকা রয়েছে। অতীতের অভিজ্ঞতা নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা অবশ্য নতুন নয়। ওবামা ও ট্রাম্পের প্রথম মেয়াদেও ওয়াশিংটন সৌদি বাহিনীকে গোয়েন্দা তথ্য ও হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছিল। তবে ওই সময়ের অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র নিজেও কয়েক মাস হুথিদের বিরুদ্ধে অভিযান চালায়। পরে যুদ্ধবিরতির মাধ্যমে সেই অভিযান বন্ধ করা হয়। মার্কিন সামরিক কর্মকর্তাদের একাংশ মনে করেন, ওই অভিযানের শেষ করার স্পষ্ট পরিকল্পনা ছিল না। একাধিক যুদ্ধে চাপে মার্কিন বাহিনী ইরানের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীও এখন চাপে রয়েছে। মার্কিন সেনারা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন এবং অস্ত্রের মজুত নিয়েও উদ্বেগ রয়েছে। হরমুজ প্রণালিতেও যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে। সেখানে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা, বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া এবং ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখার কাজ করছে মার্কিন বাহিনী। এ অবস্থায় সৌদি-হুথি সংঘাতে যুক্তরাষ্ট্র কতটা জড়াবে, তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সতর্কতা রয়েছে। বিশেষ করে কোনো হামলায় বেসামরিক মানুষ হতাহত হলে অতীতের মতো আবারও যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়তে পারে। সূত্র: সিএনএন এমএসএম
ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি দলের মালিক—এখন আর ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। ভারতের রাহুল দ্রাবিড় আছেন ডাবলিন গার্ডিয়ানের মালিকানায়। দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, ফাফ ডু প্লেসি ও হাইনরিখ ক্লাসেন মিলে গড়েছেন রটারডাম ডকারস। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আছেন বেলফাস্ট উলভসের সহমালিকানায়। আরেক অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন গ্লাসগো কসমিকের মালিক। নিউজিল্যান্ডের কাইল মিলস ও নাথান ম্যাককালাম মালিক এডিনবরা ক্যাসল রকারসের। অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ আছেন আমস্টারডাম ফ্লেমসের মালিকানায়।
ফাইনালের লাইনআপ এর চেয়ে ভালো হতে পারে না।সেটা মেয়েদের এককের ফাইনালে। এমন দুজন মুখোমুখি হবেন, যাঁদের একজনের মনে নিশ্চিতভাবে জ্বলছে প্রতিশোধের আগুন। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ফাইনালেরই প্রতিদ্বন্দ্বীর কাছে। আর যিনি সেই সিংহাসনের দখল নিয়েছেন, তাঁর চ্যালেঞ্জও তো কম নয়। সিংহাসনটায় যে যোগ্যতাবলেই বসছেন, সেটা সেই রাজপাট হারানো প্রতিদ্বন্দ্বীর সামনে তো তাঁকে প্রমাণ করতে হবে!ভণিতা রেখে সরাসরি বলাই ভালো। ইউএস ওপেনে আগামীকালের ফাইনালে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই ইয়েলেনা রিবাকিনা। বাছাইয়ের ক্রমে তাকালেও কিন্তু ফাইনালের জন্য এর চেয়ে ভালো লাইনআপ হতে পারে না। তবে আসল লড়াইটা অন্য জায়গায়।ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় নারী হিসেবে ইউএস ওপেনে টানা তৃতীয় ট্রফি জয়ের চ্যালেঞ্জ সাবালেঙ্কার সামনে। ফ্লাশিং মিডোজে এ নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলবেন বেলারুশ তারকা। সব মিলিয়ে রিবাকিনার সামনে ফাইনালে আসলে দোর্দণ্ড প্রতাপশালী এক প্রতিদ্বন্দ্বী। কিন্তু রাশিয়ায় জন্ম নেওয়া কাজাখস্তানের এই তারকাও কম কী!ফাইনালে উঠে সাবালেঙ্কার মুখোমুখি হওয়া নিশ্চিত করেন রিবাকিনারিবাকিনার সামনে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারানোর মধুর স্মৃতি আছে রিবাকিনার। গ্র্যান্ড স্লাম ফাইনালে এ নিয়ে সব মিলিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হবেন দুজন। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে রিবাকিনাকে হারানোর মধুর স্মৃতি আছে সাবালেঙ্কারও।কিন্তু রিবাকিনাকে নিয়ে এখন সাবালেঙ্কার মনের ভেতরের কাটা ঘা-টা বেশ দগদগে। সেমিফাইনালে উঠে সাবালেঙ্কার কাছ থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা কেড়ে নেওয়া আগেই নিশ্চিত করেন রিবাকিনা। নিউইয়র্কের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে আজ সেই সেমিফাইনালেই যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন রিবাকিনা। তাতে কি সাবালেঙ্কার খুশি হওয়ার কথা? সম্ভবত। যে প্রতিদ্বন্দ্বী তাঁর কাছ থেকে শীর্ষস্থানের সিংহাসন কেড়েছেন, তাঁকে ফাইনালে পেয়ে দেখিয়ে দেওয়ার সুযোগ পাওয়ায় সাবালেঙ্কার আর যা–ই হোক, মন খারাপ হওয়ার কথা নয়।সাবালেঙ্কার পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতে পারেননি পেগুলাবরং জেদটা মনের ভেতর চেপেই সেমিফাইনালের কোর্টে নেমেছিলেন সাবালেঙ্কা। তাতে ঝড়টা গেছে জেসিকা পেগুলার ওপর দিয়ে। সরাসরি সেটে জয়ের পথে আজ যুক্তরাষ্ট্রের এই প্রতিদ্বন্দ্বীকে পাত্তাই দেননি সাবালেঙ্কা। ৭-৫, ৬-২ গেমে জয়ের পথে পাওয়ার টেনিস এবং শক্তিশালী গ্রাউন্ড স্ট্রোকে পেগুলাকে স্রেফ উড়িয়ে দেন। দ্বিতীয় সেটে সাবালেঙ্কার পাওয়ার টেনিসের সামনে পেগুলাকে অসহায়ে লেগেছে। সাবালেঙ্কা যেখানে ২৯টি উইনার হাঁকান, সেখানে পেগুলা মাত্র ১২টি। এ জয়ে ওপেন–যুগে টানা সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম হার্ডকোর্ট ফাইনালে ওঠার রেকর্ড নিজের করে নিলেন ২৮ বছর বয়সী সাবালেঙ্কা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেনে প্রতিটি ফাইনালে উঠলেন।শৈশবে না দেখা স্বপ্নই এখন মেয়েটির হাতের মুঠোয়ম্যাচ আগে হওয়ায় সাবালেঙ্কা রিবাকিনার আগে ওঠেন ফাইনালে, তারপর রিবাকিনা। অর্থাৎ ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে পান, সেটাই দেখার অপেক্ষা ছিল তাঁর। সেখানে রিবাকিনাকে পেয়ে যাওয়ায় আসলে সিংহাসন হারানোর প্রতিশোধ নেওয়ার সুযোগও পেলেন সাবালেঙ্কা। কিন্তু সেই সুযোগটা নিশ্চিতের প্রথম ধাপ হিসেবে সবার আগে তাঁকে ফাইনাল নিশ্চিত করতে হতো। সে জন্য সাবালেঙ্কা কতটা মরিয়া ছিলেন শুনুন তাঁর মুখেই, ‘ভীষণ ব্যাকুল ছিলাম। খুব করে ফাইনালে উঠতে চেয়েছি এবং এখন ট্রফিও নিজের করে নিতে চাই। তৈরি হয়েই ছিলাম। থাকা। জিততে যা যা করা প্রয়োজন, তার সবকিছুর জন্যই প্রস্তুত ছিলাম।’জয়ের পর গফের সঙ্গে রিবাকিনাসেই প্রস্তুতি কতটা ছিল, তা বুঝে নিতে পারেন পেগুলার মুখেই, ‘সত্যি বলতে, আজ আমার তেমন কিছু করার ছিল কি না, জানি না। আমার মনে হয়, আজ সে যেভাবে খেলেছে, তাতে বিশ্বের ৯৯ শতাংশ খেলোয়াড়কে হারিয়ে দিত। সম্ভবত চলতি বছরে তার সেরা পারফরম্যান্স।’সাবালেঙ্কা যে প্রতিশোধের নেশায় ফুঁসছেন, রিবাকিনা তা সম্ভবত আন্দাজ করে নিয়েছেন। ফাইনাল সামনে রেখে তাই বলেছেন, ‘আমার মনে হয় খেলার ধার অবশ্যই আরও বাড়াতে হবে। আজকের চেয়ে অনেক ভালো সার্ভিস করতে হবে এবং আক্রমণাত্মক খেলা ধরে রাখতে হবে।’২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কা-সেরেনা উইলিয়ামস ফাইনালের পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন নারী এককের দুই শীর্ষ বাছাই। এবারের ফাইনালের ফল যা–ই হোক না কেন, আগামী সোমবার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবেন রিবাকিনা। তার আগে ট্রফি জয়ের এই ম্যাচটা জিততে পারলে রিবাকিনার জন্য সেটা হবে সোনায় সোহাগা। আর সাবালেঙ্কা জিতলে?অনেকের মনে হয়তো তিনিই র্যাঙ্কিংয়ের সেরা হয়ে টিকে থাকবেন!