জাতীয়

ট্রাম্পের চাপই কি ব্রিকসের জন্য আশীর্বাদ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ট্রাম্পের চাপই কি ব্রিকসের জন্য আশীর্বাদ
ট্রাম্পের চাপই কি ব্রিকসের জন্য আশীর্বাদ

ব্রিকসের প্রতি নিজের বিরাগ কখনোই গোপন করেননি এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি গত বছরই ঘোষণা দিয়েছিলেন, উদীয়মান অর্থনীতির এই জোটের ‘আমেরিকাবিরোধী নীতি’র সঙ্গে কোনো দেশ নিজেদের যুক্ত করলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানো হবে। সেই ঘোষণার পর থেকে তাঁর প্রশাসন জোটের অন্যতম প্রধান সদস্য ব্রাজিল, ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর একের পর এক আগ্রাসী শুল্কারোপ করে চলেছে।

হোয়াইট হাউসের বার্তাটি এখানে অত্যন্ত স্পষ্ট—যারা মার্কিন অর্থনৈতিক মোড়লপনাকে চ্যালেঞ্জ জানাবে, তাদের চড়া খেসারত দিতে হবে।

তবে চাপ সৃষ্টি করারও একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। আজ নয়াদিল্লিতে যখন ব্রিকস নেতারা বৈঠকে বসছেন, ট্রাম্প তখন অজান্তেই এই জোটের আবেদন বাড়াতে রসদ জুগিয়ে চলেছেন। ওয়াশিংটন যত বেশি নিজ দেশের বাজার, আর্থিক ব্যবস্থা এবং ডলারকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার বানাবে, বাকি বিশ্ব এসবের ওপর থেকে নির্ভরতা কমানোর তাগিদও তত বেশি অনুভব করবে।

এর মানে কিন্তু এই নয় যে ব্রিকস রাতারাতি একটি মার্কিনবিরোধী জোটে পরিণত হচ্ছে। বিষয়টি একেবারেই তা নয়।

১১ সদস্যের এই ব্রিকস পরিবারে (ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত) রয়েছে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক বৈচিত্র্য। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক আর বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করলেও এই দেশগুলোর নীতি, নিরাপত্তা চিন্তাভাবনা কিংবা ভূরাজনৈতিক অবস্থান এক নয়।

সাম্প্রতিক সময়ের নানা ঘটনা এই অভ্যন্তরীণ মতভেদকে প্রকাশ্যে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরান, সৌদি আরব ও ইউএই একদম বিপরীত মেরুতে অবস্থান করছে। গত মে মাসেই নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মুখোমুখি বাগ্‌যুদ্ধে জড়ান ইরান ও আমিরাতের প্রতিনিধিরা। আবার ভারত ও চীনের সম্পর্ক ২০২০-২১ সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ কাটিয়ে কেবল গত দুই বছরে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

ফলে ট্রাম্পের পদক্ষেপ ওয়াশিংটনের বিরুদ্ধে কোনো সম্মিলিত ভূরাজনৈতিক অক্ষ তৈরি করে ফেলতে পারছে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তবে তিনি ভিন্নমুখী স্বার্থের এই দেশগুলোকে একটি সাধারণ বিন্দুতে এনে দাঁড় করাচ্ছেন। সেটি হলো মার্কিন অর্থনৈতিক চাপ থেকে নিজেদের সুরক্ষা দেওয়ার তাগিদ।

পশ্চিমা বলয়ের বাইরে থাকা দেশগুলোর জন্য মার্কিন কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা একটি বড় ধরনের ঝুঁকি।

বৈশ্বিক অর্থনীতিতে ডলারের যে রাজত্ব, তা ওয়াশিংটনকে একচ্ছত্র কাঠামোগত সুবিধা দেয়। বিশ্বজুড়ে চলা আন্তর্জাতিক লেনদেনের বড় অংশই এমন আর্থিক প্রতিষ্ঠানের হাত ঘুরে যায়, যা মার্কিন এখতিয়ারের অধীন। চাইলে যেকোনো দেশের মার্কিন বাজারে প্রবেশাধিকার আটকে দেওয়া যায় কিংবা স্রেফ নিষেধাজ্ঞার খড়্গ ঝুলিয়ে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়।

অবশ্য ব্রিকস দেশগুলো মার্কিন আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে বলেই যে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার তার রাজত্ব হারিয়ে ফেলবে, তা নয়। ব্রিকস সম্মেলন ঘনিয়ে এলেই ডলারের পতন ও নতুন ‘ব্রিকস মুদ্রা’ আসার যে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করা হয়, বাস্তবতার সঙ্গে তার যোগসূত্র খুব কম।

মুদ্রাবাজারে ডলারের একচ্ছত্র আধিপত্য এখনো সুদৃঢ়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫৭ দশমিক ১ শতাংশই ছিল ডলারে। তার বিপরীতে চীনা ইউয়ানের অবস্থান মাত্র ২ শতাংশ। এমনকি এই সময়ে ডলারের শেয়ার সামান্য বেড়েছে।

তবে ডলারকে পুরোপুরি ‘প্রতিস্থাপন’ করা আর এর ওপর ‘নির্ভরতা কমানো’—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

ব্রিকস মূলত দ্বিতীয় পথটিতেই হাঁটছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমে’ যুক্ত হয়ে সরাসরি ইউয়ানে লেনদেন সারছে। ব্রাজিল ও চীন নিজ নিজ মুদ্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়িয়েছে। ভারত ও সংযুক্ত আরব আমিরাত রুপি ও দিরহামে লেনদেন নিষ্পত্তি করছে, অন্যদিকে রাশিয়া ও চীন তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের সিংহভাগই সম্পন্ন করছে জাতীয় মুদ্রায়।

একই সঙ্গে পুরো ব্রিকস জোট ধীরে ধীরে একটি নিজস্ব আর্থিক সংযোগ তৈরির পথে এগোচ্ছে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৬

গত বছরের সম্মেলনে ব্রিকস নেতারা একটি সীমান্ত পারাপার লেনদেনব্যবস্থা গড়ে তোলা এবং সদস্যদেশগুলোর পেমেন্ট সিস্টেমকে এক সুতোয় বাঁধার আহ্বান জানিয়েছিলেন। চলতি বছরের আগস্টেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা নিশ্চিত করেছেন যে ব্রিকস দেশগুলো তাদের ফাস্ট-পেমেন্ট নেটওয়ার্ক ও সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি যুক্ত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ভারত নিজেও আন্তর্জাতিক বাণিজ্যে রুপির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে।

ব্রিকসের প্রতিষ্ঠিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (এনডিবি) উন্নয়ন অর্থায়নে পশ্চিমা ব্যবস্থার বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রায় ঋণ দেওয়াকে প্রাধান্য দিচ্ছে। এতে ঋণগ্রহীতা দেশগুলো ডলারের ওঠানামা ও চড়া বিনিময় হারের ঝুঁকি থেকে রক্ষা পাবে।

অবশ্য এই সবকিছুই যে রাতারাতি বিকল্প বৈশ্বিক আর্থিক ব্যবস্থা তৈরি করে ফেলবে, তা নয়। অনেক উদ্যোগই এখনো পরীক্ষামূলক বা সীমিত পরিসরে আটকে আছে।

ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখেই রাশিয়ার তেল কিনছে এবং ব্রিকসে দর–কষাকষির সক্ষমতা বাড়াচ্ছে। ব্রাজিল দীর্ঘদিন ধরে চীনা বলয়ে না ঢুকেও নিজের স্বায়ত্তশাসন বজায় রাখতে চেয়েছে। অন্যদিকে সৌদি আরব ও ইউএই পশ্চিমাদের সঙ্গে সুগভীর বাণিজ্যিক সম্পর্ক রেখেই চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে।

তাই ব্রিকস কি ডলারের বিকল্প হয়ে উঠবে—এই বিতর্কে আটকে থাকলে আসল ছবিটা বাদ পড়ে যাবে। আসল ঘটনাটি ঘটছে পর্দার আড়ালে। একটি বিকল্প কাঠামো ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে, যাতে পশ্চিমা মধ্যস্থতাকারী ও ডলার বাদ দিয়েই দেশগুলো নিজেদের প্রয়োজনীয় বাণিজ্য চালিয়ে যেতে পারে।

আর ট্রাম্পের নীতি এই প্রক্রিয়াটিকে আরও দ্রুত গতি দিচ্ছে।

ব্রাজিলের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যে ঘাটতি থাকা সত্ত্বেও গত জুলাই মাসে ওয়াশিংটন ব্রাইটের একাধিক পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায়। একই সঙ্গে মার্কিন প্রশাসন ব্রাজিলের অত্যন্ত সফল ও তুমুল জনপ্রিয় তাৎক্ষণিক লেনদেন মাধ্যম ‘পিক্স’-এর ওপর নজরদারি বাড়ায়। কারণ, এটি আমেরিকান কার্ড-পেমেন্ট নেটওয়ার্কগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল।

আবার রাশিয়া ও ইরানের ওপর মার্কিন কঠোর নিষেধাজ্ঞা প্রমাণ করেছে, একটু এদিক-ওদিক হলেই পশ্চিমা আর্থিক ব্যবস্থা কীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। আর তাই বাধ্য হয়েই তারা বিকল্প পেমেন্ট ও বাণিজ্যিক কাঠামোর দিকে ঝোঁক বাড়িয়েছে। ওয়াশিংটন এখন রাশিয়া থেকে জ্বালানি নেওয়া চীন বা ভারতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পথ খুঁজছে।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের নেতারা দিল্লিতে আসতে শুরু করায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে হাজারো নিরাপত্তাকর্মী

এই মার্কিন নীতির বার্তা বুঝতে মস্কো বা তেহরানের সঙ্গে বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মোড়লপনা শুধু তার বিশাল অর্থনীতি বা ডলারের ক্ষমতার ওপর দাঁড়িয়ে নেই। এটি টিকে আছে বিশ্বের অন্যান্য দেশের এই বিশ্বাসের ওপর যে মার্কিন ব্যবস্থায় থাকাটা বিকল্প ব্যবস্থার চেয়ে বেশি লাভজনক।

কিন্তু ওয়াশিংটন যখনই সেই বিশ্বস্ত ব্যবস্থাকে শাস্তিমূলক হাতিয়ার বানাবে, বাকি দেশগুলোর কাছে বিকল্প ‘পালানোর পথ’ তৈরি করাই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে।

এর মানে এই নয় যে ব্রিকস দেশগুলো ওয়াশিংটনের হাত থেকে বাঁচতে গিয়ে বেইজিংয়ের দাসত্ব মেনে নেবে।

ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখেই রাশিয়ার তেল কিনছে এবং ব্রিকসে দর–কষাকষির সক্ষমতা বাড়াচ্ছে। ব্রাজিল দীর্ঘদিন ধরে চীনা বলয়ে না ঢুকেও নিজের স্বায়ত্তশাসন বজায় রাখতে চেয়েছে। অন্যদিকে সৌদি আরব ও ইউএই পশ্চিমাদের সঙ্গে সুগভীর বাণিজ্যিক সম্পর্ক রেখেই চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে।

তাদের মূল লক্ষ্য কোনো এক পরাশক্তিকে হটিয়ে অন্য কারও অধীনে যাওয়া নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রেখে নিজেদের দর-কষাকষির ক্ষমতা বাড়ানো।

এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। রুপি, ইউয়ান বা র‍্যান্ডে লেনদেন হওয়া একটি বড় চুক্তি কখনোই মার্কিন ডলারের সিংহাসন টলাতে পারবে না।

কিন্তু বিশ্বের নানা প্রান্তে এ ধরনের চুক্তি যখন বছরের পর বছর ধরে বাড়তে থাকবে, তখন ওয়াশিংটনের কোনো অনুচিত প্রস্তাবে ‘না’ বলার সাহস ও সক্ষমতা দেশগুলোর তৈরি হয়ে যাবে।

তাই ব্রিকসকে স্রেফ একটি ‘আমেরিকাবিরোধী হুমকি’ হিসেবে চিহ্নিত করাটা ওয়াশিংটনের জন্য আত্মঘাতী হতে পারে। কারণ, বিকল্প খোঁজার অপরাধে বিশ্বকে যত বেশি শাস্তি দেওয়া হবে, বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা তাদের কাছে ততটাই স্পষ্ট হয়ে উঠবে।

ট্রাম্প মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানানোটাকে ব্যয়বহুল করতে চেয়েছিলেন। কিন্তু দিন শেষে তিনি হয়তো মার্কিন শক্তির ওপর নির্ভরশীল থাকাটাকেই দেশগুলোর জন্য আরও বেশি ব্যয়বহুল করে তুলছেন।

  • ইলান কাপুর কানাডার টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আল–জাজিরা থেকে সংক্ষেপে অনূদিত।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হলো ভাই-বোনের মরদেহ
পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হলো ভাই-বোনের মরদেহ

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামে এ ঘটনা ঘটে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলি এই তথ্য নিশ্চিত করেছেন।  নিহত দুই শিশু হলো- মিশ্রি গ্রামের অ্যাডভোকেট শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তার বড় ভাই দুবাই প্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (আড়াই বছর)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। স্থানীয়রা জানান, পৌর এলাকার মিশ্রি উত্তর পাড়ার নিজ বাড়ির পুকুরপাড়ে দুই শিশু খেলাধুলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের পায়ের স্যান্ডেল পুকুরে ভাসতে দেখে স্বজনরা। পরে পুকুরে নেমে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলি বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জাহিদ পাটোয়ারী/এফএ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারতে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারতে উদ্ধার ১০ জন

গন্ধম গহিনে

গন্ধম গহিনে

ঘুটঘুটে অন্ধকার, এক প্রান্তে আলোর রেখা—এমন গা ছমছমে সুড়ঙ্গ আছে বান্দরবানেই

ঘুটঘুটে অন্ধকার, এক প্রান্তে আলোর রেখা—এমন গা ছমছমে সুড়ঙ্গ আছে বান্দরবানেই

২৫ কোটি টাকার কৃষি প্রকল্পে লোকসান, তবু বলতে হয় ‘সাফল্যের গল্প’
২৫ কোটি টাকার কৃষি প্রকল্পে লোকসান, তবু বলতে হয় ‘সাফল্যের গল্প’

রাজশাহী বিভাগে ২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ১০২টি পলিনেট হাউসে ফসল উৎপাদন না হওয়ায় চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। তবু সাফল্যের গল্প বানিয়ে বলতে বাধ্য করা হয়েছে তাঁদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে...

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
দ্রুতই ভালো শেয়ারে বিনিয়োগকারীদের আগ্ৰহ বাড়বে

দ্রুতই ভালো শেয়ারে বিনিয়োগকারীদের আগ্ৰহ বাড়বে

শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব, কার হাতে উঠল কোন পুরস্কার

শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব, কার হাতে উঠল কোন পুরস্কার

ঢাকার বায়ুর মান আজ কেমন?

ঢাকার বায়ুর মান আজ কেমন?

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।  ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন আসাদুল্লাহ হক। পরে তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে আসাদুল্লাহ হক সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে নিহতের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তানভীর হাসান তানু/এফএ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
বদলি নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা, জিতলো আর্সেনাল

বদলি নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা, জিতলো আর্সেনাল

এই সংবিধান চললে ৫ বছর পর তারেক রহমান শেখ হাসিনায় পরিণত হতে পারেন

এই সংবিধান চললে ৫ বছর পর তারেক রহমান শেখ হাসিনায় পরিণত হতে পারেন

সৌদি আরবে হুতিদের হামলায় মসজিদ-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সৌদি আরবে হুতিদের হামলায় মসজিদ-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

0 Comments