জাতীয়

রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

শুরুতেই ঝড়। তারপর নিয়ন্ত্রণ। শেষটা ছিল আনুষ্ঠানিকতা।

নারীদের এশিয়া কাপে আরেকটি শিরোপা জিতল ভারত। আজ ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ট্রফি তুলেছে তারা। ম্যাচের নিয়ন্ত্রণ আসলে নির্ধারিত হয়ে গিয়েছিল ভারতের ইনিংসের প্রথম ১৩ ওভারেই।

ওপেনিং জুটিতে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা যা করলেন, সেটি ছিল একতরফা আধিপত্য। মাত্র ১২.৫ ওভারে ১২৯ রান যোগ করে ম্যাচের ভিত গড়ে দেন দুজন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শেফালি। ২২ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২৪ বলে ফিফটি করেন, যা নারী এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম। আগের রেকর্ডটিও ছিল মান্ধানার, ২০২২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৫ বলে।

১২.৫ ওভারে ১২৯ রান যোগ করে ম্যাচের ভিত গড়ে দেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা

শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৮ রান করেন শেফালি, চার ৯টি ও ছক্কা ২টি। পাওয়ারপ্লেতেই ম্যাচের রাশ হাতে নেয় ভারত। শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুর এক ওভারে টানা তিন বাউন্ডারি, যার মধ্যে ছিল দুটি ছক্কা, ম্যাচের সুরটাই বদলে দেয়। ৬ ওভার শেষে ভারতের রান ছিল উইকেট না হারিয়ে ৫৭।

শুরুর দিকে একটু ধীর ছিলেন মান্ধানা। ২২ বলে ২৩ রান করে সঙ্গীর পাশে ছিলেন। কিন্তু শেফালি ফিফটি পাওয়ার পর তিনিও গতি বাড়ান। নিলাক্ষি সিলভা ও চামুদি প্রাবোদার বলে ছক্কা হাঁকান। আতাপাত্তুর বিপক্ষে কভার দিয়ে তাঁর পরিচিত ইনসাইড আউট শটটিও ছিল চোখে পড়ার মতো। ৩৫ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করেন মান্ধানা, চার ৫টি ও ছক্কা ৩টি।

শ্রেয়া চারানি ২০ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন।

১৫ ওভারে ভারতের রান ছিল ২ উইকেটে ১৪০। শেষ দিকে অবশ্য ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। রিচা ঘোষ ১৭ রানে আউট হন, পেসার মিথালি আয়োধ্যা ও অন্য বোলাররা লাইনে ফেরেন। শেষ ৫ ওভারে ভারত তোলে মাত্র ৪৩ রান। তবু শুরুতে পাওয়া ভিতই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। শেষ দিকে গুনালান কামালিনির ৫ বলে ১৫ রানের ক্যামিও ভারতকে নিয়ে যায় ৫ উইকেটে ১৮৩ রানে।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন আতাপাত্তু। ভিশমি গুনারত্নের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন তিনি। কিন্তু ১০ম ওভারে দীপ্তি শর্মার স্পেলে ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে যায়। এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন আতাপাত্তু। তিন বল পর গুনারত্ন সুইপ করতে গিয়ে বোল্ড।

১০ ওভারে ৩ উইকেটে ৬৩ রান, প্রয়োজনীয় রানরেট তখন ১২ ছাড়িয়েছে। সেখান থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার। পরে শ্রেয়া চারানি ২০ রানে ৪ উইকেট নিয়ে লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় কী আলোচনা হয়েছে, তা সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হেফাজতে ইসলাম। এতে বলা হয়েছে, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত না নিয়ে ‘তড়িঘড়ি করে’ বিলটি পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।হেফাজতের নেতারা বলেন, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয়। বিলটি সংশোধন করতে হবে। সংসদে বিল উত্থাপনের আগে ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল সরকারের। কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে আইন বানানো শরিয়াহ অবজ্ঞা করার শামিল।সংগঠনটির ভাষ্য—রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তারা অস্বীকার করে না। তবে মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামি আইনবিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য।সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল নিয়ে আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে হেফাজত। হেফাজতের নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁরা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাস হওয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।সরকারের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত থেকে রক্ষা করা হোক।সভায় বিলটি সংশোধনের দাবিতে হেফাজতে ইসলামের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। প্রতিনিধিদলে হেফাজতের নেতাদের পাশাপাশি ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের রাখার কথা বলা হয়েছে। সভায় হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়। বিলে সম্পত্তিদানের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগের অধিকার রাখার সুযোগ দেওয়া হয়েছে।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
একজন বেশি নিয়েও পারলো না ইউনাইটেড, ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

একজন বেশি নিয়েও পারলো না ইউনাইটেড, ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

মুখোমুখি লড়াইয়ে
হুতি ও সরকারি বাহিনী,
সৌদিতেও হামলা

মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা

দুরন্ত ইয়ামালে দুর্দান্ত বার্সা, টানা ৫ ম্যাচে জয়

দুরন্ত ইয়ামালে দুর্দান্ত বার্সা, টানা ৫ ম্যাচে জয়

১৩৪ কোটি রুপি আয় করা এই মালয়ালাম সিনেমাটি দেখেছেন?
১৩৪ কোটি রুপি আয় করা এই মালয়ালাম সিনেমাটি দেখেছেন?

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমাটি। নিভিন পাওলি ও মামিথা বাইজুকে নিয়ে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি ইতোমধ্যে কেরালার বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। চতুর্থ সপ্তাহেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে সিনেমাটি কেরালার বক্স অফিসে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে ছবিটি। এর ফলে ২৩ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি। এর আগে তৃতীয় সপ্তাহ শেষে ছবির আয় ছিল ১২৮ কোটি ১০ লাখ রুপি। ২২তম দিনে সিনেমাটি আরও ২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে। ফলে ২২ দিন শেষে মোট আয় দাঁড়ায় ১৩০ কোটি ৩৫ লাখ রুপি। এরপর ২৩তম দিনে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি যোগ হয়ে ছবিটি ১৩৪ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। এই ছবির নাম ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। এটি মূলত রোমান্টিক কমেডি সিনেমা। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, কেরালার বক্স অফিসে সর্বকালের অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে ছবিটি। সাম্প্রতিক সময়ে মালয়ালম সিনেমায় ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর আরেকটি ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে আলোচনায় এসেছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি আয় করা ছবিটি দ্বিতীয় দিনে ৬ কোটি ২৫ লাখ এবং তৃতীয় দিনে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহে বেশ কয়েকটি দিনেই ৭ থেকে ৯ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে ছবিটি। অষ্টম, নবম ও দশম দিনে সিনেমাটির আয় ছিল যথাক্রমে ৯ কোটি ৫০ লাখ, ৯ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে আবারও বড় অঙ্কের আয় করেছে ছবিটি। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত এই রোমান্টিক কমেডি সিনেমার এমন ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত মালয়ালম সিনেমার দর্শক ও সংশ্লিষ্টরা। মুক্তির কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ যে এখনো তুঙ্গে, ২৩তম দিনের বক্স অফিস হিসাবই তার প্রমাণ।   এলআইএ

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বিদ্যুৎ খরচ ২৫ টাকা, বাইক চলবে ৮০ কিলোমিটার

বিদ্যুৎ খরচ ২৫ টাকা, বাইক চলবে ৮০ কিলোমিটার

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭

সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চায় ব্রিকস

সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চায় ব্রিকস

ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে, কী বললেন বিশ্লেষকেরা
ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে, কী বললেন বিশ্লেষকেরা

ম্যানচেস্টার ডার্বিতে নাটক হবে না, তা হয় নাকি! ওল্ড ট্রাফোর্ডেও আজ নাটক হলো, বেশ ভালোই হলো। তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের বিমর্ষ করে দিয়ে ম্যাচটা জিতে নিল অতিথি হয়ে আসা ম্যানচেস্টার সিটি। অথচ এই ম্যাচের ২৩ মিনিটেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে গিয়েছিল সিটি। কিন্তু সেই সুযোগটা নিতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। আর্লিং হলান্ডের একমাত্র গোলেই সিটি কোচ এনজো মারেসকা পেলেন তাঁর প্রথম ডার্বি জয়ের স্বাদ। তবে সিটির জয়ের উৎসবের মধ্যেও বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন—ফিল ফোডেন আসলে কী করেছিলেন? ২৩ মিনিটের সেই নাটকীয় মুহূর্তের আসল দোষী কে?হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি কী হয়েছিল সেই মুহূর্তে ২৩ মিনিটে ঘটনাটা ঘটে। ইউনাইটেড তখন সিটিকে চেপে ধরেছে নিজেদের অর্ধে। লাল জার্সির চাপে দমবন্ধ অবস্থা। বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও লম্বা পাস না দিয়ে ছোট ছোট পাস খেলছিলেন সিটির খেলোয়াড়েরা। এ রকম একটা মুহূর্তে নুনেসের বাড়ানো একটি ছোট পাসে সাইডলাইনের কাছে বল পান ফোডেন। ঘাড়ের ওপর তখন নিশ্বাস ফেলছিলেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ব্রুনোর প্রথম ট্যাকেলটি কড়া ছিল, তাতে ফোডেন মাটিতে পড়ে যান। রেফারির বাঁশি বাজল ফাউলের জন্য। তবে আসল নাটকের জন্ম হলো এরপরই।ব্রুনো ফার্নান্দেজকে লাথি মেরে লাল কার্ড দেখেন ফোডেন মাটিতে শুয়ে থাকা ফোডেনের পিঠের দিকে রেফারিদের অলক্ষ্যে বুট দিয়ে একটা গুঁতা মারলেন ব্রুনো। ফোডেনের মেজাজ বিগড়ে দেওয়ার পুরোনো এক মনস্তাত্ত্বিক খেলা। ফাঁদে পা দিলেন ফোডেন। ক্ষোভে ফুঁসে উঠে পিঠের ওপর ভর দিয়েই ঘুরলেন, তারপর দুই পা তুলে লাথি চালিয়ে দিলেন ব্রুনোর পেটে। ব্রুনোও সুযোগ ছাড়েননি, নাটুকে ভঙ্গিতে লুটিয়ে পড়লেন মাঠে।রেফারির সিদ্ধান্তরেফারি মাইকেল অলিভার লাল কার্ড দেখান ফোডেনকে।গ্যালারিজুড়ে ইউনাইটেড সমর্থকদের গর্জন, আর রেফারি মাইকেল অলিভার দৌড়ে এসে পকেট থেকে বের করলেন সোজা লাল কার্ড।ফোডেন নির্দোষ দাবি করে হাত নাড়তে লাগলেন বটে; কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গেল রাগ সামলাতে না পেরে পা চালিয়েছেন তিনি। ভিএআরও কোনো দ্বিধা ছাড়া রেফারির সিদ্ধান্ত বহাল রাখল। অলিভার মাইক্রোফোনে জানালেন, ‘ফিল ফোডেনকে লাল কার্ড—ব্রুনোর গায়ে পা চালিয়ে দেওয়ার জন্য।’ ভিএআর রেফারি ম্যাট ডোনাহুও সায় দিয়ে বললেন, ‘এটি স্পষ্ট লাল কার্ড। ৪৭ নম্বর জার্সির লাল কার্ড নিশ্চিত করা হচ্ছে।’ব্রুনো কি রক্ষা পেয়ে গেলেনকিন্তু ঘটনার শুরু যাঁর হাত ধরে, সেই ব্রুনো ফার্নান্দেজ কী করে কোনো শাস্তি ছাড়া পার পেয়ে গেলেন? প্রথম ফাউল তিনিই করেছিলেন, ফোডেন মাটিতে পড়ার পর লাথি বা গুঁতাটাও ছিল তাঁর। অথচ লাল তো দূরের কথা, একটা হলুদ কার্ডও দেখানো হলো না পর্তুগিজ মিডফিল্ডারকে!ফোডেন রেফারির সঙ্গে তর্ক জুড়লেন; কিন্তু রেফারি তাঁকে সাফ জানিয়ে দিলেন, ‘অধ্যায় এখানেই শেষ, মাঠ ছাড়ো।’ সতীর্থকে আর জটিলতায় না ফেলে হলান্ড নিজেই যেন এগিয়ে এসে আলতো ধাক্কায় ফোডেনকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। শহরের ঘরের ছেলে ফোডেন মাথা নিচু করে টানেলের দিকে হেঁটে গেলেন, পেছনে রেখে গেলেন ওল্ড ট্রাফোর্ডের উল্লাস।ব্রুনো ফার্নান্দেজকী বললেন বিশ্লেষকেরাটেলিভিশন ধারাভাষ্যে স্কাই স্পোর্টসের গ্যারি নেভিল মন্তব্য করলেন, ‘ফোডেন মেজাজ হারিয়ে ফেলেছিল। পেটে এভাবে লাথি মেরে পার পাওয়ার সুযোগ নেই।’ রিপ্লে দেখার পর অবশ্য ব্রুনোর পার পেয়ে যাওয়া দেখে তিনি যোগ করেন, ‘ব্রুনো কোনো কার্ড না পাওয়ায় আমি অবাক। আমার মনে হয় ব্রুনোর জন্য এটি হলুদ কার্ড এবং ফোডেনের জন্য লাল কার্ড হওয়া উচিত ছিল।’তবে ধারাভাষ্য কক্ষে বিতর্ক জমে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ও সিটির সাবেক তারকা মাইকা রিচার্ডসের মন্তব্যে। রয় কিন স্পষ্ট ফোডেনের পক্ষে দাঁড়িয়ে বললেন, ‘ব্রুনো ওকে ফাউল করল, তারপর মাটিতে ফেলে আলতো করে বুট দিয়ে লাথিও মারল। ফোডেন প্রতিক্রিয়ায় যা করেছে, তা অবশ্যই লাল কার্ডের মুখোমুখি করেছে। কিন্তু আমার কাছে সহিংস আচরণ যদি কিছু হয়ে থাকে, তবে সেটা ব্রুনোই করেছে। আমি কোনোভাবেই এতে ফোডেনের লাল কার্ড দেখি না।’ রিচার্ডস তুলে ধরলেন ফুটবলের সেই চরম সত্য—যেটা মাঠের অভিনয়। তিনি বললেন, ‘ব্রুনোর লাথি খাওয়ার পর ফোডেন যদি মাঠে পড়ে চিৎকার করত বা গড়াগড়ি দিত, তবে লাল কার্ডটা ব্রুনোই পেত। কিন্তু ফোডেন স্পর্শ করামাত্রই ব্রুনো চিৎকার করে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। দৃশ্যটা দেখতে যত মারাত্মক লেগেছে, বাস্তবে হয়তো অতটা ছিল না। তবে আমি কিনের সঙ্গে একমত—শুরুটা ব্রুনোই করেছিল।’

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
দিল্লিতে অভিষেক ঝড়, আফগানিস্তানকে উড়িয়ে দিলো ভারত

দিল্লিতে অভিষেক ঝড়, আফগানিস্তানকে উড়িয়ে দিলো ভারত

ফ্রান্সের ২৫ শহরে বাংলাদেশের সিনেমার শুটিং

ফ্রান্সের ২৫ শহরে বাংলাদেশের সিনেমার শুটিং

রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

0 Comments