জাতীয়

রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পে প্রাকৃতিক উপাদানের মেলবন্ধন

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পে প্রাকৃতিক উপাদানের মেলবন্ধন
রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পে প্রাকৃতিক উপাদানের মেলবন্ধন

মাসুমুর রহমান মাসুদ

নিবন্ধের শুরুতেই বলে রাখা ভালো যে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ক্ষুদ্র পরিসরে লেখা অত্যন্ত কঠিন কাজ। যে শিরোনামে এই নিবন্ধ; তা অত্যন্ত বিশদভাবে আলোচিত হওয়ার গুরুত্ব রাখে। রবীন্দ্রনাথের গল্পে প্রকৃতির অপরূপ মেলবন্ধন রয়েছে। প্রকৃতিকে তিনি বহুমাত্রিক দিক থেকে ছোটগল্পে চিত্রিত করেছেন। গল্পে প্রকৃতি কখনো মানবমনকে এমনভাবে প্রভাবিত করেছে, যেন পাঠকমাত্রই বুঝতে পারে—‘মানুষ প্রকৃতিরই অংশ’। প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতার চেয়ে, মানুষের মনকে নিয়ন্ত্রণে প্রকৃতির সক্ষমতা অনেক বেশি। তাঁর অখণ্ড ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে ৯৫টি ছোটগল্প সংকলিত হয়েছে। এ ছাড়া আরও গল্প রয়েছে। আজকের আলোচনা ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে।

প্রকৃতির অপরূপ মেলবন্ধনে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’, ‘অপরিচিতা’ ও ‘সুভা’ গল্পগুলো চিরন্তন মানব ও নিসর্গের অনন্য রূপায়ণ। এখানে মানবজীবনের বেদনা এবং বাংলার রূপ একাকার হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের গল্পে প্রকৃতি কোনো পটভূমি নয় বরং তা মানবমনের অনুভূতি ও ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ‘হৈমন্তী’ ও ‘অপরিচিতা’ গল্প দুটির প্লট নির্মিত হয়েছে তৎকালীন সমাজের প্রচলিত যৌতুক প্রথার ওপর নির্ভর করে। হৈমন্তী গল্পে অমানবিক যৌতুক প্রথার বলি হওয়া নারীদের প্রতিনিধিত্ব করছে হৈমন্তী। গল্পটি এমন—পনেরো হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়ে সহজ-সরল ও সত্যভাষী হৈমন্তীর সঙ্গে অপূর্বর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর হৈমন্তীর সততা ও মুক্তবুদ্ধি থাকার পরেও তার লোভী শ্বশুরবাড়ি এবং প্রথাগত সমাজের অমানসিক নির্যাতনের কারণে সে টিকতে পারেনি। অপূর্বর পরিবার হৈমন্তীর বয়স ও তার বাবার সরলতাকে সব সময় বাঁকা চোখে দেখত। শ্বশুরের পরিবারে একদিন পিতার ভীষণ অপমান মেয়েটি মেনে নিতে পারেনি। নির্মম মানসিক চাপ, অবহেলা ও দমবন্ধ পরিবেশ এই কোমলপ্রাণ তরুণীর জীবনকে গ্রাস করে নেয়। শেষ পর্যন্ত সমাজের এই নিষ্ঠুর বাস্তবতার কাছে হার মেনে এবং হৃদয়ে গভীর কষ্ট নিয়ে হৈমন্তীর অকালমৃত্যু ঘটে, যা অপুকে ভীষণভাবে কষ্ট দেয়। তদুপরি তৎকালীন সমাজের রীতিনীতির বিরুদ্ধে কথা বলার সাহস তার শেষাব্ধি হয়ে ওঠেনি।

আরও পড়ুন

স্মৃতির অ্যালবামে নীললোহিত ও সাহিত্য পুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়

০২.
হৈমন্তী পিতার একমাত্র মেয়ে। মাতৃ বিয়োগের পর পিতার যত্নে লালিত-পালিত হয়ে বেড়ে ওঠেছে। গল্পের শুরুতে হৈমন্তী সম্পর্কে বলতে গিয়ে তাকে শিশিরের সাথে তুলনা করা হয়েছে। ভোরবেলা শিশির দিবাকর আলোয় বিলীন হয়ে যায়। হৈমন্তীও ঠিক তেমনি অপূর্বের জীবনে ক্ষণস্থায়ী ছিল। কথক তাকে পাঠকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, ‘আচ্ছা, তাহার নাম দিলাম শিশির। কেননা, শিশিরে কান্নাহাসি একেবারে এক হইয়া আছে, আর শিশিরে ভোরবেলাটুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায়।’ শরৎচন্দ্র বিলাসী গল্পে বিলাসীর পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মত। হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।’ ফুল এবং শিশির দুটিই প্রকৃতির অসামান্য উপাদান। হৈমন্তী গল্পে অপূর্বর শ্বশুরের পরিচয়ও প্রাকৃতিক উপাদান মিশ্রিত করে উপস্থাপিত হয়, ‘আমার শ্বশুরের নাম গৌরীশংকর। যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা। তাঁহার গাম্ভীর্যের শিখরদেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল।’ বাস্তবে গৌরীশঙ্কর হচ্ছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই পর্বতের চূড়ায় প্রচণ্ড ঠান্ডা ও প্রতিকূল পরিবেশের কারণে মানুষ বসবাস না করলেও এর পাদদেশে এবং চারপাশের উপত্যকায় হাজার হাজার মানুষ স্থায়ীভাবে বসবাস করে। বাস্তবের সেই শৃঙ্গ ওঠে এসেছে রবীন্দ্রনাথের ছোটগল্পে অত্যন্ত সতর্কতা ও সামঞ্জস্যতা বজায় রেখে।

হৈমন্তী গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে স্ত্রীর আসল পরিচয় উন্মোচন করে কথক। সেখানেও প্রকৃতির উপাদান মিশিয়ে পাঠককে নৈসর্গিক সুখ প্রদান করেন রবীন্দ্রনাথ। অপূর্ব বলে, ‘শিশির—না, এ নামটা আর ব্যবহার করা চলিল না। একে তো এটা তাহার নাম নয়, তাহাতে এটা তাহার পরিচয়ও নহে। সে সূর্যের মতো ধ্রুব; সে ক্ষণজীবিনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়। কী হইবে গোপনে রাখিয়া। তাহার আসল নাম হৈমন্তী।’ নারী চরিত্রের কোমলতা তুলে ধরতে রবীন্দ্রনাথের সমকক্ষ কেউ নেই। হৈমর বর্ণনা দেওয়া হয়—‌‘দেখিলাম, এই সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি, কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র।’ সে শুভ্রতার ভালোবাসায় অপূর্ব তার পরিবারের বিরুদ্ধ পরিবেশের প্রতি কিছুটা বিরক্ত।

আরও পড়ুন

ইমদাদুল হক মিলনের উপন্যাসের বিষয়-আশয়

০৩.
তৎকালীন সমাজে গৌরীদান প্রথা প্রচলিত ছিল। আট বছরের মেয়েদের গৌরী, নয় বছরের মেয়েদের রোহিনী এবং দশ বছরের মেয়েদের কুমারী বলা হতো। কুমারী মেয়েদের বিয়ে না হওয়া, সেই সমাজে খুবই কুলক্ষণা হিসেবে বিবেচনা করার প্রবণতা ছিল। এদিকে হৈমর বয়স সতেরো। এটি অপূর্বরে পরিবারে সমস্যা তৈরি করেছে। হৈম যখন অন্যদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে নিজের বয়স না লুকিয়ে সত্যতার সাথে অন্যদের কাছে উপস্থাপন করে; তখন অপূর্বর পরিবার হৈমন্তীর ওপর খুবই রূঢ় আচরণ করে। এর প্রতিবাদ করে অপূর্ব, অথচ দায় পড়ে হৈমন্তীর ওপর। ‘সে তো বটেই। দোষ সমস্তই হৈমর। তাহার দোষ যে তাহার বয়স সতেরো; তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি; তাহার দোষ যে বিধাতার এই বিধি, তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে।’ অপূর্বর এই যন্ত্রণাও প্রকাশিত হয়েছে প্রকৃতির উপাদান দিয়ে। আবার হৈমর প্রতি অপূর্বর ভালোবাসাও প্রকাশিত হয়েছে প্রকৃতির উপাদান দিয়ে—‘তাহার দুইটি কারণ ছিল—এক তো হৈমর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে, সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না, সেই ভালোবাসার চারিদিকে ভারি একটি স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না।’

০৪.
হৈমকে গিরিনন্দিনী হিসেবেও পরিচয় করিয়ে দেন রবীন্দ্রনাথ। শ্বশুরের পরিবারে অপমানিত হয় হৈম। অপূর্ব জানায়, ‘আমাদের সংসারে অপমানের কণ্টকশয়নে সে বসিয়া; সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল, তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু এই গিরিনন্দিনী সতেরো-বৎসর-কাল অন্তরে বাহিরে কত বড়ো একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে। কী নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন ঋজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে। তাহা হইতে হৈম যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুররূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই, কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না।’

অপমানের পর হৈমর পরিবর্তন বিশেষ লক্ষণীয়। সে পরিবর্তন অপূর্ব ও তার বোন ছাড়া আর কারো নজরে আসেনি। সে বর্ণনাও প্রকৃতির উপাদান দিয়ে প্রকাশিত হয়। অপূর্ব পাঠককে জানায়—‘হৈম যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল। তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না—তাহা আমার নিজের মধ্যে কোথায়? সেইজন্যই কলিকাতার গলিতে ঐ গরারে ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়; এবং এক-একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই, হাতের উপর মাথা রাখিয়া আকাশ-ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে।’

আরও পড়ুন

কবিতা ও কথাসাহিত্যে কামরুল হাসান বাদলের মনস্তাত্ত্বিক ক্যানভাস

অসুস্থ হয়ে পড়লে হৈমকে ডাক্তার দেখানো হলো। সেখানে ডাক্তারের যে পরামর্শ, তাতেও প্রকৃতি মিশ্রিত করে রোগ নিরাময় পরামর্শই প্রতীয়মান হয়—‘শ্বশুরমশায় স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন, ‘বায়ু-পরিবর্তন আবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে’।’ গল্পের শেষে অপূর্ব জানায়, ‘শুনিতেছি, মা পাত্রী সন্ধান করিতেছেন। হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে। কারণ- থাক্, আর কাজ কী!’ গল্পের সমাপ্তিতে আমাদের মনে অতৃপ্তি থেকেই যায়। হৈম নেই সেটা স্পষ্ট। তার মৃত্যু নিয়ে পাঠক মনে রহস্যের জন্ম দিয়ে রবীন্দ্রনাথ শেষ করেন গল্পটি। তবে আমাদের মনে ছোটগল্পের সংজ্ঞাটি ভেসে ওঠে—‘অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ।’

০৫.
গল্পে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি রবীন্দ্র দর্শনের প্রভাব রয়েছে। পিতাকে অঙ্গীকারের কথা বলা হলে তিনি মেয়েকে জানিয়েছেন—‘মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য, অতএব কথা না-দেওয়াই সব চেয়ে নিরাপদ।’ আবার সৎপাত্রে কন্যাদানের বিষয়ে সম্প্রদান কারকের প্রভাব লক্ষণীয়, যা চিরন্তন সত্য প্রথা; পিতা যখন বলেন—‘যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।’

পরিশেষে বলা যায়, ‘হৈমন্তী’ গল্পের হৈমন্তী সরলতার প্রতিমূর্তি, প্রকৃতির নানা উপাদান তার চরিত্রে কোমলতা, শুভ্রতা, সরলতাকে উজ্জল করেছে। সে কৃত্রিম সমাজের জটিলতা বোঝে না। শরৎকালের শিউলি ফুলের মতো তার স্নিগ্ধ উপস্থিতি চারপাশ আলোকিত করে তোলে। কিন্তু নির্মম সামাজিক নিয়ম তাকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি। এই গল্পে হৈমন্তী চরিত্রে অন্তরের কোমলতা ও পবিত্রতা প্রকৃতির রূপের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। সমাজ তার ওপর অত্যাচার চালালেও রবীন্দ্রনাথ তার প্রকৃতির মতো চিরন্তন ও মহিমাময় করে তুলেছেন।

লেখক: সহকারী অধ্যাপক, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা, চান্দিনা, কুমিল্লা।

এসইউ

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
বিচারক ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাসের পরিপত্র বাতিল চেয়ে রিট
বিচারক ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাসের পরিপত্র বাতিল চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ১০ জন আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের আবেদনকারীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান। রিট আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী আদালতের নির্দেশনা থাকা সত্বেও নতুন পরিপত্র জারি করা হয়েছে। এতে বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে। আবেদনকারীরা পরিপত্রটির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি এটিকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা এবং আগের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন। রিটে গত ২৭ আগস্ট জারি করা পরিপত্রটি বাতিলের আবেদন জানানো হয়েছে। পরিপত্রটির স্মারক নম্বর-৪৪.০০.০০০০.০৪৪.০১.০১৪.২০২৫-৩৬১। আবেদনকারীদের দাবি, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং ‘বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য’ মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে করা বিষয়ে হাইকোর্ট বিভাগ ৬ মার্চ সুয়োমোটো রুল নং ৩/২০২৫ জারি করেন। একই সঙ্গে পরিপত্রটির কার্যকারিতা স্থগিত করে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৯ মার্চ ওই পরিপত্রটি বাতিল করা হয়। এফএইচ/এসএনআর

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান

ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান

‘আর এখানে থাকব না, বাসায় নিয়ে চলো’ হাসপাতালে বলেছিলেন অন্তঃসত্ত্বা অর্পিতা, ফিরলেন লাশ হয়ে

‘আর এখানে থাকব না, বাসায় নিয়ে চলো’ হাসপাতালে বলেছিলেন অন্তঃসত্ত্বা অর্পিতা, ফিরলেন লাশ হয়ে

‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, কক্সবাজারের মায়াবতী নায়িকা

‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, কক্সবাজারের মায়াবতী নায়িকা

ওসমান হাদির বোনের চোখে কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর?
ওসমান হাদির বোনের চোখে কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি কাউকে দেশপ্রেমিক আবার কাউকে মীর জাফর বলে অভিহিত করেছেন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৭ মিনিটে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এমন একটি পোস্ট করেন। তার এই পোস্টে নেটেজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মাসুমা হাদি লিখেছেন, ‌‘এই অঞ্চলের ইতিহাসের সাথে মিশে আছে ১৭৫৭ সালের ইতিহাস। এখানে যেমন নবাব সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা একে ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লাহ, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, হাবিলদার রজব আলী, মঙ্গল পান্ডে, মওলানা ভাসানী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, শহীদ ওসমান হাদির মতো সাচ্চা দেশপ্রেমিক আছেন। ঠিক তেমনি দেশদ্রোহী মীর জাফর, ঘষেটি বেগম, শেখ হাসিনা, শেখ মুজিবের মতো ক্ষমতা লোভীরাও রয়েছে। যারা শুধু ক্ষমতার মসনদে থাকার জন্য বারবার নিজের দেশকে ভিনদেশিদের কাছে বর্গা দেয়। আর দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য বারবার এই অঞ্চলের সূর্যসন্তানদের জীবন দিতে হয়। যতবার এই অঞ্চলের ওপর বর্গীদের কুনজর পড়েছে; ততবারই এই অঞ্চলের বিপ্লবীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে হায়েনাদের কবল থেকে রক্ষা করেছে। আরও পড়ুন মাদরাসার শিক্ষকদের জন্য ‌‘মাথা গরম ছুটি’ রাখার অনুরোধ কিন্তু এর শেষ কোথায়? কতবার আর সাধারণ মানুষ জীবনের মায়া ত্যাগ করে দেশকে বাঁচাবে। কেন বিপ্লবীরা বাঁচতে পারে না? কারা দায়ী? এই অঞ্চলের ইতিহাসটাই এমন, সব সময় সাধারণ মানুষ জীবন দেবে, আর স্বার্থলোভী রাজনীতিবিদরা রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করবে। তাহলে কি এই অঞ্চলে জন্ম নেওয়াই আজন্ম পাপ? সেই ১৭৫৭ থেকে ২০২৪ পর্যন্ত কত মানুষকে জীবন দিতে হয়েছে। তাও এই অঞ্চলকে মীর জাফর মুক্ত করা গেল না। সেই সাধারণ মানুষের দুর্ভোগ থেকেই গেল। যারা সরকার গঠন করছে, তারা শুধু নিজেদের সাময়িক সুবিধার জন্য জুলাই সনদ অস্বীকার করছে, আর বিরোধী দল ভাবছে, নাই মামার চেয়ে তো কানা মামাও ভালো। তারা ক্ষমতা হারানোর ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করার মতো কোনো কর্মসূচি দিতে পারেনি। সবশেষে গিয়ে কী দাঁড়ালো? যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আর কোনো ভাবে যদি ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে যারা এমপি-মন্ত্রী হইছে, তারা তো বিদেশে পারি জমাবে, কিন্তু নিরস্ত্র, ক্ষমতার বাইরে থাকা সাধারণ মানুষের ভাগ্যে কী জুটবে? যারা ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তায় নামেনি, শুধু দেশ মাতৃকাকে আধিপত্যবাদ মুক্ত করতে রাস্তায় নেমেছিল, তাদের দায়িত্ব কারা নেবে? রাজনৈতিক দলগুলোর স্বার্থের কারণেই সিপাহী বিদ্রোহের পরে এই অঞ্চলের সাধারণ জনগণের যে করুণ পরিণতি হয়েছিল, তার চেয়েও করুণ পরিণতি অপেক্ষা করছে, সাধারণ মানুষের জন্য। আরও পড়ুন অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী তাই সরকারকে হাতেপায়ে ধরে বলছি, শুধু ৫ বছরের ক্ষমতার মোহে দেশটারে আর জাহান্নাম বানাইয়েন না। অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। বাংলাদেশের মুক্তিকামী দেশপ্রেমিক ১৬ কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। ইনকিলাব জিন্দাবাদ। জাস্টিস ফর হাদি।’ এসইউ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
নেতারও ছাড় নেই, ভুল সিদ্ধান্ত নিলে ঠান্ডা পানিতে চুবানো হয়!

নেতারও ছাড় নেই, ভুল সিদ্ধান্ত নিলে ঠান্ডা পানিতে চুবানো হয়!

‘কে হতে চায় কোটিপতি’ থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-আর্সেনাল-ইউনাইটেডের প্রতিপক্ষ

‘কে হতে চায় কোটিপতি’ থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-আর্সেনাল-ইউনাইটেডের প্রতিপক্ষ

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে চিঠি দিলেন ভারতের ব্যবসায়ীরা

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে চিঠি দিলেন ভারতের ব্যবসায়ীরা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। রাত ৮টা পর্যন্ত এ আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া শেষে এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের কলেজ মনোনয়ন দেওয়া হবে। এ ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)। গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এজন্য কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। আরও পড়ুন বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন, নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। এএএইচ/একিউএফ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
দুই বছর বিরতি দিয়ে তিতাসের বুকে ফের নৌকাবাইচ

দুই বছর বিরতি দিয়ে তিতাসের বুকে ফের নৌকাবাইচ

কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়?

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়?

0 Comments