হরমুজ প্রণালিতে জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজের ওপর হামলা অব্যাহত রেখেছে, যার ফলে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও অন্যান্য পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণে আহত ১, আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটে।

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণে আহত ১, আটক ৩
আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসরত মুসলিম আইনজীবীদের জন্য এ নির্দেশনা চেয়েছেন তিনি।

আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
ট্রাকভর্তি চাল আত্মসাৎ: ৪ আসামি গ্রেপ্তার

ভারত থেকে আমদানিকৃত ট্রাকভর্তি ১০ টন চাল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রাকভর্তি চাল আত্মসাৎ: ৪ আসামি গ্রেপ্তার
দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে

ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। রবিবার সন্ধ্যায় দীপাবলি উদযাপনের পর পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে
যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে: খোকন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে: খোকন
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, সৌর বিদ্যুতে সংরক্ষণাগার রাখার নির্দেশ

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংসদ ভবনে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদ ভব...

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, সৌর বিদ্যুতে সংরক্ষণাগার রাখার নির্দেশ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

দুই দিনে ছয় বাসে আগুন, আতঙ্কে পরিবহনের মালিক ও শ্রমিকেরা
দুই দিনে ছয় বাসে আগুন, আতঙ্কে পরিবহনের মালিক ও শ্রমিকেরা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি গাড়িতে আগুন দিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে আজ রোববার চিঠি দিয়েছে সংগঠনটি। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেছেন, ওই গ্রুপ নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে কাজগুলো করছে।

আজ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আকতার হোসেন। তিনি বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।

নভেম্বর ৮, ২০২৬
সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে ১৮৬টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৩ হাজার ১৬১ জন যাত্রী। আজ রোববার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেবিচক জানায়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধ জারি করা হয়। এর প্রভাবে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোও ক্ষতির মুখে পড়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৯টি এবং বিভিন্ন দেশ হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

সরাসরি ফ্লাইটের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারলাইনসের ২৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও

ভুটান পয়েন্ট হারানোয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আর ড্র করে টিকে থাকা ভুটানের ভাগ্য এখন বাংলাদেশের হাতে।

নভেম্বর ৮, ২০২৬
অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক
অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক

অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখার ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, নিয়ম মেনে টাকা জমা রাখলেও এখন ব্যাংকে তাঁদের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ফলে আমানতের টাকাও তুলতে পারছেন না তাঁরা।

আমানতের অর্থ ফেরত ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। বেলা দুইটায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী। এ ঘটনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও করেছেন তাঁরা।

আবেদনে বলা হয়েছে, শ্রীনগর শাখায় আর্থিক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় বহু গ্রাহক তাঁদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ হারিয়ে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তায় পড়েছেন। তাঁদের অনেকে সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন ব্যাংকে জমা রেখেছিলেন। কিন্তু আমানতের অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের ওপর আস্থা রেখেই গ্রাহকেরা তাঁদের কষ্টার্জিত অর্থ জমা রেখেছেন। তাই শাখায় সংঘটিত অনিয়ম ও জালিয়াতির কারণে আমানতকারীরা যেন তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

টাকা জমার বার্তা পেয়েও হিসাব নেই

মানববন্ধনের পর জাফরিন আলম প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় যথাযথ নিয়ম মেনেই তাঁরা টাকা জমা রেখেছেন। কিন্তু এখন টাকা তুলতে গেলে ব্যাংক থেকে বলা হচ্ছে, তাঁদের নামে সেখানে কোনো হিসাব নেই।

জাফরিন আলম বলেন, ‘আমি নিজে ১০ লাখ টাকা জমা দিয়েছি। মোবাইলে জমা হওয়ার বার্তা এসেছে। আরেক দফায় আরও ৫ লাখ টাকা জমা দিয়েছি। তখন বার্তা না আসায় ব্যাংকে গিয়ে কারণ জানতে চাইলে বলা হয়, সফটওয়্যারের সমস্যা। আমার মতো এমন ভুক্তভোগী অনেকেই আছেন। আমরা টাকা ফেরত চাই ও প্রতারক চক্রের শাস্তি চাই।’

ব্যাংকটির আরেক গ্রাহক ফারহানা আলম প্রথম আলোকে জানান, তিনি দুই দফায় তিন লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করেছিলেন। তাঁর কাছে জমার রসিদও রয়েছে। কিন্তু এখন টাকা ফেরত পাচ্ছেন না। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের কাছে গিয়েও কোনো সমাধান পাননি তিনি।

ফারহানা আলম অভিযোগ করেন, ‘শাখার কর্মকর্তাদের বাঁচাতে ব্যাংকের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এখন এমন কথা বলছেন যেন আমরা ব্যক্তিগত লেনদেন করেছি। আমরা টাকা ফেরত চাই।’

ভুক্তভোগীদের সাত দফা দাবি

মানববন্ধনে ভুক্তভোগীরা শ্রীনগর শাখার আর্থিক জালিয়াতি ও অনিয়মের ঘটনায় উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির সঠিক তালিকা তৈরি এবং স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া বৈধ ও প্রমাণিত আমানতের অর্থ দ্রুত ফেরত দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও ব্যাংকিং বিধিবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

ভুক্তভোগীদের দাবির বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে মামলা করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রত্যেক গ্রাহক টাকা ফেরত পাবেন। তবে তার আগে টাকা জমা হওয়ার সত্যতা পরীক্ষা করতে হবে। সেই কাজই এখন চলছে।

নভেম্বর ৮, ২০২৬
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

এবার সাড়ে চার হাজার ইউপি নির্বাচন পাঁচ ধাপে করার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করেছে ইসি। তবে কোন ধাপে কোন কোন ইউপির ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। মেয়াদোত্তীর্ণ বিবেচনায় পাঁচ ধাপে ভোট করা হবে এবার। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টির কমবেশি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; প্রথম ধাপে এটা বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি জানান, আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত করা হবে। সাড়ে চার হাজার ইউপির বেশির ভাগেই নির্বাচন প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চায় ইসি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে ইউপির সংখ্যা কমবে।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে ইসির কোনো পর্যালোচনা নেই জানিয়ে আখতার আহমেদ বলেন, কমিশন এখন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে অন্য নির্বাচন প্রাসঙ্গিক হলে যথাসময়ে জানানো হবে।

আখতার আহমেদ বলেন, ইসি নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না। ইভিএমগুলো কোন পদ্ধতিতে ডিজপোজ (ধ্বংস) করা হবে সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে। তিনি বলেন, ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় শিক্ষার্থীর যে তথ্য দেওয়া হয় সেটা নিয়ে ডেটাবেজ করার বিষয়টি আলোচনায় আছে। ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার বিষয়েও কাজ চলছে। এতে একজন ব্যক্তি মা–বাবার কততম সন্তান, তাঁর বড় ভাই বা বোনের নিবন্ধন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত থাকবে। ভবিষ্যতে তথ্যের সমন্বয় ও যাচাইয়ের ক্ষেত্রে এটি সহায়ক হবে।

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ সম্পর্কে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, কোনো কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি। আগে দেওয়া লেমিনেটেড কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা থাকলেও সরবরাহসংক্রান্ত জটিলতায় সবাইকে তা দেওয়া সম্ভব হয়নি। তবে লেমিনেটেড কার্ড এখনো বৈধ।

নভেম্বর ৮, ২০২৬
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি দেশে আসতে চান, তাঁকে দেশে আসতে না করেছে কে? তাঁর তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা ছিল।’

নভেম্বর ৮, ২০২৬
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। সড়কের পাশেই তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মাহবুবুর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন।

চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ জানায়, মাহবুবুর রহমান সাতকানিয়া থেকে মোটরসাইকেল নিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, গয়ালমারা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান মাথায়, বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মাহবুবুর রহমানের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, তাঁর মামা দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। আগামী ডিসেম্বরে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল তাঁর। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করেন। তাঁর সঙ্গে সেখানে তাঁর দুই ছেলেও ব্যবসার সঙ্গে যুক্ত।

চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, লাশটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নভেম্বর ৮, ২০২৬
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাইবারসিকিউরিটি সেন্টার আয়োজিত ‘সাইবারফ্রেমস গালা নাইট’-এ শিক্ষার্থীরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ তুলে ধরেন।

নভেম্বর ৮, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৮, ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ
প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ

‘বাংলাদেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক
১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক

কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৫৯৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নভেম্বর ৮, ২০২৬
হুমকির অভিযোগ, আনিসুল-সালমানের মামলার সাক্ষীর নিরাপত্তার নির্দেশ
হুমকির অভিযোগ, আনিসুল-সালমানের মামলার সাক্ষীর নিরাপত্তার নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় সাক্ষ্য দিয়েছেন তিনি। তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নভেম্বর ৮, ২০২৬
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, সৌর বিদ্যুতে সংরক্ষণাগার রাখার নির্দেশ
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, সৌর বিদ্যুতে সংরক্ষণাগার রাখার নির্দেশ

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংসদ ভবনে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সংসদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

নভেম্বর ৮, ২০২৬
যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে: খোকন
যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে: খোকন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নভেম্বর ৮, ২০২৬
দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে
দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে

ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। রবিবার সন্ধ্যায় দীপাবলি উদযাপনের পর পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
ট্রাকভর্তি চাল আত্মসাৎ: ৪ আসামি গ্রেপ্তার
ট্রাকভর্তি চাল আত্মসাৎ: ৪ আসামি গ্রেপ্তার

ভারত থেকে আমদানিকৃত ট্রাকভর্তি ১০ টন চাল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নভেম্বর ৮, ২০২৬