হুমকির অভিযোগ, আনিসুল-সালমানের মামলার সাক্ষীর নিরাপত্তার নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় সাক্ষ্য দিয়েছেন তিনি। তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক

কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৫৯৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক
প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ

‘বাংলাদেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ
খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান (৫৯) আহত হয়েছেন।

খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ
ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দাবি করা টাকা না দেওয়ায় বাবা-ছেলেকে চুরির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।

ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সমীকরণটা ছিল সহজ, ভুটান হারলেই এক ম্যাচ হাতে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার।

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

তিন বছর আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার থেকে বেড়ে হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা। তখন এই টাকায় যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে একই পণ্য ও সেবা কিনতে অন্তত ২৯ শতাংশ অর্থ বেশি লাগছে। তার মানে, তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশ্রমিকদের ক্রয়ক্ষমতা কমছে প্রায় তিন ভাগের এক ভাগ।

শ্রমবিশেষজ্ঞরা বলছেন, নিম্নতম মজুরি নির্ধারণে চারজনের একটি শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয় আমলে নিতে হবে। অতীতে কখনোই এটি বিবেচনায় নেওয়া হয়নি। অতীতে সব সময়ই জীবনযাপনের জন্য প্রয়োজনের তুলনায় বেশ কম মজুরি নির্ধারণ করা হয়েছে। সে জন্য মজুরি কিছুটা বাড়লেও শ্রমিকের জীবনযাপনের মান উন্নয়ন হয়নি। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শিল্পের সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।

নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের গত সেপ্টেম্বর পর্যন্ত মূল্য সূচকের মান বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ। তার মানে ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন হবে ১৬ হাজার ৮৭ টাকা। শুধু তা-ই নয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ডলারের হিসাবে শ্রমিকের মজুরি কমেছে সাড়ে ১১ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল ১১০ দশমিক ৫ টাকা। তার বিপরীতে শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ১১৩ দশমিক ১২ ডলার। গত অক্টোবরে প্রতি ডলারের মূল্যমান দাঁড়িয়েছে ১২৩ দশমিক শূন্য ৩ টাকা। সেই হিসাবে শ্রমিকের মজুরি দাঁড়িয়েছে ১০১ দশমিক ৬ ডলার।

শ্রমিকেরা বাংলাদেশি মুদ্রায় মজুরি পেলেও মালিকেরা তৈরি পোশাক রপ্তানি আয় করেন ডলারে। টাকার অবমূল্যায়নের কারণে সেই ডলারের বিপরীতে বাড়তি অর্থ পাচ্ছেন মালিকেরা। ২০২৩ সালের নভেম্বরের তুলনায় গত অক্টোবরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১১ শতাংশ। তার মানে, তিন বছর আগে ১০০ ডলারের পোশাক রপ্তানি করলে মালিকেরা পেতেন ১১ হাজার ৫০ টাকা। আর এখন পাচ্ছেন ১২ হাজার ৩০৩ টাকা।

গত মাসে প্রকাশিত বিবিএসের এক জরিপে উঠে এসেছে, সিটি করপোরেশন এলাকায় পরিবারের গড় মাসিক ব্যয় সবচেয়ে বেশি—৪৬ হাজার ৭৭৮ টাকা। আর শহরাঞ্চলে প্রতি পরিবারের মাসিক ব্যয় ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ হাজার ৫৩২ টাকা। জাতীয় পর্যায়ে পরিবারের মাসিক ব্যয়ের অর্ধেক খাবার এবং অর্ধেক খাদ্যবহির্ভূত খাতে ব্যয় হয়।

জানতে চাইলে গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, শুধু মূল্যস্ফীতি আমলে নিলে হবে না, শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টিও দেখতে হবে। মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ছাড়াও ১০টি বিষয় বিবেচনায় নিয়ে ত্রিপক্ষীয় সভায় নির্মোহভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে অন্য খাতগুলোর মজুরিও বিবেচনায় নেওয়া উচিত।

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বিলসএকটি পরিবার যেন স্বচ্ছন্দে চলতে পারে, সেভাবে মজুরি নির্ধারণ করতে হবে। পাশাপাশি সস্তা মজুরি তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার শক্তি—এমন ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে আমাদের।

মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তারপরও শিল্পাঞ্চলে শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। এমন প্রেক্ষাপটে আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে শ্রমিকপক্ষের প্রতিনিধি প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মালিকপক্ষ এ সভায় মজুরি প্রস্তাব দেবে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তিন বছর আগে পোশাকশ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেটি গ্রহণযোগ্য মজুরি ছিল না। এবার সেটিকে ভিত্তি ধরে মজুরি নির্ধারণ করলে হবে না। মজুরি নির্ধারণের সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল ও বিবিএসের জরিপ আমলে নিতে হবে।’

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আরও বলেন, ‘শ্রমিকেরা অনেক বেশি মজুরি চান, তা কিন্তু নয়। শ্রমিকেরা বলছেন, বর্তমান মজুরিতে বাসা ভাড়া দিয়ে তাঁরা চলতে পারছেন না। সন্তানদের পড়াশোনা বন্ধ। ফলে একটি পরিবার যেন স্বচ্ছন্দে চলতে পারে, সেভাবে মজুরি নির্ধারণ করতে হবে। পাশাপাশি সস্তা মজুরি তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার শক্তি—এমন ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে আমাদের। তা না হলে অর্থনীতিতে গতি ফিরবে না।’

নভেম্বর ৮, ২০২৬
শব্দের মানচিত্র
শব্দের মানচিত্র

কেবল একটি কবিতার জন্য
অহোরাত্র শব্দের সাথে যাপন।
অবাধ্য অক্ষরেরা চঞ্চল, অতিশয় অস্থির—
সহসা ভেঙে দেয় শৃঙ্খলা।
আমি তবু বিন্যাসে বিন্যাসে আঁকি এক মানচিত্র।
দাবাড়ুর মাপা দানে যেভাবে চেনা যায় খেলা,
শব্দের অভিঘাতে ঠিক সেভাবেই সরে যায় দৃশ্যপট—
ভেসে ওঠে বিচিত্র আখ্যান;
কখনো বিষাদলিপি, কখনো তীব্র কোলাহল,
কখনো সাম্য ও সংহতির স্বর,
কখনো বা নিস্পৃহ একাকিত্ব ও শাশ্বত অমরতা।
কেবল একটি কবিতার জন্য শব্দ সাজাই।
অথচ শব্দেরা এখানে গড়ে তোলে নিজস্ব খেরোখাতা—
রাজনীতি, অপশক্তি ও অপসংস্কৃতির চোরাবালি;
কখনো দেশপ্রেমের কুশলী মুখোশ,
কখনো দেশদ্রোহের সুনিপুণ অভিনয়।
অক্ষরেরা ফের অবাধ্যতায় মাতে।
পুনরায় বিন্যস্ত করি, আঘাত হানি—
তাতে কার কী বা এসে যায়!
ওরা তো নিজস্ব ব্যাকরণে শুধু বহুরূপী।
কখনো পাশে এসে দাঁড়ায় এক দীর্ঘ প্রশ্নচিহ্ন,
কখনো স্তব্ধ বিস্ময়—
জিজ্ঞাসা বাড়ে, বিস্ময় ঘনীভূত হয়,
কিন্তু উত্তর মেলে না।
কেবল একটি কবিতার জন্য
তবু আমি অবাধ্য শব্দ কুড়োই।
হঠাৎ সেখানে মূর্ত হয় যুদ্ধাহত শিশুর কম্পমান ওষ্ঠাধর,
অন্নসন্ধানী জননীর চোখের প্লাবন,
অসহায় বৃদ্ধের বুকফাটা চিৎকার—
‘বাঁচতে চাই, বাঁচতে দাও!’
ভূগোলের গণ্ডি বেয়ে নুয়ে পড়ে জল,
সীমানা মুছে যায় কান্নার রেখায়।
আর সেই মানচিত্রের ব্যবচ্ছেদ ছিঁড়ে,
ধীরে ধীরে জেগে ওঠে—
একটি ক্ষতবিক্ষত, রক্তাক্ত কবিতা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

নভেম্বর ৮, ২০২৬
বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক

নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। আজ রোববার দুপুরে তাঁর বাড়িতে বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি।

বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে এবং আজ রোববার ছাপা পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

আজ সন্ধ্যায় মুঠোফোনে স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে যাঁরা আগে তাঁদের বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, তাঁদের দুজনসহ মোট তিনজন বাড়িতে আসেন। পরে মিটারে তার সংযুক্ত করে বিদ্যুৎ–সংযোগ চালু করে দেন।

আসমা আক্তার বলেন, সংযোগ দেওয়ার আগে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেয়েছিলেন। তবে তিনি তাতে স্বাক্ষর করেননি।

শুধু বিল বেশি আসার কারণ জানতে চাওয়ায় তাঁকে এভাবে হয়রানি করা হলো কেন, পল্লী বিদ্যুতের কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন বলে জানান আসমা আক্তার। তখন ওই দুই ব্যক্তি তাঁদের ভুল বুঝতে পেরে তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন।

আসমা আক্তার বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, যেন আর কাউকে গালিগালাজ না করি। আমি তাঁদের বলেছি, কাউকে কোনো গালিগালাজ করিনি। শুধু জানতে চেয়েছি, আমার বিদ্যুৎ বিল বেশি এসেছে কেন। যেহেতু তাঁরা সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার সংযোগ দিয়ে গেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, তাই এখন তাঁদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই।’

এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। আজই সংযোগ পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। সরেজমিনে পরিস্থিতি দেখে সংযোগ দেওয়ার জন্য ওই দুই কর্মীর সঙ্গে একজন কর্মকর্তাকেও পাঠানো হয়েছিল।

শাহ আলম আরও বলেন, গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ এভাবে বিচ্ছিন্ন করা হলো কেন, বিষয়টি তাঁরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছেন।

গত বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামের স্বপন মিয়ার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বিল একসঙ্গে ৩ হাজার ১০০ টাকা পরিশোধের পর অক্টোবর মাসের বিল আসে ৮৭০ টাকা। এ বিল নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ করেন স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি ছিল, বিল দিতে গেলে কর্মীদের গালিগালাজ ও কর্মকর্তাকে হুমকি দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

নভেম্বর ৮, ২০২৬
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

নভেম্বর ৮, ২০২৬
সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন
সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। গত শুক্রবার রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় আরও উপস্থিত ছিল ট্যালেন্ট শার্পনার–এর ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এ স্বীকৃতি ফাউন্ডেশনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ১৯৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন, ৩১৭ জনকে স্বাবলম্বী করা, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও চাকরির ব্যবস্থা, গৃহহীনদের ঘর নির্মাণ, ‘স্বপ্ন নিয়ে নিবাস’ প্রতিষ্ঠা, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ, প্রবীণদের সহায়তা, শহীদ মিনার নির্মাণ, রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বন্যা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

নভেম্বর ৮, ২০২৬
ভাটারায় স্কুলবাসে আগুন
ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে

নভেম্বর ৮, ২০২৬
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম
অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সহসভাপতি কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

আজ রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতারা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

নবগঠিত কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নভেম্বর ৮, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৮, ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
মিরপুরে সনি সিনেমা হলের সামনে গাড়িতে ককটেল বিস্ফোরণ
মিরপুরে সনি সিনেমা হলের সামনে গাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি প্রাইভেটকারটির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

নভেম্বর ৮, ২০২৬
মায়ের দেওয়া কিডনিতেও বাঁচানো গেল না জিসানকে
মায়ের দেওয়া কিডনিতেও বাঁচানো গেল না জিসানকে

সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন মমতাময়ী মা। আশা ছিল, কিডনি প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে উঠবেন ছেলে। কিন্তু শেষ পর্যন্ত মায়ের সেই আত্মত্যাগও কাজে এল না। কিডনি প্রতিস্থাপনের ৩২ দিন পর মারা গেছেন জিসান তালুকদার জনি (৩৫)।

নভেম্বর ৮, ২০২৬
জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওর, পুষ্টিহীনতায় শৈশব
জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওর, পুষ্টিহীনতায় শৈশব

ফসলহানি ও আয় কমে যাওয়ায় হাওরপাড়ের শত শত পরিবারে পুষ্টিকর খাবারের জোগান কমেছে। এর প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে। বাড়ছে অপুষ্টির ঝুঁকি।

নভেম্বর ৮, ২০২৬
শ্রমিক অসন্তোষে পোশাক খাতে বড় ক্ষতি, কারখানা খুললেও কাটেনি শঙ্কা
শ্রমিক অসন্তোষে পোশাক খাতে বড় ক্ষতি, কারখানা খুললেও কাটেনি শঙ্কা

দুই দিনের সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে রবিবার (৮ নভেম্বর) অধিকাংশ কারখানায় আবার উৎপাদন শুরু হয়েছে। তবে, পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সাভার-আশুলিয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেওয়ায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

নভেম্বর ৮, ২০২৬
মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭
মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাত জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন। রবিবার কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সমীকরণটা ছিল সহজ, ভুটান হারলেই এক ম্যাচ হাতে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার।

নভেম্বর ৮, ২০২৬
ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দাবি করা টাকা না দেওয়ায় বাবা-ছেলেকে চুরির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।

নভেম্বর ৮, ২০২৬
খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ
খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান (৫৯) আহত হয়েছেন।

নভেম্বর ৮, ২০২৬