স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি গবেষণায় দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে। অথচ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বহির্বিভাগে গত বছর চিকিৎসা নিতে পেরেছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু।
তীব্র ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক করা হয়েছে।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। নামাজকে বলা হয় বেহেশতের চাবি, কেননা বান্দার নামাজ যথাযথ হলে তার বেহেশতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে সুসময় ফেরানোর লক্ষ্য নিয়ে আসা কোচ মরিসিও পচেত্তিনোর অভিষেকটা পরিণত হলো চরম দুঃস্বপ্নে। অ্যানফিল্ডে আজ ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরোর শুরুতেই লাল কার্ডের খেসারত দিয়ে লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।
নাটোরে ১১ বছর বয়সী শিশুকে জবাই করে হত্যা এবং নিজের বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে মো. সোহাগ (২৮) নামে অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।
“বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।”—সক্রেটিসের এই উক্তি অনেক মানুষই মানেন এবং পালন করেন। কারণ বন্ধুত্ব মানুষের সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু প্রাণীদের মধ্যেও কী বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে? তারাও কী মানুষের মতো বন্ধুত্বের যত্ন নেন?
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা আবারো গণনা করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
সরকারের খাতায় ২০ লাখ শিশুর তথ্য নেই; আগামী রমজানের আগেই ইউনিয়ন পরিষদের তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন; অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে– ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এসব খবর গুরুত্বে পেয়েছে।