প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন

দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণ...

হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের...

পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া

আজ মাঠে নেমে মাত্র ১৭ রানই করেছেন জস ইংলিস। তবে গতকালের ৮৫ রান থাকায় মাঠ ছেড়েছেন ১০২ রানের ইনিংস নিয়ে।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ইংলিস আউট হয়েছেন দিনের প্রথম ঘণ্টাতেই। এরপর খেলা হয়েছে আরও পাঁচ ঘণ্টা। তাতেও অবশ্য ইংলিসের সেঞ্চুরিটার মাহাত্মটা ফুটে আছে ভালোভাবেই। ইংলিসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে ৪ উইকেটে ১৪০ রানে। অর্থাৎ, প্রোটিয়ারা এগিয়ে এখন ৪০ রানে, হাতে ৬ উইকেট।

বিস্তারিত আসছে...।

অক্টোবর ২৯, ২০২৬
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে

অক্টোবর ২৯, ২০২৬
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার

দেশের মানুষের গড় আয়ের চেয়ে গড় ব্যয় বেশি। এ জন্য ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। এর মধ্যে এ বছরের শেষ নাগাদ ১ কোটি ৮১ লাখ মানুষের তীব্র খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রণয়ন দরকার। পাশাপাশি ন্যূনতম মজুরি বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে ‘খাদ্যনিরাপত্তার সতর্কবার্তা, পুষ্টি ও দারিদ্র্য অবস্থা এবং খাদ্যব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, আগামী শীত থেকে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে।

দেশের ৪৭ শতাংশ মানুষ ঋণগ্রস্ত—এমন পরিসংখ্যান তুলে ধরে বিআইডিএসের মহাপরিচালক বলেন, শহরের মানুষের আয় তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও গ্রামের মানুষের ক্ষেত্রে তা নয়। তাই প্রতিটি এলাকার বাজারব্যবস্থায় পরিবর্তন আনা দরকার।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, সামনে মন্দা ও মূল্যস্ফীতির কারণে বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের আয় কমে যেতে পারে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে।

বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে এম এম আকাশ বলেন, খাদ্যসংকটের সঙ্গে আছে চুরি ও লুটপাট। সংকটের কারণে যাঁরা পিছিয়ে পড়বেন, তাঁদের সামাজিক সুরক্ষা দিতে হবে।

এ কে এনামুল হক, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)আগামী শীত থেকে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের গবেষণা পরিচালক সায়মা হক বিদিশা বলেন, দেশে মূল্যস্ফীতি ও মানুষের পুষ্টির ঘাটতি দিন দিন বাড়ছে। এ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বরাদ্দ বাড়ানো এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান। তিনি বলেন, বর্তমানে মানুষের মাসিক গড় আয় ৩৩ হাজার ৫১৩ টাকা। আর গড় ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য উল্লেখ করে আসিফ এম শাহান বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার বদলে অতিরিক্ত দলীয় পদায়ন বর্তমানে খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদখাদ্যসংকটের সঙ্গে আছে চুরি ও লুটপাট। সংকটের কারণে যাঁরা পিছিয়ে পড়বেন, তাঁদের সামাজিক সুরক্ষা দিতে হবে।

সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ উপদেষ্টা তানিয়া শারমিন বলেন, দেশে চার সদস্যের একটি পরিবারের পুষ্টিসম্পন্ন খাবারের সংস্থান করতে মাসে প্রায় ৬০ হাজার টাকা প্রয়োজন। সে জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে খাদ্য অধিকার আইন পাস করতে হবে। ‘খাদ্য অধিকার’ একটি মানবাধিকার, যা খাদ্য আইনে থাকা উচিত। বিষয়টি নিয়ে সরকারের উচিত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গবেষক আহমেদ বোরহান এবং ওয়েল্টহাঙ্গারহিলফের (ডব্লিউএইচএইচ) হেড অব প্রোগ্রামস মলটে শুমেলফেডারসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিকার বাংলাদেশের সমন্বয়কারী ও ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা।

অক্টোবর ২৯, ২০২৬
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা হয়। সেখানে সংস্থাটির কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে এমন হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাস পর তিনি আবার ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে চান তিনি।

ওয়াসার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত সাত মাসে সংস্থাটির কার্যক্রমে নতুন কোনো উল্লেখযোগ্য উদ্ভাবন কিংবা চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক। পানির সংকট তৈরি হলে তার দায় সরকারের ওপরই বর্তায়। তাই নগরবাসীর পানির চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ওয়াসা থেকে পরিচালনা পর্ষদ তুলে দেওয়ার সিদ্ধান্ত

দেশের সব ওয়াসা থেকে পরিচালনা পর্ষদ বা বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিদ্যমান আইন সংশোধন করা হবে বলে জানান মীর শাহে আলম।

এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আইনে ওয়াসাগুলোয় বোর্ড রাখার বিধান রয়েছে। তবে সরকার যেকোনো সময় বোর্ড গঠন বা ভেঙে দিতে পারে। মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে ওয়াসার বোর্ডগুলো জনসেবামূলক কাজে বাধা সৃষ্টি করছে কিংবা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। এতে কাজের গতি কমে যাচ্ছে।

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দাসেরকান্দি পয়ঃশোধনাগার থেকে গুলশান, বনানী ও বারিধারা অঞ্চলে পাইপলাইন সংযোগের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি পূর্বাচল এলাকায় পানি সরবরাহের নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে হবে।

রাজধানীতে দৈনিক পানির চাহিদা ৩১৪ কোটি লিটার

ঢাকা ওয়াসার পানির চাহিদা ও সরবরাহের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, রাজধানীতে বর্তমানে দৈনিক পানির চাহিদা ও সরবরাহ উভয়ই ৩১৪ কোটি লিটার। জনসংখ্যা ও বাসাবাড়ি বাড়ার সঙ্গে পানির চাহিদাও বাড়ছে।

বর্তমানে ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং বাকি ২৬ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে তা ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ জন্য ভূ-উপরিস্থ পানিনির্ভর প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা হয়

অবৈধ পানির লাইন চিহ্নিত করে ব্যবস্থা

ওয়াসার আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন মীর শাহে আলম। তিনি বলেন, সেবার মান ঠিক রেখে নিজস্ব রাজস্ব আয় বাড়াতে হবে। বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করতে হবে।

পাশাপাশি পানির মিটার রিডিং ও বিল আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ২০৫০ সালের পানির চাহিদা বিবেচনায় ওয়াসার আধুনিকায়নের জন্য নতুন ও পূর্ণাঙ্গ জনবল কাঠামো তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে জমা দিতে বলেন।

রাজধানীতে অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ও চোরাই পানির লাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এসব কাজে প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনৈতিক দুর্বৃত্তরা জড়িত থাকলেও ছাড় দেওয়া যাবে না।

একই সঙ্গে ওয়াসার সিবিএ ও কর্মচারী সংগঠনগুলোকেও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠানে দলীয় বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সেবা ব্যাহত করা যাবে না।

ব্রাশ, শেভ করার সময় পানির কল বন্ধ রাখা

পানির অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ব্রাশ করা কিংবা শেভ করার সময় অপ্রয়োজনে পানির কল খোলা না রাখার মতো বিষয়গুলো নিয়ে প্রচার চালানোর নির্দেশ দেন তিনি।

মীর শাহে আলম বলেন, দুই মাস পর আবার পর্যালোচনায় এসে ওয়াসার কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান তিনি। নগরবাসীকে পানি সরবরাহের বিষয়ে স্বস্তির জায়গায় নিয়ে যাওয়াই এর উদ্দেশ্য।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, সিবিএর নেতাসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৯, ২০২৬
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল

দিনের প্রথম ভাগে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এ ছাড়া প্রথমবার ভোট দিতে আসা তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অক্টোবর ২৯, ২০২৬
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদ হাসানের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হবে না।

এ হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর মহাখালীর পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানববন্ধন হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জাহিদ হাসান, বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা হয়েছে। বনানী থানা জানিয়েছে, আইইডিসিআরের পরিচালক নিজেই এ মামলা করেছেন।

জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক। ড্যাব বুধবারই তাঁর প্রাথমিক সদস্য পদ স্থগিত করে চিঠি দিয়েছে। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে সংগঠনটি। এই চিঠির উত্তর দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ড্যাব। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সরকারি অফিসে বহিরাগতরা ঢুকে আক্রমণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই প্রতিষ্ঠানের পরিচালক একজন চিকিৎসক। চিকিৎসকের ওপর এ হামলা মেনে নেওয়া যায় না।

অধ্যাপক বে-নজির আহমেদ, জনস্বাস্থ্যবিদ‘অতীতে স্বাচিপ বা এখন ড্যাবের অনেক সদস্য নিজেদের ক্ষমতা দেখাতে চান। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু মঙ্গলের কিছু তো দেখা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে মারধরের ঘটনায় বিচার না হলে স্বাস্থ্য খাতে বা অন্য মন্ত্রণালয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা আরও নিচের দিকে নামতে থাকব।’

গতকাল বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে ৮-৯ জন বহিরাগত প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে হেনস্তা ও মারধর করেন। প্রথম আলোর কাছে আসা সিসি ক্যামেরার ফুটেজে এ ঘটনা স্পষ্ট দেখা যায়। ঘটনার কিছু পর পরিচালক প্রথম আলোকে বলেছিলেন, ড্যাবের লোকেরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে।

আজ আইইডিসিআরের পরিচালক প্রথম আলোকে বলেন, হামলাকারীদের মধ্যে জাহিদ হাসান ও বাসেদ নামের দুজন ছাড়া অন্য কেউ তাঁর পরিচিত নন। এই দুজন চিকিৎসক।

ঘটনার সময় পরিচালকের কক্ষে একটি সভা চলছিল। তাতে অন্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড্যাব ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, জাহিদ হাসান একসময় আইইডিসিআরের একটি প্রকল্পে কাজ করতেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নতুন প্রকল্পে যোগ দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে পরিচালকের সঙ্গে কিছু টানাপোড়েন চলছিল। বিষয়টি ড্যাবের উচ্চ পর্যায়ের নেতারা জানতেন। তবে দিনেদুপুরে সরকারি কার্যালয়ে ঢুকে তিনি সভা চলাকালে দেশি-বিদেশি মানুষের সামনে এক চিকিৎসক অন্য এক চিকিৎসককে লাঞ্ছিত করবেন, মারধার করবেন—এটা কেউই সহজভাবে নিচ্ছেন না।

আইইডিসিআরের সাবেক তিন কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। ঘটনার জন্য তাঁরা প্রত্যেকেই দুঃখিত, মর্মাহত। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজির আহমেদ এ প্রতিষ্ঠানে সাত বছর চাকরি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অতীতে স্বাচিপ বা এখন ড্যাবের অনেক সদস্য নিজেদের ক্ষমতা দেখাতে চান। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু মঙ্গলের কিছু তো দেখা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে মারধরের ঘটনায় বিচার না হলে স্বাস্থ্য খাতে বা অন্য মন্ত্রণালয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা আরও নিচের দিকে নামতে থাকব।’

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

অক্টোবর ২৯, ২০২৬
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর

মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে

হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে;

মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে,

আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই,

শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত,

শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত;

ভালো মানুষগুলো কাছে থাকে না থাকলেও থাকে খুব কম সময়ের জন্যে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

অক্টোবর ২৯, ২০২৬
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন

নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল এক আনন্দঘন আসর। ২৭ অক্টোবর দুপুর ১২টায় ‘স্বাস্থ্য সুরক্ষা ও জ্ঞানচর্চায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম’ শিরোনামে শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পাঠাভ্যাসবিষয়ক এক ক্যাম্পেইনের আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা।

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০
রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

অক্টোবর ২৯, ২০২৬
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ

উত্তর আফগানিস্তানের একটি গ্রামে মোহাম্মদ দাউদের বাড়িতে দেয়ালে এখনো কার্পেট ঝুলে আছে, আর কারুকার্যময় আয়নাগুলোতে এখনো আলো প্রতিফলিত হয়। এগুলো সেই সময়ের স্মৃতিচিহ্ন, যখন পপি ফুলের একটি মাত্র ফসল থেকেই তার পরিবারের সারা বছরের খরচ চলে যেত।

অক্টোবর ২৯, ২০২৬
হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২
হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

অক্টোবর ২৯, ২০২৬
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন

অক্টোবর ২৯, ২০২৬
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

অক্টোবর ২৯, ২০২৬
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

অক্টোবর ২৯, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬