ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক...

হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ

উত্তর আফগানিস্তানের একটি গ্রামে মোহাম্মদ দাউদের বাড়িতে দেয়ালে এখনো কার্পেট ঝুলে আছে, আর কারুকার্যময় আয়নাগুলোতে এখনো আলো প্রতিফলিত হয়। এগুলো সেই সময়ের স্মৃতিচিহ্ন, যখন পপি ফুলের একটি মাত্র ফসল থেকেই তা...

হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ
রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০
শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর প্রস্তাব

মূল্যস্ফীতির চাপে খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে শহরের দরিদ্র পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা বাড়ানো এবং সরকারি খাদ্যসহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়ো...

শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর প্রস্তাব
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে
ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে

অক্টোবর ২৯, ২০২৬
পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা
পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা

পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন কাঁচা তামাক ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো আছে কি না, তা যাচাই করে দেখছেন কাস্টমস গোয়েন্দারা। চট্টগ্রাম বন্দরে আটকে থাকা ১০ কনটেইনার তামাক থেকে নমুনা সংগ্রহ করে দেশের একাধিক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের সূত্রপাত তামাকের প্রাথমিক পরীক্ষায়। তাঁদের ভাষ্য, সাধারণভাবে আগুন দিয়ে পরীক্ষা করতে গিয়ে তামাকপাতায় সহজে আগুন ধরেনি। এ কারণে তামাকের সঙ্গে দৃশ্যমান নয়—এমন অন্য কোনো পদার্থ মেশানো আছে কি না, তা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ।

রেজভী আহমেদ বলেন, ‘সাধারণ টেবিল টেস্টে এই তামাকপাতায় সহজে আগুন ধরছিল না। তাই এর মধ্যে অন্য কোনো ক্ষতিকর সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ মেশানো আছে কি না, সে সন্দেহ তৈরি হয়েছে। খালি চোখে এটি শনাক্ত করা সম্ভব নয়।’

রেজভী আহমেদ জানান, প্রতিটি কনটেইনার থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন ও তদন্তে অবৈধ কিছু পাওয়া গেলে আমদানিকারকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বন্ড সুবিধায় এসেছে ১০টি কনটেইনার

কুষ্টিয়ার গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধায় ১০ কনটেইনার কাঁচা তামাক আমদানি করেছে। চালানটি এসেছে পাকিস্তান থেকে।

কাস্টমস গোয়েন্দার তথ্য অনুযায়ী, বাণিজ্যিক নথিতে দুবাইয়ের ‘টেট্রা ট্রেড এফজেডসিও’ এবং পাকিস্তানের ‘আলী লিফ ট্রেডার্স’-এর নাম রয়েছে। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের ইসলাম অ্যান্ড সন্স।

১৯ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন ২০ অক্টোবর সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। তবে শুল্কায়ন ও খালাসের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটকে দেয় কাস্টমস গোয়েন্দা।

এর আগে গ্লোবাল লিফ টোব্যাকোর কুষ্টিয়ার কারখানায় অভিযান চালিয়ে বন্ড সুবিধার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়ার কথা জানিয়েছিলেন ভ্যাট কর্মকর্তারা। পরে প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তামাকের আমদানিমূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন কাস্টমস গোয়েন্দারা। চালানটিতে প্রতি কেজির মূল্য ঘোষণা করা হয়েছে ১ দশমিক ৪৫ ডলার।

কাস্টমস গোয়েন্দার হিসাবে, ১০ কনটেইনার তামাকের মূল্য কম দেখানোর মাধ্যমে প্রায় ২১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে। মূল্য ঘোষণার এই অস্বাভাবিকতার সঙ্গে বাণিজ্যভিত্তিক অর্থ পাচারের কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ

‘৪৯৪ কোটি টাকার সিগারেট তৈরি সম্ভব’

সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক রেজভী আহমেদ বলেন, বন্দরে আটকে রাখা প্রায় ১৫০ টন তামাক দিয়ে বিপুল পরিমাণ সিগারেট তৈরি করা সম্ভব।

কাস্টমস গোয়েন্দার হিসাব অনুযায়ী, এই পরিমাণ তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা যেত। ওই সিগারেটের বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা হতে পারে বলে দাবি করেন কর্মকর্তারা।

তাঁদের ভাষ্য, বন্ড সুবিধার অপব্যবহার করে তামাকটি খোলাবাজারে চলে গেলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাত এবং বৈধ সিগারেট প্রস্তুতকারকেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ত।

খালাস বন্ধ, বন্ড লাইসেন্সও স্থগিত

অনিয়মের অভিযোগ ওঠার পর চট্টগ্রাম বন্দরে আটকে থাকা ১০ কনটেইনার তামাকের খালাস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির বন্ড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারাধীন। শুনানি ও আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চালানটি খালাসের সুযোগ নেই বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, চালানটির সিঅ্যান্ডএফ এজেন্টের অতীত কার্যক্রমও খতিয়ে দেখা হবে।

কাস্টমস গোয়েন্দার অভিযান নিয়ে জানতে চাইলে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী। কোম্পানি প্রাপ্যতা অনুযায়ী কাঁচামাল আমদানি করেছে। যে দামে কাঁচামাল আমদানি হচ্ছে, তার দ্বিগুণ বা তিন গুণ দামে রপ্তানি হচ্ছে। অর্থাৎ মূল্য সংযোজন হচ্ছে। কাস্টমস গোয়েন্দা যেসব বিষয়ে অভিযোগ করেছে, তা সঠিক নয় বলে দাবি করেন এই পরিচালক।

তিনি প্রথম আলোকে বলেন, ‘কাঁচা তামাকে আর্দ্রতা বেশি ফলে সহজে আগুন ধরার কথা নয়। পরীক্ষা করা হোক। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর বা যেকোনো সংস্থা তদন্ত করে দেখুক। আমরা সহযোগিতা করব।’

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের তথ্যে দেখা যায়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি গত অর্থবছরে ১ কোটি ৩ লাখ ডলারের তামাক রপ্তানি করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ১২৭ কোটি টাকা। প্রতি কেজি তামাক গড়ে ৩ ডলার ৬০ সেন্টে রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের ৯টি দেশে তারা তামাক রপ্তানি করেছে।

অক্টোবর ২৯, ২০২৬
রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম
রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

নিজেদের যাপিত জীবনের অভিজ্ঞতা, চারপাশের পরিবেশ–প্রকৃতি, সংগ্রাম ও স্বপ্নগুলো নিজেদের মতো করে রঙে, নকশায়, বুননে, আকারে অবয়বে ফুটিয়ে তুলেছেন দেশের প্রান্তিক এলাকার ভূমিহীন মানুষেরা। তাঁদের সৃজিত শিল্পকর্ম নিয়ে ‘প্রান্তিকের কল্পজগৎ’ নামে এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।

অধিকারভিত্তিক সংগঠন ‘নিজেরা করি’র পথচলার ৪৫ বছর পূর্তি হলো। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুরু হলো এই শিল্পকর্ম প্রদর্শনী দিয়ে। নিজেরা করির বিভিন্ন শাখার সদস্য এবং তাঁদের পরিবারে শিশু, কিশোরেরা এসব শিল্পকর্ম করেছেন। তাঁদের সহায়তা করেছেন বৃত্ত আর্ট ট্রাস্টের শিল্পীরা। প্রদর্শনীর কিউরেটরের দায়িত্ব পালন করেছেন বৃত্ত আর্ট ট্রাস্টের ট্রাস্টি শিল্পী মাহ্‌বুবুর রহমান।

সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শিল্পী অধ্যাপক আবুল বার্‌ক্‌ আলভী ও নিজেরা করির সদস্য খুলনার ভূমিহীন নেত্রী রাহেলা বেগম।

এই প্রদর্শনী আয়োজনে সহায়তা দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। নিজেরা করির বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান হবে শনিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের নাটক পরিবেশনা দিয়ে।

সূচনা বক্তব্যে নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ‘নিজেরা করি প্রথম থেকেই প্রান্তিক মানুষদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে যাচ্ছে। আমরা ঋণ বা আর্থিক সাহায্য দেওয়া, প্রশিক্ষণ দেওয়ার মতো কাজ করি না। বরং প্রান্তিক মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, শোষণ–বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করা, গ্রামীণ এলাকার ভূমিহীন নারীদের পুরুষদের সঙ্গে কাজ করা ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর জন্য অনুপ্রাণিত করে থাকি।’

দেশের বিভিন্ন এলাকায় নিজেরা করির কর্ম এলাকায় ১১ হাজার ৫৮৩টি ভূমিহীন মানুষের দল সক্রিয় রয়েছে উল্লেখ করে খুশী কবির বলেন, এর মধ্যে নারীদের দল আছে ৬ হাজার ৭৫৭টি। প্রান্তিক মানুষের এই দলগুলোতে মোট ২ লাখ ৩৩ হাজারের বেশি সদস্য যুক্ত রয়েছেন। তাঁরা প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা, নারীর অধিকারকে এগিয়ে নেওয়া ও মৌলবাদকে মোকাবিলার মতো কাজ করে যাচ্ছেন

প্রদর্শনীর উদ্বোধন করে শিল্পী আবুল বার্‌ক্‌ আলভী। পাশে রাহেলা বেগম ও খুশী কবির

প্রদর্শনীর উদ্বোধন করে শিল্পী আবুল বার্‌ক্‌ আলভী বলেন, এটি একটি ব্যতিক্রমী প্রদর্শনী। শিশু থেকে পরিণত বয়সের অনেক মানুষের তৈরি শিল্পকর্ম এখানে রয়েছে। তাঁরা যদিও প্রাতিষ্ঠানিকভাবে শিল্পকলার শিক্ষা গ্রহণ করেননি, তবে সহজাত সৌন্দর্যবোধের প্রকাশ ঘটেছে তাঁদের কাজে।

ভূমিহীন নারী নেত্রী রাহেলা বেগম শুরু থেকেই যুক্ত রয়েছেন নিজেরা করির সঙ্গে। তিনি বলেন, একসময় তিনি মানুষের সামনে এসে কথা বলতে পারতেন না। কিন্তু এখন জানেন নাগরিক হিসেবে, নারী হিসেবে তাঁদের কী অধিকার আছে। সেই অধিকার আদায়ের জন্য এখন সবার সামনে স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন।

এই প্রদর্শনীতে মূলত তিন রকমের কাজ আছে। খবরের কাগজের ওপর নানা বিষয়ের এঁকেছে শিশুরা। আরেক ধরনের কাজ অ্যাপ্লিকের নকশায় করা। এসব অ্যাপ্লিকের কাজ বিশালাকার কাপড়ের ওপরে বসানো হয়েছে। দেখতে অনেকটা নকশিকাঁথার মতো মনে হয়। তবে নকশাগুলো অনেক বড় আর প্রতিটিই আলাদা ধরনের। অন্য কাজগুলো কাপড় ও তুলা দিয়ে তৈরি করা পুতুল। এসব ছবি ও পুতুলের বিষয়বস্তু হিসেবে এসেছে সবজি বিক্রেতা, ফুল, ময়ূর, শহীদ মিনার, হাঁস, খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা, কুঁড়েঘর, হাতি, বাঘ প্রভৃতি। এ ছাড়া জামদানি শাড়ির ওপর বিভিন্ন দাবি ফুটিয়ে তোলা হয়েছে অ্যাপ্লিকের নকশায়। ব্যানারের মতো করে এই শাড়িগুলো ঝুলিয়ে দেওয়া হয়ে ছাদ থেকে। এসব দাবির মধ্যে আছে ‘নারীর অধিকার মানবাধিকার/ সম্পদে তার সম অধিকার’, ‘অংশীদারত্ব নিশ্চিত করো/ দুর্নীতি প্রতিরোধ কর’ ইত্যাদি।

প্রদর্শন কক্ষের মেঝের মাঝখানে এবং বাইরে দেওয়া সাজিয়ে রাখা হয়েছে পুতুলগুলো। বৃত্ত আর্ট ট্রাস্টের সঙ্গে ‘জলপুতুল পাপেটস’ অংশ নিয়ে পুতুল তৈরির কলাকৌশল শিখিয়েছে নিজেরা করির সদস্যদের।

প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। ২৮ অক্টোবর

প্রদর্শনীর কিউরেটর মাহ্‌বুবুর রহমান প্রথম আলোকে বললেন, নিজেরা করির সঙ্গে বৃত্ত আর্ট ট্রাস্ট আগেও বেশ কিছু কাজ করেছে। এবার নিজেরা করির খুলনার পাইকগাছা, নাটোরের বাগাতিপাড়া, নোয়াখালীর চরজব্বার এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় গিয়ে প্রান্তিক মানুষদের নিয়ে অনেকটা কর্মশালার আঙ্গিকে কাজ করেছে। শিশু থেকে নানা বয়সী মানুষ এতে অংশ নিয়েছেন। তাঁরা নিজেরাই নিজেদের মতো করে ছবি এঁকেছেন, নকশা করেছেন। তাঁদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বৃত্ত আর্ট ট্রাস্ট জলপুতুলের কর্মীরা তাদের কাজের কারিগরি সহায়তা দিয়েছে, পরামর্শ দিয়েছে। তবে অংশগ্রহণকারীরা নিজেদের স্বাধীন চিন্তাভাবনা থেকেই কাজগুলো করেছেন।

বৃত্তের শিল্পীদের মধ্যে ছিলেন ইমরান হোসেন, মেহেদী হাসান, ফারহানা ফেরদৌসী, শাহরিয়ার শাওন, মোকাদেসুর রহমান, আমির ফয়সাল, মাহ্‌বুবুর রহমান, শিমুল সাহা, ফারহানা নাজ ও জিন্নাতুন জান্নাত। জলপুতুলের দলের প্রধান ছিলেন শাহরিয়ার শাওন।

প্রান্তিক মানুষের আশা–আকাঙ্ক্ষার বর্ণিল প্রকাশ ঘটেছে তাদের এসব শিল্পকর্মে। পদ্ধতিগত শিল্পকলা প্রদর্শনীর থেকে ব্যতিক্রমী এই আয়োজন দর্শকদের ভিন্ন ধরনের আনন্দ দেব।

অক্টোবর ২৯, ২০২৬
প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি
প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি

প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি

অক্টোবর ২৯, ২০২৬
সেই জাপানের কাছে এবার এক গোলে হার
সেই জাপানের কাছে এবার এক গোলে হার

গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ

অক্টোবর ২৯, ২০২৬
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু

রাজধানীর মণিপুরিপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবাকে ভিডিও কল করেছিলেন জুমরাতুন নেছা বর্ষা। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পায় পরিবার

অক্টোবর ২৯, ২০২৬
যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ফরিদপুর শহরে দিনদুপুরে আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ব্যক্তিকে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন।

বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ডেকোরেটরশ্রমিক হিসেবে কাজ করতেন।

বাচ্চু খাঁর ভাই ডেকোরেটরশ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ১৫–২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা বাচ্চুর বাঁ হাতের এবং দুই পায়ের রগ কেটে দেয়।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রাত ৮টার দিকে প্রথম আলোকে বলেন, কুপিয়ে এক ব্যক্তিকে জখম করার ঘটনা তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খবর নিতে ফরিদপুর ট্রমা সেন্টারে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে
নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩–এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা এখনো চলছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ দশমিক ১ শতাংশ ভোট গণনা পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ আসন ও গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসন পেতে যাচ্ছে। আর আরব দলগুলো পেতে যাচ্ছে ১৯টি আসন।

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। তাঁর জোটে থাকা ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ৭টি আসন পেতে যাচ্ছে। এ জোটের অন্য দলগুলোর মধ্যে ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়েহ দেদির দল শাস ৬টি ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি (আরজেডপি) ৬টি আসন পাচ্ছে।

তার মানে, নেতানিয়াহুর লিকুদ পার্টির পর এ জোটে দ্বিতীয় বৃহত্তম দল ইউটিজে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, চ্যানেল ১৩ আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে যে গত মঙ্গলবার নির্বাচনের পর ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সদস্যরা নেতানিয়াহুর বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। যদিও আইজেনকট ও তাঁর জোট এবং ইউটিজের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা না থাকায় ইউটিজের নেতারা আইজেনকটকে সহযোগিতা করতে চান।

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের

চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের এক্সিট পোল প্রকাশের পর থেকেই ইউটিজের একাধিক ব্যক্তির সঙ্গে তারা কথা বলেছে। ইউটিজে নেতারা জানিয়েছেন, তাঁরা আইজেনকটের একটি ফোনকলের জন্য অপেক্ষা করছেন। দলটির প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও তারা আইজেনকটের সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিষয়টি পরীক্ষা করে দেখতে প্রস্তুত।

তবে আইজেনকট এখনো ইউটিজের সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে উল্লেখ করেছে চ্যানেল ১৩।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে তাঁর দল ইয়াশার এককভাবে ২১টি আসন পেতে যাচ্ছে। এ জোটের বি’ইয়াসাদ ১২টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি ও ইয়াসরায়েল বেইতেইনু ৭টি আসন পেতে যাচ্ছে।
আর আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ১২টি ও মনসুর আব্বাসের দল রাআম ৮টি আসন পাচ্ছে।

এ অবস্থায় কারা কীভাবে সরকার গঠন করবে, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এসব পরিষ্কার নয়। কারণ, বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী শিবির সরকার গঠনের লক্ষ্যে আরব দলগুলোর সঙ্গে জোট করবে কি না, সে ব্যাপারে তারা কিছু বলছে না। এ অবস্থায় উদারপন্থী ইহুদিরা আরবদের সঙ্গে জোট করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, এখনো ‘ডাবল এনভেলপ’–এর ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার বিশেষ ব্যালট গণনা করা বাকি। এসব ভোট গণনার পর সমীকরণ কিছুটা বদলেও যেতে পারে। সেনাসদস্য, কারাবন্দী ও কূটনীতিকদের এসব ভোটের ফলে একটি বা দুটি আসনের ব্যবধানই সরকার গঠনের দর-কষাকষিতে বড় প্রভাব ফেলতে পারে।

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

অক্টোবর ২৯, ২০২৬
তাহসিফ সাউরি 'আতঙ্কে' ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন তার বাবা
তাহসিফ সাউরি 'আতঙ্কে' ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন তার বাবা

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি 'আশঙ্কায়' ভুগছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন- সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তারা বাবা এ এম এনায়েতুল করিম। বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উত্তরখানের তুরাগ নদের পাশে রাজাবাড়ি ঘাটের কাছে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। এদিকে, বিশ্বের খবরের মধ্যে দেখা যাচ্ছে, ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড
২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

লাহোরে ৭১৭ রানের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ইংল্যান্ড।

অক্টোবর ২৯, ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ
৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর যারা পুরো বাসা কিংবা আংশিক অংশ অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী শনিবার (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্যের অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্যের অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে

ঢাকার আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে দুই নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাকা জেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন রুদ্রর বিরুদ্ধে। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী।

অক্টোবর ২৯, ২০২৬
আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন
আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী নিরস্ত্র শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোটকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অক্টোবর ২৯, ২০২৬
‘শেষ’ হয়েও হচ্ছে না শেষ নেতানিয়াহুর রাজনৈতিক জীবন
‘শেষ’ হয়েও হচ্ছে না শেষ নেতানিয়াহুর রাজনৈতিক জীবন

তিন দশকেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক জীবনে বেঞ্জামিন নেতানিয়াহুকে কতবার যে ‘শেষ’ বলে গণ্য করা হয়েছে, তার ইয়ত্তা নেই; অথচ প্রতিবারই দেখা গেছে, তার রাজনৈতিক মৃত্যু নিয়ে করা সেই ভবিষ্যদ্বাণীগুলো ছিল অকালপক্ব।

অক্টোবর ২৯, ২০২৬
শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর প্রস্তাব
শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর প্রস্তাব

মূল্যস্ফীতির চাপে খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে শহরের দরিদ্র পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা বাড়ানো এবং সরকারি খাদ্যসহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন অর্থনীতিবিদেরা।

অক্টোবর ২৯, ২০২৬
রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০
রংপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

অক্টোবর ২৯, ২০২৬
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ

উত্তর আফগানিস্তানের একটি গ্রামে মোহাম্মদ দাউদের বাড়িতে দেয়ালে এখনো কার্পেট ঝুলে আছে, আর কারুকার্যময় আয়নাগুলোতে এখনো আলো প্রতিফলিত হয়। এগুলো সেই সময়ের স্মৃতিচিহ্ন, যখন পপি ফুলের একটি মাত্র ফসল থেকেই তার পরিবারের সারা বছরের খরচ চলে যেত।

অক্টোবর ২৯, ২০২৬