জাতীয়

আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার
আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার

রাজধানীর আদাবরের হাক্কারপাড় খালে ভেসে আসা স্কুলব্যাগ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া ওই কিশোরীর মরদেহের পা দুটি আজ রোববার উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে পা দুটি পাওয়া যায়।

গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ওই খাল থেকে একটি স্কুলব্যাগে কিশোরীর মৃতদেহের চারটি খণ্ড উদ্ধার করা হয়েছিল। এর ১৮ ঘণ্টা পর কিশোরীর পা দুটি উদ্ধার হয়।

পুলিশ বলছে, নিহত কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মোহাম্মদপুরের দিক থেকে লাশের খণ্ডিত অংশ ভেসে এসেছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে।

পুলিশ জানায়, নিহত কিশোরীর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মিলিয়ে দেখা হয়। তবে তার এনআইডি না থাকায় আঙুলের ছাপের সঙ্গে মেলানোর মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

খণ্ডিত লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেছে।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে, কী বললেন বিশ্লেষকেরা
ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে, কী বললেন বিশ্লেষকেরা

ম্যানচেস্টার ডার্বিতে নাটক হবে না, তা হয় নাকি! ওল্ড ট্রাফোর্ডেও আজ নাটক হলো, বেশ ভালোই হলো। তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের বিমর্ষ করে দিয়ে ম্যাচটা জিতে নিল অতিথি হয়ে আসা ম্যানচেস্টার সিটি। অথচ এই ম্যাচের ২৩ মিনিটেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে গিয়েছিল সিটি। কিন্তু সেই সুযোগটা নিতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। আর্লিং হলান্ডের একমাত্র গোলেই সিটি কোচ এনজো মারেসকা পেলেন তাঁর প্রথম ডার্বি জয়ের স্বাদ। তবে সিটির জয়ের উৎসবের মধ্যেও বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন—ফিল ফোডেন আসলে কী করেছিলেন? ২৩ মিনিটের সেই নাটকীয় মুহূর্তের আসল দোষী কে?হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি কী হয়েছিল সেই মুহূর্তে ২৩ মিনিটে ঘটনাটা ঘটে। ইউনাইটেড তখন সিটিকে চেপে ধরেছে নিজেদের অর্ধে। লাল জার্সির চাপে দমবন্ধ অবস্থা। বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও লম্বা পাস না দিয়ে ছোট ছোট পাস খেলছিলেন সিটির খেলোয়াড়েরা। এ রকম একটা মুহূর্তে নুনেসের বাড়ানো একটি ছোট পাসে সাইডলাইনের কাছে বল পান ফোডেন। ঘাড়ের ওপর তখন নিশ্বাস ফেলছিলেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ব্রুনোর প্রথম ট্যাকেলটি কড়া ছিল, তাতে ফোডেন মাটিতে পড়ে যান। রেফারির বাঁশি বাজল ফাউলের জন্য। তবে আসল নাটকের জন্ম হলো এরপরই।ব্রুনো ফার্নান্দেজকে লাথি মেরে লাল কার্ড দেখেন ফোডেন মাটিতে শুয়ে থাকা ফোডেনের পিঠের দিকে রেফারিদের অলক্ষ্যে বুট দিয়ে একটা গুঁতা মারলেন ব্রুনো। ফোডেনের মেজাজ বিগড়ে দেওয়ার পুরোনো এক মনস্তাত্ত্বিক খেলা। ফাঁদে পা দিলেন ফোডেন। ক্ষোভে ফুঁসে উঠে পিঠের ওপর ভর দিয়েই ঘুরলেন, তারপর দুই পা তুলে লাথি চালিয়ে দিলেন ব্রুনোর পেটে। ব্রুনোও সুযোগ ছাড়েননি, নাটুকে ভঙ্গিতে লুটিয়ে পড়লেন মাঠে।রেফারির সিদ্ধান্তরেফারি মাইকেল অলিভার লাল কার্ড দেখান ফোডেনকে।গ্যালারিজুড়ে ইউনাইটেড সমর্থকদের গর্জন, আর রেফারি মাইকেল অলিভার দৌড়ে এসে পকেট থেকে বের করলেন সোজা লাল কার্ড।ফোডেন নির্দোষ দাবি করে হাত নাড়তে লাগলেন বটে; কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গেল রাগ সামলাতে না পেরে পা চালিয়েছেন তিনি। ভিএআরও কোনো দ্বিধা ছাড়া রেফারির সিদ্ধান্ত বহাল রাখল। অলিভার মাইক্রোফোনে জানালেন, ‘ফিল ফোডেনকে লাল কার্ড—ব্রুনোর গায়ে পা চালিয়ে দেওয়ার জন্য।’ ভিএআর রেফারি ম্যাট ডোনাহুও সায় দিয়ে বললেন, ‘এটি স্পষ্ট লাল কার্ড। ৪৭ নম্বর জার্সির লাল কার্ড নিশ্চিত করা হচ্ছে।’ব্রুনো কি রক্ষা পেয়ে গেলেনকিন্তু ঘটনার শুরু যাঁর হাত ধরে, সেই ব্রুনো ফার্নান্দেজ কী করে কোনো শাস্তি ছাড়া পার পেয়ে গেলেন? প্রথম ফাউল তিনিই করেছিলেন, ফোডেন মাটিতে পড়ার পর লাথি বা গুঁতাটাও ছিল তাঁর। অথচ লাল তো দূরের কথা, একটা হলুদ কার্ডও দেখানো হলো না পর্তুগিজ মিডফিল্ডারকে!ফোডেন রেফারির সঙ্গে তর্ক জুড়লেন; কিন্তু রেফারি তাঁকে সাফ জানিয়ে দিলেন, ‘অধ্যায় এখানেই শেষ, মাঠ ছাড়ো।’ সতীর্থকে আর জটিলতায় না ফেলে হলান্ড নিজেই যেন এগিয়ে এসে আলতো ধাক্কায় ফোডেনকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। শহরের ঘরের ছেলে ফোডেন মাথা নিচু করে টানেলের দিকে হেঁটে গেলেন, পেছনে রেখে গেলেন ওল্ড ট্রাফোর্ডের উল্লাস।ব্রুনো ফার্নান্দেজকী বললেন বিশ্লেষকেরাটেলিভিশন ধারাভাষ্যে স্কাই স্পোর্টসের গ্যারি নেভিল মন্তব্য করলেন, ‘ফোডেন মেজাজ হারিয়ে ফেলেছিল। পেটে এভাবে লাথি মেরে পার পাওয়ার সুযোগ নেই।’ রিপ্লে দেখার পর অবশ্য ব্রুনোর পার পেয়ে যাওয়া দেখে তিনি যোগ করেন, ‘ব্রুনো কোনো কার্ড না পাওয়ায় আমি অবাক। আমার মনে হয় ব্রুনোর জন্য এটি হলুদ কার্ড এবং ফোডেনের জন্য লাল কার্ড হওয়া উচিত ছিল।’তবে ধারাভাষ্য কক্ষে বিতর্ক জমে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ও সিটির সাবেক তারকা মাইকা রিচার্ডসের মন্তব্যে। রয় কিন স্পষ্ট ফোডেনের পক্ষে দাঁড়িয়ে বললেন, ‘ব্রুনো ওকে ফাউল করল, তারপর মাটিতে ফেলে আলতো করে বুট দিয়ে লাথিও মারল। ফোডেন প্রতিক্রিয়ায় যা করেছে, তা অবশ্যই লাল কার্ডের মুখোমুখি করেছে। কিন্তু আমার কাছে সহিংস আচরণ যদি কিছু হয়ে থাকে, তবে সেটা ব্রুনোই করেছে। আমি কোনোভাবেই এতে ফোডেনের লাল কার্ড দেখি না।’ রিচার্ডস তুলে ধরলেন ফুটবলের সেই চরম সত্য—যেটা মাঠের অভিনয়। তিনি বললেন, ‘ব্রুনোর লাথি খাওয়ার পর ফোডেন যদি মাঠে পড়ে চিৎকার করত বা গড়াগড়ি দিত, তবে লাল কার্ডটা ব্রুনোই পেত। কিন্তু ফোডেন স্পর্শ করামাত্রই ব্রুনো চিৎকার করে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। দৃশ্যটা দেখতে যত মারাত্মক লেগেছে, বাস্তবে হয়তো অতটা ছিল না। তবে আমি কিনের সঙ্গে একমত—শুরুটা ব্রুনোই করেছিল।’

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
দিল্লিতে অভিষেক ঝড়, আফগানিস্তানকে উড়িয়ে দিলো ভারত

দিল্লিতে অভিষেক ঝড়, আফগানিস্তানকে উড়িয়ে দিলো ভারত

ফ্রান্সের ২৫ শহরে বাংলাদেশের সিনেমার শুটিং

ফ্রান্সের ২৫ শহরে বাংলাদেশের সিনেমার শুটিং

রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

রেকর্ড অষ্টমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

ডেঙ্গুতে মৃত্যু দেড় শ ছুঁই ছুঁই
ডেঙ্গুতে মৃত্যু দেড় শ ছুঁই ছুঁই

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে। রোববার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৪৯ জনের। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। ডেঙ্গুতে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা ঢাকার বাইরে বাড়ছে। এটা বড় শঙ্কার দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ডেঙ্গুর প্রকোপ কমানো এবং মশা নিয়ন্ত্রণের কাজ রাজধানীতে যতটা হয়, তা বাইরে খুব কম হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনই ঢাকার বাইরের। এর মধ্যে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মারা গেছেন দুজন করে। আর একজন করে মারা গেছেন রাজধানীর বাইরে ও ময়মনসিংহ বিভাগে। দেশে চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল গত আগস্ট মাসে। ওই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬। আর আগস্টে মারা গিয়েছিলেন ৪৩ জন। আর এ মাসে ইতিমধ্যেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২ জনের।এখন যে হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাতে মৃত্যুও বাড়তে পারে আগামী দিনে—এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটি রোধ করতে হলে ঘরে ঘরে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করা দরকার বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ডেঙ্গু নিয়ে সরকারের বিশেষ অভিযান অনেক দেরিতে হলেও শুরু হয়েছে। এর সুফল পেতে দেরি হবে। কিন্তু এখন এই অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রতি ঘরে ঘরে গিয়ে রোগীদের খোঁজ নিতে হবে। জ্বর হলে পরীক্ষা নিশ্চিত করতে হবে। এটা করা হলে অন্তত মৃত্যু কিছুটা কমানো যেতে পারে।গত শনিবার তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এটি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।এ অভিযানের ফল দ্রুতই পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন মুশতাক হোসেন। তিনি বলেন, এর ফল পেতে অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে; কিন্তু এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। মশার প্রকোপ বাড়তে পারে। অভিযান আরও আগে থেকে শুরু হলে ভালো হতো।রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশের সর্বোচ্চ সংক্রমণ হয়েছে রাজধানীর বাইরে ঢাকা বিভাগের অন্য জেলাগুলোয়—এ সংখ্যা ৩০৭। এরপরই আছে খুলনা বিভাগ। উপকূলীয় এ বিভাগে গতকাল ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৫ জন।চলতি বছরে ঢাকার দুই সিটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৭৭ জন। এ সংখ্যা মোট আক্রান্তের এক–চতুর্থাংশ।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
এআইয়ের অগ্রগতির লাগাম না টানলে সবাই মারা যেতে পারি: অ্যানথ্রোপিকের সাবেক গবেষক

এআইয়ের অগ্রগতির লাগাম না টানলে সবাই মারা যেতে পারি: অ্যানথ্রোপিকের সাবেক গবেষক

ধর্ম নিয়ে টানাটানির জেরে হিমঘরে লাশ, আট দিন পর আদালতের নির্দেশে দাফন

ধর্ম নিয়ে টানাটানির জেরে হিমঘরে লাশ, আট দিন পর আদালতের নির্দেশে দাফন

পাটওয়ারীর দুই ছাগল–তত্ত্ব

পাটওয়ারীর দুই ছাগল–তত্ত্ব

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আক্ষেপ করে বলেছেন, ‘আমাদের...অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর।...ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’ ১৩ সেপ্টেম্বর ভোলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
কিনে জিততে না পারলে বিক্রি করে লাভ করা যায় না: মাহমুদুন্নবী সোহাগ

কিনে জিততে না পারলে বিক্রি করে লাভ করা যায় না: মাহমুদুন্নবী সোহাগ

আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার

আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার

বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, যারা পাবেন

বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, যারা পাবেন

0 Comments