জাতীয়

২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া

News সেপ্টেম্বর ১২, ২০২৬ 0
২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া

তথ্য খোঁজা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য কিংবা সরকারি সেবা গ্রহণ মালয়েশিয়ায় দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। এবার ২০৩০ সালের মধ্যে দেশটিকে ‘এআই জাতি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার।

জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০ এর মাধ্যমে দায়িত্বশীলভাবে এআইয়ের ব্যবহার ও উন্নয়ন বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, কর্মসংস্থান, সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায় প্রযুক্তিটির ব্যাপক প্রয়োগ নিশ্চিত করতে চায় সরকার।

সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এআইয়ের মাধ্যমে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে অতিরিক্ত ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট যোগ করা এবং বৈশ্বিক এআই সূচকে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে মালয়েশিয়াকে নিয়ে আসা। একই সঙ্গে এআই সংশ্লিষ্ট ৩ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

সাধারণ মানুষের জীবনে এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়তে পারে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে। জাতীয় কর্মপরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক সরকারি প্রশাসন গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সরকারি সেবা দ্রুত ও সহজ করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এরই একটি প্রাথমিক উদাহরণ হচ্ছে ‘মাইগভ মালয়েশিয়া’। ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্ল্যাটফর্মটির ব্যবহারকারী ২৯ লাখ ছাড়িয়েছে। ১৯টি সরকারি সংস্থার ৫২টি সেবা এতে যুক্ত রয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে মাইজেপিজে, মাইসেজাহটেরা, প্রাইসক্যাচার, পোর্টাল ম্যানফাত, জনগণের নগদ সহায়তা-সংক্রান্ত সেবা এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবা।

এখন মাইগভ প্ল্যাটফর্মে ‘এজেন্টিক এআই’ পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। প্রচলিত চ্যাটবটের তুলনায় এ ধরনের এআই ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সংশ্লিষ্ট সেবা শনাক্ত করতে পারে এবং অনুমোদিত ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতেও সহায়তা করতে পারে। সরকারের দেওয়া উদাহরণ অনুযায়ী, একজন ব্যবহারকারী পুলিশের জরিমানার তথ্য যাচাই করার পর সরাসরি অর্থ পরিশোধের প্রক্রিয়ায় যেতে পারবেন।

তবে এই ব্যবস্থা ধাপে ধাপে চালু করা হচ্ছে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, তথ্যের নির্ভুলতা এবং মানুষের তদারকি সবকিছুকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি বিভিন্ন সেবায় এরই মধ্যে এআইয়ের ব্যবহার শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, মাইজেপিজে- ড্রাইভিং ও যানবাহন-সংক্রান্ত সেবা, মাইসেজাহটেরা- স্বাস্থ্যসেবা, প্রাইসক্যাচার- পণ্যের মূল্যসংক্রান্ত তথ্য, পোর্টাল ম্যানফাত- সরকারি সহায়তার তথ্য, জনগণের নগদ সহায়তা কর্মসূচি, মাইএসপিআর সেমাক- নির্বাচনসংক্রান্ত তথ্য, অভিবাসন- পাসপোর্ট ও অভিবাসনসেবা, পরীক্ষা-সংক্রান্ত সেবা ও ফলাফল।

ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১৯টি সরকারি সংস্থা এ উদ্যোগে যুক্ত রয়েছে। তবে সর্বশেষ ঘোষণায় প্রতিটি সংস্থার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

ডিজিটালমন্ত্রী গোবিন্দ সিং দেও মালয়েশিয়ার এআই উদ্যোগকে ‘জাতীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন। এতে সরকার, শিল্প খাত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ সব পক্ষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে চাকরির বাজারে। ২০৩০ সালের মধ্যে এআই সংশ্লিষ্ট ৩ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করলেও কোন পেশায় কতটি চাকরি সৃষ্টি হবে, তার বিস্তারিত হিসাব এখনো প্রকাশ করা হয়নি।

তবে ট্যালেন্টকর্পের গবেষণায় ভবিষ্যতের সম্ভাবনাময় পেশার মধ্যে এআই প্রকৌশলী, এআই ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন প্রকৌশলী, এআই সমন্বয় প্রকৌশলী, তথ্যবিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, এআই নিরীক্ষক এবং এআই নীতিবিদসহ বিভিন্ন পেশার কথা উঠে এসেছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিশেষ জোর

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, মহাকাশ, জ্বালানি ও বিদ্যুৎ, ওষুধ, উৎপাদন, বৈশ্বিক ব্যবসায়িক সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং খুচরা ব্যবসাসহ ১০টি খাতের ৯৪৯টি পেশা নিয়ে ওই গবেষণা করা হয়েছে।

সরকারের আরেকটি লক্ষ্য হলো ‘মালয়েশিয়া ডিজিটাল ২০৩০’ কর্মপরিকল্পনার আওতায় ৭ লাখ কর্মীকে নতুন দক্ষতায় প্রশিক্ষিত করা। এজন্য ‘জেলাজাহ এআই মাইমাহির’-এর মতো কর্মসূচি নেওয়া হয়েছে।

এআই কর্মক্ষেত্রের ধরন বদলে দেবে এমন আশঙ্কা থাকলেও সরকার বলছে, লক্ষ্য শুধু মানুষের জায়গায় যন্ত্র বসানো নয়। বরং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে কর্মীদের নতুন দক্ষতায় দক্ষ করে তোলা।

ট্যালেন্টকর্প সতর্ক করেছে, পুনঃদক্ষতা ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম জোরদার না করা হলে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে লাখ লাখ মালয়েশীয় কর্মী উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারেন।

এ কারণে বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ব্যবহারিক এআই প্রশিক্ষণ চালু করা হচ্ছে। সরকারের বার্তাটি মূলত ‘এআই আপনার চাকরি নিয়ে নেবে’ এমন নয়; বরং ‘আপনার চাকরির ধরন বদলাতে পারে, তাই এআইয়ের সঙ্গে কাজ করার দক্ষতা অর্জন করুন।’ এ লক্ষ্যেই ২০৩০ সালের মধ্যে দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে ডিজিটালভাবে দক্ষ করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়া সরকার এরই মধ্যে ‘রাকইয়াত ডিজিটাল’ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল ও এআই প্রশিক্ষণ দিচ্ছে। এর আওতায় সৃজনশীল এআই, সাইবার নিরাপত্তা ও ক্লাউড প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কোর্স রয়েছে।

এছাড়া ‘এআই উনতুক রাকইয়াত’ কর্মসূচির আওতায় ২০২৭ সাল পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ মালয়েশীয় তরুণকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচিটি ২০২৬ সালের ৩১ আগস্ট থেকে ধাপে ধাপে চালু হয়েছে।

নির্ধারিত সব মডিউল সফলভাবে শেষ ও পাস করা অংশগ্রহণকারীরা নির্বাচিত এআই অ্যাপ্লিকেশন ও সফটওয়্যারের একটি প্যাকেজে তিন মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন পাবেন।

সরকারি সেবা ও চাকরির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, কৃষি এবং ক্ষুদ্র ব্যবসায় এআইয়ের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সহায়তা, কৃষিতে জমি ও ফসল পর্যবেক্ষণ এবং ক্ষুদ্র ব্যবসায় নিয়মিত কাজ সহজ করার ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ রয়েছে।

তবে প্রযুক্তির প্রসারের পাশাপাশি এআইয়ের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারেও গুরুত্ব দিচ্ছে সরকার। ২৮ জুলাই ২০২৬ প্রতিষ্ঠিত ‘এআই মালয়েশিয়া বেরহাদ’ দেশটির জাতীয় এআই সংস্থা হিসেবে কাজ করছে। এ সংস্থার দায়িত্বের মধ্যে রয়েছে এআই নীতি প্রণয়ন, জাতীয় এআই কর্মসূচি বাস্তবায়ন, এআই ব্যবস্থাপনা ও তদারকি, দক্ষতা উন্নয়ন এবং ‘মালয়েশিয়া এআই সেফটি ইনস্টিটিউট’ পরিচালনা।

যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল বলেছেন, এআই গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল, স্বচ্ছ ও নৈতিকভাবে প্রযুক্তি ব্যবহার করতে হবে। একই সঙ্গে ভোক্তাদেরও নিশ্চিত করতে হবে যে তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রয়েছে।

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ‘এআই জাতি’ হয়ে উঠলে সাধারণ মানুষের জন্য আলাদা কোনো নতুন সরকারি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এমন নয়। বরং এর অর্থ হলো, মানুষের দৈনন্দিন জীবনের আরও বড় অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হবে।

সরকারি সেবা গ্রহণ, কর্মক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা পরিচালনা সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বাড়বে। একই সঙ্গে পরিবর্তিত কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন হবে।

অর্থাৎ মালয়েশিয়ার ‘এআই জাতি’ হওয়ার পরিকল্পনার মূল লক্ষ্য শুধু নতুন প্রযুক্তি গ্রহণ নয়; বরং এমন একটি সমাজ তৈরি করা, যেখানে মানুষ এআইয়ের সঙ্গে কাজ করতে, শিখতে এবং সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে সক্ষম হবে।

এমআরএম

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান
বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান

মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার বৃষ্টির পানিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি বা বিআরআইএনের গবেষকেরা। বৃষ্টির পানি পরীক্ষা করে গবেষকেরা জানিয়েছেন, জাকার্তার বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা বৃষ্টির পানির প্রতি বর্গমিটারে প্রায় পনেরোটি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।বিআরআইএনের গবেষক মোহাম্মদ রেজা কর্ডোভা জানান, ১০০ বর্গমিটার আয়তনের একটি বাড়ির ওপর বৃষ্টির সময় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ মাইক্রোপ্লাস্টিক পড়তে পারে। বৃষ্টির ফোঁটাগুলো বাতাসে ভেসে থাকা মাইক্রোপ্লাস্টিকগুলোকে নিচে নামিয়ে আনে। বৃষ্টির পরিমাণ যত বেশি হয় বাতাস থেকে তত বেশি প্লাস্টিক কণা ঝড়ে পড়ে পৃথিবীতে।গবেষকদের তথ্যমতে, বৃষ্টির পানিতে থাকা প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলোর মধ্যে কাপড়ের সিনথেটিক ফাইবার ও টায়ারের পলিমারও রয়েছে। এ ছাড়া বিভিন্ন বস্তু পুড়ে বা পচে গিয়ে তৈরি হওয়া প্লাস্টিকের টুকরোও এর সঙ্গে মিশে থাকে। ইন্দোনেশিয়ার বাতাস ও মানুষের শরীরেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক এক বড় ভাগাড়ের আগুন দীর্ঘ দশ দিন ধরে জ্বলেছিল। দেশটির সাধারণ মানুষ নিয়মিত ময়লা-আবর্জনা পুড়িয়ে থাকে। এর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে অসংখ্য ক্ষুদ্র প্লাস্টিক কণা। এ বিষয়ে মোহাম্মদ রেজা কর্ডোভা জানান, জ্যাতিওয়ারিঙ্গিন ল্যান্ডফিলে আগুন লাগার পর ধোঁয়া ও প্লাস্টিকের টুকরো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে শত শত মানুষকে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে চিকিৎসা নিতে হয়েছে।কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ইন্দোনেশিয়ায় প্লাস্টিকের ক্ষুদ্র কণা গ্রহণের মাত্রা বিশ্বে সর্বোচ্চ। এখানকার মানুষ প্রতি মাসে গড়ে পনেরো গ্রাম প্লাস্টিক কণা গ্রহণ করে। বাতাসে প্লাস্টিকের ক্ষুদ্র কণা থাকার দিক থেকেও দেশটি শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক উদ্বেগের বিষয় হলেও ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান একে আরও জটিল করে তুলেছে। ইন্দোনেশিয়ার জলসীমায় ধরা পড়া মাছ ও সামুদ্রিক প্রাণীর শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।সূত্র: নিউইয়র্ক টাইমসশরীরে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিক কীভাবে প্রভাব ফেলে

News সেপ্টেম্বর ১২, ২০২৬ 0
ফিফার ত্রাণের অর্থে ফ্ল্যাট ক্রয়, মালদ্বীপ ফুটবলের সাবেক সভাপতি আজীবন নিষিদ্ধ

ফিফার ত্রাণের অর্থে ফ্ল্যাট ক্রয়, মালদ্বীপ ফুটবলের সাবেক সভাপতি আজীবন নিষিদ্ধ

মিরাজের আঙুলে চার উইকেট, শরীরে ‘নাগিন ড্যান্সে’ তাল

মিরাজের আঙুলে চার উইকেট, শরীরে ‘নাগিন ড্যান্সে’ তাল

মিরাজের নাগিন ড্যান্স, ৪ বামহাতিকে বোল্ড করে হলেন ম্যাচসেরা

মিরাজের নাগিন ড্যান্স, ৪ বামহাতিকে বোল্ড করে হলেন ম্যাচসেরা

নবীর আদর্শ অনুসরণ করেই পারস্পরিক শ্রদ্ধাবোধ সুদৃঢ় করতে হবে: চসিক মেয়র
নবীর আদর্শ অনুসরণ করেই পারস্পরিক শ্রদ্ধাবোধ সুদৃঢ় করতে হবে: চসিক মেয়র

মহানবীর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই আমাদের সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে জুমার নামাজ আদায় শেষে তিনি এমন মন্তব্য করেন। বিদেশে অবস্থান করায় এ বছর ঐতিহাসিক জশনে জুলুসে অংশ নিতে পারেননি চসিক মেয়র। দেশে ফিরে শুক্রবার জুমার নামাজ শেষে পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (পীরে বাঙ্গাল) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় সিরিকোট দরবার শরীফের বিশেষ অতিথি সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ এবং শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমদ শাহের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিদেশে অবস্থান করায় এ বছর জশনে জুলুসে সরাসরি অংশ নিতে পারিনি। তবে, দেশে ফিরে জুমার নামাজ আদায় এবং সম্মানিত আলেম ও পীর-মাশায়েখের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতির মহান শিক্ষা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণের মধ্য দিয়েই আমাদের সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করতে হবে। মেয়র বলেন, চট্টগ্রাম ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য নগরী। এখানে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। মহানবী (সা.)-এর শান্তি, মানবতা ও সম্প্রীতির আদর্শ ধারণ করে আমাদের এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ যেন আরও বাড়ে সেদিকে সবাইকে গুরুত্ব দিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। এমআরএএইচ/এএমএ

News সেপ্টেম্বর ১২, ২০২৬ 0
২০০ কোটি টাকার কলা বিক্রির আশায় বাঁধ সাধছে উচ্ছেদ অভিযান

২০০ কোটি টাকার কলা বিক্রির আশায় বাঁধ সাধছে উচ্ছেদ অভিযান

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ
এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ

প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে আগত ছাত্রশক্তির তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যেই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। দুই কমিটির কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোটের মাধ্যমে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন বলে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লিমন মাহমুদ। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস। তবে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের আরও কয়েকজন নেতা এসব পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা বিরাজ করছে। তাদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এসএনআর

News সেপ্টেম্বর ১২, ২০২৬ 0
আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

ঢাকায় জনবল নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ঢাকায় জনবল নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নামাজের সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২৬

0 Comments