জাতীয়

পুরস্কার, উচ্ছ্বাস থেকে কান্না, আরও যা হলো ভেনিস উৎসবের শেষ দিনে

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
পুরস্কার, উচ্ছ্বাস থেকে কান্না, আরও যা হলো ভেনিস উৎসবের শেষ দিনে
পুরস্কার, উচ্ছ্বাস থেকে কান্না, আরও যা হলো ভেনিস উৎসবের শেষ দিনে

অষ্টম নারী পরিচালক হিসেবে ভেনিসের স্বর্ণসিহং জিতলেন মে এল-তুখি। লি চ্যাং-দংয়ের পসিবল লাভ পেল গ্র্যান্ড জুরি পুরস্কার। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত ‘নাজা’ জিতেছে বিশেষ জুরি পুরস্কার।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতেছে ডেনিশ সিনেমা ‘ওম্যান আননোন’। গত শনিবার রাতে উৎসবের সমাপনী দিনে মিসরীয়-ডেনিশ নির্মাতা মে এল-তুখির ছবিটি এ পুরস্কার পায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেনমার্ক নাৎসি জার্মানির দখলমুক্ত হওয়ার ঠিক পরের পটভূমি নিয়ে ছবিটি। কেন্দ্রীয় চরিত্র মেরি—এক তরুণ গৃহকর্মী। কাজ করেন ধনী ব্যবসায়ী ক্রিশ্চিয়ানের বাসায়। ক্রিশ্চিয়ান মেরিকে বিয়ে করতে চান। নিজের সামাজিক অবস্থা বদলে যাবে ভেবে মেরি রাজি হন। কিন্তু মেরির আছে এক গোপন অতীত। তাই মনে ভয়—সত্য যদি প্রকাশ হয়ে যায়! যুদ্ধের সময় এক জার্মান সেনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন মেরি। যুদ্ধের পর সেই সম্পর্কই তাঁর জীবনে হয়ে ওঠে লজ্জা, অপরাধবোধ ও আতঙ্কের উৎস। ছবির এই গল্পকে সমালোচকেরা আলফ্রেড হিচককের ‘রেবেকা’র সঙ্গে তুলনা করেছেন।

স্বর্ণসিংহ হাতে মে এল-তুখি। ছবি: এএফপি

উৎসবের সর্বোচ্চ পুরস্কার নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মে এল-তুখি। ভেনিস উৎসবের শুরুতে চলচ্চিত্রে নারী নির্মাতাদের কম উপস্থিতি নিয়ে কথা বলেছিলেন প্রধান জুরি ম্যাগি গিলেনহাল। তাঁকে ধন্যবাদ জানান তুখি। এবারের প্রতিযোগিতা বিভাগে ওম্যান আননোন ছিল একমাত্র ছবি, যেটি নারী নির্মাতা পরিচালনা করেছেন। তুখি বলেন, ছবিটি নির্মাণ করতে তাঁকে আর্থিক ও মানসিক—সব দিক থেকেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে ইতিহাসের ‘অজানা নারীদের’ সামনে নিয়ে আসার তাগিদ। ছবিটি নির্মাণ করতে এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন তিনি। নিজের সঞ্চয়ের অর্থও ব্যয় করেছেন।

গ্র্যান্ড জুরি পুরস্কার হাতে লি চ্যাং-দং। ছবি: এএফপি

ফিরেই বাজিমাত
এবারের উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। ২৪ বছর পর ভেনিসে ফিরেই বাজিমাত করলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান এই নির্মাতা। অসুখী এক দম্পতির জীবনে জড়িয়ে পড়ে এক তথ্যচিত্র নির্মাতা ও তাঁর ধনী স্বামী। সম্পর্ক, বন্ধুত্ব ও শোষণের জটিল সমীকরণ নিয়ে তৈরি ছবিটি উৎসবে প্রশংসিত হয়েছে। ছবিটি এবার অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্বও করবে। পুরস্কার গ্রহণের সময় লি চ্যাং-দং বলেন, এই সম্মান তাঁর কাছে বিশেষভাবে মূল্যবান। ২৪ বছর পর তাঁকে আবার ভেনিসে আমন্ত্রণ জানানোর জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘অনেক মানুষের ধৈর্য আর দীর্ঘ অপেক্ষা না থাকলে হয়তো সিনেমাটি কখনোই তৈরি হতো না।’ নেটফ্লিক্স ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। বিশ্বজুড়ে নেটফ্লিক্সে ছবিটি দেখা যাবে ৬ নভেম্বর থেকে।

আলোচনায় ‘নাজা’
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের ছবিটি পুরস্কার পাওয়ার পাশাপাশি ভেনিসে গড়েছে অভ্যর্থনার নতুন রেকর্ড। গত ১০ সেপ্টেম্বর ভেনিসে নাজার প্রিমিয়ারের পর দর্শকেরা প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এটিই ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশন। বিশেষ জুরি পুরস্কার হাতে নিয়ে আব্রাহাম বলেন, ছবিটি নিয়ে ইসরায়েলের রাজনীতিবিদ ও সাংবাদিকদের আক্রমণ এবং ছবিটি না দেখেই সেটিকে অস্বীকার করার বিষয়টি মোকাবিলা করা তাঁর জন্য সহজ ছিল না। আব্রাহাম বলেন, ‘এই উৎসব শুরুর পর মাত্র ১০ দিনের মধ্যেই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজায় ব্যাপক হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও পদ্ধতিগত প্রক্রিয়ার অংশ।’ তাঁর মতে, কোনো অপরাধ অস্বীকার করাই সেই অপরাধকে টিকে থাকার সুযোগ করে দেয়। সে কারণেই তিনি চান ইসরায়েলিরা ‘নাজা’ দেখুন।

প্রায় তিন বছর ধরে অনুসন্ধান করে তৈরি হয়েছে ৮০ মিনিটের ‘নাজা’। ছবিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগের ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা, সেনা এবং অভ্যন্তরীণ সূত্রের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। ছবিতে নির্মাতারা দেখাতে চেয়েছেন, এআই প্রযুক্তির মাধ্যমে কীভাবে বিপুলসংখ্যক লক্ষ্য দ্রুত শনাক্ত ও হামলার আওতায় আনা সম্ভব হয়েছে। ছবির নামটিও ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ব্যবস্থায় প্রচলিত একটি শব্দ থেকে এসেছে। নাজা এমন একটি সংক্ষিপ্ত রূপ, যার মাধ্যমে কোনো বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানির সংখ্যা বোঝানো হয় বলে ছবিতে দাবি করা হয়েছে। যে মানুষগুলো হামলার সরাসরি লক্ষ্য নয়, কিন্তু হামলায় মারা যেতে পারেন—তাঁদের সম্ভাব্য সংখ্যা আগেই হিসাবের মধ্যে রাখার একটি ধারণার সঙ্গে শব্দটি যুক্ত।

র‍্যাচেল সোর ও ইউভাল আব্রাহাম। ছবি: এএফপি

অভিনয়ে সেরা
‘ওম্যান আননোন’–এর জন্য সেরা অভিনেত্রীর ভলপি কাপ জিতেছেন মাতিলদা আর্সেল। একটি ছবির স্বর্ণসিংহ ও অভিনয়ের পুরস্কার পাওয়ার ঘটনা ভেনিসে খুব একটা দেখা যায় না। পুরস্কার ঘোষণার পর সংবাদ সম্মেলনে জুরি সভাপতি ম্যাগি গিলেনহাল জানান, এবার ব্যতিক্রম করার কারণ জুরিদের সর্বসম্মত সিদ্ধান্ত। আর্সেলের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এই অভিনেত্রী দর্শকদের চমকে দেবেন। পুরস্কার গ্রহণ করতে গিয়ে কেঁদে ফেলেন আর্সেল। পরে নিজেকে সামলে নিয়ে এমন জটিল চরিত্রে সুযোগ দেওয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান। তিনি পুরস্কারটি উৎসর্গ করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই নারীদের যাঁরা সিনেমাটিতে তাঁর অভিনীত চরিত্রটির মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মাতিলদা আর্সেল। ছবি: এএফপি

‘ওয়াইল্ড হর্স নাইন’-এ সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন জন মালকোভিচ। মার্টিন ম্যাকডোনা পরিচালিত ছবিটি তৈরি হয়েছে ষাটের দশকের চিলির পটভূমিতে। মালকোভিচ অবশ্য ভেনিসে ছিলেন না। অন্য একটি ছবির শুটিংয়ে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে। ভিডিও বার্তায় পুরস্কার দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ জানান তিনি।

আরও পুরস্কার
সেরা পরিচালকের পুরস্কার রৌপ্যসিংহ জিতেছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রঝানভস্কি। নোবেলজয়ী কোয়ান্টাম পদার্থবিদ লেভ লান্দাউয়ের জীবন অবলম্বনে নির্মিত ‘দাও’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কাজ করতে লান্দাউকে কীভাবে চাপের মুখে পড়তে হয়েছিল।

‘ওয়াইল্ড হর্স নাইন’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন জন মালকোভিচ। অন্য একটি ছবির শুটিংয়ে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে। ভিডিও বার্তায় পুরস্কার দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ জানান তিনি। এএফপি

‘আ গুড লিটল সোলজার’ ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি আমেদিও, স্তেফান ব্রিজে ও অলিভিয়ে গর্স। ফরাসি নির্মাতা স্তেফান ব্রিজের এই ছবিটি এবারের ভেনিসের মূল প্রতিযোগিতায় ছিল। এবারের মারচেল্লো মাস্ত্রোয়ান্নি পুরস্কার পেয়েছেন ফরাসি অভিনেত্রী মালু খেবিজি। ‘আ প্লেস টু হিল’ ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। উৎসবে তরুণ অভিনয়শিল্পীদের দেওয়া হয় এই পুরস্কার। এ ছাড়া চলচ্চিত্র অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন।

ভ্যারাইটি, এএফপি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির
ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির

রাজধানী কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অটোরিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর শিকদারের ভাই সজল জানান, তার ভাই একজন ইলেকট্রিক মিস্ত্রি। সন্ধ্যার দিকে নিজের রিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর শিকদার মাদারীপুরের রাজৈর থানাধীন মৃত ইস্কান্দার শিকদারের ছেলে। বর্তমানে পূর্ব জুরাইনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।  ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
৫ কোটি টাকা ব্যয়ে শোধনাগার, ২ বছরেও মিলছে না সুপেয় পানি

৫ কোটি টাকা ব্যয়ে শোধনাগার, ২ বছরেও মিলছে না সুপেয় পানি

সিভিল সার্জনের বিদায়–যোগদান অনুষ্ঠান, নার্সদের কাছ থেকে চাঁদা আদায়

সিভিল সার্জনের বিদায়–যোগদান অনুষ্ঠান, নার্সদের কাছ থেকে চাঁদা আদায়

মাদক-চাঁদাবাজি থেকে যানজট, আইনশৃঙ্খলা সভায় উঠে এলো নানা সমস্যা

মাদক-চাঁদাবাজি থেকে যানজট, আইনশৃঙ্খলা সভায় উঠে এলো নানা সমস্যা

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত
জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ইমদাদুল হক বাদাল (৫২) নামের একজন নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাঁসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন বিয়ের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, কনের ভাই-বোনসহ নিহত ৪ বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষিকাজ করতেন। জমি নিয়ে নিজ ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আল-মামুন সাগর/এসআর/এএসএম

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ

অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ

নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স

নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ, এক মাসেও সন্ধান মেলেনি তাসিমের

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ, এক মাসেও সন্ধান মেলেনি তাসিমের

বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা
বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা

শেরপুরে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রফিক নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের বাসিন্দা। শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, ভোরে ফাঁদ পেতে বক শিকার করছিলেন রফিক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ রফিককে আটক করা হয়। পরে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, প্রাণ প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিচারকার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ভেটিংয়ের অপেক্ষায় নতুন পে-স্কেল, হালনাগাদ হচ্ছে পেনশনভোগীদের তথ্য

ভেটিংয়ের অপেক্ষায় নতুন পে-স্কেল, হালনাগাদ হচ্ছে পেনশনভোগীদের তথ্য

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী

ভাওয়াল রাজ এস্টেটের সাবেক হিসাবরক্ষকের ১৪ বছর জেল

ভাওয়াল রাজ এস্টেটের সাবেক হিসাবরক্ষকের ১৪ বছর জেল

0 Comments