কক্সবাজারে হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সী প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটেছে।

কলকাতা বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ও স্কুলকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই দিনে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু...

কলকাতা বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি
সুনামগঞ্জে গান বন্ধের গুঞ্জনের মধ্যেই বসলো আসর, গাইলেন নারী শিল্পীরাও

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে নারী শিল্পীদের দিয়ে দিনে গানের আসর হবে না বলে ঘোষণা দেওয়া হলেও বৃহস্পতিবার রাতে সেখানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় যুক্ত...

সুনামগঞ্জে গান বন্ধের গুঞ্জনের মধ্যেই বসলো আসর, গাইলেন নারী শিল্পীরাও
হাতকড়া পরেও মুখে হাসি, আমি যোদ্ধা: নয়ন

আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের আমলে কারাগার থেকে আদালতে হাজিরার জন্য নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায়ও নিজের মুখে হাসি ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইস...

হাতকড়া পরেও মুখে হাসি, আমি যোদ্ধা: নয়ন
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত

খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
রেল স্টেশনে স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় চিকিৎসককে মারধর

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হাদিদ হাসান হিমেল নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রেল স্টেশনে স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় চিকিৎসককে মারধর
বগুড়ায় সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বগুড়ায় সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন
পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন

পাবনায় একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা ভবনটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ২৩, ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রতিবছর ১ হাজার ৬৮০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশের দুই সমুদ্রবন্দর। আগামী ১০০ বছরে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সেই ক্ষতির মোট পরিমাণ দাঁড়াবে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার (১ লাখ ৬৮ হাজার ৬৪ কোটি টাকা)।

এশীয় উন্নয়ক ব্যাংক (এডিবি) ‘বাড়ছে উপকূলীয় অঞ্চলের ঝুঁকি: সহনশীল ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা’ শীর্ষক এশিয়া প্যাসিফিক ক্লাইমেট প্রতিবেদনে এ আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরেছে। গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এডিবি বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ এশিয়ার সমুদ্রবন্দরগুলোর পরিচালনাগত সক্ষমতায় প্রভাব পড়বে, বন্দরের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে। এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেও।

এডিবির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে ভারত। ভারতের সমুদ্রবন্দরগুলোর আর্থিক ক্ষয়ক্ষতি হবে ২৫৪ বিলিয়ন ডলারের। ৩৮ বিলিয়ন আর্থিক ক্ষতি নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। চতুর্থ অবস্থানে শ্রীলংকা। তাদের আর্থিক ক্ষতি হবে ৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারের। তালিকার সর্বনিম্নে থাকা মালদ্বীপের ক্ষতি নির্ণয় করা হয়েছে ১২০ মিলিয়ন মার্কিন ডলার।

জাতিসংঘের জলবায়ু ঝুঁকি মূল্যায়নে যুক্ত থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ঝুঁকি বাড়ছে দুই দিক থেকে। একদিকে উপকূলীয় ভূমির অবনমন (সাবসিডেন্স) হচ্ছে। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বদ্বীপ হওয়ার কারণে এমনিতে আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি না।’

সাইফুল ইসলাম, উপকূলে যে ১৬২টি পোল্ডার আছে, সেগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে নির্মাণ করা হয়নি। সরকার জলবায়ুসহনশীল অবকাঠামো তৈরির চেষ্টা করছে। তাঁর মতে, ২০১৫ সালে প্যারিস অ্যাগ্রিমেন্টে উন্নত দেশগুলো অভিযোজন খাতে প্রতিবছর ৩৫০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছিল। বাস্তবে সে প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

বাস্তুচ্যুত হবে ১ কোটি ৩৩ লাখ মানুষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় বন্যার প্রবণতা, পানির সংকট ও ফসল উৎপাদন কমার কারণে উপকূলের মানুষের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হবে। ২০৫০ সালের মধ্যে শুধু বাংলাদেশেই ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে এডিবির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে মানুষ যেভাবে ঘরবাড়ি হারায়, এ ক্ষেত্রে ঘটনা ঘটবে ধীরে ধীরে। ফলে এ ধরনের বাস্তুচ্যুতির ঘটনা তেমন মনোযোগ পায় না। এ কারণে পরিবার ও সম্প্রদায় থেকে বাস্তুচ্যুত মানুষ বিচ্ছিন্ন হয়ে তাদের সাংস্কৃতিক পরিচয় হারিয়ে ফেলে।

এডিবির প্রতিবেদন বলছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতি ১০ জনের মধ্যে একজন উপকূলে বসবাস করে। এ অঞ্চলের উপকূলে মোট ৪০ কোটি মানুষ বসবাস করে। বাংলাদেশের উপকূলে ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত জনসংখ্যা বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ। একই সময়ে ভারতের উপকূলীয় অঞ্চলে বেড়েছে ২৮ দশমিক ৮ শতাংশ, ইন্দোনেশিয়ায় বেড়েছে ২৮ দশমিক ৫ শতাংশ ও ভিয়েতনামে বেড়েছে ১০ শতাংশ।

নগরায়ণ নিয়ে উদ্বেগ

এডিবির প্রতিবেদনে মাঝারি শহরগুলোর নগরায়ণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বন্যা হলে চট্টগ্রামের যেসব এলাকা তলিয়ে যায় সেসব এলাকায় বসতি বেড়েছে। প্রতিবেদন বলছে, চট্টগ্রামে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এ ধরনের এলাকায় অবকাঠামো বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ। একই সময়ে নগরের মোট নির্মিত এলাকার আয়তন বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ প্রথম আলোকে বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকির ধরন অনুযায়ী ১১টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম হলো একটি। এটি পাহাড়ি অঞ্চল। অতিবৃষ্টির সময় একসঙ্গে প্রচুর পানি নেমে আসে, একই সময়ে সমুদ্রের পানিও বেড়ে যায়। ফলে চট্টগ্রামের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলবায়ু পরিবর্তন ও মানুষের সৃষ্ট কারণে চট্টগ্রামের ঝুঁকি বাড়ছে।

অক্টোবর ২৩, ২০২৬
কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক ও অন্যান্য খবর
কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক ও অন্যান্য খবর

কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক। পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন। এছাড়াও দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে

অক্টোবর ২৩, ২০২৬
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি

এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে।

অক্টোবর ২৩, ২০২৬
সাতকানিয়ায় অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২, বাসে আগুন, মহাসড়ক অবরোধ
সাতকানিয়ায় অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২, বাসে আগুন, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৭ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য পাঁচজনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা-পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুর করেন। এতে এক পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা

পরে রাত সাড়ে নয়টার দিকে সাতকানিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অক্টোবর ২৩, ২০২৬
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

দেশে জ্বালানি তেল ও এলপিজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এখন একজন মানুষ বাজারে গেলে একটা বা দুইটা আইটেমের বেশি সবজি কিনতে পারে না। একটা মধ্যবিত্ত পরিবার মাসে যে ডিম খেত, তা অর্ধেকের বেশি তাদের নামিয়ে আনতে হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে।’

বাজেটের পর কোনো কিছুর দাম বাড়েনি, বাড়বে না—সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘মহান জাতীয় সংসদে সংসদে দাঁড়িয়ে তাঁরা এ ধরনের মিথ্যা ও প্রতারণামূলক কথা জনগণকে বলেছেন।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে শাহবাগে অনুষ্ঠেয় গণবিক্ষোভ কর্মসূচির প্রচারের জন্য সপ্তাহজুড়ে প্রচারপত্র বিতরণ করবে দলটি।

প্রচারপত্র বিতরণ কর্মসূচি কারওয়ান বাজারে শুরু করার কারণ সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন, ‘কারওয়ান বাজার ঢাকার কাঁচাবাজার, সবজি—সবকিছুর একটা কেন্দ্র। এখানে আমরা চাঁদাবাজি, দখলদারির কথা শুনি। সে জন্য আমরা কারওয়ান বাজার থেকে শুরু করছি। বাংলাদেশের যেসব জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার, সিন্ডিকেটবাজরা আধিপত্য বিস্তার করে জনগণের দুর্ভোগ তৈরি করছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব সন্ত্রাস-দখলদার বাহিনীকে প্রতিহত করতে হবে।’

দেশের সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, দেশে একদিকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ, বিরোধী দল ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে। দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই, যদি গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে চায়। দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ অসহায় বোধ করছে।

বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকারও বলা যায়, যেহেতু তারা সংস্কার বাস্তবায়ন করেনি। গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না। ঢাকা মহানগরের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলদারদের কারণে নিরুপায় হয়ে পড়েছে।

সার্বিকভাবে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’

বর্তমান বিরোধী দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন নাহিদ। তিনি বলেন, ‘সরকারপ্রধানের জায়গা থেকে যে বক্তব্যটা এসেছে, তা একেবারে অনাকাঙ্ক্ষিত। একটা কথা আছে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। নির্বাচনের আগে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংককে কাছে টানার জন্য তারা হেন কাজ নেই, যা করেনি। এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতা করে দেশ চালাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে কী হবে, সেটা তারা এখনো বলতে পারছে না।’

এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিন্দুমাত্র কৃতিত্বও সরকারের নয় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ‘সরকার দেশের মানুষের কোনো ধরনের নিরাপত্তাই দিতে পারেনি, পারছে না। বরং সাধারণ মানুষ, বিভিন্ন বিরোধী দল, আমাদের মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক-সামাজিকভাবে এই পূজায় সহযোগিতা করেছে এবং হিন্দু ভাইবোনেরাও সাদরে এই সহযোগিতা নিয়েছেন।’

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবাইকে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁদের দুজনের নাম উল্লেখ করে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঢাকা শহরের মানুষকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের দুই কান্ডারি নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা শহরে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও গণবিক্ষোভ চলমান থাকবে।’

বক্তব্য পর্ব শেষে কারওয়ান বাজারে ঘুরে ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন নাহিদসহ এনসিপির নেতারা।

অক্টোবর ২৩, ২০২৬
ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি
ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি

ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি

অক্টোবর ২৩, ২০২৬
ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর
ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্পটি ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে। এটা পাস হয়ে গেলে সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা। এ সড়কের কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।

আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভ্যাল’-এ যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পর্যটনমন্ত্রী এ কথা বলেন। আজ এই কার্নিভ্যাল শুরু হয়।

রশিদুজ্জামান বলেন, ‘আমাদের সরকার আসার পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন। এর কারণ হলো তাঁরা এ দেশে কিছু করতে চান। আপনারা জেনে খুশি হবেন, বিনিয়োগ করার জন্য চার-পাঁচটা জায়গার নাম সবার আগে আসে। এর মধ্যে একটা হলো কক্সবাজার, এরপর হলো কুয়াকাটা, সুন্দরবন, সিলেট ও সাজেক। এ রকম পাঁচ-ছয়টা জায়গা নিয়ে তাঁরা (বিনিয়োগকারীরা) খুব আগ্রহী।’

পর্যটনমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের আমরা সব সময় উদ্বুদ্ধ করতে চাই। বিনিয়োগকারীদের আমরা সব ধরনের সহায়তা করতে চাই। কক্সবাজারের পর কুয়াকাটা হচ্ছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। কুয়াকাটার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করেছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক পরিকল্পনাবিদ দিয়ে পরিকল্পনা করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি প্রমুখ। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৩, ২০২৬
বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী
বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

জামালপুরের মেলান্দহে বিয়ের ২৩ দিনের মাথায় স্বর্ণালংকারসহ বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মেলান্দহ পৌরসভার বর্জ্যবাহী গাড়ির চালক এমদাদুল হক অরচনের বিরুদ্ধে...

অক্টোবর ২৩, ২০২৬
কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানার ডেলটা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়...

অক্টোবর ২৩, ২০২৬
কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া জেলা কারাগারে থাকা ধুনট পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে...

অক্টোবর ২৩, ২০২৬
ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়ানো হতো জন্মনিয়ন্ত্রক
ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়ানো হতো জন্মনিয়ন্ত্রক

পাবনা সদরে মাদরাসার এক আবাসিক শিক্ষার্থীকে চেতনানাশক প্রয়োগে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে...

অক্টোবর ২৩, ২০২৬
মালয়েশিয়ায় বাংলা ভাষা-সংস্কৃতির বিকাশে সহযোগিতার আশ্বাস হাইকমিশনারের
মালয়েশিয়ায় বাংলা ভাষা-সংস্কৃতির বিকাশে সহযোগিতার আশ্বাস হাইকমিশনারের

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়ানো এবং প্রবাসীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পরিচালিত আর্টস, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের (এসিএলপি) কার্যক্রমের প্রশংসা করেছেন দেশটিতে নিযুক্ত...

অক্টোবর ২৩, ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ অক্টোবর ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ অক্টোবর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের..

অক্টোবর ২৩, ২০২৬
মাদরাসাছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদরাসাছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেফতার

ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসার মালিক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতা ও শিশুটিকে হুমকি দেওয়ার অভিযোগে ...

অক্টোবর ২৩, ২০২৬
আইনজীবীদের সুবিধায় শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
আইনজীবীদের সুবিধায় শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর আগে আইনজীবীদের সুবিধার জন্য শনিবার (২৪ অক্টোবর) খোলা থাকবে অ্যাটর্নি...

অক্টোবর ২৩, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।

অক্টোবর ২৩, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?

কক্সবাজারে বেশিরভাগ হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। আনুমানিক ছয় শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে মাত্র দেড়শর মতো হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেওয়া আছে। আর বেশি ঝুঁকিতে আছে বাঁশ ও কাঠের তৈরি অবকাঠামোগুলো।

অক্টোবর ২৩, ২০২৬
যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী
যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী

একটি আন্দোলনকারী দলে অনুপ্রবেশের সময় এক তরুণীকে যৌনকর্মে প্রতারিত করার অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু কোল্স।

অক্টোবর ২৩, ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে লাইব্রেরির তাক থেকে এত বই দ্রুত উধাও হয়ে যাচ্ছে?
কেন যুক্তরাষ্ট্রে লাইব্রেরির তাক থেকে এত বই দ্রুত উধাও হয়ে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগারগুলো থেকে সাম্প্রতিক বছরগুলোয় এত বই শিক্ষার্থীদের নাগালের বাইরে নিয়ে যাওয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

অক্টোবর ২৩, ২০২৬
ফ্রান্সের দুই শহরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্যারিসে বাড়লো কারফিউয়ের মেয়াদ
ফ্রান্সের দুই শহরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্যারিসে বাড়লো কারফিউয়ের মেয়াদ

কিছু শহরে শুধু শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে এবং শনিবার শীর্ষস্থানীয় জাদুঘরগুলো বন্ধ থাকবে।

অক্টোবর ২৩, ২০২৬
পত্রিকা: 'জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ'
পত্রিকা: 'জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ'

জামায়াত সংশ্লিষ্টতায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর থেকে দূরে রাখা হচ্ছে; প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশসহ বিশ্বজুড়ে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা; কর ফাঁকি ও গোপন সম্পদ অর্জন রোধে কঠোর হচ্ছে সরকার - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ২৩, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?

মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।

অক্টোবর ২২, ২০২৬
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ২৩, ২০২৬
আবারো একই দাবি ট্রাম্পের
আবারো একই দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে। তবে তিনি প্রশ্ন তুলেছেন যে, ওয়াশিংটনের কি দ্রুত সমাপ্তি খোঁজা উচিত, নাকি সংঘাতটিকে ধীরে ধীরে স্তিমিত হতে দেওয়া উচিত।

অক্টোবর ২৩, ২০২৬
সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে: নাসীরুদ্দীন
সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,“বিশ্ববাজারে যুদ্ধ পরিস্থিতি কিংবা গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে দেশে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে।

অক্টোবর ২৩, ২০২৬
কাজের মূল্যায়ন করার আগেই বিরোধীদল সমালোচনা করছে: মনিরুজ্জামান
কাজের মূল্যায়ন করার আগেই বিরোধীদল সমালোচনা করছে: মনিরুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, “সরকারের কাজের মূল্যায়ন করার আগেই বিরোধীদল সমালোচনা শুরু করেছে।

অক্টোবর ২৩, ২০২৬
মেলানিয়ার হস্তক্ষেপে ওলেশকি এলাকায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি
মেলানিয়ার হস্তক্ষেপে ওলেশকি এলাকায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া-নিয়ন্ত্রিত ওলেশকি শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এই যুদ্ধবিরতি ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে। হোয়াইট হাউস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৩, ২০২৬
বগুড়ায় সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত
বগুড়ায় সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

অক্টোবর ২৩, ২০২৬
রেল স্টেশনে স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় চিকিৎসককে মারধর
রেল স্টেশনে স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় চিকিৎসককে মারধর

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হাদিদ হাসান হিমেল নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

অক্টোবর ২৩, ২০২৬
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত

খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

অক্টোবর ২৩, ২০২৬