তিলক-নিতীশের ঝড়ে খাদের কিনারা থেকে রুদ্ধশ্বাস জয় ভারতের

কন্ডিশন অনুযায়ী লক্ষ্যটা খুব বড় ছিল না। তবু, সেই রান তুলতে গিয়ে একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। ৭০ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ৫ ব্যাটসম্যান। সেখান থেকে ম্যাচ জেতার স্বপ্ন দেখা কঠিন। কিন্তু, তিলক ভার্মা ও নিতীশ কুমার রেড্ডি হাল ছাড়লেন না। শেষ দিকে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নিল ভারত।

শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ

এর আগে, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ
মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির

বিবৃতিতে প্রকাশক সংস্থা জানায়, রিউ মুরাকামির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার সাহিত্যজীবনে তিনি একের পর এক ব্যতিক্রমী ও সাহসী রচনা উপহার দিয়েছেন, যার মূল পাঠক ছিলেন তরুণেরা।

মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির
সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া, মামলা প্রত্যাহার এবং ২২ অক্টোবরের হামল...

সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের
মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্থতা কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি
১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

দেশের অ্যাথলেটিকসে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোন...

নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে: আসিফ মাহমুদ

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা
পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা

গোপালগঞ্জে টহল পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ২৪, ২০২৬
১ নভেম্বরের জনসভা দয়া করে পেছাতে রাহুলকে ব্যবসায়ীদের অনুরোধ
১ নভেম্বরের জনসভা দয়া করে পেছাতে রাহুলকে ব্যবসায়ীদের অনুরোধ

এই উৎসব মৌসুমে রামলীলা ময়দানের বিক্ষোভ কর্মসূচি পিছিয়ে দিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অনুরোধ জানিয়েছে দিল্লির ব্যবসায়ীদের একটি সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। তাদের ভাষ্য, অক্টোবর মাসে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির কারণে ব্যবসায়ীদের ৩ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। নভেম্বরে বিক্ষোভ কর্মসূচি জারি থাকলে লোকসানের পরিমাণ ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

গতকাল শুক্রবার রাহুল গান্ধীকে চিঠিটি লিখেছেন দিল্লির চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল।

সংগঠনের আরজি, অক্টোবর-নভেম্বরের উৎসবের মৌসুমে দিল্লির ব্যবসায়ীরা ২৫ হাজার কোটি রুপির বাণিজ্য করে থাকেন। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও  এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কনট প্লেস থেকে শুরু করে মধ্য দিল্লির ব্যবসায়ীরা ইতিমধ্যে বিপুল লোকসানের মুখোমুখি হয়েছেন। এই পরিস্থিতিতে নভেম্বরের ১ তারিখে রামলীলা গ্রাউন্ডে বিরোধীরা জনসভা ও বিক্ষোভ সমাবেশে অংশ নিলে লোকসানের বহর বেড়ে যাবে। এতে তাঁদের ক্ষতি হবে অপূরণীয়। তাই ওই সমাবেশের তারিখ পিছিয়ে দেওয়া হোক।

চিঠিতে বলা হয়েছে, রামলীলা ময়দানের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চাঁদনি চক, সদর বাজার, কাশ্মীরি গেট, জামা মসজিদ, ঝান্ডেওয়ালা ও করোল বাগের মতো বাণিজ্যিক এলাকা। এসব এলাকাজুড়ে হাজার হাজার পাইকারি ও খুচরা বাজার। আছে কনট প্লেসের মতো বাণিজ্যিক এলাকা। মূলত যে জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, তার ধারেকাছে রয়েছে নিউ দিল্লি ও পুরানা দিল্লি রেলস্টেশনও। এই দুই স্টেশন হয়ে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী যাতায়াত করেন। বিক্ষোভের ফলে এই দুই রেলস্টেশনে যাওয়া-আসা মারাত্মকভাবে ব্যাহত হয়। রামলীলা ময়দানের বিক্ষোভ সমাবেশও সেই পরিস্থিতি সৃষ্টি করবে। দিল্লিতে আসা ও দিল্লি ছেড়ে যাওয়া যাত্রীদের ভোগান্তির একশেষ হবে।

চিঠিতে ব্রিজেশ গোয়েল আরও বলেছেন, অক্টোবর মাসে একের পর এক আন্দোলনে বাজার বন্ধ থেকেছে। মার খেয়েছে কেনাকাটা। দুর্গাপূজার পর ক্রমেই এগিয়ে আসছে অন্যান্য উৎসবের দিন। ৬ নভেম্বর ধনতেরাস, ৮ নভেম্বর দীপাবলি, ১০ নভেম্বর ভাইফোঁটা। এই সময়ে গোটা উত্তর ভারতে কেনাকাটার ধুম পড়ে যায়। সোনা, রুপা, বাসনপত্র, জামাকাপড়ের পাশাপাশি মানুষ গাড়ি ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস কেনেন। একে অন্যকে উপহার দেন। এটা উত্তর ভারতের রীতি। তাই মিষ্টি-মিঠাই থেকে শুরু করে বিক্রি হয় হরেক রকমের উপহারসামগ্রী। নভেম্বরে লাগাতার বিক্ষোভ আন্দোলন চললে ব্যবসায়ীদের মাথায় হাত পড়বে।

ইতিমধ্যে ৩ হাজার কোটি রুপি লোকসান হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, রামলীলা গ্রাউন্ডের কর্মসূচির তারিখ পরিবর্তন না হলে ১০ হাজার কোটি লোকসান হবে। এই সময়ে দিল্লিতে বাণিজ্য হয় মোটামুটি ২৫ হাজার কোটি রুপির।

নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতুল ভার্গবও গত সপ্তাহে ব্যবসা-বাণিজ্যে ক্ষতির বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি) অধিকার আছে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার। তেমনই আমাদেরও বাণিজ্য করার ও জীবন নির্বাহের অধিকার আছে। যন্তর মন্তরের বিক্ষোভ সত্ত্বেও আমাদের ব্যবসা-বাণিজ্য খোলা ছিল; কিন্তু গত শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিক্ষোভ কর্মসূচির কারণে বাজারের অধিকাংশ দোকান বন্ধ রাখা হয়েছিল। যাঁরা খুলে রেখেছিলেন, তাঁদেরও কোনো লাভ হয়নি। কারণ, আন্দোলনের ভয়ে লোকজন বাজারমুখী হননি।’

ভোটার তালিকার নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে গোটা দেশেই ক্ষোভ বাড়ছে। সিজেপি, ইন্ডিয়া জোট যেমন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, তেমনই বিভিন্ন সংগঠন তাদের মতো করে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার শঙ্কা, বিশেষ করে কনট প্লেস এলাকার অসংখ্য লাইসেন্সপ্রাপ্ত স্ট্রিট হকারের স্বার্থ রক্ষায় সুপ্রিম কোর্টে এক মামলা করা হয়েছিল। আরজি ছিল বিক্ষোভ বন্ধের; কিন্তু সুপ্রিম কোর্ট সেই আরজি খারিজ করে দেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী বিক্ষোভের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাননি। তবে পুলিশকে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বিভিন্ন রাস্তায় যেন ব্যারিকেড সৃষ্টি করা না হয়। বিচারপতিরা এ কথাও বলেছিলেন, তাঁদের আশা সুবুদ্ধির উদয় হবে। বিক্ষোভকারীদের অধিকার যেমন রক্ষা হবে, তেমনই রক্ষিত হবে ব্যবসায়ীসহ অন্যদের স্বার্থও।

বিচারপতিরা আরও বলেছিলেন, বিক্ষোভের ফলে ব্যবসায়ী ও দৈনন্দিন মজুরিভিত্তিক শ্রমিকদের রুজিরোজগার বন্ধ হলে তাঁরা ক্ষতিপূরণের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে বাধ্য হবেন।

সিটিআইয়ের এই আরজি-অনুরোধের কোনো জবাব ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পাওয়া যায়নি। ১ নভেম্বরের রামলীলা ময়দানের বিক্ষোভ সমাবেশ এখনো অপরিবর্তিত।

অক্টোবর ২৪, ২০২৬
স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির
স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির

ভয়ভীতি ও দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন জামায়াতের আমির।

অক্টোবর ২৪, ২০২৬
মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির
মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ভিলা পার্কে এনজো মারেসকার দল হেরেছে ২–১ গোলে। চলতি মৌসুমে এটি সিটির প্রথম হার, আর ভিলার বিপক্ষে টানা তৃতীয়।

অক্টোবর ২৪, ২০২৬
জিপিএ-৫ পাওয়া সামিয়ার পাশে বন্ধুসভা, দুই বছরের পড়ার খরচ বহন
জিপিএ-৫ পাওয়া সামিয়ার পাশে বন্ধুসভা, দুই বছরের পড়ার খরচ বহন

ওই শিক্ষার্থীর নাম সামিয়া বেগম। সে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তাঁর গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ঝামারবালি গ্রামে। মা, বাবা ও ভাই-বোনের সঙ্গে সে দক্ষিণ মৌড়াইল এলাকার একটি বাসায় ভাড়ায় থাকেন। তাঁর বাবা বর্তমানে বেকার। মাঝেমধ্যে ফেরি করে পণ্য বিক্রি করেন।

অক্টোবর ২৪, ২০২৬
খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?
খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

কেউ কেউ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পর অতিরিক্ত ঘামেন। মুখ ও গলায় বেশি ঘাম হতে পারে। এমনকি খাবারের গন্ধ পেলেও কারও কারও ঘাম শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’।

কেন হয়

খাওয়ার সময় অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ঝাল খাবার খেলে অনেকের স্বাভাবিক ঘাম হয়। তবে ঝাল না খেলেও খাবার খাওয়ার সময় বা খাবারের গন্ধ পেলেই অতিরিক্ত ঘাম হলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে একধরনের স্নায়ু, যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র। ডায়াবেটিসের কারণে অটোনমিক নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা ও কিডনি রোগের ক্ষেত্রেও এমন হতে পারে।

এ ছাড়া মুখের কাছে অবস্থিত প্যারোটিড গ্রন্থিতে অস্ত্রোপচারের পরও খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হতে পারে। মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা বেলস পালসি থেকে সেরে ওঠার পরও কারও কারও এমন লক্ষণ দেখা দিতে পারে।

চিকিৎসা কী

খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হলে প্রথমে এর কারণ খুঁজে বের করা জরুরি। ডায়াবেটিসের কারণে এ সমস্যা হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

কিছু ক্ষেত্রে প্রিগাবালিন বা অ্যামিট্রিপটাইলিনের মতো ওষুধ ব্যবহার করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ খাওয়া উচিত নয়। রোগীর অবস্থা বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে বটুলিনাম টক্সিনও প্রয়োগ করা হতে পারে।

খাওয়ার সময় নিয়মিত অস্বাভাবিক ঘাম হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিল

অক্টোবর ২৪, ২০২৬
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কানাডায় অভিবাসন জালিয়াতির এক ঘটনায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। দেশটির সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তদন্তের পর তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।

গত বৃহস্পতিবার কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিবিএসএ।

অভিযুক্ত চার ব্যক্তি রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মারসিয়ে শহরে একটি ভবনে অভিযান চালায় সংস্থাটি। এ সময় তাদের সঙ্গে মারসিয়ে শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রতিনিধিরা ছিলেন। অভিযানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কয়েকটি আলামত পাওয়ার পর ওই বছরের আগস্টে অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে সিবিএসএ।

তদন্তে দেখা যায়, ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদন জমা দেওয়া হয়েছিল। এসব আবেদনে বলা হয়েছিল, আবেদনকারীরা কানাডার নাগরিকদের আমন্ত্রণে দেশটিতে বেড়াতে যাবেন। তবে তদন্তকারীদের দাবি, ভিসা পেতে এসব আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল।

তদন্তকারীরা বলেছেন, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশিদের ভিসা পাইয়ে দিতে একটি চক্র সুপরিকল্পিতভাবে কাজ করছিল।

২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চার জায়গায় তল্লাশি চালান সিবিএসএর তদন্তকারীরা। এ সময় উদ্ধার হওয়া নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে ভিসা জালিয়াতির সঙ্গে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়।

২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চার জায়গায় তল্লাশি চালান সিবিএসএর তদন্তকারীরা। এ সময় উদ্ধার হওয়া নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে ভিসা জালিয়াতির সঙ্গে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। জালিয়াতির পরিসর ও জটিলতা বিবেচনায় তদন্তকারীরা সবচেয়ে গুরুতর প্রমাণ থাকা ৭৯টি ভিসার আবেদনকে গুরুত্ব সহকারে তদন্তের আওতায় আনেন।

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, এক বা একাধিক ব্যক্তিকে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তা করার পরিকল্পনা করা। দ্বিতীয়ত, ভিসার আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা ভুল তথ্য দিতে জেনেশুনে সহায়তা করা। তৃতীয়ত, কানাডার অভিবাসন আইন ভাঙতে অন্যদের জেনেশুনে উৎসাহিত করা বা সহায়তা করা।

তবে অভিযোগগুলো এখনো আদালতের যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে।

কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, দেশটির অভিবাসনব্যবস্থা সততা, ন্যায্যতা ও আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়। জালিয়াতির মাধ্যমে এই ব্যবস্থার সুযোগ নেওয়া বা এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সীমান্তের নিরাপত্তা ও অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় কাজ করার জন্য তিনি সিবিএসএর কর্মীদের ধন্যবাদ জানান।

সিবিএসএর কুইবেক অঞ্চলের আঞ্চলিক মহাপরিচালক এরিক লাপিয়ের বলেন, কানাডার অভিবাসনব্যবস্থার অপব্যবহারকারী চক্রগুলোকে শনাক্ত ও তাদের তৎপরতা বন্ধে সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ তদন্ত সেই প্রচেষ্টারই অংশ। অভিবাসন কর্মসূচির ওপর মানুষের আস্থা বজায় রাখতে সংস্থার অপরাধ তদন্তকারীদের কাজের প্রশংসা করেন তিনি।

অক্টোবর ২৪, ২০২৬
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে

লেনোভোর এলওকিউ সিরিজের দুটি নতুন মডেলের গেমিং ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেলের ল্যাপটপ দুটিতে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর রয়েছে, ফলে সহজেই উন্নতমানের গেম খেলার পাশাপাশি দ্রুত ভিডিও সম্পাদনা এবং একসঙ্গে একাধিক কাজ করা যায়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি মডেলের ল্যাপটপেই রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস পর্দার ল্যাপটপগুলোর ওজ্জলতা ৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নতমানের ছবি ও ভিডিও দেখা যায়।

ল্যাপটপগুলোতে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম রয়েছে। সহজে যোগাযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্ট।

ল্যাপটপ দুটির প্রধান পার্থক্য হচ্ছে গ্রাফিকসে। লেনোভো ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ। অন্যদিকে ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২ লাখ ১৭ হাজার টাকা ও ২ লাখ ২৫ হাজার টাকা।

অক্টোবর ২৪, ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত মাগুরার ৩ শিক্ষার্থীর বাড়িতে চলছে শোকের মাতম
সড়ক দুর্ঘটনায় নিহত মাগুরার ৩ শিক্ষার্থীর বাড়িতে চলছে শোকের মাতম

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাগুরার তিন শিক্ষার্থী। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই নিহতদের...

অক্টোবর ২৪, ২০২৬
ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ

ইইউর ডেনিম সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ...

অক্টোবর ২৪, ২০২৬
বগুড়ায় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ক্যারিয়ার গাইডলাইন সভা
বগুড়ায় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ক্যারিয়ার গাইডলাইন সভা

সামাজিক সংগঠন ‘বারোপুর বাঁশবাড়িয়া নবজাগরণ ও সমাজকল্যাণ সংঘ’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিক অংশ...

অক্টোবর ২৪, ২০২৬
গাছটা তোমার নয়, তুমি এর অভিভাবক
গাছটা তোমার নয়, তুমি এর অভিভাবক

একটি চারা হাতে তুলে দেওয়া হলো একটি শিশুর। তাকে বলা হলো, ‘এটা শুধু তোমার গাছ নয়, তুমি এর অভিভাবক।’ কথাটা শুনতে সাধারণ হলেও এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা...

অক্টোবর ২৪, ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার...

অক্টোবর ২৪, ২০২৬
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’র দ্বিতীয় পর্ব নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ছবিটির সিক্যুয়েল নির্মাণ নিয়ে আলোচনা...

অক্টোবর ২৪, ২০২৬
লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল
লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন একাধিক ইউনিয়নে লংমার্চের সমর্থনে মিছিল-সমাবেশ হচ্ছে। এর বাইরে পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার ছাপানো হয়েছে। যা যশোর জেলার...

অক্টোবর ২৪, ২০২৬
সাহস ও আত্মত্যাগের জীবন্ত ইতিহাস জুলাই স্মৃতি জাদুঘর
সাহস ও আত্মত্যাগের জীবন্ত ইতিহাস জুলাই স্মৃতি জাদুঘর

ইতিহাসের কিছু কিছু অধ্যায় শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে মানুষের স্মৃতিতে, দেয়ালে, ছবিতে আর নীরব দীর্ঘশ্বাসে। সেই ইতিহাসকে কাছ থেকে অনুভব করার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর...

অক্টোবর ২৪, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে 'চড়' মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে 'চড়' মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু

ক্যান্সার ও অকাল মেনোপজ হয়েছিল তার। তবে ২৩ বছর আগে ক্যাসান্ড্রা বেকনের শরীর থেকে নেওয়া ডিম্বাশয়ের টিস্যু সফলভাবে তার শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়, যার ফলে তিনি ৪৪ বছর বয়সে তিনি একটি ছেলেশিশু জন্ম দিতে সক্ষম হন।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।

অক্টোবর ২৪, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
খুলনায় মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে চলতি বছর ৩০ খুন
খুলনায় মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে চলতি বছর ৩০ খুন

খুলনায় ভোরের আলো ফোটার আগেই কখনও শোনা যায় গুলির শব্দ, সন্ধ্যা নামতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। কখনো গুলি করে হত্যা, কখনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আবার কখনো বাড়িতে ঢুকে গুলিবর্ষণ। ছিনতাইয়ের মতো অপরাধেও ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র।

অক্টোবর ২৪, ২০২৬
এক প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দেওয়ার সুপারিশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্থায়ী কমিটির
এক প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দেওয়ার সুপারিশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্থায়ী কমিটির

সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

অক্টোবর ২৪, ২০২৬
নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে: আসিফ মাহমুদ
নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোনো সমস্যা থাকবে না।

অক্টোবর ২৪, ২০২৬
১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

দেশের অ্যাথলেটিকসে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

অক্টোবর ২৪, ২০২৬
মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি
মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্থতা কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

অক্টোবর ২৪, ২০২৬
সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের
সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া, মামলা প্রত্যাহার এবং ২২ অক্টোবরের হামলার বিচার বিভাগীয় তদন্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এসব দাবি জানান।

অক্টোবর ২৪, ২০২৬
মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির
মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির

বিবৃতিতে প্রকাশক সংস্থা জানায়, রিউ মুরাকামির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার সাহিত্যজীবনে তিনি একের পর এক ব্যতিক্রমী ও সাহসী রচনা উপহার দিয়েছেন, যার মূল পাঠক ছিলেন তরুণেরা।

অক্টোবর ২৪, ২০২৬
শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ
শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ

এর আগে, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

অক্টোবর ২৪, ২০২৬