কুবি শিক্ষার্থীর উদ্ভাবন: নাকের ইশারায় চলবে হুইলচেয়ার

চাচার অসহায়ত্ব কাছ থেকে দেখে হাতের শক্তি ছাড়াই চলাচলের উপায় খুঁজতে শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাকিরুল ভূঁইয়া

পাতারটেকে ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে গত ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনা, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পাতারটেকে ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর
কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের ৫ বছরের কারাদণ্ড

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি।

কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের ৫ বছরের কারাদণ্ড
আলোকস্বল্পতায় বন্ধ থাকার পর আবারও খেলা শুরু

মিরপুর টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য দুই রকম অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে।

আলোকস্বল্পতায় বন্ধ থাকার পর আবারও খেলা শুরু
জাহাজবাড়ি হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

বুধবার (২৮ অক্টোবর) আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন। এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

জাহাজবাড়ি হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর
শিল্পকলায় স্বীকৃতি, রঙের জগতে দিয়ানের সাফল্য

রঙের ছোঁয়ায় কল্পনার প্রকাশ, রেখার বুননে স্বপ্নের অবয়ব শিল্পের এই মায়াবী জগতেই নিজের সম্ভাবনার পথ তৈরি করছে শিশু শিল্পী রাফিয়া ইসলাম দিয়ান। শৈশবের দুরন্ত কল্পনাকে সৃজনশীলতার রঙে ফুটিয়ে তোলার এই যাত্রা...

শিল্পকলায় স্বীকৃতি, রঙের জগতে দিয়ানের সাফল্য
২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, আক্রান্ত ১৪১২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, আক্রান্ত ১৪১২

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ
নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ

নারায়ণগঞ্জ কর কমিশনারের কার্যালয়ের অধীন ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪৫। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এই ৪৫ পদে।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৮
গ্রেড: ১৩
২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৪
৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১
গ্রেড: ১৪
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
গ্রেড: ১৬

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত

৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৫
গ্রেড: ২০
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬
গ্রেড: ২০

আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদ: ১১২ টাকা;
৬ ও ৭ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন এখানে

৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের

অক্টোবর ২৮, ২০২৬
মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা
মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে নির্মিত একটি বিতর্কিত প্রামাণ্যচিত্র প্রকাশ ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত।

‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ নামের ৩৬ মিনিটের ভিডিওচিত্রটি ঘিরে আদানির সংস্থা ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছে। ইন্টারনেট প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়ার ইউটিউব চ্যানেল ও এক্স হ্যান্ডলে ৯ অক্টোবর এই ভিডিও পোস্ট করা হয়েছিল।

ভিডিওতে ভাটিয়া নানাভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন, কীভাবে যাবতীয় নিয়ম-নীতি লঙ্ঘন করে ভারতের প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানিকে বিমানবন্দর থেকে সড়ক নির্মাণ, কয়লাখনি থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও তা থেকে অর্থ আদায়ের ব্যবস্থা করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত বলেন, ভিডিওটি কোনো সাধারণ সংবাদ প্রতিবেদন নয়। এতে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো উপযুক্ত প্রমাণ নেই।

আদালতের মতে, ভিডিওটি নাটকীয়ভাবে তৈরি করা একটি রূপক হিসেবে উপস্থাপনা করা হয়েছে। প্রামাণ্যচিত্রের শিরোনাম চুরি বা আত্মসাতের ইঙ্গিত দেয়। প্রামাণ্যচিত্রের ভেতরের তথ্য ও দৃশ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সেগুলো চূড়ান্ত সত্য। কিন্তু এমন দাবির সপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ ওই প্রামাণ্যচিত্রে দেখা যায়নি। তবে পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছেন, প্রমাণসহ গঠনমূলক সমালোচনা বা সত্য প্রকাশে কোনো বাধা নেই।

আদালত আরও লক্ষ করেছেন, ভিডিওটি একবার মুছে দেওয়ার পরও সাবির ভাটিয়া সেটি আবার আপলোড করেছেন। বিচারপতি দত্তের মতে, এই আচরণ প্রথম দর্শনে সদ্ভাবের অভাব প্রকাশ করেছে। ইন্টারনেটে এ ধরনের কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে যে সুনামহানি হয়, তা কেবল আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মেটানো সম্ভব নয়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমকে সংশ্লিষ্ট ভিডিওটি মুছে ফেলা এবং এর সব লিঙ্ক ও শেয়ার বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে ওইসব অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস এবং সাবস্ক্রাইবার সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। যেসব অ্যাকাউন্টের মালিকদের চিহ্নিত করা যায়নি, তাঁদের প্রাথমিক তথ্য দুই সপ্তাহের মধ্যে সিলমোহরযুক্ত খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

অন্যদিকে আদালতের এই আদেশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবির ভাটিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আদানি তাঁর ক্ষতির পরিমাণ ৫০ কোটি রুপি ধার্য করলেও তিনি নিজে এই সুনামের মূল্য শূন্য রুপি বলে মনে করেন।

সাবিরের দাবি, অন্যায়ভাবে অর্জিত ধনসম্পদ কখনো সুনাম এনে দেয় না। তাঁর যুক্তি, সুনামহানির মূল্য যদি শূন্য হয়, তবে ক্ষতিপূরণের পরিমাণও শূন্য হওয়াই উচিত।

অক্টোবর ২৮, ২০২৬
বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না
বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৯৮৯ বা ১৯৯০ সালের কথা। ১৯৮৫ সালে কার্ল সেগানের কসমস দেখে আমরা রীতিমতো অভিভূত। আমরা ঠিক এ রকম আরেকটি মাস্টারপিসের খোঁজ করছিলাম। অবশেষে পেয়ে গেলাম দ্য অ্যাসেন্ট অব ম্যান। বই হিসেবে নয়, এটি একটি টিভি সিরিজ। একেকটি পর্ব দেখতাম আর কী উত্তেজনা নিয়েই না সেগুলো আলোচনা করতাম! কখনো কোনো পর্ব দেখা মিস হয়ে গেলে অন্যদের কাছে জিজ্ঞেস করে জেনে নিতাম। আমার এখনো মনে আছে, ৬ নম্বর পর্ব ‘দ্য স্ট্যারি মেসেঞ্জার’—যেটি গ্যালিলিও ও মহাবিশ্ব সম্পর্কে নতুন ধারণা নিয়ে তৈরি—আমি দেখতে মিস করেছিলাম!

প্রতি শুক্রবার বা সোমবার আমরা কয়েকজন নারায়ণগঞ্জে একসঙ্গে বসতাম, ঢাকা থেকেও তিন-চারজন আসত। কখনো কারও বাসায় বসতাম, কখনো ৫ নম্বর ঘাটের নদীপারে হাঁটতাম, অথবা বসতাম বোস কেবিন বা ক্যাফে মোগল রেস্তোরাঁয়। সেদিন শুধু সুব্রত (পুরো নাম সুব্রত মজুমদার) এসেছিল। দুপুরে ক্যাফে মোগলে বসে গভীর মনোযোগে তার কাছ থেকে সেই পর্বের কাহিনি শুনছিলাম আর মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম। এখনো সেই স্মৃতিময় দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে।

পরে যখন আরও ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম কার্ল সেগান তাঁর দ্য ড্রাগনস অব ইডেন বইয়ের ভূমিকায় এই সিরিজের জন্য জ্যাকব ব্রোনোস্কির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তখন ব্রোনোস্কি ও অ্যাসেন্ট অব ম্যান সম্পর্কে বিস্তারিত জানার তীব্রতা আমার ভেতর আরও বেড়ে গেল।

বিজ্ঞানের চিরকালীন শিক্ষা

জ্যাকব ব্রোনোস্কির কালজয়ী গ্রন্থ দ্য অ্যাসেন্ট অব ম্যান। এটি একই সঙ্গে একটি বিখ্যাত টিভি সিরিজও। তিনি একাধারে ছিলেন একজন গণিতবিদ ও জীববিজ্ঞানী।

বিজ্ঞানকে কেন্দ্র করে বিবিসির একটি মেগা-সিরিজ বানানোর আইডিয়া ইতিবাচক হলেও তা বাস্তবায়ন করা মোটেও সহজ ছিল না। কারণ ক্যানভাস বা ভাস্কর্যের মতো বিজ্ঞানের ধারণাগুলো তো আর দৃশ্যমান উপাদাননির্ভর ছিল না; বিজ্ঞান মূলত বিভিন্ন জটিল তত্ত্ব ও বিমূর্ত ধারণার ওপর প্রতিষ্ঠিত। বিজ্ঞাননির্ভর এই মেগা-সিরিজটির জন্য ডেভিড অ্যাটেনবরো এবং অব্রি সিঙ্গার যৌথভাবে জ্যাকব ব্রোনোস্কিকে নির্বাচিত করেন। ব্রোনোস্কি শারীরিক গঠনে ছিলেন অত্যন্ত খর্বকায় মানুষ, কিন্তু তাঁর অবয়বে ছিল এক অন্য রকম শক্তিমত্তা—চোখে জ্বলজ্বল করত জ্ঞানের তীব্র অগ্নিস্ফুলিঙ্গ আর কণ্ঠে ছিল অপরিসীম নিষ্ঠা ও গভীর ভাবাবেগ। তিনি কেবল একজন প্রথিতযশা গণিতবিদ বা বিজ্ঞানের ইতিহাসবিদই ছিলেন না, বরং ছিলেন একাধারে কবি, সাহিত্যসমালোচক এবং উইলিয়াম ব্লেকের কাব্যের একজন প্রখ্যাত গবেষক।

জ্যাকব ব্রোনোস্কির কালজয়ী গ্রন্থ দ্য অ্যাসেন্ট অব ম্যান

জ্যাকব ব্রোনোস্কির কালজয়ী গ্রন্থ দ্য অ্যাসেন্ট অব ম্যান। এটি একই সঙ্গে একটি বিখ্যাত টিভি সিরিজও। তিনি একাধারে ছিলেন একজন গণিতবিদ ও জীববিজ্ঞানী। ব্রোনোস্কি এই সিরিজের মাধ্যমে দেখাতে চেয়েছেন, আবহমানকাল থেকে পৃথিবীর মানুষ সভ্যতার প্রয়োজনে, শিল্প-সংস্কৃতিতে বা প্রাণের প্রকাশে কীভাবে বৈজ্ঞানিক চেতনার সঙ্গে জড়িয়ে গেছে, সমগ্র প্রকৃতি-জগৎ কীভাবে মৌলিক যুক্তিসহ বৈজ্ঞানিক প্রবাহধারায় নিমজ্জিত থেকে স্পন্দিত হচ্ছে—এসব তুলে ধরাই ছিল এই গ্রন্থটির মূল উদ্দেশ্য। বই ও টিভি সিরিজ—দুটিতেই ১৩টি করে অধ্যায় ও পর্ব রয়েছে। এটি চিত্রায়িত হয়েছিল ১৯৭১ সালের জুলাই থেকে ১৯৭২ সালের ডিসেম্বরের মধ্যে। ১৯৭৩ সালে সিরিজটি টিভিতে প্রচারিত হয় এবং ওই বছরই গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়।

দ্য অ্যাসেন্ট অব ম্যান সিরিজে প্রজাতি হিসেবে এবং নিজস্ব পরিবেশের কাঠামোর প্রেক্ষাপটে মানুষের সাংস্কৃতিক বিকাশের এক দীর্ঘ পথরেখাকে ব্রোনোস্কি চমৎকারভাবে দেখিয়েছিলেন।

বিজ্ঞানচর্চা শখ নয়, অস্তিত্বের সংগ্রাম

ব্রোনোস্কি শারীরিক গঠনে ছিলেন অত্যন্ত খর্বকায় মানুষ, কিন্তু তাঁর অবয়বে ছিল অন্য রকম শক্তিমত্তা—চোখে জ্বলজ্বল করত জ্ঞানের তীব্র অগ্নিস্ফুলিঙ্গ আর কণ্ঠে ছিল অপরিসীম নিষ্ঠা ও গভীর ভাবাবেগ।

এটি ছিল প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত বিজ্ঞানের এক অনবদ্য ইতিহাসও বটে। কীভাবে একত্রে মানব ও মানবমস্তিষ্ক বৃদ্ধি লাভ করেছিল, তারও বিশদ বর্ণনা এখানে রয়েছে। বিটিভির কল্যাণে ১৯৯০-এর দশকে আমাদের পক্ষে এই টিভি সিরিজটি দেখা সম্ভব হয়েছিল। বিংশ শতাব্দীর দুটো বিপর্যয়কর ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, বিজ্ঞানকে ভোগের বস্তুতে পরিণত করা হলেও তা সমাজে আত্তীকরণ করা যায়নি। ফলে মানুষের সঙ্গে কোনো সমঝোতা গড়ে ওঠেনি। এই বইটি পড়ে গভীরভাবে উদ্দীপ্ত হয়েছিলেন কার্ল সেগান। এর প্রেরণাতেই তিনি রচনা করেছিলেন কসমস এবং সেটিকে ১৩ পর্বের টিভি সিরিজের রূপ দিয়েছিলেন।

বইটি স্টিফেন হকিংকেও দারুণ অনুপ্রাণিত করেছিল; তিনি ভেবেছিলেন মানবজাতির চড়াই-উতরাইয়ের কষ্টকর পথের কথা। এটি গভীরভাবে আলোড়িত করেছিল রজার পেনরোজকে, তিনি গভীর মগ্নতায় চিন্তা করেছিলেন তাঁর ভাবনাগুলোকে। কার্ল সেগান তাঁর দ্য ড্রাগনস অব ইডেন বইয়ের ভূমিকায় জ্যাকব ব্রোনোস্কিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, বইটি ব্রোনোস্কির স্মৃতিকে উৎসর্গ করা হয়েছে, কারণ ব্রোনোস্কি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি বিজ্ঞান, মানবতা ও সংস্কৃতিকে সফলভাবে একসঙ্গে যুক্ত করেছিলেন। সেগান মনে করতেন, মানব বুদ্ধিমত্তার বিবর্তন নিয়ে তাঁর নিজস্ব অনুসন্ধান মূলত ব্রোনোস্কির কাজেরই ধারাবাহিকতা।

প্রযুক্তির বয়ঃসন্ধিকাল এবং সভ্যতার অনিশ্চিত গন্তব্য

জ্যাকব ব্রোনোস্কির দ্য অ্যাসেন্ট অব ম্যান বইটির মুখবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন তিনি এই বিশাল প্রজেক্টটি হাতে নিয়েছিলেন এবং এর পেছনের দর্শনটি ঠিক কী ছিল।

বইটি মূলত মানবসভ্যতার ইতিহাসের একটি চমৎকার ‘জীবনী’। এখানে দেখানো হয়েছে বিজ্ঞানের ক্রমবিকাশ—আগুন আবিষ্কার থেকে শুরু করে ডিএনএ বা কোয়ান্টাম ফিজিকস পর্যন্ত বিজ্ঞানের ক্রমবিকাশ। আছে সাংস্কৃতিক ক্রমবিকাশের কথা—মানুষ কীভাবে যাযাবর জীবন থেকে কৃষি ও সভ্যতার দিকে এগিয়েছে। আরও আছে স্থাপত্য ও শিল্পের বর্ণনা—পিরামিড নির্মাণ থেকে শুরু করে রেনেসাঁ যুগের শিল্পকর্মের পেছনে যে বিজ্ঞান কাজ করেছে, তা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বোপরি এখানে এসেছে দর্শন ও নৈতিকতার কথা।

বিজ্ঞানের অপব্যবহার, যেমন পরমাণু বোমা সম্পর্কে ব্রোনোস্কি তাঁর গভীর নৈতিক উদ্বেগ প্রকাশ করেছেন। বইটি লেখার পেছনে তাঁর কিছু ব্যক্তিগত সংযোগও কাজ করেছে। কারণ ব্রোনোস্কি নিজে দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসিদের হাতে তাঁর পরিবারের অনেক সদস্যকে হারিয়েছিলেন। আউশভিৎজ কনসেন্ট্রেশন ক্যাম্পে দাঁড়িয়ে তাঁর দেওয়া বক্তৃতাটি ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য করা হয়, যেখানে তিনি অন্ধবিশ্বাসের পরিবর্তে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জোরালো আহ্বান জানান।

জ্যাকব ব্রোনোস্কির দ্য অ্যাসেন্ট অব ম্যান বইটির মুখবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন তিনি এই বিশাল প্রজেক্টটি হাতে নিয়েছিলেন এবং এর পেছনের দর্শনটি ঠিক কী ছিল। বইটির মুখবন্ধের প্রধান দিকগুলোর একটি হচ্ছে বিজ্ঞানের মানবিক চেহারা। ব্রোনোস্কি মুখবন্ধে স্পষ্টভাবে বলেছেন, বিজ্ঞান কোনো যান্ত্রিক বা প্রাণহীন বিষয় নয়; এটি মূলত মানুষের চিন্তাশক্তি এবং সৃজনশীলতার একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বিজ্ঞানকে মানুষের দর্শন হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তাঁর মতে, বিজ্ঞানের ইতিহাস মানেই মানুষের অগ্রগতির ইতিহাস।

শিল্পকলার প্রতিটি স্তরে এক বিস্ময়কর ধ্রুবক

বিজ্ঞানের অপব্যবহার, যেমন পরমাণু বোমা সম্পর্কে ব্রোনোস্কি তাঁর গভীর নৈতিক উদ্বেগ প্রকাশ করেছেন। বইটি লেখার পেছনে তাঁর কিছু ব্যক্তিগত সংযোগও কাজ করেছে।

দ্বিতীয়ত, বইটির শিরোনামের ব্যাপারে তিনি বলেছেন, চার্লস ডারউইনের বিখ্যাত বই দ্য ডিসেন্ট অব ম্যান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নামটি বেছে নিয়েছেন। তবে ‘Descent’ (যা জীববৈজ্ঞানিক ক্রমবিকাশ বোঝায়) শব্দের পরিবর্তে তিনি ‘Ascent’ (আরোহণ) শব্দটি ব্যবহার করেছেন। কারণ মানুষের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক যে ঊর্ধ্বগমন বা উন্নতি ঘটেছে, মূলত সেটিকেই বোঝাতে চেয়েছেন।

তৃতীয়ত, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, বিজ্ঞান এবং সাহিত্য পরস্পরবিচ্ছিন্ন নয়। মুখবন্ধে তিনি উল্লেখ করেছেন, এই বইটি লেখার অন্যতম উদ্দেশ্য ছিল বিজ্ঞানের সঙ্গে দর্শন, শিল্প এবং ইতিহাসের একটি সেতুবন্ধ তৈরি করা। তিনি দেখাতে চেয়েছেন, মানুষের প্রতিটি আবিষ্কারের পেছনে একটি নির্দিষ্ট সময়ের সংস্কৃতি এবং মানবিক তাড়না কাজ করেছে।

চতুর্থত, ব্যক্তিগত প্রেক্ষাপট ও দায়িত্ব। তিনি অকপটে স্বীকার করেছেন যে এই সিরিজটি তৈরি করা তাঁর জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। তিনি নিজেকে কেবল একজন বিজ্ঞানী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে এই কাহিনি বলতে চেয়েছেন। মুখবন্ধে তাঁর কণ্ঠস্বরে একধরনের নম্রতা এবং দায়বদ্ধতা ফুটে ওঠে—যেখানে তিনি বর্তমান প্রজন্মের কাছে মানুষের অর্জিত জ্ঞানকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার শপথ নেন।

পঞ্চমত, টেলিভিশনের প্রভাব। যেহেতু বইটি তাঁর বিবিসি সিরিজের ওপর ভিত্তি করে লেখা, তাই মুখবন্ধে তিনি এটিও উল্লেখ করেছেন যে কীভাবে টেলিভিশনের দৃশ্যপট আর বইয়ের শব্দের মধ্যে তিনি সামঞ্জস্য রেখেছেন। তিনি চেয়েছেন, পাঠক যেন পড়ার সময়ও সেই জীবন্ত দৃশ্যগুলো অনুভব করতে পারেন।

মানবজাতির শেষ ভরসা কি মহাকাশ অভিযান

জ্যাকব ব্রোনোস্কির কালজয়ী বই এবং টেলিভিশন সিরিজ দ্য অ্যাসেন্ট অব ম্যান একাধারে যেমন একটি অনবদ্য শিক্ষার মাধ্যম, তেমনি মানুষের মেধার এক অবিস্মরণীয় স্মারক।

এই গ্রন্থের ১৩টি পর্ব হলো—লোয়ার দ্যান দ্য অ্যাঞ্জেলস (দেবতা ও পশুর সমন্বয়), দ্য হারভেস্ট অব দ্য সিজনস (ঋতুদের ফসল), দ্য গ্রেইন ইন দ্য স্টোন (পাথরের ভেতরের দানা), দ্য হিডেন স্ট্রাকচার (লুকানো কাঠামো), দ্য মিউজিক অব দ্য স্ফিয়ারস (গোলকীয় সংগীত), দ্য স্ট্যারি মেসেঞ্জার (নক্ষত্রের দূত), দ্য ম্যাজেস্টিক ক্লকওয়ার্ক (রাজকীয় ঘড়ির কলকবজা), দ্য ড্রাইভ ফর পাওয়ার (ক্ষমতার চালিকা শক্তি), দ্য ল্যাডার অব ক্রিয়েশন (সৃষ্টির সিঁড়ি), ওয়ার্ল্ড উইদিন ওয়ার্ল্ড (জগতের ভেতর জগৎ), নলেজ অর সারটেইনটি (জ্ঞান নাকি নিশ্চয়তা), জেনারেশন আপন জেনারেশন (বংশপরম্পরা) এবং দ্য লং চাইল্ডহুড (দীর্ঘ শৈশব)।

জ্যাকব ব্রোনোস্কি ছিলেন সেই মুষ্টিমেয় জ্ঞানতাপসদের একজন, যাঁরা মানবজ্ঞানের প্রতিটি শাখাকে—তা সে কলা হোক বা বিজ্ঞান, দর্শন হোক বা মনোবিজ্ঞান—একই সূত্রে গাঁথা এবং আকর্ষণীয় বলে মনে করতেন।

জ্যাকব ব্রোনোস্কি

তিনি নিজেকে কেবল একটি নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি, বরং বিচরণ করেছেন মানবশিক্ষার সমগ্র দিগন্তজুড়ে। তাঁর কালজয়ী বই এবং টেলিভিশন সিরিজ দ্য অ্যাসেন্ট অব ম্যান একাধারে যেমন একটি অনবদ্য শিক্ষার মাধ্যম, তেমনি মানুষের মেধার এক অবিস্মরণীয় স্মারক।

ব্রোনোস্কির এই সিরিজের শেষ অধ্যায়টির নাম দ্য লং চাইল্ডহুড। এখানে তিনি মানুষের জীবনের সেই দীর্ঘ প্রসারিত সময়ের কথা বলেছেন, যখন মানবশিশুরা বড়দের ওপর নির্ভরশীল থাকে।

অন্য যেকোনো প্রজাতির তুলনায় মানুষের এই শৈশবকাল অনেক দীর্ঘ। এই দীর্ঘ সময়েই শিশুদের মধ্যে জন্ম নেয় প্রচণ্ড প্লাস্টিসিটি বা শিখনে নমনীয়তা। অর্থাৎ, এই সময়েই তারা তাদের চারপাশের পরিবেশ এবং সংস্কৃতি থেকে নতুন কিছু শেখার এক অসাধারণ ক্ষমতা অর্জন করে।

পৃথিবীর গভীরতর অসুখ এখন

আমরা খুব অল্প সময়ের ব্যবধানেই নতুন কোনো আচরণগত এবং সাংস্কৃতিক পথ তৈরি করে নিতে পারি। নতুন কিছু শেখার এই ক্ষমতাই মানবজাতির বেঁচে থাকার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

পৃথিবীর অধিকাংশ জীবের জীবনযাত্রা পরিচালিত হয় তাদের স্নায়ুতন্ত্রের মধ্যে আগে থেকে গেঁথে থাকা বংশগত তথ্যের ভিত্তিতে। কিন্তু মানুষের ক্ষেত্রে এবং মূলত সব স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। যদিও আমাদের অনেক আচরণ এখনো বংশগত উত্তরাধিকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবুও উন্নত মস্তিষ্কের কারণে প্রকৃতির সঙ্গে আমাদের এক অদ্ভুত সমঝোতা তৈরি হয়েছে। আমরা খুব অল্প সময়ের ব্যবধানেই নতুন কোনো আচরণগত এবং সাংস্কৃতিক পথ তৈরি করে নিতে পারি। নতুন কিছু শেখার এই ক্ষমতাই মানবজাতির বেঁচে থাকার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

গত কয়েক সহস্রাব্দে মানুষ তার অর্জিত জ্ঞানের ভান্ডারকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যা আমাদের ধীরগতির জিনগত পরিবর্তনকেও ছাড়িয়ে গেছে। ব্রোনোস্কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, মানুষের এই দীর্ঘ শৈশব আর শেখার অদম্য আগ্রহই হলো আধুনিক সভ্যতা গড়ার আসল কারিগর।

লেখক: বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত

বিজ্ঞানের চোখে সবাই সমান

অক্টোবর ২৮, ২০২৬
পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর
পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর

ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল মারা গেছেন ২০২৪ সালের নভেম্বর। বয়স হয়েছিল ৬৩ বছর। তবে তাঁর স্বতন্ত্র নকশাশৈলী ও সৃষ্টিশীলতা এখনো ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই প্রয়াত ডিজাইনারের পোশাক পরা কিছু ছবি শেয়ার করেছেন। রোহিত বালের সৃষ্টিশীলতা ও নকশার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ এসব ছবি

ছবির পোশাকটি পরে সোনাম ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটেছিলেন। সেই সময়ের তোলা ছবিগুলোই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন

পরনে ছিল সাদা ও হাতির দাঁতের রঙের মিশেলে তৈরি মেঝে ছোঁয়া কুঁচি দেওয়া গাউন

গাউনের ওপর পরেছিলেন ফুল ও পাখির নকশায় সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট

সিঁথি করে আঁচড়ানো পরিপাটি খোঁপা, গোঁজা ছিল উজ্জ্বল লাল গোলাপ। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর সঙ্গে ঐতিহ্যবাহী নকশার নজরকাড়া গয়না

পোশাক ও সাজের প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছিল রোহিত বালের নকশার নিজস্ব বৈশিষ্ট্য ও নান্দনিকতা

নিউইয়র্কে মাসাবার পরনে লাল পাড় সাদা রঙের পোশাকটি কি শাড়ি, নাকি অন্য কিছু

অক্টোবর ২৮, ২০২৬
ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার
ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার

বাংলাদেশে ২০১৮–১৯ সালে ৯ হাজার ৭৭২ জন কিশোর-কিশোরীর তথ্য নিয়ে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণা ২০২৩ সালে কিউরিয়াস সাময়িকীতে প্রকাশিত হয়।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান

জাপানের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বিনিয়োগ করলে ইউনিক্লোকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর ইউএনবির

আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিনিয়োগের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।

বাংলাদেশের ওপর ইউনিক্লোর আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির মূল কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথাও উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদন। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে নতুনত্ব আনা, উন্নত উৎপাদনব্যবস্থা ও পরিবেশবান্ধব উৎপাদনের প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে তাঁর সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সে জন্য জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন ও অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্র পেতে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার আগ্রহের কথাও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বের বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে এ চুক্তি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে উভয় পক্ষ।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অন্যদিকে জাপানের প্রতিনিধিদলে ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি, গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনি প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ১০ ক্রেতার একটি হচ্ছে ইউনিক্লো। গত ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৭১ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে তারা। ওই বছর বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা ছিল এইচঅ্যান্ডএম। তারা ২৫৯ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছিল।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিক্লোর মূল গ্রুপ ফাস্ট রিটেইলিং। বিভিন্ন দেশে তাদের ইউনিক্লো ছাড়া জিইউ, থিওরি, জে ব্র্যান্ডসহ মোট সাতটি ব্র্যান্ডের প্রায় সাড়ে তিন হাজার বিক্রয়কেন্দ্র আছে। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের ২৪ দেশের বিক্রয়কেন্দ্রে বিক্রি করে ইউনিক্লো। গত ২০২৩–২৪ অর্থবছর ২৬টি পোশাক কারখানা তাদের পোশাক সরবরাহ করে। এর মধ্যে ৩২ শতাংশ করেছিল চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপ। কারখানাটি বাংলাদেশের শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি।

অক্টোবর ২৮, ২০২৬
শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের
শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের

প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর আলোচিত সেই যুবক (৩৫)।

অক্টোবর ২৮, ২০২৬
উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে কেবল একটি পরিচালনব্যয় হিসেবে না দেখে মানুষের জীবন, মূল্যবান সম্পদ ও জাতীয় অগ্রগতি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন।

আজ বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ (আইএফএসএস-২০২৬)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামছুল ইসলাম এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ উড়োজাহাজ চলাচল শুধু দুর্ঘটনা প্রতিরোধের বিষয় নয়, বরং দেশের অর্থনৈতিক অগ্রগতি, আন্তর্জাতিক যোগাযোগ, যাত্রীদের আস্থা ও উড়োজাহাজ চলাচল খাতের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

বাংলাদেশের উড়োজাহাজ চলাচল খাতের অপার সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শামছুল ইসলাম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিমানবন্দর, টার্মিনাল, এয়ার নেভিগেশন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা, দক্ষ মানবসম্পদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন শামছুল ইসলাম। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় বিমান সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ (আইএফএসএস-২০২৬)-এর সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

নিরাপত্তাকে কেবল নিয়ম মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুদৃঢ় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা।

এ বছরের সেমিনারের মূল প্রতিপাদ্য ‘টেকনোলজি, ট্রেনিং অ্যান্ড টিমওয়ার্ক: ক্রিয়েটিং আ ফিউচার-রেডি সেফটি মাইন্ডসেট’। সেমিনারে ২১টি দেশের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ চলাচল খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁর বক্তব্যে বলেন, মানুষের জীবন ও মূল্যবান সম্পদের সুরক্ষা, অপারেশনাল প্রস্তুতি বজায় রাখা এবং বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নে ফ্লাইট সেফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুদৃঢ় উড্ডয়ন নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে ব্রাজিল, চীন, মিসর, ইন্দোনেশিয়া, ইতালি, জর্ডান, মরক্কো, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, কুয়েত, রাশিয়া, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমানবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন এয়ারলাইনস, ফ্লাইং একাডেমি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দু'দেশের নির্বাচনের ফলাফলের প্রভাব থাকবে বিশ্বব্যাপী
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দু'দেশের নির্বাচনের ফলাফলের প্রভাব থাকবে বিশ্বব্যাপী

আগামী সপ্তাহে দুইটি পৃথক মহাদেশে দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলাফল পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। অভাবনীয়ভাবে মিলে যাওয়া নির্বাচনী ক্যালেন্ডারে প্রায় ছয় হাজার মাইল দূরত্বের দুইটি দেশের ভোটাররা মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

অক্টোবর ২৭, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
‘ওরা আমার বোনকে ধর্ষণ করেছে-মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, আমরা ফাঁসি চাই’
‘ওরা আমার বোনকে ধর্ষণ করেছে-মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, আমরা ফাঁসি চাই’

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক ইউসুফ আলী প্রতিবেশীর বাড়িতে সুযোগ বুঝে ওই অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার সময় ভুক্তভোগী শিক্ষার্থীর মা ও খালা একটি অসুস্থ শিশুকে নিয়ে ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন; সেই সুযোগেই বাড়ি ফাঁকা পেয়ে এই জঘন্য অপরাধ ঘটায় ইউসুফ।

অক্টোবর ২৮, ২০২৬
নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় কারাগারে ২
নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় কারাগারে ২

প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন লাগার ঘটনায় দায়েরকৃত মামলায় তার পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অক্টোবর ২৮, ২০২৬
শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার
শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ব্রাজিল থেকে পালিয়েছেন ফ্লাভিও বলসোনারো
ব্রাজিল থেকে পালিয়েছেন ফ্লাভিও বলসোনারো

অতি-ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো ব্রাজিল থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী (বর্তমান প্রেসিডেন্ট) লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর তিনি দেশ ছেড়েছেন। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ
যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। এসব কোম্পানি অধিকাংশই লোকসানে রয়েছে। লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলো তাদের বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করেছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমিশন।

অক্টোবর ২৮, ২০২৬
শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৮, ২০২৬
খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে খাদ্য পুষ্টিকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬