এলিজার মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

এ সময় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা...

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও রোডশো হয়েছে।

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো
খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে খাদ্য পুষ্টিকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি...

খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী
শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবে...

ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। এসব কোম্পানি অধিকাংশই লোকসানে রয়েছে। লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলো তা...

যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার
দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

সাখাওয়াতের এই বাস্তবতার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে গাজীপুর বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার, পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং দুই সন্তানের জন্য এক বছরের শিক্ষাসামগ্রী।

অক্টোবর ২৮, ২০২৬
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে।

আজ বুধবার এ কাউন্টারে সেবা দেওয়া শুরু হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টারে সেবা পাওয়া যাবে।

বিমান জানিয়েছে, বলাকার বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে টিকিট আবার ইস্যু করতে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
মাঝের আঙুলটি বড় কেন
মাঝের আঙুলটি বড় কেন

হাতের পাঁচ আঙুল সমান না, এটা আমরা চিরকাল দেখে আসছি। কিন্তু কেন না? কেন ঠিক মাঝের আঙুলটি (মধ্যমা) সবচেয়ে বড়? এর সুনির্দিষ্ট কোনো উত্তর এখনও জানা যায়নি। তবে বিশ্লেষণমূলক ব্যাখ্যা রয়েছে, যা যুক্তিসঙ্গত বলে ধরে নেওয়া যায়। কোনো কাজ করতে গেলে মানুষ সাধারণত মুষ্টিবদ্ধ হাতে শক্ত করে কিছু ধরে। এ সময় মাঝের আঙুলের ওপর চাপ পড়ে। অর্থাৎ দৈনন্দিন জীবনের কাজকর্মে মাঝের আঙুলটির ব্যবহার এমন যে সেটা মোটামুটি শক্ত না হলে চলে না। দেখা গেছে হাতের পেশিগুলো মাঝের আঙুলের হাড়ের চারপাশে সুসজ্জিত এবং এর হাড়ও খুব শক্ত ও লম্বা। ফলে মাঝের আঙুলটি এমন অবস্থানে রয়েছে, যার সাহায্যে বেশি শক্তি প্রয়োগ করা সম্ভব।

আদিম যুগে মানুষ মূলত ফলমূল খেয়ে বাঁচত। গাছের ডাল থেকে ফল পাড়ার জন্য শক্ত মুঠি একটি বড় ভূমিকা পালন করে। আর সেখানে মাঝের আঙুলটি বড় হওয়ায় মানুষের জীবন ধারণ সহজ হয়েছে। সে কারণে মাঝের বড় আঙুলটি জীবনের পরীক্ষায় টিকে গেছে। কালের বিবর্তনে সেটি সংরক্ষিত হয়েছে। শক্ত মুঠিতে কোনো কিছু ধরার সক্ষমতার সঙ্গে হাতের আঙুলের অবস্থান ও গঠনের যে সম্পর্ক রয়েছে তা বুড়ো আঙুলের অবস্থান থেকে আরও স্পষ্ট বোঝা যায়। বুড়ো আঙুলটি অন্য চারটি আঙুলের তুলনায় এমন অবস্থানে রয়েছে যেন আঙুলগুলো দুই বিপরীত দিক থেকে গোল করে এনে কোনো কিছু শক্ত মুঠিতে আঁকড়ে ধরা সহজ হয়। সেখানে মধ্যমা প্রয়োজনীয় শক্তি জোগায়।

হাত–পায়ের আঙুল ছোট–বড় হয় কেন

অক্টোবর ২৮, ২০২৬
ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বৃদ্ধির জন্য সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

আজ বুধবার সচিবালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে অংশ নেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা।

বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে। সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে।

বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। এই দাম বাড়িয়ে ২১৮ টাকা করতে চায় কোম্পানিগুলো। এ ছাড়া পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার আবেদন জানিয়েছে তারা।

রোজার পণ্য পরিস্থিতি পর্যালোচনা হচ্ছে

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজানের আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।

আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য এবং জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় ও দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ঋণপত্র (এলসি) খোলায় সমস্যা হলে ব্যবস্থা নেবে সরকার।

পণ্য আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া যায়নি। কোনো আমদানিকারক এলসির মার্জিন কিংবা অন্য কোনো ব্যাংকিং জটিলতায় পড়লে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। পণ্যের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক রয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল
৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। অথচ সেই এক রানই যেন কত দূরের পথ!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় প্রথম যখন ‘আলোকস্বল্পতায় খেলা বন্ধ’ লেখা ভেসে উঠল, সাদমান ইসলামের রান তখন ৯৬। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আবার খেলা শুরু হলো। কিন্তু ২০ মিনিট যেতে না যেতেই আবার আলোকস্বল্পতার হানা। এবার সাদমান অপরাজিত ৯৯ রানে!

টেস্টের প্রথম দিন। খেলা বন্ধ হওয়ায় কোনো দলেরই খুব একটা আপত্তি থাকার কথা নয়। কিন্তু সাদমানের জন্য যে ব্যাপারটা অন্য রকম। একটা সেঞ্চুরির অপেক্ষা এমনিতেই দীর্ঘ হয়েছে তাঁর। এবার সেই অপেক্ষায় যোগ হলো আরও একটা রাত।

আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা

সাদমানের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ১৭ ইনিংস আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২১ ম্যাচ খেলেও পাননি কোনো সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে। কিন্তু ৯৯ থেকে ১০০ হওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

অপেক্ষাটা শুধু সাদমানের নয়, পুরো বাংলাদেশ দলেরও। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। সবাই চাচ্ছিলাম যেন ওর সেঞ্চুরিটা হয়ে যায়। কারণ, প্রায় ৩০টার মতো টেস্ট খেলে মাত্র ২টা সেঞ্চুরি। আমার মনে হয়, এই সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত ছিল।’

মোহাম্মদ সালাহউদ্দীন

সেঞ্চুরিটা সাদমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝিয়ে দিলেন সালাহউদ্দীন, ‘আশা করব, এটা হলে সে আরও বেশি বুঝতে পারবে যে সেঞ্চুরি মারতে হলে কী করতে হবে। আমার মনে হয়, এই ইনিংসটা তার পরবর্তী জীবনে অনেক সাহায্য করতে পারে।’

সাদমানের সমস্যাটা অবশ্য রান করতে না পারা নয়; বরং রান করেও ইনিংস বড় করতে না পারা। গত তিন বছরে টেস্টে ওপেনারদের মধ্যে রান সংগ্রহে সপ্তম সাদমান। এই সময়ে ৮টি ফিফটি করলেও সেঞ্চুরি মাত্র একটি। তাঁর ওপরে থাকা ছয় ব্যাটসম্যানের সবারই ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার বেশি। ব্যাটিংয়ের ভাষায় যাকে বলে ‘কনভারশন রেট’, সাদমানের সমস্যাটা সেখানেই। সালাহউদ্দীনের ধারণা, সমস্যাটা এখন সাদমান নিজেও বুঝতে পারছেন, ‘আমার মনে হয়, ও নিজেও হয়তো বুঝতে পারছে, হয়তো কোচের সঙ্গে কথা বলেছে। কারণ, ওর কনভারশন রেটটা আসলে খুব বেশি নয়। অনেকগুলো ইনিংসেই কিন্তু খুব ভালোভাবে ফিফটি করেছে, কিন্তু ওটা সে লম্বা করতে পারেনি। হয়তো মধ্যে কোনো প্রসেসে তার সমস্যা ছিল।’

সাদমান ইসলাম

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান বাংলাদেশের। বড় সংগ্রহের ভিত তৈরি হয়েছে। তবে দিনটা আরও ভালো হতে পারত। বিশেষ করে উইকেটগুলো যেভাবে পড়েছে, তাতে কিছুটা আক্ষেপ থাকতেই পারে। তানজিদ হাসান ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন। নাজমুল হোসেন সুইপ করতে গিয়ে এলবিডব্লু। তবে সবচেয়ে বেশি আক্ষেপ সম্ভবত মুমিনুল হককে নিয়ে। জোমেল ওয়ারিকনের বলে এগিয়ে এসে মিড অফের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন মুমিনুল। পারেননি। ক্যাচ দিয়েছেন জশুয়া বিশপের হাতে।  মুমিনুলের আউটটা যেন তাঁর সাম্প্রতিক ব্যাটিংয়েরই প্রতিচ্ছবি। রান পাচ্ছেন, ফিফটি করছেন। কিন্তু সেঞ্চুরির দেখা নেই।

মিরপুর টেস্ট: সাদমানকে ৯৯ রানে রেখে শেষ প্রথম দিনের খেলা

২০২৪ সালে কানপুরে ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর ৩১ ইনিংসে ১০২৮ রান করেছেন মুমিনুল। ফিফটি ৯টি, সেঞ্চুরি একটিও নয়। এই সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু নাজমুল হোসেন। অর্থাৎ, রান–খরায় ভুগছেন না মুমিনুলও। সমস্যা সেই ইনিংস বড় করতে না পারা। ভালো শুরুর পর কোথাও যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

মুমিনুল হক

অভিজ্ঞ মুমিনুলের কাছ থেকেও দ্রুত একটা সেঞ্চুরি দেখতে চান সালাহউদ্দীন। তবে সমস্যার সমাধানটা মুমিনুলকেই খুঁজে নিতে হবে বলে মনে করেন তিনি, ‘প্রতিবারই যদি একই ধরনের ভুল হতে থাকে, তাহলে নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা আছে। আমার মনে হয়, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, সেই উপায়টা তাকেই খুঁজে বের করতে হবে। সে যেহেতু অভিজ্ঞ, আশা করি বিষয়টা সে দ্রুত বুঝতে পারবে।’

অক্টোবর ২৮, ২০২৬
ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা
ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা

ঘটনা

কিরার নোটবইয়ে কারও নাম লিখলে তার সব তথ্য (উত্তরপত্র, নিবন্ধন) ফাঁকা হয়ে যায়; একেই বলা হচ্ছে ‘মুছে যাওয়া’। গোয়েন্দা L ছয়জন সন্দেহভাজন খুঁজে পেয়ে নিজেই মুছে যান। তুমি নতুন গোয়েন্দা N। L–এর ফাইলগুলো সমাধান করে কিরাকে ধরো।

নোটবইয়ের নিয়ম

নিয়ম–১: নাম লেখার সময় লেখককে সেই ব্যক্তির মুখ দেখতে হবে।

নিয়ম–২: শুধু নাম লিখলে (কীভাবে মুছে যাবে, তা না লিখলে), নাম লেখা শেষের ঠিক ৪০ সেকেন্ড পরে সে মুছে যাবে।

সন্দেহভাজন

ছয়জন সদস্যের ডেস্ক বাঁ থেকে ডানে ১–৬। প্রত্যেকে একটি বিভাগের সরাসরি ভিডিও (‘রিলে’) দেখে। প্রত্যেকের ঠিক একটি ডেস্ক, রিলে, বস্তু ও ফাইল নম্বর আছে; দুজনের কোনোটিই এক নয়।

সদস্য: ওমর, দিহান, সানজিদ, রাশিদ, তৌসিফ, শুভ্র

রিলে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর

বস্তু: জ্যামিতি বক্স, আপেল, পেনসিল, চিপসের প্যাকেট, ক্যালকুলেটর, হাতঘড়ি

ফাইল নম্বর: ১৩, ২৩, ৪০, ৫২, ৬৪, ৪০০

L–এর নোট: চট্টগ্রাম রিলে দেখা সদস্যের ফাইল নম্বর ১৩।

ফাইল ০১: ছয়টি বক্তব্য

ছয়জন একই কাগজে একটি করে বক্তব্য লিখেছে। প্রতিটি বক্তব্য এই কাগজের ছয়টি বক্তব্য নিয়ে:

১. ওমর: ‘ঠিক একটি বক্তব্য মিথ্যা।’

২. দিহান: ‘ঠিক দুটি বক্তব্য মিথ্যা।’

৩. সানজিদ: ‘ঠিক তিনটি বক্তব্য মিথ্যা।’

৪. রাশিদ: ‘ঠিক চারটি বক্তব্য মিথ্যা।’

৫. তৌসিফ: ‘ঠিক পাঁচটি বক্তব্য মিথ্যা।’

৬. শুভ্র: ‘ঠিক ছয়টি বক্তব্য মিথ্যা।’

এদের ঠিক একজন সত্য বলেছে। সে কে?

সূত্র: যে সত্য বলেছে, তার কাছে ক্যালকুলেটর।

ফাইল ০২: ক্যামেরার নকশা

ছকে কালো ঘর দেয়াল, সাদা ঘর মেঝে। নিয়ম:

১. শুধু সাদা ঘরে ক্যামেরা বসানো যাবে।

২. ক্যামেরা নিজের ঘর আর একই সারি ও কলামের সাদা ঘর দেখে, কালো ঘরে আটকে যায়।

৩. প্রতিটি সাদা ঘর কোনো ক্যামেরা থেকে দেখা যেতে হবে।

৪. কোনো দুটি ক্যামেরা একে অন্যকে দেখতে পারবে না।

৫. কালো ঘরের সংখ্যা বলে তার ঠিক ওপর, নিচ, বাঁ ও ডানে মোট কয়টি ক্যামেরা আছে।

ঠিক একটি কলামে কোনো ক্যামেরা নেই। কোনটি?

সূত্র: ওই নম্বরের ডেস্কে হাতঘড়ি, ফাইল ৬৪।

উত্তর: ______________

ফাইল ০৩: মুছে যাওয়ার তালিকা

টানা ছয় দিনে প্রতিদিন একজন করে মুছে যায়: প্রত্যয় (Prottoy), ইমন (Emon), নাফিস (Nafis), চিন্ময় (Chinmoy), ইমতিয়াজ (Imtiaz), লাবিব (Labib)।

১. প্রত্যয়ের ঠিক পরের দিন ইমন মুছে যায়।

২. নাফিস ইমনের পরে, কিন্তু চিন্ময়ের আগে।

৩. লাবিবের ঠিক আগের দিন ইমতিয়াজ মুছে যায়।

৪. লাবিব পঞ্চম দিনে নয়।

৫. চিন্ময় জোড় নম্বরের দিনে।

৬. ইমতিয়াজ চিন্ময়ের পরে।

দিনের ক্রমে ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো পড়ো। কী শব্দ পেলে?

সূত্র: শব্দটি একটি বস্তু। বাঁ থেকে ডানে ক্রম: আপেল, এই বস্তু, চিপসের প্যাকেট।

উত্তর: ______________

ফাইল ০৪: L–এর তিনটি অঙ্ক

৪ক. শিনিগামির চোখ নিলে প্রতিবার বাকি আয়ুর অর্ধেক হারাতে হয়। এক ব্যক্তি ২৬ ও ৩০ বছর বয়সে চোখ নেয়, আর ৪৬ বছরে মারা যায়। সে মোট কত বছরের আয়ু হারাল?

সূত্র: উত্তরটি রাজশাহী রিলের সদস্যের ফাইল নম্বর।

৪খ. প্রতিদিন মুছে যায় ১, ৩, ৫, … জন; প্রতিদিনের শেষে মোট সংখ্যা পূর্ণবর্গ। মোট প্রথম যেদিন ৩৮০ ছাড়ায়, সেদিন মোট কত?

সূত্র: উত্তরটি চিপসের প্যাকেট যার, তার ফাইল নম্বর।

৪গ. শিঙাড়া শুধু ৫টি বা ৭টির প্যাকেটে পাওয়া যায়। পুরো প্যাকেট কিনে পাওয়া যায় না, এমন সবচেয়ে বড় সংখ্যা কত?

সূত্র: উত্তরটি ডেস্ক ১–এর সদস্যের ফাইল নম্বর।

ফাইল ০৫: রিলের দেরি

ভিডিও প্রতিটি বিভাগে পৌঁছাতে কিছু সেকেন্ড দেরি হয়। প্রতিটির দেরি আলাদা পূর্ণসংখ্যা।

১. ঢাকার দেরি ৪ সেকেন্ড।

২. চট্টগ্রাম: ঢাকার ১.৫ গুণ।

৩. রাজশাহী: ঢাকার ৩ গুণ।

৪. সিলেট: চট্টগ্রাম ও রাজশাহীর গড়।

৫. রংপুর: রাজশাহীর ১.৫ গুণ।

৬. ছয়টির যোগফল ৬৩ সেকেন্ড।

প্রতিটির দেরি বের করো।

ফাইল ০৬: ডেস্কের সারি

আগের উত্তর ও নিচের সূত্র ব্যবহার করো:

১. জ্যামিতি বক্স সারির এক প্রান্তে।

২. জ্যামিতি বক্সের ঠিক ডানে দিহান।

৩. ডেস্ক ১ ঢাকা রিলে দেখে।

৪. সানজিদের দেরি ৬ সেকেন্ড।

৫. আপেল পেনসিলের পাশের ডেস্কে।

৬. ছয়জনের মধ্যে ওমরের দেরি সবচেয়ে বেশি।

৭. সিলেটের ডেস্ক রাজশাহীর বাঁয়ে কোথাও।

৮. তৌসিফের ঠিক ডানে রাশিদ।

৯. সানজিদের ঠিক ডানে ওমর।

১০. আপেল যার, তার ফাইল নম্বর ৪০।

ছকটি পূরণ করো।

ফাইল ০৭: কিস্তিমাত

রাত ৯টা ০০ মিনিট ০০ সেকেন্ডে মূল সম্প্রচার শুরু হয়। ছয় বিভাগের প্রতিটিতে ভিডিও পৌঁছায় নিজের দেরিতে। মূল সম্প্রচারে L সেজে বসা রাকিন শাহরিয়ারের মুখ ও নাম শুরুর ২ মিনিট ৫ সেকেন্ড পরে ঠিক ২ সেকেন্ড দেখানো হয়, আর কখনো না।

কিরা নিজের পর্দায় ওই ২ সেকেন্ডেই শুধু নাম লেখে। রাকিন মুছে যায় রাত ৯টা ০৩ মিনিট ০০ সেকেন্ডে। নিয়ম ১, ২ ও দেরি ব্যবহার করে বলো, কিরা কে?

কিরা: ______________

রিলে ও দেরি: ______________

তোমার উত্তরটি জানিয়ে দেও গণিত ইশকুলের ফেসবুক পেজে’র পোস্টের কমেন্ট বক্সে।

অক্টোবর ২৮, ২০২৬
জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’
জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’

আজ বুধবার বেলা তিনটার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

অক্টোবর ২৮, ২০২৬
বিএনপি–আওয়ামী লীগ প্রসঙ্গে পরওয়ার: ‘বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল’
বিএনপি–আওয়ামী লীগ প্রসঙ্গে পরওয়ার: ‘বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল’

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দলের হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেছেন, সেদিন পল্টনে হামলা হলেও বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পাওয়া যায়নি। পুলিশ বা সেনাবাহিনীর কেউ ঘটনাস্থলে আসেননি। অথচ বিএনপি তখন ক্ষমতায় ছিল। তিনি বলেন, ‘অথচ আপনারা (বিএনপি) নয়াপল্টনে আরামের সঙ্গে মিটিং করেছিলেন। এতে বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল।’

আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি কাকরাইলে গিয়ে শেষ হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবর বিএনপির শ্রমিক দলের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেটি ২৭ অক্টোবর রাতে কেন সরিয়ে নেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তাঁর ভাষায়, ‘বোঝা যায়, ভেতরে-ভেতরে একটা লাইন ছিল।’ সেদিন চারদলীয় জোটের সমাবেশ একই জায়গায় হতে পারেনি কেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মামলা পুনরুজ্জীবিত করার দাবি

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের আসামি করে মামলা করা হয়েছিল বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়। মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পরে আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য নথিপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁরা দেখেন, মামলার গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে অন্যায় উল্লেখ করে তিনি সরকারের নিন্দা জানান।

জামায়াতের এই নেতা বলেন, সরকার যদি সত্যিই ফ্যাসিবাদী ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলার নথি অনুসন্ধান করে তা পুনরুজ্জীবিত করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে যে বিচারপ্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার আওতায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য কামাল হোসেন, শফিকুল ইসলাম মাসুদ, দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামসহ আরও অনেকে।

লগি-বইঠার রক্তাক্ত ২৮ অক্টোবর, দুই দশক পরও আস্থার সংকট

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ২৮, ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

অক্টোবর ২৮, ২০২৬
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।

অক্টোবর ২৮, ২০২৬
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার

মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অক্টোবর ২৮, ২০২৬
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

অক্টোবর ২৮, ২০২৬
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জুলাই যোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের বিরুদ্ধে।

অক্টোবর ২৮, ২০২৬
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে একটি ‘সংক্ষিপ্ত ও প্রবল সামরিক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে বার্তা দিয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)।

অক্টোবর ২৮, ২০২৬