এলিজার মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

এ সময় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা...

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও রোডশো হয়েছে।

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো
খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে খাদ্য পুষ্টিকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি...

খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী
শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবে...

ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। এসব কোম্পানি অধিকাংশই লোকসানে রয়েছে। লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলো তা...

যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’
জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’

আজ বুধবার বেলা তিনটার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

অক্টোবর ২৮, ২০২৬
২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দলের হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেছেন, সেদিন পল্টনে হামলা হলেও বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পাওয়া যায়নি। পুলিশ বা সেনাবাহিনীর কেউ ঘটনাস্থলে আসেননি। অথচ বিএনপি তখন ক্ষমতায় ছিল। তিনি বলেন, ‘অথচ আপনারা (বিএনপি) নয়াপল্টনে আরামের সঙ্গে মিটিং করেছিলেন। এতে বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল।’

আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি কাকরাইলে গিয়ে শেষ হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবর বিএনপির শ্রমিক দলের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেটি ২৭ অক্টোবর রাতে কেন সরিয়ে নেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তাঁর ভাষায়, ‘বোঝা যায়, ভেতরে-ভেতরে একটা লাইন ছিল।’ সেদিন চারদলীয় জোটের সমাবেশ একই জায়গায় হতে পারেনি কেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মামলা পুনরুজ্জীবিত করার দাবি

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের আসামি করে মামলা করা হয়েছিল বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়। মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পরে আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য নথিপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁরা দেখেন, মামলার গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে অন্যায় উল্লেখ করে তিনি সরকারের নিন্দা জানান।

জামায়াতের এই নেতা বলেন, সরকার যদি সত্যিই ফ্যাসিবাদী ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলার নথি অনুসন্ধান করে তা পুনরুজ্জীবিত করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে যে বিচারপ্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার আওতায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য কামাল হোসেন, শফিকুল ইসলাম মাসুদ, দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামসহ আরও অনেকে।

লগি-বইঠার রক্তাক্ত ২৮ অক্টোবর, দুই দশক পরও আস্থার সংকট

অক্টোবর ২৮, ২০২৬
গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান
গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে আজ বেলা ১১টার দিকে ‘বড় মাঠ রক্ষা কমিটি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ
গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দুজনকে খুন করা হয়।

খোরশেদ ওই গ্রামের খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতেন। আজ দুপুরে তাঁকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন স্বামীর বুক রক্তে ভিজে যাচ্ছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসপাতালে নিতে নিতে সব শেষ হয়ে যায়।

আকলিমা আক্তার অভিযোগ করেন, ওয়ালিদ নামের ব্যক্তি মাটির ব্যবসা নিয়ে এর আগেও তাঁর স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে।

স্বামীকে হারিয়ে এখন নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আকলিমা। তাঁর আশঙ্কা, পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হতে পারেন।

মা ও তিন মেয়ে খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা

গুলিবিদ্ধ খোরশেদ আলমকে হাসপাতালে নিয়ে যান স্ত্রী ও স্বজনেরা

হাসপাতাল সূত্রে জানা গেছে, খোরশেদের বুকে গুলির চিহ্ন রয়েছে। স্বজনেরা তাঁকে মৃত অবস্থায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ শুরু করেছে। দ্রুত তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি।

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা

এর আগে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারিবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

‘মাদক কারবার’ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত জাকির পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অক্টোবর ২৮, ২০২৬
আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন
আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন

আট বছর পর ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। নতুন এই ফটোশুটে কখনো রঙিন প্যাচওয়ার্ক, কখনো সাদা চিকনকারি, আবার কখনো গোলাপি-সোনালি টিস্যুর পোশাকে ধরা দিয়েছেন তিনি

অক্টোবর ২৮, ২০২৬
দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ

কোনো অনুমতি না নিয়ে ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী
দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। সড়ক পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। সরকার, পরিবহনমালিক, শ্রমিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়কে মানুষের প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এ ক্ষেত্রে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। এখানে যাঁরা আছি, সবারই দায়িত্ব হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা।’ এ লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত আলোচনা এবং সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিদিনই সড়কে মানুষের প্রাণহানি ঘটছে এবং এ পরিস্থিতি উদ্বেগজনক। তবে সব ধরনের যানবাহন দুর্ঘটনা কিংবা সড়ক-সংশ্লিষ্ট প্রাণহানিকে একইভাবে সড়ক দুর্ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার প্রকৃতি, কারণ ও পরিস্থিতি যথাযথভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনায় বছরে ৩১ হাজার মানুষের মৃত্যুর একটি জরিপভিত্তিক তথ্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের পরিসংখ্যানের উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা ও সম্পৃক্ততা যাচাই করা প্রয়োজন। তথ্যের যথার্থতা নিশ্চিত না করে সড়ক নিরাপত্তার বাস্তব চিত্র বোঝা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, ‘জাতিকে ভুল তথ্যের মধ্যে রেখেও যেমন সমস্যার সমাধান সম্ভব নয়, ঠিক একইভাবে প্রকৃত তথ্য না জানলেও সমস্যার সমাধান সম্ভব নয়।’ তাই দুর্ঘটনার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, কোন পদক্ষেপ গ্রহণ করলে সড়কে প্রাণহানি কমবে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যকর সুপারিশ দিলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। সরকারের লক্ষ্য হচ্ছে, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনা।

সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা

চালকদের আচরণ, দক্ষতা ও যানবাহনের ফিটনেসের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা ও দক্ষতার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। একই সঙ্গে যানবাহনের উপযুক্ত ফিটনেস নিশ্চিত করাও জরুরি। তবে শুধু চালকদের দায়ী করে কিংবা শুধু যানবাহনের ত্রুটিকে সামনে এনে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করা যাবে না। দুর্ঘটনার পেছনে থাকা বিভিন্ন কারণ চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, সড়কে নিরাপদে যানবাহন চালানোর জন্য দক্ষ ও যোগ্য চালক প্রয়োজন। চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যানবাহনের মালিকদেরও ফিটনেস ও নিরাপদ পরিচালনার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

পরিবহন খাতের পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতের সঙ্গে যুক্ত অনেক দায়িত্বশীল ব্যক্তি ও সংগঠন পরিবর্তন চায়। তারাও চায় না যে অনিরাপদ পরিবহনব্যবস্থার কারণে সড়কে মানুষের প্রাণহানি ঘটুক। কিন্তু কিছু ক্ষেত্রে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব হয় না। তাই বলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, ‘আমরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে চাই, যেকোনো মূল্যে করতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ, পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন চলছে। সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে এসব উদ্যোগের সুফল পাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়ক দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকারকে সফল হতে হবে। সে জন্য পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তার এবং সড়কে এর প্রভাবের বিষয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তবে এ ক্ষেত্রে নাগরিকদের নিজেদের আচরণ নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। অটোরিকশার চলাচল নিয়ে সমালোচনা করলেও মানুষ নিজেরা এসব যানবাহনে চলাচল বন্ধ করেছেন কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, সমস্যার সমাধানে শুধু অন্যের ওপর দায় চাপালে হবে না; প্রত্যেককে নিজের অবস্থান থেকেও দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক, মালিক, শ্রমিক, যাত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—সবার আচরণে দায়িত্বশীলতার প্রতিফলন থাকতে হবে। সড়ক ব্যবহারের নিয়ম মেনে চলা, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা জরুরি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, শ্রম মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পরিবহননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানসহ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৮, ২০২৬
চাকরিতে উন্নতি
চাকরিতে উন্নতি

জানিস, আমি আগে যেখানে কাজ করতাম, সেখানে আমার ওপরে পঞ্চাশজন কাজ করত। এখন যেখানে কাজ করি, সেখানে আমার নিচে পঞ্চাশজন কাজ করে

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ২৮, ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

অক্টোবর ২৮, ২০২৬
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।

অক্টোবর ২৮, ২০২৬
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় বৃহস্পতিবার

মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অক্টোবর ২৮, ২০২৬
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০–২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

অক্টোবর ২৮, ২০২৬
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জুলাই যোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের বিরুদ্ধে।

অক্টোবর ২৮, ২০২৬
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে একটি ‘সংক্ষিপ্ত ও প্রবল সামরিক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে বার্তা দিয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)।

অক্টোবর ২৮, ২০২৬