নাটোরে শাকিল হত্যা: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তভার থানা-পুলিশের কাছ থেকে সরিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ

চিকিৎসার জন্য বিমানে কলকাতা যাওয়ার পথে অসুস্থ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করা ভারতের আসাম রাজ্যের অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ ১০ দিন পর দেশে ফিরেছে।

ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীনের বাইরে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন...

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলনেতা জুয়েল হোসেন নিরবকে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)।

রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা
ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে একটি ‘সংক্ষিপ্ত ও প্রবল সামরিক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে বার্তা দিয়েছে।

ইরানে সামরিক অভিযানের জন্য আরব দেশগুলোকে প্রস্তুতির বার্তা যুক্তরাষ্ট্রের
মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জুলাই যোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের ব...

মাদারীপুরে জুলাই যোদ্ধা তামিমের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে আকিজ রিসোর্সের নতুন উদ্যোগ
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে আকিজ রিসোর্সের নতুন উদ্যোগ

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আকিজ রিসোর্স কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট সেবাগুলো আরও সহজলভ্য হবে

স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করছে। এ ছাড়া ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও পার্টনারশিপে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি (১১ অক্টোবর) আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উদ্যোগটির আওতায় আকিজ রিসোর্সের কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য ও ছাড়ে বিভিন্ন সেবা নিতে পারবেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অন্যদিকে অংশীদার হোটেলগুলোতে হোটেল রুমের ভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, ‘কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরও বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল–সংশ্লিষ্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে চায় আকিজ রিসোর্স। কর্মীদের কল্যাণ, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারেরই প্রতিফলন এ উদ্যোগ।

অক্টোবর ২৮, ২০২৬
‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’
‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’

দুই দিন ধর্মঘট পালন শেষে আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন করিম খাঁ (৭২)। ১৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান তিনি। হাসপাতালের প্রক্রিয়া শেষ করে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন স্বজন সাজ্জাদ হোসেন।

বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কথা হয় সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মরদেহ বাড়ি নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছি। দুই ঘণ্টা ধরে সব জায়গায় ঘুরছি। কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। শুনেছি, ধর্মঘট চলছে। এতে আমরা ভোগান্তিতে পড়েছি।’

শুধু সাজ্জাদ হোসেন নন, ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তবে দুই দিন পর আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, যানজট নিরসনে হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ কমানো এবং হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির জন্য অস্থায়ীভাবে দেওয়া একটি কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রোগীর স্বজনদের বসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ২৬ অক্টোবর মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। মানববন্ধন থেকে স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত হাসপাতালে অস্থায়ী গাড়ি রাখার জায়গা দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে সংগঠনটি। এ সংগঠনের অধীনে ১৪০টির মতো বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে।

ঢাকা মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী, ধর্মঘটের আগে হাসপাতাল থেকে রোগী নিয়ে যাওয়ার জন্য সহজেই অ্যাম্বুলেন্স পাওয়া যেত। কিন্তু ধর্মঘটের কারণে অনেকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করছেন।

আজ বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করে দেখা যায়, হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকেই বাইরে থেকে ভাড়া করে আনছেন। আবার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকেও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠাচ্ছেন ধর্মঘট পালন করা চালকেরা। এতে যথাসময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না রোগীরা। তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিকেল সাড়ে ৫টার দিকে নাজমা আক্তার নামের এক নারী প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনে মিলন ইসলাম সুপারিগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে মিরপুর থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁরা। আজ তাঁকে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে ঘুরেও তিনি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। পরে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করার চেষ্টা করছেন তিনি।

হাসপাতালের ভেতরে স্থায়ী পার্কিংয়ের দাবি

ঢামেক বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা বলছেন, এক মাস আগে হাসপাতালে নতুন পরিচালক দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং বন্ধ করে দিয়েছেন। পরে তাঁরা হাসপাতালের সামনের রাস্তায় পার্কিং করা শুরু করেন। কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা অবৈধ পার্কিংয়ের দায়ে মামলা দিচ্ছেন। এতে তাঁরাও বিপাকে পড়েছেন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন। কিন্তু আমলে না নেওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছেন।

পাঁচ দফা দাবি হলো—হাসপাতাল প্রাঙ্গণে স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা, স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত হাসপাতালে অস্থায়ীভাবে গাড়ি রাখার জায়গা নির্ধারণ করে দেওয়া, রাস্তায় গাড়ি রাখলে ট্রাফিক পুলিশের মামলা বন্ধ করা, অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা বাস্তবায়ন করা।

এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার

আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে আলোচনায় বসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। আলোচনায় চলমান সমস্যার সমাধানে এক সপ্তাহের সময় নেন। পরে রোগী ও স্বজনদের ভোগান্তির কথা বিবেচনা করে আজ সন্ধ্যা ৬টার দিকে এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা।

সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক ইমন আলী প্রথম আলোকে বলেন, পরিচালক তাঁদের কাছে এক সপ্তাহের সময় নিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ জন্য তাঁরা আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ভার্চ্যুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম) সেবা ব্যবহার করবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির ফান্ড কালেকশন ও অটোমেটেড রিকনসিলিয়েশনকে সহজ করবে। এ ছাড়া করপোরেট পেমেন্ট বা প্রাতিষ্ঠানিক লেনদেন দ্রুত করতে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সুবিধাও ব্যবহার করবে।

এই ডিজিটাল সলিউশনগুলো যৌথভাবে বাংলালিংককে তাদের প্রতিদিনের কালেকশন ট্র্যাক করতে, নির্ভুলভাবে হিসাব মেলাতে এবং দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে সাহায্য করবে। এর ফলে বাংলালিংকের আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বাড়বে, যা তাদের ট্রেজারি ম্যানেজমেন্ট এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯ অক্টোবর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং এরিয়া হেড তৌহিদ সারওয়ার।

বাংলালিংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট ফাইন্যান্স মাহমুদ কবির এবং কালেকশন ম্যানেজমেন্ট ম্যানেজার গোলাম আব্বাস।

চুক্তিটি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘করপোরেট গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বাংলালিংকের সঙ্গে এই পার্টনারশিপ গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম, অটোমেশন এবং নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে জটিল আর্থিক কার্যক্রমকে সহজ করার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের এই ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের তারল্য বজায় রাখতে, পরিচালনগত দক্ষতা বাড়াতে এবং সর্বোপরি ব্যবসার প্রবৃদ্ধিতে আরও বেশি মনোযোগ দিতে সহায়তা করবে।’

বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই চুক্তি বাংলালিংকের আর্থিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল ব্যাংকিং এবং অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কালেকশন দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা বাড়াতে পারব।’

দেশজুড়ে ১৯৫টি শাখা, ১১৭টি উপশাখা এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিশাল নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে করপোরেট গ্রাহকদের আধুনিক সেবা দিয়ে যাচ্ছে। এই পার্টনারশিপ গ্রাহকদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

অক্টোবর ২৮, ২০২৬
‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ শুরু ৩০ অক্টোবর
‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ শুরু ৩০ অক্টোবর

‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে ওই সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে ১৩টি ক্রীড়া ইভেন্টে ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।

স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী স্পোর্টসফেস্ট চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট—হানড্রেড বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো অল কমিউনিটি ক্লাব, বনানী ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ, ক্লাব শাহীন, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব, সিলেট ক্লাব, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান (তমাল), সহসভাপতি ও উল্লাস আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা, ইফফাত আমবারিনসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটি, উল্লাস আয়োজক কমিটির সদস্যরাসহ অনেকে।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬
মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক
মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল।

গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে লাইসেন্স হস্তান্তর করেন। কৃষি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, ‘মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।’

মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বলেন, ‘বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব দেশের আরও বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, মোহাম্মদ খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক, মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা ও আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অক্টোবর ২৮, ২০২৬
নির্বাচনী প্রচারণায় গুলি ও জোড়া খুন, ‘সন্ত্রাসী’ ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
নির্বাচনী প্রচারণায় গুলি ও জোড়া খুন, ‘সন্ত্রাসী’ ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে একজন নিহত এবং নগরের বাকলিয়ায় জোড়া খুনের পৃথক দুই মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার পৃথক শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার নির্বাচনী প্রচারণায় গুলিতে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় ইমনের দুই দিন এবং বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০২৫ সালের ৩০ মার্চ রাতে আধিপত্য বিস্তার, পূর্ববিরোধ ও বালুমহাল দখলকে কেন্দ্র করে নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই গাড়িতে থাকা সন্ত্রাসী সরোয়ার হোসেন বেঁচে গেলেও তাঁর দুই সহযোগী বখতিয়ার হোসেন ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলার আসামি ডেভিড ইমন।

২০২৫ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে গুলি চালানো হয়। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এ মামলারও আসামি ইমন।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার পথে গত ২৯ জুলাই সকালে যশোর থেকে ইমন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ইমন পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন ইমন। অন্যজন মোহাম্মদ রায়হান। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবির জন্য ইমন বেশি ফোন করতেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।

চাঁদাবাজি-খুনে বারবার তাঁর নাম, যেভাবে সন্ত্রাসী হয়ে উঠলেন ডেভিড ইমন

কে এই ইমন

ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবা মো. মুসা ওমানপ্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান।

২০২৪ সালের ৫ আগস্টের পর সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের দলে যুক্ত হন ইমন। বড় সাজ্জাদের অন্যতম সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ গত বছরের ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ইমন বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হয়ে ওঠেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর
সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর

সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
চলতি শিক্ষাবর্ষেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর প্রস্তুতি
চলতি শিক্ষাবর্ষেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর প্রস্তুতি

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে চায় বগুড়া বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে নয়টি বিভাগ চালুর প্রস্তাব ইউজিসিতে পাঠানো হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার চার
বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার চার

বগুড়ার শিবগঞ্জে পুলিশের পরিচয়ে বাস থামিয়ে ১০২ ভরি ১২ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
আমাকে দেখতে কী নেশাখোরের মতো লাগে, প্রশ্ন আনুশেহ আনাদিলের
আমাকে দেখতে কী নেশাখোরের মতো লাগে, প্রশ্ন আনুশেহ আনাদিলের

দেশের শ্রোতাপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল। তার সুরের মূর্ছনা ছড়িয়েছে ওপার বাংলাতেও। দুই বাংলায়ই রয়েছে তার অগণিত ভক্ত-অনুরাগী।

অক্টোবর ২৮, ২০২৬
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ঢামেক প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা।

অক্টোবর ২৮, ২০২৬
লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা

‎লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ নিহত হয়েছেন। তিনি খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

অক্টোবর ২৮, ২০২৬
‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’
‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা।

অক্টোবর ২৮, ২০২৬
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের প্রতিনিধিরা।

অক্টোবর ২৮, ২০২৬
অবশেষে শ্যালিকাকে তালাক দিলেন মাসুদ
অবশেষে শ্যালিকাকে তালাক দিলেন মাসুদ

এর আগে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে নিজের এক স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাসুদ রানা। তবে তখন কোন স্ত্রীকে তালাক দেবেন, তা স্পষ্ট করেননি। প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্রের বিষয়ে বিস্তারিত জানানোর আশ্বাস দেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬