তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় পরিবার
বয়সের কাছে হার মানেননি তিনি। সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল শিক্ষাজীবনের স্বপ্ন, কিন্তু মনের ভেতর বেঁচে ছিল বই-খাতা হাতে নেওয়ার আকাঙ্ক্ষা। এরই মধ্যে সংসার, সন্তান, ব্যবসা এবং পারিবারিক দায়িত্বের ব্যস্ততায় কেটে গেছে দীর্ঘ ৩২ বছর। তবুও মনের ভেতর থাকা সেই স্বপ্নপূরণে পুনরায় ফিরে এসেছেন শ্রেণিকক্ষে। আর সেই প্রত্যাবর্তনে মিলেছে সাফল্য।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিকের এক রাউন্ড গুলিসহ পিস্তল হারিয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ গত বছরের তুলনায় ৪৩ ধাপ এগিয়েছে যশোর বিজ্ঞান ও প...
সংসারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর তাইওয়ানে পাড়ি জমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা মো. আনিসুর রহমান (৫২)। সেখানে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দেশটির নিউ তাইপেই সিটির একটি হাসপ...
বার কাউন্সিলের সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে। ১৯৭২ সালের বার কাউন্সিল অর্ডারে আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হলেও সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যা...
পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সে...
ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। শিল্পাঞ্চলের সড়কে একে একে বাড়ছে মানুষের পদচারণা। কেউ কারখানার পথে, কেউ দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। কোথাও চায়ের দোকানে শ্রমিকদের ছোট ছোট জটলা, কোথাও কারখ...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
আমাদের যত্নের সম্পর্কগুলো মান-অভিমানের কারণে অনেক সময় বদলে যায়, যার প্রভাব পরিবারের অন্য সদস্যদের ওপরেও পড়ে।
বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরীকে বহুদিন দেখা যায়নি পর্দায়। বিশাল ব্রেক নিয়ে আবার ফিরেছেন তিনি। নানা লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে।

১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে নিবন্ধন।

ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে। নিবন্ধনের সময় ৩০ মার্চ ২০২৬ সাল পর্যন্ত শ্রেণি অনুযায়ী নিবন্ধন করতে হবে।

১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

নিবন্ধনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ৩৬০ টাকা। ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে। নিবন্ধন ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়ার পরে Complete Registration বাটনে ক্লিক করতে হবে। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে Confirm Registration বাটনে ক্লিক করলে পেমেন্ট ফর্মে নিয়ে যাবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলে নিবন্ধন সম্পন্ন হবে। এই নিবন্ধন ফি শুধুমাত্র আঞ্চলিক পর্বের জন্য। একই নম্বর থেকে একাধিক নিবন্ধন ফি পরিশোধ করতে হলে কমপক্ষে ১০ মিনিট বিরতি দিয়ে চেষ্টা করতে হবে।

৬৪ জেলায় হচ্ছে বেগম খালেদা জিয়া গার্লস ম্যাথ অলিম্পিয়াড ২০২৭

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রতিযোগী তার নিবন্ধিত মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পেয়ে যাবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও কোন পরিবর্তনের জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে, সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখা জরুরি। নিবন্ধনের সময় কোনো সমস্যা হলে বা নিবন্ধনের পরে ম্যাসেজ না পেলে managerbdpho@gmail.com এ সমস্যা জানিয়ে ই-মেইল করলে সমস্যা সমাধান করা হবে।

আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। আগের এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে।

এ বছর ৫ জন প্রতিযোগীকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে। এছাড়াও এ বছর ৮ জনকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২৭তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে ও ৫ জনকে ১১তম ইউরোপিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হতে পারে।

উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড।

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞান কর্মশালা অ্যাস্ট্রোভার্স

মধ্যপন্থার নামে সত্য–মিথ্যার সমন্বয়, হালাল-হারামের সীমারেখা অস্পষ্ট করা, অন্যায়ের সঙ্গে সমঝোতা কিংবা ধর্মীয় বিধানকে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তন করার সুযোগ নেই।
সরকার নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোগটি ভালো।

২৩ বছর। সময়টা কম নয়। বাংলাদেশের ফুটবলে এই সময়ের মধ্যে কত পরিবর্তন এসেছে। কত খেলোয়াড় এসেছেন, গেছেন। বদলেছে কোচ, বদলেছে অধিনায়ক। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের।

সেই অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন এবার ঘরের মাঠে। আত্মবিশ্বাসের সঙ্গেই সেই স্বপ্নের কথা শুনিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। তাঁর বিশ্বাস, বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হতে পারে। শুধু অংশ নিতে নয়, শিরোপা জিততেই মাঠে নামবে দল।

আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রাত ৮টায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। টুর্নামেন্ট শুরুর আগে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়েছেন কোচ ডুলি ও অধিনায়ক তপু বর্মণ।

জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি।

বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে, ঢাকাতেই। এবার আবারও ঘরের মাঠে টুর্নামেন্ট। শিরোপা জয়ের সুযোগটাও এবার বাস্তব বলে মনে করছেন ডুলি, ‘আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা খেলতে পারব, লড়াই করতে পারব এবং লক্ষ্য অর্জন করতে পারব। আমার মনে হয়, এই টুর্নামেন্টে আমাদের জেতার বাস্তবসম্মত সুযোগ আছে। ২৩ বছর পর এটা সম্ভব। তবে এর জন্য কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে খেলা এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হবে।’

শুধু স্বপ্ন দেখানো নয়, শিরোপা জয়ের পথে চ্যালেঞ্জটাও মনে করিয়ে দিয়েছেন কোচ, ‘আমরা জিততে এসেছি। প্রতিটি দলের বিপক্ষেই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই টুর্নামেন্ট জিততে চাই।’

‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি

ঘরের মাঠে খেলা। গ্যালারিতে থাকবে সমর্থকদের প্রত্যাশা। অন্য দলগুলোর চোখেও বাংলাদেশ শিরোপার অন্যতম দাবিদার। ডুলিও দর্শকদের সমর্থনকে চাপ নয়, বরং বাড়তি শক্তি হিসেবে দেখতে চান।

চাপের বিষয়টি মানছেন অধিনায়ক তপুও। তবে চাপকে ভয় পাওয়ার কিছু দেখছেন না তিনি। বরং এই চাপ থেকেই ভালো ফল আসতে পারে বলে বিশ্বাস তাঁর, ‘অবশ্যই চাপ আছে। তবে আমার মনে হয়, যেখানে চাপ থাকবে, সেখান থেকেই ভালো ফল আসবে। আমাদের ফুটবলপ্রেমীরা কী চান, সেটা বুঝতে হবে। তাঁরা চান আমরা ম্যাচ জিতি, ট্রফি জিতি।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মণ।

তপুর কাছে আপাতত সেই ট্রফির পথে প্রথম ধাপ ভুটানকে হারানো। সমর্থকদের জয় উপহার দেওয়ার পাশাপাশি এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে হামজা চৌধুরীর নামও।

ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর। তাই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, মাঠে সতীর্থদের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা জোগানোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটি জানেন তপু। হামজাকে মিস করবেন, তবে জয় দিয়ে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় অধিনায়ক, ‘হামজাকে অনেক মিস করব। তার মতো নেতৃত্ব আমাদের দলে খুবই প্রয়োজন। সে যেভাবে আমাদের গাইড করে, সেটা বিশেষ কিছু। তবে আমরা আগে থেকেই জানি, সূচির কারণে প্রথম ম্যাচে তাকে পাব না। আমাদের কাজ হবে পথটা তার জন্য সহজ করে দেওয়া, অর্থাৎ ভুটানের বিপক্ষে জেতা। সে যেন জয়ী দলের সঙ্গে যোগ দিতে পারে, আমরা সেটাই চাই।’

হামজা না থাকায় নেতৃত্বের ভারও থাকবে তপুর কাঁধে। রক্ষণ সামলানোর পাশাপাশি দলকে সামনে থেকে পথ দেখানোর দায়িত্ব তাঁর। জামাল ভূঁইয়ার বদলে তপুকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নও উঠেছে। ডুলির ব্যাখ্যা, রক্ষণভাগের একজন খেলোয়াড় অধিনায়ক হলে পেছন থেকে পুরো দলকে সংগঠিত করা সহজ হয়। সেন্টারব্যাক হিসেবে তপুর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপরও আস্থা আছে তাঁর।

জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি ও অধিনায়ক তপু বর্মণ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে।

তবে অধিনায়কের আর্মব্যান্ডকেই নেতৃত্বের একমাত্র মাপকাঠি মনে করেন না ডুলি। তাঁর মতে, দলে একাধিক নেতা থাকা জরুরি। হামজাও নেতৃত্ব দিতে পারেন। কেউ চোটে পড়লে অন্য কেউ দায়িত্ব নেবেন, এটাই চান কোচ।

তপুকে দলে ফিরে পেয়ে স্বস্তিতে ডুলি। এশিয়ান কাপ বাছাইপর্বে তাঁকে মিস করেছেন বলে জানিয়েছেন কোচ। এবার অনুশীলনে পুরোপুরি প্রস্তুত তপু। ভুটান ম্যাচে তাঁকে পাওয়া যাবে।

বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ

আগের ম্যাচগুলোতে করা ভুলগুলোও শুধরে নিতে কাজ করেছে বাংলাদেশ। বিশেষ করে পাস দেওয়া ও বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণ ভুল কমানোর চেষ্টা করেছেন ফুটবলাররা। টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার কারণও ব্যাখ্যা করেছেন ডুলি। তাঁর দাবি, উপযুক্ত প্রতিপক্ষ দল পাওয়া যায়নি। পাশাপাশি কয়েকজন খেলোয়াড়ের চোট ও ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল। ঝুঁকি নিতে চাননি তাঁরা। তখন তপুও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট ছিলেন না।

এখন অবশ্য সেসব সমস্যা পেছনে ফেলে সামনে তাকাতে চায় বাংলাদেশ। কোচের চোখে শিরোপা, অধিনায়কের চাওয়া জয় দিয়ে শুরু। ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নটা পূরণ করতে হলে শুরুটা যে জয় দিয়েই হওয়া চাই!

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে।

এ পরীক্ষার ফরম পূরণ ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।

এবার এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

এইচএসসিতে পাস কম, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।
পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।
মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।
এক বছর আগে যে দুটি সিনেট আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করা হচ্ছিল, সেগুলো ডেমোক্র্যাটদের জন্য নিশ্চিত জয়ে পরিণত হয়েছে।
আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে গার্মেন্ট কারখানাগুলোয় আন্দোলন – সহিংসতার খবর। এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবরও গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম ২০২৬ পরীক্ষার ফল হতাশাজনক হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।
আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ওয়াকিটকি রয়েছে।
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির একজন উপপরিচালক জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ এবং পদোন্নতি-বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
স্থগিত থাকা বেনিফিশিয়ারি ওনার্স-বিও হিসাবগুলোতে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ সৃষ্টি হবে।
খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরাও এই ঘাট দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ লাঘবে সরকারের কাছে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর সেই ম্যাচে জয় তুলে নিয়ে দলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীকে স্বাগত জানাতে চান অধিনায়ক তপু বর্মণ।
চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এখন বিলিয়নেয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন। প্রযুক্তি জায়ান্টদের কাছে টেপ ও অন্যান্য আঠালো পণ্য বিক্রয়কারী তার কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর তিনি এই অবস্থানে পৌঁছান। মার্কিন সাময়িকী ফোর্বসের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।