ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
ধস্তাধস্তির মধ্য দিয়ে দিল্লিতে শেষ হলো ককরোচদের বিক্ষোভ

শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ (পতাকা উত্তোলন) মিছিলের সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর আগে দিল্লি পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দিপকে এবং অল ইন্ডি...

ধস্তাধস্তির মধ্য দিয়ে দিল্লিতে শেষ হলো ককরোচদের বিক্ষোভ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

বাণীতে রাষ্ট্রপতি বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে-শারদীয় দুর্গোৎসবে, এ...

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
মানবতার কল্যাণ সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনু...

মানবতার কল্যাণ সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী
দুর্নীতির আলামত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে দুর্নীতির কোনো আলামত পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

দুর্নীতির আলামত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

Rss feed news

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় চাঁদাবাজি হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা এ হুঁশিয়ারি দেন।

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের এখন এই অবস্থা হইছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।’

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমার এলাকায় চান্দাবাজি হইলে আমি কাউকে চিনি না। আমি তাঁর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।’

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো আত্মীয় নাই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে চান্দা দিয়া আপনাদের ব্যবসা করতে হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘আমার কোনো কর্মীর বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে নাম–পরিচয় গোপন রেখে লিখিতভাবে আমাকে জানাবেন। আপনাদের পরিচয় আমি প্রকাশ করব না। কিন্তু সেই কর্মীর ব্যাপারে যে ব্যবস্থার নেওয়ার, আমি সে ব্যবস্থা নেব। আমার কোনো কর্মী যদি আমার কোনো ভোটারের সঙ্গে একটুও বেয়াদবি করে, আমার ওই কর্মীর নাম আমার কাছে জমা দেবেন, বাকি ব্যবস্থাটা আমি করব।’

তা ছাড়া স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন–সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।... আমাদের এমন দুর্ভাগ্য, ৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’

অক্টোবর ১৬, ২০২৬
চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের সিন্ডিকেট সভা
চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের সিন্ডিকেট সভা

টানা শাটডাউন ও অসহযোগ কর্মসূচির মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় উপাচার্য ছাড়া চুয়েটের শিক্ষক সদস্য কেউ উপস্থিত ছিলেন না। আজ শুক্রবার সন্ধ্যায় অনলাইনে এ সভা হয়।

সভায় অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, উপাচার্য ছাড়া চুয়েটের অন্য কোনো শিক্ষক সদস্য (ছয়জন) সভায় ছিলেন না। সভার বিষয়ে উপাচার্য নিজেই জানাবেন বলে তিনি বিস্তারিত বলতে চাননি।

২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে উপাচার্য পরিবর্তন নিয়ে আন্দোলন চলছে। গত সোমবার সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ভেতরে রেখে ভবনের ফটকে আবার তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যায় জেলা প্রশাসন ও পুলিশ। হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফিরে তিনি এ সভা আহ্বান করেন।

চুয়েটের সিন্ডিকেটে উপাচার্যসহ সদস্য পদ ১৭টি। তবে সহ–উপাচার্য ও রেজিস্ট্রারের পদটি শূন্য। ১৫ জন সদস্যের মধ্যে কতজন উপস্থিত ছিলেন এ তথ্য জানা যায়নি।

সভার সিদ্ধান্ত জানতে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। ফলে ক্লাস-পরীক্ষা চালু কিংবা অচলাবস্থা নিরসনে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ ছিল শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউনের ২৫তম দিন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি এবং অসহযোগ কর্মসূচিও চলছে।

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে চুয়েট উপাচার্যকে বের করে আনলেন ডিসি–এসপি

কারও ছুটি, কারও পারিবারিক অসুস্থতা

সভা শেষে ১৫ জনের মধ্যে ১৪ জন সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়। তাঁদের একজন সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, সভায় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল-বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি থাকলে তা দূর করার বিষয়েও সদস্যরা মতামত দিয়েছেন।

চুয়েটের কোনো শিক্ষক না থাকা প্রসঙ্গে সিন্ডিকেট সদস্য ও চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান জানান, ছুটিতে থাকায় তিনি সভায় অংশ নেননি। অধ্যাপক মো. মোস্তফা কামাল জানান, তাঁর মা অসুস্থ থাকায় তিনিও যোগ দেননি।

অন্যদিকে চুয়েটের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন, গণিত বিভাগের অধ্যাপক সুনীল ধর, নদী, বন্দর ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আসিফুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম খানের মুঠোফোনে কল করে সাড়া পাওয়া যায়নি।

এ ছাড়া চুয়েটের বাইরে আরেক সিন্ডিকেট সদস্য প্রকৌশলী ফিরোজ খাননূন ফারাজী জানান, ব্যস্ত থাকায় তিনি সভায় যোগ দিতে পারেননি।

সিন্ডিকেটের অন্য সদস্য বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মো. আইনাল হক, প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেকান্দার চৌধুরীর মুঠোফোনে কল করা হলেও তাঁরা ধরেননি।

হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

অক্টোবর ১৬, ২০২৬
জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে সেরাদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার: মাহদী আমিন
জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে সেরাদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার: মাহদী আমিন

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে সেরাদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য আগামী বছর থেকে প্রাতিষ্ঠানিকভাবে এ উদ্যোগ বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

জাতীয় সংসদের এলডি হলে আজ শুক্রবার ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাহদী আমিন এ উদ্যোগের কথা জানান।

মাহদী আমিন বলেন, দেশব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনে দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণেরা অংশ নেবে। যারা চূড়ান্তভাবে বিজয়ী ও সেরা হিসেবে উঠে আসবে, সরকার নিজস্ব অর্থায়নে তাদের জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করবে। যাতে তরুণেরা বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করে মাহদী আমিন বলেন, আগামী বছর থেকে এই প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।

তরুণদের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি, যুগোপযোগী দক্ষতা তৈরি ও মানবসম্পদ উন্নয়নে নীতি প্রণয়নের প্রতিটি স্তরে তরুণদের প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি ও মতামতকে গুরুত্ব দিতে হবে। এ জন্য বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের প্রস্তাবনা ও উদ্ভাবনী ধারণা শোনার লক্ষ্যে আরও বেশি ‘নীতি সংলাপ’ আয়োজনের আহ্বান জানান তিনি।

নিজের শিক্ষার্থী জীবনের স্মৃতিচারণা করে মাহদী আমিন জানান, ২০০৭ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে পড়ার সময় তিনিও ‘মডেল ইউনাইটেড নেশনস’-এ অংশ নিয়েছিলেন এবং কলেজের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের সদর দপ্তরে গিয়েছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৬, ২০২৬
কেন হারিয়ে যাচ্ছে নকশা আঁকা টমটম গাড়ি
কেন হারিয়ে যাচ্ছে নকশা আঁকা টমটম গাড়ি

আমাকে অবাক করে দিল। বাংলায় নারী–পুরুষ যুগ যুগ ধরে একসঙ্গে কর্ম করে চলেছেন। এটি তার ছোট একটি উদাহরণ। পূজার সময় তাঁরা সুদূর বগুড়া থেকে আসেন আমাদের এ তল্লাটে বাণিজ্য করতে। তাঁদের সঙ্গে আমার সখ্য ছোটবেলা থেকেই। বছরে অন্তত একবার সাক্ষাৎ হয়।

অক্টোবর ১৬, ২০২৬
অরুণ বসু ও আখতার হুসেন জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন
অরুণ বসু ও আখতার হুসেন জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন

ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করেন বন্ধু–শুভানুধ্যায়ীরা। ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ অক্টোবর মারা যান সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮)। এর পর থেকে প্রতিবছর তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই দিনে একত্র হন, তাঁকে স্মরণ করেন। গত বছর অরুণ বসুর স্মরণসভায় অংশ নিয়েছিলেন তাঁর সহকর্মী ছড়াকার শিশুসাহিত্যিক আখতার হুসেন (৮১)। গত ২৪ সেপ্টেম্বর তিনিও প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার অরুণ বসুর সঙ্গে আখতার হুসেনকেও স্মরণ করলেন বন্ধু–শুভানুধ্যায়ীরা।

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় আজ সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করা হয়েছে। স্মৃতিচারণায় বন্ধু-শুভানুধ্যায়ীরা বলেন, অরুণ বসু ও আখতার হুসেনের মৃত্যুতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনই ছিলেন সৃজনশীল, প্রতিভাবান ও জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। চব্বিশের পরিবর্তনের পর তাঁদের আরও বেশি প্রয়োজন ছিল।

‘এরা পরকে আপন করে, আপনারে পর’—রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মধ্য দিয়ে ঘরোয়া স্মরণসভা শুরু হয়। তাঁর ঠিক পেছনে ছিল অরুণ বসু ও আখতার হুসেনের ছবি। এরপর শুরু স্মৃতিচারণা, ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি ও গান।

প্রয়াত অরুণ বসুর ঘনিষ্ঠ বিপ্লব বালা আলোচনার সূত্রপাত করেন। এই  নাট্যব্যক্তিত্ব, গবেষক ও আবৃত্তি প্রশিক্ষক বলেন, অরুণ বসুর মৃত্যুবার্ষিকীতে আমরা কাছের লোকেরা একত্র হই। গত বছরের আয়োজনে আখতার হুসেনও এসেছিলেন। সম্প্রতি তিনিও চলে গেলেন। জাতীয়তাবাদ ও বামপন্থা—নাগরিক সমাজের এই দুই ধরনের প্রবণতার প্রতিনিধি ছিলেন অরুণ বসু ও আখতার হুসেন। তবে দুজনই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর লোক ছিলেন।

অরুণ বসু ও আখতার হুসেন দুজনেরই সহকর্মী ছিলেন বর্তমানে চরচার সম্পাদক সোহরাব হাসান। স্মরণসভায় দুজনের সঙ্গে বিভিন্ন স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘দুজন মানুষের মৃত্যুই একেবারে চোখের সামনে হলো। তাঁদের মৃত্যুতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা ছিলেন সৃজনশীল, প্রতিভাবান ও জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। চব্বিশের পর তাঁদের আরও বেশি প্রয়োজন ছিল।’ অরুণ বসুর ছেলে ছাত্রনেতা মেঘমল্লার বসুর খোঁজখবর রাখতে তিনি সবাইকে অনুরোধ করেন।

অরুণ বসুর বন্ধু নিমাই গাঙ্গুলি বলেন, অরুণ বসুর সঙ্গে প্রথম আলোতে আসা–যাওয়া করতে করতে আখতার হুসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। দুজন দু–রকমের মানুষ ছিলেন, কিন্তু তাঁদের অসাধারণ পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। অরুণ বসু ভীষণ ভালোবাসতেন আখতার হুসেনকে। দেশ, স্বাধীনতা ও জাতিসত্তার জন্য দুজনের একটা আদর্শিক মিল ও অঙ্গীকার ছিল।

অরুণ বসু সম্পর্কে আবৃত্তিকার গোলাম সারোয়ার বলেন, ভীষণ নরম ও সবল একটা মন বাস করত তাঁর ভেতরে। শুধু শরীরে নয়, মনেও তিনি লম্বা ছিলেন।

প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে অরুণ বসুর শক্ত অবস্থানের কথা উল্লেখ করে তাঁর একসময়ের সহকর্মী বেনজীর আহমেদ বলেন, ‘আজ মবের হাত থেকে রবীন্দ্রনাথও রক্ষা পাচ্ছেন না। আজ তাঁর অভাব বোধ করছি।’

স্মরণসভায় বুলবুল ইসলাম ছাড়াও গান পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী গান শারমিন সাথী ইসলাম। স্মৃতিচারণামূলক বক্তৃতার ফাঁকে ফাঁকে আবৃত্তি করেন আবৃত্তিকার গোলাম সারোয়ার, সোমনাথ সূর ও মেহেদী হাসান।

অক্টোবর ১৬, ২০২৬
মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির
মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হবে।

শফিকুর রহমান আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।

আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন (সদস্য) সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণভোটকে অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে।

সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে বলেও দাবি করেন শফিকুর রহমান। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিগত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে; কিন্তু বাস্তবে সমস্যা দ্বিগুণ হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার; কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর ঘটনা ঘটছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জানমাল দিয়ে কাজ করে বিজয় নিশ্চিত করতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন বিএনপির পছন্দের লোক বসানো হচ্ছে। এর ফলে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে—একটি জনগণের ভোটের ভিত্তিতে, অন্যটি বিএনপির পছন্দে।

পছন্দের লোক বসিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান।

অক্টোবর ১৬, ২০২৬
শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেত্রী বললেন, ‘আবারও!’
শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেত্রী বললেন, ‘আবারও!’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ওহ মাই গড! আবারও!’

‘কুচ আনকাহি’ ধারাবাহিকের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে যাচাই না করা তথ্য ছড়ানোর সমালোচনাও করেছেন।

তাঁর মতে, অনলাইনে ভিউ ও জনপ্রিয়তা বাড়াতে অনেকেই পরিচিত ব্যক্তিদের নিয়ে চটকদার খবর ছড়ান। অথচ আলোচনার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে থেকে যায়।

শোয়েব মালিকের চতুর্থ বিয়ে? পাত্রী পাকিস্তানি অভিনেত্রী

শোয়েব মালিকের সঙ্গে ভানিজার নাম জড়িয়ে গুঞ্জন ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখা হয়নি। তাহলে তাঁদের নিয়ে এমন গুঞ্জন কীভাবে ছড়াল, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

শুরুতে বিষয়টিকে রসিকতা মনে হলেও পরে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভানিজা জানান, গুঞ্জনের প্রভাব পড়তে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনেও। তাঁর বন্ধু ও আত্মীয়স্বজন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খবরটির সত্যতা জানতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোরও অনুরোধ করেছেন তিনি। অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভিত্তিহীন খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভানিজা।

শোয়েব মালিককে ঘিরে গুঞ্জন আবারও আলোচনায় এলেও অভিনেত্রীর প্রতিক্রিয়ায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতার বিষয়টি। তাঁর বক্তব্য, তারকাদের নিয়ে চটকদার গুঞ্জন ছড়ানোর আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

ডেইলি পাকিস্তান অবলম্বনে

অক্টোবর ১৬, ২০২৬
খুলেছে রিয়াদের পথ, ঢাকায় ১ সপ্তাহে বাতিল ১০৭ ফ্লাইট
খুলেছে রিয়াদের পথ, ঢাকায় ১ সপ্তাহে বাতিল ১০৭ ফ্লাইট

রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু করেছে সৌদি আরবের সরকার। ১০ অক্টোবর বিমানবন্দরটিতে হামলা করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর পর থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা পর্যন্ত বন্ধ ছিল এর কার্যক্রম। তবে এখনই রিয়াদ ও দাম্মামে চালু হচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বেসামরিক বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।

আজ শুক্রবার সন্ধ্যায় কিং খালেদ বিমানবন্দরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, মোট ৬৭৬টি ফ্লাইট এদিন বিমানবন্দরটি থেকে যাওয়া-আসার সূচিতে রয়েছে। এর মধ্যে রিয়াদের স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত সূচিতে থাকা ৮৫ শতাংশ ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে এবং ৮৩ শতাংশ ফ্লাইট বিমানবন্দরটিতে পৌঁছেছে। রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকার ঘোষণা রয়েছে ১৮ অক্টোবর পর্যন্ত। আর রিয়াদগামী বেসরকারি ইউএস-বাংলার ফ্লাইট বন্ধের ঘোষণা রয়েছে ২১ অক্টোবর পর্যন্ত।

রাত পৌনে একটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী একটি ফ্লাইটের যাত্রী মো. হুমায়ূন মিয়া। ফ্লাইট ধরতে বেলা দুইটায় বিমানবন্দরে আসেন ব্রাহ্মণবাড়িয়ার এই বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকালে এয়ার অ্যারাবিয়ার অফিসে গিয়েছি। তারা টিকিট দেখে বলেছে, “ফ্লাইট যাবে। কোনো সমস্যা নেই।” সে জন্য বিমানবন্দরে চলে এসেছি। রোববার ছুটি শেষ, ফিরতে হবে।’ হুমায়ূন জানান, তিনি চার বছর ধরে রিয়াদের একটি দোকানে দরজির কাজ করছেন। পাঁচ মাসের ছুটিতে তিনি দেশে এসেছিলেন।

ক্ষতিগ্রস্ত ১৬,৬২০ যাত্রী

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ বিকেল সাড়ে চারটায় জানায়, গত শনিবার থেকে এ পর্যন্ত সরাসরি ফ্লাইটের পাশাপাশি সৌদি আরব হয়ে চলাচলকারী ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ১০৭টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে এসব ফ্লাইটের ১৬ হাজার ৬২০ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৪৪। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৪টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এসব ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৬৩।

মেহেরপুরের মানিক হোসেন (মাঝে) ছয় বছর ধরে সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে কাজ করেন। দুই মাসের ছুটি শেষে শুক্রবার রাত আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা। শুক্রবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসন বেড়েছে ১৪৮টি। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফ্লাইট পরিবর্তন করছেন বিমানের যাত্রীরা

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা সৌদি আরব যাচ্ছেন দেশটির জেদ্দা ও মদিনার ফ্লাইটে। আজ দুপুরে শাহজালাল বিমানবন্দরসংলগ্ন বিমানের বলাকা কার্যালয়ে গিয়ে দেখা যায়, রিয়াদ ও দাম্মামের ফ্লাইট পরিবর্তন করতে বলাকায় আসছেন বিমানের যাত্রীরা।

বলাকার সামনে কথা হয় রিয়াদগামী যাত্রী আবদুস সালামের সঙ্গে। গাজীপুর থেকে আসা এই যাত্রী প্রথম আলোকে বলেন, ‘১৭ তারিখ (আজ) রিয়াদের ফ্লাইট ছিল। সেটি পরিবর্তন করতে এসেছি। জেদ্দা হয়ে এখন কর্মস্থলে ফিরতে হবে। আমার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন, সবাই একসঙ্গে যাব।’ আজ দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিমানবন্দরে এমন ১০ জনের বেশি যাত্রীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

বিমানের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁরা যাত্রীদের টিকিট পরিবর্তন–সংক্রান্ত সেবা দিচ্ছেন।

অক্টোবর ১৬, ২০২৬
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা তেরঙ্গা ওড়াও কর্মসূচি, আটক এবং পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ বেশ ঊর্ধ্বমুখী।

অক্টোবর ১৬, ২০২৬
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'

নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

অক্টোবর ১৬, ২০২৬
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা

২০২২ সালে ফিলিপিন্সে পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।

অক্টোবর ১৬, ২০২৬
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের

এই ঐক্য প্রক্রিয়ার নেপথ্যে কী আছে, সেটা নিয়ে সন্দেহ আছে কারো কারো মধ্যে। কেউ এমনটাও মনে করেন, ঐক্য প্রক্রিয়ায় নেপথ্যে সরকার ভূমিকা রাখছে এবং সরকার চায় জামায়াতে ইসলামীর বাইরে ইসলামপন্থি দলগুলোর আলাদা একটা জোট গড়ে উঠুক।

অক্টোবর ১৬, ২০২৬
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার

দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার- টিভি, ফ্রিজ, আই ফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এই পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ

ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী কিশোর বেন্ড শহরেরই বাসিন্দা।

অক্টোবর ১৬, ২০২৬
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ

"কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না," বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন।

অক্টোবর ১৬, ২০২৬
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার শুরু গত ১২ই অক্টোবর। সেদিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন করেন।

অক্টোবর ১৫, ২০২৬
নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ১৬, ২০২৬
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

বাণীতে রাষ্ট্রপতি বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে-শারদীয় দুর্গোৎসবে, এ আমার একান্ত প্রত্যাশা।”

অক্টোবর ১৬, ২০২৬
ধস্তাধস্তির মধ্য দিয়ে দিল্লিতে শেষ হলো ককরোচদের বিক্ষোভ
ধস্তাধস্তির মধ্য দিয়ে দিল্লিতে শেষ হলো ককরোচদের বিক্ষোভ

শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ (পতাকা উত্তোলন) মিছিলের সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর আগে দিল্লি পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে আটক করেছে।

অক্টোবর ১৬, ২০২৬
রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

অক্টোবর ১৬, ২০২৬
ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত
ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

অক্টোবর ১৬, ২০২৬
তিশা-সাদনিমার সঙ্গে প্রেমের গুঞ্জন, বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন খায়রুল বাসার
তিশা-সাদনিমার সঙ্গে প্রেমের গুঞ্জন, বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন খায়রুল বাসার

এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক দিয়ে দর্শকপ্রিয়তার পারদ কয়েক গুণ চড়িয়েছেন ‘সামির’।

অক্টোবর ১৬, ২০২৬
এনবিআরের অফিস সহায়কের মাধ্যমে ফাঁস হয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন: এসআরবি
এনবিআরের অফিস সহায়কের মাধ্যমে ফাঁস হয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন: এসআরবি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার প্রশ্নপত্র জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়কের মাধ্যমে ফাঁস হয়েছে বলে দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

অক্টোবর ১৬, ২০২৬
বগুড়ায় প্রতারণা মামলায় যুবক গ্রেপ্তার
বগুড়ায় প্রতারণা মামলায় যুবক গ্রেপ্তার

ব্যবসার নামে বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মমিনুল ইসলাম মন্ডল ওরফে মইম সুমন নামে এক যুবকের বিরুদ্ধে।

অক্টোবর ১৬, ২০২৬