ঢাকার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হ‌চ্ছে  দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা

প্রতিবছ‌রের ম‌তো ঢাকায় শুরু হ‌চ্ছে সুফিবাদী বৃহৎ অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন ‘দাওয়াতে ইসলামী’র তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা।

আরো অবনতি ঘটছে ট্রাম্প-জেলেনস্কির সম্পর্কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্পর্ক আরো অবনতি ঘটছে। শুক্রবার জেলেনস্কি সাফ জানিয়েছেন, তিনি রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তিকে মানেন না।

আরো অবনতি ঘটছে ট্রাম্প-জেলেনস্কির সম্পর্কে
মস্তিষ্কে আটকে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানী...

মস্তিষ্কে আটকে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী
জিপিএ-৫ এর পেছনে দৌড়ানোর দিন শেষ: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার বলেন, “বাংলাদেশে যত বড় বড় আন্দোলন হয়েছে, তাতে নেতৃত্ব দিয়েছে তরুণরাই। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের অনেকেই তরুণ। তরুণরা সব সময় আন্দোলন করেছে সামাজিক মর্...

জিপিএ-৫ এর পেছনে দৌড়ানোর দিন শেষ: ডেপুটি স্পিকার
ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত
রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

Rss feed news

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে বললেন লিটন
‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে বললেন লিটন

এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ কেবল একটিতে ট্রফি হাতে তুলতে পেরেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা।

অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রের মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় প্রথম চুয়েট দল
যুক্তরাষ্ট্রের মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় প্রথম চুয়েট দল

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) শরৎকালীন মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল। গত রোববার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একটি দল সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন করে। এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের এই দুটি দল সব মিলিয়ে চারটি পুরস্কার পেয়েছে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন একটি বালু-সিমেন্ট মিশ্রণের নকশা করতে হয়, যা দ্রুত প্রবাহিত হয়, স্থিতিশীল থাকে এবং যার খরচ ও কার্বন নিঃসরণ কম। প্রবাহ, অবক্ষেপণ, কারিগরি প্রতিবেদন, খরচ ও গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের ভিত্তিতে দলগুলোর মূল্যায়ন করা হয়।

সামগ্রিক দক্ষতায় প্রথম স্থানের পাশাপাশি ব্যয়সাশ্রয়ী নকশা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে চুয়েট দল। আইইউটি দল পরিবেশবান্ধব নকশা বিভাগে দ্বিতীয় এবং কংক্রিটের নান্দনিকতা প্রতিযোগিতায় বিচারকদের পছন্দে দ্বিতীয় স্থান লাভ করে।

চুয়েট দলের ফ্যাকাল্টি উপদেষ্টা ছিলেন এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক জি এম সাদিকুল ইসলাম এবং আইইউটি দলের উপদেষ্টা ছিলেন চ্যাপ্টারের সভাপতি মো. তারেক উদ্দিন। এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল আমিন আটলান্টায় দলগুলোর সঙ্গে উপস্থিত ছিলেন।

চুয়েট দলের সদস্যরা হলেন ফাহাদ আলম, সানি উল হক, রূপম পোদ্দার, তানজিম মুসাররাত তুষিন, মো. সাইজুদ্দিন ফরহাদ, সরূপ চন্দ্র মোদক, সুমাইয়া বিনতে মান্নান ও সৈয়দ মো. আমির হামজা মাহমুদ মাহাদী। আইইউটি দলের সদস্যরা হলেন আরিনা তাহরিন আমিন, রাজিত মুহাম্মদ চৌধুরী, জাসিয়া জুবায়ের, লামিয়া তাবাসসুম, এস এম রাগিব শাহরিয়ার, মো. হুমায়েদ তাহসিন হক, মো. মাহাদী হাসান নিলয় ও মো. জুহায়ের আনজুম।

অক্টোবর ১৬, ২০২৬
গত পূজায় ছেলের বয়স ছিল ২৯ দিন, এবার তাকে নিয়েই মণ্ডপে নয়নী
গত পূজায় ছেলের বয়স ছিল ২৯ দিন, এবার তাকে নিয়েই মণ্ডপে নয়নী

ছোট ছেলে বিক্রম বিশ্বাসের বয়স তখন মাত্র ২৯ দিন। এত ছোট শিশুকে নিয়ে তাই গত বছর পূজামণ্ডপে ঘুরতে বের হওয়া সম্ভব হয়নি নয়নী সোমের। এবার স্বামী বিনয় বিশ্বাস, তিন বছর বয়সী বড় ছেলে রামকৃষ্ণ বিশ্বাস ও এক বছর বয়সী বিক্রমকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপে কথা হয় নয়নীর সঙ্গে। এবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। জানালেন, তাঁর কাছে এবারের পূজা বিশেষ আনন্দের।

কথা বলতে বলতে দুই সন্তানের দিকে তাকিয়ে নয়নী সোম বললেন, ‘এ বছর দুই ছেলেকে নিয়ে পূজায় আসতে পেরে খুব ভালো লাগছে। গত বছর ছোটটা একদম ছোট ছিল, তাই বের হতে পারিনি। এবার পরিবারের সবাই মিলে ঘুরছি, তাদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি হচ্ছে, ছবি তুলছি—সব মিলিয়ে এবারের পূজার আনন্দ অন্য রকম।’

নয়নী সোমদের বাসা বাড্ডায়। স্বামী বিনয় বিশ্বাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

আজ বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, দেবী দুর্গার প্রতিমা দর্শনে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে প্রতিমার সামনে প্রণাম ও প্রার্থনা করছেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে দেখছেন মণ্ডপের সাজসজ্জা। আবার অনেকে মণ্ডপের নান্দনিক সাজের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন।

সপরিবার দর্শনার্থীদের ভিড় ও উচ্ছ্বাস

শিশুদের নিয়ে আসা অভিভাবকদের উপস্থিতিতে মণ্ডপজুড়ে ছিল উৎসবের বাড়তি আনন্দ। এমনই একটি পরিবারের দেখা মেলে মণ্ডপে। সাভার থেকে পরিবারের আট সদস্যকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার বিকর্ণ কুমার চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী, মেয়ে, ছোট ভাই, ছোট ভাইয়ের স্ত্রী এবং ছোট ভাইয়ের দুই মেয়ে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমা দর্শনের মধ্য দিয়ে তাঁদের পূজামণ্ডপ ঘোরার যাত্রা শুরু হয়। সেখান থেকে রামকৃষ্ণ মিশন হয়ে অন্যান্য মণ্ডপে যান বলে জানালেন।

কর্মজীবনে পূজার সময় ব্যস্ত কেটেছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে; অবসরের পর এবার উৎসবে পুরোদমে পরিবারকে সময় দিচ্ছেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার বিকর্ণ কুমার চৌধুরী। বনানী, ঢাকা। ১৬ অক্টোবর ২০২৬

পেশাগত জীবনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন বিকর্ণ কুমার চৌধুরী। আগে পূজার সময় দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও অবসরে যাওয়ার পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরে ঘুরে পূজার আয়োজন উপভোগ করছেন তিনি। তাঁর চোখে এবারের আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা বেশ গোছানো। বিকর্ণ কুমার চৌধুরী বলেন, ‘পরিবেশ অনেক সুন্দর, প্রস্তুতিও মনোমুগ্ধকর। এক কথায়, সবকিছুই মনোমুগ্ধকর।’

পূজা পরিদর্শনে আসা ওই পরিবারের সবচেয়ে ছোট সদস্য রাইকা কিন্ডারগার্টেনে পড়ে। সে জানায়, বড়দের সঙ্গে পূজামণ্ডপ ঘুরে দেখতে তারও খুব ভালো লাগছে।

মণ্ডপজুড়ে জলের গল্প

বনানী পূজামণ্ডপে এবার দেবী দর্শনের পাশাপাশি দর্শনার্থীদের সামনে উঠে এসেছে নদী, পানি ও জলকেন্দ্রিক জীবন-সংস্কৃতির গল্প। মণ্ডপের প্রবেশপথ থেকে ভেতরের সাজসজ্জা—সবখানেই রয়েছে ‘জলজ’ ভাবনার ছাপ। আয়োজকদের উদ্দেশ্য শুধু নান্দনিক একটি পূজামণ্ডপ তৈরি করা নয়, বরং পানির গুরুত্ব, নদীর সংকট এবং জলকেন্দ্রিক জনগোষ্ঠীর হারিয়ে যেতে থাকা জীবনধারা নিয়ে মানুষকে ভাবতে উদ্বুদ্ধ করা।

২০০৮ সালে এই মণ্ডপে পূজা শুরু হয়। এ বছর ১৯তম বছরে পদার্পণ করেছে বলে জানিয়েছেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়। এবারের থিম ‘জলজ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। অথচ ধীরে ধীরে নদ-নদী শুকিয়ে যাচ্ছে। নদী ও পানিকে ঘিরে যেসব জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও সংস্কৃতি গড়ে উঠেছে, সেগুলোও নানা কারণে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সেই বাস্তবতা সামনে আনতেই জলকে এবারের পূজার মূল ভাবনা হিসেবে বেছে নেওয়া হয়েছে।’

দেবীবন্দনায় শঙ্খধ্বনি। বনানী পূজামণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে ভক্তিভরে শঙ্খ বাজাচ্ছেন লাল শাড়ি পরা এক দর্শনার্থী। পেছনে নান্দনিক সাজে অধিষ্ঠিত দেবী দুর্গা। বনানী, ঢাকা। ১৬ অক্টোবর ২০২৬

মণ্ডপের প্রবেশপথটি এমনভাবে সাজানো হয়েছে, যেন দর্শনার্থীরা একটি জলাধারের ভেতর দিয়ে প্রবেশ করছেন। ভেতরে মাছ ধরার সরঞ্জাম, শেওলা এবং জলকেন্দ্রিক নানা উপকরণের মাধ্যমে নদী ও পানির সঙ্গে মানুষের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রতিমার পেছনে রয়েছে শঙ্খ, আর তার সামনে অধিষ্ঠিত দেবী দুর্গা। সাজসজ্জার প্রতিটি অংশে তাই রয়েছে প্রকৃতি, পানি ও মানুষের জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত একটি গল্প।

এই থিমের সঙ্গে সরাসরি ধর্মীয় কোনো সম্পৃক্ততা নেই বলে জানান বিনয় গোপাল রায়। তাঁর মতে, বিশ্বজুড়েই পানির সংকট ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর একটি। সেই সংকট সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জলাধার রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল করে তোলাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমরা বার্তা দিতে চাই, ঢাকা শহরে যাঁরা থাকি কিংবা দেশের বিভিন্ন জায়গায় যাঁরা বসবাস করি, আমরা যেন জলাধারগুলো নষ্ট না করি। আমরা সবাই যেন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের দায়িত্বটুকু পালন করি।’

মণ্ডপের সাজসজ্জায় পরিবেশবান্ধব ভাবনারও প্রতিফলন রয়েছে বলে জানান আয়োজকেরা। তাঁদের ভাষ্য, পুরো কাঠামো টেকসই উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। খাবার পরিবেশনের জন্যও ব্যবহার করা হচ্ছে একবার ব্যবহারযোগ্য পাত্র।

নদী ও পানির গুরুত্ব তুলে ধরতে এবার বনানী পূজামণ্ডপ সাজানো হয়েছে ‘জলজ’ থিমে। সুবিশাল শঙ্খের আদলে তৈরি বেদিতে অধিষ্ঠিত দেবী দুর্গা। সেই রূপ দর্শনে ও মুঠোফোনে স্মৃতি ধরে রাখতে মণ্ডপের ভেতরে ভিড় করেছেন ভক্ত-দর্শনার্থীরা। বনানী, ঢাকা। ১৬ অক্টোবর ২০২৬

দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা

দুর্গাপূজা ঘিরে বনানীসহ গুলশান বিভাগের প্রধান পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মামুনুর হক জানান, নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাখা হয়েছে। দর্শনার্থীদের কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। মোবাইল ফোন হারানোসহ বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, মণ্ডপের গুরুত্বপূর্ণ স্থান ও ছাদে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পূজার দশমী পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখতে সদস্যদের নিয়মিত পালা করে পরিবর্তন করা হবে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সভার মাধ্যমে তাঁদের পর্যবেক্ষণ এবং পরামর্শ অনুযায়ী নিরাপত্তাব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো ঘাটতি দেখা যায়নি বলে জানান এডিসি মামুনুর হক। পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা তাঁর।

অক্টোবর ১৬, ২০২৬
দিল্লি থেকে অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে পুলিশ ও অন্যান্য খবর
দিল্লি থেকে অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে পুলিশ ও অন্যান্য খবর

দিল্লি থেকে অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী। এছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে

অক্টোবর ১৬, ২০২৬
ঘরে হেড গরম, বিদেশে কেন শীতল
ঘরে হেড গরম, বিদেশে কেন শীতল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৯ ও ১১ রান।

অক্টোবর ১৬, ২০২৬
ফেরদৌস আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৬৭ জন
ফেরদৌস আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৬৭ জন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ৬৭ জন। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনয়ন ফরম নেওয়া নারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহ করা নেত্রীরা বিগত আন্দোলন–সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরে মূল্যায়নের আশা করছেন। তাঁরা সংসদে গিয়ে নিজের এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সুযোগ চান। তবে একটিমাত্র আসনে এই উপনির্বাচন হবে বিধায় একজনকে মনোনয়ন দেবে বিএনপি।

বিএনপির ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণের সময় নির্ধারিত ছিল। সংগ্রহ করা ফরম পূরণ করে আগামীকাল শনিবার একই কার্যালয়ে জমা দিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে। দলীয় মনোনয়ন চেয়ে এই ফরম জমা দেওয়ার পরেও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের আলাদা প্রক্রিয়া রয়েছে।

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন পাওয়ার আলোচনায় আগে যাঁদের নাম এসেছিল, তাঁদের প্রত্যেকেই ফরম নিয়েছেন বলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।

এ ছাড়া ফরম সংগ্রহ করেছেন মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা ও দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রবীন নারী নেত্রী জেলী চৌধুরী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় আসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খান। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সৈয়দা আদিবা হোসেন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।

এই নেত্রীদের অনেকেই এর আগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়ে পাননি। কেউ সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় ছিলেন। মিষ্টির পদত্যাগের পর তাঁদের সামনে আবার সুযোগ এসেছে। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা নেত্রীর পাশাপাশি মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের সংগঠকেরাও এবার মনোনয়ন চাইছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করা রুনা লায়লা বলেন, শেখ হাসিনার পতনের আন্দোলন করতে গিয়ে বিগত দিনে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর মাথায় গুলি লেগেছিল। ঢাকা উত্তরের সব অলিগলি তাঁর চেনা। দলের প্রয়োজনে তাঁকে বেছে নেওয়া হবে এবং এবার তিনি মূল্যায়ন পাবেন বলে বিশ্বাস করেন।

রুনা লায়লা মনোনয়ন পাওয়ার প্রত্যাশার সঙ্গে বিগত আন্দোলনে নিজের ভূমিকা ও অভিজ্ঞতার বিষয়টি সামনে এনেছেন। অন্যদিকে হাসনাহেনা হীরা বলেছেন, আন্দোলন–সংগ্রামে ভূমিকা রাখার পর এখন তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য সরাসরি সংসদ উপস্থিত থেকে ভূমিকা রাখার সুযোগকে প্রয়োজনীয় মনে করছেন তিনি।

নিজের এলাকার পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথা জানিয়ে হাসনাহেনা হীরা বলেন, ‘এমনিতেই আমার এলাকা অনেক পিছিয়ে রয়েছে। আমার এখন দায়িত্ব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করার। কিন্তু সরকারে সরাসরি না থাকলে সেটা বেশ কঠিন আমার জন্য। এ জন্যই আমি ফরম তুলেছি। আমার বিশ্বাস, দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।’

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। তাঁর পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন–২৩ শূন্য ঘোষণা করা হয়।

এ আসনের উপনির্বাচন হবে ১২ নভেম্বর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। বিএনপির জন্য বরাদ্দ আসন হওয়ায় দলটিই এখানে প্রার্থী মনোনয়ন দেবে। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে ৬৭ জনের মধ্যে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন এই আসনের পরবর্তী সংসদ সদস্য নির্ধারণের মূল বিষয়।

অক্টোবর ১৬, ২০২৬
শাঁখামুটি, গন্ধগোকুলের বিশাল অবয়ব দর্শনার্থীদের কী মনে করিয়ে দিচ্ছে
শাঁখামুটি, গন্ধগোকুলের বিশাল অবয়ব দর্শনার্থীদের কী মনে করিয়ে দিচ্ছে

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার সোনাপাতিলা গ্রামের পুকুরপাড়ে এমন দৃশ্যের দেখা পাওয়া যায়। স্থানীয় গ্রামের ৫০ জন বাসিন্দা মিলে তৈরি করেছেন এসব প্রাণীর অবয়ব। শিল্পীদের মধ্যে অধিকাংশই নারী।

অক্টোবর ১৬, ২০২৬
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা তেরঙ্গা ওড়াও কর্মসূচি, আটক এবং পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ বেশ ঊর্ধ্বমুখী।

অক্টোবর ১৬, ২০২৬
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'

নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

অক্টোবর ১৬, ২০২৬
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা

২০২২ সালে ফিলিপিন্সে পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।

অক্টোবর ১৬, ২০২৬
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের

এই ঐক্য প্রক্রিয়ার নেপথ্যে কী আছে, সেটা নিয়ে সন্দেহ আছে কারো কারো মধ্যে। কেউ এমনটাও মনে করেন, ঐক্য প্রক্রিয়ায় নেপথ্যে সরকার ভূমিকা রাখছে এবং সরকার চায় জামায়াতে ইসলামীর বাইরে ইসলামপন্থি দলগুলোর আলাদা একটা জোট গড়ে উঠুক।

অক্টোবর ১৬, ২০২৬
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার

দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার- টিভি, ফ্রিজ, আই ফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এই পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ

ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী কিশোর বেন্ড শহরেরই বাসিন্দা।

অক্টোবর ১৬, ২০২৬
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ

"কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না," বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন।

অক্টোবর ১৬, ২০২৬
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার শুরু গত ১২ই অক্টোবর। সেদিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন করেন।

অক্টোবর ১৫, ২০২৬
ভোলায় দুই অটোরিকশার সংঘর্ষে আহত একজনের মৃত্যু
ভোলায় দুই অটোরিকশার সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত মো. আলী (৬০) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

অক্টোবর ১৬, ২০২৬
সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালানোর সময় স্পিডবোট দুর্ঘটনায় নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

অক্টোবর ১৬, ২০২৬
আলোচনার জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
আলোচনার জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনার জন্য প্রস্তুত।

অক্টোবর ১৬, ২০২৬
ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ১৬, ২০২৬
জিপিএ-৫ এর পেছনে দৌড়ানোর দিন শেষ: ডেপুটি স্পিকার
জিপিএ-৫ এর পেছনে দৌড়ানোর দিন শেষ: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার বলেন, “বাংলাদেশে যত বড় বড় আন্দোলন হয়েছে, তাতে নেতৃত্ব দিয়েছে তরুণরাই। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের অনেকেই তরুণ। তরুণরা সব সময় আন্দোলন করেছে সামাজিক মর্যাদা এবং সমতার সুযোগ রক্ষার জন্য।”

অক্টোবর ১৬, ২০২৬
মস্তিষ্কে আটকে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী
মস্তিষ্কে আটকে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্য বাড্ডায় রীপা গোমেজের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।

অক্টোবর ১৬, ২০২৬
আরো অবনতি ঘটছে ট্রাম্প-জেলেনস্কির সম্পর্কে
আরো অবনতি ঘটছে ট্রাম্প-জেলেনস্কির সম্পর্কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্পর্ক আরো অবনতি ঘটছে। শুক্রবার জেলেনস্কি সাফ জানিয়েছেন, তিনি রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তিকে মানেন না।

অক্টোবর ১৬, ২০২৬
ঢাকার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হ‌চ্ছে  দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা
ঢাকার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হ‌চ্ছে  দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা

প্রতিবছ‌রের ম‌তো ঢাকায় শুরু হ‌চ্ছে সুফিবাদী বৃহৎ অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন ‘দাওয়াতে ইসলামী’র তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা।

অক্টোবর ১৬, ২০২৬