জীবনযাপন

নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব

নভেম্বর ১৪, ২০২৬
নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব
নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব

নামের মিলের কারণে ২২ বছর ধরে একটি অস্ত্র মামলার ঝক্কি বয়ে বেড়াচ্ছেন ঢাকার দোহারের মো. আলমাস। ২০০৪ ও ২০১৮ সালে দুবার আটক হওয়ার পর ২০২৫ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার হন তিনি। এক বছর কারাগারে কাটিয়ে ১০ নভেম্বর বাড়ি ফিরেছেন। তাঁর জীবনের এই দীর্ঘ ভোগান্তির গল্প শুনেছেন আজহারুল হক

ঢাকার দোহারের মো. আলমাস

২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ। আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।

কিন্তু কারও কথা শোনেনি পুলিশ। হাতকড়া পরিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে যায়। দোহার থানাহাজতে এক রাত রেখে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে।

আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না। শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে! কান্নাকাটি করতাম। অন্য বন্দীরা আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এ সময় সবচেয়ে বেশি মনে পড়ত আমার মেয়ের মুখ। তাকে খুব মিস করতাম।

কী হয়েছিল

২০০৪ সালে আমার বয়স ১০ কি ১২ বছর। একদিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ পুলিশ পথ আটকে আমাকে আটক করে। খবর পেয়ে এলাকার লোকজন থানায় গিয়ে প্রতিবাদ করে। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।

২০১৮ সালেও আমাকে আটক করা হয়। তখন বুঝতে পারি, নামের মিলের কারণে অন্য একজনের মামলায় আমাকে আসামি হিসেবে খোঁজা হচ্ছে। জানতে পারি, ২০০২ সালের ১০ এপ্রিল ঢাকার মিরপুর থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামি দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন। মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়। জামিনে বেরিয়ে তিনি বিদেশে চলে যান। কিন্তু তাঁর নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় বিপদে পড়ি আমি। আমার নাম মো. আলমাস, বাবার নাম শেখ খলিল। মামলার আসামির নাম আলমাছ হোসেন, বাবার নাম খলিল আহমেদ। দুজনের ঠিকানাও প্রায় এক।

নাম প্রায় একই হলেও আমরা দুজন যে আলাদা মানুষ, এটা প্রমাণের জন্য আমাদের ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের কাছ থেকে সনদ নিই। কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারীও আমাকে সনদ দেন। সেসব সনদে উল্লেখ করা হয়, আমি ওই মামলার আসামি নই।

আমি কখনো ঢাকায় থাকিনি। মিরপুরও চিনি না। অথচ মামলার আসামি হিসেবে আমার নাম-ঠিকানা চলে এসেছে। আমার মায়ের নাম রাশনারা/রাসনারা বেগম। আর প্রকৃত আসামি আলমাছ হোসেনের মায়ের নাম সালমা আক্তার। এই তথ্যগুলো যাচাই করলেও হয়তো আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এত বছর ধরে এই হয়রানিও পোহাতে হতো না।

২০১৭ সালে বিয়ে করি। স্ত্রী (বন্যা আক্তার) প্রথম দিকে আমার এই মামলার ঝামেলার কথা জানতেন না। ২০১৮ সালে আবার আটক হওয়ার পর বিষয়টি জানতে পারেন। এর পর থেকে সংসারজীবনের সুখ-দুঃখের পাশাপাশি এই আইনি জটিলতাও তাঁকে আমার সঙ্গে সামলাতে হয়েছে।

২০১৮ সালের পর ভেবেছিলাম, এবার হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাব। চেয়ারম্যানদের সনদ নিয়েছি, নিজের পরিচয়ও জানিয়েছি। এরপর আর পুলিশ বাড়িতে আসেনি। আমাকেও আদালতে হাজিরা দিতে হয়নি। তাই ধীরে ধীরে স্বাভাবিক জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কার্তিকপুর বাজারের এক ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ শিখি। ধীরে ধীরে ইলেকট্রিকের কাজ করে সংসার চালাতে শুরু করি।

২০১৮ সাল থেকে বিদেশে যাওয়ার চেষ্টাও করতে থাকি। ২০২৫ সালে সৌদি আরবের ভিসাও হয়ে যায়। এ জন্য সাড়ে ৪ লাখ টাকা জমা দিয়েছিলাম। টাকাগুলো ঋণ করে জোগাড় করেছিলাম। কিন্তু বিদেশ যাওয়ার আগেই গ্রেপ্তার হই।

কে দেবে ক্ষতিপূরণ

কারাগারে থাকা অবস্থায় অন্য বন্দীরা একদিন আমাকে ডেকে বলেন, তোমাকে নিয়ে পত্রিকায় খবর হয়েছে। তাদের কাছ থেকে জানতে পারলাম, আমার মামলা নিয়ে একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। বেশি পড়ালেখা জানি না। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছি। অন্যরা আমাকে প্রতিবেদনটি পড়ে শোনান। খবরটি শুনে মনে হলো, এবার হয়তো একটা গতি হবে। হয়তো এবার ন্যায়বিচার পাব, মুক্তি পাব।

পরিবারের সদস্যরাও আমার মুক্তির জন্য আদালতে যান। ৮ নভেম্বর উচ্চ আদালত আমাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন। ১০ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। এক বছর পর বাড়ি ফিরেছি। স্বজন ও প্রতিবেশীরা এসেছে। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটেছে। কিন্তু এই এক বছরে আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। এক ছেলে ও এক মেয়ে, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করে তাকে দিন কাটাতে হয়েছে। মুক্তির নির্দেশের খবর পাওয়ার পরও দুই দিন কারাগারের ফটকে বসে আমার ফেরার অপেক্ষা করেছে।

কারাগার থেকে ফিরেছি ঠিকই, কিন্তু আগের মতো কাজে মন বসাতে পারি না। শরীর ও মন কোনোটাই আগের মতো নেই। বারবার মনে পড়ে বিনা অপরাধে কারাগারে কাটানো দিনগুলোর কথা। মনে হয়, ১২ মাসে আমার জীবন থেকে ১২ বছরের বেশি সময় কেড়ে নেওয়া হয়েছে। বন্দী থাকা অবস্থায় সৌদি ভিসাও বাতিল হয়ে যায়। টাকাগুলোও ঋণের বোঝা হয়ে থাকে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে, সরকার তার সঠিক বিচার করুক। যে অপরাধ আমি করিনি, তার জন্য কেন আমাকে এত বছর ধরে হয়রান হতে হলো? কেন এক বছর কারাগারে কাটাতে হলো? কেন ঋণের বোঝা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে?

২২ বছরে হারানো সময়, ভেঙে যাওয়া স্বপ্ন আর পরিবারের কষ্ট তো আর ফিরে পাব না। এখন শুধু চাই, আমার জীবনের এই ক্ষতির বিচার হোক।

Prothomalo

View more
বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব
বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব

বাংলা ভাষা, সাহিত্য ও জাতীয় জাগরণের অন্যতম শীর্ষ মনীষী ড. মুহম্মদ শহীদুল্লাহ্। তাঁকে নিয়ে লেখা আত্মজীবনীভিত্তিক এই বইটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গ্রন্থটির পুনঃপ্রকাশের পথপরিক্রমাও রোমাঞ্চকর।

নভেম্বর ১৪, ২০২৬
মিস ইউনিভার্সে সমুদ্রের পাড়ে মাহি, পর্দার আড়ালে কী ঘটছে
মিস ইউনিভার্সে সমুদ্রের পাড়ে মাহি, পর্দার আড়ালে কী ঘটছে

১১ নভেম্বর শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়।

নভেম্বর ১৪, ২০২৬
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর রহমান
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর রহমান

হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেভাবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে তা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়।

নভেম্বর ১৪, ২০২৬
এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’
এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’

মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম। শুধু দেখতেই ব্যতিক্রমী নয়, কাঠের বিকল্প হিসেবেও রয়েছে এর সম্ভাবনা।

উদ্যানের মালি আবদুল আলিম বলেন, বাঁশটির বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড অন্যান্য প্রজাতির বাঁশের তুলনায় বেশ মোটা। বাঁশের ভেতরের অংশ ফাঁপা। নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি।

জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগোলে পাওয়া যাবে পরিচালকের কার্যালয়। কার্যালয়ের বাঁ পাশে মোড় ধরে কিছুটা এগোলেই বাঁশবাগান। সেখানকার রাস্তার পাশেই রয়েছে ভুদুম বাঁশের বেশ কয়েকটি ঝাড়।

গত ১৩ অক্টোবর সরেজমিনে দেখা যায়, মোটা কাণ্ডের বাঁশগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মোহাম্মদপুরের বাসিন্দা সুমন গাজী তাঁর ছোট ছেলে নাহিদ গাজীকে নিয়ে ঘুরতে এসেছিলেন। ছেলেকে ভুদুম বাঁশের পাশে দাঁড় করিয়ে ছবি তুলছিলেন তিনি।

সুমন গাজী প্রথম আলোকে বলেন, ‘উদ্যানে আগেও এসেছি, এই মোটা বাঁশ এখানেই দেখেছি। আর কোথাও চোখে পড়েনি। যতবার আসি, ততবার এই বাঁশে নজর আটকে যায়। এত মোটা বাঁশ দেখতেই ভালো লাগে।’

জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তারা বলেন, ভুদুম বাঁশ ছাড়া সেখানে আরও ১৭ প্রজাতির বাঁশ আছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় রয়েছে। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে আছে বরাক বাঁশ, ঘটি বাঁশ, লতা বাঁশ ও ডলুয়া বাঁশ।

ভুদুম বাঁশের বিস্তার ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর বংশবিস্তার। বিশেষ করে নতুন চারা উৎপাদন তুলনামূলক জটিল। এ কারণে দেশে এখনো এর চাষ তেমন বিস্তৃত হয়নি। বর্তমানে যেসব ভুদুম বাঁশ দেখা যায়, তার বেশির ভাগই শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো।

বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বিশ্বে অষ্টম বাংলাদেশ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতিবৈচিত্র্যের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়। ৫০০ প্রজাতির বাঁশ নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে চীন। ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।

বাংলাদেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণে বাঁশের গুরুত্ব অনেক। কাঁচা ও পাকা—দুই ধরনের বাড়ি নির্মাণেই এখনো এর ব্যবহার রয়েছে। এ ছাড়া আসবাব, নির্মাণসামগ্রী, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাওয়ার প্রচলনও আছে। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও দিন দিন বাড়ছে বাঁশের ব্যবহার।

রাইহান ইকবাল, গবেষক ও সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভুদুম বাঁশের উৎপাদন বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব হবে। পাশাপাশি বাস্তুতন্ত্রেও বাঁশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর শিকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধ করা যায়। বাংলাদেশের আবহাওয়াও ভুদুম বাঁশ চাষের উপযোগী।

তবে ফসলি জমি ও খালি জায়গা কমে আসায় বাঁশের উৎপাদনেও প্রভাব পড়ছে। দেশের বিভিন্ন প্রজাতির বাঁশের মধ্যে ভুদুম বাঁশের বিশেষত্ব এর আকার। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার এবং গোড়ার দিকের কাণ্ডের পরিধি বা ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। ফলে আকারের দিক থেকে এটি অন্য অনেক বাঁশের তুলনায় ব্যতিক্রম।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় ভুদুম বাঁশের গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার। ওই অংশে কাণ্ডের পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে দাঁড়ায় ১১ সেন্টিমিটারে। সেখানে পুরুত্ব প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটার।

দেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে এ বাঁশ বেশি পাওয়া যায়। তবে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি। বিভিন্ন এলাকায় কেউ কেউ শখের বশে কিংবা বাগানের সৌন্দর্য বাড়াতে ভুদুম বাঁশ চাষ করেন।

জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে মোটা বাঁশ। জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা। ১৩ অক্টোবর, ২০২৬

কাঠের বিকল্প হতে পারে ভুদুম বাঁশ

বিশেষজ্ঞদের মতে, কাঠের ওপর চাপ কমাতে বাঁশের ব্যবহার বাড়ানো জরুরি। ভুদুম বাঁশের মোটা কাণ্ড ও ভেতরের ফাঁপা অংশের কারণে এটি দিয়ে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করা সম্ভব। নির্মাণসামগ্রী হিসেবেও রয়েছে এর সম্ভাবনা। এ ছাড়া বাঁশের শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হয়। ফলে মাটির ক্ষয় রোধেও এটি ভূমিকা রাখতে পারে।

তবে ভুদুম বাঁশের বিস্তার ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর বংশবিস্তার। বিশেষ করে নতুন চারা উৎপাদন তুলনামূলক জটিল। এ কারণে দেশে এখনো এর চাষ তেমন বিস্তৃত হয়নি। বর্তমানে যেসব ভুদুম বাঁশ দেখা যায়, তার বেশির ভাগই শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো।

ভুদুম বাঁশের চারা উৎপাদন নিয়ে গবেষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষক। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত তাঁদের গবেষণা প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে নতুন চারা উৎপাদনের একটি সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা তৈরি করা হয়।
বাঁশের অনন্য সংরক্ষণাগার
বিশেষজ্ঞদের মতে, কাঠের ওপর চাপ কমাতে বাঁশের ব্যবহার বাড়ানো জরুরি। ভুদুম বাঁশের মোটা কাণ্ড ও ভেতরের ফাঁপা অংশের কারণে এটি দিয়ে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করা সম্ভব। নির্মাণসামগ্রী হিসেবেও রয়েছে এর সম্ভাবনা।

এ ছাড়া এই বাঁশের মোথা ও বীজ থেকেও চারা উৎপাদন সম্ভব। তবে বাঁশে ফুল আসতে অনেক বছর সময় লাগে। ফলে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা সহজ নয়। এ পরিস্থিতিতে টিস্যু কালচার পদ্ধতি ভুদুম বাঁশের চারা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

গবেষক দলের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাইহান ইকবাল প্রথম আলোকে বলেন, দেশে ভুদুম বাঁশ বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। এ জন্য প্রথমে পর্যাপ্ত চারা উৎপাদন করে খামার পর্যায়ে সরবরাহ করতে হবে। সাধারণত এ বাঁশের চারা উৎপাদন সহজ নয় বলে এর প্রসার ঘটেনি।

রাইহান ইকবাল আরও বলেন, এই বাঁশের উৎপাদন বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব হবে। পাশাপাশি বাস্তুতন্ত্রেও বাঁশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর শিকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ায় মাটির ক্ষয় রোধ করা যায়। বাংলাদেশের আবহাওয়াও ভুদুম বাঁশ চাষের উপযোগী।

বিদেশে যাচ্ছে দেশের বাঁশ

দেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে বাঁশ রপ্তানি করা হয়। ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৩৯৪ টন বাঁশ রপ্তানি করেছে বাংলাদেশ। এ থেকে আয় হয়েছে ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।

বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টেগ্রেটেড ট্রেড সলিউশনসের (ডব্লিউআইটিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র—এই চার দেশ বাংলাদেশ থেকে ২৪৫ দশমিক ৭৭ টন বাঁশ আমদানি করে। এর মূল্য ছিল প্রায় ৭১ হাজার ৭৪০ ডলার।

পরের বছর ২০২৪ সালে পাকিস্তান, কুয়েত, যুক্তরাজ্য, ভারত ও জাপান—এই পাঁচ দেশে বাংলাদেশ থেকে ১৪৮ দশমিক ৩৫ টন বাঁশ রপ্তানি হয়। এর মূল্য প্রায় ৬১ হাজার ৬৩০ ডলার।

সুমন গাজী, জাতীয় উদ্ভিদ উদ্যানের দর্শনার্থীউদ্যানে আগেও এসেছি, এই মোটা বাঁশ এখানেই দেখেছি। আর কোথাও চোখে পড়েনি। যতবার আসি, ততবার এই বাঁশে নজর আটকে যায়। এত মোটা বাঁশ দেখতেই ভালো লাগে।

দেশে বাঁশ উৎপাদনের অন্যতম উৎস গ্রামাঞ্চলের বসতবাড়ি ও ব্যক্তিমালিকানাধীন বাঁশবাগান। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলেও বাঁশ উৎপাদিত হয়। তবে ব্যক্তিমালিকানাধীন বাগান ও সংরক্ষিত বনাঞ্চল মিলিয়ে বছরে মোট কত বাঁশ উৎপাদিত হয়, তার হালনাগাদ পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৪ সালের জরিপ অনুযায়ী, বসতবাড়ি ও অন্যান্য ব্যক্তিমালিকানাধীন বন থেকে বছরে প্রায় ৬০ লাখ ২৭ হাজার বাঁশ উৎপাদিত হতো। সংরক্ষিত বনাঞ্চল থেকে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২২ লাখ ৬৫ হাজার ৫০০টি। দুই উৎস মিলিয়ে উৎপাদনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২ লাখ ৯২ হাজার ৫০০টি।

দেশে ভুদুম বাঁশের বাণিজ্যিক চাষ এখনো শুরু হয়নি। চারা উৎপাদনের জটিলতা দূর করা গেলে কাঠের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে পরীক্ষাগারে চারা উৎপাদনের গবেষণা সফলভাবে খামার পর্যায়ে পৌঁছাতে পারলে দেশের বাঁশশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বাঁশের ভুবনে সবুজ সম্ভাবনা

নভেম্বর ১৪, ২০২৬
পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: এক মঞ্চে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতারা
পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: এক মঞ্চে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতারা

ঢাকায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে পর্যটন খাতে তরুণদের কর্মসংস্থান বাড়াতে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতাদের সংযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
লো মেরিডিয়েনের ঢাকায় নতুন জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফার: আতিথিয়তাও যাঁর কাছে আরেক শিল্প
লো মেরিডিয়েনের ঢাকায় নতুন জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফার: আতিথিয়তাও যাঁর কাছে আরেক শিল্প

পৃথিবীর নানা প্রান্তে কাজের অভিজ্ঞতা, খাবারের প্রতি গভীর অনুরাগ আর শিল্পের প্রতি ভালোবাসা—সব মিলিয়ে গ্রেগর শ্মিট-কিফার এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আতিথেয়তাকে তিনি দেখেন কেবল সেবা নয়, বরং সংস্কৃতি, সৃজনশীলতা ও মানুষের সঙ্গে সংযোগের এক অনন্য শিল্প হিসেবে।

নভেম্বর ১৪, ২০২৬
নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব
নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব

নামের মিলের কারণে ২২ বছর ধরে একটি অস্ত্র মামলার ঝক্কি বয়ে বেড়াচ্ছেন ঢাকার দোহারের মো. আলমাস। ২০০৪ ও ২০১৮ সালে দুবার আটক হওয়ার পর ২০২৫ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার হন তিনি। এক বছর কারাগারে কাটিয়ে ১০ নভেম্বর বাড়ি ফিরেছেন। তাঁর জীবনের এই দীর্ঘ ভোগান্তির গল্প শুনেছেন আজহারুল হক

ঢাকার দোহারের মো. আলমাস

২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ। আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।

কিন্তু কারও কথা শোনেনি পুলিশ। হাতকড়া পরিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে যায়। দোহার থানাহাজতে এক রাত রেখে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে।

আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না। শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে! কান্নাকাটি করতাম। অন্য বন্দীরা আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এ সময় সবচেয়ে বেশি মনে পড়ত আমার মেয়ের মুখ। তাকে খুব মিস করতাম।

কী হয়েছিল

২০০৪ সালে আমার বয়স ১০ কি ১২ বছর। একদিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ পুলিশ পথ আটকে আমাকে আটক করে। খবর পেয়ে এলাকার লোকজন থানায় গিয়ে প্রতিবাদ করে। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।

২০১৮ সালেও আমাকে আটক করা হয়। তখন বুঝতে পারি, নামের মিলের কারণে অন্য একজনের মামলায় আমাকে আসামি হিসেবে খোঁজা হচ্ছে। জানতে পারি, ২০০২ সালের ১০ এপ্রিল ঢাকার মিরপুর থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামি দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন। মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়। জামিনে বেরিয়ে তিনি বিদেশে চলে যান। কিন্তু তাঁর নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় বিপদে পড়ি আমি। আমার নাম মো. আলমাস, বাবার নাম শেখ খলিল। মামলার আসামির নাম আলমাছ হোসেন, বাবার নাম খলিল আহমেদ। দুজনের ঠিকানাও প্রায় এক।

নাম প্রায় একই হলেও আমরা দুজন যে আলাদা মানুষ, এটা প্রমাণের জন্য আমাদের ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের কাছ থেকে সনদ নিই। কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারীও আমাকে সনদ দেন। সেসব সনদে উল্লেখ করা হয়, আমি ওই মামলার আসামি নই।

আমি কখনো ঢাকায় থাকিনি। মিরপুরও চিনি না। অথচ মামলার আসামি হিসেবে আমার নাম-ঠিকানা চলে এসেছে। আমার মায়ের নাম রাশনারা/রাসনারা বেগম। আর প্রকৃত আসামি আলমাছ হোসেনের মায়ের নাম সালমা আক্তার। এই তথ্যগুলো যাচাই করলেও হয়তো আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এত বছর ধরে এই হয়রানিও পোহাতে হতো না।

২০১৭ সালে বিয়ে করি। স্ত্রী (বন্যা আক্তার) প্রথম দিকে আমার এই মামলার ঝামেলার কথা জানতেন না। ২০১৮ সালে আবার আটক হওয়ার পর বিষয়টি জানতে পারেন। এর পর থেকে সংসারজীবনের সুখ-দুঃখের পাশাপাশি এই আইনি জটিলতাও তাঁকে আমার সঙ্গে সামলাতে হয়েছে।

২০১৮ সালের পর ভেবেছিলাম, এবার হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাব। চেয়ারম্যানদের সনদ নিয়েছি, নিজের পরিচয়ও জানিয়েছি। এরপর আর পুলিশ বাড়িতে আসেনি। আমাকেও আদালতে হাজিরা দিতে হয়নি। তাই ধীরে ধীরে স্বাভাবিক জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কার্তিকপুর বাজারের এক ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ শিখি। ধীরে ধীরে ইলেকট্রিকের কাজ করে সংসার চালাতে শুরু করি।

২০১৮ সাল থেকে বিদেশে যাওয়ার চেষ্টাও করতে থাকি। ২০২৫ সালে সৌদি আরবের ভিসাও হয়ে যায়। এ জন্য সাড়ে ৪ লাখ টাকা জমা দিয়েছিলাম। টাকাগুলো ঋণ করে জোগাড় করেছিলাম। কিন্তু বিদেশ যাওয়ার আগেই গ্রেপ্তার হই।

কে দেবে ক্ষতিপূরণ

কারাগারে থাকা অবস্থায় অন্য বন্দীরা একদিন আমাকে ডেকে বলেন, তোমাকে নিয়ে পত্রিকায় খবর হয়েছে। তাদের কাছ থেকে জানতে পারলাম, আমার মামলা নিয়ে একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। বেশি পড়ালেখা জানি না। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছি। অন্যরা আমাকে প্রতিবেদনটি পড়ে শোনান। খবরটি শুনে মনে হলো, এবার হয়তো একটা গতি হবে। হয়তো এবার ন্যায়বিচার পাব, মুক্তি পাব।

পরিবারের সদস্যরাও আমার মুক্তির জন্য আদালতে যান। ৮ নভেম্বর উচ্চ আদালত আমাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন। ১০ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। এক বছর পর বাড়ি ফিরেছি। স্বজন ও প্রতিবেশীরা এসেছে। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটেছে। কিন্তু এই এক বছরে আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। এক ছেলে ও এক মেয়ে, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করে তাকে দিন কাটাতে হয়েছে। মুক্তির নির্দেশের খবর পাওয়ার পরও দুই দিন কারাগারের ফটকে বসে আমার ফেরার অপেক্ষা করেছে।

কারাগার থেকে ফিরেছি ঠিকই, কিন্তু আগের মতো কাজে মন বসাতে পারি না। শরীর ও মন কোনোটাই আগের মতো নেই। বারবার মনে পড়ে বিনা অপরাধে কারাগারে কাটানো দিনগুলোর কথা। মনে হয়, ১২ মাসে আমার জীবন থেকে ১২ বছরের বেশি সময় কেড়ে নেওয়া হয়েছে। বন্দী থাকা অবস্থায় সৌদি ভিসাও বাতিল হয়ে যায়। টাকাগুলোও ঋণের বোঝা হয়ে থাকে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে, সরকার তার সঠিক বিচার করুক। যে অপরাধ আমি করিনি, তার জন্য কেন আমাকে এত বছর ধরে হয়রান হতে হলো? কেন এক বছর কারাগারে কাটাতে হলো? কেন ঋণের বোঝা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে?

২২ বছরে হারানো সময়, ভেঙে যাওয়া স্বপ্ন আর পরিবারের কষ্ট তো আর ফিরে পাব না। এখন শুধু চাই, আমার জীবনের এই ক্ষতির বিচার হোক।

নভেম্বর ১৪, ২০২৬
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগামীকাল শুরু হবে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

নভেম্বর ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসির পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ আছে।

নভেম্বর ১৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।