নামের মিলের কারণে ২২ বছর ধরে একটি অস্ত্র মামলার ঝক্কি বয়ে বেড়াচ্ছেন ঢাকার দোহারের মো. আলমাস। ২০০৪ ও ২০১৮ সালে দুবার আটক হওয়ার পর ২০২৫ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার হন তিনি। এক বছর কারাগারে কাটিয়ে ১০ নভেম্বর বাড়ি ফিরেছেন। তাঁর জীবনের এই দীর্ঘ ভোগান্তির গল্প শুনেছেন আজহারুল হক

ঢাকার দোহারের মো. আলমাস

২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ। আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।

কিন্তু কারও কথা শোনেনি পুলিশ। হাতকড়া পরিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে যায়। দোহার থানাহাজতে এক রাত রেখে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে।

আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না। শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে! কান্নাকাটি করতাম। অন্য বন্দীরা আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এ সময় সবচেয়ে বেশি মনে পড়ত আমার মেয়ের মুখ। তাকে খুব মিস করতাম।

কী হয়েছিল

২০০৪ সালে আমার বয়স ১০ কি ১২ বছর। একদিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ পুলিশ পথ আটকে আমাকে আটক করে। খবর পেয়ে এলাকার লোকজন থানায় গিয়ে প্রতিবাদ করে। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।

২০১৮ সালেও আমাকে আটক করা হয়। তখন বুঝতে পারি, নামের মিলের কারণে অন্য একজনের মামলায় আমাকে আসামি হিসেবে খোঁজা হচ্ছে। জানতে পারি, ২০০২ সালের ১০ এপ্রিল ঢাকার মিরপুর থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামি দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন। মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়। জামিনে বেরিয়ে তিনি বিদেশে চলে যান। কিন্তু তাঁর নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় বিপদে পড়ি আমি। আমার নাম মো. আলমাস, বাবার নাম শেখ খলিল। মামলার আসামির নাম আলমাছ হোসেন, বাবার নাম খলিল আহমেদ। দুজনের ঠিকানাও প্রায় এক।

নাম প্রায় একই হলেও আমরা দুজন যে আলাদা মানুষ, এটা প্রমাণের জন্য আমাদের ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের কাছ থেকে সনদ নিই। কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারীও আমাকে সনদ দেন। সেসব সনদে উল্লেখ করা হয়, আমি ওই মামলার আসামি নই।

আমি কখনো ঢাকায় থাকিনি। মিরপুরও চিনি না। অথচ মামলার আসামি হিসেবে আমার নাম-ঠিকানা চলে এসেছে। আমার মায়ের নাম রাশনারা/রাসনারা বেগম। আর প্রকৃত আসামি আলমাছ হোসেনের মায়ের নাম সালমা আক্তার। এই তথ্যগুলো যাচাই করলেও হয়তো আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এত বছর ধরে এই হয়রানিও পোহাতে হতো না।

২০১৭ সালে বিয়ে করি। স্ত্রী (বন্যা আক্তার) প্রথম দিকে আমার এই মামলার ঝামেলার কথা জানতেন না। ২০১৮ সালে আবার আটক হওয়ার পর বিষয়টি জানতে পারেন। এর পর থেকে সংসারজীবনের সুখ-দুঃখের পাশাপাশি এই আইনি জটিলতাও তাঁকে আমার সঙ্গে সামলাতে হয়েছে।

২০১৮ সালের পর ভেবেছিলাম, এবার হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাব। চেয়ারম্যানদের সনদ নিয়েছি, নিজের পরিচয়ও জানিয়েছি। এরপর আর পুলিশ বাড়িতে আসেনি। আমাকেও আদালতে হাজিরা দিতে হয়নি। তাই ধীরে ধীরে স্বাভাবিক জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কার্তিকপুর বাজারের এক ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ শিখি। ধীরে ধীরে ইলেকট্রিকের কাজ করে সংসার চালাতে শুরু করি।

২০১৮ সাল থেকে বিদেশে যাওয়ার চেষ্টাও করতে থাকি। ২০২৫ সালে সৌদি আরবের ভিসাও হয়ে যায়। এ জন্য সাড়ে ৪ লাখ টাকা জমা দিয়েছিলাম। টাকাগুলো ঋণ করে জোগাড় করেছিলাম। কিন্তু বিদেশ যাওয়ার আগেই গ্রেপ্তার হই।

কে দেবে ক্ষতিপূরণ

কারাগারে থাকা অবস্থায় অন্য বন্দীরা একদিন আমাকে ডেকে বলেন, তোমাকে নিয়ে পত্রিকায় খবর হয়েছে। তাদের কাছ থেকে জানতে পারলাম, আমার মামলা নিয়ে একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। বেশি পড়ালেখা জানি না। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছি। অন্যরা আমাকে প্রতিবেদনটি পড়ে শোনান। খবরটি শুনে মনে হলো, এবার হয়তো একটা গতি হবে। হয়তো এবার ন্যায়বিচার পাব, মুক্তি পাব।

পরিবারের সদস্যরাও আমার মুক্তির জন্য আদালতে যান। ৮ নভেম্বর উচ্চ আদালত আমাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন। ১০ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। এক বছর পর বাড়ি ফিরেছি। স্বজন ও প্রতিবেশীরা এসেছে। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটেছে। কিন্তু এই এক বছরে আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। এক ছেলে ও এক মেয়ে, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করে তাকে দিন কাটাতে হয়েছে। মুক্তির নির্দেশের খবর পাওয়ার পরও দুই দিন কারাগারের ফটকে বসে আমার ফেরার অপেক্ষা করেছে।

কারাগার থেকে ফিরেছি ঠিকই, কিন্তু আগের মতো কাজে মন বসাতে পারি না। শরীর ও মন কোনোটাই আগের মতো নেই। বারবার মনে পড়ে বিনা অপরাধে কারাগারে কাটানো দিনগুলোর কথা। মনে হয়, ১২ মাসে আমার জীবন থেকে ১২ বছরের বেশি সময় কেড়ে নেওয়া হয়েছে। বন্দী থাকা অবস্থায় সৌদি ভিসাও বাতিল হয়ে যায়। টাকাগুলোও ঋণের বোঝা হয়ে থাকে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে, সরকার তার সঠিক বিচার করুক। যে অপরাধ আমি করিনি, তার জন্য কেন আমাকে এত বছর ধরে হয়রান হতে হলো? কেন এক বছর কারাগারে কাটাতে হলো? কেন ঋণের বোঝা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে?

২২ বছরে হারানো সময়, ভেঙে যাওয়া স্বপ্ন আর পরিবারের কষ্ট তো আর ফিরে পাব না। এখন শুধু চাই, আমার জীবনের এই ক্ষতির বিচার হোক।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগামীকাল শুরু হবে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
এইচএসসির পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ আছে।
অংথেপ্রু মারমার কপাল, নাকের ওপর ও মাথার পেছনে ধারালো অস্ত্রের জখম রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবিরের লাশ হস্তান্তর করা হয়েছে। তাকে চাপা দেওয়া হাইয়েসের চালক ও মালিকের সন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
সাত দিন ধরে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sekh-hasina-aini-suzogei-bangladese-asben-ainmntree

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি’

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।