যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পরিবেশ ছাড়পত্র ছাড়াই কর্মযজ্ঞ, ‘এক্সিট প্ল্যান’-শূন্য মহাসড়ক

আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে অর্থ লোপাট ও কারিগরি নকশার গলদ ফুটে উঠলেও এর প্রশাসনিক ও কৌশলগত শূন্যতা আরও গভীর। অনুসন্ধানের শেষ পর্বে উঠে...

পরিবেশ ছাড়পত্র ছাড়াই কর্মযজ্ঞ, ‘এক্সিট প্ল্যান’-শূন্য মহাসড়ক
শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়...

শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত
৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ না দি‌লে হজযাত্রা অনিশ্চিত: হাব

“২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ না দি‌লে হজযাত্রা অনিশ্চিত: হাব
মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন, আকাশপথে বিমান বা‌হিনীর নজরদারি

মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ আকাশপথে নজরদারি চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন, আকাশপথে বিমান বা‌হিনীর নজরদারি
২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

আগামী বছরের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ

হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।

হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

পিএসজির কাছে হারের আগে চলতি মৌসুমে অপরাজিত ছিল বার্সেলোনা। এরপর এল ক্লাসিকোয় রিয়ালের কাছে হার। বড় মঞ্চে বার্সার সামর্থ্য নিয়ে তাই আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি সরকার এখন বৈদেশিক মুদ্রায় ঋণ পেতে অন্যান্য বিকল্প পথও খুঁজছে। এ জন্য আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মার্কিন ডলার ও ইউরোয় যেমন বন্ড ছাড়ার কথা ভাবা হচ্ছে, তেমনি জাপানি ইয়েনে সামুরাই বন্ড ও চীনা মুদ্রা ইউয়ানে পান্ডা বন্ড ছাড়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। এর মধ্যে ইউরো বন্ডটি হবে ডলারভিত্তিক। বিদেশি ঋণের উৎস বৃদ্ধি ও অর্থায়নের বিকল্প তৈরি করতে বন্ড ছেড়ে সব মিলিয়ে ১০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্য পূরণে লন্ডন, নিউইয়র্ক ও হংকংয়ের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা বা রোড শো আয়োজনের ইচ্ছা রয়েছে সরকারের। তবে কোন বন্ডে ঋণ নিলে খরচ কম হবে, তা নির্ভর করবে সুদের হার, মেয়াদ, বিনিময় হার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার ওপর।

জাপানের অভ্যন্তরীণ বাজারে বিদেশি সরকার বা প্রতিষ্ঠান জাপানি ইয়েনে যে বন্ড ছাড়ে, সেটি সামুরাই বন্ড নামে পরিচিত। এর মাধ্যমে জাপানের বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা যায়। অন্যদিকে চীনের অভ্যন্তরীণ বাজারে বিদেশি সরকার বা প্রতিষ্ঠান চীনা মুদ্রা ইউয়ানে যে বন্ড ছাড়ে তাকে বলা হয় পান্ডা বন্ড।

আর আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের প্রচলিত মাধ্যম হলো ডলারভিত্তিক ইউরো বন্ড। এখানে ইউরো বন্ড বলতে ইউরোপীয় মুদ্রা ইউরোতে বন্ড বোঝায় না।

বন্ড ছাড়ার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগান এবং হংকংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ব্রিজওয়ার্কস ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ডের কাঠামো নির্ধারণ, আইনি পরামর্শক ও ট্রাস্টি নির্বাচন, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মতো কাজ করবে এ প্রতিষ্ঠানগুলো।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ডলারে ঋণ নিলে ডলারে, ইয়েনে নিলে ইয়েনে এবং ইউয়ানে নিলে ইউয়ানে ঋণ ও সুদ পরিশোধ করতে হয়। তবে বিনিময় হার অনুকূলে না থাকলে ঋণের প্রকৃত খরচ বেড়ে যেতে পারে।

বন্ড ছাড়ার প্রক্রিয়াটিকে আকর্ষণীয় করতে ১৫-১৬ নভেম্বর কক্সবাজারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ঋণবিষয়ক সম্মেলনের আয়োজন করছে সরকার। ‘পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এ সম্মেলনে অংশ নিতে ৩০টি দেশের ১০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম।

জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়অর্থায়নের বিকল্প উৎসের সন্ধানে সরকার চেষ্টা করতেই পারে। তবে দেখতে হবে যে বন্ড ছেড়ে সংগ্রহ করা অর্থ দিয়ে আমরা কী করছি। বাণিজ্যিকভাবে লাভজনক নয়, এমন প্রকল্পে অর্থ খরচ করলে কিন্তু ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

কোন বন্ডে ঋণের খরচ কেমন

অর্থ বিভাগ গত জুলাইয়ে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। এই কমিটি বন্ডের পরিমাণ, মুদ্রা, মেয়াদ, সুদের হার, বাজার নির্বাচন ও ঝুঁকি পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।

এ বন্ড ইস্যুতে মার্কিন ডলার প্রাধান্য পেলেও জাপানি ইয়েন, চীনা ইউয়ানসহ বিভিন্ন দেশের মুদ্রায়ও ঋণ সংগ্রহের সম্ভাবনা রয়েছে। যেমন গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীনা মুদ্রা ইউয়ানে পান্ডা বন্ড ছাড়ার উদ্যোগ এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে মার্কিন ডলারের তুলনায় জাপানি ইয়েন বা চীনা ইউয়ানে ঋণের সুদের হার কম। কিন্তু ঋণ পরিশোধের সময় ইয়েন বা ইউয়ানের বিপরীতে ডলারের মূল্য বেড়ে গেলে বাংলাদেশের জন্য ঋণের খরচ বাড়তে পারে। আবার তখন যদি ডলারের মূল্য কমে যায়, তাহলে খরচ কমতে পারে। তাই বিনিময় হারজনিত ঝুঁকি কমাতে আগাম মুদ্রা বিনিময়ের চুক্তি করার সম্ভাবনা রয়েছে।

ডলারভিত্তিক বন্ডের ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সঙ্গে ঋণ পরিশোধের মুদ্রার মিল রয়েছে। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের বড় অংশ ডলারে আসে। ফলে ডলারে ঋণ নিলে মুদ্রা পরিবর্তনের প্রয়োজন তুলনামূলক কম হতে পারে। তবে ডলারের সুদের হার বেশি হলে বা ঋণের মেয়াদে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে চাপ বাড়বে।

অন্যদিকে সামুরাই বন্ডের মাধ্যমে জাপানের বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো এবং পান্ডা বন্ডের মাধ্যমে চীনের বড় পুঁজিবাজার ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু এসব বাজারে বিনিয়োগকারীরা কী সুদে ঋণ দিতে আগ্রহী, কী শর্ত আরোপ করবেন এবং বন্ড ছাড়তে কত খরচ হবে—সেগুলো আগে যাচাই করবে সরকার।

একমাত্র উদাহরণ প্রাণ গ্রুপের টাকা-বন্ড

বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ২০১৯ সালের ১১ নভেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার ‘বাংলা বন্ড’ ছাড়ে, যা ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমান। প্রাণ গ্রুপের উৎপাদন কার্যক্রম ও পণ্য বিতরণব্যবস্থা সম্প্রসারণে অর্থায়নের জন্য বন্ডটি ছাড়া হয়েছিল। তিন বছর মেয়াদি বন্ডটি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। উদীয়মান বাজারে বিনিয়োগে বিশেষায়িত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এই বন্ড কেনে।

লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক পরিচালক নিখিল রাঠি তখন বলেছিলেন, আইএফসির এই ঐতিহাসিক বন্ড বৈশ্বিক বাংলা বন্ডবাজার চালুর পথ তৈরি করেছে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি টাকার পরিচিতি বাড়িয়েছে।

প্রাণ-গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তখন সবারই চাওয়া ছিল বন্ডবাজার উন্মুক্ত হোক ও সম্প্রসারণ হোক। আমরাও চেয়েছিলাম আন্তর্জাতিক অভিজ্ঞতা। যত দূর মনে পড়ে, টাকা-বন্ডটি খুব ভালো ছিল। আমরা উপকার পেয়েছি। প্রয়োজনে আবার সে বাজারে যাব।’

ঋণ নিয়ে সতর্কতা প্রয়োজন

আন্তর্জাতিক বাজার থেকে বাণিজ্যিক শর্তে ঋণ নেওয়ার সুবিধা হচ্ছে অর্থায়নের নতুন উৎস তৈরি করা। এতে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বা দেশের অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর সুযোগ হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ঋণের নতুন উৎস তৈরি হয়।

এদিকে বন্ডের মাধ্যমে নেওয়া ঋণের অর্থ কী কাজে ব্যয় করা হবে—এ নিয়ে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে অর্থনীতিবিদদের। তাঁদের মতে, উৎপাদনশীল প্রকল্পে বিনিয়োগ করে আয় বাড়ানো গেলে ঋণ পরিশোধ সহজ হতে পারে। কিন্তু অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যয় হলে সুদ ও আসল পরিশোধের দায় বাড়বে।

অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের জন্য তাই ডলার, ইয়েন ও ইউয়ানের মধ্যে শুধু কম সুদের বন্ড বেছে নেওয়াই যথেষ্ট নয়। কোন মুদ্রায় ভবিষ্যৎ পরিশোধের ঝুঁকি কম, কোন বাজারে তুলনামূলক ভালো শর্ত পাওয়া যাবে এবং ঋণের অর্থ দিয়ে কতটা অর্থনৈতিক সুফল তৈরি করা সম্ভব—এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশের বন্ড ছাড়ার অতীত উদ্যোগ

বাংলাদেশ ২০১১ সালে প্রথম আন্তর্জাতিক বাজারে ৫০ কোটি ডলারের সার্বভৌম বন্ড ছাড়ার উদ্যোগ নেয়। এ নিয়ে ২০১২ সালে ৭ সদস্যের একটি কমিটিও গঠন করে। কিন্তু উদ্যোগটি তেমন এগোয়নি। ২০১৩ সালেও ৫০ কোটি ডলার সংগ্রহ করতে লন্ডনে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছিল। এ উদ্যোগেও অগ্রগতি হয়নি।

পরবর্তীকালে ২০১৪ সালে ২০০ কোটি ডলারের, ২০১৬ সালে ১০০-২০০ কোটি ডলারের, ২০২১ সালে এবং এর পরেও আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার বিষয়টি আলোচনায় আসে। তবে ঋণের ঝুঁকি, বাজার পরিস্থিতি ও অর্থায়ন–সংক্রান্ত উদ্বেগের কারণে কোনো উদ্যোগই এগোয়নি।

এ নিয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ‘অর্থায়নের বিকল্প উৎসের সন্ধানে সরকার চেষ্টা করতেই পারে। তবে দেখতে হবে যে বন্ড ছেড়ে সংগ্রহ করা অর্থ দিয়ে আমরা কী করছি। বাণিজ্যিকভাবে লাভজনক নয়, এমন প্রকল্পে অর্থ খরচ করলে কিন্তু ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, দুই বছর বা তিন বছরের জন্য ৮ থেকে ৯ শতাংশ সুদে বন্ড ছেড়ে ১০ বছর মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করলে কী দাঁড়াবে, এ অঙ্ক খুব জটিল নয়। সহজেই বোঝা যায়।’

আইএমএফ থেকে নতুন ঋণ পাওয়া না–পাওয়ার সঙ্গে সার্বভৌম বন্ড ছাড়ার উদ্যোগকে সম্পর্কযুক্ত মনে হয় কি না—এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘আমার মনে হয়, সরকার সমান্তরালভাবে এগোচ্ছে। তা হয়ে থাকলেও বিষয়টি নেতিবাচক নয়। বিদ্যমান বাস্তবতায় দেশে বহুমুখী অর্থায়ন উৎসের দরকার আছে।’

নভেম্বর ২, ২০২৬
জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা
জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা

বাড়িতে কয়েক দিনের খাবার, পানি, ওষুধ, টর্চলাইট ও রেডিও রাখার পরামর্শ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার। যুক্তরাজ্য ও ফ্রান্স নাগরিকদের তিন দিনের প্রস্তুতি নিতে বলছে। সুইডেন ও নরওয়েতে এক সপ্তাহ এবং জার্মানিতে ১০ দিনের প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। যুক্তরাজ্যে সরকারের আহ্বানের পর কয়েকটি প্রতিষ্ঠানে টিনজাত খাবার, রেডিও, টর্চলাইট ও পাওয়ার ব্যাংকের বিক্রিও বেড়েছে। কেন এত দেশ নাগরিকদের জরুরি সামগ্রী প্রস্তুত রাখতে বলছে? এর পেছনে কি আসন্ন কোনো যুদ্ধ বা বড় বিপর্যয়ের আশঙ্কা আছে?

বাড়িতে কয়েক দিনের খাবার, পানি, ওষুধ, টর্চলাইট ও রেডিও রাখার পরামর্শ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার

বিভিন্ন দেশের সরকারি নির্দেশনা এবং বিবিসি, নিউজউইক, স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তুতির পেছনে আছে একাধিক ঝুঁকি।

এর মধ্যে আছে প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া, সাইবার হামলা এবং বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইউরোপের কিছু দেশের প্রস্তুতিতে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনাও বিবেচনায় আছে।

তবে এসব নির্দেশনা থেকে নির্দিষ্ট কোনো যুদ্ধ বা বিপর্যয় আসন্ন বলে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি নেই।

যুক্তরাজ্যে কী হচ্ছে

গত ২২ অক্টোবর যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামের একটি প্রচারাভিযান শুরু করে। এর উদ্দেশ্য, জরুরি পরিস্থিতিতে নাগরিকেরা যেন অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিন নিজেদের মৌলিক প্রয়োজন মেটাতে পারে।

ব্রিটিশ সরকারের নির্দেশনায় একজনের জন্য প্রতিদিন তিন লিটার খাবার পানি, সহজে নষ্ট হয় না এমন খাবার, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, পাওয়ার ব্যাংক ও ব্যাটারিচালিত বা হাতল ঘুরিয়ে চালানো যায় এমন রেডিও রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার বলছে, ঝড়, বন্যা, বিদ্যুৎবিভ্রাট কিংবা সাইবার হামলার কারণে জরুরি পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারগুলো কিছুদিন নিজেরা চলতে পারলে উদ্ধার ও সহায়তাকারী সংস্থাগুলো বেশি বিপদে থাকা মানুষদের আগে সাহায্য করতে পারবে।

ব্যাংক অ্যাকাউন্টে নমিনি নির্বাচনের আগে যা জানা জরুরি

টিনজাত খাবার ও রেডিওর বিক্রি বেড়েছে

সরকারের আহ্বানের পর যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানে জরুরি সামগ্রীর বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে

সরকারের এই আহ্বানের পর যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানে জরুরি সামগ্রীর বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, সুপারমার্কেট চেইন আইসল্যান্ডে এক সপ্তাহান্তে টিনজাত খাবারের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। বোতলজাত পানির বিক্রিও বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যের গৃহস্থালির ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠান রবার্ট ডায়াস জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় তাদের রেডিও বিক্রি বেড়েছে ১৬০ শতাংশ।

যুক্তরাজ্যের ইলেকট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাপলিনের হিসাবে, সরকারি ঘোষণার পর রেডিওর বিক্রি ৯২ শতাংশ, টর্চলাইটের বিক্রি ২৮৪ শতাংশ এবং পাওয়ার ব্যাংকের বিক্রি ১০৬ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি আগের মাসের একই সময়ের সঙ্গে এই পরিসংখ্যানের তুলনা করেছে।

জরুরি পরিস্থিতির সরঞ্জাম বিক্রি করে এমন কয়েকটি ছোট প্রতিষ্ঠানও চাহিদা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে।

তবে এসব পরিসংখ্যান নির্দিষ্ট কয়েকটি বিক্রেতার। এ থেকে গোটা যুক্তরাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বা খাদ্যসংকট দেখা দিয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

সুপারমার্কেট চেইন আইসল্যান্ড জানিয়েছে, তাদের টিনজাত খাবারসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে।

অন্য দেশগুলো কী বলছে

যেসব দেশে জরুরি প্রস্তুতিবিষয়ক নির্দেশনা তুলে ধরা হয়েছে

২৮ অক্টোবর প্রকাশিত নিউজউইকের এক প্রতিবেদনে বিভিন্ন দেশের জরুরি প্রস্তুতিবিষয়ক নির্দেশনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো কানাডা, জাপান, মেক্সিকো ও নেদারল্যান্ডসেও তিন দিনের জরুরি সামগ্রী রাখার পরামর্শ আছে। সুইডেন ও নরওয়ে প্রায় এক সপ্তাহ এবং জার্মানি দিয়েছে ১০ দিনের প্রস্তুতির পরামর্শ।

ভারতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখতে বললেও সবার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ‘রেডি ডট গভ’-এও কয়েক দিন চলার মতো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নির্দেশনা আছে।

তবে সব দেশের নির্দেশনার কারণ এক নয়। জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে ঘূর্ণিঝড় এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্থানীয় জরুরি পরিস্থিতির জন্য আলাদা নির্দেশনা আছে।

এ ছাড়া এসব নির্দেশনার সবই নতুন নয়। অনেক দেশে দীর্ঘদিন ধরে দুর্যোগ প্রস্তুতির কর্মসূচি চালু আছে।

ইউরোপে কেন বাড়তি গুরুত্ব

ইউরোপীয় কমিশন ২০২৫ সালের মার্চে ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’ ঘোষণা করে

ইউরোপীয় কমিশন ২০২৫ সালের মার্চে ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’ ঘোষণা করে। এতে সদস্যদেশগুলোর নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটানোর সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় কমিশন বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা, সংঘাত, সাইবার নিরাপত্তার ঝুঁকি, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মোকাবিলায় সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন।

সুইডেনের সরকারি নির্দেশিকায় সংকটের পাশাপাশি যুদ্ধের পরিস্থিতির কথাও আছে। দেশটির নাগরিকদের এক সপ্তাহ চলার মতো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে।

তবে সুইডেনে যুদ্ধকালীন নাগরিক প্রস্তুতির নির্দেশনা নতুন নয়। দেশটির এমন নির্দেশিকা প্রকাশের দীর্ঘ ইতিহাস আছে। সাম্প্রতিক সংস্করণে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সিপিআর শেখা কেন জরুরি, কীভাবে দেওয়া হয়

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ৯০ দিনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনাগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে আলাদা উদ্যোগ নিয়েছে

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনাগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে আলাদা উদ্যোগ নিয়েছে।

২ নভেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ‘ফোর্ট্রেস আমেরিকা’ উদ্যোগের লক্ষ্য হলো, বাইরে থেকে সহায়তা না পেলেও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো যেন অন্তত ৯০ দিন কার্যক্রম চালিয়ে যেতে পারে।

এ জন্য বিদ্যুৎ ও জ্বালানির স্বনির্ভরতা, সরবরাহব্যবস্থা, জরুরি মজুত এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করার পরিকল্পনা আছে।

তবে এই ৯০ দিনের প্রস্তুতি সাধারণ নাগরিকদের জন্য দেওয়া কোনো নির্দেশনা নয়। এটি সামরিক স্থাপনাগুলোর কার্যক্রম সচল রাখার পরিকল্পনা।

তাহলে কি বড় কোনো বিপর্যয় আসছে

আধুনিক জীবনে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, ব্যাংকিং ও যোগাযোগব্যবস্থা পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে বড় ধরনের দুর্যোগ বা সাইবার হামলায় একটি পরিষেবা বন্ধ হলে অন্য পরিষেবাও ব্যাহত হতে পারে

বিভিন্ন দেশের প্রস্তুতির উদ্যোগকে একই ধরনের আসন্ন হুমকির সতর্কবার্তা হিসেবে দেখার সুযোগ নেই।

আধুনিক জীবনে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, ব্যাংকিং ও যোগাযোগব্যবস্থা পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে বড় ধরনের দুর্যোগ বা সাইবার হামলায় একটি পরিষেবা বন্ধ হলে অন্য পরিষেবাও ব্যাহত হতে পারে। সরকারি নির্দেশনাগুলোর মূল উদ্দেশ্য এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমানো।

ব্রিটিশ সরকারও স্পষ্ট করেছে, জরুরি প্রস্তুতি মানে একবারে বিপুল পরিমাণ খাবার বা পানি কিনে রাখা নয়। ঘরে আগে থেকেই থাকা সামগ্রী দেখে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে কিছু জিনিস যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনায় প্রতিবেশীদের খোঁজ রাখা, জরুরি যোগাযোগের নম্বর লিখে রাখা এবং যাঁদের বিশেষ সহায়তা প্রয়োজন, তাঁদের কথা বিবেচনা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থাৎ বিভিন্ন দেশের এই উদ্যোগের মূল বার্তা হলো সম্ভাব্য সংকটের জন্য আগে থেকে প্রস্তুত থাকা। এসব আসন্ন যুদ্ধ বা খাদ্যসংকটের নিশ্চিত পূর্বাভাস নয়।

সূত্র: বিবিসি, নিউজউইক, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান, ইউরোপীয় কমিশন, সুইডিশ সিভিল ডিফেন্স অ্যান্ড রেজিলিয়েন্স এজেন্সি ও যুক্তরাষ্ট্রের রেডি ডট গভ

ফ্রিজের ওপর সাইবার হামলার কথা আগে শুনেছেন? ফ্রান্সের শত শত সুপারমার্কেটে এমনটা হলো কেন

নভেম্বর ২, ২০২৬
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/dui-hat-nei-pa-diye-likhei-ebaroo-jipie-5-pelen-rfikul

নভেম্বর ২, ২০২৬
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল

দুর্ঘটনায় দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন চট্টগ্রামের রফিকুল ইসলাম। তাঁর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ২, ২০২৬
লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো

‘কোম্পানি এখনো কিছুই দেয়নি। কোনো টিকিট হয়নি, তারা দিলে আমরা টিকিট দিয়ে যাত্রী নিব। আমরা চাই, নতুন ব্যবস্থা ভালোভাবে কার্যকর করা হোক।’

কথাগুলো বলছিলেন পিপিবি নামের সদ্য গঠিত নতুন বাস কোম্পানির এক বাসচালকের সহকারী বিল্লাল হোসেন। এই বাসের আগের নাম ছিল পরিস্থান পরিবহন। রোববার থেকে বাসটির ওপর নতুন স্টিকার টানানো হয়েছে।

রাজধানীর আবদুল্লাহপুর বা ধউর থেকে ঘাটারচর রুটে চলাচলের জন্য ঢাকা শহরের পূর্বাংশে চলাচলের জন্য গঠিত হয়েছে প্রজাপতি, পরিস্থান ও বিকাশ পরিবহনের সমন্বয়ে গঠিত নতুন এই বাস কোম্পানি-পিপিবি পরিবহন। বাস রুট রেশনালাইজেশন (কোম্পানিভিত্তিক বাস সেবা) উদ্যোগের আওতায় গঠিত ছয়টি রুটের একটিতে চলাচল করা এই বাসগুলোর নতুন নিয়ম মানার কথা। তবে বাসের স্টিকার বা নাম পরিবর্তন ছাড়া আর কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি।

লক্কড়ঝক্কড় বাসে নতুন স্টিকার

সরেজমিনে আজ সোমবার দুপুর থেকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে। তবে এর নিচে আগের নাম প্রজাপতি কিংবা পরিস্থান লেখাও পড়া যাচ্ছে। বাসগুলোর অবস্থা আগের মতোই লক্কড়ঝক্কড়।

নতুন নিয়মে নির্দিষ্ট কাউন্টার বা টিকিট বিক্রয়কেন্দ্র থেকে যাত্রী ওঠানো ও নামানোর কথা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যত্রতত্রই যাত্রী ওঠানামা করছিল বাসগুলো।

বেলা আড়াইটার দিকে বিমানবন্দর এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় কয়েকটি বাসকে। এর মধ্যে পিপিবির একটি বাসের চালকের সহকারী ‘মিরপুর’, ‘মিরপুর’ বলে যাত্রীদের ডাকছিলেন। এলাকাটিতে বাসের টিকিট কাটার কোনো বুথ বা কাউন্টার দেখা যায়নি। সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা থাকায় বাসগুলো অবশ্য বেশি সময় দাঁড়াতে পারেনি।

বিমানবন্দরের পর কাওলা, লা মেরিডিয়ান, খিলক্ষেত, কুড়িল, শেওড়া, কুর্মিটোলা, র‍্যাডিসন ব্লু পর্যন্ত পুরো সড়কেই যাত্রী ওঠানো–নামানো করেছে বাসটি। খিলক্ষেতে আসার পর বাসের সব আসন পূর্ণ হয়। কুড়িল সিগন্যালে বাসটিতে যাঁরা ওঠেন, তাঁরা দাঁড়িয়ে থাকেন। র‍্যাডিসন ব্লু-সংলগ্ন এলাকা থেকে বাসটি কালশী যাওয়ার ফ্লাইওভারে ওঠে।

ফ্লাইওভারে ওঠার পর ভাড়া নিতে আসেন বাসটির চালকের সহকারী। তাঁকে নতুন ব্যবস্থায় টিকিটের কথা জিজ্ঞেস করলে বলেন, ‘কোম্পানি না দিলে আমরা কী করব। আমাদের তো কিছু করার নেই। টিকিট চালু হলে আমরাও টিকিটে যাত্রী নিব।’

মিরপুরগামী বাসটি কালশী ফ্লাইওভার থেকে নামার পর পল্লবী পর্যন্ত আসার পথে যেখানেই যাত্রী পেয়েছে, সেখানেই থেমেছে, যাত্রী ওঠানো–নামানো করেছে। এই সড়কের কোথাও কোনো টিকিট কাউন্টার বা টিকিট সংগ্রহের বুথ দেখা যায়নি। অথচ রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে বাসগুলোর নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠানামা করানোর কথা।

গতকাল বিকেলে পল্লবীতে পিপিবি পরিবহনের পরপর চারটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। এর মধ্যে দুটিতে নতুন স্টিকার দেখা গেছে। বাকি দুটির একটিতে ছিল ‘প্রজাপতি’ ও অন্যটিতে ‘পরিস্থান’ লেখা।

একই অবস্থা দেখা গেছে, গাজীপুরের শিববাড়ী থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির রুটে চলাচল করা ভিআইপি পরিবহনের ক্ষেত্রেও। এই কোম্পানির বাসগুলোও চলছে আগের মতোই। বিমানবন্দর হয়ে ফার্মগেট এলাকা পর্যন্ত কোনো টিকিট কাউন্টার চোখে পড়েনি। যাত্রীদের ওঠানামা করানো হয় মূল সড়কেই। ফার্মগেট এলাকায় যাত্রীদের নামানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরপরই, মূল সড়কে।

শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করার কথা ভিআইপি পরিবহন নামের এই বাস কোম্পানির। কোম্পানিটি দীর্ঘদিন ধরে বাস চালাচ্ছে। পুরোনো রুটে নতুন ব্যবস্থায় তাদের চলার কথা।

‘সবকিছুতে তাড়াহুড়ো হয়েছে’

ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দূরত্বের এই নতুন রুটে ১৯০টি বাস পরিচালনা করবে পিপিবি সিটি সার্ভিস। এতে প্রজাপতি ও পরিস্থান পরিবহনের কিছু বাস স্টিকার পরিবর্তন হলেও গতকাল পর্যন্ত বিকাশ পরিবহনের কোনো বাস যুক্ত হয়নি।

এই রুটের একজন লাইনম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সবকিছুতে তাড়াহুড়ো হয়েছে। এখনই কিছু হবে না। নতুন ব্যবস্থা ভালো। কিন্তু আমরা তো এখনো কিছুই পাইনি।’

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে রোববার থেকে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়। প্রাথমিকভাবে এসব রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস। দুটি রুটে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি বাস চালানো হবে।

উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সংস্থাটির সূত্র জানিয়েছে, শুরুতে পুরোনো বাস দিয়েই এই সেবার যাত্রা শুরু হবে। বাসগুলো রং করে নামানো হচ্ছে। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ছয়টি কোম্পানিকে।

নভেম্বর ২, ২০২৬
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অনেকে বিকল্প জমি না পেয়ে আত্মীয়দের বাড়ি, রাস্তার পাশের অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন। তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

নভেম্বর ২, ২০২৬
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত

পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে আজ সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ তৈরি পোশাকশিল্পের। গতকাল রোববার ৫২৯ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকেরা গত সপ্তাহ থেকে আন্দোলনে নামেন। এর মধ্যে গতকাল পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। সেদিনই গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় শ্রমিকদের।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, আজ ৬৭৯ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান। এর মধ্যে মিরপুরের ৬৫, গাজীপুরের ৩৮২, সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার ৯ কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ১৬ লাখ ৯২ হাজার ৭৮২ জন শ্রমিক।

জানা যায়, গাজীপুরে কালিয়াকৈরে অবস্থিত দেশীয় একটি জুতার কারখানায় সকালে উৎপাদন শুরু হলেও নয়টার দিকে আন্দোলনকারীদের চাপে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া আশুলিয়ার পিকার্ড বাংলাদেশের উৎপাদনও ব্যাহত হয়েছে।

পোশাকশিল্প খাতের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকালে সচিবালয়ে মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কারখানা চালাচ্ছি না—এ কথা ঠিক নয়। আসল কথা হচ্ছে চালাতে পারছি না। আগামীকাল মঙ্গলবার কারখানা চালু রাখার চেষ্টা করব। না পারলে বন্ধ রাখার সিদ্ধান্তের পথে যেতে হবে।’ কেন চালু রাখতে পারছেন না—এমন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, কারখানার সামনে মিছিল, বাইরে থেকে কারখানায় ঢিল ইত্যাদি চলছিল। মজুরি বোর্ড গঠিত হওয়ার পর শ্রম অসন্তোষের কোনো কারণ নেই।

অপর এক প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘শ্রমিকনেতা থেকে শুরু করে সবাই চেষ্টা করছেন। আশা করছি, কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।’ কারখানা বন্ধ থাকায় প্রতিদিন কত কোটি টাকা লোকসান হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো হিসাব আমাদের কাছে নেই।’তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, আজ ৬৭৯ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান। এর মধ্যে মিরপুরের ৬৫, গাজীপুরের ৩৮২, সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার ৯ কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ১৬ লাখ ৯২ হাজার ৭৮২ জন শ্রমিক।

জানা যায়, গাজীপুরে কালিয়াকৈরে অবস্থিত দেশীয় একটি জুতার কারখানায় সকালে উৎপাদন শুরু হলেও নয়টার দিকে আন্দোলনকারীদের চাপে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া আশুলিয়ার পিকার্ড বাংলাদেশের উৎপাদনও ব্যাহত হয়েছে।

পোশাকশিল্প খাতের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকালে সচিবালয়ে মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কারখানা চালাচ্ছি না—এ কথা ঠিক নয়। আসল কথা হচ্ছে চালাতে পারছি না। আগামীকাল মঙ্গলবার কারখানা চালু রাখার চেষ্টা করব। না পারলে বন্ধ রাখার সিদ্ধান্তের পথে যেতে হবে।’ কেন চালু রাখতে পারছেন না—এমন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, কারখানার সামনে মিছিল, বাইরে থেকে কারখানায় ঢিল ইত্যাদি চলছিল। মজুরি বোর্ড গঠিত হওয়ার পর শ্রম অসন্তোষের কোনো কারণ নেই।

অপর এক প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘শ্রমিকনেতা থেকে শুরু করে সবাই চেষ্টা করছেন। আশা করছি, কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।’ কারখানা বন্ধ থাকায় প্রতিদিন কত কোটি টাকা লোকসান হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো হিসাব আমাদের কাছে নেই।’

নভেম্বর ২, ২০২৬
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

নভেম্বর ২, ২০২৬
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ

হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।

নভেম্বর ২, ২০২৬
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের রোববারের সমাবেশ একদিকে যেমন ছিল বিজেপি-বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ, অন্যদিকে শরিক দলগুলোর কাছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ সাজানোর একটা সুযোগ বলে অনেকে মনে করছেন।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।

নভেম্বর ২, ২০২৬
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
মিয়ানমারে বিমান হামলায় শিশুসহ নিহত ১৫
মিয়ানমারে বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। হামলার শিকার হয় কিয়াউকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদন। এসব হামলায় রাখাইন প্রদেশে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

নভেম্বর ২, ২০২৬
সৌদিতে কর্মরত প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা
সৌদিতে কর্মরত প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

নভেম্বর ২, ২০২৬
বিশ্ববাজারে কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসায় সোমবার (২ নভেম্বর) একদিনেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়।

নভেম্বর ২, ২০২৬
বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সড়কে থ্রি হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নভেম্বর ২, ২০২৬
৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ না দি‌লে হজযাত্রা অনিশ্চিত: হাব
৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ না দি‌লে হজযাত্রা অনিশ্চিত: হাব

“২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

নভেম্বর ২, ২০২৬
শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত
শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
পরিবেশ ছাড়পত্র ছাড়াই কর্মযজ্ঞ, ‘এক্সিট প্ল্যান’-শূন্য মহাসড়ক
পরিবেশ ছাড়পত্র ছাড়াই কর্মযজ্ঞ, ‘এক্সিট প্ল্যান’-শূন্য মহাসড়ক

আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে অর্থ লোপাট ও কারিগরি নকশার গলদ ফুটে উঠলেও এর প্রশাসনিক ও কৌশলগত শূন্যতা আরও গভীর। অনুসন্ধানের শেষ পর্বে উঠে এসেছে পরিবেশ ছাড়পত্রহীন কাজ, প্যাকেজওয়ারী কাজের চরম অসঙ্গতি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বকরণের কোনো ‘এক্সিট প্ল্যান’ না রাখার তথ্য। রাইজিংবিডি ডটকমের পাঠকদের জন্য ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।

নভেম্বর ২, ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬