আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম

ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের জন্য আইজিপির ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।

সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার

সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের সাবেক সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার ইউনেস্কোর নাম জালিয়াতি ও অর্থ তছরূপকাণ্ডে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করার জন্য ডেকে পাঠ...

সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর করার ঘোষণাকে কেন্দ্র করে ওই মাঠে থাকা মেলার স্থাপনা ভাঙচুর করার অভিযোগ উঠেছে শেকৃবি শিক্ষার্থীদের বিরুদ্ধে।

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের
সংসদকে কেন্দ্র করে সংসদীয় ফ্যাসিবাদ শুরু হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেছেন, দলটি (বিএনপি) ক্ষমতায় এসে যে রাজনীতি শুরু করেছে, তাতে গণতন্ত্রের পথ আবারও রুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংস...

সংসদকে কেন্দ্র করে সংসদীয় ফ্যাসিবাদ শুরু হয়েছে: মিয়া গোলাম পরওয়ার
অবশেষে শ্যালিকাকে তালাক দিলেন মাসুদ

এর আগে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে নিজের এক স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাসুদ রানা। তবে তখন কোন স্ত্রীকে তালাক দেবেন, তা স্পষ্ট করেননি। প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার ক...

অবশেষে শ্যালিকাকে তালাক দিলেন মাসুদ
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ প...

গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা।

‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর অবৈধভাবে অর্জিত ১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।

ঢাকার বিশেষ জজ আদালত ৯–এর বিচারক আব্দুস সালাম আজ বুধবার এই রায় ঘোষণা করেন। রায়ে শ্যামল কৃষ্ণকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারা ভোগ করতে হবে।

দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় জামিনে থাকা শ্যামল কৃষ্ণ দাস আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাঁর উপস্থিতিতেই রায় ঘোষণা করেন। পরে তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, শ্যামল কৃষ্ণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তিনি নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণী দুদকে জমা দেন।

দাখিল করা সম্পদ বিবরণীতে শ্যামল কৃষ্ণ দাস ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকা পারিবারিক ব্যয় যোগ করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার ১৭ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। অবশিষ্ট ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে ওই সম্পদকে জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত করে দুদক।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ এপ্রিল শ্যামল কৃষ্ণ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান। এরপর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করলেন আদালত।

অক্টোবর ২৮, ২০২৬
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী

ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ীকে জামিন দিয়েছেন আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ২৮, ২০২৬
তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ দুই কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে কলসিন্দুর ও তেঁতুলতলা। কলসিন্দুরের হয়ে গোল করেন আকলিমা আক্তার, তেঁতুলতলার জয়সূচক গোলটি করেন রিতু শিকদার।

অক্টোবর ২৮, ২০২৬
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন

রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ শুরুতেই বাধার মুখে পড়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার তাঁরা মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরও করেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়সংলগ্ন এই মাঠের জায়গাটি তাঁদের। এখানে তাঁরা কৃষিবিষয়ক গবেষণার কাজও করেন। মাঠটিতে সচিবালয় স্থাপন করা হলে একদিকে তাঁরা গবেষণার জায়গা হারাবেন, অন্যদিকে কৃষিবিষয়ক গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে সচিবালয় স্থাপন করা হলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ওই জায়গাটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা হিসেবে শিক্ষার্থীরা যে দাবি করছেন সেটি সঠিক নয়। এটি গণপূর্তের নামে। তারপরেও শিক্ষার্থীরা কেন এ দাবি করছেন সেটি খতিয়ে দেখা হবে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ২০২৯ সালে নতুন জায়গায় সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয় স্থানান্তর করা হলে পুরান ঢাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয় ও অধস্তন আদালত সচিবালয়ের বর্তমান জায়গায় স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে আবদুল গনি রোডে ১৭ দশমিক ৫৭ একর জায়গার ওপর বাংলাদেশ সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১,২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হয়। এসব ভবন ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এসব স্থাপনায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, এ বিষয়ে একনেক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থাপনের লক্ষ্যে স্থাপত্য অধিদপ্তর ধারণাগত স্থাপত্য নকশা প্রণয়ন করেছে। ওই নকশা অনুযায়ী, প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় মোট প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট আয়তনের স্থাপনা নির্মাণ করা হবে। এতে তিনটি বেসমেন্টসহ ১৪টি ১২তলা ভবন থাকবে। ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, যার মধ্যে ২০০টি ভূ-উপরিস্থ পার্কিং। এ ছাড়া মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন দুটি বহুমুখী হল, একটি ক্যাফেটেরিয়া ও একটি ডাকঘরসহ অন্যান্য স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধারের ব্যবস্থা রাখা হয়েছে।

শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন

নতুন জায়গায় সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজও শুরু হয়েছে। এদিকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে পাশাপাশি দুটি মেলার আয়োজন চলছে। সেখানে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ আয়োজনের প্রস্তুতি চলছিল। পাশেই এক সপ্তাহব্যাপী ‘যুব মেলা’ নামে আরেকটি মেলার আয়োজন করা হয়েছে। মেলা দুটির জন্য মাঠে ফটক ও বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিল। গতকাল দুপুরের আগে শেকৃবির শতাধিক শিক্ষার্থী মাঠে গিয়ে মেলার স্থাপনা ভাঙচুর করেন। এর আগের দিনও তাঁরা প্রতিবাদ জানান।

গতকাল বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আশির দশকে হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে মেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হয়েছিল। কিন্তু পরে তা আর বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। জায়গাটি ফেরত পেতে বিভিন্ন সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি চালাচালি হয়েছে বলে জানান তাঁরা।

পুরোনো বাণিজ্য মেলার মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৮ অক্টোবর

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় যেহেতু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুতরাং জায়গার বিষয়ে ভালোভাবে জেনেবুঝেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারে জরুরি সিন্ডিকেট সভা ডাকা এবং এ বিষয়ে হাইকোর্টে রিট করার দাবি জানানো হয়।

চিঠিতে শিক্ষার্থীরা দাবি করেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি এবং কৃষি গবেষণার জন্য অত্যন্ত মৌলিক ও অপরিহার্য। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা এই গবেষণার মাঠের রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁদের মতে, ঢাকার মতো জনবহুল ও অপরিকল্পিত নগরের প্রাণকেন্দ্রে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত পরিবেশগত দিক থেকে চরম অপরিণামদর্শী। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও কৃষি গবেষণার জন্য মারাত্মক হুমকি।

সচিবালয় সরিয়ে নেওয়া হচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদন

এ জন্য তিন দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা করে মাঠটিকে শেকৃবির নিজস্ব গবেষণার মাঠ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করার ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে শেকৃবির এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠের পাশে বিশ্ববিদ্যালয় ছাড়াও একাধিক সরকারি হাসপাতাল রয়েছে। সেখানে সচিবালয় স্থাপন করা হলে এসব হাসপাতালের কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। তাঁরা কোনোভাবেই সেখানে সচিবালয় হতে দেবেন না।

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

অক্টোবর ২৮, ২০২৬
হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা
হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা

২৮ অক্টোবর বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় বন্ধুসভার কার্যালয়ে তানভীরের মা-বাবার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় তানভীরও হুইলচেয়ারে বসা ছিল। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

অক্টোবর ২৮, ২০২৬
মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ মিরপুর টেস্টের প্রথম দিনের বিভিন্ন মুহূর্ত দেখুন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়।

অক্টোবর ২৮, ২০২৬
দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি
দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি

ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়

ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তাঁর দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে।

গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)। তাঁদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে পৌরসভার আলাবক্স মজুমদার বাড়ির একটি ভবনের নিচতলায় মুখোশধারী তিন ব্যক্তি প্রবেশ করেন। তাঁরা বারান্দার দরজা দিয়ে শয়নকক্ষে ঢুকে গৃহবধূ আয়েশা আক্তারের মুখ চেপে ধরেন। এ সময় তাঁরা আয়েশা আক্তারের ১২ বছর ও ৮ বছর বয়সী দুই মেয়েকে মারধর করেন। পরে আয়েশা ও তাঁর দুই মেয়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গলা, কান ও নাকে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন।

আয়েশা আক্তার জানান, চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা তাঁকে কিল–ঘুষি মারেন। পরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘর তল্লাশি করে দেড় ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে তাঁরা পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে ঘটনার আগে দিনের বেলায় ওই বাসার আশপাশে তিন অপরিচিত ব্যক্তির চলাফেরার তথ্য পাওয়া যায়। পরে ফুটেজের সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। থানায় নেওয়ার পর ভুক্তভোগী নারী ও তাঁর দুই মেয়েও তাঁদের শনাক্ত করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, গতকাল রাতে ভুক্তভোগী পরিবারের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
যে গল্পের নায়িকা আমার মা
যে গল্পের নায়িকা আমার মা

ঈদের ঠিক আগের দিন, যেদিন আমাদের বাবা মারা যান সড়ক দুর্ঘটনায়, তখন সালটা ২০১২, বাড়িতে আমরা তিন ভাই–বোন আর আমার মা।

আমি সেবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আর আমার ছোট দুই বোনের একজন এসএসসি পরীক্ষার্থী আর অন্যজন ক্লাস টুয়ের ছাত্রী।

গল্পটা যতটা না আমাদের নিয়ে, তার চেয়ে বেশি আমাদের মাকে নিয়ে। মায়ের বয়স তখন কত হবে, ৩৮ বা ৩৯ বছর। সঙ্গে সরকারি চাকরি করা আমার বাবার পেনশনের অল্প কিছু টাকা আর আমরা তিন ভাই–বোনকে নিয়ে আমাদের মায়ের নতুন করে জীবনের এক কঠিন যাত্রা শুরু।

গল্প বলতে গেলে অনেক কিছুই চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে, এরপর একটু একটু করে গুছিয়ে আমার বাবার বলা শেষ কথাটা, যেটা তিনি তাঁর সেক্টর কমান্ডারকে বলেছিলেন, ‘স্যার, আমার সন্তানদের দেখে রাখতে বলবেন আমার স্ত্রীকে।’ সেটাকে মূলমন্ত্র মেনে আমার মা এতগুলো বছর পাড়ি দিয়েছেন।

অনেক মানুষের কাছে থেকে অনেক ধরনের কথা শুনেও উনি দমে থাকেননি, আমার মা নিজের মহিমায় জীবনকে এগিয়ে নিয়ে গেছেন।

তাঁর দুই মেয়ের বড় মেয়ে মাস্টার্স শেষ করে এখন ঢাকায় পুরোদস্তুর সংসারী, স্বামী চাকরির কথা বললেও তাঁর দুই সন্তান ও সংসারের দিকেই মনোনিবেশ করেছেন। স্বামীও বাংলাদেশের একটা স্বনামধন্য প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আছেন।

আর ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং তাঁকেও যথারীতি বিয়ে দিয়েছেন। তাঁর স্বামীও বাংলাদেশের একটা সরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে চাকরি করছেন।

আর সব শেষে তাঁর বড় ছেলে আমি নিজে বস্ত্রপ্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একটা বহুজাতিক কোম্পানির সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার হিসেবে চায়নায় কর্মরত আছি।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

এই কথাগুলো বলার উদ্দেশ্যে হলো, আজকের এই জায়গায় আসতে মাঝখানে আমার মায়ের কেটে গেছে দীর্ঘ ১৪টি বছর। একা একাই যুদ্ধ করেছেন, ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন, তাঁদের একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে দিয়েছেন এবং সর্বপরি আমাদের ঘিরে আর আমাদের বাবার শেষ কথাটিকে আগলে রেখে জীবন পার করে দিচ্ছেন।

সফলতার কি সংজ্ঞা হয়, সেই বইয়ের ভাষা আমার মা না জানলেও আমার চোখে মনে হয়, আমার মা তাঁর যুদ্ধে জয়ী সফল একজন নারী।

বাবা মারা যাওয়ার পরে স্কুলে চাকরি করেছেন সংসার চালানোর জন্য। তিনি নিজে এবং আমার বোনেরাও কষ্ট করেছেন আমাকে পড়াশোনা করানোর জন্য, সেটা আসলে কখনোই ভোলার নয়।

প্রায় মাসখানেক আগে ভিসা পেয়ে আমার মা আমাদের কাছে চায়নায় বেড়াতে এলেন, জীবনের প্রথম বিমানযাত্রা; নতুন দেশ, অপরিচিত ভাষা, অপরিচিত মানুষ আর এই ভিড়ের মধ্যে কেবল পরিচিত তাঁর ছেলের মুখ।

আমার মাকে আমি এখানকার সমুদ্র দেখিয়েছি, পাহাড় দেখিয়েছি। তাঁর চোখমুখের আনন্দ দেখে আমার কাছে মনে হয়েছে, আমার মায়ের গত ১৪ বছরের কষ্টের পরের হাসি। আর আমার সফলতা ওইটুকুর মধ্যেই।

মধ্যবিত্তদের কাছে এতটুকুই স্বপ্নই হয়তো থাকে যে একদিন আমার মা কিংবা বাবাকে পৃথিবী দেখাব। ছোটবেলার সেই আজন্মলালিত স্বপ্ন, জানি যে আমার বাবাকে নিয়ে পূরণ করতে পারব না, কিংবা এত বড় পৃথিবীর সবটুকুও আমার মাকে হয়তো দেখানো সম্ভব নয়; কিন্তু এই যে স্রষ্টা এতটুকু করতে দিয়েছেন, এখানেই আমার জীবনের সার্থকতা। আমার প্রাপ্তি।

স্রষ্টা আমার মাকে শতবছরের আয়ু দিন, আর এই ভালোবাসায় যেন ভরে থাকে তাঁর বাকিটা জীবন।

*সাজ্জাদুল ইসলাম তুষার, সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার ,টিবি গ্রুপ

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার

নওগাঁ সদর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলামকে রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়া পরিবারের হার ২০০৫ সালের ৫২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৯২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
‘ধুরন্ধর টু’-এর সস্তা নকল শাহরুখের ‘কিং’, পোস্টার ঘিরে বিতর্ক
‘ধুরন্ধর টু’-এর সস্তা নকল শাহরুখের ‘কিং’, পোস্টার ঘিরে বিতর্ক

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অক্টোবর ২৮, ২০২৬
বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন: রিজভী
বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন: রিজভী

বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত উজানে বাঁধ ও প্রকল্প নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় আমাদের নদ-নদীগুলো শুকিয়ে যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড
অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

অক্টোবর ২৮, ২০২৬
বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত
বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত

রাজধানীর কাঁচপুরে মহাসড়ক পারাপারের জন্য পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন শফিকুল ইসলাম (৩৫)। তার কোলে ছিল চার বছর বয়সী শিশুসন্তান বিপুল সরকার। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

অক্টোবর ২৮, ২০২৬
ইবিতে ‘সান্ধ্য আইন’ চালুর সিদ্ধান্ত হয়নি, ছড়ানো খবর গুজব: উপাচার্য
ইবিতে ‘সান্ধ্য আইন’ চালুর সিদ্ধান্ত হয়নি, ছড়ানো খবর গুজব: উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, “সান্ধ্য আইন চালু নিয়ে যে প্রচারণা চলছে, তা প্রশাসন অনুমোদন করেনি।

অক্টোবর ২৮, ২০২৬
বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই
বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

বাগেরহাটের সদর উপজেলায় বাংলালিংক সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিন ইসলামকে (৩৫) কুপিয়ে নগদ টাকা ও সিমকার্ড ছিনতাই করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬