অবৈধ পথে বিদেশে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে ব্যক্তি ও তার পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসুতে বিজয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল
বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

বাগেরহাটের সদর উপজেলায় বাংলালিংক সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিন ইসলামকে (৩৫) কুপিয়ে নগদ টাকা ও সিমকার্ড ছিনতাই করা হয়েছে।

বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই
ইবিতে ‘সান্ধ্য আইন’ চালুর সিদ্ধান্ত হয়নি, ছড়ানো খবর গুজব: উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, “সান্ধ্য আইন চালু নিয়ে যে প্রচারণা চলছে, তা প্রশাসন অনুমোদন করেনি।

ইবিতে ‘সান্ধ্য আইন’ চালুর সিদ্ধান্ত হয়নি, ছড়ানো খবর গুজব: উপাচার্য
বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত

রাজধানীর কাঁচপুরে মহাসড়ক পারাপারের জন্য পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন শফিকুল ইসলাম (৩৫)। তার কোলে ছিল চার বছর বয়সী শিশুসন্তান বিপুল সরকার। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহন নামে একটি বাসের ম...

বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত
অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড
বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন: রিজভী

বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত উজানে বাঁধ...

বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন: রিজভী

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

পুলিশের টিকিট সমাচার
পুলিশের টিকিট সমাচার

৮০ বছর বয়সী এক ভদ্রলোক এবং মধ্য বয়সী এক নারী কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, অ্যাকসিডেন্ট করার পর থেকে তাঁরা আর ড্রাইভ করেন না। প্রয়োজনে উবার কল করেন। ড্রাইভিং লাইসেন্সটি ফটো আইডি হিসেবে তাঁরা ব্যবহার করেন। যাঁরা ড্রাইভিংয়ে অনিচ্ছুক এবং ড্রাইভিং লাইসেন্স নেননি, তাঁদের অনেকেই সার্ভিস অন্টারিও (সরকারি অফিস) থেকে বাৎসরিক ফি পরিশোধের মাধ্যমে ফটো আইডি নিয়ে থাকেন। নর্থ আমেরিকায় ড্রাইভিং লাইসেন্স ফটো আইডি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন, যাঁরা ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারপরও বলা যায়, শীতের দেশে এই নর্থ আমেরিকায় গাড়িহীন জীবন একেবারেই অচল। ড্রাইভিংয়ের সময় নিয়ম ভঙ্গের জন্য পুলিশের টিকিট ছায়া হয়ে আশপাশেই ওত পেতে থাকে এবং গাড়ি পার্কিংয়ে ভুল ও অবহেলার কারণেও রয়েছে টিকিটের ব্যবস্থা। পান থেকে চুন খসলেই খবর আছে!

অগ্রজ ফরিদ ভাই হলুদ রঙের পার্কিং টিকিটের এই জরিমানার কাগজের (টিকিট) নাম দিয়েছেন গিফট সার্টিফিকেট। পুলিশের টিকিট সে তাঁর গাড়ির কম্পিউটার থেকে সাদা কাগজে সঙ্গে সঙ্গেই প্রিন্ট করে দেন এখন। ড্রাইভিংয়ের সময় ওয়াশরুমের প্রয়োজন হলে গ্যাস স্টেশন, কফির দোকান (টিম হর্টনস, স্টার বাকস্), শপিং মল কিংবা হোটেলে যেতে হয়। তখন গাড়ি অবশ্যই যথাস্থানে পার্ক করতে হবে। করোনার অনেক আগে একদিন দুপুরে ফরিদ ভাই ডাউনটাউনের এসপ্লানেড স্ট্রিটে অবস্থিত নভোটেল হোটেলে গেছেন ওয়াশরুম ব্যবহারের জন্য। তিনি তখন তাঁর গাড়িটি হোটেলের লবিতে পার্ক করেছিলেন। এটি ড্রপ অফ ও পিকআপ জোন। ডেজিগনেটেড পার্কিং স্পট নয়। ওয়াশরুম থেকে ফিরে হোটেলের লবি থেকেই তিনি দেখতে পান, দুজন পুলিশ সদস্য সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর গাড়ির পাশে। গাড়ির চালককে নাগালে পেলেই তাঁরা জরিমানা করবেন। করিতকর্মা ফরিদ ভাই হোটেলের ভেতরে গ্লাসের ওপাড়ে থেকেই প্রায় দুই ঘণ্টা পুলিশের সঙ্গে লুকোচুরি খেললেন। অধৈর্য হয়ে পুলিশ দুজন সাইকেলে চড়ে পিঠ টান দেওয়ার পর ফরিদ ভাই বিজয়ের হাসি দিয়ে ফোন করে ঘটনার আদ্যোপান্ত জানালেন। এখন আর সেই যুগ নেই, পার্কিং ইন্সপেক্টরদের হাতে আধুনিক ডিভাইস দেওয়া হয়েছে। তাঁরা গাড়ির ছবি তুলতে পারলেই যথেষ্ট। তারিখ, সময়, লোকেশন উল্লেখ করে জরিমানার টিকিট এখন ডাকযোগে বাসায় চলে আসে। প্রযুক্তির কারণে তাঁদের পেশাদারত্ব সহজতর হয়েছে।

সকাল ও বিকেলের নির্দিষ্ট একটি সময় ট্রাফিক নিয়মানুযায়ী রাশ আওয়ার হিসেবে চিহ্নিত হয়ে আসছে শহরে। এই রাশ আওয়ারে বিভিন্ন সড়কে লেফট টার্ন করা নিষেধ। কোথাও কোথাও রেড লাইটে রাইট টার্ন নিষেধ।

ড্রাইভিং শুরুর প্রথম দিকে (সম্ভবত ২০০৪ সাল) কিং স্ট্রিট ওয়েস্ট অ্যান্ড আটলান্টিক স্ট্রিটে সকাল নয়টার সামান্য একটু আগে লেফট টার্ন করার সঙ্গে সঙ্গেই মামা (পুলিশ) আমাকে থামিয়ে বললেন, তুমি আমাকে ইনসাল্ট করেছ! তিনি তাঁর গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে ছিলেন। আমি আমার বাঁ দিকে একটু বেশি করে ঘাড় ঘোরালে তাঁকে দেখতে পেতাম। এক্সকিউজ মি, তোমাকে কীভাবে ইনসাল্ট করেছি, তুমি একটু বুঝিয়ে বললে ভালো হয়। সে বলল, রাশ আওয়ারে এই আটলান্টিক স্ট্রিটে লেফট টার্ন নিষেধ। আমি তো এখানে বসে আছি, তারপরও তুমি ইচ্ছাকৃতভাবে লেফট টার্ন করে আমাকে ইনসাল্ট করেছ। তুমি এটার পরের স্ট্রিট জেফারসনে লেফট টার্ন করতে পারতে। এক্সকিউজ মি, আসলে আমি তোমাকে খেয়াল করিনি। তোমাকে দেখলে তো আর আমি বোকার মতো ভুল করি না। আটলান্টিকে লেফট টার্ন না করে জেফারসনে লেফট করা যায়, সেটাও আমি জানি। ‘ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায়’।

সাধারণত পুলিশ টিকিট দেওয়ার পর বলে, তোমার কিছু বলার থাকলে তুমি কোর্টে যেতে পারো। বাসায় আসার পর বিকেলে বন্ধু মহিউদ্দিন আহমেদ বিন্দুকে ফোনে জিজ্ঞাসা করি, জীবনের প্রথম টিকিটের জরিমানা কি দিয়ে দেব? না, না, জরিমানা দিয়ো না। জরিমানা দিলে তোমার ইনস্যুরেন্স বাড়বে, কোর্টে যাও। যথারীতি কোর্টে গিয়ে ফর্ম পূরণ করার চার-পাঁচ মাস পর ডাকযোগে চিঠি এল, তোমার আমলনামা থেকে উল্লিখিত টিকিটটি ওয়েভ করা হয়েছে। অর্থাৎ, কোনো জরিমানা দিতে হবে না। কোনো কারণে মামা নির্দিষ্ট তারিখে কোর্ট উপস্থিত হতে অপারগ ছিলেন, এই জন্য মওকুফ পাওয়া গেল। আপিলের তারিখে কোর্টে পুলিশ উপস্থিত থাকলে চিত্রনাট্য পাল্টে যায়। ব্যস্ততার কারণে অনেকে উকিলের সাহায্য নেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

একদিন সকালে সাউথ অব মার্টনে ইয়াং স্ট্রিটের সাউথ বাউন্ডে ড্রাইভিংয়ের সময় মামার খপ্পরে আটকে গেলাম। তিনি লাইট পোস্টের আড়ালে নর্থের দিকে স্পিড ক্যামেরা হাতে শুটিং মুডে ছিলেন। রাস্তার এই অংশটি ধনুকের মতো বাঁকা বা ঢালু (লো-হিল), এ কারণে চলমান গাড়ির গতি দ্রুত বেড়ে যায়। মামা আমাকে থামিয়ে জোড়ালো কণ্ঠে বললেন, সিট টাইট। তিনি আমার ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ নিয়ে গেলেন। ফিরে এসে টিকিট দিয়ে বললেন, তোমার গাড়ির গতি বেশি ছিল, এই নাও তোমার টিকিট। তুমি জরিমানার টাকা যথাসময়ে জমা দিও, যদি কোর্টে গিয়ে আপিল করো, তাহলে তোমার জরিমানার অঙ্ক এখনই বাড়িয়ে দেব। বললাম, এক্সকিউজ মি, মামা তুমি যদি ক্যামেরাটা আমাকে একটু দেখাও তাহলে ভালো হয়। আমার গাড়ির স্পিড কত ছিল? মামা তাঁর বলিষ্ঠ কণ্ঠে বললেন, টিকিট ফেরত দাও এবং সিট টাইট। তোমাকে আরেকটি টিকিট দেব। টিকিটসহ আমার হাত সরিয়ে নিয়ে বলি, আচ্ছা মামা, আমার ভুল হয়েছে। ক্যামেরা দেখাতে হবে না। আমি সুবোধ বালকের মতো তোমার উল্লিখিত জরিমানা যথাসময়ে পরিশোধ করব। "‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা তখন আমার। পরদিনই কোর্টে গিয়ে আপিল করি। চার-পাঁচ মাস পর ডাকযোগে চিঠি আসে, তোমার আমলনামা থেকে টিকিট ওয়েভ করা হয়েছে। তখন পুলিশ মামাকে উদ্দেশ্য করে বলি, ‘পিচঢালা এই পথটারে ভালোবসেছি/ তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি/ রংভরা এই শহরে যতই দেখেছি/ আরে গোলকধাঁধার চক্করে ততই পড়েছি’।

আমি ইস্ট বাউন্ডে ড্রাইভিংয়ে ছিলাম, বাসায় ফিরতে হলে ওয়েস্ট বাউন্ডে ড্রাইভ করতে হবে। বাসায় ফেরার জন্য আমার বাঁ দিকে নর্থ বাউন্ডের ওয়ান-ওয়ে স্ট্রিটের গলির মুখে ঢুকে সঙ্গে সঙ্গেই ইউ টার্ন করি। ওয়ান-ওয়ে নির্দেশনার কালো রঙের সাইনটি গ্রীষ্মের ঝুলন্ত ফুলগাছের আড়ালে থাকায় আমার নজর কাড়েনি। রাস্তার সাউথে কনস্ট্রাকশন কাজের তদারকিতে ছিলেন এক পুলিশ মামা। তিনি সাইকেল পুলিশের সঙ্গে গল্পরত অবস্থায় আমাকে লক্ষ করেন। আমার ভুল ইউ টার্ন দেখার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি সাইকেল পুলিশের দৃষ্টিগোচরে আনেন। ‘পড়বি পড় মালির ঘাড়ে...’। বিনা পরিশ্রমের শিকার তো আর এত সহজে হাতছাড়া করা যায় না। তিনি সাইকেলসহ দৌঁড়ে এসে আমাকে পাকড়াও করলেন। যদিও তিনি নিজের চোখে আমার ভুল প্রত্যক্ষ করেননি। টিকিট নিয়ে আপিল করার পর কোর্টের তারিখ এল ডাকযোগে। কোর্টে উপস্থিত হওয়ার পর দেখি, মামা অনুপস্থিত। বেঞ্চ ক্লার্ক সবাইকে জানালেন, আজ সরাসরি জরিমানার টাকা পরিশোধ করা সম্ভব নয়, তাঁদের নিচতলার পেমেন্ট অফিসের পিওএস টার্মিনাল ডিসঅর্ডার। সবাইকে তিনি টাকা পরিশোধের জন্য সম্ভাব্য অফিসের ঠিকানা ও নির্দেশনার কাগজ হস্তান্তর করলেন। পুলিশ অনুপস্থিত থাকলে আমার টিকিট ওয়েভ হওয়ার কথা। সেটি আর হলো না। দুই-তিন দিন পর ডাউনটাউনের অফিসে টাকা পরিশোধের জন্য গেলে জানতে পারি, আমার টিকিট ওয়েভ হয়েছে। কারণ, কোর্ট থেকে আমি চলে আসার পর পুলিশ উপস্থিত হয়েছিলেন। তিনি লেট-লতিফ হওয়ার কারণে বিচারক আমার টিকিট ওয়েভ করেছেন। এটি শুরুতেই হওয়ার কথা ছিল।

সব সময়ই একটু পরপর তিনটা মিররে চোখ রাখি। রেড লাইটের খপ্পর থেকে বাঁচার জন্য লেফট টার্ন করার সময় দ্রুত টার্ন করতে গিয়ে ডান দিকে তাকাতে ভুলে গিয়েছি। ইন্টারসেশনের ডান দিকের রেড লাইটে প্রথমেই মামা দণ্ডায়মান ছিলেন। ঝড়ের বেগে আকাশসমান পাহাড় হয়ে তিনি আমার বাঁ পাশে এসে দাঁড়ালেন। তাঁর বুকে বুলেটপ্রুফ জ্যাকেটের আড়ালে থাকা অডিও রেকর্ডার অন করে জিজ্ঞাসা করলেন, তোমাকে কেন থামিয়েছি জানো? না, জানি না। তুমি রেড লাইটে লেফট টার্ন করেছ। এক্সকিউজ মি, আমি কি কথা বলতে পারি। হ্যাঁ, বলো। আমি রেড লাইটে লেফট টার্ন করিনি। আমি লেফট টার্ন করার সময় ইয়োলো থেকে রেড হয়েছে, গ্রিন লাইটের সময় আমি ইন্টারসেকশনের মাঝে ছিলাম। তোমার কাগজপত্র দাও। ১৪০ ডলার ও ২৪০ ডলারের টিকিট দিয়ে বললেন, তোমার গাড়ির স্পিড বেশি ছিল, এখানে বাইক লেন আছে, এ জন্য তোমার সতর্ক থাকা উচিত। ইচ্ছা করলে তুমি কোর্টে যেতে পারো। গত দুই দশকে কোর্টে আপিল করার সময় কখনোই আমি দোভাষীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করিনি এবং কোনো উকিল নিয়োগ করিনি। এবার কেন জানি না, ফর্ম পূরণের সময় আমার ইনটুইশন দোভাষীর জন্য বক্সে টিক চিহ্ন দিতে সায় দিল। চার-পাঁচ মাস পর ডাকযোগে চিঠি পেয়ে নির্দিষ্ট তারিখে কোর্টে উপস্থিত হই। বেঞ্চ ক্লার্ক বললেন, একটু অপেক্ষা করো, দেখি পুলিশ তোমার ফাইলে কী নোট লিখেছে। তিনি তাঁর কম্পিউটার থেকে চোখ তুলে বললেন, কোর্ট শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করো প্লিজ। ডানে-বাঁয়ে তাকিয়ে দেখি, আমরা মাত্র ১০-১২ জন। দোভাষী মামাও লেট–লতিফ। যথারীতি আদালত শুরু হওয়ার পর আমার নাম উচ্চারিত হলে মহামান্য বিচারক জানান, ইউ আর ফ্রি টু গো। দুটি টিকিটই ওয়েভ করা হয়েছে। ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’!

মজুমদার ভাই সব সময়ই টিকিট নিয়ে কোর্টে আপিল করার সময় দোভাষীর জন্য অনুরোধ জানাতেন। তাঁকে বলেছি, যে ব্যক্তি ইংরেজি ভাষায় ভাব আদান-প্রদানে অথবা কথা বলায় দুর্বল, তাঁর জন্য দোভাষী প্রয়োজন। আপনি কোর্টে কেন দোভাষীর সাহায্য নেন? আপনার তো দোভাষীর প্রয়োজন নেই। বললেন, আরে জানেন না তো, দোভাষী অনুপস্থিত থাকলে টিকিট মাফ, কেস ডিসমিস।

ইন্টারসেকশনে রেড লাইটে ক্যামেরা আছে। গাড়ির অবস্থান, তারিখ, সময়, ছবিসহ ৪৫০ ডলারের টিকিট ডাকযোগে বাসায় চলে আসে। ড্রাইভিংয়ের সময় সেলফোন হাতে নিয়ে কথা বলা এবং ফেসবুকে যাওয়া নিষেধ। এ–জাতীয় অপরাধ সাইকেলে চলমান পুলিশের নজরে এলে কিংবা পুলিশের ক্যামেরায় ধরা পড়লে প্রায় ৬৫০ ডলারের টিকিট এবং তিন পয়েন্ট ডিমেরিট। গাড়িতে সবার জন্য সিট বেল্ট ব্যবহার করা বাধ্যতামূলক। সিট বেল্ট ব্যবহার না করলে ২০০ ডলারের টিকিট। রেড লাইটে থেমে থাকা গাড়িতে সাইকেল পুলিশ উঁকি দিয়ে পরীক্ষা করেন। রাস্তায় চলমান ট্রাফিকের কারণে ইন্টারসেকশনের বক্সে আটকে থাকার পর রেড লাইট হলে ৪৫০ ডলারের টিকিট। এই আইন নতুন নাজিল হয়েছে, অনেকেই জানেন না। এসবের জন্যও কোর্টে যাওয়া যায়। টিকিট থেকে রক্ষা পেতে চাইলে সাবধানতার (ডিফেন্সিভ ড্রাইভিং) কোনো বিকল্প নেই। তারপরও ‘ছায়া হয়ে তবু পাশে রইব’ গানের বাণীর মতো তাঁরাও আমাদের আশপাশেই থাকেন অহর্নিশ।

অক্টোবর ২৮, ২০২৬
ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই
ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই

নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পর নিজেদের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে ওপেনএআই।

অক্টোবর ২৮, ২০২৬
ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস
ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস

ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারকে এবার দেখা যাবে তাঁর জীবনের নারীদের চোখ দিয়ে। ব্রিটিশ–তুর্কি লেখক এলিফ শাফাকের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে উঠে এসেছে সেই আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ৬০৮ পৃষ্ঠার এই নতুন বইটি। সাহিত্যের জগতে এলিফ শাফাক বেশ পরিচিত নাম। বাংলাদেশেও অনেক পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাঁর নতুন বইয়ের জন্য। মূলত ফরটি রুলস অব লাভ বইয়ের জন্যই অধিকাংশ পাঠক তাঁকে মনে রেখেছেন। এ ছাড়া তাঁর দুর্দান্ত সব বই আছে। এলিফ শাফাকের নতুন বই নিয়েও তাই অনেকেই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।

উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক। উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত। ফ্লবেয়ারের শৈশব, লেখালেখি ও ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি এসেছে রাজনৈতিক অস্থিরতার সময় শিল্প সৃষ্টির প্রসঙ্গ।

উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক। উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত। ফ্লবেয়ারের শৈশব, লেখালেখি ও ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি এসেছে রাজনৈতিক অস্থিরতার সময় শিল্প সৃষ্টির প্রসঙ্গ।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে শাফাক বইটিকে সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসার চিঠি বলেছেন।

দ্য ফর্টি রুলস অব লাভ, দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিজ ও দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই–এর লেখক শাফাক এর আগেও ইতিহাস, স্মৃতি ও উপেক্ষিত মানুষের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। তাঁর টেন মিনিটস থার্টি এইট সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড উপন্যাসটি ২০১৯ সালে বুকারের সংক্ষিপ্ত তালিকায় ছিল।

সূত্র: পেঙ্গুইন, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান ও লেখকের ওয়েবসাইট

অক্টোবর ২৮, ২০২৬
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-৩) ইমতিয়াজ হোসেনকে।

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্ত করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনা ঘটে। অধ্যাপক কাজী আহমেদের অভিযোগ, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন।

অধ্যাপক কাজী আহমেদকে মারধরের একটি ভিডিও ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, তিনি নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয়জন কক্ষে ঢুকে তাঁকে চেয়ার থেকে টেনে তোলেন এবং মারধর শুরু করেন।

কারণ দর্শানোর নোটিশ ড্যাবের

এদিকে এ ঘটনায় পৃথক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

ড্যাবের চিঠিতে বলা হয়েছে, আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে যথাযথ জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

অক্টোবর ২৮, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ২০৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে। এ বিভাগে চলতি বছর ৫২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫ জন এবং খুলনা বিভাগে ১৯ হাজার ৮২১ জন। বরিশাল বিভাগে এ সংখ্যা ১৬ হাজার ২৪৬, রাজশাহী বিভাগে ৯ হাজার ৮৭৫, ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৯৫৫, রংপুর বিভাগে ৪ হাজার ৫০৭ এবং সিলেট বিভাগে ৮১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ঢাকা মহানগরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৯৫।

অক্টোবর ২৮, ২০২৬
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৮ অক্টোবর

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে বর্তমান সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, জনগণ তার হিসাব জানতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মঞ্জু এ কথা বলেন। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঞ্জু বলেন, কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা তাঁদের জানা নেই।

সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সরকার উল্টো পথে হাঁটছে। বাক্স্বাধীনতা হরণের প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দল কেবল পাঁচ বছর পর ক্ষমতায় আসার অপেক্ষায় থেকে ‘কুসুম-কুসুম বিরোধিতা’ করলে তা ভুল সিদ্ধান্ত হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণ বিচার ও সংস্কার চায়। সরকার চাইলেও কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি দিতে পারে না। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতেই জুলাই সনদ প্রয়োজন।

ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে এগোতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে গ্রেপ্তারের মতো ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক অতীতের রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে।

সভায় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও কলামিস্ট আমাতুল্লাহ রুবী, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ এবি পার্টির আহ্বায়ক আবদুল হালিম খোকন প্রমুখ।

অক্টোবর ২৮, ২০২৬
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও খাবার নিয়ে দুশ্চিন্তা কম, ৭ ধরনের খাদ্যে স্বনির্ভর যে দেশ!
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও খাবার নিয়ে দুশ্চিন্তা কম, ৭ ধরনের খাদ্যে স্বনির্ভর যে দেশ!

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে খাদ্যে স্বনির্ভরতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। তেলসম্পদের আয় কৃষিতে কাজে লাগিয়ে দেশটি কমাতে চাইছে আমদানিনির্ভরতা।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

ধর্মীয় প্রতীক, পোশাক ও পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।

অক্টোবর ২৮, ২০২৬
১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ
১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ

১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ দি‌য়ে‌ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অক্টোবর ২৮, ২০২৬
হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা
হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তাঁর মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিরাপত্তাহীনতার বার্তা এবং থানায় করা সাধারণ ডায়েরি (জিডি)।

অক্টোবর ২৮, ২০২৬
হৃদয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় পুরো দল
হৃদয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় পুরো দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না বাংলাদেশ দলের  নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

অক্টোবর ২৮, ২০২৬
রাজনৈতিক অচলাবস্থায় পড়তে যাচ্ছে ইসরায়েল
রাজনৈতিক অচলাবস্থায় পড়তে যাচ্ছে ইসরায়েল

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পড়তে যাচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নির্বাচনের পর অধিকাংশ ভোট গণনা শেষ হলেও কোনো সুস্পষ্ট বিজয়ীর খবর এখনো পাওয়া যায়নি।

অক্টোবর ২৮, ২০২৬
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার

নওগাঁ সদর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলামকে রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়া পরিবারের হার ২০০৫ সালের ৫২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৯২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
‘ধুরন্ধর টু’-এর সস্তা নকল শাহরুখের ‘কিং’, পোস্টার ঘিরে বিতর্ক
‘ধুরন্ধর টু’-এর সস্তা নকল শাহরুখের ‘কিং’, পোস্টার ঘিরে বিতর্ক

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অক্টোবর ২৮, ২০২৬