হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের...

পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়...

মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট
কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত...

কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। আর এই বেকারত্বের সুযোগ ও হতাশা কাজে লাগিয়ে...

বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

গত ৫টি সিজন সফলভাবে সম্পন্ন করার পর প্রতিবারের মতো এবারও শুরু হতে যাচ্ছে  Club Graduate's এর  জমকালো ক্রিকেট টুর্নামেন্ট "CLUB GRADUATE'S CHAMPION TROPHY'' SEASON-6 এই টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল...

জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’
সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’

বৃহস্পতিবার দুপুরে মাটি কাটার সময় বাক্স দুটি পান উপজেলার কালিয়া ইউনিয়নের বাসিন্দা আশরাফ আলী ও তাঁর ছেলে।

অক্টোবর ২৯, ২০২৬
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।

উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অক্টোবর ২৯, ২০২৬
চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

অক্টোবর ২৯, ২০২৬
বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপানের নারিতা থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে এই বিলম্ব হয়।

আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা একজন সদস্য প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।

ত্রুটি সারানোর পর স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়। এরপর পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

এর আগে বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তিনি। সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট

পরে বিমানের জনসংযোগ বিভাগ রাত ৮টা ৩৪ মিনিটে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উড়োজাহাজটি বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইটটি ৩০ অক্টোবর রাত ৩টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বিমানের প্রকৌশলীরা ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৯, ২০২৬
সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল
সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল

দুই বছর আগের কথা, রাজনীতি নিয়ে আমার কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি তখন নিজের শহর নোভি সাদের ‘ফ্যাকাল্টি অব টেকনিক্যাল সায়েন্সেসে’ হিউম্যান রিকোর্স বিষয়ে পিএইচডি করছিলাম; স্বাভাবিক নিয়মেই কাটছিল জীবন।

কিন্তু ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদের সদ্য সংস্কার করা ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ে ১৬ জন মানুষের প্রাণ কাড়ল, আর সবকিছু বদলে গেল। মর্মন্তুদ এই ঘটনার প্রতিবাদে আমি রাস্তায় নেমে মিছিলে যোগ দিলাম। আমার মতো আরও অনেকেরই সেদিন মনে হয়েছিল—এবার সত্যিই একটা বড় পরিবর্তনের সময় এসেছে।

এটা কিন্তু কোনো এড়ানো-অসম্ভব দুর্ঘটনা ছিল না। কাঠামোগত দুর্নীতি আর বিচারহীনতার সংস্কৃতিই যে এই ধসের মূল কারণ, তা একেবারেই স্পষ্ট ছিল। অথচ একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করার বদলে ন্যায়বিচারের দাবি তোলায় কর্তৃপক্ষ উল্টো আমাদের ওপর চড়াও হলো।

লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল

আমাদের নামানো হলো রাজপথে, চলল কাদা ছোড়াছুড়ি ও আক্রমণ; আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শক হয়ে রইল। বাধ্য হয়ে আমরা আমাদের শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিলাম, অনুষদের ভবনগুলোতে নিজেদের অবরুদ্ধ করে দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিলাম।

সার্বিয়ায় দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষিত হয়ে এসেছে, কিন্তু আমাদের প্রতিবাদী সভাগুলোতে আমরা নিশ্চিত করেছি যেন তা মেনে চলা হয়। আন্দোলন যতই দানা বেঁধেছে, প্রতিটি প্রতিবাদের লক্ষ্য আমরা সুনির্দিষ্ট রেখেছি—একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে আমাদের দাবি মানতে বাধ্য করা।

যেকোনো স্বাধীন দেশে যেসব দাবি স্বতঃস্ফূর্তভাবেই মেনে নেওয়া হতো, আমরা তেমন কিছু মৌলিক দাবিই করেছিলাম। যেমন নোভি সাদ রেলওয়ে স্টেশনের সংস্কার–সংক্রান্ত সব নথি কোনো রকম কাটছাঁট ছাড়া প্রকাশ করতে হবে এবং কাজের সঙ্গে যুক্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

রাজপথে আমাদের ওপর যারা হামলা চালিয়েছিল, তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এসব দাবি মানার বদলে, রাষ্ট্রে বসে থাকা কর্তাব্যক্তিরা আমাদের ‘ফ্যাসিস্ট’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিতে শুরু করলেন।

সার্বিয়ার নির্বাচনের দৃশ্য

সোচ্চার হওয়ার কারণে আমাকে ব্যক্তিগতভাবেও নিশানা বানানো হলো। সংবাদমাধ্যম ও যোগাযোগের দায়িত্বে থাকায়, দেশের হাতে গোনা দু-একটি স্বাধীন গণমাধ্যমে আমাকে সাক্ষাৎকার দিতে হতো। এর পরিণতিতে শাসকের প্রচারযন্ত্র আমার বিরুদ্ধে কোটি কোটি টাকার অর্থ পাচার এবং বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের কাল্পনিক অভিযোগ আনল।

রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেককে দেশ ছাড়তে হলো; কেউ কেউ ভুয়া ও বেআইনিভাবে সংগ্রহ করা প্রমাণের ভিত্তিতে মাসের পর মাস বন্দী রইলেন।

আমাদের অনেকের ওপর নজরদারি চালানো হলো, মা-বাবাকে হুমকি দেওয়া হলো, চাকরিচ্যুত করা হলো এবং সরকার সমর্থক ট্যাবলয়েডগুলোতে নাম ধরে টানাটানি করা হলো।

কিন্তু কোনো ভয়ভীতিই আমাদের দমাতে পারেনি, বরং আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত যখন পরিষ্কার হয়ে গেল যে এই শাসকগোষ্ঠী কখনো নতি স্বীকার করবে না, তখন আমরা নিজেরাই নির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিলাম।

আর এভাবেই জন্ম নিল ‘স্টুডেন্ট লিস্ট’। উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে আমরা সততা ও যোগ্যতাসম্পন্ন মানুষদের মনোনীত করলাম—এমন কিছু মানুষকে, যাঁরা এক স্তব্ধ হয়ে যাওয়া সমাজের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আমাদের দেশকে মুক্ত করেছি এবং সার্বিয়ার স্বাধীন নাগরিক হিসেবে আজ আমরা গর্বিত। এই ঐতিহাসিক পরিবর্তন যদি কোনো কিছু প্রমাণ করে থাকে, তা হলো—এই দেশ কোনো অস্পৃশ্য শাসকগোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়।

আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট ও অবিচল—আমরা চেয়েছিলাম সার্বিয়া চলুক আইনের শাসনে, স্বাধীন পাবলিক প্রতিষ্ঠান, স্বচ্ছতা এবং বিভাজিত এক জাতির মধ্যে পারস্পরিক সংহতির ওপর ভিত্তি করে।

পুরো সার্বিয়াজুড়ে আমরা হাজার হাজার কিলোমিটার পথ হেঁটেছি, নিরলস প্রচারণা চালিয়েছি—আর আমার বিশ্বাস, এর মাধ্যমেই সাধারণ মানুষের মনে ফের আশার আলো জ্বলে উঠেছিল। সরকারের কোনো মিথ্যা প্রচারণাই সেই ভেজালহীন তৃণমূল গণজোয়ারকে চেপে রাখতে পারেনি।

অবশেষে সেই সরকারের পতন ঘটেছে, আর এখন শুরু হচ্ছে সার্বিয়াকে নতুন করে গড়ে তোলার যৌথ প্রচেষ্টা। ঠিকই, সমালোচকেরা হয়তো তর্ক তুলতে পারেন যে আমরা সংসদে রাজনীতিতে অনভিজ্ঞদের বসিয়েছি।

কিন্তু আসল সত্য হলো, আমরা এমন মানুষদের সংসদীয় আসনগুলোতে এনেছি, যাঁরা দেশের সেবা করতে ব্যাকুল এবং শেখার মানসিকতা রাখেন।

সার্বিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য

আমাদের নতুন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, কৃষক ও বিজ্ঞানী—যাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাঁদের সবারই রয়েছে সৎ কাজ ও নাগরিক সততার এক দীর্ঘ উজ্জ্বল রেকর্ড।

প্রথাগত রাজনৈতিক পটভূমি তাঁদের না থাকতে পারে, কিন্তু বিগত দুই বছর ধরে তাঁরা সুশাসন ও জনআস্থা অর্জনের বাস্তবতা খুব কাছ থেকে অধ্যয়ন করেছেন। সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকার এই বিষয়টিই আসলে সার্বিয়ার মানুষকে আমাদের ওপর আস্থা রাখতে উৎসাহিত করেছে—তারা কোনো চটকদার বক্তৃতা বা কূটকৌশলে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে সৎ ও নিষ্কলঙ্ক মানুষকে।

এই বিজয়ের পর আমরা রাতারাতি অলৌকিক কোনো পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি না, আর তেমন কিছু আশাও করছি না। আমরা সার্বিয়ার জন্য খুব স্বাভাবিক কিন্তু মৌলিক একটি পরিবর্তন চাই—একটি স্বাভাবিক, সঠিকভাবে কাজ করা রাষ্ট্রীয় ব্যবস্থা।

ইউরোপ কেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে

ট্রাম্প-পুতিনের ইউক্রেন ছকের বিরুদ্ধে কতক্ষণ টিকবে ইউরোপ

আমাদের এই প্রথম কাজই হবে বিচারহীনতার সংস্কৃতি ভেঙে গুঁড়িয়ে দেওয়া। আর তার জন্য প্রয়োজন শতভাগ স্বাধীন প্রসিকিউটর, সম্পূর্ণ স্বচ্ছ সরকারি কেনাকাটা বা ঠিকাদারি প্রক্রিয়া এবং যারা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে লুটপাট করেছে, তাদের আইনগত জবাবদিহি নিশ্চিত করা।

দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তারা রাজনৈতিক দলের দাসত্ব করতে বাধ্য হয়েছেন এবং তাঁদের অভিজ্ঞতার কোনো মূল্যায়ন হয়নি। আমরা সেই নিষ্ঠাবান সরকারি কর্মচারীদের মর্যাদা ফিরিয়ে দিতে চাই।

আমরা আমাদের দেশকে মুক্ত করেছি এবং সার্বিয়ার স্বাধীন নাগরিক হিসেবে আজ আমরা গর্বিত। এই ঐতিহাসিক পরিবর্তন যদি কোনো কিছু প্রমাণ করে থাকে, তা হলো—এই দেশ কোনো অস্পৃশ্য শাসকগোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়।

এই দেশ আমাদের সবার। আমরা প্রমাণ করেছি মানুষের আত্মমর্যাদা নিয়ে কোনো আপস হয় না। এবার আসল কাজ শুরু। এই বিজয়ের মাধ্যমে রাষ্ট্রীয় ভয়ের রাজত্বের অবসান ঘটল। বহু বছরের মধ্যে এই প্রথম, আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি।

নোভাক সিমিইন সার্বিয়ার স্টুডেন্ট লিস্ট আন্দোলনের সদস্য। দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত।

অক্টোবর ২৯, ২০২৬
মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ
মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ

মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ

অক্টোবর ২৯, ২০২৬
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন লিকা পোদ্দার।

অক্টোবর ২৯, ২০২৬
আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

অক্টোবর ২৯, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারার পরামর্শ দিয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখানে গ্যাসক্ষেত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।  বাপেক্সের বিশেষজ্ঞদের পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।

অক্টোবর ২৯, ২০২৬
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

অক্টোবর ২৯, ২০২৬
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

অক্টোবর ২৯, ২০২৬
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারিত হয় ‘নায়করাজ রাজ্জাক’ নামটি।

অক্টোবর ২৯, ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অক্টোবর ২৯, ২০২৬