প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন

দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণ...

হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের...

পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদ হাসানের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হবে না।

এ হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর মহাখালীর পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানববন্ধন হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জাহিদ হাসান, বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা হয়েছে। বনানী থানা জানিয়েছে, আইইডিসিআরের পরিচালক নিজেই এ মামলা করেছেন।

জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক। ড্যাব বুধবারই তাঁর প্রাথমিক সদস্য পদ স্থগিত করে চিঠি দিয়েছে। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে সংগঠনটি। এই চিঠির উত্তর দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ড্যাব। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সরকারি অফিসে বহিরাগতরা ঢুকে আক্রমণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই প্রতিষ্ঠানের পরিচালক একজন চিকিৎসক। চিকিৎসকের ওপর এ হামলা মেনে নেওয়া যায় না।

অধ্যাপক বে-নজির আহমেদ, জনস্বাস্থ্যবিদ‘অতীতে স্বাচিপ বা এখন ড্যাবের অনেক সদস্য নিজেদের ক্ষমতা দেখাতে চান। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু মঙ্গলের কিছু তো দেখা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে মারধরের ঘটনায় বিচার না হলে স্বাস্থ্য খাতে বা অন্য মন্ত্রণালয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা আরও নিচের দিকে নামতে থাকব।’

গতকাল বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে ৮-৯ জন বহিরাগত প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে হেনস্তা ও মারধর করেন। প্রথম আলোর কাছে আসা সিসি ক্যামেরার ফুটেজে এ ঘটনা স্পষ্ট দেখা যায়। ঘটনার কিছু পর পরিচালক প্রথম আলোকে বলেছিলেন, ড্যাবের লোকেরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে।

আজ আইইডিসিআরের পরিচালক প্রথম আলোকে বলেন, হামলাকারীদের মধ্যে জাহিদ হাসান ও বাসেদ নামের দুজন ছাড়া অন্য কেউ তাঁর পরিচিত নন। এই দুজন চিকিৎসক।

ঘটনার সময় পরিচালকের কক্ষে একটি সভা চলছিল। তাতে অন্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড্যাব ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, জাহিদ হাসান একসময় আইইডিসিআরের একটি প্রকল্পে কাজ করতেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নতুন প্রকল্পে যোগ দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে পরিচালকের সঙ্গে কিছু টানাপোড়েন চলছিল। বিষয়টি ড্যাবের উচ্চ পর্যায়ের নেতারা জানতেন। তবে দিনেদুপুরে সরকারি কার্যালয়ে ঢুকে তিনি সভা চলাকালে দেশি-বিদেশি মানুষের সামনে এক চিকিৎসক অন্য এক চিকিৎসককে লাঞ্ছিত করবেন, মারধার করবেন—এটা কেউই সহজভাবে নিচ্ছেন না।

আইইডিসিআরের সাবেক তিন কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। ঘটনার জন্য তাঁরা প্রত্যেকেই দুঃখিত, মর্মাহত। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজির আহমেদ এ প্রতিষ্ঠানে সাত বছর চাকরি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অতীতে স্বাচিপ বা এখন ড্যাবের অনেক সদস্য নিজেদের ক্ষমতা দেখাতে চান। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু মঙ্গলের কিছু তো দেখা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে মারধরের ঘটনায় বিচার না হলে স্বাস্থ্য খাতে বা অন্য মন্ত্রণালয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা আরও নিচের দিকে নামতে থাকব।’

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

অক্টোবর ২৯, ২০২৬
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর

মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে

হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে;

মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে,

আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই,

শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত,

শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত;

ভালো মানুষগুলো কাছে থাকে না থাকলেও থাকে খুব কম সময়ের জন্যে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

অক্টোবর ২৯, ২০২৬
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন

নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল এক আনন্দঘন আসর। ২৭ অক্টোবর দুপুর ১২টায় ‘স্বাস্থ্য সুরক্ষা ও জ্ঞানচর্চায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম’ শিরোনামে শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পাঠাভ্যাসবিষয়ক এক ক্যাম্পেইনের আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা।

অক্টোবর ২৯, ২০২৬
ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক
ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অক্টোবর ২৯, ২০২৬
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

ইসলামি আইনশাস্ত্রে ‘মাজহাব’ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট মুজতাহিদ ইমামের কোরআন ও হাদিস থেকে প্রণীত গবেষণালব্ধ আইনি সিদ্ধান্তের (ইজতিহাদ) সমষ্টি।

ইসলামে কোনো নির্দিষ্ট মাজহাব অনুসরণ করা ইবাদত পালনের একটি সুশৃঙ্খল মাধ্যম। ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জনেও মাজহাব অনুসরণের গুরুত্ব অপরিসীম।

ইমাম জাহাবি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীর উচিত প্রথমে ফিকহের যেকোনো একটি মাজহাবি গ্রন্থ মুখস্থ করা, ব্যাখ্যা পাঠ করা এবং পরবর্তীকালে দলিলের শক্তিমত্তা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা। (আজ–জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৮/৯০–৯১, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)

মাজহাব পরিবর্তনের কারণসমূহ

মুসলিম পণ্ডিতদের এক মাজহাব থেকে অন্য মাজহাবে স্থানান্তরিত হওয়ার পেছনে দুই ধরনের কারণ ছিল। প্রশংসনীয় কারণ ও নিন্দনীয় কারণ।

প্রশংসনীয় কারণগুলো কয়েকটি ধারায় ভাগ করা যায়:

চার মাজহাবের উৎপত্তি কীভাবে হল

১. দলিলের শক্তি: গবেষণার পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন কোনো ফকিহের কাছে ভিন্ন মাজহাবের দলিল অধিক শক্তিশালী মনে হয়েছে, তখন তিনি মাজহাব পরিবর্তন করেছেন।

ইমাম শাফেয়ি (রহ.) মিসরে গিয়ে নতুন হাদিস ও আলামতের মুখোমুখি হয়ে তাঁর পুরোনো ফিকহি অবস্থান ছেড়ে নতুন অবস্থান গ্রহণ করেন। একইভাবে ইমাম ইবনে দাকিক আল-ইদ (রহ.) মালেকি মাজহাবে বেড়ে উঠলেও পরবর্তীকালে শাফেয়ি মাজহাবে স্থানান্তরিত হন। (আস-সাফাদি, আল-ওয়াফি বিল ওয়াফায়াত, ৪/১৩৮, দারু ইহইয়ায়িত তুরাস, বৈরুত, ২০০০)

২. প্রাতিষ্ঠানিক পরিবেশ: বরেণ্য আলেমদের প্রভাবে অনেক আলেম মাজহাব পরিবর্তন করেছেন। ইমাম সামআনি (রহ.) ত্রিশ বছর হানাফি থেকে পরে শাফেয়ি মনীষী সাাদজানজানির সান্নিধ্যে এসে শাফেয়ি মাজহাব গ্রহণ করেন। (আজ–জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ১৪/১৫৫)

আবার ইমাম আত-তাহাবি (রহ.) শাফেয়ি মাজহাবের আলেম আল-মুজানির শিষ্য হওয়া সত্ত্বেও হানাফি ফিকহের পণ্ডিত আহমদ ইবনে আবি ইমরানের সান্নিধ্যে এসে হানাফি মাজহাবে যোগ দেন। (ইবনে ইউনুস আল-মিসরি, তারিখু ইবনি ইউনুস আল-মিসরি, ১/২১, দারুল কুতুব আল-ইলমিয়্যা, বৈরুত, ২০০০)

৩. গবেষণার স্বাধীনতা: ব্যক্তিগত গবেষণার ফলেও কোনো আলেম প্রচলিত মাজহাবি গণ্ডি ছাড়িয়ে স্বাধীন ইজতিহাদের পথ বেছে নিয়েছেন। ইমাম ইবনে হাজম আন্দালুসি (রহ.) প্রথমে মালেকি, পরে শাফেয়ি এবং সর্বশেষে জাহিরি মাজহাব পুর্নগঠন করেন।

আবার ইয়ামেনের ইমাম সানআনি ও শাওকানি জাইদি ধারায় প্রতিপালিত হলেও পরে মাজহাব ছেড়ে স্বাধীন ইজতিহাদের পথ গ্রহণ করেন।

ইমাম আবু হানিফা: জীবন ও পাণ্ডিত্য

৪. আঞ্চলিক কারণ: মাজহাব পরিবর্তনে আঞ্চলিক প্রয়োজনের ভূমিকাও ছিল। ফকিহ আহমদ ইবনে ফারিস আল-রাজি প্রথমে শাফেয়ি মাজহাবের অনুসারী থাকলেও পরে রায় শহরে মালেকি মাজহাবের বিলুপ্তি ঠেকাতে মালেকি মাজহাবে স্থানান্তরিত হন। (আল-আনবারি, নুজহাতুল আলিব্বা ফি তাবাকাতিল আদিব্বা, ১/২৩৬, দারুল ফিকর, আম্মান, ১৯৮৫)

সেলজুক আমলে বাগদাদের ‘নিজামিয়া’ ও ‘মুস্তানসিরিয়া’র মতো ঐতিহাসিক মাদ্রাসা ও ওয়াক্‌ফ কেন্দ্রগুলো নির্দিষ্ট মাজহাবের আলেমদের কর্মসংস্থানে ভূমিকা রেখেছিল। ফলে ইবনুল হুবাইর সালামি প্রথমে হানবালি থাকলেও পরে শাফেয়ি মাজহাবে এসে নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনার দায়িত্বে নেন। (ইবন কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৭/২৫৮, দারু হজর, কায়রো, ১৯৯৮)

অপছন্দনীয় কারণ

কিছু নিন্দনীয় কারণেও ইতিহাসে মাজহাব পরিবর্তনের নজির রয়েছে। তার মধ্যে আছে অর্থ, চাকরি বা প্রশাসনিক পদ পাওয়ার উদ্দেশ্যে ধর্মীয় মত পরিবর্তন করা।

ব্যাকরণবিদ ইবনে আল-দাহান হাম্বলি মাজহাবের আলেম হলেও নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনার পেতে শাফেয়ি মাজহাব গ্রহণ করে শাফেয়িদের সংরক্ষিত পদে চাকরি যোগ দেন, যা তৎকালে বেশ সমালোচিত হয়েছিল। (ইবনে ইউসুফ আল-কিবতি, ইনবাহুর রুওয়াত আলা আনবাহিন নুহাত, ২/১২০, দারুল ফিকর আল-আরাবি, কায়রো, ১৯৫০)

আবার সত্য খোঁজার পরিবর্তে শুধু নিজের সুবিধামতো সবচেয়ে সহজ বা ছাড় দেওয়া ফতোয়া খুঁজে বের করার উদ্দেশ্যে এক মাজহাব থেকে অন্য মাজহাবে ছোটাছুটির ইতিহাসও পাওয়া।

চার ইমামের সংক্ষিপ্ত জীবনী

অক্টোবর ২৯, ২০২৬
সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে
সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

অক্টোবর ২৯, ২০২৬
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি

ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ দোয়েল ও মিডিয়াস্টার এমসিএনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬

ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’।

ঢাকায় আজ বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের আওতায় দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহযোগিতা করবে মিডিয়াস্টার এমসিএন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোয়েলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জাহিন আহম্মেদ, বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান তানভির আহমেদ, কনটেন্ট বিভাগের যৌথ দায়িত্বপ্রাপ্ত আবীর ফেরদৌস ও সাব্বির ইয়াসির আরাফাত, রেভিনিউ বিভাগের সহকারী ব্যবস্থাপক আপেল আকবর এবং লিগ্যাল বিভাগের সহকারী ব্যবস্থাপক চন্দনা জাহান।

মিডিয়াস্টার এমসিএনের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বাবলু চাকমা।

দোয়েল ওটিটির মূল প্রতিষ্ঠান এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ জাহিন আহম্মেদ বলেন, মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট খাতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশীয় কনটেন্ট নির্মাতাদের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত বাংলা কনটেন্টকে আরও বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল বিনোদন খাতে টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে চাই।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, দোয়েলের সঙ্গে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করা।’

চুক্তির আওতায় মিডিয়াস্টার এমসিএন দোয়েলকে ইউটিউব কনটেন্ট থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় ব্যবস্থাপনা, কপিরাইট ও ক্লেইম ম্যানেজমেন্ট, কনটেন্ট সুরক্ষা, চ্যানেল অপটিমাইজেশন, পারফরম্যান্স অ্যানালিটিকস এবং চ্যানেলের প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতা দেবে। পাশাপাশি মনিটাইজেশন-সংক্রান্ত সমস্যা সমাধান, অ্যান্টি-পাইরেসি কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্টের কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

অক্টোবর ২৯, ২০২৬
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ

ইসরায়েলের আরব ভোটারদের নিশানা করে বেনিয়ামিন নেতানিয়াহুসহ কট্টর ইহুদি দলগুলো সমালোচনা শুরুর পর তাঁদের পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেছেন, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তিনি দেশের সেন্ট্রাল ইলেকশন কমিটি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি ‘পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত’।

কট্টর ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা ইসরায়েলের ফিলিস্তিনি ভোটারদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে ব্যালট জালিয়াতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁর অবস্থান জানান দিলেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে হারজগ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে রিপোর্ট করা সন্দেহভাজন বিষয়গুলো তদন্তের হালনাগাদ তথ্য আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

হারজগ আরও যোগ করেন, ‘তবে এমন একটি মুহূর্তেও পুরো একটি সম্প্রদায়, যাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং গণতন্ত্রে সক্রিয় অংশ নিতে চেয়েছিলেন, তাঁদের কলঙ্কিত করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে।’

আসন্ন জোট সরকার গঠনের আলোচনার আগে হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ নিজ অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতা গেলে নেতানিয়াহু কি গ্রেপ্তার হতে পারেন, আইসিসির পরোয়ানার কী হবে

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী জোটের মধ্যে একমাত্র আরব ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোই প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। এরপরই নেতানিয়াহু ও তাঁর জোটের অন্য সদস্যরা এসব দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কাছে অভিযোগ জানিয়েছেন।

সরকারের দাবির মূল বিষয় হলো, ভোট কেনা ও ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের ভোটে উৎসাহিত করতে কাতারের অর্থ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎস পত্রিকা জানিয়েছে, নির্বাচনে কারচুপির কোনো লক্ষণই দেখা যায়নি। বরং মঙ্গলবারের ভোট অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ ছিল।

নির্বাচনের দিন নাজারেথে এটি স্পষ্ট ছিল, ভোটারদের উপস্থিতি অস্বাভাবিক রকমের বেশি ছিল। কারণ, নেতানিয়াহুর সরকারের উগ্রপন্থীরা আবার ক্ষমতায় এলে ইসরায়েলের ফিলিস্তিনি সম্প্রদায়গুলোর ওপর কী ধরনের হামলা বা পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে উদ্বেগ ও ভয় কাজ করছিল।

যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে যেতে পারেন, কী কৌশল নিতে পারেন তিনি

অনিয়মের অল্পবিস্তর যা খবর পাওয়া গেছে, সেগুলো মূলত ক্ষমতাসীন জোটের সঙ্গেই সম্পর্কিত। ভোটকেন্দ্রে পাঠানো অনেক ব্যালট পেপার কেবল হিব্রু ভাষায় ছাপা হয়েছিল, আর উগ্র-ডানপন্থী পর্যবেক্ষকেরা ভোট গ্রহণের গতি কমিয়ে দেওয়ার জন্য নানা ধরনের কৌশল ব্যবহার করেছিলেন।

এ ছাড়া এসব অভিযোগের পেছনে একটি অদ্ভুত বৈপরীত্য বা বিদ্রূপও রয়েছে। কারণ, নেতানিয়াহু নিজেই এক কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন, যেখানে কাতার নামের উপসাগরীয় রাজতন্ত্রটির ভাবমূর্তি উন্নত করার বিনিময়ে তাঁর উপদেষ্টারা কাতারি অর্থ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ
হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ

উত্তর আফগানিস্তানের একটি গ্রামে মোহাম্মদ দাউদের বাড়িতে দেয়ালে এখনো কার্পেট ঝুলে আছে, আর কারুকার্যময় আয়নাগুলোতে এখনো আলো প্রতিফলিত হয়। এগুলো সেই সময়ের স্মৃতিচিহ্ন, যখন পপি ফুলের একটি মাত্র ফসল থেকেই তার পরিবারের সারা বছরের খরচ চলে যেত।

অক্টোবর ২৯, ২০২৬
হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২
হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

অক্টোবর ২৯, ২০২৬
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’
দ্বীপের সঙ্গে ‘মধ্যরাত পর্যন্ত’ ছিলেন তাহসিফ, আলাদা হন ‘হাউজবিল্ডিং থেকে’

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন

অক্টোবর ২৯, ২০২৬
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

অক্টোবর ২৯, ২০২৬
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

অক্টোবর ২৯, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারার পরামর্শ দিয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬