প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণ...
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের...
দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ দোয়েল ও মিডিয়াস্টার এমসিএনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬

ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’।

ঢাকায় আজ বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের আওতায় দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহযোগিতা করবে মিডিয়াস্টার এমসিএন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোয়েলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জাহিন আহম্মেদ, বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান তানভির আহমেদ, কনটেন্ট বিভাগের যৌথ দায়িত্বপ্রাপ্ত আবীর ফেরদৌস ও সাব্বির ইয়াসির আরাফাত, রেভিনিউ বিভাগের সহকারী ব্যবস্থাপক আপেল আকবর এবং লিগ্যাল বিভাগের সহকারী ব্যবস্থাপক চন্দনা জাহান।

মিডিয়াস্টার এমসিএনের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বাবলু চাকমা।

দোয়েল ওটিটির মূল প্রতিষ্ঠান এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ জাহিন আহম্মেদ বলেন, মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট খাতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশীয় কনটেন্ট নির্মাতাদের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত বাংলা কনটেন্টকে আরও বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল বিনোদন খাতে টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে চাই।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, দোয়েলের সঙ্গে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করা।’

চুক্তির আওতায় মিডিয়াস্টার এমসিএন দোয়েলকে ইউটিউব কনটেন্ট থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় ব্যবস্থাপনা, কপিরাইট ও ক্লেইম ম্যানেজমেন্ট, কনটেন্ট সুরক্ষা, চ্যানেল অপটিমাইজেশন, পারফরম্যান্স অ্যানালিটিকস এবং চ্যানেলের প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতা দেবে। পাশাপাশি মনিটাইজেশন-সংক্রান্ত সমস্যা সমাধান, অ্যান্টি-পাইরেসি কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্টের কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ

ইসরায়েলের আরব ভোটারদের নিশানা করে বেনিয়ামিন নেতানিয়াহুসহ কট্টর ইহুদি দলগুলো সমালোচনা শুরুর পর তাঁদের পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেছেন, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তিনি দেশের সেন্ট্রাল ইলেকশন কমিটি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি ‘পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত’।

কট্টর ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা ইসরায়েলের ফিলিস্তিনি ভোটারদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে ব্যালট জালিয়াতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁর অবস্থান জানান দিলেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে হারজগ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে রিপোর্ট করা সন্দেহভাজন বিষয়গুলো তদন্তের হালনাগাদ তথ্য আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

হারজগ আরও যোগ করেন, ‘তবে এমন একটি মুহূর্তেও পুরো একটি সম্প্রদায়, যাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং গণতন্ত্রে সক্রিয় অংশ নিতে চেয়েছিলেন, তাঁদের কলঙ্কিত করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে।’

আসন্ন জোট সরকার গঠনের আলোচনার আগে হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ নিজ অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতা গেলে নেতানিয়াহু কি গ্রেপ্তার হতে পারেন, আইসিসির পরোয়ানার কী হবে

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী জোটের মধ্যে একমাত্র আরব ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোই প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। এরপরই নেতানিয়াহু ও তাঁর জোটের অন্য সদস্যরা এসব দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কাছে অভিযোগ জানিয়েছেন।

সরকারের দাবির মূল বিষয় হলো, ভোট কেনা ও ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের ভোটে উৎসাহিত করতে কাতারের অর্থ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎস পত্রিকা জানিয়েছে, নির্বাচনে কারচুপির কোনো লক্ষণই দেখা যায়নি। বরং মঙ্গলবারের ভোট অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ ছিল।

নির্বাচনের দিন নাজারেথে এটি স্পষ্ট ছিল, ভোটারদের উপস্থিতি অস্বাভাবিক রকমের বেশি ছিল। কারণ, নেতানিয়াহুর সরকারের উগ্রপন্থীরা আবার ক্ষমতায় এলে ইসরায়েলের ফিলিস্তিনি সম্প্রদায়গুলোর ওপর কী ধরনের হামলা বা পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে উদ্বেগ ও ভয় কাজ করছিল।

যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে যেতে পারেন, কী কৌশল নিতে পারেন তিনি

অনিয়মের অল্পবিস্তর যা খবর পাওয়া গেছে, সেগুলো মূলত ক্ষমতাসীন জোটের সঙ্গেই সম্পর্কিত। ভোটকেন্দ্রে পাঠানো অনেক ব্যালট পেপার কেবল হিব্রু ভাষায় ছাপা হয়েছিল, আর উগ্র-ডানপন্থী পর্যবেক্ষকেরা ভোট গ্রহণের গতি কমিয়ে দেওয়ার জন্য নানা ধরনের কৌশল ব্যবহার করেছিলেন।

এ ছাড়া এসব অভিযোগের পেছনে একটি অদ্ভুত বৈপরীত্য বা বিদ্রূপও রয়েছে। কারণ, নেতানিয়াহু নিজেই এক কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন, যেখানে কাতার নামের উপসাগরীয় রাজতন্ত্রটির ভাবমূর্তি উন্নত করার বিনিময়ে তাঁর উপদেষ্টারা কাতারি অর্থ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আলোচক:

হাসান ফেরদৌস

সাংবাদিক ও বিশ্লেষক

সঞ্চালক:

শামসউজজোহা

উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। এই আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সাড়ে চার বছরের বেশি সময় আগে চাকুরিচ্যুত শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে পুনর্বহালে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনা ঘটে।

চাকরি ফিরে পেতে রিট

শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতি–সংক্রান্ত দুদকের আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’

তবে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা নিয়ে ও চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে শরীফ ২০২২ সালের ১৩ মার্চ রিট করেন। রিটের শুনানিতে এর আগে ৫৪(২) বিধির ক্ষমতাবলে দুদকের আরেকজন কর্মকর্তাকে (মো. আহসান আলী) চাকরিচ্যুতি নিয়ে রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে বলে আদালতে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট এক আদেশে ওই আপিলের (দুদকের আপিল) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৫৪ (২) ধারায় চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফের করা রিটের শুনানি মুলতবি করেন।

ওই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে শরীফ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। মো. আহসান আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের সঙ্গে শরীফের করা লিভ টু আপিল একসঙ্গে শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের করা আপিল মঞ্জুর করে রায় দেন। ওই বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিল প্রয়োজনের বাড়তি বলে উল্লেখ করা হয়।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করা হয়। এই পর্যবেক্ষণসহ বিধিটি প্রয়োগের ক্ষেত্রে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ বা গাইডলাইন অনুসরণ করতে বলা হয়।

জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফের করা রিট হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্ট জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেন। রায়ের অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। হাইকোর্টের রায়ের ফলে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ খোলে।

দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী

দুদকের লিভ টু আপিল প্রত্যাহার

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল (আপিল করার অনুমতি) চেয়ে আবেদন করে দুদক। দেওয়ানি এই লিভ টু আপিল প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ দেন। এ-সংক্রান্ত আদেশে বলা হয়, আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) দেওয়ানি লিভ টু আপিলটি না চালানোর জন্য নির্দেশনা পেয়েছেন বলে উল্লেখ করেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে না চালানোর (নট টু প্রসিড) কারণে লিভ টু আপিলটি খারিজ করা হলো।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক যে লিভ টু আপিল করেছিল, তা প্রত্যাহার চেয়ে সংস্থাটি আবেদন করে বলে জানান শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। অর্থাৎ লিভ টু আপিল প্রত্যাহার হয়ে গেল। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হাইকোর্ট নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন, তা বহাল রইল। শরীফের চাকরিতে ফেরার পথ খুলেছে। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফের চাকরিতে পুনর্বহালে আর কোনো বাধা নেই।

২০০৩ সালের ১৬ অক্টোবর শ্যামলীর বাসভবনে শামসুর রাহমানের এ সাক্ষাত্কার নিয়েছিলেন নাসির আলী মামুন। সাক্ষাৎকারটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল ২০০৭ সালের ১৭ আগস্ট কবির মৃত্যুদিনে। এত দিন ছাপা কাগজে থাকা সাক্ষাৎকারটি আজ অন্য আলো অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

নাসির আলী মামুন: রাহমান ভাই, সম্প্রতি লেখা একটা কবিতা পড়েন।

শামসুর রাহমান: ‘বন্ধু, খানিক দাঁড়াও এই/ ঝোপের ধারে। পরে নাহয় পা চালিয়ে/ যাওয়া যাবে অন্য পথে,/ যেখান থেকে আখেরে ঠিক পৌঁছে যাব/ অভীষ্ট সেই সাগরতুল্য সভাস্থলে।

‘এখানে এক মুক্তিযোদ্ধা চিরনিদ্রা/ নিয়েছিলেন আলিঙ্গনে যুদ্ধ করে বিদেশি সব শত্রুসেনা/ এবং নিজের দেশের কিছু ঘৃণ্য লোকের ঘোর বিরুদ্ধে।/ বন্ধু, এমন স্থানে খানিক নত মাথায়/ না দাঁড়ালে ভুলের বোঝা বইতে হবে।

‘ঝোপের পাশে অবহেলায় শুয়ে থাকা/ মুক্তিযোদ্ধা এখনো কি এই এলাকার কিছু লোকের/ স্মৃতিতে খুব ঝলসিত? নাকি সবাই/ অবহেলার আস্তাকুঁড়ে কবর দিয়ে আছে সুখে?

‘বন্ধু এবং আমি নানা ভাবনা বয়ে নিয়ে/ যাচ্ছি হেঁটে অভীষ্ট সেই সাগরতুল্য সভাস্থলে।/ যাচ্ছি হেঁটে, সূর্য ডোবার আগেই হেঁটে/ যেতে হবে সবার মাঝে মুক্ত মনে, যেতেই হবে।

‘দেরি করা চলবে না আর, কোথাও আর থামলে এখন চলবে না ভাই,/ সূর্য ডোবার আগেই আশা জাগিয়ে রেখে/ চলতে হবে, চলো বন্ধু, এগোই চলো ভবিষ্যতের খোলা পথে।’

[‘সাগরতুল্য সভার দিকে’, ‘গন্তব্য নাইবা থাকুক’ (২০০৪) শামসুর রাহমান]

মামুন: কবিতাটিতে আপনার নিজের জীবনের কথা আছে বলে মনে হয়েছে।

রাহমান: কী জানি, আমি জানি না, হতে পারে, তোমার যখন মনে হয়েছে।

মামুন: ১৯৮৫ সালে আপনি প্রথম বলেছিলেন, একজন সৃজনশীল মানুষ বা কবির কমপক্ষে ৫০০ বছর বাঁচা উচিত। আপনার মাত্র ৭৪ চলছে, তার মানে এখনো আপনি শিশু।

রাহমান: হা হা হা...

শামসুর রাহমান (২৩ অক্টোবর, ১৯২৯—১৭ আগস্ট, ২০০৬)

মামুন: সৃজনশীল মানুষের ৫০০ বছর বাঁচা উচিত—কথাটি আপনি এখনো বলেন। বিশেষত আপনার জন্মদিনের আগে। মানুষ তো ৫০০ বছর বাঁচে না, এ জন্য কি আপনার কোনো ক্ষোভ আছে?

রাহমান: আমার মনে হয় প্রত্যেক মানুষই; সাধারণ হোক, অসাধারণ হোক, অস্বাভাবিক মুহূর্তে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার মুহূর্তটাকে তুমি স্বাভাবিক মুহূর্ত বলতে পারো না। এটা আমার ধারণা, অন্য কারও সঙ্গে না–ও মিলতে পারে। স্বাভাবিক অবস্থায় মানুষ মরতে চায় না। সে বেঁচে থাকতে চায় তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং সে যেসব কাজ করে তার মধ্যে। কাজের ক্ষেত্রে যারা তার সহকর্মী তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে সে বেঁচে থাকতে চায়। কিন্তু একটা অস্বাভাবিক মুহূর্তে তার কাছে মনে হয়, নিজেকে ধ্বংস করে ফেলি। এ জন্য আমি বলেছি, ৫০০ বছর বাঁচতে চাই, চট করে মরে যেতে চাই না। যারা বলে আহা মরে যাই—আমি তাদের দলে নাই। সুন্দর পৃথিবী। মানুষের অভাব-অনটন থাকে, আমার জীবনেও আছে কিছু অভাব। এসব সত্ত্বেও আমি বাঁচতে চাই। আমি বলব না, মরার জন্য আমি খুব ব্যাকুল; বরং বলব, আমি যাদের ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তারাও বেঁচে থাক। আমি বেঁচে থাকতে চাই, যত দিন যত বছর বেঁচে থাকা যায়। একদিন সংবাদপত্রে দেখলাম, আমাদের দেশেরই একজন মানুষ শতবর্ষ পেরিয়েও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে আছে। আমার দুর্ভাগ্য যে আমার স্বাস্থ্য ভালো নেই। চাইছি অনেক বাঁচতে, হয়তো বাঁচব না। জানি না, আবার বেঁচেও যেতে পারি। এটা একটা চান্সের বিষয়। আর আমি শারীরিক নয়, মানসিক কাজ করি। তবে শরীরেরও কিছু প্রয়োজন হয়। যে কাজ করি তা করতে আমি ভালোবাসি। আমি বাধ্য হয়ে করি তা নয় কিন্তু। তবে এক হিসাবে বাধ্যই। আমার মন, ধারণা, চিন্তা আমাকে বাধ্য করে কবিতা বা যেকোনো একটা কিছু লিখতে। সুতরাং যদি আমার মগজ সুস্থ থাকে, চিন্তা করার শক্তি থাকে, তাহলে অনেক অনেক বছর লিখতে চাই।

সে জন্যই আমার বাঁচার ইচ্ছা। আমার প্রিয়জনদের কাছে পাওয়া, তাদের সঙ্গে থাকার ইচ্ছা। আমার মা-বাবা চলে গেছেন। তাঁরা চলে যান, আমি চাইনি। তাঁদের জন্য আমি কেঁদেছি, দুজনের মৃত্যুতেই আমার কান্না পেয়েছে।

মামুন: আপনার ছেলে মতিন...

রাহমান: আমার ছেলে মতিন আমাদের গ্রামের বাড়ির পুকুরে ডুবে মারা গেল।

মামুন: সেটা কোন বছর?

রাহমান: বছরটা আমি ভুলে গেছি।

আমার মনে হয় প্রত্যেক মানুষই; সাধারণ হোক, অসাধারণ হোক, অস্বাভাবিক মুহূর্তে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার মুহূর্তটাকে তুমি স্বাভাবিক মুহূর্ত বলতে পারো না। এটা আমার ধারণা, অন্য কারও সঙ্গে না–ও মিলতে পারে। স্বাভাবিক অবস্থায় মানুষ মরতে চায় না। সে বেঁচে থাকতে চায় তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং সে যেসব কাজ করে তার মধ্যে। কাজের ক্ষেত্রে যারা তার সহকর্মী তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে সে বেঁচে থাকতে চায়।

মামুন: আপনি তো তখন ঢাকায় ছিলেন?

রাহমান: আমি ঢাকায় ছিলাম, আমি যাইনি। ওর মৃত মুখ আমি দেখতে চাইনি। এতে কেউ কেউ আমাকে খুব নিষ্ঠুর মনে করেছে। কিন্তু আমি পারতাম না, সে ওইভাবে শুয়ে আছে, ওটা আমি দেখতে পারতাম না। ওকে আমি গ্রামে পাঠিয়েছিলাম বাধ্য হয়ে। কেননা সে ভীষণ ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। ওর তো একটা অসুখ হয়েছিল, মানসিক। অল্প বয়সে। সে ভায়োলেন্ট হয়ে আক্রমণ করত। আমাকে খুব কমই করেছে। ভাই-বোন-মাকে, অন্য সবাইকে আক্রমণ করেছে। যারা কাজ করত তাদেরও করেছে। কোনোভাবে যদি আমার মেয়ের চেহারার ক্ষতি হয়, বিয়ের সমস্যা হবে—এটা চিন্তা করে ওকে পাঠিয়েছিলাম। আমি চেয়েছিলাম, অন্তত প্রথম মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত সে ওখানে থাক।

মামুন: ভায়োলেন্ট হওয়ার পেছনে ওর তো কোনো দোষ ছিল না, আপনারা বিরক্ত হতেন কেন?

রাহমান: না, বিরক্ত না। একটা বিশেষ কারণে ওকে ওখানে পাঠিয়েছিলাম। সে যে ওখানে মারা যাবে তা তো আমি জানতাম না। ওকে দেখাশোনা করার জন্য আমার চাচাতো ভাইয়ের কাছে মাসে ৭০০ টাকা করে পাঠাতাম। আমার মনে হয়, সে ভালো করে দেখাশোনা করেনি, কষ্ট দিয়েছে ওকে। ওর জন্য কষ্টও পাই। কিন্তু কষ্ট করে তো লাভ নেই। ওর কথা মাঝেমধ্যে মনে পড়ে। সব সময় মনে পড়ে না, এটাও বলি। এটাই কিন্তু বাস্তব।

মামুন: মতিনকে নিয়ে তো কবিতাও লিখেছেন।

রাহমান: হ্যাঁ, লিখেছি।

মামুন: কয়টা?

রাহমান: দু-তিনটা হবে।

মামুন: লাইন মনে আছে?

রাহমান: মনে নেই। স্মৃতি নষ্ট হয়ে গেছে। অনেক কিছুই মনে পড়ে না। অনেক বিখ্যাত কবিদের নামও মনে পড়ে না।

মামুন: প্রিয় মানুষদের নাম?

রাহমান: অনেক প্রিয় মানুষের নামও মনে করতে পারি না। কিছুদিন পর হয়তো মনে পড়ে। এ রকমভাবে চলছে। এটাই বোধ হয় জীবন।

কবি শামসুর রাহমান

মামুন: মা-বাবা, ছেলে-সন্তানের বিয়োগ-বিচ্ছেদ তো মানুষের জীবনে ঘটে। এটাকে আপনি কীভাবে দেখেন?

রাহমান: বিচ্ছেদের কারণে মানসিক সমস্যা হয়, তবে এখনো আমি সে স্টেজে আসিনি যে হাত কাঁপছে। মাথা ঘুরে যাচ্ছে। মাথা ঘোরে কখনো কখনো। সেটা আমার বোধ হয় শরীর ভালো না সে জন্য।

মামুন: আপনার ৭৪ বছরের জীবনকে আনন্দ-বেদনায় কীভাবে ভাগ করবেন?

রাহমান: আমার মনে হয়, সুখের ভাগটা বেশি। এটা আমি অস্বীকার করব না। ভাগ্যের কাছে আমি অকৃতজ্ঞতা প্রকাশ করব না। কিন্তু কিছু দুঃখ-কষ্ট, সেগুলো এত তীব্র যে আনন্দ তখন ম্লান হয়ে যায়। এই যে দুঃখ-কষ্ট, প্রিয়জনদের মৃত্যু, ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের মৃত্যু—এগুলো আমাকে খুবই আলোড়িত করে। আবার ভুলেও তো যাই। নিজের কাজেও তো আবার মন দিই। একেবারে উন্মাদ তো আমি হয়ে যাই না। এটাই বোধ হয় জীবনের রীতি।

আমার মনে হয়, সুখের ভাগটা বেশি। এটা আমি অস্বীকার করব না। ভাগ্যের কাছে আমি অকৃতজ্ঞতা প্রকাশ করব না। কিন্তু কিছু দুঃখ-কষ্ট, সেগুলো এত তীব্র যে আনন্দ তখন ম্লান হয়ে যায়। এই যে দুঃখ-কষ্ট, প্রিয়জনদের মৃত্যু, ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের মৃত্যু—এগুলো আমাকে খুবই আলোড়িত করে। আবার ভুলেও তো যাই। নিজের কাজেও তো আবার মন দিই। একেবারে উন্মাদ তো আমি হয়ে যাই না। এটাই বোধ হয় জীবনের রীতি।

মামুন: মৃত্যু ছাড়া বেদনার আর কী কী আছে আপনার? যেমন আপনি লিখছিলেন যে আপনার অনেক জীবিত ঘনিষ্ঠ বন্ধুই আপনার কাছে মৃত হয়ে গেছে।

রাহমান: আমার কাছে বেদনার লাগে যখন কেউ কেউ বন্ধুত্বের ভাব করে; কিন্তু আসলে বন্ধু নয়।

মামুন: এটা আপনি বুঝতে পারেন?

রাহমান: পারি। আবার আমি, সংখ্যায় বেশি না হলেও, প্রকৃত বন্ধুও পেয়েছি। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ টাকাপয়সার দিক থেকে নয়। তবে একবার টাকা ধার নিয়েছি রশীদ করীমের কাছ থেকে। রশীদ করীম একজন খাঁটি মানুষ। তাঁর লেখাও খুব ভালো। আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার সময় টাকা ছিল না। এদিকে কেবিনভাড়া দিতে হবে। খুব সিরিয়াস অসুখ হয়েছিল তার। তখন রশীদ করীমের কাছ থেকে ৪০০ টাকা ধার নিয়েছিলাম। পরে আমার হাতে যখন টাকা এল তত্ক্ষণাৎ আমি ফিরিয়ে দিলাম। তিনি কিন্তু ভুলেই গিয়েছিলেন যে আমাকে টাকা ধার দিয়েছিলেন। এই একমাত্র বন্ধু, যাঁর কাছে আমি ধার নিয়েছিলাম। আমি তাঁর কাছে কৃতজ্ঞ, আমার বিপদের সময় তিনি আমাকে সাহায্য করেছিলেন।

মামুন: বেদনার আর কোনো ব্যাপার...

রাহমান: অনেক বেদনা আছে, যা আসলে বলা যাবে না। অনেক আগে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি; সে সময় আমি একজনের প্রেমে..., মানে আমার মধ্যে প্রেম জেগে উঠেছিল।

মামুন: তিনি কি ইংরেজি বিভাগের ছিলেন?

রাহমান: ইংরেজি বিভাগের নয়, অন্য একটি বিভাগের। আমি তো এমএ পড়েছি, পরীক্ষা দিইনি—অর্ধেক দিয়েছি, অর্ধেক দিইনি। তিনি পরীক্ষা দিয়ে পাস করে অধ্যাপনা করেছেন। তাঁর প্রেমে পড়েছিলাম। তিনি আসতেন। তখন ভার্সিটিতে ছুটি হওয়ার পর কখনো কখনো সাহিত্য সভা হতো। যাঁরা লেখক, তাঁরা কবিতা-গল্প-প্রবন্ধ পড়তেন। প্রায় প্রতিটি সভায় কয়েকজন মহিলা আসতেন। তাঁরা আলাদাভাবে বসতেন। ওখানে একজনকে আমার চোখে পড়ে। তিনিও আমার দিকে চেয়ে থাকতেন, শুনতেন ভালো করে। খুব সুন্দরী ছিলেন। বিশেষ করে তাঁর চোখ দুটো ছিল নীল। তাঁর সঙ্গে বেশ প্রেম জমে উঠেছিল। দুজনেই স্থির করেছিলাম আমরা বিয়ে করব। কিন্তু একদিন তিনি আমাকে চিঠি লিখলেন, লাস্ট চিঠি তাঁর। লিখলেন যে আমাকে এমএ পরীক্ষা দিতেই হবে; পরীক্ষা দিয়ে সিএসপি হতে হবে। চিঠিটি আমার বাবার হাতে পড়ে। মা-ও ছিলেন আমার পাশে। বাবা তখন মাকে বললেন, ‘তোমার ছেলের জন্য সব মেয়ে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে করার জন্য।’ কেননা শর্তটর্ত নিয়ে চিঠিটা তো আমার পক্ষে যায়নি। আমি তখনো কিছু জানি না। ভাবলাম, কী ব্যাপার! দেখলাম বাবার হাতে চিঠি।

মামুন: আপনি চিঠিটা কখন পড়লেন?

রাহমান: পরে পড়েছি। আম্মাকে বললাম, দিয়ে দাও চিঠি। আম্মা চিঠিটা দিলেন, আমি পড়লাম।

মামুন: কোন বছরের ঘটনা এটা, মনে আছে?

রাহমান: পঞ্চাশের দশকের শেষের দিকে।

নিন্দা করলে আমি সেটা এভাবে নিই যে একটা জিনিস যখন তৈরি হয়, তখন প্রশংসা হতে পারে, না-ও হতে পারে। নিন্দা হতে পারে, না-ও হতে পারে। দুটো দিকই আছে। সুতরাং আমি সাধারণত একটু নির্বিকার থাকি। আমি দেশের প্রধান কবি কি না, আদৌ কবি কি না—এ নিয়ে মাথা ঘামাই না। আমার লিখতে ভালো লেগেছে, লিখেছি। আমাকে তো কেউ বলেনি যে তুমি লেখো।

মামুন: ’৫৬-’৫৭—এ রকম সময়?

রাহমান: তার কিছুটা আগে বোধ হয়।

মামুন: সেই ভদ্রমহিলা কি আপনার কবিতা পড়তেন?

রাহমান: পড়তেন। তিনি এখনো জীবিত।

মামুন: দুজনে মিলেই কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন? নাকি শুধু আপনারই সিদ্ধান্ত ছিল?

রাহমান: আমিই সিদ্ধান্ত নিলাম। তিনিও আর রাজি হলেন না। এটা আমার খুব খারাপ লেগেছিল। পরে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে।

মামুন: বিয়ের পর?

রাহমান: অনেক পর। দেখা হয়েছে এবং আমরা ওটা ভুলেই গেছি আরকি। এখন আর দ্বেষ কিংবা ঘৃণা নেই।

মামুন: আর দু-একটা বেদনার ঘটনা বলেন।

রাহমান: বেদনার আর তেমন কিছু নেই।

শ্যামলীর বাসায় টেবিলে লিখছেন কবি শামসুর রাহমান। ২০০০ সালের ১ জানুয়ারি

মামুন: আনন্দই বেশি আপনার জীবনে।

রাহমান: হ্যাঁ, আনন্দই বেশি।

মামুন: অনেক বড় কবির পরিবারই কবিকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। এটা কি বেদনা জাগায়?

রাহমান: না, আমার এটা মনে হয় না। আমার স্ত্রী তো একেবারে শিক্ষিত নয়, কিন্তু সে আমার কদর বোঝে।

মামুন: বুঝতে পারে?

রাহমান: বুঝতে পারে যে আমার একটা নাম বা সুনাম আছে। আমি খুব ফেলনা লোক নই। আমার ছেলেও হয়তো বোঝে। কিন্তু সবচেয়ে বেশি বোঝে আমার ছেলের বউ টিয়া, পশ্চিমবঙ্গের মেয়ে। সে যখন ছোট, ওর ফুফুর বিয়ে হয় ঢাকায়। ফুফুর সঙ্গে সে ঢাকায় আসে এবং থেকে যায়।

মামুন: আপনি যেসব নারীকে পছন্দ করেছেন, তাঁদের কেউ কেউ এখন আর নেই। তাঁদের মৃত্যুতে আপনার কষ্ট হয়নি?

রাহমান: সময় এমন একটা জিনিস, সব আস্তে আস্তে ধূসর করে দেয়। কারও মৃত্যুর খবর পেলে প্রথমে খুব কষ্ট হয়। তীব্র সেটা। কিন্তু এখন, ‘হ্যাঁ, তাঁর মৃত্যু হয়েছে’—এই তো বললাম। সময় মানুষকে অনেক বদলে দেয়।

মামুন: আপনিও অনেক বদলেছেন?

রাহমান: হ্যাঁ, বদলেছি আমি, অস্বীকার করব না। কিন্তু আমি যখন ভালোবেসেছি, খুব তীব্রভাবেই বেসেছি। এর মধ্যে কোনো ফাঁকি রাখিনি।

মামুন: আপনি যাঁদের ভালোবেসেছেন, তাঁরাও কি আপনাকে সে রকম ভালোবেসেছেন?

রাহমান: হ্যাঁ, মোটামুটি।

মামুন: তাঁরা তো আপনার প্রেরণা ছিল।

রাহমান: হ্যাঁ, প্রেরণা ছিল।

মামুন: আপনি অনেক কবিতা লিখেছেন, মনে হয় বেশির ভাগই প্রেমের কবিতা। আপনার কী মনে হয়?

রাহমান: কিছু না কিছু, কোনো না কোনো জিনিসের প্রতি প্রেম তো বটেই। হয়তো প্রেমের যে অর্থ আমরা জানি, ঠিক সে অর্থে হয়তো নয়। মানুষের জন্য তো ভালোবাসা আছেই।

মামুন: মানুষের জন্য প্রেম, দেশের জন্য প্রেম।

রাহমান: হ্যাঁ, দেশের প্রতি। এটা তো আছেই। এটা আমার কবিতায় প্রতিফলিত হয়েছে। কেউ কেউ নিন্দা করেছেন—কী লেখে এগুলো! আবার অনেকে প্রশংসা করেছেন।

মামুন: নিন্দা শুনলে কেমন লাগে?

রাহমান: নিন্দা করলে আমি সেটা এভাবে নিই যে একটা জিনিস যখন তৈরি হয়, তখন প্রশংসা হতে পারে, না-ও হতে পারে। নিন্দা হতে পারে, না-ও হতে পারে। দুটো দিকই আছে। সুতরাং আমি সাধারণত একটু নির্বিকার থাকি। আমি দেশের প্রধান কবি কি না, আদৌ কবি কি না—এ নিয়ে মাথা ঘামাই না। আমার লিখতে ভালো লেগেছে, লিখেছি। আমাকে তো কেউ বলেনি যে তুমি লেখো। হ্যাঁ, বলেছে, সে হলো আমার মন, আমার মাথা। আমার তো লেখার কথা ছিল না। কারও লেখার কথা থাকে না। হঠাৎ তাঁর মনে জেগে ওঠে তাঁর লেখা। তিনি যত বড় বা যত ছোট কবিই হোন। তিনি যদি লেখক বা কবি হন, তাঁর মনে জাগে, না হলে তো লেখা যায় না।

মামুন: আপনার রচনায় আপনি কোন সুরটা বাজাতে চেয়েছেন?

রাহমান: মূল সুরটা ভালোবাসারই। সেটি কোনো ব্যক্তির প্রতি হতে পারে; আমার পরিবারের লোকজন, আমার মা-বাবা, স্ত্রী-সন্তান হতে পারে। আমার পরবর্তী জেনারেশন হতে পারে বা আমার বন্ধু হতে পারে। বন্ধুদের নিয়েও কবিতা লিখেছি আমি। তারপর দেশের জন্য লিখেছি। সুরটা প্রেমেরই মনে করি। ঘৃণা দিয়ে তো আমি লিখিনি। মানুষের প্রতি ঘৃণাটা আমার আসে না। হয়তো খুব বেশি হলে ব্যঙ্গর মতো হয়ে যায়। এটা আমার দোষ কি না জানি না। হয়ে যায় আরকি।

মামুন: ঘৃণা কিন্তু ঠিকই প্রকাশ পায়। আলিয়ঁস ফ্রঁসেজে একটা প্রদর্শনী দেখে এক কবিতায় আপনি লিখেছিলেন—ধিক, ধিক, রাজাকারদের। এ রকম আরও অনেক কবিতা আছে আপনার, বোঝা যায়।

রাহমান: বোঝা যায়?

শামসুর রাহমান

মামুন: আমরা পাঠক হিসেবে বুঝতে পারি। আচ্ছা, আজ আমার সামনে একটি কবিতা লিখেছেন। কবিতাটা কি আগেই মাথায় এসেছিল?

রাহমান: না। আমি সাধারণত পত্রিকা পড়ি সকালবেলা। তারপর লেখালেখি করি। আজ এই কবিতা কিন্তু পত্রিকা পড়ার আগেই লিখেছি। না হলে হয়তো লেখাই হতো না। হঠাৎ আমার মনে স্ট্রাইক করেছে। আজ এ রকম একটা কবিতা লিখব আমি জানতাম না। অনেস্টলি বলছি। ভণ্ডামি করছি না, বাহাদুরিও না। যে রকমই হোক, আমি এটা লিখে ফেলেছি। হ্যাঁ, একটা জিনিস মাথায় থাকে, হয়তো কোথাও লেখা দিতে হবে...

মামুন: ফরমায়েশি লেখা?

রাহমান: ফরমায়েশি বলতে ঠিক ফরমায়েশি না, মানে লেখা চায় কেউ কেউ। চায় যে এটা আমার সৌভাগ্য বলতে পারো। অনেকের কাছে লেখা চায় না, তারা দেয় কিন্তু। আমার কাছে চাইছে লেখা, এটা কিন্তু সহজ কথা না।

মামুন: তাহলে কি আপনি জনপ্রিয় এবং খ্যাতিমান—দুটোই?

রাহমান: হা হা হা, কী জানি, আমি জানি না।

মামুন: জনপ্রিয়তা কিন্তু সহজে আসে না। দেখা যায় অনেকে খুব খ্যাতিমান, কিন্তু জনপ্রিয় নন।

রাহমান: যেমন ধরো, এক ভদ্রলোক আর্মিতে কাজ করতেন, তিনি খুব উত্সাহী হয়ে আমার জন্মদিন পালন করবেন। তাঁর নাম, কী যেন নাম...

মামুন: মেজর এম এইচ খান (অব.)।

রাহমান: হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার।

মামুন: চলুন, পেছনে ফিরে যাই। আপনার জন্ম তো ৪৬ মাহুতটুলীতে, পুরান ঢাকায়। ওই বাড়ির একটা বর্ণনা দেন। আপনার বাবা কী করতেন, আপনার ভাইবোন—তাঁদের কথা বলুন।

রাহমান: আমি জন্মেছি আমার নানার বাড়িতে। নানার বাড়ি আর আমাদের মাহুতটুলীর ওই বাড়ি বলা যায় একটাই বাড়ি, মাঝখানে শুধু দেয়াল ছিল একটা। যে ঘরে আমি জন্মেছি, সেটি ছিল মাটির ঘর।

মামুন: বাকিটা তো দালান ছিল?

রাহমান: হ্যাঁ।

মামুন: আপনার নানা ভাড়ায় থাকতেন, না নিজেই মালিক ছিলেন বাড়িটার?

রাহমান: নিজেই মালিক ছিলেন।

মামুন: নানার নামটা একটু বলেন।

রাহমান: মুন্সি আফতাব উদ্দিন আহম্মদ। আমার নানা ও নানিকে আমি একটা বই উত্সর্গ করেছি, কবিতার বই। জন্মানোর পর আমাকে নানার বাড়ি থেকে আমাদের বাড়িতে আনা হয়। এই বাড়িটা আমার আব্বা ও চাচা মিলে বানিয়েছিলেন। আমি তো আমার মা-বাবার প্রথম সন্তান। কিন্তু আমার মা বাবার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন আমার মায়েরই বড় বোন। আবার তিনি ছিলেন নানার আরেক স্ত্রীর মেয়ে। তিনি মারা যান। ওনার ঘরে ছিল চার সন্তান, তাঁদের মধ্যে একজনকে আমি দেখতে পারিনি। আগেই মারা যান তিনি। তিনজনকে আমি দেখেছি। এই তিনজনও আর বেঁচে নেই।

মামুন: আপনার নানার আদি নিবাস কোথায়?

রাহমান: নরসিংদী জেলার পাড়াতলী গ্রাম। আমার দাদা আর নানা তো আপন ভাই। নানা ছিলেন ছোট। দাদা একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তখন স্কুলটার দরিদ্র অবস্থা ছিল। শুরুতে ঘর ছিল বেড়ার। আব্বা ওটাকে হাইস্কুল করেছেন।

মামুন: মাহুতটুলীর বাড়িতে আর যান না কত দিন হলো?

রাহমান: তিন বছর।

মামুন: বাড়িটা কি বিক্রি করে দিয়েছেন?

রাহমান: হ্যাঁ।

মামুন: শেষবার যখন গেলেন, তখন কেউ আপনাকে চিনতে পেরেছিল?

রাহমান: কেউ চিনতে পারেনি। সে রকম পুরোনো লোক নেই এখন। আমার বয়সই তো এখন ৭৪ হয়ে যাচ্ছে। স্মৃতিও নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু মনে পড়ে। যেমন ছোটবেলায় নানির সঙ্গে ঘুমাতাম এবং মাঝেমধ্যে বিছানায় প্রস্রাব করে দিতাম। নানা-নানি খুব স্নেহ করতেন। নানি নানাকে বলতেন, তোমার নাতির জ্বালায় আমি নামাজ পড়তে পারব না। হা হা হা।

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের
পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?
৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।
সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।
ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।
দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।
ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।
বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারার পরামর্শ দিয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখানে গ্যাসক্ষেত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বাপেক্সের বিশেষজ্ঞদের পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।