অবরোধে অচল রাঙামাটির সাজেক, বাতিল কঠিন চীবর দানোৎসব

সড়ক অবরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি বন্ধ হওয়ার পথে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজভ সাগরের উপকূলে পর্যটনকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপশি শত শত হোটেল ও রিসোর্ট দখলে নিয়েছে রাশিয়া। রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের হোটেল ও রিসোর্টগুলোর ক্ষতিপূরণ চ...

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট
৩ মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের শঙ্কা, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দু-তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে...

৩ মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের শঙ্কা, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
রংপুরে গৃহবধূর মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালাল শশুরবাড়ির লোকজন

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।  শুক্রবার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

রংপুরে গৃহবধূর মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালাল শশুরবাড়ির লোকজন
৪ দেশে পর্যটন ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। ৫ নভেম্বর ঘোষণা অনুযায়ী, এই দেশগুলোর নাগরিকরা এখন সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।  এর ফলে দেশগুলোর আরও বেশি নাগরি...

৪ দেশে পর্যটন ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব
চীনে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন বিয়ের হার

চীনে বিয়ের প্রতি আগ্রহ কমছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে বিয়ের হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিয়ে ও সন্তান জন্মদানের মধ্যে গভীর সম্পর্ক থাকায় এ পরিস্থিতিতে দেশটির জনসংখ্যা হ্রাস...

চীনে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন বিয়ের হার
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

সরে যেতে পারেন ট্রাম্পের কয়েক মন্ত্রী
সরে যেতে পারেন ট্রাম্পের কয়েক মন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরই এমন পদত্যাগের কথাবার্তা শোনা যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
১৭ বার ঘর ভেঙেছে জয়নাল আবেদীনের
১৭ বার ঘর ভেঙেছে জয়নাল আবেদীনের

আবদুল খালেকের পরিবারের এখন ১০-১২ শতক জমি অবশিষ্ট আছে। নদীতে বাড়ি ভাঙার পরপরই আমি তাঁদের দুরবস্থা দেখেছিলাম।

নভেম্বর ৭, ২০২৬
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ৭, ২০২৬
৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ
৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’।

আজ এ কনসার্টে সংগীত পরিবেশন করবে সাতটি ব্যান্ড। সাত ঘণ্টার এই আয়োজনে থাকছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনা।

কনসার্টটি আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)।

এক ভিডিও বার্তায় ওয়ারফেজ বলেছে, ‘ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বাংলাদেশকে উদ্‌যাপন করতে আপনাদের মাঝে আসছি আমরা, ওয়ারফেজ। দেখা হচ্ছে সবার সাথে।’

ব্যান্ডটির দলনেতা শেখ মনিরুল আলম গতকাল প্রথম আলোকে জানান, ৪৫ থেকে ৫০ মিনিটের মতো ব্যান্ডটি গাইবে। ‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’, ‘পূর্ণতা’র মতো জনপ্রিয় গান পরিবেশন করবে ওয়ারফেজ।

একুশের টানে ফিরল ‘ওয়ারফেজ’

বেলা সাড়ে তিনটায় কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।

কনসার্টের আগে বেলা তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

আয়োজকদের ভাষ্য, ঐক্য, সম্প্রীতি, সংহতি ও উদার চেতনার বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। সংগীতের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনের পাশাপাশি দর্শক-শ্রোতাদের জন্য তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

নভেম্বর ৭, ২০২৬
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার

পুরস্কার হিসেবে সে পেল ২৫ হাজার ডলার দামের একটি চমৎকার মাছ ধরার নৌকা এবং কলেজে পড়াশোনার জন্য পুরো ৫ হাজার ডলারের স্কলারশিপ

নভেম্বর ৭, ২০২৬
একটি সাধারণ ঘরে প্রায় পরমশূন্য তাপমাত্রার কোনো বস্তু রাখলে কী ঘটবে
একটি সাধারণ ঘরে প্রায় পরমশূন্য তাপমাত্রার কোনো বস্তু রাখলে কী ঘটবে

ধরুন, কোন এক শীতের সকালে আপনি রান্নাঘরে ঢুকলেন। টেবিলের ওপর রাখা আছে এক টুকরো তামা। দেখতে আর দশটা তামার টুকরোর মতোই। কিন্তু এর তাপমাত্রা পরম শূন্যের মাত্র কয়েক ডিগ্রি ওপরে। অর্থাৎ, প্রায় মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস! এবার সেটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলেন। কী ঘটবে তখন?

হয়তো ভাবছেন, তামার টুকরোটির চারপাশে মুহূর্তেই বরফ জমতে শুরু করবে। জানালার কাচ ঢেকে যাবে সাদা কুয়াশায়। একটু পর পুরো ঘরটাই বরফে জমে যাবে। একদম মুভির মতো!  কিন্তু বাস্তবে এমনটা কখনোই ঘটবে না। বরং এর ঠিক উল্টোটা ঘটবে। তামার টুকরাটি আশপাশের পরিবেশ থেকে তাপ শুষে নিতে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না এর তাপমাত্রা ঘরের তাপমাত্রার কাছাকাছি হয়।

তাপ দিলেও যেখানে তাপমাত্রা বাড়ে না

কোনো পদার্থের তাপমাত্রা তার ভেতরের কণাগুলোর তাপীয় গতির সঙ্গে সম্পর্কিত। সাধারণভাবে তাপমাত্রা যত বেশি, কণাগুলোর এলোমেলো গতির শক্তিও তত বেশি থাকে।

পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি পৌঁছালে পদার্থের ভেতরে কী ঘটে

শীতের সকালে দুই হাত একসঙ্গে ঘষে দেখেছেন নিশ্চয়ই। কিছুক্ষণ ঘষলেই হাত গরম হয়ে যায়। কিন্তু হাতের মধ্যে তো বাইরে থেকে কোনো আগুন কিংবা গরম পানি ঢোকানো হয়নি! তাহলে হাত গরম হলো কীভাবে?

আসলে দুই হাত ঘষার সময় ঘর্ষণের কারণে যান্ত্রিক শক্তি তাপে রূপান্তরিত হয়। ফলে হাতের ভেতরের অণু-পরমাণুর এলোমেলো গতি শক্তি বেড়ে যায়। এ জন্যই আমাদের হাত গরম হয়ে যায়।

কোনো পদার্থের তাপমাত্রা তার ভেতরের কণাগুলোর তাপীয় গতির সঙ্গে সম্পর্কিত। সাধারণভাবে তাপমাত্রা যত বেশি, কণাগুলোর এলোমেলো গতির শক্তিও তত বেশি থাকে। যেমন, গরম কফির পানির অণুগুলোর তাপীয় গতি ঠান্ডা কফির পানির অণুগুলোর তুলনায় বেশি।

এবার প্রশ্নে ফিরে আসা যাক। ভাবুন, কোনো বস্তুর তাপমাত্রা কমতে কমতে যদি একেবারে সর্বনিম্ন সীমায় পৌঁছে যায়, তাহলে কী হবে? এখানে সর্বনিম্ন সীমা বলতে কী বোঝায়?

তাপ ও তাপমাত্রা এক নয়; তাহলে তাপমাত্রা কী

আবার ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানির বোতল ঘরে রাখলে উল্টো ঘটনা ঘটে। ঘরের বাতাস ও আশপাশের বস্তু থেকে তাপ বোতলে প্রবেশ করে। ফলে বোতলের পানি ধীরে ধীরে উষ্ণ হয়।

তাপমাত্রার সর্বনিম্ন সীমার নাম পরম শূন্য তাপমাত্রা। এর মান ০ কেলভিন, অর্থাৎ মাইনাস ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো পদার্থের তাপীয় গতি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। তবে এর অর্থ এই নয় যে, পদার্থের সব কণা পুরোপুরি স্থির হয়ে যায়। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো কোনো কণার ন্যূনতম শক্তি বা গতি থেকে যেতে পারে।

পরম শূন্যের নিচে তাপমাত্রা নামিয়ে আনা সাধারণ অর্থে সম্ভব নয়। কারণ, পরম শূন্যই তাপমাত্রার সর্বনিম্ন সীমা।

তাহলে ঠান্ডা কী? সহজভাবে বললে, ঠান্ডা কোনো আলাদা পদার্থ নয়, যা একটি বস্তু নিজের মধ্যে জমিয়ে রাখে। বরং দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্যের কারণে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। সাধারণত তাপ বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে যায়।

যেমন, গরম চায়ের কাপে হাত রাখলে আপনার হাত গরম হয়ে ওঠে। কারণ, চায়ের কাপ থেকে আপনার হাতে তাপ প্রবাহিত হয়। আবার ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানির বোতল ঘরে রাখলে উল্টো ঘটনা ঘটে। ঘরের বাতাস ও আশপাশের বস্তু থেকে তাপ বোতলে প্রবেশ করে। ফলে বোতলের পানি ধীরে ধীরে উষ্ণ হয়।

তাপমাত্রা বাড়লেই কি সব বস্তুর আয়তন বাড়ে

তাপমাত্রার সর্বনিম্ন সীমার নাম পরম শূন্য তাপমাত্রা। এর মান ০ কেলভিন, অর্থাৎ মাইনাস ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো পদার্থের তাপীয় গতি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

পরম শূন্যের এত কাছে পৌঁছানো যায় কীভাবে

সাধারণত পরম শূন্যে তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা এর খুব কাছাকাছি তাপমাত্রায় পদার্থকে শীতল করতে পেরেছেন। কখনো কখনো সেই তাপমাত্রা এত কম হয় যে, সাধারণ কল্পনায় তা ধরাই কঠিন।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সোডিয়াম পরমাণুর একটি মেঘকে অত্যন্ত কম তাপমাত্রায় শীতল করেন। এর তাপমাত্রা ছিল পরম শূন্যের চেয়ে মাত্র কয়েক শ কোটি ভাগের এক ভাগ বেশি—প্রায় ৫০০ ন্যানোকেলভিন। এত কম তাপমাত্রায় পরমাণুগুলোর তাপীয় গতি স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক কমে যায়।

আরও বিস্ময়কর একটি ঘটনা ঘটে জার্মানির ব্রেমেন শহরে। সেখানে একটি বিশেষ ড্রপ টাওয়ারে বিজ্ঞানীরা গ্যাসের একটি মেঘকে শীতল করে প্রায় ৩৮ পিকোকেলভিন তাপমাত্রায় পৌঁছান। অর্থাৎ, পরম শূন্যের চেয়ে মাত্র ৩৮ ট্রিলিয়ন ভাগের এক ভাগ কেলভিন বেশি! এই তাপমাত্রা প্রায় দুই সেকেন্ড ধরে বজায় ছিল।

এখানে পিকোকেলভিন ও ন্যানোকেলভিনের পার্থক্যটাও মনে রাখা দরকার। এক ন্যানোকেলভিন হলো এক কেলভিনের এক শ কোটি ভাগের এক ভাগ। আর এক পিকোকেলভিন হলো এক কেলভিনের এক লাখ কোটি ভাগের এক ভাগ। তাই ৩৮ পিকোকেলভিন তাপমাত্রা পরম শূন্যের অবিশ্বাস্য রকম কাছাকাছি।

পৃথিবীর তাপমাত্রা কমানোর জাদুকরী সমীকরণ

আরও বিস্ময়কর একটি ঘটনা ঘটে জার্মানির ব্রেমেন শহরে। সেখানে একটি বিশেষ ড্রপ টাওয়ারে বিজ্ঞানীরা গ্যাসের একটি মেঘকে শীতল করে প্রায় ৩৮ পিকোকেলভিন তাপমাত্রায় পৌঁছান।

তামার টুকরাটি ঘরে রাখলে কী হবে

এবার ফিরে আসা যাক রান্নাঘরের টেবিলে রাখা তামার টুকরোটির কাছে। ধরা যাক, তরল হিলিয়াম দিয়ে ঠান্ডা করা এক টুকরো তামার তাপমাত্রা প্রায় ৪ কেলভিন। সেটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে টেবিলের ওপর রাখা হলো। প্রথমেই টেবিলের সংস্পর্শে থাকা অংশ দিয়ে তাপ তামার মধ্যে প্রবেশ করবে। একই সঙ্গে আশপাশের বাতাস থেকেও তাপ পাবে বস্তুটি।

ঘরের বাতাসের তাপমাত্রা যদি ২৫ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তামার টুকরোটি আর ঘরের মধ্যে তাপমাত্রার বিশাল পার্থক্য থাকবে। এই পার্থক্যের কারণে প্রথম দিকে তাপ প্রবাহের হার বেশি হতে পারে। তামার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পার্থক্য কমতে থাকবে।

তবে তামার টুকরোটি ঘরে রাখলেই পুরো ঘর বরফে জমে যাবে না। বরং তামার আশপাশের বাতাস সামান্য ঠান্ডা হতে পারে। সেটিও নির্ভর করবে তামার টুকরোটির আকার, ভর, ঘরের আকার এবং চারপাশ থেকে কত দ্রুত তাপ আসছে, তার ওপর। আরেকটি বিষয় ঘটতে পারে। তামার অত্যন্ত ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি বা বরফে পরিণত হতে পারে। তাপমাত্রা যথেষ্ট কম থাকলে পৃষ্ঠে বরফ জমতে পারে। তাই টুকরোটির গায়ে সাদা আস্তরণ দেখা গেলেও সেটি এমন কোনো হিমশীতল রশ্মি ছড়ানোর প্রমাণ নয়। বরং বাতাসের জলীয় বাষ্প জমে যাওয়ার ফল হতে পারে।

অতিশীতল তাপমাত্রা কীভাবে তৈরি করা হয়

তামার অত্যন্ত ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি বা বরফে পরিণত হতে পারে। তাপমাত্রা যথেষ্ট কম থাকলে পৃষ্ঠে বরফ জমতে পারে।

মহাকাশের চেয়েও ঠান্ডা পরিবেশ!

এত কম তাপমাত্রা শুধু কৌতূহল মেটানোর জন্য তৈরি করা হয় না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অনেক ক্ষেত্রেই এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটারের কথা বলা যায়। কিছু কোয়ান্টাম কম্পিউটারে অতিপরিবাহী বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয়। এগুলোকে খুবই কম তাপমাত্রায় রাখতে হয়, যাতে তাপীয় গোলযোগ কমে এবং কিউবিটগুলো নির্দিষ্ট কোয়ান্টাম অবস্থা ধরে রাখতে পারে। এ জন্য বিশেষ হিমায়নযন্ত্র ব্যবহার করা হয়, যা তাপমাত্রা কয়েক মিলিকেলভিন পর্যন্ত নামিয়ে আনতে পারে।

এই তাপমাত্রা মহাকাশের গড় পটভূমি তাপমাত্রা, প্রায় ২.৭ কেলভিনের চেয়েও অনেক কম। তাই বলা যায়, কিছু কোয়ান্টাম কম্পিউটারের ভেতরের অংশ মহাকাশের চেয়েও ঠান্ডা পরিবেশে কাজ করে।

শীতকালে তাপমাত্রা বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন

ঘরের বাতাস তামার টুকরোটির সংস্পর্শে এলে তাপ তার মধ্যে প্রবাহিত হয়। ঠান্ডা হয়ে যাওয়া বাতাসের ঘনত্ব বাড়লে তা নিচে নামতে পারে। তখন তার জায়গায় উষ্ণ বাতাস এসে পৌঁছায়।

তাপ কোন দিকে প্রবাহিত হয়

এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত টেবিলের ওপর রেখে দিন। এক ঘণ্টা পর ফিরে এসে দেখবেন, শরবতটি আগের চেয়ে উষ্ণ হয়ে গেছে। কিন্তু শরবত গরম হওয়ার কারণে ঘরটা ঠান্ডা হয়ে যায়নি। বরং ঘরের তাপ শরবতের মধ্যে প্রবেশ করেছে। আমাদের অতি ঠান্ডা তামার টুকরোটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

পদার্থবিজ্ঞানের এই নিয়মকে বলা হয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। সহজভাবে বললে, স্বাভাবিক অবস্থায় তাপ নিজে থেকেই বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। উল্টো দিকে তাপ প্রবাহিত করতে হলে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। যেমন, রেফ্রিজারেটর বিদ্যুৎ ব্যবহার করে ভেতর থেকে তাপ সরিয়ে বাইরে ছেড়ে দেয়।

তাই ঘরের স্বাভাবিক তাপমাত্রার বাতাস, দেয়াল, টেবিল ও অন্যান্য বস্তু থেকে তাপ আমাদের অতি ঠান্ডা তামার টুকরোটিতে প্রবেশ করবে। এই প্রক্রিয়া চলবে যতক্ষণ না তামার টুকরোটি ও তার চারপাশের পরিবেশের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে আসে। শেষ পর্যন্ত তাপীয় সাম্যাবস্থা তৈরি হবে।

এখানে বাতাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘরের বাতাস তামার টুকরোটির সংস্পর্শে এলে তাপ তার মধ্যে প্রবাহিত হয়। ঠান্ডা হয়ে যাওয়া বাতাসের ঘনত্ব বাড়লে তা নিচে নামতে পারে। তখন তার জায়গায় উষ্ণ বাতাস এসে পৌঁছায়। এভাবে বাতাসের চলাচলের মাধ্যমেও তামার টুকরোটিতে তাপ পৌঁছাতে থাকে। তাপ সঞ্চালনের এই প্রক্রিয়াকে বলা হয় পরিচলন।

পৃথিবীর গড় তাপমাত্রা কত

সহজভাবে বললে, স্বাভাবিক অবস্থায় তাপ নিজে থেকেই বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। উল্টো দিকে তাপ প্রবাহিত করতে হলে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়।

তবে বাতাস না থাকলেও তামার টুকরোটি উষ্ণ হতে পারে। কারণ, তাপ সঞ্চালনের আরেকটি পদ্ধতি আছে, যার নাম বিকিরণ। ঘরের দেয়াল, ছাদ, টেবিল—সব বস্তুই তড়িৎচুম্বকীয় বিকিরণের মাধ্যমে শক্তি নির্গত করে। স্বাভাবিক তাপমাত্রায় এই বিকিরণের বড় একটি অংশ থাকে অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চলে। এমনকি আমাদের শরীরও প্রায় ১০ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত বিকিরণ নির্গত করে।

এই বিকিরণ তামার টুকরোটির গায়ে পড়ে শোষিত হলে সেটি শক্তি পায় এবং উষ্ণ হতে থাকে। তামার টুকরোটিও বিকিরণ নির্গত করে, তবে এর তাপমাত্রা খুব কম বলে শুরুতে তার বিকিরণও তুলনামূলক দুর্বল হবে। ফলে আশপাশ থেকে যে পরিমাণ শক্তি এটি গ্রহণ করবে, তার তুলনায় কম শক্তি বিকিরণ করে হারাবে।

মহাকাশেও এই নিয়ম প্রযোজ্য। সেখানে বাতাস না থাকায় পরিচলন সম্ভব নয়। তাই কোনো বস্তু বিকিরণের মাধ্যমে তাপ গ্রহণ বা বর্জন করতে পারে। তবে মহাকাশে কোনো বস্তু কত দ্রুত ঠান্ডা বা গরম হবে, তা নির্ভর করে তার তাপমাত্রা, আশপাশের বিকিরণ, পৃষ্ঠের বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয়ের ওপর।

তাপমাত্রা বাড়লেই কি সব বস্তুর আয়তন বাড়ে

স্বাভাবিক তাপমাত্রায় এই বিকিরণের বড় একটি অংশ থাকে অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চলে। এমনকি আমাদের শরীরও প্রায় ১০ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত বিকিরণ নির্গত করে।

প্রায়-পরম-শূন্য তাপমাত্রার তামার সংস্পর্শে এলে বাতাসে কী ঘটে

এবার কল্পনা করুন, রান্নাঘরের টেবিলে রাখা তামার টুকরোটির তাপমাত্রা মাত্র ৪ কেলভিন। অর্থাৎ, প্রায় মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস। এর সংস্পর্শে আসা বাতাসের জন্য এটি একেবারেই অস্বাভাবিক পরিবেশ।

প্রথমে বাতাসের জলীয় বাষ্পের কথা ভাবুন। বাতাসে সব সময়ই কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু অতি ঠান্ডা কোনো পৃষ্ঠের সংস্পর্শে এলে জলীয় বাষ্প দ্রুত তাপ হারায়। তাপমাত্রা যথেষ্ট কমে গেলে এটি সরাসরি বরফে পরিণত হতে পারে। ফলে তামার টুকরোটির গায়ে অল্প সময়ের মধ্যেই সাদা বরফের আস্তরণ জমতে শুরু করবে। তবে এখানেই শেষ নয়। কারণ, আমাদের চারপাশের বাতাস শুধু জলীয় বাষ্প দিয়ে তৈরি নয়। বাতাসে প্রায় ৭৮ শতাংশ নাইট্রোজেন এবং ২১ শতাংশ অক্সিজেন থাকে। বাকি অংশে রয়েছে আর্গন, কার্বন ডাই-অক্সাইডসহ আরও কিছু গ্যাস।

স্বাভাবিক চাপে নাইট্রোজেন প্রায় মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেন প্রায় মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলে পরিণত হয়। অর্থাৎ, তাপমাত্রা যথেষ্ট কমে গেলে এই গ্যাসগুলোও তরল হতে পারে। তাপমাত্রা আরও কমলে সেগুলো জমে কঠিন পদার্থে পরিণত হয়।

এবার তামার টুকরোটির তাপমাত্রার সঙ্গে তুলনা করুন। এর তাপমাত্রা প্রায় মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, নাইট্রোজেন ও অক্সিজেনের তরল হওয়ার তাপমাত্রার চেয়েও অনেক কম। ফলে এর পৃষ্ঠের সংস্পর্শে আসা বাতাসের কিছু অংশ ঘনীভূত হয়ে তরল হতে পারে, এমনকি আরও ঠান্ডা পৃষ্ঠে জমেও যেতে পারে।

তাপমাত্রা কি পরমশূন্যের নিচে যেতে পারে?

আমাদের চারপাশের বাতাস শুধু জলীয় বাষ্প দিয়ে তৈরি নয়। বাতাসে প্রায় ৭৮ শতাংশ নাইট্রোজেন এবং ২১ শতাংশ অক্সিজেন থাকে। বাকি অংশে রয়েছে আর্গন, কার্বন ডাই-অক্সাইডসহ আরও কিছু গ্যাস।

তরল অক্সিজেনের একটি মজার বৈশিষ্ট্য আছে। এটি হালকা নীল রঙের। তাই উপযুক্ত পরিস্থিতিতে তরল অক্সিজেনের ফোঁটা দেখা গেলে সেগুলো নীলচে দেখাতে পারে। তবে বাতাসের সব গ্যাস একই তাপমাত্রায় তরল হয় না। তাই বাতাস থেকে তৈরি হওয়া তরলের গঠনও সময়ের সঙ্গে বদলাতে পারে।

তামার টুকরোটির তাপমাত্রা যখন অত্যন্ত কম থাকবে, তখন এর পৃষ্ঠে জমে থাকা গ্যাসগুলোও কঠিন হয়ে যেতে পারে। ফলে শুধু জলীয় বাষ্পের বরফ নয়, বাতাসের অন্যান্য উপাদানের জমাট আস্তরণও তৈরি হতে পারে। পরে তামার টুকরোটি উষ্ণ হতে থাকলে এই জমাট পদার্থগুলো গলবে বা বাষ্পে পরিণত হবে।

এ কারণেই অতি ঠান্ডা কোনো বস্তুর চারপাশে সাদা ধোঁয়ার মতো মেঘ দেখা যেতে পারে। তবে এই সাদা মেঘ আসলে ধোঁয়া নয়। সাধারণত ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এসে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হলে ক্ষুদ্র জলকণা বা বরফকণা তৈরি হয়। এগুলোই আলো ছড়িয়ে সাদা মেঘের মতো দেখায়।

এমন ঘটনা বোঝার জন্য একটি সহজ উদাহরণ হলো তরল নাইট্রোজেন। একটি বেলুনকে তরল নাইট্রোজেনে ঠান্ডা করলে বেলুনের ভেতরের গ্যাস ঠান্ডা হয়ে সংকুচিত হয়। ফলে বেলুনটি কুঁচকে যায়। পরে বেলুনটিকে বাইরে এনে উষ্ণ হতে দিলে ভেতরের গ্যাস আবার প্রসারিত হয় এবং বেলুনটি আগের আকার ফিরে পেতে পারে।

তাপমাত্রার স্কেল ও থার্মোমিটারের ইতিহাস

শুধু জলীয় বাষ্পের বরফ নয়, বাতাসের অন্যান্য উপাদানের জমাট আস্তরণও তৈরি হতে পারে। পরে তামার টুকরোটি উষ্ণ হতে থাকলে এই জমাট পদার্থগুলো গলবে বা বাষ্পে পরিণত হবে।

একটি অতি ঠান্ডা তামার টুকরো কি পুরো ঘরকে ঠান্ডা করে দিতে পারে

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধরুন, এক কিলোগ্রাম ওজনের একটি তামার টুকরোকে তরল হিলিয়াম দিয়ে ৪ কেলভিন তাপমাত্রায় ঠান্ডা করা হয়েছে। সেটি রান্নাঘরের টেবিলে রাখলে কি পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে? উত্তর হলো, তামার টুকরোটি আশপাশ থেকে তাপ শোষণ করবে ঠিকই, কিন্তু একটি সাধারণ ঘরকে ঠান্ডা করার মতো ক্ষমতা তার নেই।

বিষয়টি বুঝতে হলে জানতে হবে, কোনো বস্তুর তাপমাত্রা বাড়াতে কত শক্তি লাগে। এই ক্ষমতাকে বলা হয় তাপধারণ ক্ষমতা। তামার তাপধারণ ক্ষমতা তাপমাত্রার সঙ্গে বদলে যায়। সাধারণ তাপমাত্রায় এক কিলোগ্রাম তামার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রায় ৩৮৫ থেকে ৩৯০ জুল শক্তি লাগে। কিন্তু অত্যন্ত কম তাপমাত্রায় তামার তাপধারণ ক্ষমতা অনেক কমে যায়।

৪ কেলভিন তাপমাত্রায় তামার তাপধারণ ক্ষমতা এতই কম যে, প্রথম দিকে অল্প শক্তি গ্রহণ করেই এর তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাপধারণ ক্ষমতাও বাড়ে। ফলে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছাতে তামার টুকরোটিকে মোটামুটি ৭৮ কিলোজুল শক্তি শোষণ করতে হবে।

এবার একটি সাধারণ রান্নাঘরের কথা ভাবুন। ঘরের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে এর আয়তন দাঁড়ায় ৬০ ঘনমিটার। এই ঘরে প্রায় ৬০ থেকে ৭০ কিলোগ্রাম বাতাস থাকতে পারে।

তাপ কী, কীভাবে তাপশক্তি উৎপন্ন হয়

সাধারণ তাপমাত্রায় এক কিলোগ্রাম তামার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রায় ৩৮৫ থেকে ৩৯০ জুল শক্তি লাগে। কিন্তু অত্যন্ত কম তাপমাত্রায় তামার তাপধারণ ক্ষমতা অনেক কমে যায়।

ঘরের বাতাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমাতে প্রায় ৬০ থেকে ৭০ কিলোজুল শক্তি বের করে নিতে হবে। এই হিসাব থেকে মনে হতে পারে, এক কিলোগ্রাম অতি ঠান্ডা তামার টুকরো বাতাসের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি কমিয়ে দিতে পারে।

কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ঘরের বাতাসই একমাত্র তাপের উৎস নয়। টেবিল, দেয়াল, মেঝে, ছাদ এবং ঘরের ভেতরে থাকা অন্যান্য বস্তু থেকেও তাপ তামার টুকরোটিতে প্রবাহিত হবে। এসব বস্তুর সম্মিলিত তাপধারণ ক্ষমতা সাধারণত ঘরের বাতাসের তুলনায় অনেক বেশি।

তাই তামার টুকরোটি ঘরের বাতাস থেকে কিছু তাপ শোষণ করলেও আশপাশের অন্যান্য বস্তু থেকেও তাপ পাবে। ফলে পুরো ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা নেই। বরং টুকরোটির কাছাকাছি বাতাস সাময়িকভাবে ঠান্ডা হতে পারে, আর এর পৃষ্ঠে জলীয় বাষ্প জমে বরফ তৈরি হতে পারে। তবে বাস্তবে তাপ কী হারে প্রবাহিত হবে, কতটা জলীয় বাষ্প বা অন্য গ্যাস তামার পৃষ্ঠে জমবে এবং বস্তুটি কত দ্রুত উষ্ণ হবে—এসব নির্ভর করবে ঘরের আকার, বাতাসের চলাচল, আর্দ্রতা, তামার টুকরোটির পৃষ্ঠের ক্ষেত্রফল ও অন্যান্য বিষয়ের ওপর।

কোনো পদার্থকে তাপ দিলে তা প্রসারিত হয় কেন

তামার টুকরোটি ঘরের বাতাস থেকে কিছু তাপ শোষণ করলেও আশপাশের অন্যান্য বস্তু থেকেও তাপ পাবে। ফলে পুরো ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা নেই।

পরম শূন্যের কাছাকাছি ঠান্ডা কোনো বস্তুকে স্পর্শ করলে কী হবে

এবার আপনি তামার টুকরোটিকে ছোঁয়ার কথা ভাবুন। তবে সাবধান! বাস্তবে এমন বস্তু খালি হাতে স্পর্শ করার চেষ্টা করা বিপজ্জনক। আপনার হাতের তাপমাত্রা প্রায় ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তামার টুকরোটির তাপমাত্রা মাত্র ৪ কেলভিন, অর্থাৎ প্রায় মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস। দুটির মধ্যে তাপমাত্রার পার্থক্য বিপুল। ফলে হাতের সংস্পর্শে আসা অংশ থেকে তাপ দ্রুত তামার মধ্যে প্রবাহিত হবে।

ত্বকের আর্দ্রতা মুহূর্তেই জমে যেতে পারে। ত্বকের পানি জমে যাওয়া এবং কোষের ক্ষতি হওয়ার কারণে গুরুতর ঠান্ডাজনিত ক্ষত তৈরি হতে পারে। ভেজা ত্বক ঠান্ডা পৃষ্ঠের সঙ্গে আটকে গেলে সরিয়ে নেওয়ার সময় ত্বক ছিঁড়েও যেতে পারে। তরল নাইট্রোজেনের মতো অতিশীতল পদার্থের সংস্পর্শেও এমন বিপদ দেখা যায়। তাই ক্রায়োজেনিক বা অতিশীতল পদার্থ নিয়ে কাজ করার সময় বিশেষ সুরক্ষাব্যবস্থা প্রয়োজন। সাধারণ গ্লাভস যথেষ্ট নয়; কাজের ধরন অনুযায়ী উপযুক্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে হয়।

তাপ, আলো ও শব্দ আমাদের পরম বন্ধু

ত্বকের পানি জমে যাওয়া এবং কোষের ক্ষতি হওয়ার কারণে গুরুতর ঠান্ডাজনিত ক্ষত তৈরি হতে পারে। ভেজা ত্বক ঠান্ডা পৃষ্ঠের সঙ্গে আটকে গেলে সরিয়ে নেওয়ার সময় ত্বক ছিঁড়েও যেতে পারে।

তবে তামার টুকরোটিকে স্পর্শ করলেই হাত সঙ্গে সঙ্গে পাথরের মতো জমে যাবে—এমনটা বলা ঠিক হবে না। ক্ষতির মাত্রা নির্ভর করবে সংস্পর্শের সময়, তাপ স্থানান্তরের হার এবং ত্বকের অবস্থার ওপর। কিন্তু এত কম তাপমাত্রার বস্তু সরাসরি স্পর্শ করা গুরুতর আঘাতের কারণ হতে পারে।

আরেকটি বিপদের কথাও মনে রাখা দরকার। তরল নাইট্রোজেন বাষ্পে পরিণত হলে তার আয়তন অনেক বেড়ে যায়। পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে নাইট্রোজেন ঘরের বাতাস থেকে অক্সিজেনের অনুপাত কমিয়ে দিতে পারে। এতে শ্বাস নেওয়ার মতো অক্সিজেনের অভাব তৈরি হতে পারে। তবে তামার টুকরোটির ক্ষেত্রে ঝুঁকির ধরন কিছুটা আলাদা। এর পৃষ্ঠে বাতাসের উপাদান জমে যেতে পারে, কিন্তু সেটি নিজে থেকেই বিপুল পরিমাণ নাইট্রোজেন ছেড়ে দেবে না।

বাতাস থাকলে শীত বেশি মনে হয় কেন

তরল নাইট্রোজেন বাষ্পে পরিণত হলে তার আয়তন অনেক বেড়ে যায়। পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে নাইট্রোজেন ঘরের বাতাস থেকে অক্সিজেনের অনুপাত কমিয়ে দিতে পারে।

মানুষকে কি পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায় নিয়ে যাওয়া সম্ভব

মানুষের শরীরের অধিকাংশই পানি দিয়ে গঠিত। শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেলে কোষ ও টিস্যুর ক্ষতি হতে শুরু করে। বিশেষ করে পানি জমে বরফ হলে বরফের স্ফটিক কোষের গঠন নষ্ট করতে পারে। ফলে একটি ধাতব বস্তু খুবই ঠান্ডা করা আর একটি জীবন্ত মানুষকে একই তাপমাত্রায় নিয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

এই সমস্যার সঙ্গে সম্পর্কিত একটি গবেষণাক্ষেত্র হলো ক্রায়োনিক্স। এতে মৃত্যুর পর কোনো ব্যক্তির দেহ বা মস্তিষ্ককে অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণের চেষ্টা করা হয়, ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে—এমন আশায়। তবে এখন পর্যন্ত ক্রায়োনিক্সের মাধ্যমে কোনো মৃত মানুষকে পুনরুজ্জীবিত করার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিষ্ঠিত হয়নি।

অতএব, পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করা বিজ্ঞানীদের জন্য সম্ভব হলেও, সেই তাপমাত্রায় জীবন্ত মানুষকে নিরাপদে রাখা বা পরে আগের অবস্থায় ফিরিয়ে আনা এখনো বিজ্ঞানের বড় চ্যালেঞ্জ।

০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে

ক্রায়োনিক্সে মৃত্যুর পর কোনো ব্যক্তির দেহ বা মস্তিষ্ককে অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণের চেষ্টা করা হয়, ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে—এমন আশায়।

তাহলে সাধারণ ঘরে অতি ঠান্ডা বস্তু রাখলে কী ঘটবে

এবার পুরো ঘটনাটি একবার কল্পনা করুন। আপনি রান্নাঘরের টেবিলে পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রার একটি তামার টুকরো রাখলেন।

প্রথমে এর পৃষ্ঠে বাতাসের জলীয় বাষ্প জমে বরফ তৈরি হতে পারে। তামার পৃষ্ঠ আরও ঠান্ডা থাকায় উপযুক্ত পরিস্থিতিতে বাতাসের অন্যান্য উপাদানও ঘনীভূত বা জমাট বাঁধতে পারে। আশপাশের বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা বা বরফকণা তৈরি করলে সাদা কুয়াশার মতো দেখাতে পারে।

তবে এই দৃশ্য সব সময় একই রকম হবে না। তামার টুকরোটির আকার, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, ঘরের বায়ুচলাচল এবং অন্যান্য বিষয়ের ওপর ফলাফল নির্ভর করবে। তাই নির্দিষ্ট সময় পর ঠিক কী পরিমাণ বরফ জমবে বা কতটা কুয়াশা তৈরি হবে, তা নিশ্চিত করে বলা যায় না।

এদিকে ঘরের বাতাস, টেবিল, দেয়াল ও মেঝে থেকে তাপ তামার টুকরোটিতে প্রবেশ করতে থাকবে। তামার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এর চারপাশে বরফ জমার প্রক্রিয়া ধীর হয়ে আসবে। জমে থাকা বরফ গলতে বা বাষ্পে পরিণত হতে পারে। একসময় তামার টুকরোটি ঘরের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যাবে। ঘরের তাপমাত্রা সামান্য কমতে পারে, বিশেষ করে তামার টুকরোটির কাছাকাছি। কিন্তু ঘরের দেয়াল, মেঝে, আসবাবপত্র ও অন্যান্য বস্তু থেকেও তাপ আসবে বলে পুরো ঘর বরফে জমে যাওয়ার মতো ঘটনা ঘটবে না।

লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তা

সূত্র: সায়েন্স এবিসি

হিমাঙ্কের নিচেও পানি তরল থাকে কীভাবে

নভেম্বর ৭, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬)

সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। রাতে ইউরোপের লিগ ফুটবলে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

নভেম্বর ৭, ২০২৬
হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার!
হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার!

সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি, চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। যে জিনিস এত দিন এক কোণে অবহেলায় পড়ে থাকত; ছিল না কোনো মান–সম্মান; ভেতরে গ্যাস আছে কি না, তা যাচাই করার জন্য বাড়ির কর্ত্রী স্টিলের চামচ কিংবা খুন্তি দিয়ে সজোর ‘ঠং ঠং’ করে বাড়ি মারতেন; বেচারা নীরবে–নিভৃতে সেই নির্যাতন সহ্য করে সার্ভিস দিয়ে যেত। সেই জিনিসকে কিনা এখন চুলার তাকের ওপর এমনভাবে সাজিয়ে–গুছিয়ে তুলে রেখেছে যে খুন্তি দূরের কথা, একটা মশাও বসার সাহস পাবে না!

নাশতা খেতে সবাই মিলে বসার পর দেখলাম, আলোচনার হট টপিক এই সিলিন্ডারকে ঘিরেই। আব্বা বলে উঠলেন, ‘যে যা বলবা, বলো। জীবনে কনসিসটেন্সি বজায় থাকলে একদিন সবাই সফলতার চূড়ায় পৌঁছাবেই; যার বাস্তব উদাহরণ এই এলপি গ্যাসের সিলিন্ডার।’ নিজের জীবনে আসলেই ধারাবাহিকতার বড্ড অভাব, ভাবতে না ভাবতেই অমনি আম্মা তুলনা করে বললেন, ‘যেভাবে ও জীবনযুদ্ধে এগিয়ে গেছে, সবার মুখে মুখে এখন ওর সুনাম; আর তুই? দেখ, অন্তত এই সিলিন্ডার থেকে তোর কিছু শেখা উচিত।’

কোনোরকমে নাশতাটা খেয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। গন্তব্য রায়হানের বাসা। বাসার নিচে নামতেই দেখি, গলির মুখে হালকাপাতলা জটলা। ঘটনা কী হয়েছে দেখতে গিয়ে দেখি, এলাকার ফাহিম রয়েল এনফিল্ডের ওপরে বসে ডান হাতের আঙুল দিয়ে বাইকের চাবি ঘোরাচ্ছে আর কালো সানগ্লাস পরে আশপাশে তাকিয়ে মিনমিন সুর দিচ্ছে। আরেব্বাহ! যে বান্দা এত দিন দুচাকার সাইকেল চালাত, সেই বান্দা এখন দুচাকার মোটরসাইকেল চালাচ্ছে! তাও কিনা আবার রয়েল এনফিল্ড! তাকে ঘিরেই উৎসুক এলাকাবাসী জটলা বেঁধেছে।

ঘটনা ঘেঁটে জানলাম, ফাহিমের এই চমৎকার সাইকেল টু মোটরসাইকেলের ট্রানজিশনে বড় অবদান রেখেছে এই সিলিন্ডার। ঠিক পাঁচ মাস আগে এক মুরব্বির কাছে গিয়েছিল পরামর্শ নিতে। মুরব্বি তাকে বুদ্ধি দিয়েছিল, ‘দেখো বাবা, মুরব্বিরা যা বলে, তা কিন্তু মন দিয়ে শুনতে হয়। কারণ, সেগুলো সব নিজেদের অভিজ্ঞতা থেকে বলা।’ মুরব্বিই তাকে বলেছিল, সিলিন্ডার কিনে স্টক রেখে দিয়ে সুবিধাজনক সময়ে দাম বাড়লেই ছেড়ে দিতে। ফাহিম এক পরামর্শেই আজ লালে লাল! তবে আমার মনে হলো, বেচারার ধৈর্যশক্তি কম। নাহলে সে যদি আরও কিছু মাস অপেক্ষা করত, তাহলে এই সিলিন্ডার বিক্রি করেই সে একেবারে চার চাকার গাড়ি কিনে ফেলতে পারত!

এদিকে রায়হানের বাসায় ঢুকেই আরও একবার চোখ কপালে ওঠার মতো অবস্থা! এ তো দেখি সিলিন্ডার নিয়ে রীতিমতো এলাহি কাণ্ড। ড্রয়িংরুমে কাচের বাক্সের ভেতর মখমলে লাল কাপড়ের ওপর শোভা পাচ্ছে ১২ কেজির ঝকঝকা ফকফকা একটি সিলিন্ডার। নিচে লেখা, ‘সতর্কীকরণ: দয়া করে দূর থেকে দেখুন, হাত দেবেন না’। আমার ভ্যাবাচেকা চোখ দেখে রায়হান বলে উঠল, এত মূল্যবান একটা জিনিস তো রান্নাঘরে শোভা পায় না। একদম অরিজিনাল এটা, কোনো ডুপ্লিকেট না। বাসায় মেহমান ঢুকতেই এটা দেখে অবাক হয়। এ যেন এক আভিজাত্যের প্রতীক।

সিলিন্ডার যদি কথা বলতে জানত, তাহলে এসব কাণ্ডকারখানা দেখে নিশ্চয়ই বলত,

‘হে আমজনতা, যখন ছিল না আমার দাম, বাসত না ভালো কেউ।

ভালোবাসা কতটাই না অদ্ভুত;

এখন বেড়েছে যে দাম, দিয়েছ যে ভালোবাসা।’

আর আমি নিজে নিজে বিড়বিড় করতে করতে বলি, হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব সিলিন্ডার!

গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ

আজব দেশে মীনা

রসালো Billboard

কাকালাপ

পাতি-নেতাদের নামতা

একটি প্রকল্পের আত্মকাহিনি

স্যরি!

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?

নভেম্বর ৬, ২০২৬
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'

বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর
তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

নভেম্বর ৭, ২০২৬
হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে চরম ভরাডুবির পরপরই হোয়াইট হাউসে বড় ধরনের রদবদল আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বিশ্বস্ত এবং বিতর্কিত কট্টরপন্থি অভিবাসন নীতির স্থপতি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন ‘চিফ অব স্টাফ’ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

নভেম্বর ৭, ২০২৬
৪ দেশে পর্যটন ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব
৪ দেশে পর্যটন ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। ৫ নভেম্বর ঘোষণা অনুযায়ী, এই দেশগুলোর নাগরিকরা এখন সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।  এর ফলে দেশগুলোর আরও বেশি নাগরিক পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন।

নভেম্বর ৭, ২০২৬
রংপুরে গৃহবধূর মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালাল শশুরবাড়ির লোকজন
রংপুরে গৃহবধূর মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালাল শশুরবাড়ির লোকজন

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।  শুক্রবার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

নভেম্বর ৭, ২০২৬
৩ মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের শঙ্কা, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
৩ মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের শঙ্কা, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দু-তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট
রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজভ সাগরের উপকূলে পর্যটনকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপশি শত শত হোটেল ও রিসোর্ট দখলে নিয়েছে রাশিয়া। রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের হোটেল ও রিসোর্টগুলোর ক্ষতিপূরণ চেয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকে।

নভেম্বর ৭, ২০২৬
অবরোধে অচল রাঙামাটির সাজেক, বাতিল কঠিন চীবর দানোৎসব
অবরোধে অচল রাঙামাটির সাজেক, বাতিল কঠিন চীবর দানোৎসব

সড়ক অবরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি বন্ধ হওয়ার পথে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

নভেম্বর ৭, ২০২৬
দুবাইয়ে নারীদের জন্য চালু হলো বিশেষ আধুনিক সৈকত
দুবাইয়ে নারীদের জন্য চালু হলো বিশেষ আধুনিক সৈকত

নারীদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং অবসর সময় কাটানোর সুযোগ তৈরি করতে আধুনিক সুযোগ সুবিধা, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যে নারীবান্ধব সৈকত তৈরির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬