এ সপ্তাহের রাশিফল (৭-১৩ নভেম্বর)
নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী রেনু দেশাই।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী ম...
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এন...
সড়ক অবরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি বন্ধ...
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজভ সাগরের উপকূলে পর্যটনকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপশি শত শত হোটেল ও রিসোর্ট দখলে নিয়েছে রাশিয়া। রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের হোটেল ও রিসোর্টগুলোর ক্ষতিপূরণ চ...
নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
দীর্ঘদিনের দরপতন কাটিয়ে উত্তরাঞ্চলের সমতলের চা–শিল্পে ফিরেছে সুদিন। কাঁচা চা–পাতার ন্যায্য দাম, উৎপাদন বৃদ্ধি ও তৃতীয় চা নিলাম কেন্দ্র ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে
কাচের জারে গোল্ডফিশ সেই শ্বাসেই তুলত ফুসফুসে ছোট ছোট বুদ্বুদ! যে বুদ্বুদের হাতেই মুখাগুন... চিতাসহ সবকিছু পুড়ে গেলেও পোড়েনি কেবল ওই কপাল ও ক্যাওলার কলঙ্ক!
লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উল্লাস করেছিলেন সৌরভ গাঙ্গুলী। ২৪ বছর পর সেই মুহূর্তই জড়িয়ে গেছে দুটি সিনেমার গল্পে, তৈরি হয়েছে আইনি বিরোধ।

ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নিয়ে ২০১৮ সালে ১৪ কিশোরীকে নিয়ে ফুটবল একাডেমি গড়েন সুইহলামং মারমা। এখন সেখানে প্রশিক্ষণ নিচ্ছে ৪২ জন। এই একাডেমি থেকে আটজন বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে।

ফুটবল অনুশীলনে ব্যস্ত একদল কিশোরী। কেউ বল নিয়ে ছুটছে, কেউ সতীর্থকে পাস দিচ্ছে। মাঠের এক পাশে দাঁড়িয়ে বাঁশি হাতে নির্দেশনা দিচ্ছেন কোচ। সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মাঠে এক সকালে গিয়ে দেখা গেল এ দৃশ্য।

কথা বলে জানা যায়, এ একাডেমির কিশোরীরা প্রতিদিন দুই বেলা অনুশীলন করে। তাদের অনেকের স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা। তাদের প্রশিক্ষণ দেওয়া কোচের নাম সুইহলামং মারমা (৫১)। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এ একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৮ সালে মাত্র ১৪ জন কিশোরীকে নিয়ে শুরু হওয়া এ একাডেমিতে বর্তমানে খেলোয়াড় রয়েছে ৪২ জন। তারা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা থেকে এসেছে।

সুইহলামং মারমা

সুইহলামং মারমা ২০০৫ সাল থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন কোচের দায়িত্ব পালন করতে গিয়ে পার্বত্য অঞ্চলের কিশোরীদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা তৈরি হয় তাঁর। এ একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া কিশোরীদের কেউ কেউ ইতিমধ্যে আনসার, সেনাবাহিনী, পুলিশ ও বিমানবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছে। আবার জাতীয় নারী ফুটবল দলের বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে আটজন।

ঋণের টাকায় শুরু

একাডেমি প্রতিষ্ঠার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন সুইহলামং। বর্তমানে একটি ভাড়া বাসায় তাঁর একাডেমির আবাসন কার্যক্রম চলছে। এ জন্য তাঁকে মাসে ২০ হাজার টাকা ভাড়া দিতে হয়।

একাডেমি পরিচালনায় শুরু থেকেই অর্থসংকট ছিল তাঁর। নিজের ও স্ত্রীর বেতনের বড় একটি অংশ তিনি একাডেমি চালানোর জন্য ব্যয় করেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমবায় সমিতি থেকেও ঋণ নিতে হয়েছে তাঁকে। সেই টাকায় খেলোয়াড়দের জুতা, জার্সি ও বল কেনেন তিনি।

শুরুতে খেলোয়াড়দের বিনা মূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হতো। তবে গত বছর থেকে যেসব খেলোয়াড়ের আর্থিক সামর্থ্য রয়েছে তারা মাসে এক থেকে দেড় হাজার টাকা দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান একাডেমিকে এককালীন আর্থিক সহযোগিতা দিয়েছে।

সুইহলামং মারমা, কোচ ও প্রধান সুইহলামং একাডেমি‘যে সুবিধাগুলো এই একাডেমিতে আছে, তা যদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে বাড়ানো যায়, তবে এই একাডেমি থেকেই উঠে আসবে আগামী দিনের বহু ঋতুপর্ণা, মনিকা ও রূপনা।’

সুইহলামং মারমার দেওয়া তথ্য অনুযায়ী, একাডেমি থেকে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে আটজন নারী ফুটবলার। এ ছাড়া সেনাবাহিনীতে ছয়জন, পুলিশে একজন, বিমানবাহিনীতে একজন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫০ জন খেলোয়াড় কোটায় চাকরি পেয়েছে।

এ ছাড়া তাঁর একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের মধ্যে আনসার ফেন্সিং দলে আটজন, জুডোতে চারজন এবং সাইক্লিস্ট হিসেবে একজন রয়েছে। একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া ছয়জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়েছে।

বর্তমান জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা চাকমা, আনাই মোগিনী ও আনুচিং মোগিনীর প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত ছিলেন সুইহলামং। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁদের ঘাগড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তিনি ঋতুপর্ণাদের সহকারী কোচ ছিলেন।

খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন সুইহলামং মারমা। সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মাঠ থেকে তোলা

জাতীয় দলে খেলার স্বপ্ন তাদের

একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের অনেকেরই স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে আসা আনিষা তঞ্চঙ্গ্যা তাদের একজন। সে ইতিমধ্যে বাংলাদেশ আনসার একাডেমির ফেন্সিং ইভেন্টে খেলার সুযোগ পেয়েছে।

আনিষা বলে, ‘আমাদের বান্দরবান থেকে এর আগে এভাবে কেউ মূলধারার খেলায় সুযোগ পায়নি। পাহাড়ি গ্রাম থেকে এসে সুইহলামং স্যারের কাছে কঠোর অনুশীলন করেছি। স্যারের সঠিক দিকনির্দেশনায় আমি বাংলাদেশ আনসার একাডেমির ফেন্সিং টিমে খেলার সুযোগ পেয়েছি। তবে আমার মূল লক্ষ্য ও স্বপ্ন—একদিন ঋতুপর্ণা আপুদের মতো দেশের জার্সিতে জাতীয় দলের হয়ে মাঠে নামব।’

সুইহলামং মারমা ২০০৫ সাল থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন কোচের দায়িত্ব পালন করতে গিয়ে পার্বত্য অঞ্চলের কিশোরীদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা তৈরি হয় তাঁর।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থেকে আসা অর্কি চাকমাও জাতীয় পর্যায়ের ফুটবলার হতে চায়। সে বলে, ‘এখানে স্যারের অধীনে আমাদের নিয়মিত খুব কঠোর অনুশীলন করতে হয়। কোনো ছাড় নেই। কিন্তু অনুশীলনের বাইরে স্যার আমাদের অভিভাবকের মতো যত্ন নেন। স্যারের নিবিড় দিকনির্দেশনায় নিজেকে প্রতিদিন প্রস্তুত করছি, যেন ভবিষ্যতে দেশের সেরা খেলোয়াড় হতে পারি এবং রূপনা ও মনিকা আপাদের শূন্যস্থান পূরণ করতে পারি।’

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আকর্ষণী চাকমাও এই একাডেমির খেলোয়াড়। সে বলে, ‘এই একাডেমি আমাদের শুধু অনুশীলনেই সীমাবদ্ধ রাখে না, নিয়মিত বিভিন্ন জেলা ও আঞ্চলিক টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেয়। আমি জাতীয় বয়সভিত্তিক দল থেকে চিঠি পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি দেশকে সেরা খেলাটা উপহার দিতে চাই।’

সুইহলামং একাডেমির কিশোরীরা খেলতে চায় জাতীয় দলে। সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মাঠ থেকে তোলা

একাডেমির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুইহলামং মারমা বলেন, ‘পার্বত্য অঞ্চলের পাহাড়ি কিশোরীদের মধ্যে শারীরিক সক্ষমতা ও ফুটবলের জন্য সুপ্ত সম্ভাবনা রয়েছে। দরকার কেবল সঠিক দিকনির্দেশনা ও সঠিক পরিচর্যা। আজ যে সুবিধাগুলো এই একাডেমিতে রয়েছে, তা যদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে বাড়ানো যায়, তবে এই একাডেমি থেকেই উঠে আসবে আগামী দিনের বহু ঋতুপর্ণা, মনিকা ও রূপনা। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।’

একাডেমির কার্যক্রমে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসনও। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন প্রথম আলোকে বলেন, সুইহলামং মারমার এই উদ্যোগ পাহাড়ের মেয়েদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলছে। কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া কিশোরীদের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী প্রদান করা হচ্ছে। তাদের আবাসিকে খাবারের সুব্যবস্থা করা হচ্ছে। এই ধারাবাহিক সমর্থন ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/uttrer-smtle-ca-silpe-fireche-sudin

ফেসবুকে রিলস দিলেই রকেটের গতিতে লাইক-কমেন্টের সুনামি বয়ে যায়, এমন মহা ইনফ্লুয়েন্সার সামিউল ভাই।

ফলোয়ারের সংখ্যা শুনলে যে কারও চোখ কপালে উঠবে: ২১ লাখ ৩ হাজার ৫২৬! নিজের নামের আগে ‘ডিজিটাল ক্রিয়েটর’, ‘কনটেন্ট কিং’ লিখতে লিখতে সামিউল ভাইয়ের আঙুলে কড়া পড়ে গেছে।

এবার অমর একুশে বইমেলায় সামিউল ভাইয়ের মনে সুপ্ত সাহিত্যিক জেগে বসল। ভাবলেন, এত বড় ফ্যানবেজ, বই বের করলেই তো হুলুস্থুল কাণ্ড বেধে যাবে!

কাগজের গন্ধ কেমন, তা সামিউল ভাই জীবনেও কোনো দিন শুঁকেছেন কি না সন্দেহ, তবু জেদ ধরে একটা বই লিখে ফেললেন। বইয়ের নাম ‘জীবনের গতিপথ, যেভাবে বদলায়’।

প্রকাশনা সংস্থার মালিক তো খুশিতে গদগদ। ভেবেছিলেন, ২১ লাখ ফলোয়ারের অন্তত ১ লাখ মানুষও যদি বই কেনে, তাহলে তিনি রাতারাতি বড়লোক!

মেলা শুরু হলো। প্যাভিলিয়নের সামনে বিশাল ব্যানার, সামিউল ভাইয়ের রাজকীয় ছবি। কিন্তু হায়! কিসের কী!

সারা বইমেলা ঘুরে সামিউল ভাইয়ের বই বিক্রি হলো মাত্র ৩৩ কপি! আর সেই ৩৩ কপির ভেতরেও করুণ এক পারিবারিক ইতিহাস লুকিয়ে আছে। ছোট চাচা কিনেছেন ৫ কপি, মামা কিনেছেন ৩ কপি, খালাতো ভাই জোর করে দোকানদারের কাছ থেকে ৩ কপি বাকিতে বাগিয়ে নিয়েছে। পরের সপ্তাহে টাকা দেবে। অর্থাৎ রক্তসম্পর্কের বাইরে সাধারণ জনগণের কাছে সর্বসাকুল্যে বই বিক্রি হয়েছে মাত্র ২২ কপি! বন্ধুরা একটা কপি বইও কিনল না।

রাত গড়াতেই ফেসবুকে নোটিফিকেশনের বন্যা বয়ে গেল। ২১ লাখ ফলোয়ারের মানুষজন স্ট্যাটাস দিচ্ছে, ‘সামিউল ভাইয়ের বইমেলায় গিয়ে দারুণ আড্ডা হলো। বই নিয়ে ছবিও দিলাম। বইটা ফাটাফাটি চলছে!’

অথচ সামিউল ভাইয়ের স্টলের সামনে তিলধারণের জায়গা নেই। বিকেল ৪টা থেকে রাত ৮টা অবধি সেলফি তোলার হিড়িক পড়ে গেছে।

‘আরে সামিউল ভাই! কী ক্যারেক্টার বস, আপনি! একটা সেলফি, প্লিজ!’

সামিউল ভাই পোজ দিতে দিতে ক্লান্ত। এক হাত দিয়ে দাঁত বের করে হাসছেন, অন্য হাত দিয়ে বইটা বাড়িয়ে ধরে বলছেন, ‘ভাই, বইটা একটু উল্টে দেখেন, জীবনের ফিল্টার কেটে একদম রিয়েল সাকসেস চলে আসবে!’

ফ্যান উৎসাহের সঙ্গে বইটা হাতে নিয়ে দুই পাতা ওলটাল। তারপর একগাল হেসে বলল, ‘অসাম, ভাই! কী সুন্দর প্রিন্টিং! আপনার চুলগুলা কিন্তু রিলসে আরও সুন্দর লাগে!’ বলেই পকেট থেকে আইফোন বের করে একটা সেলফি তুলল।

ফেসবুকে চেক-ইন দিয়ে ক্যাপশন জুড়ে দিল, ‘কিংয়ের সাথে বইমেলা জমিয়ে দিলাম! বস সামিউল ভাইয়ের নতুন বই ভালোই লেগেছে! মাস্ট রিড বই!’

এরপর ফ্যান ভাই একটা বড় ধন্যবাদ জানিয়ে হাওয়া। বইটা যে কিনতে হবে, এ বুদ্ধি যেন ফ্যানদের মগজে কোনোভাবেই কাজ করছে না।

সামিউল ভাই স্টলের কাউন্টারে বসে ঘাম মুছছেন। একটু পর এক তরুণী এসে ক্যাঁদো ক্যাঁদো গলায় বলল, ‘ভাইয়া, আপনার বইটা না মাখনের মতো জোশ! আমি তো পড়ে শেষ করে ফেলেছি!’

সামিউল ভাই সঙ্গে সঙ্গে মুখ উজ্জ্বল করে জিজ্ঞেস করলেন, ‘তাই নাকি, আপু? কোন চ্যাপ্টারটা আপনার সেরা লেগেছে?’

তরুণী দাঁত কেলিয়ে বলল, ‘আরে ভাইয়া, বই কে পড়েছে! আমি তো খালি আপনার ছবির পেজটা ছিঁড়ে ডায়েরিতে আটকে রেখেছি। লাভ ইউ, ভাই!’

বলেই তরুণী একটা সেলফি তুলে দৌড় দিল। সামিউল ভাই হাউমাউ করে কেঁদে ফেলতে চাইলেন। কিন্তু এত মানুষের ভিড়ে কি কাঁদা যায়!

রাত গড়াতেই ফেসবুকে নোটিফিকেশনের বন্যা বয়ে গেল। ২১ লাখ ফলোয়ারের মানুষজন স্ট্যাটাস দিচ্ছে, ‘সামিউল ভাইয়ের বইমেলায় গিয়ে দারুণ আড্ডা হলো। বই নিয়ে ছবিও দিলাম। বইটা ফাটাফাটি চলছে!’

কমেন্ট বক্সে সবাই আগুনের ইমোজি দিচ্ছে। বাহ্বা দিচ্ছে। কিন্তু ক্যাশ বাক্সে জমা পড়েছে কেবল ৩৩টি বইয়ের টাকা।

সন্ধ্যায় চা খেতে খেতে সামিউল ভাই পকেট হাতড়ে দেখলেন, লেখক হওয়ার স্বপ্নটা আছে, কিন্তু চায়ের বিল দেওয়ার মতো টাকা নেই!

লোকে সেলফি তুলে বাহ্বা দেয় ঠিকই, কিন্তু ফেসবুকের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তো আর ভাতের হাঁড়ি চড়ে না।

সামিউল ভাই মনে মনে প্রতিজ্ঞা করলেন, পরের বই আর ছাপাবেন না। এবার ফেসবুক আর টিকটকে রিলস বানিয়ে চাল-ডাল কিনবেন! কারণ, ২১ লাখ মানুষ তাঁকে অনুসরণ করলেও ১ লাখ মানুষও তাঁর বই কিনতে রাজি নয়!

গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ

আজব দেশে মীনা

রসালো Billboard

কাকালাপ

পাতি-নেতাদের নামতা

একটি প্রকল্পের আত্মকাহিনি

নিজের সংসার সামলাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে যাত্রীদের স্বস্তির কথা ভেবে কয়েক হাজার টাকা ব্যয় করা এবং মানুষের বিরূপ মন্তব্যকে উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া সহজ কথা নয়।
হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আটজন জামিনে মুক্তি পেয়েছেন।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?
ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।
ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।
স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।
যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী রেনু দেশাই।
নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে চরম ভরাডুবির পরপরই হোয়াইট হাউসে বড় ধরনের রদবদল আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। ৫ নভেম্বর ঘোষণা অনুযায়ী, এই দেশগুলোর নাগরিকরা এখন সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।