রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’ মুক্তি পেয়েছে।

মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও

তাহসিফ বাসায় না ফেরায় তার মা একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মুঠোফোনে একটি বার্তা পাঠান তাহসিফ। তাতে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে বার্তাটি প...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও
বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের

​উন্নত চিকিৎসার অভাবে বাবাকে হারানোর পর ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবি জানিয়েছেন নয়ন নামের এক যুবক।

বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়
ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। লাইনচ্যুত বগি পুনরুদ্ধার করায় প্রায় ছয় ঘণ্টা পর...

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু
রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বাবা ও তাঁর চার বছরের মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।

অক্টোবর ২৯, ২০২৬
ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন

সিলেটে নিজেদের ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করেছে গ্রামীণফোন।

অক্টোবর ২৯, ২০২৬
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

অক্টোবর ২৯, ২০২৬
‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’
‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’

‘মাসে কিস্তি দিতে হয় ৩৫ হাজার টাকা। এ ছাড়া দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিতে হয় প্রায় ১৭ হাজার টাকা। আগে দিনে গড়ে ১০ হাজার টাকা বিক্রি হতো। সাত দিন ধরে বেচাবিক্রি নেই।  এখন কী করব কিছুই বুঝতে পারছি না। এমন চলতে থাকলে পথে বসা ছাড়া উপায় থাকবে না।’

কথাগুলো বলছিলেন বিকিরণ রোয়াজা। খাগড়াছড়ি সদরের আদালত সড়কে তাঁর কাপড়ের দোকান রয়েছে। পর্যটকেরাই মূলত এ দোকানের ক্রেতা। তবে আট দিন ধরে চলা রাঙামাটির সাজেকে অবরোধের প্রভাবে খাগড়াছড়িতে তেমন পর্যটক আসছেন না। সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও এতে যেতে হয় খাগড়াছড়ি হয়ে। অনেকেই সাজেক ঘুরে আসার পর খাগড়াছড়ি শহরে বিভিন্ন কেনাকাটা করেন। এখন আর এ বিক্রি হচ্ছে না।

অবশ্য শুধু বিকিরণ রোয়াজা নন, তাঁর মতো একই অবস্থা খাগড়াছড়ির শতাধিক দোকান, হোটেল ও পরিবহনসংশ্লিষ্টদের। এক সপ্তাহ ধরে তাঁদের কারও তেমন আয় হয়নি। এ কারণে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

খাগড়াছড়ি শহরের জুমলাইন মার্কেটের পাহাড়িকা নামের একটি দোকানের কর্মচারী মেকি চাকমা বলেন, ‘সাজেকে যাঁরা ঘুরতে যান, তাঁরাই মূলত আমাদের গ্রাহক। স্থানীয়দের আমাদের নিজস্ব টেক্সটাইলের পোশাকের প্রতি তেমন আগ্রহ নেই। সাজেক বন্ধ থাকায় খাগড়াছড়িতে পর্যটক নেই বললেই চলে। এক সপ্তাহ ধরে কোনো বেচাকেনা নেই। সোম ও মঙ্গলবার সারা দিনে এক টাকারও বিক্রি করতে পারিনি। দোকান খুলে সারা দিন বসে ছিলাম।’

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকার সাদামাটা হোটেলের মালিক দিদারুল আলম বলেন, সাজেক বন্ধ হওয়ার পর প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দোকান বন্ধ করে দিতে হবে।

শহরের মিলনপুর এলাকার গাইরিং হোটেলের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা বলেন, ‘সাজেক বন্ধ থাকায় আমাদের হোটেলের অর্ধেকের বেশি কক্ষ খালি। আমাদের হোটেলে তবু কিছু অতিথি রয়েছেন। কোনো কোনো হোটেলে একটি কক্ষেও অতিথি নেই।’

সাজেক অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির স্থানীয় পর্যটনকেন্দ্রেও। পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের কর্মচারী মনতোষ ত্রিপুরা বলেন, এক সপ্তাহ ধরে কোনো পর্যটক নেই। প্রতিদিন স্থানীয় ৪০ থেকে ৫০ জন পর্যটক আসছেন। সাজেক খোলা থাকার সময় প্রতিদিন চার–পাঁচ শ টিকিট বিক্রি হতো। এখন পর্যটকের অভাবে জিপ লাইন, জায়ান্ট সুইং বন্ধ রয়েছে। এতে চড়ার মতো কেউ নেই।

পর্যটকের অভাবে পড়ে রয়েছে চাঁদের গাড়ি (পুরোনো জিপ)। আজ বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের সাজেক কাউন্টারের সামনে থেকে তোলা

আট দিন ধরে সাজেকে অবরোধ

২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এটি এ দুই সংগঠনের তৃতীয় দফা অবরোধ। সংগঠন দুটির অন্যতম দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা-সমর্থিত জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া।

তবে জেএসএস এ অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।

অবরোধের শুরু হয়েছিল চলতি ১১ অক্টোবর। ওই দিন তিন দাবিতে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আবার অবরোধের ডাক দেওয়া হয়। অবশ্য শারদীয় দুর্গাপূজার জন্য ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়। দুর্গাপূজা শেষে ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় দুটি সংগঠন।

এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজো বাজার এলাকায় গোলাগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

সাজেকে অবরোধ চলাকালে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে গত শনিবার অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।

অক্টোবর ২৯, ২০২৬
হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা
হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা

কারবার

ভাদ্রের আবছা নীলাভ জীবনানন্দীয় আকাশ
চুমকি ছড়ানো ঝিকিমিকি রাত
হাওয়ায় হাওয়ায় মেঘের শুভ্র রুমাল..
ডানা মেলে জোনাকি
নিজের আলো আড়াল করে ভেসে চলে একাকী!
হাওয়ায় হাওয়ায় চমকানো রাত ঘেমে একাকার
যেন একটু দমখোলা হাওয়া দরকার!!

নলেয়া নদীর ঘাটে উদবেড়ালরা উঠে এসেছে
মাছ খাবে না শুধু—কচি পাঠা চাই এবার!
ইয়ামাহার তীব্র হেডলাইটে ফিকে হলো লুব্ধক
জমল বাজার; শরতের শিমের দরে বেচাকেনা জেরবার
তবুও তো কয়েক নিশ্বাস বুকভরা মুক্ত বাতাস!!

রাতারাতি কারবারি হয়ে উঠল একদল বেকার
ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খাওয়ানো—রোজগার জোরদার

১৯ আশ্বিন ১৪৩৩

ভোরের হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা
ঘুমভাঙা উদল গায়ে শিফন শীতলতা
দূরের কাশবন হারাতে শুরু করেছে নিজস্ব শাদা
সেদিনের ঝড়ো মেঘে মিলে গেছে শরতের শুভ্রতা
পড়ন্ত আশ্বিন কুয়াশা কুয়াশা...
শিশমহলে-মহলে সেজে ওঠে তেপান্তরের তৃণলতা
পুবের আকাশ কুসুম কুসুম, শান্ত নদীর ঢেউয়ে ভেজা—
বুনো কুলের ফুলে ফুলে বাড়ছে বুলবুলির আনাগোনা

ধানমন্ডির চিলেকোঠায় ভরা পূর্ণিমা

মনে হচ্ছে শরতের দুপুরজুড়ে রূপখোলা স্নিগ্ধ আকাশ
সাঁই সাঁই করে ছোপ ছোপ সাদা মেঘ উড়ে যাচ্ছে
মন কেড়ে নিচ্ছে গাছের পাতার শব্দমাখা শীতল বাতাস
অথচ, ঝিকিমিকি তারার এই মধ্যরাত তুমুল শ্রাবণের;
উতলা জোছনায় ভেসে যাচ্ছে জীবনের যত সব রাগ।

জাদুর শহর ঢাকায় গৃহত্যাগীরাই শুধু জীবনের মধু পায়
বাকিরা ঘরবন্দী, বেঁচে থাকে আজীবন বাঁচার আশায়।

সবাই কখনো না কখনো ফেরারি

ভালো লাগার চেয়ে ভালো অনুভূতি আর কিছু নেই
যেমনটি নেই খারাপ লাগার চেয়ে খারাপ
তুমি যেমনটি ভাবছ, আমি হয়তোবা তার উল্টো
অথবা ঠিক তেমনটিই—জানি না কিছুই!
অস্থির এক প্রেমিক আমি
যে শুধু প্রেমই চেয়ে গেছে, কখনো প্রেমিকা চায়নি।
আসলেই কি চাইনি?
নাকি অতটা সাহসই ছিল না কখনো আমার?
ছিল শুধুই সামর্থ্যের অভাব; প্রচণ্ড অভাব!

কিষাণ

মনের বনে ডুবে থাকা সরোবর তুমি
লোমকূপে ভেসে ওঠা জলেশ্বরী
হৃদয়থলিজুড়ে
থরোথরো স্পন্দন
তুমুল রোদের দুপুরে টপটপ শিশির ঝরো
কাঠফাটা ভূমিতে আর্তনাদ হয়ে বেঁচে আছ বহুকাল
বহুকাল বেঁচে থাকো তুমি মাটির পরতে পরতে

তোমাদের কণ্ঠ নীরব, না পাওয়ার অনুযোগ নেই কোনো
অনাহারি চোখেও সুখের দোলাচলে চকচকে দ্যুতি
শেষ বিকেলের শোভা বাড়ায় জলদি পায়ের হাটমুখী গতি
রোদে পোড়া চামড়ার আলাদা সৌন্দর্য থাকে
ঘামে ভেজা মাটিমাখা শরীরের রূপ অনবদ্য
নন্দনকলা এর সংজ্ঞা দিতে ব্যর্থ

কোনো কোনো দিন তোমাদের পেট ভরে না
উতলা বাতাসে প্রাণ ভরাও তোমরা
তারার রাজ্যে খুঁজে ফেরো নিজের কালপুরুষ
অমলিন চিত্তজুড়ে জ্বালাও পূর্ণিমা
পোড়া ঠোঁট ছুঁয়ে যায় অনাদরে পড়ে থাকা অন্তরনারীর গ্রীবা—
মুষড়ে পড়া বেদনায় প্রাণভরে ডাকো ‘আলতাবানু’

তোমাদের কবরের কোনো নিশানা থাকে না
ভালোবাসার থাকে না প্রমাণ
তবু ওই ধ্রুপদি চাহনি বেঁচে থাকে হাজার বছর
অনবদ্য সেই (পরিশ্রান্ত, তৃপ্ত) অমর অবয়ব
জেনেটিকস ব্যর্থ এখানে—

বৃষ্টি তোমার বন্ধু, রৌদ্রের সখা তুমি,
ধরিত্রী হাসে তোমার মুখে, কিষাণ রূপে কে তুমি, জানে অন্তর্যামী!

অক্টোবর ২৯, ২০২৬
প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন
প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

সম্পর্কের জটিল সমীকরণই দর্শককে আটকে রেখেছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’–এর দশর্কদের।

অক্টোবর ২৯, ২০২৬
কণ্ঠনালিতে ক্যানসার কেন হয়, কীভাবে বুঝবেন
কণ্ঠনালিতে ক্যানসার কেন হয়, কীভাবে বুঝবেন

স্বরযন্ত্র বা ল্যারিংসে দুটি ভোকাল কর্ড থাকে, যার কম্পনের মাধ্যমে আমরা কথা বলি। ল্যারিংস বা ভোকাল কর্ড আক্রান্ত হলে গলাব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন এবং শ্বাস নিতে কষ্ট হয়। কণ্ঠনালিতে জন্মগত সমস্যা, প্রদাহ, পলিপ, টিউমার বা ক্যানসার হতে পারে।

কণ্ঠনালির ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। এ ছাড়া মদ্যপান, জর্দা, সাদাপাতা, অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত গরম খাবার খাওয়া, কণ্ঠনালির অতি ব্যবহার ইত্যাদিও ক্যানসারের অন্যতম কারণ।

উপসর্গ

কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন, যা ভালো হচ্ছে না বা ১৫ দিনের বেশি স্থায়ী হচ্ছে, শ্বাসকষ্ট, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, ঢোক গিলতে অসুবিধা, গলা ফুলে যাওয়া বা গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া। আক্রান্ত রোগীর কান ব্যথাও হতে পারে। কারণ, একই নার্ভ কান ও কণ্ঠনালির সঙ্গে সংযুক্ত।

চিকিৎসা কী

প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করা গেলে প্রায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিন্তু রোগ শনাক্ত হতে দেরি হলে খুব বেশি সুফল পাওয়া যায় না। যদি কারও দুই সপ্তাহের বেশি গলার স্বর পরিবর্তন বা ভাঙা থাকে বা এই স্বর পরিবর্তন ক্রমাগত বৃদ্ধি পায়, তবে অবশ্যই নাক, কান ও গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফাইবার অপটিক ভিডিও ল্যারেংগসকপির মাধ্যমে সহজে রোগ নির্ণয় করা সম্ভব। হিস্টোপ্যাথলজি করলে ক্যানসার শনাক্ত করা যায়।

রেডিওথেরাপি, কেমোথেরাপি ও অপারেশনের মাধ্যমে কণ্ঠনালির ক্যানসারের চিকিৎসা করা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হলে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করানো হয়। শেষ পর্যায়ে এলে অপারেশন করতে হয়। অপারেশনের পর কথা বলার জন্য আলাদা ব্যবস্থা নিতে হয়। যেমন কৃত্রিম স্বরযন্ত্রের সংযোজন অথবা খাদ্যনালির মাধ্যমে কথা বলা, যা বিশেষ ব্যায়ামে শেখানো হয়।

অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, ইএনটি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা

অক্টোবর ২৯, ২০২৬
‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই?
‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই?

একসময় বাংলা গানের জনপ্রিয় মুখ আনুশেহ আনাদিল দীর্ঘদিন ধরেই বড় মঞ্চ থেকে দূরে। নেশার কারণে গান ছেড়েছেন, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার আড়ালে থাকার কারণ জানালেন তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে
বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা প্রকল্পের জন্য বাজেট বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করেছে।

অক্টোবর ২৯, ২০২৬
মুক্তাগাছায় গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক
মুক্তাগাছায় গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড়, চামড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গরুর মাংস নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
নতুন দায়িত্বে শিবা শানু
নতুন দায়িত্বে শিবা শানু

ঢালিউডে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া চৌধুরী মাজহার আলী শিবা শানুর সামনে এবার নতুন এক অধ্যায়।

অক্টোবর ২৯, ২০২৬
সাশ্রয়ী আবাসনে সরকারি উদ্যোগ ও নাগরিক সুবিধা নিশ্চিতের তাগিদ
সাশ্রয়ী আবাসনে সরকারি উদ্যোগ ও নাগরিক সুবিধা নিশ্চিতের তাগিদ

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগ, বেসরকারি বিনিয়োগ ও কার্যকর নীতির সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা।

অক্টোবর ২৯, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অক্টোবর ২৯, ২০২৬
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার রাজ্যে গরু জবাইয়ের কোনো ঘটনা ঘটলে তার ‘চেয়ে খারাপ আর কেউ হবে না।’

অক্টোবর ২৯, ২০২৬
রাজধানীতে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক
রাজধানীতে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে আমদানি নিষিদ্ধ এমফিটামিনযুক্ত ভিটামিনযুক্ত ২৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্রো,) খিলগাঁও সার্কেলের নেতৃতাধীন একটি দল।

অক্টোবর ২৯, ২০২৬
রাবি শিক্ষকের হেনস্তার অভিযোগে শিক্ষক পরিষদের নিন্দা, তিন দফা দাবি
রাবি শিক্ষকের হেনস্তার অভিযোগে শিক্ষক পরিষদের নিন্দা, তিন দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলামকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাবি শাখা।

অক্টোবর ২৯, ২০২৬