কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।

বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। আর এই বেকারত্বের সুযোগ ও হতাশা কাজে লাগিয়ে...

বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
রাবি শিক্ষকের হেনস্তার অভিযোগে শিক্ষক পরিষদের নিন্দা, তিন দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলামকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাবি শাখা।

রাবি শিক্ষকের হেনস্তার অভিযোগে শিক্ষক পরিষদের নিন্দা, তিন দফা দাবি
রাজধানীতে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে আমদানি নিষিদ্ধ এমফিটামিনযুক্ত ভিটামিনযুক্ত ২৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্রো,) খিলগাঁও সার্কেলের নেতৃতাধীন একটি দল।

রাজধানীতে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার রাজ্যে গরু জবাইয়ের কোনো ঘটনা ঘটলে তার ‘চেয়ে খারাপ আর কেউ হবে না।’

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহা...

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

গত ৫টি সিজন সফলভাবে সম্পন্ন করার পর প্রতিবারের মতো এবারও শুরু হতে যাচ্ছে  Club Graduate's এর  জমকালো ক্রিকেট টুর্নামেন্ট "CLUB GRADUATE'S CHAMPION TROPHY'' SEASON-6 এই টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল...

জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ
মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ

মাটিতে ফেলে বুকে গুলি, মেয়ের সামনে বাবাকে হারানোর আর্তনাদ

অক্টোবর ২৯, ২০২৬
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন লিকা পোদ্দার।

অক্টোবর ২৯, ২০২৬
আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ‘ডিএনএ’র মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৯, ২০২৬
মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ
মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ

২০২৬ সালের বিশ্ব মেনোপজ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—‘মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্রনিক পেইন।’ ১৮ অক্টোবর ছিল ‘বিশ্ব মেনোপজ দিবস’।

মেনোপজ নারীর জীবনের অবশ্যম্ভাবী একটি অধ্যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে নারীদের শরীরে হরমোন নিঃসরণ কমতে থাকায় নিয়মিত পিরিয়ড বন্ধ হয়ে যায়।

কিন্তু এই পরিবর্তন মানে কেবল প্রজনন ক্ষমতার সমাপ্তি নয়, বরং এটি নারীস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এ বছর দিবসটির মূল বিষয় ছিল—মধ্যবয়সী নারীদের জয়েন্টে ও পেশিতে ব্যথা, পেশি শক্ত ও ক্ষয় হওয়া এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী ব্যথার সঙ্গে মেনোপজের সম্পর্ক উন্মোচন।

নারীরা কি অনিদ্রাজনিত সমস্যায় বেশি ভোগেন

ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার কারণে এই বয়সে এসে অনেক নারী হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস, গাঁটে ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগে থাকেন। এসব ব্যথা নারীদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।

সামাজিক ট্যাবু বা সংকোচের কারণে আমাদের দেশের নারীরা প্রায়ই এই ব্যথা ও মানসিক চাপকে কেবল ‘বয়সের দোষ’ বলে সহ্য করেন। অথচ একটু সচেতনতা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিসহ চিকিৎসকের পরামর্শে জীবনযাত্রায় পরিবর্তন এই কষ্ট বহুলাংশে কমাতে পারে।

যে ৩ কারণে পুরুষের চেয়ে নারীর দ্বিগুণ আয়রন প্রয়োজন

মেনোপজে যেসব সতর্কসংকেত অবহেলা করা যাবে না

মেনোপজের সময় কিছু লক্ষণকে স্বাভাবিক পরিবর্তন মনে করে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। টানা ১২ মাস মাসিক বন্ধ থাকার পর যোনিপথে সামান্য রক্তপাত, রক্তমিশ্রিত স্রাব বা বাদামি স্রাব হলেও দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী রক্তপাত, তীব্র তলপেটের ব্যথা কিংবা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণও ভালো নয়।

এ ছাড়া বুকে ব্যথা, হঠাৎ শ্বাসকষ্ট, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া অথবা শরীরের এক পাশ দুর্বল হয়ে পড়লে জরুরি চিকিৎসা নিতে হবে। এসব লক্ষণকে মেনোপজের উপসর্গ ভেবে অপেক্ষা করা উচিত নয়।

দীর্ঘস্থায়ী বিষণ্নতা, অসহনীয় উদ্বেগ কিংবা নিজের ক্ষতি করার চিন্তা দেখা দিলেও দ্রুত পেশাদার চিকিৎসকের সহায়তা নিতে হবে।

৪০-এর আগেই মেনোপজ? জানুন কারণ ও চিকিৎসা

অক্টোবর ২৯, ২০২৬
গণিত অলিম্পিয়াড: আমার প্রস্তুতির গল্প ও কিছু পরামর্শ
গণিত অলিম্পিয়াড: আমার প্রস্তুতির গল্প ও কিছু পরামর্শ

গণিত অলিম্পিয়াডের সঙ্গে আমার পরিচয় স্কুলজীবনের শুরুর দিকে। তখন বুঝিনি, এই পরিচয় একদিন আমাকে জাতীয় গণিত ক্যাম্প পর্যন্ত নিয়ে যাবে। ২০২১ ও ২০২২ সালে সেকেন্ডারি ক্যাটাগরিতে জাতীয় ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। এতগুলো বছরের পথচলায় অনেক বই পড়েছি, অনেক ওয়েবসাইট ঘেঁটেছি, অনেক ভুল করেছি, আবার অনেক কিছু শিখেছি। কোন বই, কোন প্ল্যাটফর্ম আর কোন অভ্যাস আমার সবচেয়ে কাজে লেগেছে, সেই অভিজ্ঞতাই এখানে ভাগ করে নিচ্ছি। যারা এখন অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু করতে চাইছে কিংবা শুরু করেছে, কিন্তু কোন দিকে এগোবে বুঝতে পারছে না, তাদের যদি এই লেখা একটু হলেও পথ দেখায়, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।

শুরুটা যেভাবে

‘অলিম্পিয়াড’ শব্দটা প্রথম শুনি ২০১৬ সালে। সে বছর আমার এক সহপাঠী জাতীয় পর্যায়ে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস’ হয়। খবরটা শুনে অবাক হয়েছিলাম। স্কুলের অঙ্কের বাইরেও যে গণিত নিয়ে এমন বড় প্রতিযোগিতা হয়, সেটা তখনই প্রথম জানলাম। সহপাঠীর সাফল্য দেখে মনে কৌতূহল জাগল, আসলে সেখানে কী ধরনের প্রশ্ন আসে, কীভাবে ভাবতে হয়?

পরের বছর আমাদের স্কুলের ক্লাব একটি গণিত ক্যাম্পের আয়োজন করে। সেই ক্যাম্পই ছিল আমার জন্য আসল শুরু। সেখানে প্রথমবার মডুলার অ্যারিথমেটিক শিখি। কোনো সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, শুধু সেটা নিয়ে কাজ করেই যে কত জটিল সমস্যার সমাধান করা যায়, তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ক্যাম্পে নানা ধরনের সমস্যা নিয়ে ভাবার সুযোগ পাই, আর বুঝতে পারি, অলিম্পিয়াডের গণিত মানে সূত্র মুখস্থ করা নয়; বরং নতুনভাবে ভাবতে শেখা।

ক্যাম্প শেষ হওয়ার পর নিজে থেকেই প্রস্তুতি শুরু করি। প্রথমে হাত দিই নিজের পাঠ্যবইয়ে। বইয়ের অনুশীলনীর সমস্যাগুলো কারও সাহায্য ছাড়া, সমাধান না দেখে নিজে নিজে করার চেষ্টা করতাম। এতে ভিত্তিটা শক্ত হয়। পাঠ্যবইয়ের সমস্যায় স্বচ্ছন্দ হওয়ার পর ধীরে ধীরে বাইরের বই আর অন্যান্য উৎসের দিকে এগোই।

নতুনদের জন্য পরামর্শ: শুরুতেই কঠিন বই ধরার দরকার নেই। নিজের পাঠ্যবইটা ভালোভাবে শেষ করো। ভিত্তি শক্ত না হলে পরের ধাপগুলো কঠিন মনে হবে।

যে বইগুলো কাজে লেগেছে

বই ছিল আমার প্রস্তুতির মূল ভরসা। প্রতিটি বই আলাদা আলাদা কাজে লেগেছে।

• বিডিএমও প্রস্তুতি: অলিম্পিয়াডে কোন কোন বিষয় আসে, শুরুতে সেটাই জানতাম না। এই বই থেকে সংখ্যাতত্ত্ব, জ্যামিতি, বীজগণিত, কম্বিনেটরিকসের মতো অনেক টপিকের প্রাথমিক ধারণা পেয়েছি। বলা যায়, বইটি আমাকে পুরো প্রস্তুতির একটা মানচিত্র দিয়েছিল। কী পড়তে হবে, আর কোন ক্রমে এগোতে হবে, তা বুঝতে বইটি খুব সাহায্য করেছে।

• বিডিএমও কম্পেন্ডিয়াম: এতে জুনিয়র ক্যাটাগরির বিগত বছরের প্রশ্নগুলো একসঙ্গে পাওয়া যায়। পুরোনো প্রশ্ন সমাধান করে বুঝতে পেরেছি, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কোন টপিক থেকে বেশি আসে, আর প্রশ্নের কাঠিন্য কেমন হয়। প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নের চেয়ে ভালো অনুশীলন খুব কমই আছে।

• Art and Craft of Problem Solving: আগের বইগুলো থেকে শিখেছি কী জানতে হবে, আর এই বই থেকে শিখেছি কীভাবে ভাবতে হবে। সমস্যা দেখে কোথা থেকে শুরু করব, আটকে গেলে কোন কৌশল কাজে লাগাব, ছোট উদাহরণ দিয়ে প্যাটার্ন খোঁজা, উল্টো দিক থেকে ভাবা, এমন অনেক কৌশল এই বই থেকে শিখেছি। ইংরেজিতে লেখা হলেও বইটি পড়ার পরিশ্রম পুরোপুরি সার্থক।

• নিউরনে আবারও অনুরণন: ক্যালকুলাসের সঙ্গে আমার প্রথম পরিচয় এই বইয়ের মাধ্যমে। স্কুলের পাঠ্যসূচির অনেক আগেই ক্যালকুলাসের মূল ধারণাগুলো সহজভাবে বুঝতে পেরেছি। গণিতকে শুধু প্রতিযোগিতার বিষয় হিসেবে না দেখে উপভোগ করতে শেখার ক্ষেত্রেও বইটির অবদান আছে।

• 104 Number Theory Problems (Titu Andreescu, Dorin Andrica ও Zuming Feng): সংখ্যাতত্ত্বের জন্য এই বইটাই আমার সবচেয়ে বড় ভরসা ছিল। বইয়ের শুরুতে সংখ্যাতত্ত্বের মৌলিক ধারণাগুলো আলোচনা করা আছে। তারপর ধাপে ধাপে সহজ থেকে কঠিন, অর্থাৎ অলিম্পিয়াড মানের সমস্যায় পৌঁছানো যায়। এক লাফে কঠিন সমস্যায় না গিয়ে সিঁড়ি বেয়ে ওঠার এই ব্যবস্থা আমার খুব কাজে লেগেছে। সমস্যাগুলো সমাধান করতে করতে বুঝেছি, সংখ্যাতত্ত্বে ভালো করতে হলে কেবল সূত্র জানলে চলে না, সমস্যার ভেতরের কাঠামোটা ধরতে পারতে হয়।

• Euclidean Geometry in Mathematical Olympiads (Evan Chen): জ্যামিতির জন্য আমি এই বইটি পড়েছি। অলিম্পিয়াডের জ্যামিতি স্কুলের জ্যামিতির চেয়ে অনেকটাই আলাদা। এখানে শুধু উপপাদ্য জানলে হয় না, কোন সমস্যায় কোন কৌশল কাজে লাগবে, সেটাও বুঝতে হয়। এই বই পড়ে সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে। জ্যামিতির সমস্যায় আটকে গেলে আমি এর ধারণাগুলোয় ফিরে যেতাম।

বই পড়তে গিয়ে অনেক জায়গায় আটকে যেতাম। কোনো অংশ না বুঝলে হতাশ হয়ে বই বন্ধ করে দিতাম না। ইউটিউব চ্যানেল আর অনলাইনের অন্যান্য উৎস থেকে সেই টপিক আলাদা করে শিখে নিতাম, তারপর আবার বইয়ে ফিরে যেতাম। একই বিষয় দুই–তিনটা উৎস থেকে পড়লে অনেক সময় যে জিনিস কিছুতেই মাথায় ঢুকছিল না, সেটাও পরিষ্কার হয়ে যায়।

নতুনদের জন্য পরামর্শ: একসঙ্গে অনেক বই শুরু কোরো না। একটা বই ধরে মন দিয়ে শেষ করো, তারপর পরেরটায় যাও। আর বিগত বছরের প্রশ্ন সমাধান করাকে প্রস্তুতির নিয়মিত অংশ বানাও।

বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস

গণিত একা একা করার জিনিস মনে হলেও আমার প্রস্তুতির বড় একটা অংশ ছিল বন্ধুদের সঙ্গে। মেসেঞ্জার গ্রুপ আর বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি সক্রিয় ছিলাম। সেখানে অনেকে নিয়মিত প্রবলেম পোস্ট করত। আমি সেগুলো সমাধানের চেষ্টা করতাম, কখনো পারতাম, কখনো পারতাম না।

কোথাও আটকে গেলে নিজের প্রশ্নটা ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করতাম, কিংবা গ্রুপের বন্ধুদের সঙ্গে আলোচনা করতাম। এখানেই সবচেয়ে মজার জিনিসটা শিখেছি: একই সমস্যা একেকজন একেকভাবে সমাধান করে। কেউ বীজগণিত দিয়ে, কেউ জ্যামিতিক চিত্র এঁকে, কেউ আবার একদম অপ্রত্যাশিত কোনো কৌশলে। অন্যদের সমাধান দেখে নিজের চিন্তার পরিধি অনেক বেড়েছে। আর নিজের সমাধান অন্যকে বুঝিয়ে বলতে গিয়ে নিজের বোঝাটাও আরও পাকা হয়েছে।

নতুনদের জন্য পরামর্শ: প্রশ্ন করতে লজ্জা পেয়ো না। আর কোনো সমস্যা সমাধান করতে পারলেও অন্যদের সমাধান দেখো। প্রায়ই দেখবে, তোমার চেয়ে ছোট বা সুন্দর কোনো সমাধান আছে।

অনলাইন প্ল্যাটফর্ম

বই আর বন্ধুদের পাশাপাশি দুটি অনলাইন প্ল্যাটফর্ম আমার প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।

• Art of Problem Solving (AoPS) ফোরাম: বিশ্বের নানা দেশের অলিম্পিয়াডের প্রশ্ন আর সেগুলোর সমাধান এখানে পাওয়া যায়। একটি প্রশ্নের নিচে প্রায়ই অনেকগুলো ভিন্ন ভিন্ন সমাধান থাকে। নিজে চেষ্টা করার পর সেগুলো মিলিয়ে দেখলে অনেক কিছু শেখা যায়। নির্দিষ্ট কোনো টপিকের সমস্যা খুঁজে পেতেও এই ফোরাম খুব কাজের।

• গণিতযজ্ঞ কনটেস্ট: আমি নিয়মিত এই অনলাইন কনটেস্টগুলোয় অংশ নিতাম। ঘরে বসে আরাম করে সমস্যা সমাধান করা আর নির্দিষ্ট সময়ের মধ্যে চাপ নিয়ে সমাধান করা—দুটি একেবারে আলাদা অভিজ্ঞতা। কনটেস্টে অংশ নিতে নিতে সময় ব্যবস্থাপনা আর প্রতিযোগিতার অভ্যাস তৈরি হয়। ফলে আসল অলিম্পিয়াডে গিয়ে আর অতটা নার্ভাস লাগে না।

নতুনদের জন্য পরামর্শ: AoPS-এ সমাধান দেখার আগে অন্তত কিছুটা সময় নিজে চেষ্টা করো। সরাসরি সমাধান দেখে ফেললে শেখা হয় খুব কম।

জাতীয় ক্যাম্পের অভিজ্ঞতা

এত বছরের প্রস্তুতির ফল পাই ২০২১ সালে, যখন সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথমবার জাতীয় গণিত ক্যাম্পে ডাক পাই। পরের বছর, ২০২২ সালেও সেকেন্ডারি ক্যাটাগরিতে ক্যাম্পে অংশ নিই।

ক্যাম্পে এসে নতুন করে বুঝলাম, একই সমস্যা নিয়ে ভিন্ন ভিন্ন মানুষ কতটা ভিন্নভাবে ভাবতে পারে। সারা দেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে সমস্যা নিয়ে ভাবা, আলোচনা করা—এর অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে তুলনা হয় না। ক্যাম্পে গণিতের অনেক নতুন শাখার সঙ্গে পরিচয় হয়েছে, যেগুলোর নামও আগে ঠিকমতো জানতাম না। শুধু ক্লাস নয়, বিভিন্ন গেম ও অ্যাকটিভিটির মাধ্যমেও সমস্যা নিয়ে ভাবার নতুন নতুন উপায় শিখেছি। ক্যাম্প আমাকে শিখিয়েছে, গণিত শুধু প্রতিযোগিতা জেতার বিষয় নয়, এটা একটা আনন্দের যাত্রা।

পেছনে তাকালে দেখি, আমার প্রস্তুতিতে কোনো জাদুকরি শর্টকাট ছিল না। পাঠ্যবই দিয়ে শুরু করে ধাপে ধাপে বাইরের বইয়ে যাওয়া, নিয়মিত সমস্যা সমাধান করা, বন্ধুদের সঙ্গে আলোচনা করা আর কনটেস্টে অংশ নেওয়া, এই সাধারণ অভ্যাসগুলোই আমাকে এগিয়ে নিয়েছে।

যারা নতুন শুরু করছ, তাদের বলব, আটকে যাওয়াটা প্রস্তুতিরই অংশ। কোনো সমস্যা ঘণ্টার পর ঘণ্টা ভেবেও সমাধান করতে না পারলে মন খারাপ কোরো না, ওই ভাবনার সময়টাতেই তুমি সবচেয়ে বেশি শিখছ। প্রশ্ন করো, অন্যের সমাধান দেখো, আর গণিতটা উপভোগ করো। ধৈর্য ধরে লেগে থাকলে পথ নিজেই খুলে যাবে।

অক্টোবর ২৯, ২০২৬
ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু
ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

নাবিদ হোসাইনের সঙ্গে জুমরাতুন নেছা বর্ষার (২৪) প্রেমের সম্পর্ক নিয়ে মা–বাবার আপত্তি ছিল। কিন্তু মেয়ে এই সম্পর্ক নিয়ে অনেক বেশি ‘সিরিয়াস’ হওয়ায় শেষ পর্যন্ত ২০২৫ সালের ৭ অক্টোবর নাবিদের সঙ্গে বর্ষার বিয়ের কাবিন হয়। এরপর এক বছরের সংসারজীবনে বেশ কয়েকবার নাবিদের নির্যাতনের শিকার হন বর্ষা, নাবিদ বারবার ব্যবসার অজুহাতে শ্বশুরবাড়ি থেকে টাকাও নিয়েছেন। তবু বর্ষা বারবার তাঁর কাছেই ফিরে যান। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বর্ষার মৃত্যু হলো।

বর্ষার পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার মধ্যরাতেও বর্ষাকে মারধর করছিলেন নাবিদ। নির্যাতন সহ্য করতে না পেরে রাত ১২টার দিকে বর্ষা তাঁর বাবা শেখ মনোয়ার হোসেনের ফোনে ভিডিও কল করে চিৎকার করে বলেছিলেন, ‘বাবা, আমাকে বাঁচাইতে আসো।’ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মা–বাবা শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে গেলে নাবিদের পরিবারের পক্ষ থেকে তাঁদের বলা হয়, বর্ষা ‘আত্মহত্যা’ করেছেন। পরে বর্ষার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্ষার পরিবার এ ঘটনাকে আত্মহত্যা বলে মানতে রাজি নয়। তাঁর মা হাসিনা আক্তার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এটা আত্মহত্যা হতে পারে না। মেয়ের যদি আত্মহত্যা করারই হতো, তাহলে তো আমাদের ডাকত না। শেষ ভিডিও কলে মেয়ে চিৎকার করে বলছিল, বাবা আমাকে বাঁচাইতে আসো।’

এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন বর্ষার বাবা শেখ মনোয়ার হোসেন। ঘটনার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই নাবিদকে পুলিশে ধরিয়ে দেয় বর্ষার পরিবার। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেছেন, যৌতুকের দাবিতে বিভিন্ন সময় বর্ষাকে মারধর করতেন তাঁর স্বামী নাবিদ হোসাইন। বর্ষার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বর্ষার বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে হাসপাতাল থেকে নাবিদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ের আগে পড়াশোনা বন্ধ, পরে নির্যাতন

শেখ মনোয়ার হোসেন ও হাসিনা আক্তার দম্পতির তিন মেয়ে। তাঁদের মধ্যে বর্ষা ছিলেন দ্বিতীয়। উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন বর্ষা। কলেজে থাকতেই নাবিদ হোসাইনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বর্ষা এই সম্পর্কের বিষয়টি মা-বাবাকে জানান।

বর্ষার মা হাসিনা আক্তার বলেন, ‘আমরা নাবিদের সঙ্গে বর্ষার বিয়ে দিতে চাইনি। আমরা মেয়েকে বুঝিয়েছি এই ছেলে ভালো নয়। কিন্তু মেয়ে ওকেই বিয়ে করতে অনড় ছিল। পরে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে ওদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন আগে নাবিদ আমার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিল। মানে, ও আর পড়াশোনা করুক, তা নাবিদ চায়নি।’

নাবিদের পাশাপাশি তাঁর মায়েরও বর্ষাকে বউ করে নেওয়ার আগ্রহ ছিল বলে জানান হাসিনা আক্তার। তিনি বলেন, ‘নাবিদের মা নুরুন নাহার দুই দিন পরপরই ফোন করে বলতেন, কাবিনটা করিয়ে দেন। ছেলে–মেয়ে একসাথে ঘোরাফোরা করে, এটা তো খারাপ। কোনো অঘটন হইলে তো মুখ দেখানো যাবে না। কাবিন করায় রাখেন, অনুষ্ঠান পরে কইরেন। সে জন্যই ২০২৫ সালের ৭ অক্টোবর কাজি এনে ঘরোয়াভাবে নাবিদের মা-বাবা ও আমাদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। পরে আর অনুষ্ঠান করা হয়নি। এবারের ডিসেম্বর–জানুয়ারিতে একটা অনুষ্ঠান কইরা ছেলেকে আংটি, ফার্নিচার ইত্যাদি দেওয়ার কথা ছিল।’

এর আগে ‘বর্ষার মাথা ফাটিয়েছিলেন’ নাবিদ

নাবিদ হোসাইন প্রায়ই বর্ষার ওপর নির্যাতন করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়-সাত মাস আগে একবার বর্ষাকে মেরে মাথা ফাটিয়েছিলেন নাবিদ। বর্ষার মা হাসিনা আক্তার বলেন, ‘সে সময় বর্ষাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে সেলাই-টেলাই করিয়ে নিয়ে আসছি। হাসপাতালে পুলিশ তথ্যও নিয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে বাসায় আনার পর বর্ষা বাবাকে বলেছিল “থাক, বাবা। ওকে কিছু বইল না।” মেয়ে নাবিদের বিরুদ্ধে কিচ্ছু করতে দেয়নি। পরে আমরা আর মামলা-মোকদ্দমায় যাইনি।’

এই ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে নাবিদ বর্ষার গায়ে হাত তুলেছেন, এমন অভিযোগ পরিবারের। মা হাসিনা আক্তার বলেন, নাবিদ বর্ষাকে সন্দেহ করত। কারও সঙ্গে কথা বলতে দিতে চাইত না। অনেকবারই বর্ষা বাবাকে ফোন করে বলত, ‘আব্বু, এসে আমাকে নিয়ে যাও, আমি আর এখানে থাকব না।’ দুদিন না যেতেই নাবিদ ফোন করলে সে আবার ফিরে যেত।

বর্ষার মা বলেন, ‘মেয়ে আমাদের সবটা বলত না। আমাদের চোখে পড়লে মেয়েকে বোঝাতাম যে এটা কোনো জীবন না, মানুষের দুইটা বিয়ে হয়। তুমি ওকে বাদ দিয়ে দাও। কিন্তু মেয়ে বলত, নাবিদ ভালো হয়ে যাবে, আমরা ভালোই আছি ইত্যাদি। ওর মনের ভেতর কী ছিল, সেটা আমরা বলতে পারি না। মেয়েকে বাড়ি এনে আটকে রাখলেও ওর কাছে ছুটে চলে যেত। মেয়ে ওর জন্য পাগল ছিল।’

বিয়ের পর থেকেই টাকা চাওয়া শুরু

বর্ষার বাবা শেখ মনোয়ার হোসেন জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁরা লালবাগে থাকেন। সেখানে নিজেদের মালিকানাধীন দুটি ফ্ল্যাট থেকে ভাড়াও পান। বর্ষার সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই নাবিদ হোসাইন ব্যবসার অজুহাতে বর্ষার বাবার কাছে টাকা চাইতে শুরু করেন বলে জানান স্বজনেরা।

বর্ষার মা হাসিনা বলেছেন, ‘বিয়ের কিছুদিন পর থেকে নাবিদ টাকা চাইতে শুরু করে। বর্ষাকে বলত, আমি ব্যবসা করব, তোমার বাবাকে বলো এক লাখ টাকা দিতে। অসুস্থতার কারণে আমার স্বামীর আয় আগের মতো নেই। তারপরও নাবিদ এ রকম করে অনেকবার টাকা নিয়েছে। আর আমার মেয়ের সঙ্গে ওর বাবার সম্পর্ক অনেক গভীর ছিল। মেয়ে যখন যা চাইত, বাবা দিয়ে দিত। আমি অনেক সময় রাগ করতাম। সে জন্য আমাকে এ বিষয়ে বলতও না।’

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

বর্ষার মা জানান, নাবিদের বাবা–মায়ের আর্থিক অবস্থাও ভালো। নাবিদ তাঁদের কাছ থেকেও টাকা নিতেন। হাসিনা আক্তারের বক্তব্য, ‘তাঁর কোনো বাজে অভ্যাস আছে হয়তো। নাবিদ যেভাবে আমার মেয়েকে মারত, সেটা নেশাখোর না হলে সম্ভব নয়। নাবিদ নিজের মা-বাবার সঙ্গেও রাগারাগি করত। তাই তাঁরাও তাঁকে কিছু করতে পারত না। বর্ষাকে মারধরের পরপর তাঁর রাগ করে বাড়িতে চলে এলে শাশুড়ি বলতেন, বর্ষাকে দিয়ে যান, রিস্ক (ঝুঁকি) আমাদের।’

বর্ষার পরিবারের অভিযোগের বিষয়ে জানতে নাবিদ হোসাইনের বাবা মঞ্জুর হোসেন ও মা নুরুন নাহারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছে প্রথম আলো। একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি। পরে পরিচয় দিয়ে তাঁদের খুদে বার্তা পাঠান এই প্রতিবেদক। এরপর তাঁরা মুঠোফোন বন্ধ করে দেন।

অক্টোবর ২৯, ২০২৬
বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে
বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘরে আগুন দিয়েছেন ছেলে নাজমুল হাসান (২৮)। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকৈইর সকালিয়াভিটা কবরস্থান–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে বসতঘরের কয়েকটি কক্ষের আসবাব পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর থেকে নাজমুল পলাতক। তাঁর বাবা আয়েত আলী বলেন, মাদকের টাকা না পেয়ে নাজমুল বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বসতঘরে কয়েকটি কক্ষের আসবাব ও সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কাঠের ঘর ও একটি রান্নাঘরের আসবাব পুড়ে গেছে। এতে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ বারিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে ঘটনার খবর শুনে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অক্টোবর ২৯, ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা

সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে রাজশাহীর লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখানে গ্যাসক্ষেত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।  বাপেক্সের বিশেষজ্ঞদের পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।

অক্টোবর ২৯, ২০২৬
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

অক্টোবর ২৯, ২০২৬
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

অক্টোবর ২৯, ২০২৬
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারিত হয় ‘নায়করাজ রাজ্জাক’ নামটি।

অক্টোবর ২৯, ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অক্টোবর ২৯, ২০২৬
বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে
বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা প্রকল্পের জন্য বাজেট বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করেছে।

অক্টোবর ২৯, ২০২৬
মুক্তাগাছায় গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক
মুক্তাগাছায় গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড়, চামড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গরুর মাংস নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
নতুন দায়িত্বে শিবা শানু
নতুন দায়িত্বে শিবা শানু

ঢালিউডে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া চৌধুরী মাজহার আলী শিবা শানুর সামনে এবার নতুন এক অধ্যায়।

অক্টোবর ২৯, ২০২৬