চার বছরের প্রকল্প গড়াচ্ছে ৯ বছরে, ব্যয় বাড়ল ৪ হাজার কোটি টাকা
প্রকল্পের নামেই আছে ‘অগ্রাধিকার’। কিন্তু, চার বছরে শেষ হওয়ার কথা থাকলেও ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এখন চলবে ৯ বছর।
স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন।
নিবন্ধনের শর্ত লঙ্ঘন, অনুদানের অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে গত ১৫ বছরে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে সরকার। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত...
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের ফুলকিতে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরক...
বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিয়াউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় জানা গেছে।
চট্টগ্রামের পবিত্র গরিব উল্লাহ শাহ (রহ.) মাজারের বিগত কমিটির বিরুদ্ধে ৬৮টি ডেকচি চুরির অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন। ৯ নভেম্বর

এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে

এদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনা ঘটানো হয়েছে গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস। আজ সোমবার সন্ধ্যার পরে বাসটিতে আগুন দেওয়া হয়

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ বাড়ানো, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ঢাকার গুলশানে একটি হোটেলে প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানায় স্বপ্ন। স্বপ্নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান। আলোচনায় অংশ নেন এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান প্রমুখ।

অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা বলেন, ‘স্বপ্নের সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। স্বপ্ন জানিয়েছে, এরই মধ্যে প্রতিষ্ঠানটি কৃষিকাজ বিষয়ে দুই হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৫০ জন কৃষক ২২ ধরনের ফসল উৎপাদনে গ্লোবালগ্যাপ সনদ পেয়েছেন। এখন ২০৩০ সালের মধ্যে গ্লোবালগ্যাপ মানদণ্ডে তিন হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ, ৩০০ জনের বেশি কৃষককে ৪০টির বেশি ফসলের জন্য সনদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বপ্নের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪২টির বেশি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ শতাংশ সবজি, ৫৩ শতাংশ মাছ এবং ৪৭ শতাংশ মুরগি সরাসরি সংগ্রহ করছে। সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপ কমানোর ফলে ফসল সংগ্রহের পর পণ্য নষ্ট হওয়ার হার প্রায় ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া খাদ্য অপচয় কমাতে ‘বাই অনলি হোয়াট ইউ নিড’ নামে একটি উদ্যোগ চালু করেছে স্বপ্ন। যার আওতায় গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে তাজা কৃষিপণ্য কিনতে পারেন। এ উদ্যোগের আওতায় তরমুজ কেটে প্রয়োজনমতো বিক্রির ফলে সংশ্লিষ্ট পণ্যের অপচয়ের হার ৫ দশমিক ০৩ শতাংশ থেকে ১ দশমিক ৭৬ শতাংশে নেমেছে। অর্থাৎ অপচয় কমেছে প্রায় ৬৫ শতাংশ। ভবিষ্যতে কুমড়া, পেঁপে ও কাঁঠালের ক্ষেত্রেও এই উদ্যোগ চালু করবে বলে স্বপ্ন জানিয়েছে।

শুধু পণ্যের অপচয় নয়, টেকসই কৃষি কার্যক্রমের আওতায় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারেও নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই পরিপ্রেক্ষিতে ২০২৪–২৫ অর্থবছরে স্টোর পর্যায়ে বিদ্যুৎ ব্যবহার আগের বছরের তুলনায় প্রায় ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কয়েকটি আউটলেটে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলায় প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি আউটলেট রয়েছে। এসব আউটলেটের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০ হাজার ১২০ জনের বেশি কর্মী কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে স্বপ্ন।

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে ই–মেইল, পাঠিয়েছে ঢাকায় ও অন্যান্য খবর

শ্রমজীবী মানুষের চিকিৎসার জন্য সরকার ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এটি পুলিশ সদর দপ্তরের হিসাব। এর মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে প্রথম আলো। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি। এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে থাকা মামলা ও মৃত্যুদণ্ডের বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওই মামলার রায় হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্যও আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে রেড নোটিশ জারি হয়নি।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনও করা হয়েছে।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

আপিল করেননি শেখ হাসিনা

যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে গত ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এতে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের আরও ৬ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ও চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব কটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তা রয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া অন্য ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। দুটি মামলাই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১১ জন আসামি। মামলা দুটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া আরও দুটি মামলা ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায়ও শেখ হাসিনাসহ আসামি ১০ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়ছে। গত সপ্তাহে প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবারও এটির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সে দেশের মুদ্রা ডলারের দরপতন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় সোনার বাজারে প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪ দশমিক ৪৩ ডলারে উঠেছে। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি দাম এক পর্যায়ে ৪ হাজার ১৪৬ দশমিক ৬৩ মার্কিন ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর এটিই সোনার সর্বোচ্চ দাম।

তবে গত শুক্রবার সোনার বাজারে কিছুটা ছন্দপতন ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়ে যায়। এতে সোনার দাম কমে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ কমে ৪ হাজার ৪৭ দশমিক ১০ ডলারে নেমে আসে। তবে সার্বিকভাবে গত সপ্তাহে সোনার দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব

সোনার মূল্য বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভূমিকা আছে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পান। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি বাস্তবায়ন এবং সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, কংগ্রেসে দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ বাড়লে সরকারের ব্যয় ও অর্থনৈতিক নীতিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আর্থিক বাজার নিয়ে অনিশ্চয়তা বাড়বে। সাধারণত এ রকম অনিশ্চয়তার পরিস্থিতিতে বিশ্ববাজারে বিনিয়োগকারীরা ‘সেফ হ্যাভেন’খ্যাত বা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত সোনার দিকেই ঝুঁকতে শুরু করেন।

তেলের দাম কমায় স্বস্তি

সোনার মূল্য বৃদ্ধির আরেকটি কারণ হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে তেলের সরবরাহ নিয়ে দফায় দফায় উদ্বেগ তৈরি হয়। তাতে জ্বালানি তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দেয়। তখন উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়।

তবে সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখার প্রয়োজনীয়তাও কমতে পারে—বিনিয়োগকারীরা এমনটাই মনে করছেন।

* মার্কিন ডলারের দরপতন ও বিশ্ববাজারে তেলের দাম কমায় সোনার দাম বাড়ছে।* জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪২% বেশি।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বাড়ছে

শুধু বিনিয়োগকারীদের চাহিদা নয়, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার কারণেও বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের পর আর কোনো ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো এত সোনা কেনেনি।

এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট সোনা কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার অন্যতম কারণ হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা ও ঝুঁকি কমানো। বিশেষ করে ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা ও বিভিন্ন দেশের ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুত বাড়াচ্ছে।

সোনায় বিনিয়োগে প্রাতিষ্ঠানিক আগ্রহ বাড়ছে

সোনায় বিনিয়োগের আরেকটি বড় মাধ্যম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। এসব তহবিলের মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি সোনা না কিনেও সোনার বাজারে বিনিয়োগ করতে পারেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক জুলাই–সেপ্টেম্বরে সোনাভিত্তিক ইটিএফে নতুন করে ২১১ টন সোনা যুক্ত হয়েছে। ফলে এসব তহবিলে মোট সোনার মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে। তবে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বার ও কয়েন কেনার চাহিদা কমেছে।

অন্যদিকে সোনার দাম বেশি থাকায় গয়নার চাহিদাও কমেছে। তৃতীয় প্রান্তিকে বিশ্বে সোনার গয়নার চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমে ৩১৩ টন হয়েছে।

সামনে কী হবে

বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি, তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—এসবের ওপর সোনার দামের গতিবিধি নির্ভর করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের পরবর্তী তথ্যের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি হারে কর্মসংস্থান হয়েছে। দেশটিতে বেকারত্বের হার কমে ৪ দশমিক ১ শতাংশে নেমেছে। ফলে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা জোরালো হয়েছে। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর ডিসেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা ৮১ শতাংশে উঠেছিল, এর আগে যা ছিল ৭৩ শতাংশ।

সুদের হার বাড়লে সোনার বাজারে চাপ তৈরি হতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি কমলে এবং ডলার দুর্বল থাকলে সোনার দাম আরও বাড়তে পারে।

সংসদে প্রথমবার বক্তব্য দিলেন মির্জা ফয়সল আমীন

নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়। পরিবারের সদস্যদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশুর চাচা প্রথম আলোকে বলেন, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। আজ দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া শেষে তারা দুজন আবার মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসায় যাতায়াতের পথে একটি বাড়ির বাগান রয়েছে। ওই বাড়ি ও বাগানের ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে যায়। ফিরে এসে সে বোনকে আশপাশে দেখতে না পেয়ে মাদ্রাসায় চলে যায়। বিকেলে মাদ্রাসা ছুটি হলে সে বাড়ি ফিরে আসে।

শিশুটির চাচা আরও বলেন, বাড়ি ফেরার পর মা ছেলের কাছে বোনের কথা জানতে চান। তখন ছেলে উল্টো মাকে জিজ্ঞাসা করে, বোন বাড়িতে এসেছে কি না। মা না আসার কথা জানালে সে বলে, বোন তার সঙ্গে ছিল, পরে হারিয়ে গেছে। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে চলাচলের পথের পাশে নির্মাণাধীন একটি ঘরের ভিটার কাছে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়।

চাচার দাবি, ঘটনাস্থলে শিশুটির পরনের জামাকাপড় স্বাভাবিক অবস্থায় ছিল না। এ কারণে তাঁদের সন্দেহ, আশপাশের কেউ তাকে নির্যাতনের পর হত্যা করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ নিয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এ সব খিচুড়ি দেওয়া পারে বলে ধারণা পুলিশের।
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
খুলনার দৌলতপুরে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় সভাস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে, সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ককটেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
চট্টগ্রামের পবিত্র গরিব উল্লাহ শাহ (রহ.) মাজারের বিগত কমিটির বিরুদ্ধে ৬৮টি ডেকচি চুরির অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিয়াউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় জানা গেছে।
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।