যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে ইরানের ৭ শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার খবরকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের জন্য ওয়াশিংটনকে সাতটি শর্ত বেঁধে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরানের দেওয়া এসব শর্ত মেনে নেওয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের।

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ভালুকায় বাসের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, নেপথ্যে কী?

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে কিশোর ইমনের ছুরিকাঘাতে আহত হন ছাত্রী জাকিয়া সুলতানা মমো (১৬)। সিসিটিভি ক্যামেরায় সেই ছুরিকাঘাতের দৃশ্য দেখে পুলিশ ইমন (১৭) নামের এক কিশোরকে শনাক্ত করে। ঘ...

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, নেপথ্যে কী?
দেশে ডিসেম্বরেই পুরোদমে জেঁকে বসতে পারে শীত: আবহাওয়া অধিদপ্তর

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আমেজ শুরু হলেও আগামী ডিসেম্বরের শুরু বা দ্বিতীয় সপ্তাহের দিকে ঢাকাসহ সারা দেশে পুরোদমে জেঁকে বসতে পারে শীত।

দেশে ডিসেম্বরেই পুরোদমে জেঁকে বসতে পারে শীত: আবহাওয়া অধিদপ্তর
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষ...

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবে...

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরায়েলের জনগণ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, এটা মেনে নিতে নেতানিয়াহুর কষ্ট হচ্ছে।

নভেম্বর ১১, ২০২৬
হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান
হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান পেয়েছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।

মঙ্গলবার দুবাইয়ের সময়ে রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান। তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।

‘ফ্যামিলি’ বা পরিবার বলতে সাধারণত মানুষের সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্পকেই বোঝানো হয়। এবারের প্রতিযোগিতায় পরিবারের ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ। মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প খুঁজে দেখার সুযোগ ছিল এবারের মূল থিমে।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। মঙ্গলবার রাতে দুবাইয়ে

এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। তাঁর ওই আলোকচিত্রে দেখা যায়, মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করছেন এক বৃদ্ধ পাটশ্রমিক। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকটিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। সেগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।

হিপার ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। ওই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন বছর প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্রের গুরুত্বপূর্ণ এই আয়োজনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের আলোকচিত্র।

নভেম্বর ১১, ২০২৬
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে আটটায় শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। আন্তালিয়া, তুরস্ক। ১০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

নভেম্বর ১১, ২০২৬
১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা
১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা

রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) মো. আবদুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নভেম্বর ১১, ২০২৬
আত্মপরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করলেই সমাজে সংঘাত তৈরি হয়
আত্মপরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করলেই সমাজে সংঘাত তৈরি হয়

অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার ভার্চ্যুয়ালি এই সভার আয়োজন করে ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’

বাংলার সাংস্কৃতিক পরিচয় কোনো একক ধর্ম, ভাষা বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সংস্কৃতির মিথস্ক্রিয়া, মানুষের বহুমাত্রিক পরিচয় ও মুক্তচিন্তার মধ্য দিয়েই এই ভূখণ্ডের সমাজ বিকশিত হয়েছে; কিন্তু কোনো একটি পরিচয়কে শ্রেষ্ঠ মনে করে অন্য পরিচয়কে হেয় করার মানসিকতা থেকেই সামাজিক বিভাজন ও সংঘাত তৈরি হয়। তাই বাংলাদেশের বর্তমান আত্মপরিচয়ের সংকট বুঝতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনের বহুত্ববাদী চিন্তা অত্যন্ত প্রাসঙ্গিক।

অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার এ সভার আয়োজন করে ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক সেলিম জাহান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক প্রতীক বর্ধন, নাট্যকর্মী শহিদুল মামুন এবং বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ জাভেদ।

সভাপতির বক্তব্যে সেলিম জাহান বলেন, মানুষের একাধিক আত্মপরিচয় থাকতে পারে। কেউ নিজের একটি পরিচয়কে প্রাধান্য দিতে পারেন; কিন্তু তার অর্থ এই নয় যে অন্য পরিচয়গুলো উপেক্ষা করতে হবে। সমস্যা তৈরি হয় তখন, যখন কেউ নিজের একটি পরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করে অন্য পরিচয় হেয় করে। ধর্মীয়, বর্ণগত ও জাতিগত শ্রেষ্ঠত্বের দাবি থেকেই সংঘাতের সূত্রপাত।

সেলিম জাহান বলেন, সাধারণত অমর্ত্য সেনকে নিয়ে আলোচনায় তাঁর সক্ষমতা তত্ত্ব, দুর্ভিক্ষ, দারিদ্র্য ও অর্থনৈতিক চিন্তায় বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তিনি একই সঙ্গে অর্থনীতিবিদ, দার্শনিক, চিন্তাবিদ ও সমাজতাত্ত্বিক। বাংলার ইতিহাস, ভাষা ও বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে তাঁকে নিয়ে আলোচনা ব্যতিক্রমী উদ্যোগ।

অমর্ত্য সেন ১৯৪৪ সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে ছুরিকাহত মুসলমান দিনমজুর কাদের মিয়াকে দেখেছিলেন—এই ঘটনা উল্লেখ করে শহিদুল মামুন বলেন, কাদের মিয়া ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার জোগাড় করতে ঘর থেকে বের হয়েছিলেন। তাঁর স্ত্রী দাঙ্গার মধ্যে বাইরে যেতে নিষেধ করলেও দারিদ্র্যের কারণে তাঁকে বের হতে হয়েছিল; কিন্তু সেই কাদের মিয়া ছুরিকাহত হয়ে অমর্ত্য সেনের বাড়িতে ঢুকে পড়েন। এ ঘটনা অমর্ত্য সেনের চিন্তায় গভীর প্রভাব ফেলে। অমর্ত্য সেনের পরিচয়, সক্ষমতা ও উন্নয়ন চিন্তাসহ সামগ্রিকভাবে ন্যায্যতার চিন্তার গোড়া হচ্ছে তাঁর এই অভিজ্ঞতা।

‘অমর্ত্য সেনের মনন গঠন ও প্রক্রিয়া’ শীর্ষক প্রবন্ধে আহমেদ জাভেদ বলেন, ঢাকা, মান্দালয় ও শান্তিনিকেতনের মুক্ত পরিবেশ অমর্ত্য সেনের চিন্তাকে বিশ্বজনীন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন এবং মাতামহ ক্ষিতিমোহন সেনের পাণ্ডিত্য তাঁর বৌদ্ধিক বিকাশে বড় ভূমিকা রেখেছে।

প্রতীক বর্ধন তাঁর প্রবন্ধে বলেন, অমর্ত্য সেনের বহুমাত্রিক পরিচয়ের ধারণায় একজন মানুষ একই সঙ্গে বাঙালি, মুসলমান, হিন্দু কিংবা বিশ্বনাগরিক হতে পারেন। এসব পরিচয় কোনোভাবেই পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়।

বক্তারা বাংলা ভাষায় অমর্ত্য সেনের চিন্তা ও দর্শনের চর্চা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।

নভেম্বর ১১, ২০২৬
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। এ ছাড়া সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়। অধ্যাদেশটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার বিলটি সংসদে আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেনডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেনডিচার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।

বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে আর্থিক সীমা হবে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই–জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না।

এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠনের বিধান রাখা হয়েছে। জেলা পর্যায়ে গঠন করা হবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা সুরক্ষায় চুরির জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে বিলে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তিবিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিল উত্থাপনের আগে বিতর্ক

বিলটি উত্থাপনের আগে এর বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। একটি অধ্যাদেশকে বিল হিসেবে সংসদে আনা হয়েছে। যে প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা সংসদের আইন প্রণয়নের সার্বভৌমত্বের পরিপন্থী।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতির তথ্য তুলে ধরে নাজিবুর রহমান বলেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে দেওয়া হয়েছিল। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর। তখন সংসদের অধিবেশন চলছিল। অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এরপর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়, যা এখন বিল আকারে সংসদে আনা হয়েছে।

নাজিবুর রহমান বলেন, একটি কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ এবং সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করার প্রয়োজন হলো কেন, তার ব্যাখ্যা দিতে হবে।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নাজিবুর রহমানের বক্তব্য বিভ্রান্তিমূলক। সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে তাঁর সন্তুষ্টির বিষয়টি নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে। এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম। তবে আইন প্রণয়নের এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন না। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ে সংসদের হস্তক্ষেপের ক্ষমতা নেই।

আইনমন্ত্রী ও বিরোধী দলের সংসদ সদস্যের মধ্যে এ বিতর্কের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার কারণ ব্যাখ্যা করেন। পরে ডেপুটি স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব ভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন।

নভেম্বর ১১, ২০২৬
‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ
‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ

সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে বলেছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তাঁর স্বামী রুবেল ছিলেন না। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া। তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা পালিয়ে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাঁদের বিয়ে মেনে নেননি।

সূচনার বড় ভাই মো. আকাশ প্রথম আলোকে বলেন, বিয়ের কিছুদিন পর তাঁরা জানতে পারেন, রুবেল আগে আরও একটি বিয়ে করেছেন। তাঁর সেই স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। এ নিয়ে সূচনা ও রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রুবেল কোনো কাজকর্ম করতেন না, নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই সূচনার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না চাইলে তাঁকে নির্যাতন করতেন।

আকাশ আরও বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সূচনা নির্যাতনের বিষয়গুলো মুখ বুজে সহ্য করতেন। কাউকে তেমন কিছু জানাতেন না। সোমবার রাতেও তাঁকে মারধর করা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন।

আকাশের অভিযোগ, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে মৃত্যুর খবর দিয়ে রুবেল বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তাঁরা শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন।

ময়নাতদন্ত শেষে সূচনার মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আকাশ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময় সূচনাকে মারধর করা হতো। তাঁর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নভেম্বর ১১, ২০২৬
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে। এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।

বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে। এটি উন্মুক্ত স্থান, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে রাজউকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে রাজউক এভাবে মাঠ তুলে দিতে পারে না।

বাপা জানায়, গুলশান ইয়ুথ ক্লাবের বেআইনি কার্যক্রম এর আগে রাজউক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করেছিল। উচ্চ আদালতও তাদের দখল অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে রাজউকের নৈতিকতা ও আইনের শাসনের পরিপন্থী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। খালি জায়গা সংরক্ষণ, দখল উচ্ছেদ ও পুনরুদ্ধার এবং মেলা বা বাণিজ্যিক আয়োজনের জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। অথচ রাজউক গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব এমন একটি ক্লাবকে দিয়েছে, যাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ রয়েছে।

বাপার অভিযোগ, সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়ে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তও রাজউকের নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যত পুনর্বহাল হয়েছে। ২০২৪ সালের ২৮ জুন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পরিবেশবাদীদের প্রতিবাদ উপেক্ষা করে সাবেক মেয়রের অনুমোদন ও সহযোগিতায় পার্কের মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে সেখানে ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছিল। ক্লাবটির পরিচালনা পরিষদে প্রভাবশালী ব্যক্তিরা থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি।

বাপা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় কীভাবে একটি ক্লাব দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ দখল ও বাণিজ্যিকীকরণ করে আসছে, তা চিহ্নিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার প্রভাব বা দায় এড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাঁদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি মাঠে শিশুদের খেলতে টাকা দিতে বাধ্য হওয়া নাগরিক অধিকারের পরিপন্থী। অন্তত একটি মাঠ ও পার্ক রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান দেশের অন্যান্য মাঠ সংরক্ষণেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

নভেম্বর ১১, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১১, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

নভেম্বর ১১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে দুজন আহত
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে দুজন আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ে দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নভেম্বর ১১, ২০২৬
দেশে ডিসেম্বরেই পুরোদমে জেঁকে বসতে পারে শীত: আবহাওয়া অধিদপ্তর
দেশে ডিসেম্বরেই পুরোদমে জেঁকে বসতে পারে শীত: আবহাওয়া অধিদপ্তর

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আমেজ শুরু হলেও আগামী ডিসেম্বরের শুরু বা দ্বিতীয় সপ্তাহের দিকে ঢাকাসহ সারা দেশে পুরোদমে জেঁকে বসতে পারে শীত।

নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, নেপথ্যে কী?
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, নেপথ্যে কী?

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে কিশোর ইমনের ছুরিকাঘাতে আহত হন ছাত্রী জাকিয়া সুলতানা মমো (১৬)। সিসিটিভি ক্যামেরায় সেই ছুরিকাঘাতের দৃশ্য দেখে পুলিশ ইমন (১৭) নামের এক কিশোরকে শনাক্ত করে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাইরেও নিরাপত্তা ও অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়।

নভেম্বর ১১, ২০২৬
বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ৩
বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ভালুকায় বাসের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নভেম্বর ১১, ২০২৬
যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে ইরানের ৭ শর্ত
যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে ইরানের ৭ শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার খবরকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের জন্য ওয়াশিংটনকে সাতটি শর্ত বেঁধে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরানের দেওয়া এসব শর্ত মেনে নেওয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের।

নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
সহিংসতা রুখতে ৬৪ জেলার এসপিদের কঠোর নির্দেশ আইজিপির
সহিংসতা রুখতে ৬৪ জেলার এসপিদের কঠোর নির্দেশ আইজিপির

দেশজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নভেম্বর ১০, ২০২৬