বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা,
একটিতে মৃত্যুদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এটি পুলিশ সদর দপ্তরের হিসাব। এর মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে প্রথম আলো। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি। এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে থাকা মামলা ও মৃত্যুদণ্ডের বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওই মামলার রায় হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্যও আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে রেড নোটিশ জারি হয়নি।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনও করা হয়েছে।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

আপিল করেননি শেখ হাসিনা

যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে গত ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এতে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের আরও ৬ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ও চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব কটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তা রয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া অন্য ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। দুটি মামলাই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১১ জন আসামি। মামলা দুটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া আরও দুটি মামলা ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায়ও শেখ হাসিনাসহ আসামি ১০ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

Prothomalo

View more
গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’
গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’

‘গজব রাত’ দিল্লির এক ঘটনাবহুল রাতের গল্প। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অজয় নির্ভিত (মনোজ বাজপেয়ী) তখন ভাবছেন কীভাবে নিজের পকেট আরও ভারী করা যায়। ঠিক সেই সময় তাঁর হাতে আসে একটি গুরুত্বপূর্ণ মামলা। কনট প্লেসের পিভিআর প্লাজার সামনে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন এক তরুণী। তাঁর শরীর গুরুতর আহত। চরিত্রটিতে অভিনয় করেছেন অদিতি সন্ধ্যা শর্মা। অজয় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গভীর রাতে সিনেমা দেখে ফেরা দর্শকদের তোলা ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পর্দাজুড়ে উড়তে থাকে টুইটের মতো নানা পোস্ট। বলিউডের সিনেমায় সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে দেখানো হয়, দৃশ্যগুলোও অনেকটা সে রকম।

একনজরেসিনেমা: ‘গজব রাত’ধরন: ক্রাইম–থ্রিলারভাষা: হিন্দিপরিচালনা: রিতেশ শাহঅভিনয়: মনোজ বাজপেয়ী, শ্রদ্ধা দাস, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, সাকিব সেলিম, রাজীব গুপ্ত, নুচরাত ভারুচাস্ট্রিমিং: নেটফ্লিক্সদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩ মিনিট

অ্যাম্বুলেন্স আসার আগেই অজয়কে সামলাতে হয় এক কড়া স্বভাবের সমাজকর্মীকে (শ্রদ্ধা দাস)। এর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও ফোন আসতে শুরু করে। কোনো রাজনীতিকই চান না, আবারও ‘নারীর নিরাপত্তা’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হোক। অদ্ভুতভাবে প্রায় ফাঁকা একটি হাসপাতালে যখন আহত তরুণীকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছে, তখন সেখানে হাজির হন তাঁকে হত্যা করতে চাওয়া প্রভাবশালী ব্যক্তিরা।

‘গজব রাত’–এর পোস্টার। আইএমডিবি

সিবিআইয়ের এক সন্দেহজনক কর্মকর্তা (অক্ষয় ওবেরয়) অজয়কে নানা কথায় ভুলিয়ে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে অজয়ও হঠাৎ পাওয়া ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধারে মরিয়া। পরে আরেক সিবিআই কর্মকর্তা এসে আগের কর্মকর্তার অবস্থানকে চ্যালেঞ্জ করেন। মামলার দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। সব মিলিয়ে অজয় একধরনের অসাধু মধ্যস্থতাকারীতে পরিণত হন। তবে তাঁর মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে—অচেতন অবস্থায় পড়ে থাকা এই তরুণীকে ঘিরে প্রভাবশালী মানুষগুলোর এত মাথাব্যথা কেন? মোটাদাগে এ–ই হলো সিনেমাটির গল্প। হাতে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেন দিল্লির অপরাধের ঘটনা নিয়ে নিয়ে সিনেমা–সিরিজ বানাতে উঠেপড়ে লেগেছে। ‘দিল্লি ক্রাইম’, ‘পাতাললোক’–এর পর এই ঘরানায় নতুন সংযোজন ‘গজব রাত’। সিনেমা হিসেবে গড়পড়তা হলেও থ্রিলারপ্রেমীরা বেশ পছন্দ করেছেন এটি। বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে রয়েছে এটি।

চিত্রনাট্যকার হিসেবে পরিচিত রিতেশ শাহ এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে ‘গজব রাত’-এ তাঁর সহলেখক ও প্রযোজক নীরজ পান্ডের প্রভাব স্পষ্ট। এ সমস্যা অবশ্য নতুন নয়। নীরজ প্রযোজিত সব সিনেমা দেখতে দেখতে যদি বারবার তাঁর কথাই মনে পড়ে, তবে আর নতুন নির্মাতাদের সুযোগ দিয়ে লাভ কি? সিনেমার ধীরগতির হাঁটা ও চরিত্রের প্রবেশের দৃশ্যগুলো বাদ দিলে দুই ঘণ্টার এই থ্রিলার অনায়াসেই ৩০ মিনিট ছোট করা যেত। এমন দৃশ্য বারবার আসায় সিনেমার দৈর্ঘ্য অপ্রয়োজনীয়ভাবে বেড়েছে।

‘গজব রাত’–এর পোস্টার। আইএমডিবি

রিতেশ শাহ ও নীরজ পান্ডের গল্পের শুরুটা বেশ সম্ভাবনাময়। তবে এগোতে গিয়ে সেই সম্ভাবনা ধরে রাখতে পারেননি তাঁরা। দুজনের লেখা চিত্রনাট্য শুরুতে বেশ আকর্ষণীয়। দর্শককে গল্পের সঙ্গে আটকে রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধে চিত্রনাট্য অনেকটাই অবিশ্বাস্য হয়ে ওঠে।

পরিচালক হিসেবে রিতেশ শাহর কাজ গড়পড়তা। তবে সিনেমায় এতগুলো চরিত্র থাকার পরও গল্পকে জটিল বা বিভ্রান্তিকর হতে দেননি তিনি। ধীরে ধীরে গল্পের জট খোলেন। একে একে সামনে আনেন চরিত্রগুলোর পরিচয় এবং রহস্যময় তরুণীকে ঘিরে তাদের স্বার্থের বিষয়টি।

অজয় নির্ভিত চরিত্রটি বিশেষভাবে নজর কাড়ে। নিজের বুদ্ধি খাটিয়ে নানা কৌশলে পরিস্থিতি সামাল দেওয়া এবং পাঁচ কোটি রুপির প্রস্তাব এড়িয়ে যাওয়ার চেষ্টা—সব মিলিয়ে চরিত্রটির কর্মকাণ্ড বেশ উপভোগ্য। মেয়েটির পরিচয় ঘিরে তৈরি হওয়া রহস্য এবং শেষ পর্যন্ত সেই রহস্যের উন্মোচন দর্শকের আগ্রহ ধরে রাখে।

তবে দ্বিতীয়ার্ধে এসে সিনেমার গতি ও বিশ্বাসযোগ্যতা দুটোই কমতে থাকে। মেয়েটির পরিচয় এবং কেন প্রভাবশালী ব্যক্তিরা তাকে হত্যা করতে চায়, তা জানার পর গল্পের দুর্বলতা স্পষ্ট হয়। এখানে এমন কিছু ক্ষমতাধর ব্যক্তি জড়িত, বাস্তব পরিস্থিতিতে যাঁদের পক্ষে মেয়েটিকে সরিয়ে দেওয়া খুব কঠিন হওয়ার কথা নয়। অথচ সিনেমায় দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা একাই সব অপরাধীর বিরুদ্ধে লড়াই করছেন।

‘গজব রাত’–এর দৃশ্য। আইএমডিবি

সিনেমার অতিরঞ্জিত উপস্থাপনা এবং দ্রুতগতির আবহসংগীত গল্পে একধরনের জরুরি পরিস্থিতির আবহ তৈরি করে। কিন্তু এই সংগীতের সঙ্গে মূল চরিত্রের শ্লেষাত্মক ও ঠান্ডা মেজাজের কোনো মিল নেই। বিরামহীন অ্যাকশন দৃশ্যগুলো অনেকটা অ্যারন সরকিনের সংলাপের মতো। দর্শকের মনে হয়, গল্প বুঝি দ্রুত এগোচ্ছে; অথচ আসলে নড়াচড়া করছে ক্যামেরা।

‘গজব রাত’-এ বেশ কিছু ভালো দিক রয়েছে। মনোজ বাজপেয়ী শুধু কপালের অভিব্যক্তি দিয়েই বলিউডের অর্ধেক অভিনয়শিল্পীকে টেক্কা দিতে পারেন। অজয় নির্ভিত চরিত্রে তাঁর অভিনয় তারই প্রমাণ। অজয় এমন একজন চালাক পুলিশ কর্মকর্তা, যিনি নিজের স্বার্থে পুরো ব্যবস্থাকে কীভাবে ব্যবহার করতে হয়, তা ভালোই জানেন।

সিনেমার আবহসংগীত তাঁর চরিত্রের মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসই না হলেও অজয় নিজের মতো করে লড়াই চালিয়ে যান। তিনি অনর্গল মিথ্যা বলতে পারেন, তা-ও আবার নির্বিকার মুখে। ‘আপনি কোথা থেকে এসেছেন?’—এ প্রশ্নের তিন রকম উত্তর দেন তিনি। তাঁর চোখেমুখে সব সময় একধরনের সন্দেহজনক অভিব্যক্তি, হাঁটাচলাতেও রয়েছে কৃত্রিমতা। সব মিলিয়ে অজয় এমন এক অনৈতিক পুলিশ কর্মকর্তা, যিনি নিজের কাজে অত্যন্ত দক্ষ।

‘দৃশ্যম’–এর চেয়ে ভালো! কোন সিনেমা দেখে এ কথা বলছেন দর্শকেরা

দর্শক স্বাভাবিকভাবেই অজয়কে বিচার করতে শুরু করেন। তিনি নারীসঙ্গপ্রিয়, দুর্বৃত্ত, প্রতারক; যৌনকর্মীদের প্রতি তাঁর একধরনের দুর্বলতা রয়েছে, আবার ঘুষ নিতেও তাঁর আপত্তি নেই। কিন্তু চরিত্রটি দেখতে দেখতে দর্শক এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে যান—শিল্পীকে তাঁর শিল্প থেকে আলাদা করে বিচার করা যায় কি না, সে প্রশ্নও সামনে আসে।

এক রাতের নানা ঘটনার মধ্য দিয়ে অজয় যত গভীরে প্রবেশ করেন, তাঁর চরিত্রের পরিবর্তনও ততটা অনিবার্য হয়ে ওঠে। তবে পরিবর্তনের পথে গিয়ে নির্মাতারা তাঁর নৈতিক ধূসরতাকে পুরোপুরি মুছে ফেলেননি। অনুশোচনা ও ভালো হয়ে ওঠার চেষ্টার মধ্যেও তিনি পুরোপুরি ভালো মানুষ হয়ে যান না। চরিত্রটির এই ভারসাম্য বজায় রাখা সহজ কাজ নয়। দুর্বল কোনো অভিনেতার হাতে পড়লে হয়তো তা ভেঙে পড়ত।

মামলার ঝুঁকি অনেক বড়। তারপরও একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা এক রাতের জন্য নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কাজ করেন। দর্শক বুঝতে পারেন, পরদিন সকালেই হয়তো অজয় আবার পুরোনো জীবনে ফিরে যাবেন। কিন্তু তাতে কিছু যায়-আসে না। এক রাতের জন্য তাঁর এই পরিবর্তনই যথেষ্ট।

তবে একটা সময় গিয়ে মনে হয়, সিনেমাটি নিজের বক্তব্য নিয়ে দ্বিধায় পড়ে গেছে। যে প্রভাব তৈরি করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেদিকে পুরোপুরি এগোতে পারেনি।
রহস্যের জট খুলতে শুরু করার পর সিনেমায় ঠোঁট মেলানো, ডাবিং ও সম্পাদনার কিছু সমস্যা চোখে পড়ে। এসব দেখে মনে হয়, নির্মাণের একপর্যায়ে হয়তো মূল পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নিজের বক্তব্যের ওপর সিনেমাটির নিজেরই আত্মবিশ্বাস যেন কমে যায়।

থ্রিলার হিসেবে ‘গজব রাত’ নতুন কিছু দিতে পারেনি, কিন্তু মনোজ বাজপেয়ীর অভিনয়ের জন্যই একবার দেখা যায়।

নভেম্বর ১০, ২০২৬
ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছোড়ার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। বিস্তারিত ভিডিওতে....

নভেম্বর ১০, ২০২৬
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।

বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে আসে। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় তাঁদের আনা হয়। পরে তাঁদের হাবিরছড়া গ্রামের এক নারীর বাড়িতে রাখা হয়।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, নৌকার মালিকেরা অর্থের বিনিময়ে সাগরপথে ৩৮ জনের একটি রোহিঙ্গা দলকে টেকনাফের সমুদ্রসৈকত থেকে তুলে হাবিরছড়া গ্রামে নিয়ে রাখেন। পরে তাঁদের ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল।

নভেম্বর ৯, ২০২৬
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে আজ সোমবার দুপুরে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।

নভেম্বর ৯, ২০২৬
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নভেম্বর ৯, ২০২৬
এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী
এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী

জাতীয় পরিচয়পত্র–এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের আসনের এমপি আরিফা সুলতানা। জবাবে এ জটিলতার কারণ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৯, ২০২৬
ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে মহাসড়ক অবরোধ
ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে মহাসড়ক অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ৯, ২০২৬
অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি
অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি

পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। কিন্তু অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথাগুলো বলেছেন। ‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিপিবির নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। এই বিপ্লব দেশে দেশে ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলনকে নতুন শক্তি ও দিশা দিয়েছিল। শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার প্রশ্নকে বিশ্বরাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা ছিল অনস্বীকার্য।

সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন, একদিকে বিপুল সম্পদ ও প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি এই বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এ বাস্তবতায় সমাজতন্ত্রের আদর্শ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম নতুন তাৎপর্য অর্জন করেছে।

সিপিবি নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জাতীয় সম্পদ রক্ষা, কৃষি ও শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবি নেতারা।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিপিবি নেতা কল্লোল বণিক। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ত্রিদিব সাহা।

নভেম্বর ৯, ২০২৬
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক

সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা। আর বাকি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য লাগবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি দিলেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক হচ্ছে মূলধারা। গুরুত্বের দিক থেকে এর পরের ধাপে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। অথচ ব্যাংক খাতের আমানতকারীরা ২ লাখ টাকা ফেরত পাবেন আর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা পাবেন ১০ লাখ টাকা করে। এটা অন্যায্য।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে দরকার হবে ১ হাজার ১৬৭ কোটি টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ফেরত দিতে প্রায় ১৯০ কোটি টাকা, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা লাগবে। চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন হবে আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। প্রতিষ্ঠানটির জন্য ৭৪৫ কোটি টাকা চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য চাওয়া হয়েছে ৫৫০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা।

রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের অর্থ ফেরত দিতে লাগবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য দরকার হবে ৭১২ কোটি টাকা। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় এখনই প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না। এর বাইরে বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

নভেম্বর ৯, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।