সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়...
সৌদি আরবে হুথিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে...
রাজধানীর মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ...
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় কর্মী-সমর্থকদের নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) ব্যারিস্টার রুমিন ফার...
ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চলছে তার চিকিৎসা। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে.....
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে মায়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি। হ্যারি ব্রুকের ব্যাটে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড; কিন্তু রাওয়ালপিন্ডিতে গতকাল দিন শেষে সব আলো কেড়ে নিয়েছে শ্রীলঙ্কা।

২০২৬ সালের ২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের ৯৭তম জন্মবার্ষিকী। ২০২৯ সালে শততম হবে। অর্থাৎ শামসুর রাহমানের মৃত্যুর প্রায় দুই দশক পর তাঁর জন্মবার্ষিকী নিয়ে কথা বলা কেবল একজন প্রয়াত কবিকে স্মরণ করার জন্য নয়; বরং এটি আমাদের বর্তমানকে বোঝার একটি সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক প্রয়াস হওয়া উচিত বলে আমি মনে করি। আর একই সঙ্গে এটিও মনে করিয়ে দিতে চাই, কবির শততম জন্মবার্ষিকীর জন্য আমরা কতটা প্রস্তুত। প্রস্তুতিস্বরূপ অন্তত তিনটি কাজ করা প্রয়োজন: সাহিত্য সংরক্ষণ ও প্রকাশ, চর্চা ও প্রসার এবং স্মৃতি রক্ষা। শামসুর রাহমানের মতো এই উচ্চতার কবির জন্য এর থেকে কম কিছু হওয়া উচিত নয়।

সাহিত্য সংরক্ষণের জন্য কবির প্রকাশিত ও অপ্রকাশিত সব কবিতা, প্রবন্ধ, অনুবাদ এবং চিঠি ইত্যাদি সংগ্রহ করে নির্ভরযোগ্য ‘রচনাবলি’ প্রকাশ করা প্রয়োজন। এই কাজটি খুবই দ্রুত হওয়া উচিত৷ কারণ, কাজটি দ্রুত হলেই কবির পরিবার–পরিজন খুব বেশি সাহায্য করতে পারবে। সংরক্ষণের অভাবে বহু মাস্টারপিস কালের গহ্বরে হারিয়ে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল আর্কাইভও খুব জরুরি। এমনটা হলে নতুন প্রজন্মের পাঠকের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এসবের পাশাপাশি কবির শ্রেষ্ঠ কবিতাগুলো বিভিন্ন ভাষায় না হলেও অন্তত ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। এমনটা হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের বড় বড় কবিদের সঙ্গে কবি শামসুর রাহমানের তুলনামূলক অধ্যয়ন হওয়ার সুযোগ হয়ে উঠবে।

কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে তাঁর কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার ও সাহিত্য আড্ডার আয়োজন করা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ চাইলে দীর্ঘমেয়াদি ‘কবি শামসুর রাহমান ফেলোশিপ’ চালু করতে পারে। যেখানে নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম হতে পারে। আর এমনটা হলে কবির সাহিত্যকর্মের ওপর গবেষণা হওয়ার একটা বন্দোবস্ত হবে। উন্মোচিত হবে নতুন নতুন দিক।

দ্বিতীয় বিষয়টি হলো চর্চা ও প্রসার। কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে তাঁর কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার ও সাহিত্য আড্ডার আয়োজন করা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ চাইলে দীর্ঘমেয়াদি ‘কবি শামসুর রাহমান ফেলোশিপ’ চালু করতে পারে। যেখানে নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম হতে পারে। আর এমনটা হলে কবির সাহিত্যকর্মের ওপর গবেষণা হওয়ার একটা বন্দোবস্ত হবে। উন্মোচিত হবে নতুন নতুন দিক।

তৃতীয়টি হলো স্মৃতিরক্ষা কেন্দ্র স্থাপন করা, যেখানে কবির ব্যবহৃত জিনিসপত্র, খাতা, কলম ও দুর্লভ ছবি ইত্যাদি সহকারে একটি সংগ্রহশালা থাকবে। নরসিংদীর রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে ‘কবি শামসুর রাহমান স্মৃতি গ্রন্থাগার’ ২০০৯ সালে নির্মিত হলেও তা আলোর মুখ আর দেখেনি কখনো।

শ্যামলীর বাসায় টেবিলে লিখছেন কবি শামসুর রাহমান। ২০০০ সালের ১ জানুয়ারি

এরপরও প্রস্তুতিস্বরূপ এই মহাযজ্ঞ আয়োজন করা চাট্টিখানি কথা নয়। কারণ, শামসুর রাহমান প্রতিভাবান কবি। আর প্রতিভাবানরা সহজে কোনো কিছু মেনে নেন না। সমাজের সেলাই করা কাপড়ের মধ্যে নিজেদের ঢুকিয়ে দেন না। তাই প্রতিভাবান কবিদের যথেষ্ট প্রতিদ্বন্দ্বী থাকে। জীবদ্দশাতে তো বটেই; মৃত্যুর পরেও তা চলমান থাকতে পারে। উদাহরণ হিসেবে মহাকবি জন মিল্টনের কথাই ধরা যাক। সমসাময়িক রাজনৈতিক বৈরিতার সম্মুখীন হওয়ার পরও সাহিত্যিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে কুৎসা তাঁকে খানিকটা পর্দার আড়ালে নিয়ে চলে যায়। এই কাজ জারি থাকে বহু বছর। এমনকি টি এস এলিয়টও অনেক সময় ধরে মিল্টন–বিরোধী সমালোচনায় নিয়োজিত ছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি তাঁর নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যেমনটা বুঝতে পেরেছিলেন কবিগুরু নিজেও: মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কড়া সমালোচনা করেছিলেন প্রথম জীবনে। কিন্তু সেই মিল্টনই ইংরেজি ভাষার শ্রেষ্ঠ কবি। সেই মধুসূদনই বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি।

শামসুর রাহমানের কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি জাতীয়তাবাদী সমালোচনা খুব অগ্রাধিকার পাচ্ছে। সেটা হয়তো সময়ের দাবি ছিল। আবার পুরাণভিত্তিক সমালোচনার ক্ষেত্রেও দেখি কোনো না কোনোভাবে জাতীয়তাবাদী সমালোচনা ঠাঁই করে নিয়েছে। এমনটা চলতে থাকলে দেখা যাবে মুষ্টিমেয় কবিতার মধ্যেই পাঠক ও সমালোচক ঘুরপাক খাচ্ছে। তাই এখন সময় এসেছে শামসুর রাহমানের কবিতাকে বিভিন্ন সমালোচনার লেন্স দিয়ে দেখার।

শামসুর রাহমানেরও প্রতিদ্বন্দ্বী রয়েছে। সেই প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক বাইনারির অংশ। সেখানে কাব্য ও শিল্প অনুপস্থিত। উপস্থিত রয়েছে আদর্শগত ও রাজনৈতিক পার্থক্য। রাজনৈতিক ও আদর্শিক মেরুকরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ব্যক্তি মূল্যায়ন। ফলে শামসুর রাহমানের কবিতার নান্দনিকতা, আধুনিকতা বা শব্দের কারিগরি নিয়ে আলোচনা তেমন হয়নি বললেই চলে। এরপরও উল্লেখযোগ্য কাজ করেছেন হুমায়ুন আজাদ: শামসুর রাহমান/নিঃসঙ্গ শেরপা নামক একটি গুরুত্বপূর্ণ সমালোচনা গ্রন্থ রচনা করেছেন ১৯৮৩ সালে। পরবর্তী সময়ে গাজী আজিজুর রহমান আরেকটি বই লেখেন কবিদের কবি: জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আবুল হাসান ২০১০ সালে। এই বইয়েও ছোট পরিসরে শামসুর রাহমান নিয়ে বেশ ভালো কাজ হয়েছে। এই দুটি বই ছাড়া শামসুর রাহমানের সাহিত্যকর্মের ওপর তেমন কোনো সিরিয়াস কাজ হয়েছে বলে মনে হয় না। এ ছাড়া বিভিন্ন পত্রিকা, লিটল ম্যাগাজিন, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি বিভিন্ন জায়গায় শামসুর রাহমানকে নিয়ে অসংখ্য লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব প্রয়াসও খুব খারাপ নয়। তবে এখন একটু ভিন্নভাবে কাজ করার সময় এসেছে।

কবি শামসুর রাহমান

শামসুর রাহমানের কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি জাতীয়তাবাদী সমালোচনা খুব অগ্রাধিকার পাচ্ছে। সেটা হয়তো সময়ের দাবি ছিল। আবার পুরাণভিত্তিক সমালোচনার ক্ষেত্রেও দেখি কোনো না কোনোভাবে জাতীয়তাবাদী সমালোচনা ঠাঁই করে নিয়েছে। এমনটা চলতে থাকলে দেখা যাবে মুষ্টিমেয় কবিতার মধ্যেই পাঠক ও সমালোচক ঘুরপাক খাচ্ছে। তাই এখন সময় এসেছে শামসুর রাহমানের কবিতাকে বিভিন্ন সমালোচনার লেন্স দিয়ে দেখার। লেন্সগুলো আধুনিক নয় তবে তা কখনো শামসুর রাহমানের ওপর তেমনভাবে প্রয়োগ করা হয়নি। কিংবা খুব কম বাঙালি কবি–সাহিত্যিকের কপালেই তা জুটেছে। যেমন উত্তর-ঔপনিবেশিক সমালোচনা, মার্ক্সবাদী সমালোচনা, আধুনিকতাবাদী ও অস্তিত্ববাদী সমালোচনা, আর্কিটাইপাল সমালোচনা, আন্তপাঠিক সমালোচনা বা ইন্টারটেক্সচুয়াল সমালোচনা ইত্যাদি।

জাতীয়তাবাদী সমালোচনা তাঁর কবিতায় বাঙালি জাতীয় পরিচয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে বুঝতে সাহায্য করেছে। আর পুরাণভিত্তিক সমালোচনার মাধ্যমে তাঁর কবিতায় পৌরাণিক চরিত্র, প্রতীক ও আখ্যানের পুনর্ব্যবহার এবং সেগুলোর নতুন অর্থ নির্মাণ বিশ্লেষণও করা হয়েছে খানিকটা; যদিও এই দুই ক্ষেত্রেই আরও বিশদভাবে কাজ করার সুযোগ আছে।

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯—১৭ আগস্ট ২০০৬)

আর অন্যদিকে উত্তর-ঔপনিবেশিক সমালোচনা সাংস্কৃতিক আধিপত্য, রাজনৈতিক দমন ও প্রতিরোধের দিকগুলো সাধারণত উন্মোচন করে। শামসুর রাহমানের কবিতাতেও বিস্তর সুযোগ রয়েছে। মার্ক্সবাদী সমালোচনা শ্রেণিবৈষম্য, শোষণ, ক্ষমতা ও সামাজিক অন্যায়ের বিশ্লেষণেও কার্যকর হতে পারে। আধুনিকতাবাদী ও অস্তিত্ববাদী সমালোচনার সাহায্যে নগরজীবন, নিঃসঙ্গতা, ব্যক্তিস্বাতন্ত্র্য ও অস্তিত্বের সংকট অনুধাবন করার জন্য শামসুর রাহমান হয়তো বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি। এই সময়ে খুব বেশি আলোচিত হচ্ছে পরিবেশগত সমালোচনা বা ইকোক্রিটিসিজম। আর জোরেশোরে খুব উচ্চারিত হচ্ছে উত্তর-মানবতাবাদ বা পোস্টহিউম্যানিজম। এসব তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের সময়ও এসেছে।

তাই শামসুর রাহমানের ৯৭তম জন্মবার্ষিকী যতটা না কবির নিজের তার চেয়েও অনেক বেশি পাঠক ও সমালোচকের। আর সময় যত যাবে এই দায়ের বোঝা ততই বাড়বে।

১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। প্রথম সপ্তাহে ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজার থেকেও এসেছে বিপুল অর্থ।

এই ইলাস্ট্রেশনে জাপানিজ ১০ হাজার ইয়েনের ব্যাংক নোট দেখানো হয়েছে

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা (১ ডলার ১২২ টাকা ধরে)। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগের জন্য এই অর্থের সংস্থান করতে রাজি হয়েছে জাপান সরকার। এতে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।

নিক্কেই এশিয়া বলছে, এই ঘোষণার প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করা। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে তৈরি করা।

জাপানের এই বিনিয়োগ বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাবেন। সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের আলোচনা হবে বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে জাপানের সঙ্গে আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন-চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে তাঁরা আশা করছেন।

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

প্রধানমন্ত্রীর এই সফরে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, গবেষণা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়নসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও যোগাযোগ প্রকল্প নির্মাণ ও বাস্তবায়নে সহযোগিতা করে আসছে।

প্রধানমন্ত্রীর সফরে ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের প্রত্যাশা জাপানের

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর জরুরি ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশের সরকার। ত্রুটি ধরা পড়ার খবর সামনে আসার পর বুধবার রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর ডেভেলপাররা বুধবার দুটি নিরাপত্তাত্রুটি ঠিক করার জন্য হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পিএইচপিতে থাকা এসব ত্রুটি শনাক্ত করা হয়। ব্যবহারকারীদের তা দ্রুত হালনাগাদ করার আহ্বান জানানো হয়।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, ত্রুটিগুলো সংশোধন করে পিএইচপির হালনাগাদ সংস্করণ আসার আগেই ত্রুটিগুলো–সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে চলে আসে। এরপর থেকে এসব ত্রুটি কাজে লাগিয়ে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাইবার হামলার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের এসব ত্রুটির সুযোগ নেওয়া ঠেকাতে প্রতিষ্ঠানগুলো দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করছে।

তবে ওয়েবসাইট হালনাগাদ করার প্রচেষ্টার মধ্যেই লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বলেন, ‘নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরের ৪৫ মিনিটে সাইবার হামলার চেষ্টা বেড়ে কয়েক হাজার হয়ে যায়। দুই ঘণ্টার মধ্যে সংখ্যাটি কয়েক লাখে পৌঁছায়। এখন তা আরও বেশি।’

জাপানের কয়েকটি প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার জানিয়েছে, জরুরি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে তারা সাময়িকভাবে কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ ও ইস্ট জাপান রেলওয়ে। জাপানের অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও অনলাইন সেবা সীমিত করেছে।

এদিকে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউডও গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

পিএইচপিতে এই নিরাপত্তাত্রুটির কারণে যে দুর্ভোগ দেখা দিয়েছে, তা ইন্টারনেট সচল রাখতে ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তির জন্য বড় একটি পরীক্ষা বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বুধবার বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ তিনি বলেন, নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন ডিজিটালব্যবস্থা তৈরির গুরুত্ব এই ঘটনা আবারও তুলে ধরেছে।

একে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন জার্মানির সাইবার সিকিউরিটিবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফের ইনোভেশন প্ল্যাটফর্মের সায়েন্টিফিক পরিচালক হায়া শ্কুলম্যান। এসব ঝুঁকিকে বাস্তব উল্লেখ করে ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা নগরে পৃথক দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ থাকতে পারে।
ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চলছে তার চিকিৎসা। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে.....
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় কর্মী-সমর্থকদের নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) ব্যারিস্টার রুমিন ফারহানা।
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়...
রাজধানীর মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ...
সৌদি আরবে হুথিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়...
মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার (৩৮) এবং শামীমা তাবাসসুম (৩১) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)...
পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সংখ্যাটা ২ কোটির কম নয়। কেউ স্থায়ীভাবে, কেউ অস্থায়ীভাবে। বিশ্বের বিভিন্ন দেশের এই প্রবাসী বাংলদেশিদের একই ছাতার নিচে নিয়ে আসতে ব্যতিক্রমী
মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।
ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দিক থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া গেছে।
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন; অন্যদিকে আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা রয়েছেন।
মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?
এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে মায়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাঙামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের গুলিবর্ষণের ঘটনায় সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
ক্রিকেটবিশ্ব ২০ বছর পর আরেকটা থ্রিলার দেখল! যেখানে ওয়ানডেতে ৪২৯ রান নিরাপদ থাকল না!
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে হামলা চালায়, তবে পারস্য উপসাগরীয় সাতটি দেশে অবস্থিত তেল স্থাপনা, সমুদ্রতলদেশের ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত স্থাপনাগুলোতে ইরান আঘাত হানবে।
দুই দিন বৃষ্টির দাপট, এরপর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ধাক্কা খাওয়া। গেবেখার টেস্টে নাটকীয়তার অভাব ছিল না। ম্যাচের একপর্যায়ে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকেরা। সেখান থেকে অধিনায়ক টেম্বা বাভুমার অবিশ্বাস্য ধৈর্য আর সতীর্থদের লড়াইয়ে ম্যাচের চিত্র পাল্টে যায়।
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।