বাণিজ্য - ভিডিও

আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল

নভেম্বর ৪, ২০২৬
আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল
আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/aykr-ritarn-toirite-10ti-sadharn-vul

Prothomalo

View more
কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন
কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kothaz-binizog-krben-ken-krben

নভেম্বর ৪, ২০২৬
জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন, ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবািস’— জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর ফার্মেগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়েছে।

এতে ঢাকার পাশাপাশি সারা দেশে কর্মরত প্রথম আলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রথম আলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন ভাবনা ও সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিন মূল পত্রিকার সঙ্গে আজ ‘সময়ের চালচিত্র’ শীর্ষক ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া ৬, ৮ ও ১০ নভেম্বর আরও তিনটি ক্রোড়পত্র প্রকাশিত হবে। এসব ক্রোড়পত্রে উঠে আসবে দেশের মানুষ ও সমাজের নানা দিক, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক, নতুন প্রজন্মের ভাবনা এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ।

‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে প্রথম আলো হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক অপরিহার্য সঙ্গী। হয়ে ওঠে পরিবারেরই একজন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন, ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬

অল্প কয়েক বছরের মধ্যে প্রথম আলো লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান। নানা রকমের বাধা, প্রতিকূলতা পেরিয়ে সত্যে তথ্যে প্রথম আলো আজ শুধু একটা কাগজ নয়, একটা ডিজিটাল প্ল্যাটফর্মও। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রথম আলো লাভ করেছে বাংলাভাষী পাঠকদের উষ্ণ অভ্যর্থনা, তেমনি ওয়ান-ইফরা বা ইনমার মতো আন্তর্জাতিক সংগঠন থেকে এ গণমাধ্যম লাভ করছে সম্মানজনক স্বীকৃতি, বিশ্বসেরা আর এশিয়া সেরার পুরস্কার।

স্যরি, সবাইকে খুশি করতে পারিনি

নভেম্বর ৪, ২০২৬
কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি
কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি

কালীগঙ্গা নদীর পাড়ের গাছগুলো ভরে ওঠে হাজারো কাকে। তাদের সমবেত কলতানে মুখর হয়ে ওঠে চারপাশ, যা স্থানীয়দের কাছে যেন সন্ধ্যার ঘণ্টাধ্বনি

নভেম্বর ৪, ২০২৬
শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম
শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/soisbe-hariyechen-make-pre-swameekeoo-dui-sntanke-niye-hasir-jeebnsnggram

নভেম্বর ৪, ২০২৬
শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম
শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম

শৈশবে মাকে হারিয়ে জীবনসংগ্রামে নামেন হাসি। বিয়ের কয়েক বছর পর স্বামীর মৃত্যু হয়। এখন হকারি করে দুই সন্তানকে বড় করছেন তিনি। অভাবের মাঝেও সন্তানদের স্বপ্ন পূরণে লড়ছেন এই নারী। বিস্তারিত দেখুন ভিডিওতে...

নভেম্বর ৪, ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছর থেকে ৫ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ: ০১ জানুয়ারি ২০২২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)।

ক্যাটাগরি হলো—

১. সেনাবাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত),

২. নেভি, এয়ারফোর্স ও প্রতিরক্ষা খাতে কর্মরত ব্যক্তিদের সন্তান,

৩. অসামরিক ও অন্যান্য ব্যক্তিদের সন্তান।

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা

অনলাইন আবেদন

১. ভর্তি আবেদন ওয়েবসাইটে Online Admission–এ ক্লিক করে ১০ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত (২৪ ঘণ্টা) নার্সারি শ্রেণির ভর্তির জন্য আবেদন করা যাবে।

২. প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে।

৩. প্রতিষ্ঠানের ভেতর কোনো প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।

৪. আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা।

অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ

# শিক্ষার্থীদের সঠিক বয়স, ক্যাটাগরিসহ সব তথ্যের সঠিকতা যাচাই–বাছাইয়ের লক্ষ্যে অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণের জন্য নিচের সময়ে ডাকা হবে।

# প্রার্থীর প্রবেশপত্র ও জন্মনিবন্ধন সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে।

# মা অথবা বাবা যেকোনো একজন শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন।

# তথ্যে কোনো গড়মিল পরিলক্ষিত হলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

#অ্যাপ্টিটিউড টেস্ট কোনোক্রমেই ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা হিসেবে বিবেচিত নয়। শুধু বয়স ও নথিপত্রের সঠিকতা নিরূপণের মাপকাঠি হিসেবে বিবেচিত।

# অসামরিক প্রার্থী: বাংলা ভার্সন ৮ ডিসেম্বর ও ইংরেজি ভার্সন ৯ ডিসেম্বর ২০২৬।

# সামরিক প্রার্থী: উভয় ভার্সন ১০ ডিসেম্বর ২০২৬।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নীতিমালা, এক শাখায় ৫৫ শিক্ষার্থী, ফি-কোটা পদ্ধতি কেমন

অ্যাপ্টিটিউড টেস্টের ফলাফল প্রকাশ

১২ ডিসেম্বর ২০২৬ তারিখে অ্যাপ্টিটিউড টেস্টের ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে  প্রকাশ করা হবে।

লটারি কার্যক্রম

১৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বেলা ১১টায় অ্যাপ্টিটিউড টেস্টে বাছাই করা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।

ভর্তি ও শ্রেণি কার্যক্রম

লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ওই দিনই ভর্তির ফরম বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে ভর্তির ফরম জমা নেওয়া হবে।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.mcpsc.edu.bd

হলি ক্রস স্কুলে ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে ভর্তি, ছাত্রীর বয়স ১৩ থেকে ১৪ বছর

নভেম্বর ৪, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।
চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড)
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪
পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা

৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলসহ বিস্তারিত দেখুন এখানে

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

নভেম্বর ৪, ২০২৬
হ্যালোইনে ফরেস্ট ফেইরি কস্টিউমে মিথিলা, দেখুন ছবিগুলো
হ্যালোইনে ফরেস্ট ফেইরি কস্টিউমে মিথিলা, দেখুন ছবিগুলো

প্রতিবছরের মতো এবারও হ্যালোইন ঘিরে নানা আয়োজনে উপস্থিত ছিলেন তারকারা। সেই আমেজে শামিল হয়েছেন মডেল তানজিয়া জামান মিথিলাও। সবুজ ডানার পরির সাজে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি, দেখুন ছবিগুলো

স্বচ্ছ ডানা আর হাতে জাদুর ছড়ি—হ্যালোইন পার্টিতে পরির সাজে হাজির তানজিয়া জামান মিথিলা

লিফটে মিথিলার পাশে বাদামি ঝলমলে পোশাকে অভিনেত্রী–মডেল মাহি

মিথিলার মিনি স্কার্ট ও পায়ের ফিতার নকশায় ছিল রূপকথার আবহ

হ্যালোইন পার্টিতে বন্ধুদের সঙ্গে তানজিয়া মিথিলা। সবার পোশাকেই হ্যালোইনের ছাপ

হ্যালোইন পার্টিতে বন্ধু সাইমুল করিমের সঙ্গে ক্যামেরায় ধরা দিলেন তানজিয়া মিথিলা

প্রত্যেকেই সেজেছেন নিজেদের মতো করে

মা বললেন, ‘মিথিলা ট্রাক চালানোও শিখে নিয়েছিল’

নভেম্বর ৪, ২০২৬
যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে,
শুধু নামটি এখনো তাঁর হয়নি
যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে, শুধু নামটি এখনো তাঁর হয়নি

বরাবর

মহোদয়,

জন্মনিবন্ধন অধিদপ্তর।

বিষয়: আমার নামটি উদ্ধার করে আমাকে আমার পরিচয় ফিরিয়ে দেওয়ার আবেদন

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, জন্মের পর আমার মা-বাবা শখ করে আমার একটি নাম রেখেছিলেন। সেই নামেই তাঁরা আমাকে ডাকতেন, আত্মীয়স্বজন চিনতেন, পাড়া–প্রতিবেশী চিনতেন। আমিও দিব্যি জানতাম, আমি কে। কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পেয়ে দেখলাম, আমার নামটি আর আমার নেই। সরকারি খাতায় আমার নামের যে বানান লেখা হয়েছে, তা দেখে আমার মা-বাবাও আমাকে নতুন করে চিনতে বসেছেন! সেখানে এমন এক উদ্ভট বানান লেখা হয়েছে, নামের সেই বানান বাংলা ভাষার কোন বর্ণমালার অন্তর্ভুক্ত, তা জানতে অভিধান ঘেঁটেছি। অভিধান কিছু বলতে পারেনি। বাংলা ব্যাকরণও নীরব। শেষ পর্যন্ত মনে হয়েছে, বানানটি হয়তো কোনো গোপন ভাষায় লেখা, যার পাঠোদ্ধারের ক্ষমতা আমার মতো আম–পাবলিকের নেই। মনে হচ্ছে, কি–বোর্ডের ওপর কেউ ঘুমিয়ে পড়েছিলেন, আর কম্পিউটারটি সেই সুযোগে আমার নাম লিখে দিয়েছে!

বিপত্তি হলো, ভুলটি আমি করিনি; ভুলটি করেছে আপনার দপ্তর, অথচ সংশোধনের দায়িত্ব আমার। আমাকে আবেদন করতে হবে, কাগজপত্র জোগাড় করতে হবে, ফি দিতে হবে, দিনের পর দিন দপ্তরের বারান্দায় অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমার নামের বানান আপনারা বদলে দিয়েছেন, আর সেই বানান ফেরত পেতে আমার সময়, শ্রম ও অর্থ—তিনটিই জমা দিতে হবে।

এ এক অভিনব ব্যবস্থা, মহোদয়! এখানে ভুল করার অধিকার এক পক্ষের, আর ভুলের খেসারত দেওয়ার দায়িত্ব অন্য পক্ষের। ভুলটি সরকারি, কিন্তু ভোগান্তিটি ব্যক্তিগত।

মহোদয়, আমি নাম পরিবর্তনের আবেদন করিনি; আমি শুধু আমার নিজের নামটি ফেরত চাই। যে নাম নিয়ে জন্মেছি, যে নামে মা-বাবা ডাকেন, সে নামে পরিচিত হতে চাই—সেটুকু অধিকার ফিরে পেতে আর কতবার নিজের পরিচয় প্রমাণ করতে হবে?

অতএব, আপনার নিকট আকুল আবেদন, আমার নামটি সংশোধন করে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আর সম্ভব হলে, যিনি নামটি ভুল লিখেছেন, তাঁকেও একবার সেটি পড়ে শোনানোর ব্যবস্থা করা হোক—তিনি যেন অন্তত বুঝতে পারেন, নিজের লেখা আর মানুষের পরিচয় এক জিনিস নয়।

পরিশেষে একটি ছোট অনুরোধ। আমার নামের বানানটি সংশোধন করার আগে দয়া করে নিশ্চিত হবেন, সংশোধন করতে গিয়ে আবার নতুন কোনো নামের জন্ম হচ্ছে না। কারণ, আমার জন্ম একবার হয়েছে; প্রতিটি সংশোধনে নতুন করে জন্ম নেওয়ার মতো সময়, সামর্থ্য কিংবা শখ—কোনোটিই আমার নেই।

বিনীত নিবেদক,

একজন নামবিভ্রান্ত নাগরিক, যাঁর জন্ম হয়েছে একবার, নিবন্ধনও হয়েছে—শুধু নামটি এখনো তাঁর হয়নি। নাম লেখা হয়েছে অন্যভাবে, আর নিজের পরিচয় ফিরে পেতে যাঁকে বারবার প্রমাণ করতে হচ্ছে—তিনি আসলে তিনিই।

পুনশ্চ: মহোদয়, জন্মসনদে আমার নাম লেখা হয়েছে ক্জক্ল্জ্

চড়া দামের আপেল

স্যরি!

সবজান্তা সমীপেষু

আপনি কত বড় মিথ্যাবাদী?

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল

বেরেক কাম করে না!

সিনেপ্লেক্সে একদিন

সড়কপথে বিমানের ছোঁয়া

Breaking Good

আরও যা যা ফাঁস হতে পারে

আমি ভুল করিনি

চাঁদ দখল

বন্ধু ফার্মেসি

Lieসেন্স

রসচিঠি

নভেম্বর ৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।