সাভারে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ
বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
নওগাঁ-৩ আসনের বিএনপির সাংসদ ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন নিজ দলেরই স্থানীয় শীর্ষ নেতা।
ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ।
বুধবার সকালে বাড়ির পাশে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে হাসানুর শেখের সঙ্গে তার চাচাতো ভাই হাসদেল শেখের কথা-কাটাকাটি হয়।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/test-ovisheker-smrriticarna

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ami-shje-klant-hi-na

চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যরাও ছিলেন। ঢাকা, ৪ নভেম্বর ২০২৬

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। লিউ হাইসিংয়ের নেতৃত্বে ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলটি আজ বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন।

শুধু ‘ইগো’ বা অহংয়ের কারণে আমরা নিজেদের ভুল আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বিব্রত বোধ করি। ‘স্যরি’ বললে আমি ছোট হয়ে যাব, এই দ্বিধা আমাদেরকে মনের কথাটি মুখে উচ্চারণ করতে বাধা দেয়। অথচ পিঠে একবার হাত রেখে আন্তরিকভাবে উচ্চারণ করুন, ‘স্যরি, আমাকে ক্ষমা করো।’ মুহূর্তে প্রিয়জন, সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনাকে বুকে টেনে নেবেন। স্যরি’র শক্তি নিয়ে লিখেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী

রাতে খেতে বসে গজগজ করছিলেন আকরাম। নিজে নিজেই বিড়বিড় করছিলেন, ‘লোকটা কী মনে করে আমাদের, আমরা সবাই গরু–ছাগল?’

স্বামীর এই স্বভাব জানেন নাসরিন, ভেতরে–ভেতরে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়লে এ রকম আপন মনে কথা বলেন। নিচু স্বরে জানতে চাইলেন, ‘কার কথা বলছ?’

‘কার কথা আবার, দ্য গ্রেট মোস্তাফিজুর রহমান, আমাদের মহামান্য বস। কাল থেকে আর চাকরিতে যাব না নাসরিন, এই চাকরি আর সম্ভব না। পড়াশোনা করেছি, ডাল-ভাত যাহোক, জোগাড় হয়ে যাবে...।’

নাসরিনের চেহারায় শঙ্কার ছায়া পড়ে। আর কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে সে উঠে পড়েন খাবার টেবিল থেকে।

এর কিছুক্ষণ পরই একটা ফোন এল। স্ক্রিনে নামটি দেখে প্রথম দিকে ফোন ধরবেন কি না, গড়িমসি করছিলেন আকরাম। কিন্তু শেষ পর্যন্ত ফোনে কথা হলো বেশ কিছুক্ষণ ধরে। নাসরিনের মনে হলো, আপাতত কেটে গেল শঙ্কার মেঘ।

পরদিন সকালে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করার সময় আকরামকে আগের রাতের সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিলেন নাসরিন, ‘আজ থেকে অফিসে যাবে না বলেছিলে...?’

হেসে তাঁর স্বামী বললেন, ‘ওটা তো রাগের কথা। আফটার অল মোস্তাফিজ সাহেব আমার বাবার মতো মানুষ। নিজের হাত ধরে কাজ শিখিয়েছেন, দুটো কথা বলার অধিকার তো তাঁর আছেই।’

দিব্যি ফুরফুরে মেজাজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসে ছুটলেন আকরাম। আর নাসরিন ভাবছেন, কাল রাতে ফোনে কী এমন কথা হলো যে এত জমাট বরফ গলে জল হয়ে গেল!

মোস্তাফিজুর রহমান ‘স্যরি’ বলেছিলেন আকরামকে। দুর্ব্যবহারের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একজন অধঃস্তন কর্মীর কাছে। আন্তরিকভাবে উচ্চারিত সেই শব্দ স্পর্শ করেছিল আকরামকে। হৃদয় আদ্র৴ হয়েছিল, চোখও সিক্ত হয়ে পড়েছিল। যেটুকু ক্ষত তৈরি হয়েছিল মনে, মুহূর্তেই যেন নিরাময় হয়ে গেল তাঁর।

ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

একটি শব্দই পাল্টে দেয় পরিস্থিতি

স্যরি, এই সামান্য কথা বলার মতো মনের জোর সবার থাকে না

আসলে এই ক্ষমাপ্রার্থনার ভাষা, ‘দুঃখিত’ বা ‘স্যরি’র মতো একটি শব্দ পাল্টে দিতে পারে আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কিছুই। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাঁর অধস্তন কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে শুধু নয়, শিক্ষক-ছাত্র, পিতা-মাতা-সন্তান, বন্ধু-প্রিয়জন, স্বামী-স্ত্রী—সব ক্ষেত্রেই মন্ত্রের মতো কাজ করতে পারে।

পৃথিবীখ্যাত কানাডীয় কার্টুনিস্ট লিন জনস্টোন মজার ছলে এক অসাধারণ আপ্তবাক্য উচ্চারণ করেছিলেন, ক্ষমাপ্রার্থনা (পড়ুন, স্যরি বলা) হচ্ছে সুপার গ্লুর মতো একটা বিষয়, এটা জীবনের যেকোনো বিষয়কে মেরামত করে দিতে পারে। এরিখ সেগালের বহুল জনপ্রিয় উপন্যাস লভ স্টোরির কথা অনেকের মনে থাকতে পারে। এ উপন্যাসের একটি সংলাপ সত্তরের দশকে তরুণ পাঠকদের আবেগাপ্লুত করে তুলেছিল, ‘লাভ মিনস নেভার হ্যাভিং সে ইউ আর স্যরি।’

বাংলা অর্থ করলে মোটামুটি দাঁড়ায়, ‘ভালোবাসা মানে তুমি কখনোই স্যরি বলবে না।’ অথচ দুঃখিত পিতার ক্ষমাপ্রার্থনার উত্তরে এই সংলাপ উচ্চারণ করেছিল সন্তান। তার মানে, ‘স্যরি’ বলেছিল বলেই পিতার প্রতি সমস্ত ক্ষোভ ভুলে এই কথা বলতে পেরেছিল ছেলেটি। সত্যি বলতে কি, স্যরি বা ‘দুঃখিত’, এই সামান্য কথা বলার মতো মনের জোর সবার থাকে না। কাউকে আঘাত দিয়ে ভুল বুঝতে পারলেও অনুতপ্ত বোধ করে দুঃখ প্রকাশ করার মতো চারিত্রিক দৃঢ়তা সবার থাকে না।

রাতে কলা খেলে কি ভালো ঘুম হয়, ওজন বাড়ার আশঙ্কা থাকে?

স্যরি বলার তিন বাধা

‘ইগো’র কারণে অনেকে নিজেদের ভুল আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বিব্রত বোধ করেন

সাধারণত স্যরি বলার জন্য তিনটি বাধার সম্মুখীন হতে হয়—

১. যাকে আঘাত দেওয়া হয়েছে তার সম্পর্কে একটা অবজ্ঞা-উপেক্ষার ভাব থাকা বা তাকে তত গুরুত্বপূর্ণ মনে না করা।

২. ক্ষমা প্রার্থনা করলে নিজের ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা।

৩. ক্ষমা প্রার্থনা করেও কোনো কাজ হবে না বলে ধারণা করা।

কিন্তু এই দ্বিধা ঝেড়ে ফেলতে হবে। যদি আমি মনে করি আমার আচরণ কারও মনঃকষ্টের কারণ হয়েছে, যদি আমি সম্পর্কটা মেরামত করতে চাই এবং যদি সত্যিই মনে করি যে একটা ভুল করে ফেলেছি, তাহলে অকপটে ক্ষমাপ্রার্থনা বা স্যরি বলার মতো কার্যকর আর কিছুই হতে পারে না।

তবে মনে রাখতে হবে, দুঃখ প্রকাশটা যেন কথার কথা না হয়, এর আন্তরিকতা সম্পর্কে যেন উদ্দিষ্ট ব্যক্তির মনে কোনো সন্দেহ না জাগে। তবে কোনো একটি কারণ দেখিয়ে, অন্য কাউকে দোষারোপ করে স্যরি বললে পুরো ব্যাপারটি জোলো হয়ে পড়বে।

মার্কিন বিজ্ঞানী ও রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, ‘কোনো একটি অজুহাত দেখাতে গিয়ে ক্ষমাপ্রার্থনার ব্যাপারটিকে বরবাদ করে দিয়ো না।’ শুধু ইগো বা ‘অহং’–এর কারণে আমরা নিজেদের ভুল আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বিব্রত বোধ করি।

‘স্যরি’ বললে আমি ছোট হয়ে যাব, এই দ্বিধা আমাদেরকে মনের কথাটি মুখে উচ্চারণ করতে বাধা দেয়। অথচ পিঠে একবার হাত রেখে আন্তরিকভাবে উচ্চারণ করুন, ‘স্যরি, আমাকে ক্ষমা করো।’ মুহূর্তে প্রিয়জন, সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনাকে বুকে টেনে নেবেন। তখনই বুঝবেন এই একটি শব্দের কত শক্তি! আর কিছু নয়, শুধু দরকার কথাটি উচ্চারণ করার মতো মনের জোর।

লেখাটি ২০২০ সালের ২৮ অক্টোবর প্রথম আলোর সাপ্তাহিক ফিচার পাতা ‘অধুনা’য় ছাপা হয়েছিল

আমি কেন সরি বলব?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/eknjre-test-krikete-srwkaler-sera-10-kingbdnti-kriketar

স্যার ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার নাকি মুত্তিয়া মুরালিধরন— টেস্ট ক্রিকেটে সেরা কে? সাদা পোশাকে অসামান্য পারফরম্যান্স ও ঐতিহাসিক কীর্তিতে সেরা হয়ে ওঠা ১০ কিংবদন্তিকে নিয়ে দেখুন ভিডিওতে…

ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন ‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে অল্প সময়েই আলোচনায় রাজবীর দে। নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিনয় ও মডেলিং ক্যারিয়ার—জেনে নেওয়া যাক এই তরুণের গল্প।

বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিজস্ব মডেল তৈরির পরিকল্পনা করছে সরকার। এ জন্য দেশেই শক্তিশালী কম্পিউটার ও সার্ভারের অবকাঠামো গড়ে তুলতে চায়। লক্ষ্য হলো, দেশের গুরুত্বপূর্ণ তথ্য দেশের ভেতরে রেখেই এআই তৈরি ও ব্যবহার করা। উদ্যোগ বাস্তবায়নে বিশ্বের শীর্ষ চার প্রযুক্তি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশীয় প্রযুক্তি উদ্যোক্তারাও এই অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।

সরকারে পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টারকে কেন্দ্র করে গড়ে উঠবে দেশের মূল এআই অবকাঠামো। সারা দেশে থাকবে আটটি আঞ্চলিক কেন্দ্র। জাতীয় ডেটা সেন্টারটি বর্তমানে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) পরিচালনা করছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, গাজীপুরে প্রাথমিকভাবে ১০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে।

কালিয়াকৈরের বাইরে দেশের আট বিভাগে আটটি আঞ্চলিক এআই কম্পিউটিং নোড স্থাপনের পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর ফলে বিভাগীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো স্থানীয়ভাবে এআই প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ প্রথম আলোকে বলেন, ‘সার্বভৌম এআইয়ের মূল কথা হলো, দেশের নাগরিকদের তথ্য, ডেটা ও নাগরিক সেবার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই সঙ্গে এআই প্রযুক্তির সুফল যেন সমাজের নির্দিষ্ট কোনো শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং সাধারণ কৃষক থেকে শুরু করে রিকশাচালকের সন্তান পর্যন্ত সবাই পায়, সেটি নিশ্চিত করা।’

রেহান আসিফ আসাদ বলেন, দেশে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করে গবেষণা ও উন্নয়নের একটি কার্যকর পরিবেশ তৈরি করা হবে। জাতীয় অবকাঠামো তৈরি হলে এর কম্পিউটিং সক্ষমতা দেশের বেসরকারি খাত ও স্টার্টআপগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলা ভাষায় এআই মডেল

সরকারের পরিকল্পনায় জেমা, লামা ও কুয়েনের মতো বিদ্যমান এআই মডেলকে বাংলা ভাষার উপযোগী করে তোলার কথা বলা হয়েছে। এ জন্য বাংলা লেখা ও তথ্য দিয়ে মডেলগুলোকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রযুক্তির ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ফাইন টিউনিং। পাশাপাশি বাংলায় কথা থেকে লেখা তৈরি, অনুবাদ ও শিক্ষাসহায়তার কাজে এআই ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। মডেলের প্রশিক্ষণ ও ব্যবহার—দুই কাজই দেশের ভেতরের অবকাঠামোয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, উদ্যোগ শুরুর প্রথম ১২ মাসে এআই কম্পিউটার সংযোজনের প্রস্তুতি, কর্মীদের প্রশিক্ষণ, প্রতিষ্ঠান পর্যায়ে ছোট আকারের এআই ব্যবস্থা স্থাপন এবং কালিয়াকৈরের অবকাঠামোর কারিগরি সমীক্ষা করার কথা রয়েছে। ১২ থেকে ২৪ মাসের ধাপে বিভাগীয় কেন্দ্র চালু এবং প্রথম এআই মডেল প্রশিক্ষণের লক্ষ্য রাখা হয়েছে। এরপর ২৪ থেকে ৩৬ মাস বা তার বেশি সময়ের ধাপে জাতীয় কেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর জন্য ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিজেদের এআই কেন

চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের মতো এআই সেবা এখন গবেষণা ও পেশাগত নানা কাজেও সহায়তা করছে। কোনো বিষয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বিস্তারিত প্রতিবেদন তৈরি, একাধিক গবেষণাপত্রের বক্তব্য তুলনা এবং দীর্ঘ নথি বিশ্লেষণে এগুলো ব্যবহার করা যায়। সফটওয়্যার তৈরির ক্ষেত্রেও এসব এআই কাজে লাগছে। এসব কাজের অনেকগুলো করতে আলাদা টাকা খরচ করতে হয় না। তাহলে এসব সেবা থাকতে বাংলাদেশকে আলাদা এআই অবকাঠামো তৈরি করতে হবে কেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এআই প্রযুক্তি চালানোর জন্য শুধু সফটওয়্যার থাকলেই হয় না; প্রয়োজন শক্তিশালী কম্পিউটার, প্রসেসর, সার্ভার ও বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা। এআইকে কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া কিংবা একসঙ্গে অনেক মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও এই কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। সরকার সেই অবকাঠামো দেশেই তৈরি করতে চায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সার্বভৌম এআইয়ের সক্ষমতা নির্ভর করবে এআই মডেলের মান, প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার ওপর। আর দেশে সার্ভার থাকলেই তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে না। এ জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা ও তথ্য ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে।

টেশিসকে কাজে লাগাতে চায় সরকার

সার্বভৌম এআই উদ্যোগের আরেকটি লক্ষ্য হলো, বিদেশ থেকে সব ধরনের প্রস্তুত যন্ত্রপাতি আমদানি না করে দেশেই কিছু যন্ত্রপাতি সংযোজন করা। এ জন্য গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিদ্যমান কারখানা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ছোট আকারের এআই কম্পিউটার সংযোজন করা হবে। পরে উচ্চক্ষমতার ওয়ার্কস্টেশন, সার্ভার ও সম্পূর্ণ সার্ভার র্যাক সংযোজনের সক্ষমতা তৈরি করা হবে। তবে সব যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি হবে না। বিশেষ করে উচ্চক্ষমতার প্রসেসর, মেমরিসহ গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি বিদেশ থেকে আনতে হবে।

প্রাথমিকভাবে সম্পূর্ণ তৈরি যন্ত্রপাতি আমদানি করে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় কারখানা প্রস্তুত করা হবে। পরের ধাপে বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ এনে দেশে সংযোজন ও পরীক্ষা করা হবে। আরও পরের ধাপে সার্ভারের বিভিন্ন অংশ সংযোজন, যন্ত্রপাতির মান যাচাই ও মেরামতের সক্ষমতা গড়ে তোলা হবে।

প্রশ্নও আছে

বিদেশি প্রযুক্তিসেবার দেশীয় বিকল্প তৈরির ঘোষণা আওয়ামী লীগ সরকারের সময়েও দেওয়া হয়েছিল। ২০২১ সালের জুলাইয়ে তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’ তৈরির কথা জানান। জুমের বিকল্প ‘বৈঠক’ এবং হোয়াটসঅ্যাপের বিকল্প ‘আলাপন’–এর কথাও বলেছিলেন। আবার ২০২৪ সালের জুলাইয়ে এআইভিত্তিক ‘জি–ব্রেইন’ প্ল্যাটফর্ম উদ্বোধন করে সেটি জাতীয় ডেটা সেন্টারে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সম্প্রসারণের কথা বলা হয়।

তবে ঘোষণার পর কতটা বাস্তবায়ন হয়েছে আর উদ্বোধনের সেসব সেবা কতটা কাজে লেগেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগের ব্যয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা যাচাইয়ের ব্যবস্থা স্পষ্ট হওয়া প্রয়োজন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, বিদেশি প্রযুক্তিসেবার বিকল্প তৈরি করাই যথেষ্ট নয়, সেগুলো যেন ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে পারে, সেটাও নিশ্চিত করতে হবে। তা ছাড়া বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত প্রযুক্তিসেবা ছেড়ে কোন বাড়তি সুবিধার কারণে দেশীয় প্রযুক্তি ব্যবহার করবে, সেটিও পরিষ্কার থাকতে হবে। এ ধরনের উদ্যোগে শুধু নতুন প্ল্যাটফর্ম তৈরি বা উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সেবার মান, নিরাপত্তা, ব্যবহারকারীর আগ্রহ ও দীর্ঘমেয়াদি পরিচালনার সক্ষমতা বিবেচনায় নিতে হবে। অন্যথা বিপুল অর্থ ব্যয়ে তৈরি এসব উদ্যোগ একসময় ব্যবহারকারীর অভাবে অকার্যকর হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে অর্থনীতি নিয়ে অধিকাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
এক বছর আগে যে দুটি সিনেট আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করা হচ্ছিল, সেগুলো ডেমোক্র্যাটদের জন্য নিশ্চিত জয়ে পরিণত হয়েছে।
ভোটকেন্দ্রের সারি থেকে শুরু করে উৎসাহী সমর্থক পর্যন্ত, ছবিতে তুলে ধরা হলো প্রচারণার শেষ দিনগুলোর এক ঝলক।
আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে গার্মেন্ট কারখানাগুলোয় আন্দোলন – সহিংসতার খবর। এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবরও গুরুত্ব পেয়েছে।
মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।
বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। শুধু মাঠের লড়াই নয়, মুস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির জন্যও থাকছে বিশেষ চমক।
কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়া ভারতীয় শিক্ষার্থী আদনানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হচ্ছেন সাংবাদিক ও সাধারণ মানুষ।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল আতলেতিকো। দ্বিতীয় মিনিটে হুলিয়ান আলভারেজের শট লক্ষ্যভ্রষ্ট হলে রক্ষা পায় বায়ার্ন।
ভক্তদের চমকে দিতে অভিনেতা সালমান খানের জুড়ি নেই!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটিক পার্টি।