২১ বছর পর মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা

দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ও সফল এই অধিনায়ককে ছাড়াই ভবিষ্যৎ রূপরেখা মাথায় রেখে নতুন দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। দীর্ঘ দুই দশক পর মেসিকে ছাড়া জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আন্দোলনে হামলার শিকার, হাসপাতালে মারা গেলেন শ্রমিক তৌফিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে চিকিৎসাধী...

আন্দোলনে হামলার শিকার, হাসপাতালে মারা গেলেন শ্রমিক তৌফিক
গবেষণায় দেখা গেছে পাখিরা পুরুষদের তুলনায় নারীদের বেশি ভয় পায়

ইউরোপিয়ান গ্রেট টিট, কবুতর এবং ম্যাগপাইসহ মোট ৩৭টি প্রজাতির পাখির ওপর এই পর্যবেক্ষণটি চালানো হয়। ফলাফলে দেখা যায়, পাখিরা ভয় পেয়ে উড়ে যাওয়ার আগে নারীদের তুলনায় পুরুষরা তাদের প্রায় এক মিটার বেশি...

গবেষণায় দেখা গেছে পাখিরা পুরুষদের তুলনায় নারীদের বেশি ভয় পায়
যুক্তরাষ্ট্রে ভোট গণনা কীভাবে হয়

যুক্তরাষ্ট্রে ভোট গণনা ও প্রক্রিয়াকরণের জন্য অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম রয়েছে। কিছু অঙ্গরাজ্যে নির্বাচনের দিনের আগেই আগাম ভোট গণনার প্রস্তুতি ও প্রক্রিয়াকরণ করা হয়। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোটকেন্দ্র বন্ধ...

যুক্তরাষ্ট্রে ভোট গণনা কীভাবে হয়
নিউইয়র্কে ৩০ বছরের মধ্যে প্রথম হামে শিশুর মৃত্যু

সিডিসির তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৮০০টির বেশি হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। দেশটির প্রায় সব অঙ্গরাজ্যেই সংক্রমণের খবর পাওয়া গেছে। ১৯৯১ সালের পর এ বছরই যুক্তরাষ্ট্রে হামে আক্রা...

নিউইয়র্কে ৩০ বছরের মধ্যে প্রথম হামে শিশুর মৃত্যু
দক্ষ কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকার ইতালি দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা ব...

দক্ষ কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন
রাজধানীর পল্লবীতে পরপর ২ ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

রাজধানীর পল্লবীতে পরপর ২ ককটেল বিস্ফোরণ, আহত ১

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা
মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/mathe-kean-vy-oo-cape-bzatsmzanra

নভেম্বর ৪, ২০২৬
সংস্কার: স্বপ্ন থেকে বাস্তবে
সংস্কার: স্বপ্ন থেকে বাস্তবে

বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে দুটো পরস্পরবিরোধী কথা একসঙ্গে বলা যায়। বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধের ফল। ১৯৬০–এর দশকের নিপীড়ক রাষ্ট্রবিরোধী সব সংগ্রামের প্রতিফলন এখানে আছে। কিছু ব্যতিক্রম বাদ দিলে দর্শন ও আকাঙ্ক্ষার বাণী দিয়ে বিচার করতে গেলে আমাদের সংবিধান অত্যন্ত অগ্রসর একটা দলিল। ব্যতিক্রমের মধ্যে অন্যতম হলো এই সংবিধানের উগ্র জাতীয়তাবাদী প্রবণতা, যা নিয়ে গণপরিষদেও কথা উঠেছিল।

অন্যদিকে এই একই সংবিধানকে কার্যপ্রক্রিয়ার দিক দিয়ে বিচার করা হলে দেখা যাবে, তা জনগণকে যথাসম্ভব ক্ষমতাহীন করেছে এবং ক্ষমতাকে করেছে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। গণপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত একে এককথায় এভাবে প্রকাশ করেছিলেন, ‘পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধানে আইয়ুব খানকে কেন্দ্র করে যেভাবে যা রচিত হয়েছিল, ঠিক আজকে আমাদের ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সেইভাবে তাই রচনা করা হয়েছে।’

বাংলাদেশের সংবিধানের এই বৈপরীত্য নিয়ে সংবিধান প্রণয়নের সময়েই কথা উঠেছিল, গণপরিষদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা বলেছিলেন, ‘এক হাতে অধিকার দেওয়া হয়েছে এবং অন্য হাতে সেটা কেড়ে নেওয়া হয়েছে।’

বহু দশক পর সংবিধানের দর্শন ও কার্যপ্রক্রিয়ার এই বৈপরীত্যই রাজনীতির মাঠে প্রধান প্রশ্ন হিসেবে সামনে চলে এসেছে।

২

পৃথিবীজুড়েই এখন সংস্কারের মৌসুম চলছে। শ্রীলঙ্কা-বাংলাদেশের পথ ধরে নেপালেও সরকার উড়ে গেল। ভারতের তরুণেরা বহু দশক পর রাজপথ উত্তাল করেছে। এরপর এল ইউরোপজুড়ে বিক্ষোভের ঢেউ।

দুনিয়াজুড়ে এই তারুণ্যের বিদ্রোহের মধ্যে কি কোনো গোপন যোগসাজশ, কোনো গোপন ঐকতান আছে, যেমন ছিল অগ্নিঝরা ১৯৬০–এর দশকের ছাত্র আন্দোলনে, কিংবা ২০ বছর আগেকার আরব বসন্তে? কিংবা তাদের আকাঙ্ক্ষার ধরনে কি কোনো সাদৃশ্য আছে?

মিলের জায়গা একটাই। আন্দোলনগুলোর সূচনা হয়েছে কিছু একটার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে ফেটে পড়া থেকে। তারপর কোনো কোনো আন্দোলনে শ্রমিক, মধ্যবিত্ত, অন্যান্য রাজনৈতিক দল নানান মাত্রায় যুক্ত হয়েছে। কিন্তু আন্দোলনের সূচনার সূচিমুখ হিসেবে সব সময় তরুণেরাই থেকেছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের মিলটা এখানে দেখা যাক। বাংলাদেশের বৈষম্যবিরোধী তরুণদের অপমানসূচকভাবে ‘রাজাকার’ হিসেবে অভিহিত করেছিলেন সরকারি লোকজন। বলা যায়, ২০১৮ সাল থেকে তরুণদের কয়েকবারের বিস্ফোরণের পরিণতি হলো চব্বিশের গণ–অভ্যুত্থান। ভারতের এই তরুণদের ‘তেলাপোকা’ বলে অভিহিত করেছিলেন সেখানকার প্রধান বিচারপতি। প্রতিবাদে ‘তেলাপোকা’ পরিণত হলো বিদ্রোহের প্রতীকে। তারা একভাবে এমন একটা ন্যায্যতার ভাবমূর্তি তৈরি করতে পেরেছে যে বাকি সব রাজনৈতিক দলকে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আন্দোলনে নামতে হয়েছে।

ফ্রান্সের তরুণদেরও একটা কথা বারবার উচ্চারিত হয়েছে—আমাদের কথা কেউ শুনতে চায় না। শ্রেণিকক্ষের পরিস্থিতি নিয়ে যে আন্দোলনের সূচনা, তা শেষ পর্যন্ত শ্রেণিগত, বণবাদী, জাতিগত এবং সম্পদের বৈষম্যের বিষয়গুলো নিয়ে সর্বস্তরের ক্ষোভকে ভাষা দিয়েছে।

অমিলের জায়গাও অনেক। কিন্তু অমিলগুলোর একটা বড় কারণ সম্ভবত রাষ্ট্রের প্রতিক্রিয়ার ধরন থেকে এসেছে। বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের মতো ঘটনায় যেভাবে শিশুদের রক্ত ঝরানো হয়েছিল, কোটা আন্দোলনে হাতুড়ি আর হেলমেটের যে দাপট মানুষ দেখেছে এবং সর্বশেষ গণ–অভ্যুত্থানের শুরু থেকেই পুলিশ-র্যাব-বিজিবি যেভাবে বেপরোয়া গুলিবর্ষণ ও অন্যান্য ধরনের নিপীড়ন করেছে, তা দুনিয়াজুড়ে সাম্প্রতিক সময়ের কোনো আন্দোলনেই এতটা ছিল না। অথচ শেষ অধ্যায়ের আগপর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলন শুধু অহিংস ছিল না, নিজের বৈধতা উৎপাদনের ভাষাতেও হিংসাত্মক আহ্বান প্রায় ছিল না।

বাংলাদেশে সাংবিধানিক সংকট বলি, অর্থনৈতিক সংকট বলি, সমাজের গতিশীলতার সংকট বলি—সব একটা সূচিমুখে জমা হয়েছে। তা হলো বিদ্যমান বন্দোবস্ত তরুণ সমাজের সম্ভাবনা বিকাশের পথ রুদ্ধ করে দিয়েছে। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য।

কারণ, এই দেশগুলোর গণতন্ত্রের ক্ষয়িষ্ণুতা নিয়ে, বৈষম্য নিয়ে, সম্পদের নিয়ন্ত্রণ যতই আলোচনা করা হোক না কেন, সেখানে এখনো শক্তিশালী সব প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে কার্যকর রয়েছে। আর বাংলাদেশে সংবিধানের আদি প্রবণতাগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আদৌ তৈরিই হতে দেয়নি।

এ কারণেই বাংলাদেশে সংবিধানের সংস্কারের প্রশ্নটা বারবার আসছে। সেটা সংস্কারের মাধ্যমে অর্জিত হবে, নাকি বিপ্লবাত্মক রূপ নিতে পারে, সেই বিষয়ে ভাবনাটা জরুরি। কেননা, যেকোনো রাষ্ট্র ও সমাজে কোনো একটা কাঠামোগত বিভাজন কিংবা বৈষম্য যদি ক্রমেই বাড়তে থাকে এবং রাজনীতির প্রক্রিয়াগুলো তা অনুধাবন করতে, তার সমাধান সন্ধান করতে ব্যর্থ হয়, মানুষ যখন বুঝতে পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের নালিশ কেউ শুনবে না, রাজনীতির চেনা পথগুলোয় তার সমাধান নেই, তখনই একটা পর্যায়ে বিস্ফোরণগুলো ঘটে। বিস্ফোরণ প্রতিদিন ঘটে না বলে আমরা ধরে নিই মানুষ শান্ত আছে, মানুষ মেনে নিয়েছে। রাজনীতিতে এটা একটা অত্যন্ত ভুল ‘ধরে নেওয়া’।

৩

জনগোষ্ঠীর মনে যখন ক্ষোভ–অসন্তোষ জমে ওঠে, তখন শাসকেরা যোগ্য ও বিচক্ষণ হলে সংস্কারের পথে তার নিরসন হয়। শাসকেরা অযোগ্য, দুর্নীতিপরায়ণ কিংবা অন্ধ হলে বিস্ফোরণ বা সহিংসতায় তার প্রকাশ ঘটে। এ কারণেই সমাজে কী কী অসন্তোষ ধূমায়িত হচ্ছে, তা নিয়ে সচেতন থাকা যেকোনো বুদ্ধিমান শাসকের কর্তব্য।

বাংলাদেশে সাংবিধানিক সংকট বলি, অর্থনৈতিক সংকট বলি, সমাজের গতিশীলতার সংকট বলি—সব একটা সূচিমুখে জমা হয়েছে। তা হলো বিদ্যমান বন্দোবস্ত তরুণ সমাজের সম্ভাবনা বিকাশের পথ রুদ্ধ করে দিয়েছে। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য।

রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো যদি কতিপয়ের হাতে কুক্ষিগত থাকে, তাহলে তরুণ উদ্যোক্তা, তরুণ পণ্ডিত, তরুণ চিকিৎসক, তরুণ প্রকৌশলী, তরুণ বুদ্ধিজীবী—কেউই নিজের সম্ভাবনা বিকশিত করার যথেষ্ট পরিসর পান না।

গণ–অভ্যুত্থানের কল্যাণে রাজনীতিতে কিছু তরুণ মুখ এসেছেন। কিন্তু তাঁদেরও একটা বড় অংশ রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে পুরোনো বন্দোবস্তের লোক। ফলে এত বড় একটা গণ–অভ্যুত্থানের ফল হয়েছে কিছু নতুন মুখের অন্তর্ভুক্তি।

রাজনীতি করে, রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেকে গড়ে তুলে নিজেকে জনগণের সামনে নেতৃত্ব আকারে হাজির করা বাংলাদেশ থেকে বলতে গেলে উধাও হয়েছে। গত সরকারের আমলে আমরা দেখেছি, রাজনৈতিক দলে জায়গা করে নেওয়া ও পদোন্নতির জন্য প্রধান যে গুণটা প্রয়োজন ছিল, তা গুন্ডামি। বহু ক্ষেত্রেই গুন্ডারা আলোকচিত্রীদের অনুরোধ করতেন তাঁদের নৃশংসতার ছবি ছাপাতে, কারণ তাতে পদপদবিতে এগোনো যাবে।

এটা কিন্তু শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিরও অধিকাংশ পরিসরে প্রযোজ্য। যোগাযোগ ছাড়া কোনো সৎ উদ্যোক্তার পক্ষে টিকে থাকা মুশকিল। সাধারণভাবে দেশের উদ্যোক্তা শ্রেণি জিম্মি আমলাতন্ত্র ও রাজনৈতিক চক্রের কাছে। এর মধ্যে দ্বিতীয়টা পরিবর্তনশীল হলেও প্রথমটা পাকিস্তান আমল থেকেই অনড়-অচল।

এর প্রভাব সমাজে সর্বত্র পড়ে। রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো যদি কতিপয়ের হাতে কুক্ষিগত থাকে, তাহলে তরুণ উদ্যোক্তা, তরুণ পণ্ডিত, তরুণ চিকিৎসক, তরুণ প্রকৌশলী, তরুণ বুদ্ধিজীবী—কেউই নিজের সম্ভাবনা বিকশিত করার যথেষ্ট পরিসর পান না।

ফিরোজ আহমেদ

তরুণদের সঙ্গে রাষ্ট্রের সংঘাত একেক রাষ্ট্রে একেক সময়ে একেক কারণে হয়। আবার, সংঘাত প্রকাশের ধরনেও ভিন্নতা থাকে। বাংলাদেশের বেলায় নিশ্চিত করে বলা যায়, বহু বছর ধরেই এ দেশের কম বয়সীরা রাষ্ট্রকে প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করেছেন। পুলিশ, রাজনীতিবিদ, আমলা, এমনকি সাধারণভাবে জ্যেষ্ঠ জনগোষ্ঠী—সবাই বর্গ আকারেই তরুণদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। ক্ষমতা কুক্ষিগত করার যে প্রক্রিয়া বাহাত্তরের সংবিধানে শুরু হয়েছিল, এটা তারই পরিণতি এবং এটা বিপজ্জনক। কোনো সমাজে স্বাভাবিক বিকাশের সুযোগ না থাকলে দুর্নীতি ও সহিংসতা সেই সমাজের সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়।

পঁচাত্তর–পরবর্তী শাসকেরা বাহাত্তরের সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইত্যাদি যুক্ত করলেও এর ক্ষমতাকাঠামোতে মৌলিক কোনো বদল করেনি। এর ব্যাখ্যায় বদরুদ্দীন উমর লিখেছিলেন, ‘তার কারণ গুণগতভাবেই এই সংবিধানটি এমন ছিল যে এই কাঠামোর ভেতর ছোটখাট কিছু সংশোধনীর মাধ্যমেই সামরিক শাসকেরা নিজেদের কাজকর্ম চালিয়ে নিতে পেরেছিল।’

অর্থাৎ উৎপাদনশীলতা নয়, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতা ব্যবহার–অপব্যবহার করে অবৈধ অর্থ আদায়, এমনকি নিয়োগ–বাণিজ্য পরিণত হয়েছে বিত্তবান হওয়ার প্রধান উপায়ে। ফলে বহু ক্ষেত্রেই এ দেশে পরিশ্রমী শিল্পপতি ও ব্যবসায়ীদের চেয়ে রাজনীতিঘনিষ্ঠ ব্যক্তি ও আমলারা বেশি সম্পদশালী। সংবিধানের কাঠামো এই বাস্তবতা নির্মাণ করায় বিশেষ ভূমিকা রেখেছে। এটাই সমাজে মোট সম্ভাব্য সুযোগ তৈরির সম্ভাবনাকে সীমিত করে রাখে, যার ছাপ আমরা দেখি সব পেশায়, এমনকি সৃজনশীল কর্মকাণ্ডেও।

৪

সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধানের ক্ষমতাকাঠামোর সংস্কারে যে কয়টি সুপারিশ করেছে, সেগুলো হলো ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা সুনিশ্চিতকরণ, মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎকরণ নিশ্চিতকরণ।

কিন্তু বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে বলা যায়, সম্পদের প্রবাহের ওপর একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করা রাজনৈতিক সরকার ও আমলাতন্ত্র—উভয়েই এই বিষয়ে ন্যূনতম আগ্রহী থাকবে। অন্যদিকে তরুণ জনগোষ্ঠীকে এই ক্ষমতাকাঠামোতে বেঁধে রাখার যে বন্দোবস্ত কার্যকর ছিল, আওয়ামী লীগের অপসারণের মাধ্যমে সেটার অবসান ঘটেছে। আওয়ামী লীগের আমলের বড় সময়জুড়েই এ দেশের শিক্ষাঙ্গনগুলোয় প্রায় কবরের শান্তি বিরাজ করেছে, মাঝেমধ্যে যে শব্দটুকু শোনা গেছে, তা নিপীড়নের শিকারদের আর্তনাদ। নিরাপদ সড়কের আন্দোলন ও কোটা সংস্কারের প্রথম আন্দোলনকে হাতুড়িপেটা করে দমন করতে সক্ষম হয়েছিল হাসিনার সরকার। এমন কাজ এখন করা ততটা সহজ হবে না। চেষ্টা চলতে পারে, কিন্তু প্রতিরোধ ও প্রতিবাদও আগের চেয়ে অনেক দ্রুত সংগঠিত হবে।

কারণ, অজস্র ব্যর্থতা থাকলেও গণ–অভ্যুত্থানের অন্তত একটা বড় অর্জন হলো, তৃণমূল থেকে গণরুম-গেস্টরুমের মতো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার অপসারণ। চাঁদাবাজির মতো যত অভিযোগ সরকারি দলের বিরুদ্ধে থাকুক, অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের বিদ্যমান বাস্তবতার কারণেই আওয়ামী লীগের মতো করে তৃণমূলে রাজনৈতিক নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করা বিএনপির পক্ষে প্রায় অসম্ভব। ফলে সংস্কার না হলে বাংলাদেশের রাষ্ট্র ও প্রতিষ্ঠানের সঙ্গে তরুণদের সংঘাত বৃদ্ধি পেতে থাকবে। সংঘাতের পরণতিতে দঙ্গলবাজির নিপীড়ক সংস্কৃতি শক্তিশালী হবে, নাকি প্রগতিশীল আন্দোলনের বিকাশ ঘটাবে, সেটাই এখন বড় প্রশ্ন। সমুদ্রমন্থনের পর শুরুতে উঠে এসেছিল বিষ, তারপর অমৃত। অভ্যুত্থানের পর বিষাক্ত ও সহিংস দঙ্গলবাজির সংস্কৃতি আমরা দেখেছি। অমৃত উঠবে কি না, তা নির্ভর করবে রাজনৈতিক গতিপ্রকৃতির ওপর।

এসব আলোচনা জরুরি, কেননা বাংলাদেশের তরুণেরা যদি সত্যিই ইতিবাচক আন্দোলনের পথে দানা বাঁধতে পারে, তাহলে গণ–অভ্যুত্থান যেসব সংস্কারের স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করেছিল, সেগুলো বাস্তবে রূপ পাবে। দার্শনিক কার্ল মার্ক্স যেমন বলেছিলেন, মানুষ গ্রহণ করলে তত্ত্ব নিজেই একটা বস্তুগত শক্তিতে পরিণত হয়। l

* ফিরোজ আহমেদ: লেখক ও রাজনৈতিক সংগঠক

নভেম্বর ৪, ২০২৬
ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় নিশ্চিত করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী বৈতরণি পার হতে তিনি নানা প্রতিশ্রুতির পাশাপাশি অর্থনৈতিক প্রণোদনার লোভনীয় প্রস্তাব দিয়েছেন। তবে এর মধ্যেই ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে এক বিষণ্ন ও বিদায়ী সুর, যা মার্কিন রাজনীতিতে একটি যুগের অবসানের ইঙ্গিত দিচ্ছে।

কানসাসের স্যালিনা আঞ্চলিক বিমানবন্দরে নিজের মধ্যবর্তী নির্বাচনের শেষ র‍্যালিতে (রোববার) বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আবেগপ্রবণ হয়ে পড়েন। ৩২ দিনের ৩০ সমাবেশের ইতি টেনেছিলেন স্যালিনায়। ১১ বছর ধরে চলা তাঁর কোলাহলপূর্ণ ও জমকালো রাজনৈতিক সমাবেশগুলোর ইতি টানার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ রাতেই আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটাই শেষ।’

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

বিভিন্ন সমাবেশে ট্রাম্প আবার প্রমাণ করেছেন রিপাবলিকান পার্টিতে তাঁর নিরঙ্কুশ আধিপত্য। রক কনসার্টের উন্মাদনা, ধর্মীয় পুনরুজ্জীবন আর ক্রীড়া প্রতিযোগিতার উত্তেজনার এক অপূর্ব মিশ্রণ ছিল এই রাজনৈতিক সমাবেশগুলো। তবে নিজের নিম্ন জনসমর্থন এবং রাষ্ট্রপতির মেয়াদের অন্তিম পর্যায়ে এসে ট্রাম্প এমন এক ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছেন, যেখানে হাজার হাজার ভক্তের উন্মাদনা ও গর্জনের সেই দিনগুলো হয়তো আর থাকবে না। ২০১৫ সালে আলাবামার মোবাইলে প্রথম বিশাল সমাবেশের পর থেকে ট্রাম্পের র‍্যালির ফরম্যাটে খুব একটা পরিবর্তন আসেনি। এলভিস প্রিসলি কিংবা ফ্র্যাঙ্ক সিনাত্রার গান, ট্রাম্পকে ‘ত্রাণকর্তা’ হিসেবে তুলে ধরা ভিডিও প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হতো এই শো। ভাষণে ট্রাম্প বরাবরের মতোই ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন এবং নানা বিতর্কিত মন্তব্য টেনে এনেছেন। তবে এবার ভোটারদের আকর্ষণ করতে তিনি একটি বড় অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন। রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলারের ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বা চেক দেওয়ার ঘোষণা দেন তিনি। যদিও এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে খোদ তাঁর সমর্থকদের অনেকেও সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া নির্বাচনে জয় পেতে ডেমোক্র্যাটরা ভোটার উপস্থিতি বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন রাজ্যে ব্যালট কারচুপির অভিযোগ তুলে সরকারি দলের প্রার্থীরা আগে থেকেই আদালতে আপিল করে রেখেছেন। দীর্ঘ ১১ বছর ধরে আমেরিকার রাজনৈতিক দৃশ্যপটকে আমূল বদলে দেওয়া এই র‍্যালির শেষ মুহূর্তে এসে ট্রাম্প তাঁর চিরাচরিত ভঙ্গিমায় কানসাসের তরুণ ও মেগা সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি চেয়েছিলাম সেরাটি দিয়ে তোদের শেষটা করতে। ভাষণ শেষে বরাবরের মতো যুক্তরাষ্ট্রকে শক্তিশালী, সম্পদশালী, স্বাস্থ্যবান এবং সব শেষে ‘আমেরিকাকে আবারও মহান করে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে ভিলেজ পিপল-এর জনপ্রিয় গান ‘ওয়াই.এম.সি.এ’–এর তালে তালে চিরচেনা ভঙ্গিতে ঘুষি উঁচিয়ে ও কোমর দুলিয়ে সমর্থকদের বিদায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চোখধাঁধানো এয়ার শো—যেন নীল আকাশে পাখির মেলা

নভেম্বর ৪, ২০২৬
ট্রিলিয়ন ডলারের চিপের বাজার, বাংলাদেশ কতটা প্রস্তুত
ট্রিলিয়ন ডলারের চিপের বাজার, বাংলাদেশ কতটা প্রস্তুত

বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার আগামী কয়েক বছরের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের দিকে এগোচ্ছে। সেমিকন্ডাক্টরের বিশাল এই বাজারের অংশ হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ

নভেম্বর ৪, ২০২৬
আমরা কি ঠিকভাবে বাণিজ্যচুক্তি করতে পারছি
আমরা কি ঠিকভাবে বাণিজ্যচুক্তি করতে পারছি

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/amra-ki-thikvabe-banijzcukti-krte-parchi

নভেম্বর ৪, ২০২৬
শৈশবের কোচকে নিয়ে যা বললেন শান্ত
শৈশবের কোচকে নিয়ে যা বললেন শান্ত

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/soisber-kocke-niye-za-bllen-sant

নভেম্বর ৪, ২০২৬
চাকরি ছেড়ে আঙুর বাগান, বছরে লাখ টাকা লাভের সম্ভাবনা
চাকরি ছেড়ে আঙুর বাগান, বছরে লাখ টাকা লাভের সম্ভাবনা

রংপুরের পীরগঞ্জে ২৪ শতক জমিতে বিদেশি জাতের আঙুর চাষ করে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা তাওহিদ মিয়া।

নভেম্বর ৪, ২০২৬
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন

ইসলামে ঋণ করাকে নিরুৎসাহিত করা হয়েছে; এমনকি একজন শহীদের সব পাপ মাফ হয়ে গেলেও তার ঋণের দায় মাফ হয় না, যতক্ষণ না তা পরিশোধ করা হয়।

নভেম্বর ৪, ২০২৬
মার্কিন কংগ্রেসের ভবিষ্যৎ নির্ধারণী মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে
মার্কিন কংগ্রেসের ভবিষ্যৎ নির্ধারণী মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যে ভোটের ফলাফলের ওপর বাকি মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি কেমন হবে, তা নির্ভর করছে। অন্যদিকে ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে, কয়েকটি স্থানে সড়কে যানচলাচল বন্ধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

নভেম্বর ৪, ২০২৬
যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে
যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে

মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।

নভেম্বর ৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে?

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের আগে জনমত জরিপ, প্রতিদ্বন্দ্বিতা এবং অন্যান্য বিষয়ের গভীর বিশ্লেষণ, যা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দুই বছরকে সংজ্ঞায়িত করবে।

নভেম্বর ৩, ২০২৬
কী পরিমাণ ডলার খরচ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায়?
কী পরিমাণ ডলার খরচ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায়?

২০২৬ সালের নির্বাচনী প্রচারণার খরচ প্রায় ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে বিবিসি ভেরিফাই।

নভেম্বর ৩, ২০২৬
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কী অবস্থা
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কী অবস্থা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির ভোটারদের কাছে এবার অর্থনীতিই প্রধান ইস্যু, যারা জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন ও স্বাস্থ্যসেবার উচ্চ মূল্য নিয়ে ভোগান্তিতে রয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেদেশের অর্থনীতির কী অবস্থা?

নভেম্বর ৩, ২০২৬
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে  কি বৈধ হয়?
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?

বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?

নভেম্বর ৩, ২০২৬
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
এআই বিজনেস সামিট আগামীকাল
এআই বিজনেস সামিট আগামীকাল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে কাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

নভেম্বর ৪, ২০২৬
শাহজালালে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি ৪ প্রতিষ্ঠানের প্রতিযোগিতা
শাহজালালে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি ৪ প্রতিষ্ঠানের প্রতিযোগিতা

এ সেবার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় রয়েছে যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতের ডানাটা।

নভেম্বর ৪, ২০২৬
২১ বছর পর মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা
২১ বছর পর মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা

দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ও সফল এই অধিনায়ককে ছাড়াই ভবিষ্যৎ রূপরেখা মাথায় রেখে নতুন দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। দীর্ঘ দুই দশক পর মেসিকে ছাড়া জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নভেম্বর ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে ভোট গণনা কীভাবে হয়
যুক্তরাষ্ট্রে ভোট গণনা কীভাবে হয়

যুক্তরাষ্ট্রে ভোট গণনা ও প্রক্রিয়াকরণের জন্য অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম রয়েছে। কিছু অঙ্গরাজ্যে নির্বাচনের দিনের আগেই আগাম ভোট গণনার প্রস্তুতি ও প্রক্রিয়াকরণ করা হয়। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর এ কাজ শুরু হয়।  স্থানীয় নির্বাচন কর্মকর্তারা প্রতিটি ভোট যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনা করেন। এ পুরো প্রক্রিয়াকে বলা হয় ‘ক্যানভাসিং’।

নভেম্বর ৪, ২০২৬
গবেষণায় দেখা গেছে পাখিরা পুরুষদের তুলনায় নারীদের বেশি ভয় পায়
গবেষণায় দেখা গেছে পাখিরা পুরুষদের তুলনায় নারীদের বেশি ভয় পায়

ইউরোপিয়ান গ্রেট টিট, কবুতর এবং ম্যাগপাইসহ মোট ৩৭টি প্রজাতির পাখির ওপর এই পর্যবেক্ষণটি চালানো হয়। ফলাফলে দেখা যায়, পাখিরা ভয় পেয়ে উড়ে যাওয়ার আগে নারীদের তুলনায় পুরুষরা তাদের প্রায় এক মিটার বেশি কাছাকাছি যেতে সক্ষম হয়।

নভেম্বর ৪, ২০২৬
আন্দোলনে হামলার শিকার, হাসপাতালে মারা গেলেন শ্রমিক তৌফিক
আন্দোলনে হামলার শিকার, হাসপাতালে মারা গেলেন শ্রমিক তৌফিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নভেম্বর ৪, ২০২৬
দক্ষ কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন
দক্ষ কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকার ইতালি দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মাহদী আমিন।

নভেম্বর ৪, ২০২৬
নিউইয়র্কে ৩০ বছরের মধ্যে প্রথম হামে শিশুর মৃত্যু
নিউইয়র্কে ৩০ বছরের মধ্যে প্রথম হামে শিশুর মৃত্যু

সিডিসির তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৮০০টির বেশি হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। দেশটির প্রায় সব অঙ্গরাজ্যেই সংক্রমণের খবর পাওয়া গেছে। ১৯৯১ সালের পর এ বছরই যুক্তরাষ্ট্রে হামে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

নভেম্বর ৪, ২০২৬