জাতীয়

মাঠে পারফরম্যান্স নেই, ড্রেসিংরুমেও জ্যোতিকে ঘিরে ক্ষোভ

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
মাঠে পারফরম্যান্স নেই, ড্রেসিংরুমেও জ্যোতিকে ঘিরে ক্ষোভ
মাঠে পারফরম্যান্স নেই, ড্রেসিংরুমেও জ্যোতিকে ঘিরে ক্ষোভ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ঘিরে বিতর্ক নতুন নয়। মাঠের ভেতরের নেতৃত্ব, সতীর্থদের সঙ্গে আচরণ, দল নির্বাচন ও ড্রেসিংরুমের পরিবেশ। বিভিন্ন সময়ে এসব নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর সেই পুরোনো আলোচনাই আবার সামনে এসেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের ভেতরে তার ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
 
সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকার প্রকাশ্যে জ্যোতির কথাবার্তায় বরাবরই একটা আগ্রাসী ভাব দেখা যায়। মাঠেও তার নেতৃত্বের অন্যতম আলোচিত দিক অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি। প্রতিটি বলের সময় ফিল্ডারদের নির্দেশ দিতে গিয়ে তার উচ্চবাচ্য অনেক সময় উল্টো চাপ তৈরি করে, এমন অভিযোগ দীর্ঘদিনের। গত ওয়ানডে বিশ্বকাপে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। জয়ের খুব কাছে গিয়েও ম্যাচটি হারার পর জ্যোতির মাঠের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারের এশিয়া কাপেও একই ধরনের চিত্র দেখা গেছে। ব্যাটারের ব্যাটে বল লাগার পরপরই জ্যোতির চিৎকারে ফিল্ডারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমন অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এশিয়ান গেমসের পরই নারী দলের দায়িত্বে আসছেন নতুন হেড কোচ

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের ফিল্ডিংয়ে একাধিক সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। এক ম্যাচে চারটি ক্যাচ পড়ে, যার তিনটিই ছিল ফিফটি করা শেফালি ভার্মার। দ্বিতীয় ওভারেই লং অনে শেফালির ক্যাচ ফেলেছিলেন ফাহিমা খাতুন। অথচ দলের অন্যতম সেরা ফিল্ডার এবং তুলনামূলক লম্বা স্বর্ণা আক্তারকে তখন বাউন্ডারিতে না রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে।

এশিয়া কাপ শুরুর আগেই জ্যোতির একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। সেমিফাইনালে ভারতকে এড়াতে চান না, এমন কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত সেই ভারতের বিপক্ষেই সেমিফাইনালে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচে চারটি ক্যাচ মিসের ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কের এমন অবস্থান দলের মানসিকতায় কোনো প্রভাব ফেলেছিল কি না।

মাঠের বাইরের অভিযোগগুলোই অবশ্য জ্যোতিকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। দীর্ঘদিন ধরেই দলের ভেতরে তার আচরণ নিয়ে অসন্তোষের কথা শোনা যায়। অভিযোগ রয়েছে, নিজের প্রভাববলয় তৈরি করে সিনিয়রদের সরিয়ে জুনিয়রদের একটি অংশকে কাছে টেনে নিয়েছেন তিনি। জাহানারা আলম ও সাবেক অধিনায়ক রুমানা আহমেদের দল থেকে সরে যাওয়া, এমনকি দেশের নারী ক্রিকেটের অন্যতম বড় নাম সালমা খাতুনের সঙ্গেও জ্যোতির আচরণ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ক্রিকেটার জ্যোতির আচরণকে ‘স্বৈরাচারী’ বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।’

আরেক ক্রিকেটারের অভিযোগ, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তিনি বলেন, ‘এক ম্যাচে বল আমার কাছে আসার আগেই চিল্লানো শুরু করেন অধিনায়ক। এরপর ঘাবড়ে গিয়ে মিস করি আমি। তখন উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। শুধু তাই নয়, মাঠের বাইরেও উনি যেভাবে মানসিক নিপীড়ন করেন, আমি মাঝেমাঝে আল্লাহর কাছে বিচার দিই। বলি, অভিশাপ লাগে যেন।’

অভিযোগ রয়েছে, জ্যোতির কঠোর আচরণে দলের কয়েকজন ক্রিকেটার এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিলেন যে তারা স্রষ্টার কাছে তার বিরুদ্ধে মোনাজাত করে অভিশাপও চেয়েছেন।

জ্যোতি ২০২১ সালে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হন। অভিযোগকারীদের ভাষ্য, দায়িত্ব পাওয়ার এক থেকে দেড় বছরের মধ্যেই নিজের প্রভাববলয় তৈরির প্রক্রিয়া শুরু করেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটারদের সরিয়ে একের পর এক নতুন মুখকে দলে আনা এবং তাদের একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে রাখার অভিযোগও রয়েছে। এরপর ড্রেসিংরুমের পরিবেশ ক্রমেই বিষাক্ত হয়ে ওঠে। এমন দাবি করেছেন দলসংশ্লিষ্টরা। এমনকি মারামারি ও গালাগালির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা নিয়ে বিচার-সালিশ পর্যন্ত হয়েছে বলেও জানা যায়।

আরও পড়ুন

‘ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো জ্যোতির নিজের সিদ্ধান্ত’

গত ওয়ানডে বিশ্বকাপে স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার বাদ পড়া নিয়েও কম আলোচনা হয়নি। দলসংশ্লিষ্ট একাধিক সূত্র তখন দাবি করেছিলেন, অফ-স্পিনার সুমনাকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার পেছনে জ্যোতির ভূমিকা ছিল। পারফরম্যান্স ও স্মার্টনেস দিয়ে সুমনা দীর্ঘদিন ধরেই নজর কাড়ছিলেন। অভিযোগকারীদের মতে, তাকে নিজের জন্য সম্ভাব্য হুমকি মনে করেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক সময়েও দলের এক তরুণ অলরাউন্ডারকে জ্যোতি হুমকি হিসেবে দেখতে শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ওই ক্রিকেটারের সঙ্গে অধিনায়কের সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছে।

এর আগে জ্যোতির একচ্ছত্র আধিপত্য ও মানসিক চাপের মুখে নিজের আত্মসম্মান রক্ষায় পেসার জাহানারা আলম একপর্যায়ে দেশ ছাড়তেও বাধ্য হন। এমন দাবিও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের সাবেক এক অধিনায়ক অবশ্য জ্যোতির মাঠের নেতৃত্ব নিয়ে পুরোপুরি নেতিবাচক নন। তার মতে, মাঠে অধিনায়ক হিসেবে কৌশল সাজানো, বোলিং পরিবর্তন করাতে জ্যোতি খারাপ নন। তবে মাঠের বাইরে তার কর্মকাণ্ড নিয়ে গুরুতর আপত্তি রয়েছে।

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে ও যথেষ্ট খারাপ নয়। ওর তত্ত্বাবধানে আসলে আমি বেশ কিছু ম্যাচ খেলেছি। হ্যাঁ, খুব একটা বেশি খেলার সুযোগ হয়নি। আমার মনে হয় না যে ও একজন জুনিয়র হিসেবে কখনো বলতে পারে, আমরা সিনিয়ররা ওর সঙ্গে কখনো খারাপ আচরণ করেছি, ওর কথা অমান্য করেছি বা ও যা বলেছে, সেটা শুনিনি। আমরা কখনোই ওর কথার বাইরে যাইনি। অধিনায়কত্ব নিয়ে আমি মনে করি, ও একজন অধিনায়ক হিসেবে ঠিক আছে।’

তবে মাঠের নেতৃত্বের সঙ্গে মাঠের বাইরের নেতৃত্বকে এক করে দেখতে রাজি নন ওই সাবেক অধিনায়ক, ‘মাঠের অধিনায়কত্ব আর বাইরের অধিনায়কত্ব আবার ভিন্ন। এখানে ওর কিছু জিনিস আছে, যেগুলো না করলেও পারতো। সেই জিনিসটা হচ্ছে, অধিনায়ক হয়েই তখনকার নির্বাচক কাম ম্যানেজার মঞ্জু (বর্তমানে নিষিদ্ধ মঞ্জুরুল ইসলাম) ভাইকে নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করা। এই জিনিসটা আসলে আমার মতে ও ঠিক করেনি। একটানা সিনিয়রদের সবাইকে বসিয়ে দিয়ে জুনিয়র যারা ওর কথা শুনছে বা ওর কথা মান্য করছে, সেই ধরনের জুনিয়রদের নিয়েছে। এমনও আছে, যারা অভিষেক পর্যন্ত করেনি, সেই নতুনদেরও ওর কথা অনুযায়ী দলে ঢুকিয়েছে। দল তো এভাবে করে কোনোদিন ভারসাম্যপূর্ণ হতে পারে না। একটা সময় এর প্রতিফলন ঘটবেই। এখন যেটা ঘটছে, সেটাই তার প্রতিফলন। সে যেভাবে চেয়েছিল, সবাইকে ভয় দেখিয়ে চলবে বা সবাই ওর কথা শুনবে, জিনিসগুলো সেরকমই হচ্ছে; কিন্তু মাঠের পারফরম্যান্সটা আর পাওয়া যাচ্ছে না। সেই আগের ক্রিকেটটা আর নেই।’

মাঠে জ্যোতির অতিরিক্ত চিৎকারের বিষয়টিও দলের ভেতরে আলোচনায় এসেছিল বলে জানিয়েছেন ওই সাবেক অধিনায়ক। কিন্তু অভিযোগ, বিষয়টি নিয়ে কথা বলার পরও ইতিবাচক কোনো সমাধান হয়নি।

তিনি বলেন, ‘আর মাঠের যে অযথা চিল্লাপাল্লা, এখন ওটা নিয়ে আমরা কোচ বা ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম একবার যে ও একটু বেশি চিল্লাপাল্লা করছে। কিন্তু উল্টো আমাদের কথা শোনানো হয়েছিল এর কারণে। আমরা যখন বলেছিলাম, তখন আমাদের বলা হয়েছিল, এটা ও ক্রিকেটের স্বার্থে করছে। কিন্তু এটা যে দৃষ্টিকটু লাগছে বা এভাবে চিল্লাপাল্লা করলে যে জুনিয়ররা ঘাবড়ে যায় এবং তারা তাদের পারফরম্যান্স করতে পারে না, এটা নিয়ে কখনো আমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা হয়নি।’

জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলে অনেক সময় উল্টো সিনিয়র ক্রিকেটারদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি, ‘আমি জানি না কেন বা কে বা কারা আসলে এই কাজগুলো করছে। যারা ওর শুভাকাঙ্ক্ষী আছে, অনেক সাংবাদিক বলেন বা অনেক লোক আছে যারা ওর প্রতি ইতিবাচক, ওর ইতিবাচক দিকগুলো ধরে রাখার জন্য আমাদের নেতিবাচকভাবে তুলে ধরছে। কিন্তু ওর কাছ থেকেই শুনতে পারবেন যে আমরা সিনিয়ররা কখনো ওর সঙ্গে বাজে আচরণ করেছি কি না।’

সাবেক এই অধিনায়ক দাবি করেন, পারফরম্যান্সের বাইরে দলীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার কারণেই তাকে নানা চাপের মুখে পড়তে হয়েছিল।

তিনি বলেন, ‘আমি যখন দলে ছিলাম, কখনো পারফরম্যান্সের কারণে বাইরে ছিলাম না। আমি সবসময় দলকে অলরাউন্ড পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাকে একটা সময় বসিয়ে দেয় কারণ, আমি দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। এটা একজন সিনিয়র হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল যে দলে আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। ড্রেসিংরুম বলেন, আমাদের ওয়েট ক্যারি নিয়ে বলেন, আমাদের ভিডিও অ্যানালিস্টকে নিয়ে বলেন বা ফিটনেস এগুলো নিয়ে যতবার কথা বলেছি, মানে আমাকে ততবারই কথা শুনতে হয়েছে এবং একটা সময় আমাকে দল থেকে বের করে দেওয়ার অনেক চেষ্টা করেছে।’

তার দাবি, একপর্যায়ে পারফর্ম করার পরও তাকে পুরো স্পেল বোলিং করতে দেওয়া হয়নি, এমনকি নিয়মিত অনুশীলনের সুযোগও পেতেন না। তিনি বলেন, ‘তার আগেই যদি দেখতে চান, আমি পারফর্ম করা সত্ত্বেও কিন্তু আমি ফুল স্পেলে বল করতে পারিনি। তারপরে প্যাড পরে আমার এমনও অনেক দিন গেছে যে আমি কিন্তু মাঠের বাইরে বসে ছিলাম। ইনফ্যাক্ট, আমাকে ঠিকমতো প্র্যাকটিস পর্যন্ত করানো হতো না। আমি কিন্তু মাঠের বাইরে কান্নাকাটিও করেছি অনেক। আমি মঞ্জু ভাইয়ের সঙ্গে গিয়ে কান্নাকাটি করেছি। যাক, এখন তো আর আমরা খেলা নিয়ে চিন্তা করছি না, কিন্তু চিন্তা করছি যে একটা ভালো পরিবেশ যেন পায় ক্রিকেট। একটা ভালো পরিবেশ আমাদের মেয়েদের দরকার, যেখানে আসলে এই ধরনের নোংরামি যেন আর না থাকে।’

তার ভাষ্যেই উঠে এসেছে, দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার এখনো নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন না। তিনি বলছিলেন, ‘আমাদের এখনো অনেক ভালো ট্যালেন্টেড মেয়েরা আছে, যারা চাইলে পারফর্ম করতে পারে। কিন্তু কিছু কিছু সিন্ডিকেটের জন্য এগুলো থেকে তারা বঞ্চিত আছে।’

শুধু ড্রেসিংরুমের অভিযোগ নয়, জ্যোতির অধিনায়কত্বের সময় বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। গত পাঁচ বছরে তার নেতৃত্বে বাংলাদেশ ৮০টি টি-টোয়েন্টি খেলেছে। এর মধ্যে জয় ৩২ ম্যাচে, হার ৪৭টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এই ৮০ ম্যাচের ৫৫টি হয়েছে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে। সেখানে বাংলাদেশের জয় মাত্র ১০টি। এর মধ্যে সাতটিই এসেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ টেস্ট খেলুড়ে বাকি শক্তিশালী দলগুলোর বিপক্ষে ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত পাঁচ বছরে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এসব ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে ন্যূনতম লড়াই গড়ে তুলতেও ব্যর্থ হয়েছে দলটি।

অধিনায়ক হিসেবে জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্সও সেই জায়গায় আশাবাদী হওয়ার সুযোগ খুব বেশি দিচ্ছে না। বিশেষ করে সাম্প্রতিক ১০ ম্যাচে তার ব্যাট থেকে আসেনি কোনো ফিফটি। সর্বোচ্চ ৩৬ রান। শেষ ১০ ইনিংসে তার রান — ১৯, ০, ২৭, ৩৬, ৩২, ৩২, ১০, ৪, ২৩ ও ১৯।

এশিয়া কাপেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্যোতির কাছ থেকে প্রত্যাশিত আগ্রাসন দেখা যায়নি। অথচ দলের ব্যাটিং এমনিতেই দীর্ঘদিন ধরে দুর্বলতার জায়গা হয়ে আছে। একজন অধিনায়কের কাছে তাই নেতৃত্বের পাশাপাশি প্রয়োজন হয় ব্যাট হাতে সামনে থেকে দায়িত্ব নেওয়ার। সেখানেও ধারাবাহিকতার অভাব প্রকট।

ওই সাবেক অধিনায়কের অভিযোগেও উঠে এসেছে বাংলাদেশের ব্যাটিংয়ের দীর্ঘদিনের দুরবস্থার কথা। তিনি বলেন, ‘এই যে পাঁচ বছর ধরে আমি বারবার একই কথা বলি। পাঁচ বছর ধরে একটা ব্যাটিং কোচ আছে আমাদের সঙ্গে। তিনি কী কাজ করছেন যে আমরা এখন পর্যন্ত ১২০-এর ওপরে নরমাল টিমের সঙ্গে যেতে পারি না, বড় টিমের সঙ্গে তো দূরের কথা থাক।’

আরও পড়ুন

৪ ক্যাচ ও ১ রান আউট মিস, তবু দলের ফিল্ডিংয়ে সন্তষ্ট জ্যোতি!

সব অভিযোগের পরও জ্যোতি এখনো অধিনায়কত্বের জায়গায় বহাল। মাঠের ফলাফল, ব্যক্তিগত পারফরম্যান্স, সতীর্থদের অভিযোগ কিংবা ড্রেসিংরুমের পরিবেশ সব মিলিয়ে এখন প্রশ্নটা শুধু একজন অধিনায়কের নেতৃত্ব নিয়ে নয়; বরং বাংলাদেশের নারী ক্রিকেটের সামগ্রিক পরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়েও।

বিসিবি অবশ্য এখনই কোনো সিদ্ধান্ত আসতে চাইছে না। আসন্ন এশিয়ান গেমসের পর জ্যোতির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে নারী ক্রিকেটে পরিবর্তন অবশ্য এর মধ্যে শুরু হয়েছে। ডেভিড হেম্পকে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। 

এসকেডি/আইএন

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
অভিনেতা-গায়ক মুকুল জামিল মারা গেছেন
অভিনেতা-গায়ক মুকুল জামিল মারা গেছেন

অভিনেতা ও গায়ক মুকুল জামিল আর নেই। রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।  মুকুল জামিলের আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে শোক নেমে এসেছে। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই। মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’ ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের প্রতি ঝোঁক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই গানে আসা। জীবনের ৩০ টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন তিনি। একটি সলো অ্যালবাম রয়েছে, নাম ‘আমি তো এমনই’।  তার বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তার ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে। অভিনয়ের ক্ষেত্রেও কাজ করেছেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি।   এমআই/এলআইএ

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
গ্রিল কেটে ঘরে ঢুকল ডকাত দল, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে লুটপাট

গ্রিল কেটে ঘরে ঢুকল ডকাত দল, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে লুটপাট

২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট, লাগবে না অভিজ্ঞতা

২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট, লাগবে না অভিজ্ঞতা

ভূমি অফিসে নামজারির আবেদন পেন্ডিং থাকায় দুই কর্মকর্তাকে শোকজ

ভূমি অফিসে নামজারির আবেদন পেন্ডিং থাকায় দুই কর্মকর্তাকে শোকজ

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু
টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু

  গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ  আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ‎নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করত। ‎পুলিশ জানায়, ‎সোমবার সকালে স্কুল ছুটির পর বাসার ফিরছিলো শিশু রাব্বি। এসময় নতুন বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন বিআরটিসি বাস পিষে দিলো স্কুলছাত্রকে ‎ঘটনার পর কাভার্ডভ্যান ও চালক রাসেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম। শিহাব খান/এনএইচআর

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
কৃষকের সার গুদামে আছে, মাঠে নেই

কৃষকের সার গুদামে আছে, মাঠে নেই

‘আমার ছেলে যা হতে চায়, তা-ই হবে’: মায়ের সেই সাহসে ডায়াবেটিসকে হারিয়ে নিউইয়র্ক জয় জভেরেভের

‘আমার ছেলে যা হতে চায়, তা-ই হবে’: মায়ের সেই সাহসে ডায়াবেটিসকে হারিয়ে নিউইয়র্ক জয় জভেরেভের

নকল ও নিম্নমানের লুব্রিকেন্ট অয়েল: ঝুঁকিতে ইঞ্জিন, অর্থনীতি ও পরিবেশ

নকল ও নিম্নমানের লুব্রিকেন্ট অয়েল: ঝুঁকিতে ইঞ্জিন, অর্থনীতি ও পরিবেশ

১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হওয়া শিশুটি ৭ মাস পর ফিরল পঙ্গু হয়ে
১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হওয়া শিশুটি ৭ মাস পর ফিরল পঙ্গু হয়ে

চট্টগ্রামের লোহাগাড়ায় চুল কাটাতে বাড়ি ছেড়েছিল রায়হান। সাত মাস পর ফিরল ডান পা কাটা অবস্থায়। পরিবারের অভিযোগ, ভিক্ষায় নামাতে একটি চক্র তাকে পঙ্গু করে দিয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ট্রাম্পের সঙ্গে বিরোধ, ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য হচ্ছে কানাডা?

ট্রাম্পের সঙ্গে বিরোধ, ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য হচ্ছে কানাডা?

বিমান কি বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনছে?

বিমান কি বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনছে?

‎এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

‎এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

0 Comments