জাতীয়

জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে কেন

News সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে কেন
জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে কেন

জোনাকি পোকা প্রথম দেখেছিলাম ছোটবেলায়, গ্রামে। বড় হয়ে যখন গ্রামে গেলাম, সেই জোনাকি পোকা আর দেখিনি! ঢাকা শহরে এক জোনাকি সিনেমা হলের দালানটি ছাড়া অন্য কোনো জোনাকির কথা তো কল্পনাই করা যায় না। কেন হারিয়ে যাচ্ছে আলো জ্বালানো জোনাকি?

জোনাকি পোকা
জোনাকি যে অনেক জায়গায়ই কমে যাচ্ছে, তা নিয়ে বিজ্ঞানীদেরও দুশ্চিন্তা আছে

অনেক বছর আগের কথা। গরমের ছুটিতে নানাবাড়িতে গিয়েছি। সারা দিন মাঠ–ঘাট আর নদীর ধারে ঘুরে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতাম। সন্ধ্যা নামলেই কখনো কখনো বিদ্যুৎ চলে যেত। তখন বারান্দায় বসত গল্পের আসর।

এমনই এক অমাবস্যার রাতে অন্ধকারে ভূতের গল্প শুনছি। হঠাৎ পুকুরপাড়ের ঝোপঝাড়ের দিকে চোখ গেল। গভীর অন্ধকারের মধ্যে ছোট ছোট আলোর বিন্দু জ্বলছে আর নিভছে। সেই প্রথম আমার জোনাকি দেখা।

পাশের বাড়ির ছোটরা ‘জুনি পোকা! জুনি পোকা!’ বলে জোনাকি ধরতে ছুটে গেল। কিছুক্ষণ পর দেখলাম, ওদের হাতের তালুতে ছোট্ট পোকাটার আলো মিটিমিটি জ্বলছে।

কিন্তু বড় হয়ে যখন গ্রামে গেলাম, সেই জোনাকি পোকা আর দেখিনি! ঢাকা শহরে এক জোনাকি সিনেমা হলের দালানটি ছাড়া অন্য কোনো জোনাকির কথা তো কল্পনাই করা যায় না।

কয়েক দিন আগে ইন্টারনেটে একটি পোস্ট ছড়িয়ে পড়েছিল, আমরাই নাকি শেষ প্রজন্ম, যারা জোনাকি দেখেছি। কথাটা পুরোপুরি সত্য না হলেও জোনাকি যে অনেক জায়গায়ই কমে যাচ্ছে, তা নিয়ে বিজ্ঞানীদেরও দুশ্চিন্তা আছে। কেন কমছে এই ছোট্ট আলোর পোকা?

কীভাবে আলো জ্বালে

জোনাকি পোকা
জোনাকির শরীরের বিশেষ একটি অঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এ আলো

জোনাকির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, নিজের শরীরের ভেতরই আলো তৈরি করতে পারে এই পোকা। জীবন্ত প্রাণীর শরীরে এভাবে আলো তৈরির ঘটনাকে বলে ‘জৈবদ্যুতি’।

জোনাকির শরীরের বিশেষ একটি অঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এ আলো। এতে লুসিফেরিন নামের একটি রাসায়নিক পদার্থ ও লুসিফারেজ নামের একটি এনজাইম (শরীরের ভেতরের বিশেষ পদার্থ, যা রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত ঘটতে সাহায্য করে)সহ আরও কয়েকটি উপাদান কাজ করে। অক্সিজেন পৌঁছালেই রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, জ্বলে ওঠে আলো।

এ আলো কিন্তু আমাদের বৈদ্যুতিক বাতির মতো গরম নয়। তাই জোনাকি আলো জ্বালালেও নিজের শরীর পুড়িয়ে ফেলে না।

আলো জ্বলা-নেভা নিয়ন্ত্রণও করতে পারে জোনাকি। শরীরে অক্সিজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করে ওরা প্রয়োজনমতো আলো জ্বালায় ও নিভিয়ে দেয়।

এই আলো দিয়ে কী বলে

জোনাকি পোকা
জোনাকির আলো শুধু সৌন্দর্যের জন্য নয়। এটি ওদের একধরনের ভাষা

জোনাকির আলো শুধু সৌন্দর্যের জন্য নয়। এটি ওদের একধরনের ভাষা। পূর্ণবয়স্ক জোনাকিরা আলো জ্বালিয়ে একে অপরের সঙ্গে ‘কথা’ বলে।

বিশেষ করে পুরুষ জোনাকি নির্দিষ্ট ছন্দে আলো জ্বালিয়ে স্ত্রী জোনাকির দৃষ্টি আকর্ষণ করে। স্ত্রী জোনাকি সেই আলোর সংকেত দেখে সঙ্গী বেছে নেয়।

জোনাকির বাচ্চারাও আলো তৈরি করতে পারে। এ আলো দিয়ে ওরা শিকারিদের সতর্ক করে, যেন বলতে চায়, ‘আমাকে খাবে? খেলে কিন্তু বিপদ আছে!’

তবে সব জোনাকি আলো জ্বালাতে পারে না। কিছু প্রজাতি সঙ্গী খুঁজতে আলোর বদলে বিশেষ গন্ধ ব্যবহার করে।

জোনাকি কমছে কেন

জোনাকি পোকা
পুকুর, নদী কিংবা জলাভূমির আশপাশের ঝোপঝাড় কেটে সেখানে বাড়িঘর তৈরি করার ফলে জোনাকির নিরাপদ আবাসস্থল হারিয়ে যাচ্ছে

আবার আসি মূল প্রশ্নে। জোনাকির জীবনচক্র বেশ দীর্ঘ। পূর্ণাঙ্গ জোনাকি হয়ে ওড়ার আগে অনেক প্রজাতির লার্ভা বা শূককীটকে এক থেকে কয়েক বছর মাটির নিচে, ঝরা পাতার স্তূপে কিংবা স্যাঁতসেঁতে জায়গায় থাকতে হয়। এসব জায়গা নষ্ট হলেই বিপদ।

কীটনাশক ব্যবহারের কারণে মাটি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার জোনাকির লার্ভা ছোট শামুক, কেঁচো ও অন্যান্য পোকা খেয়ে বেঁচে থাকে। কীটনাশকের কারণে এসব খাবারও কমে গেছে।

শুধু তা–ই নয়; পুকুর, নদী কিংবা জলাভূমির আশপাশের ঝোপঝাড় কেটে সেখানে বাড়িঘর তৈরি করার ফলে জোনাকির নিরাপদ আবাসস্থল হারিয়ে যাচ্ছে।

আমাদের খুব পরিচিত একটি অভ্যাসও জোনাকির জন্য সমস্যা তৈরি করছে। বাড়ির বাগানের সব ঝরা পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলার কারণে সেখানে লুকিয়ে থাকা জোনাকির লার্ভার আশ্রয় নষ্ট হচ্ছে।

কৃত্রিম আলোও বিপদ

জোনাকির জন্য আরেকটি বড় সমস্যা হলো কৃত্রিম আলো

জোনাকির জন্য আরেকটি বড় সমস্যা হলো কৃত্রিম আলো। রাতের অন্ধকারে জোনাকির আলো দূর থেকে সহজেই দেখা যায়। সেই আলোই ওদের নিজেদের ‘ভাষা’।

কিন্তু বাড়ির আলো, রাস্তার বাতি ও গাড়ির হেডলাইটের দাপটে জোনাকির ছোট্ট আলোর সংকেত অনেক সময় আর চোখেই পড়ে না।

ফলে সঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আর সঙ্গী না পেলে নতুন প্রজন্মও আসে না।
জলবায়ু পরিবর্তনও জোনাকির জন্য বড় সমস্যা। অতিরিক্ত গরম, খরা কিংবা দীর্ঘ সময় মাটি শুকিয়ে থাকার কারণে জোনাকি প্রয়োজনীয় স্যাঁতসেঁতে পরিবেশ পাচ্ছে না।

জোনাকিকে কীভাবে বাঁচাব

জোনাকি পোকা
ঝরা পাতার সবটুকু পরিষ্কার না করে কিছু জায়গা স্বাভাবিকভাবে পড়ে থাকতে দিলে জোনাকির লার্ভাসহ আরও অনেক ছোট প্রাণী আশ্রয় পাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার প্রাক্তন শিক্ষার্থী নিলয় হাওলাদার। তিনি এখন ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয়ে বিবর্তনীয় জীববিজ্ঞানে স্নাতকোত্তর করছেন। তাঁকে জিজ্ঞেস করেছিলাম, জোনাকিকে ফিরিয়ে আনতে হলে কী করতে হবে?

নিলয় হাওলাদার বলেন, ‘জোনাকি বাঁচাতে খুব বড় কোনো কাজ আমাদের করতে হবে না। বাড়ির আশপাশে কিছু গাছপালা ও ঝোপঝাড় থাকতে দেওয়া, অকারণ কীটনাশক ব্যবহার না করা এবং রাতের অপ্রয়োজনীয় আলো কমানো—এসবই কাজে আসতে পারে। ঝরা পাতার সবটুকু পরিষ্কার না করে কিছু জায়গা স্বাভাবিকভাবে পড়ে থাকতে দেওয়া যায়। এতে জোনাকির লার্ভাসহ আরও অনেক ছোট প্রাণী আশ্রয় পাবে। আর জোনাকি দেখলে ধরার বদলে দূর থেকে মিটিমিটি আলো দেখলেই ওরা নিশ্চিন্তে থাকতে পারবে।’

সূত্র: ডিসকভার অ্যান্ড শেয়ার ডটওআরজি

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতিহাস ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাউন্ড অব ১৬-এর ম্যাচ শেষে স্লেজিং (কটুকথা) ও জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত আবু সুয়াইব মোহাম্মদ জিম ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ফুটবল দলের গোলরক্ষক।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ইতিহাস বিভাগ জয় পায়। এ সময় দুই বিভাগের দর্শকদের মধ্যে স্লেজিং নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুই বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফসান আলম অভিযোগ করে বলেন, ‘ম্যাচজুড়েই ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের খেলোয়াড়েরা গালিগালাজ ও আক্রমণাত্মক আচরণ করছিলেন। ম্যাচ জয়ের পর আমরা স্বাভাবিকভাবে উদ্‌যাপন করছিলাম। তখন তাঁদের গোলরক্ষক ও অধিনায়ক আমাদের এক খেলোয়াড়কে আক্রমণ করেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। একপর্যায়ে তাঁদের একজনের হাতে থাকা ইটের আঘাতে আমাদের ডিফেন্ডার জিম ভাইয়ের মাথা ফেটে যায়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে মেডিক্যালে নেওয়া হয়েছে।’ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।তবে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান জামান বলেন, পেনাল্টি শুটআউটের সময় গ্যালারি থেকে স্লেজিং চলছিল। ইতিহাস বিভাগ জয়ী হওয়ার পর গ্যালারি থেকে তাঁদের গোলরক্ষককে ইট দিয়ে আঘাত করা হয়। বিষয়টি জানাতে গেলে ইতিহাস বিভাগের কয়েকজন খেলোয়াড় তাঁর দিকে তেড়ে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। এতে তাঁদের কয়েকজন খেলোয়াড়ও আহত হয়েছেন।শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম (টুকটুকি) বলেন, মারামারি শুরু হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমি চাই, ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক। যারা অপরাধী, প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে খেলাগুলো স্বাভাবিকভাবে চলতে পারবে।’এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। আমরা দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

News সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং

৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে কোন ৫ সিনেমা

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে কোন ৫ সিনেমা

হাতিয়ায় জেলেদের জালে ৭ মণ ওজনের বিক্রিনিষিদ্ধ শাপলাপাতা মাছ

হাতিয়ায় জেলেদের জালে ৭ মণ ওজনের বিক্রিনিষিদ্ধ শাপলাপাতা মাছ

নিরাপত্তা ও সুরক্ষার আধুনিক প্রযুক্তিপণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
নিরাপত্তা ও সুরক্ষার আধুনিক প্রযুক্তিপণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

নিরাপত্তা প্রযুক্তি ও পণ্যের সর্বশেষ উদ্ভাবন নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো’। তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি নিরাপত্তা পণ্য ও সাইবার নিরাপত্তা প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। দেশের নিরাপত্তা ও সুরক্ষা পণ্য নির্মাতা, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ দিতে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে আই-স্টেশন লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক আয়োজন আমাদের জাতীয় নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এই আয়োজন শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, বরং নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি, নেটওয়ার্ক গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি খাতে অংশীদারি বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম। সরকার দেশের ইলেকট্রনিক ও সাইবার নিরাপত্তায় বিদেশি সুরক্ষা শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দেশের দ্রুত ডিজিটালাইজেশন ও শিল্পায়নের সঙ্গে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করতে হবে। নিরাপত্তা এখন শুধু ভবন বা সম্পদ রক্ষার বিষয় নয়; মানুষের নিরাপত্তা, তথ্য, ডিজিটাল ব্যবস্থা, ব্যবসা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষাও এর অংশ।আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো ব্যবস্থাপনায় স্মার্ট ও সংযুক্ত প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় প্রদর্শনীটি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।সভাপতির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান বলেন, ‘বাংলাদেশের দ্রুত ডিজিটালাইজেশন, শিল্পায়ন ও নগরায়ণের সঙ্গে নিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুরক্ষার গুরুত্বও বাড়ছে। নিরাপত্তা এখন শুধু ভবন বা ভৌত সম্পদ রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; ডিজিটাল নিরাপত্তা, তথ্য, নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্যবসা ও মানুষের নিরাপত্তাও এর অংশ।’আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে ১০টি দেশের প্রায় ১৫০টি নিরাপত্তা প্রতিষ্ঠান নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। শুধু পণ্য প্রদর্শন নয়, আয়োজনে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং শিল্প খাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনার আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে প্রযুক্তির সুরক্ষা বিশেষজ্ঞ ও সুরক্ষা খাতসংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি হবে।

News সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ, বৈষম্য আকাশ ছুঁতে যাচ্ছে: অধ্যাপক কৌশিক বসু

মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ, বৈষম্য আকাশ ছুঁতে যাচ্ছে: অধ্যাপক কৌশিক বসু

জনপ্রিয় তারকারা কেন চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করতে চান না

জনপ্রিয় তারকারা কেন চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করতে চান না

টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্যগুলো জানেন কি
টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্যগুলো জানেন কি

কিছু অনন্য বৈশিষ্ট্যের জন্যই টাঙ্গাইলে তৈরি শাড়িগুলো যেন ভিন্ন আমেজ নিয়ে আসে। সহজেই পরা যায় যেকোনো উৎসবে। পাশাপাশি স্টাইল ও আরাম দুটোই পাওয়া যায় এই শাড়িতে।ব্লক প্রিন্ট, হ্যান্ডস্টিচ, কড়ির কাজ—টাঙ্গাইলের থান শাড়ির ওপরনতুন প্রজন্ম তাঁতে বসছে না। তাহলে আর কয়েক বছর পর কি পাওয়া যাবে না তাঁতে বোনা শাড়ির হদিস? টাঙ্গাইলের শাড়ি নিয়ে কথা বলতে গেলে শাড়ি বিক্রির প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এমন আশঙ্কার কথা প্রায়ই শোনা যায়। অথচ টাঙ্গাইলে এখনো নানা ধরনের শাড়ি তৈরি হচ্ছে। সুতি, সিল্ক, সিনথেটিক—নানা ধরনের কাপড়ে হচ্ছে নানা রকমের কাজ।দেশীয় উৎসব কিংবা বিয়ের আয়োজন—সব ক্ষেত্রেই টাঙ্গাইলের তাঁতে বোনা শাড়ির আবেদন আলাদা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে এই শাড়ি। ২০২৫ সালের ৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত অধিবেশনে ইউনেসকোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’তে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় টাঙ্গাইল শাড়ির বয়নশিল্প। বাংলাদেশের ষষ্ঠ অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে টাঙ্গাইলের বয়নশিল্প জায়গা করে নেয় ইউনেসকোর তালিকায়। এর আগে ২০২৪ সালে টাঙ্গাইল শাড়ি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিও পেয়েছে। দেশের বাইরে যে শাড়ির এমন জয়জয়কার, দেশের উৎসব-আয়োজনেও তার উপস্থিতি থাকবে না, তা কি হয়? টাঙ্গাইল শাড়িতে নকশি কাজ। শাড়ি পরার ঢংয়ে আধুনিকতাঈদ, পূজা, বিয়ে, বৈশাখে কিংবা অন্য যেকোনো উৎসব—বাঙালির নানা আয়োজনে টাঙ্গাইলের শাড়ির কদর এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সময়ের সঙ্গে নকশা ও বুননে পরিবর্তন এলেও নিজের স্বাতন্ত্র্য ধরে রেখেছে এই শাড়ি।টাঙ্গাইল শাড়িতে আগে বুটির কাজ দেখা যেত বেশি। তখন জ্যাকার্ডে বোনা শাড়ির পরিমাণ ছিল কম। পাড় ছিল ছোট, আঁচলও তেমন ছিল না। মিরপুরের তাঁতিদের সহায়তা নিয়ে শাড়িতে আঁচল বসানো শুরু করেন টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদ।‘নকশা’র ফটোশুটের জন্য শাড়ি নেওয়ার সময় দেখাচ্ছিলেন টাঙ্গাইলে তৈরি নানা ধরনের শাড়িগুলো। তিনি জানালেন, শাড়ি বা পোশাকে শিবোরি, টাই–ডাই, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারিসহ অনেক ধরনের কাজ করাচ্ছেন। কিন্তু কাপড়টি বুনিয়েছেন টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে বোনা কাপড় দিয়ে বানানো হচ্ছে নানা ধরনের পোশাক আর স্কার্ফ। হাতে বোনা বুটি শাড়ির দাম একটু বেশি। কিন্তু এই শাড়িগুলো যেন বনেদি আভিজাত্যের প্রকাশ। মেশিনে শাড়ি বোনা হলে দাম কমে আসে অনেকটাই। নকশা আর বুননের ভিন্নতা অনুযায়ী শাড়ির পাড়গুলোর নামও কিন্তু আলাদা—পাতি পাড়, চুড়ি পাড়, ঘষা পাড়।কিস্তিতে জামদানি শাড়ি পাওয়া যায় কোথায়, কী কী সুবিধা পাবেনশাড়ির বৈশিষ্ট্য কী ঢাকার ছোট-বড় বিভিন্ন ফ্যাশন হাউসে দেখলেই আলাদা করে চেনা যায় টাঙ্গাইলের শাড়িঢাকার ছোট-বড় বিভিন্ন ফ্যাশন হাউসে দেখলেই আলাদা করে চেনা যায় টাঙ্গাইলের শাড়ি। কিছু বৈশিষ্ট্যই শাড়িগুলোকে যেন আলাদা করে ফেলে। মুনিরা এমদাদ, স্বত্বাধিকারী, টাঙ্গাইল শাড়ি কুটিরআমাদের আবহাওয়া, নদী, গ্রামের গাছের গল্পই তুলে ধরে টাঙ্গাইল শাড়ি। আমাদের অন্য পোশাকে অতটা ভালো লাগে না, যতটা তাঁতের শাড়িতে মানায়, এটা আমার কাছে মনে হয়। টাঙ্গাইলের শাড়ি কম দামেও পাবেন, বেশি দামেও পাবেন। সুন্দর একটা ব্লাউজ দিয়ে একটু গুছিয়ে পরলে সাজে আভিজাত্য চলে আসে।এটা ঠিক টাঙ্গাইলের শাড়ি, শুনলে অনেকে মনে করেন উৎসবে পরার উপযোগী নয়। আটপৌরে সাদামাটা হয়ে যায় নকশা। শাড়িটি কীভাবে পরছেন, স্টাইল করেছেন কীভাবে, সেটার ওপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। টাঙ্গাইলের শাড়ির যে সহজাত সৌন্দর্য, সেটাও কিন্তু সুন্দর। সময়ের সঙ্গে সঙ্গে এর রং-নকশায় পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলোর সংগ্রহের দিকে তাকালেও সেটা বোঝা যায়। আদি শাড়িতেও চলে এসেছে আধুনিক রূপ।খুঁতের স্বত্বাধিকারী এবং ডিজাইনার ফারহানা হামিদ ও ঊর্মিলা শুক্লা জানান, বাংলাদেশের একেক জায়গায় একেক রকম শাড়ি বোনা হয়। সুতাতেও দেখা যায় ভিন্নতা। টাঙ্গাইলের শাড়িগুলোয় অনেক মিহি বুনন থাকে। আরাম লাগে পরতে। শাড়িটি কীভাবে পরছেন, স্টাইল করেছেন কীভাবে, সেটার ওপর কিন্তু নির্ভর করে অনেক কিছুদ্বিতীয়ত, শাড়িগুলো মজবুতও হয় বেশি। টাঙ্গাইল শাড়ির আরেকটি বিশেষত্ব পাড়ের নকশা এবং জমিনের ভেতরে থাকা বুটি। ওই বুটির জন্যই টাঙ্গাইলের শাড়ি যেন বিশেষ। টাঙ্গাইলের শাড়িতে তাঁতে বোনা পাড় যেমন আছে, তেমনি থান শাড়িও আছে। এ ধরনের শাড়ির টেক্সচার হয় খুবই মসৃণ। ব্লক প্রিন্ট, টাই–ডাই, শিবরি—নানা ধরনের কাজ দেখা যায় এ ধরনের শাড়ির ওপর। খুঁতে মূলত ব্লক প্রিন্ট, হ্যান্ডস্টিচ—এ ধরনের কাজ করা হয় টাঙ্গাইলের থান শাড়ির ওপর। এই শাড়িগুলোই বেশি কেনেন ক্রেতারা। ধোয়ার পরও টাঙ্গাইল শাড়ি হাতে-বহরে কমে না। বর্তমানে ব্লাউজ পিসসহ এই শাড়ির দৈর্ঘ্য ১৪ হাত।কোটা দিয়ে শাড়ি ছাড়াও বানানো যায় নানা ধরনের পোশাক, দেখুন ৭টি ছবিনানা ধরনের তাঁতের শাড়ি টাঙ্গাইলে বোনা সিল্কের শাড়িতে চেকের নকশাতিন ধরনের তাঁতে তৈরি হয় টাঙ্গাইলের শাড়ি—হাতে চালানো গর্ত তাঁত (পিটলুম)আধা স্বয়ংক্রিয় (চিত্তরঞ্জন তাঁত)বিদ্যুৎ-চালিত তাঁত (পাওয়ার লুম)এ কারণে শাড়ির উপকরণেও চলে এসেছে বৈচিত্র্য। টাঙ্গাইল শাড়ি বলতে সুতি শাড়িকেই যে বোঝানো হতো, সেই ধারণা এখন পুরোনো। টাঙ্গাইলে সুতি শাড়ির পাশাপাশি মার্সেরাইজড সুতি, হাফ সিল্ক, সিল্ক, অ্যান্ডি, সিনথেটিক শাড়িও বোনা হচ্ছে। টাঙ্গাইলের শাড়িতে মূলত ৬০ কাউন্ট, ৮০ কাউন্ট এবং ৮০ বাই ৮০ কাউন্টের সুতা ব্যবহার করা হয়ে থাকে। বেশির ভাগ শাড়ি ৮০ বাই ১০০, ৮০ বাই ৮০ অথবা ৬০ বাই ৮০ কাউন্টের। টাঙ্গাইলে ৫০০ টাকার শাড়িও যেমন পাওয়া যায়, আবার ৫০ হাজার টাকার শাড়িও পাওয়া যায়।জয়া আহসানের এই জামদানি শাড়ি দুজন তাঁতি বুনেছেন চার মাসে

News সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

কীভাবে পারল! নিজের সন্তানকে কি কেউ মেরে ফেলতে পারে: আহাজারি বাবার

কীভাবে পারল! নিজের সন্তানকে কি কেউ মেরে ফেলতে পারে: আহাজারি বাবার

৩০০ শিক্ষার্থীকে সবুজ উপহার দিল ড্যাফোডিল বন্ধুসভা

৩০০ শিক্ষার্থীকে সবুজ উপহার দিল ড্যাফোডিল বন্ধুসভা

0 Comments