জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ড. খলিলুর রহমান। এসময় তিনি সত্যনিষ্ঠা, আনুগত্য ও বিবেকের সঙ্গে দায়িত্ব পালনের শপথ নেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শপথ নেওয়ার সময় তিনি বলেন, অর্পিত দায়িত্ব সম্পূর্ণ সততা ও বিচক্ষণতার সঙ্গে পালন করা হবে। জাতিসংঘ সনদ এবং সভাপতির নির্ধারিত নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, দায়িত্ব পালনকালে কেবল জাতিসংঘের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
খলিলুর রহমান আরও স্পষ্ট করেন যে, দায়িত্ব পালনে তিনি কোনো সরকার বা বহিরাগত কোনো সত্তার নির্দেশনা চাইবেন না এবং তা গ্রহণ করা থেকেও বিরত থাকবেন।
বক্তব্য শেষে উপস্থিত সদস্যদের করতালি এবং অভিনন্দনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
খলিলুর রহমান গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে ৮১তম অধিবেশনের সভাপতি পদে বিজয়ী হন।
নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে খলিলুর রহমান পান ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি দেশের সমর্থন।
জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী হিসেবে আন্দ্রেয়াস এস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই বিজয়ের মাধ্যমে প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পান। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নির্বাচিত হন। এ নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোটাধিকার থাকে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী সভাপতি নির্বাচিত হন।
এমইউ/একিউএফ
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন
বিদ্যুৎ চলে গেছে। ঘরে ছোট্ট একটি শিশুর কান্না, রান্নাঘরে থেমে গেছে চুলা, গরমে হাঁসফাঁস করছেন পরিবারের সদস্যরা। কিন্তু সমস্যাটি বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি নয়—মিটারে টাকা নেই। টাকা আছে, কিন্তু রিচার্জের পর পাওয়া দীর্ঘ টোকেন মিটারে ঢোকানো যাচ্ছে না। কোথাও আবার সার্ভার ডাউন, কোথাও মিটারের কারিগরি ত্রুটি, কোথাও ব্যাটারি শেষ। গ্রাহকের কাছে তখন ‘ডিজিটাল’ বিদ্যুৎব্যবস্থা হয়ে ওঠে এক অদৃশ্য গোলকধাঁধা। প্রি-পেইড মিটার চালুর মূল দর্শন ছিল উল্টো। গ্রাহক আগে টাকা দেবেন, পরে বিদ্যুৎ ব্যবহার করবেন; বিল নিয়ে ঝামেলা থাকবে না, ভুল বিলের অভিযোগ থাকবে না, বিদ্যুৎ কোম্পানির বকেয়া কমবে, অপচয় ও অবৈধ সংযোগ নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুৎ বিভাগের তথ্যও বলছে, প্রি-পেইড মিটারের উদ্দেশ্য ছিল গ্রাহকের সুবিধা বাড়ানো, বিলিং-সংক্রান্ত জটিলতা কমানো এবং বিদ্যুৎ খাতের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে, প্রযুক্তি নিজে কখনো গ্রাহকবান্ধব হয় না; তাকে গ্রাহকবান্ধব করে তুলতে হয়। আর বাংলাদেশের প্রি-পেইড মিটার ব্যবস্থায় সেই জায়গাটিতেই যেন সবচেয়ে বড় ঘাটতি। ৯ সেপ্টেম্বর ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ প্রি-পেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ—মিটার চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও ভ্যাটসহ নানা ধরনের অর্থ কেটে নেওয়া হচ্ছে; মিটার নষ্ট হওয়া, ব্যাটারি শেষ হয়ে যাওয়া, সার্ভার ডাউন, কারিগরি ত্রুটি কিংবা রিচার্জ শেষ হয়ে যাওয়ার কারণে গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংগঠনটি আরও দাবি করেছে, বিদ্যমান ডিজিটাল মিটার বদলে নতুন মিটার বসাতে বিপুল অর্থ ব্যয়ের ঝুঁকি রয়েছে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। প্রি-পেইড মিটার মানেই বেশি বিদ্যুৎ বিল—এমন সরল সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা অনুযায়ী, প্রি-পেইড ও পোস্ট-পেইড—দুই ব্যবস্থাতেই অনুমোদিত ট্যারিফ একই; মূল পার্থক্য হলো কখন এবং কীভাবে অর্থ আদায় করা হচ্ছে। ডিমান্ড চার্জ ও অন্যান্য নির্ধারিত চার্জও নির্দিষ্ট নিয়মে উভয় ব্যবস্থায় প্রযোজ্য। সমস্যা হচ্ছে, গ্রাহকের কাছে হিসাবটি স্বচ্ছ নয়। পোস্ট-পেইড ব্যবস্থায় হাতে একটি বিল আসে। সেখানে কত ইউনিট ব্যবহার হয়েছে, কোন হারে দাম পড়েছে, কী কী চার্জ যুক্ত হয়েছে—সবকিছুর একটি দৃশ্যমান হিসাব থাকে। প্রি-পেইড ব্যবস্থায় গ্রাহক রিচার্জ করেন, তারপর ব্যালেন্স কমতে থাকে। কিন্তু কেন কত টাকা কমল, কোন খাতে কত কাটা হলো—তা অনেক গ্রাহকের কাছেই দুর্বোধ্য থেকে যায়। ফলে প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, সন্দেহও তত বাড়ছে। সাম্প্রতিক অভিজ্ঞতা সেই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। জুনে নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হওয়ার পর অনেক প্রি-পেইড গ্রাহক ২০০ বা তারও বেশি অঙ্কের টোকেন পেয়েছেন। বিদ্যুৎ বিভাগও এ ধরনের টোকেনের বিষয়টি স্বীকার করে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির নির্দেশনা অনুসরণ করতে বলেছিল। ভাবা যায়, একজন সাধারণ মানুষকে মোবাইলে পাওয়া প্রায় ২০০ অঙ্কের একটি কোড হাতে নিয়ে মিটারের বোতামে একের পর এক সংখ্যা চাপতে হচ্ছে! সামান্য ভুল হলেই আবার শুরু। সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনও এসেছে, দীর্ঘ টোকেন প্রবেশ করাতে গিয়ে কোথাও কোথাও মিটার লক হয়েছে এবং গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে। প্রি-পেইড মিটার থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্তের চেয়েও বড় প্রশ্ন তাই অন্যটি: রাষ্ট্রের বিদ্যুৎব্যবস্থা কি গ্রাহকের জন্য, নাকি গ্রাহকই বিদ্যুৎব্যবস্থার জন্য? এই প্রশ্নের উত্তর বদলাতে না পারলে মিটার বদলাবে, প্রযুক্তি বদলাবে, সফটওয়্যার বদলাবে—কিন্তু ভোগান্তির গল্প বদলাবে না। প্রশ্ন হচ্ছে, একটি প্রযুক্তি যদি মানুষের সময় বাঁচানোর বদলে সময় খায়, স্বস্তির বদলে উৎকণ্ঠা তৈরি করে, তাহলে সেটিকে আধুনিক বলা যাবে কীভাবে? প্রি-পেইড মিটারের বিরুদ্ধে ওঠা ক্ষোভের আরেকটি বড় কারণ হলো চার্জ নিয়ে বিভ্রান্তি। মার্চে বিদ্যুৎমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, প্রি-পেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে। কিন্তু জুলাইয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা নির্দেশনা আসেনি। ফলে বাস্তবে চার্জ বহাল থাকে। এ ধরনের ঘোষণার সঙ্গে বাস্তবতার ফারাক গ্রাহকের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। সরকার যদি কোনো চার্জ প্রত্যাহার করতে চায়, তাহলে তা কবে থেকে, কার ক্ষেত্রে, কীভাবে কার্যকর হবে—সেটি স্পষ্টভাবে জানাতে হবে। ‘হবে’ আর ‘হয়েছে’—এই দুইয়ের মাঝখানে গ্রাহকের পকেট থেকে টাকা কাটা চলতে পারে না। আরেকটি বিষয়ও বিবেচনায় নেওয়া দরকার। মিটার ভাড়া পুরোপুরি প্রত্যাহার করতে বিপুল অর্থের প্রয়োজন হতে পারে বলে সরকার জানিয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, মিটার ভাড়া পুরোপুরি মওকুফ করতে ২৯ হাজার কোটি টাকা প্রয়োজন। অতএব, বিষয়টি কেবল ‘ভাড়া নেব কি নেব না’—এমন আবেগনির্ভর সিদ্ধান্তে সীমাবদ্ধ রাখা যাবে না। দরকার পূর্ণাঙ্গ হিসাব। মিটারের ক্রয়মূল্য কত, স্থাপন ব্যয় কত, রক্ষণাবেক্ষণ ব্যয় কত, কত বছরে বিনিয়োগ উঠে এসেছে—এসব তথ্য প্রকাশ করতে হবে। কোনো মিটারের মূল্য আদায় হয়ে যাওয়ার পরও যদি বছরের পর বছর ভাড়া নেওয়া হয়, তাহলে তার যৌক্তিকতাও ব্যাখ্যা করতে হবে। প্রি-পেইড মিটারের সবচেয়ে বড় সুবিধা ছিল—বিদ্যুৎ কোম্পানির বকেয়া কমবে। কিন্তু এখন বিদ্যুৎ খাতে বিপুল বকেয়ার কথাও সামনে এসেছে। গ্রাহক অধিকার সংগঠনের দাবি অনুযায়ী, বকেয়ার পরিমাণ প্রায় ৭৬ হাজার কোটি টাকা। একই সঙ্গে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১৩৬ হলেও সংকট ও ঘাটতির অভিযোগ রয়েছে। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠতেই পারে—প্রযুক্তি যদি রাজস্ব আদায় নিশ্চিত করার জন্য এত কার্যকর হয়, তাহলে বিদ্যুৎ খাতের সামগ্রিক আর্থিক শৃঙ্খলা কেন এত দুর্বল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু মিটার নয়, পুরো বিদ্যুৎ ব্যবস্থাপনাকে দেখতে হবে। উৎপাদন ব্যয়, জ্বালানি আমদানি, কেন্দ্রগুলোর চুক্তি, সঞ্চালন ও বিতরণব্যবস্থা, সিস্টেম লস, বকেয়া, ভর্তুকি—সবকিছুর সমন্বিত হিসাব জনগণের সামনে আনতে হবে। মিটারের ওপর চাপ দিয়ে একটি দুর্বল ব্যবস্থাকে শক্তিশালী করা যায় না। তবে সমাধান প্রি-পেইড মিটার পুরোপুরি বাতিল করাই—এমন সিদ্ধান্তেও এখনই যাওয়া উচিত নয়। পৃথিবীর বহু দেশে স্মার্ট মিটার বিদ্যুৎ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগও বলছে, স্মার্ট প্রি-পেইড মিটারের মাধ্যমে সঠিক বিলিং, স্বয়ংক্রিয় সংযোগ-বিচ্ছিন্নকরণ, লোড ব্যবস্থাপনা, জরুরি ব্যালেন্স এবং রিমোট ডেটা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হয়। কাজেই প্রশ্নটি ‘প্রি-পেইড মিটার থাকবে কি থাকবে না’—এখানে আটকে থাকা উচিত নয়। প্রশ্ন হওয়া উচিত, কেমন প্রি-পেইড মিটার চাই? চাই এমন মিটার, যার ব্যালেন্স গ্রাহক সহজেই বুঝতে পারবেন। চাই এমন ব্যবস্থা, যেখানে রিচার্জের পর ২০০ অঙ্কের কোড মুখস্থ বা হাতে চাপতে হবে না। চাই মোবাইল অ্যাপ বা এসএমএসে পরিষ্কারভাবে জানানো হবে—রিচার্জের কত টাকা বিদ্যুৎ ব্যবহারে গেল, কত টাকা ডিমান্ড চার্জ, কত টাকা ভ্যাট, কত টাকা অন্য কোনো খাতে কাটা হলো। চাই সার্ভার বন্ধ থাকলেও জরুরি বিদ্যুৎ পাওয়ার ব্যবস্থা। চাই রাত, ছুটির দিন কিংবা দুর্যোগের সময় গ্রাহককে অসহায় করে সংযোগ বিচ্ছিন্ন না করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিটি বিতরণ কোম্পানিতে একটি কার্যকর গ্রাহক ক্ষতিপূরণ নীতি থাকতে হবে। মিটারের ত্রুটি বা বিতরণ কোম্পানির সার্ভার সমস্যার কারণে কোনো পরিবার বিদ্যুৎবিহীন হলে দায় গ্রাহকের ওপর চাপানো যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় ক্ষতিপূরণের ব্যবস্থাও করা যেতে পারে। বর্তমানে বিভিন্ন বিতরণ কোম্পানির হটলাইন থাকলেও অভিযোগ গ্রহণ আর কার্যকর সমাধান—দুটিকে এক করে দেখতে হবে। সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষাপটে ডিপিডিসি গ্রাহকদের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে। বিদ্যুৎ শুধু একটি পণ্য নয়; আধুনিক জীবনে এটি মৌলিক সেবা। একজন নাগরিকের ঘরে আলো, পাখা, ফ্রিজ, চিকিৎসা-সরঞ্জাম কিংবা অনলাইন কাজ—সবকিছুর সঙ্গে বিদ্যুৎ জড়িয়ে আছে। তাই বিদ্যুৎ ব্যবস্থাপনায় ‘গ্রাহক’ শব্দটির অর্থ শুধু টাকা পরিশোধকারী ব্যক্তি নয়; তিনি রাষ্ট্রীয় সেবার অধিকারী নাগরিক। প্রি-পেইড মিটারের আসল পরীক্ষা তাই প্রযুক্তির জটিলতা নয়, মানুষের জীবন কতটা সহজ হলো—সেটি। যে মিটার গ্রাহককে হিসাবের স্বচ্ছতা দেয়, অপচয় কমায়, বিল নিয়ে বিরোধ কমায় এবং সহজে রিচার্জের সুযোগ দেয়, সেটি অবশ্যই রাখা যেতে পারে। কিন্তু যে মিটার সার্ভার ডাউনে অন্ধকার করে, দীর্ঘ টোকেনে মানুষকে বিপাকে ফেলে, চার্জের হিসাব বুঝতে দেয় না এবং সমস্যায় পড়লে গ্রাহককে এক অফিস থেকে আরেক অফিসে ঘোরায়, সেটি যত আধুনিকই হোক, জনবান্ধব নয়। সরকারের উচিত এখনই একটি স্বাধীন প্রি-পেইড মিটার অডিট ও গ্রাহক সন্তুষ্টি জরিপ করা। কোন কোম্পানির মিটারে কত অভিযোগ, কত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি হয়, কত মিটার নষ্ট হয়, কতবার সার্ভার সমস্যা হয়, কত টাকা কোন খাতে কাটা হয়—সব তথ্য প্রকাশ করতে হবে। এরপর প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কারণ মানুষের ঘরে আলো জ্বালানোর প্রযুক্তি যদি মানুষের চোখেই অন্ধকার তৈরি করে, তবে সেই প্রযুক্তিকে নতুন করে ভাবতেই হবে। বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন দরকার, নিঃসন্দেহে। কিন্তু আধুনিকায়নের প্রথম শর্তই হলো—মানুষকে কেন্দ্রে রাখা। প্রি-পেইড মিটার থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্তের চেয়েও বড় প্রশ্ন তাই অন্যটি: রাষ্ট্রের বিদ্যুৎব্যবস্থা কি গ্রাহকের জন্য, নাকি গ্রাহকই বিদ্যুৎব্যবস্থার জন্য? এই প্রশ্নের উত্তর বদলাতে না পারলে মিটার বদলাবে, প্রযুক্তি বদলাবে, সফটওয়্যার বদলাবে—কিন্তু ভোগান্তির গল্প বদলাবে না। আর নাগরিকের ঘরে আলো জ্বালানোর নামে যদি প্রতিদিন তার মনে নতুন অন্ধকার জমে, তবে সেই আলোকে উন্নয়নের আলো বলা কঠিন। লেখক: সাংবাদিক, কলামিস্ট। ডেপুটি এডিটর, জাগো নিউজ। drharun.press@gmail.com এইচআর/জেআইএম
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে সংগঠনটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি ২৪/৭ এটিএম বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা ও কর্মকর্তাদের রিয়েল-টাইম লেনদেন, নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, সহসভাপতি মিজানুর রহমান, মহাসচিব মো. শহীদুল ইসলাম, অর্থ নিয়ন্ত্রক মো. শামসুল আরেফিন ও প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার উপস্থিত ছিলেন।
শৈশবের স্বপ্ন কতজনের পূরণ হয়? কারও কারও ক্ষেত্রে না দেখা স্বপ্নই জীবনের দরজায় কড়া নাড়ে বড় হয়ে ওঠার পর। ইয়েলেনা রিবাকিনার দরজায় এখন যেমন কড়া নাড়ছে ইতিহাস!র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা দূর অস্ত, রিবাকিনা শৈশবে কখনো পেশাদার টেনিস খেলোয়াড় স্বপ্নও দেখেননি। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বুঝতে পেরেছিলেন এ খেলায় তিনি বেশ ভালো। পেশাদার হওয়ার ভাবনাটা আসে ১৭ বছর বয়সে। কত দূর যেতে পারবেন, সেটা তো আর তখন টের পাওয়া সম্ভব ছিল না। রিবাকিনা শুধু খেলে গেছেন। সেই পথে হাতে ধরা দিয়েছে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। অধরা ছিল শুধু সেই সিংহাসনটি!গতকাল রাতে সেটাও ধরা দিল আর্থার অ্যাশ স্টেডিয়ামে। ইউএস ওপেনে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েনকে ৩–৬, ৬–১, ৬–৪ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন রিবাকিনা। ২ ঘণ্টা ১৪ মিনিটের এই লড়াই জিতে কাজাখস্তান টেনিসের ইতিহাসই পাল্টে দিলেন রাশিয়ায় জন্ম নিয়ে ১৯ বছর বয়সে কাজাখ নাগরিকত্ব পাওয়া মেয়েটি।আগামী সপ্তাহে মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আর আরিনা সাবালেঙ্কাকে দেখা যাবে না। ৯৯ সপ্তাহ পর এই সিংহাসনে অধিষ্ঠিত হবেন নতুন কেউ। কাজাখস্তানের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের এককে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবেন রিবাকিনা। কোথায় আনন্দে ভেসে যাবেন তা না, রিবাকিনার সমস্ত মনোযোগজুড়ে এখন অন্য কিছু। ইউএস ওপেনের শিরোপা!অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন একবার করে। ফ্রেঞ্চ ওপেনে এখন পর্যন্ত সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। আর ইউএস ওপেনে এবার সেমিফাইনালে ওঠাই সেরা সাফল্য। তাহলে এখান থেকে প্রথম শিরোপাটা তুলে নেওয়ার কথা তো ভাবাই যায়? রিবাকিনা ঠিক সেটাই ভাবছেন।জয়ের পর কিনওয়েনের সঙ্গে হাত মেলাচ্ছেন রিবাকিনার্যাঙ্কিং ভুলে শিরোপা নিয়ে ভাবায় রিবাকিনার যুক্তিও বেশ দার্শনিকসুলভ। শুনুন তাঁর মুখেই, ‘এটা (র্যাঙ্কিং) এখন শুধু একটা সংখ্যামাত্র। আমি যে টুর্নামেন্টেই খেলি না কেন, আমার মূল লক্ষ্য থাকে শিরোপা জেতা।’ তবে এই অর্জনে রিবাকিনা কিন্তু ঠিকই রোমাঞ্চিত। তাঁর সেই স্বীকারোক্তিতেও ফুটল জীবন–দর্শন, ‘আমার মনে হয় ক্যারিয়ার শেষে পেছনে তাকিয়ে এর মূল্য আরও বেশি বুঝতে পারব...খেলা ছাড়ার পর “আমি এতগুলো টুর্নামেন্ট জিতেছি, বিশ্বসেরা হয়েছিলাম”—এসব ভাবতে নিশ্চয়ই ভালো লাগবে। আমার মূল লক্ষ্য শিরোপা জেতা, তাই সব মনোযোগ এখন শুধুই পরের ম্যাচ নিয়ে।’সেই পরের ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ কোকো গফ। প্রথম সেটে পিছিয়ে পড়ে দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত জয় তুলে যুক্তরাষ্ট্রের এ তারকা। শুরুতে মাত্র ২৬ মিনিটে প্রথম সেট খুইয়ে চলে যান ব্যাকফুটে। চতুর্থ বাছাই গফ এরপর এলোমেলো দ্বিতীয় সেটে দুবার ব্রেকের সুবিধা পেয়েও হাতছাড়া করেন। শেষ পর্যন্ত ১৬ পয়েন্টের শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে ম্যাচ গড়ান নির্ণায়ক সেটে। স্নায়ুক্ষয়ী এ লড়াইয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভার বিপক্ষে গফ শেষ পর্যন্ত জিতেছেন ২-৬, ৭-৬ (৯-৭), ৬-২ গেমে।ইউএস ওপেনের এ পথ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন রিবাকিনা। শুধু কোয়ার্টার ফাইনালে একটি সেট হেরেছেন২০০৯ সালে উইম্বলডনের পর এবারই প্রথম গ্র্যান্ড স্ল্যামে নারী এককে শীর্ষ চার বাছাই সেমিফাইনালে উঠলেন। শীর্ষ বাছাই সাবালেঙ্কা, দ্বিতীয় বাছাই রিবাকিনা, তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং চতুর্থ বাছাই কোকো গফ—এই হলো ইউএস ওপেনে মেয়েদের এককে শেষ চারের লাইনআপ।তার মধ্যে রিবাকিনার গল্পটা আসলে সাবালেঙ্কার রাজত্ব দখলের। টানা ৯৯ সপ্তাহ, সব মিলিয়ে মোট ১০৭ সপ্তাহ শীর্ষে ছিলেন বেলারুশ তারকা, যা ডব্লিউটিএর ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম ধারাবাহিক রাজত্বের রেকর্ড। সাবালেঙ্কাকে নামানোর লড়াইয়ে পেগুলা ও গফের পাশাপাশি রিবাকিনাও ছিলেন। বাকিদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে শিরোপা জেতার পাশাপাশি রিবাকিনা যেন সেমিফাইনালের আগে বিদায় নেন, সেই সমীকরণের ওপর নির্ভর করতে হতো। ওদিকে টুর্নামেন্টের শুরু থেকেই রিবাকিনা জানতেন, সেমিফাইনালে উঠলেই মেয়েদের সিংহাসনে নাম লেখা হবে কাজাখস্তানের।ঝেংয়ের বিপক্ষে ৫–০ তে এগোলেই বিপদনিজের লড়াইটি জিতে ডব্লিউটিএ ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে সেটাই নিশ্চিত করলেন রিবাকিনা। শেষ চারে পেগুলাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া সাবালেঙ্কা ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জিতলেও সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন না।গত বছর ইউএস ওপেনের মৌসুমে র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়েছিলেন রিবাকিনা। চোট, শারীরিক অসুস্থতা ও পারফরম্যান্সের ঘাটতিতে বাজে সময় কাটছিল তাঁর। এ বছর ক্যারিয়ারের সেরা ছন্দে ফিরে সামলে নিয়েছেন সেই ধাক্কা। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এর বাইরে স্টুটগার্টে শিরোপা জেতার পাশাপাশি ইন্ডিয়ান ওয়েলস ও টরন্টোয় হন রানার্সআপ। সর্বশেষ পাঁচ মাসে সাবালেঙ্কার পথচলা বেশ কঠিন ছিল, অন্যদিকে রিবাকিনা ছিলেন দুর্দান্ত ফর্মে। ফলে নিউইয়র্কে পা রাখার আগে রিবাকিনা জানতেন, কী সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে তাঁর সামনে!দর্শক অভিবাদনের জবাবে রিবাকিনাকিন্তু পরিস্থিতি আবারও কঠিন হয়ে পড়ে। ইউএস ওপেন শুরুর ১২ দিন আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগা সিওনতেকের বিপক্ষে চোট নিয়ে কোর্ট ছাড়েন। সাত দিন অনুশীলন করতে পারেননি। চোটের পর শরীর কীভাবে সাড়া দেবে, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা র্যাকেটের মাধ্যমে দূরে ঠেলে সিংহাসনে ওঠার খুব কাছে পৌঁছে গেছেন রিবাকিনা। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক স্বীকৃতিটুকু পাওয়ার। সংবাদ সম্মেলনে রিবাকিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, কাজাখস্তানের মানুষের কাছে তাঁর এই অর্জনের কী অর্থ? ২৭ বছর বয়সী রিবাকিনা জানালেন, মধ্য এশিয়ার দেশটিতে এখন প্রচুর খুদে টেনিস খেলে। অনেকে তাঁকে অনুসরণ করেন। অর্থাৎ টেনিসে উঠে আসার পথে কাজাখস্তান। সেই উঠে আসায় রিবাকিনার অবদানের নেপথ্যে কী?উত্তরটা আসলে যেকোনো পেশার মানুষের জীবনেই সফলতার চাবিকাঠি। রিবাকিনা সেটাই বললেন কয়েকটি শব্দে, ‘নিজের ওপর বিশ্বাস ও কঠোর পরিশ্রম।’নিউইয়র্কের ভোরে চমক শেলটন