জাতীয়

ইলন মাস্কের ট্রান্স কন্যা হুলস্থুল ফেলে দিয়েছেন বোল্ড এআইবিরোধী ক্যাম্পেইন দিয়ে, কী বার্তা আছে এতে

News সেপ্টেম্বর ৯, ২০২৬ 0
ইলন মাস্কের ট্রান্স কন্যা হুলস্থুল ফেলে দিয়েছেন বোল্ড এআইবিরোধী ক্যাম্পেইন দিয়ে, কী বার্তা আছে এতে
ইলন মাস্কের ট্রান্স কন্যা হুলস্থুল ফেলে দিয়েছেন বোল্ড এআইবিরোধী ক্যাম্পেইন দিয়ে, কী বার্তা আছে এতে

স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড ডিজিগুয়ালের ক্যাম্পেইনে রোবটের সঙ্গে অভিনব এক গল্পের মাধ্যমে এআইয়ের সীমাবদ্ধতা তুলে ধরেছেন ইলন মাস্কের ট্রান্স ত্যাজ্য কন্যা ভিভিয়ান উইলসন। আর এতেই লেগে গিয়েছে হুলস্থুল।

এআই নিয়ে বিতর্ক এখন আর প্রযুক্তির জগতেই সীমাবদ্ধ নেই। ফ্যাশন, শিল্প ও সৃজনশীল পেশায় এর প্রভাব নিয়েও চলছে আলোচনা। সেই বিতর্কে এবার নিজের অবস্থান জানালেন ইলন মাস্কের ট্রান্স ত্যাজ্য কন্যা ভিভিয়ান উইলসন। স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড ডিজিগুয়ালের ২০২৬ সালের অটাম ক্যাম্পেইনে রোবটের সঙ্গে অভিনব এক গল্পের মাধ্যমে এআইয়ের সীমাবদ্ধতা তুলে ধরেছেন ২২ বছর বয়সী এই মডেল। ক্যাম্পেইনের নাম 'বর্ন টু ডিসওবে' অর্থাৎ অবাধ্য হতে জন্মেছি।

ক্যাম্পেইনের নাম 'বর্ন টু ডিসওবে' অর্থাৎ অবাধ্য হতে জন্মেছি

আর এতেই লেগে গিয়েছে হুলস্থুল। কারণ তাঁর বাবা ইলন মাস্ক বিশ্বের অন্যতম বড় টেক মোগল। এআই ছাড়া তো তাঁর অস্তিত্বই থাকে না। তবে সব বিষয়ের মতো এখানেও বাবার বিপরীত অবস্থানে আছেন ভিভিয়ান। আর সেখানেই টুইস্ট আর সকলের আগ্রহ বেশি।

বিদ্রোহ মানে শুধু সিস্টেমের বিরুদ্ধে যাওয়া নয়

ডিজিগুয়ালের ভাষ্য, এই ক্যাম্পেইনের মূল বার্তা একটিই। আর তা হলো সবচেয়ে বড় বিদ্রোহ এখন আর ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা নয়; বরং সেই ব্যবস্থার অংশ হতে অস্বীকার করা। যখন চারপাশ থেকে আপনাকে মেনে চলতে বলা হয়, তখন নিজের মতো থাকা, নিজস্ব স্বাধীন রসবোধ আর স্বাধীনতাই হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা।

ভিডিওতে ভিভিয়ানের সঙ্গী ডিইএসআই ৮৪ নামের একটি রোবট
একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে রোবটটির সীমাবদ্ধতা

ক্যাম্পেইনের ভিডিওতে ভিভিয়ানের সঙ্গী ডিইএসআই ৮৪ নামের একটি রোবট। দৈনন্দিন কাজে মানুষকে সহযোগিতা করার জন্য তৈরি এই রোবটকে ভিভিয়ান এমন সব পরিস্থিতিতে ফেলেন, যেসব কাজের জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে রোবটটির সীমাবদ্ধতা। রোবটকে ঘিরে এই মজার ও ব্যঙ্গাত্মক উপস্থাপনাই মূলত এআই ও রোবটিকসের ভবিষ্যৎ নিয়ে একটি প্রশ্ন ছুড়ে দেয়।

এআই প্রতিভাবানদের কাজ কেড়ে নিচ্ছে

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, ডিজিগুয়ালের সঙ্গে কাজ করতে আগ্রহী হওয়ার অন্যতম কারণ ব্র্যান্ডটির প্রাণবন্ত ও কিছুটা ম্যাক্সিমালিস্ট নান্দনিকতা। সৃজনশীলতার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি খুবই উচ্চাভিলাষী, যেটি আমি পছন্দ করি, বলেন তিনি।

ভিভিয়ানের ভাষায়, এআই প্রতিভাবান সৃজনশীল মানুষদের কাজ কেড়ে নিচ্ছে। একই সঙ্গে এটি পরিবেশের জন্যও ক্ষতিকর
শিল্পের সঙ্গে মানুষের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি

তবে শুধু ফ্যাশনের কারণেই এই প্রচারে যুক্ত হননি ভিভিয়ান। এআই কীভাবে ফ্যাশন ও সৃজনশীল শিল্পকে প্রভাবিত করছে, সে বিষয়েও নিজের অবস্থান জানাতে চেয়েছেন তিনি। ভিভিয়ানের ভাষায়, এআই প্রতিভাবান সৃজনশীল মানুষদের কাজ কেড়ে নিচ্ছে। একই সঙ্গে এটি পরিবেশের জন্যও ক্ষতিকর। শিল্পের সঙ্গে মানুষের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, শিল্প হলো অভিব্যক্তির মাধ্যমে অনুভূতি প্রকাশ। অনুভূতি যেহেতু মানুষের সহজাত বৈশিষ্ট্য, তাই এআই শিল্পের অন্তর্নিহিত উদ্দেশ্যকে সরিয়ে দেয় এবং তার জায়গায় চৌর্যবৃত্তি করা রং ও আকৃতি বসিয়ে দেয়।’

২০২০ সালে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে প্রকাশ করেন ভিভিয়ান। নিজেকে বরাবরই স্পষ্টভাষী মনে করেন ভিভিয়ান।

২০২০ সালে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে প্রকাশ করেন ভিভিয়ান
মতামত স্পষ্টভাবে প্রকাশ করলে সমালোচনামূলক চিন্তার ভিত্তি আরও শক্ত হয়

নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করলে সমালোচনামূলক চিন্তার ভিত্তি আরও শক্ত হয়। কারণ এতে আপনি কেন এবং কীভাবে কোনো বিশ্বাস ধারণ করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হন, বলেন ভিভিয়ান।

পোশাকেও প্রচলিত ধারার বাইরে

ভিভিয়ানের ব্যক্তিগত ফ্যাশনেও রয়েছে একই ধরনের বিদ্রোহী মনোভাব। অতিরিক্ত কেনাকাটা বা ভোগবাদী ফ্যাশনের দিকে না গিয়ে পুরোনো পোশাক ও নানা উপকরণকে নতুনভাবে ব্যবহার করে নিজের স্টাইল তৈরি করতে পছন্দ করেন তিনি। নিজের ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে ড্র্যাগ কুইন, অটিস্ট, স্টোনার ও প্রচলিত সামাজিক মানদণ্ডের বাইরে থাকা নানা ধরনের মানুষের কথা উল্লেখ করেছেন ভিভিয়ান।

ভিভিয়ানের কাছে ফ্যাশন মানে শুধু নতুন পোশাক কেনা বা চলতি ট্রেন্ড অনুসরণ করা নয়

পোশাক নিয়ে তাঁর পরামর্শও বেশ সহজ। নিজের পোশাক নিজেই বদলে নেওয়ার কৌশল শিখুন। একটি স্কার্ফকে ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন, পুরোনো সোয়েটশার্ট ছোট করে নিতে পারেন। পোশাকে নতুন কিছু যোগ করে নিজেকেই চ্যালেঞ্জ দিন, বলেন তিনি। ঘরে পড়ে থাকা পুরোনো একটি বিনি টুপিকেও নতুনভাবে পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় বলে মনে করেন ভিভিয়ান। সঙ্গে যোগ করা যেতে পারে পিন, ছোটখাটো শৌখিন জিনিস, স্মারক কিংবা নানা ধরনের সংগ্রহ করা উপকরণ। অর্থাৎ ভিভিয়ানের কাছে ফ্যাশন মানে শুধু নতুন পোশাক কেনা বা চলতি ট্রেন্ড অনুসরণ করা নয়। পুরোনো জিনিসকে নতুনভাবে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব ও সৃজনশীলতা প্রকাশ করাও তাঁর ফ্যাশন ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। আর সেই ভাবনার সঙ্গেই যেন মিলে যায় তাঁর প্রচারণার মূলমন্ত্র বর্ন টু ডিসওবে বা অবাধ্য হতে জন্মেছি।

সূত্র: পিপলস ম্যাগাজিন

ছবি: ইন্সটাগ্রাম

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
বিচারক ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাসের পরিপত্র বাতিল চেয়ে রিট
বিচারক ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাসের পরিপত্র বাতিল চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ১০ জন আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের আবেদনকারীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান। রিট আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী আদালতের নির্দেশনা থাকা সত্বেও নতুন পরিপত্র জারি করা হয়েছে। এতে বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে। আবেদনকারীরা পরিপত্রটির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি এটিকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা এবং আগের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন। রিটে গত ২৭ আগস্ট জারি করা পরিপত্রটি বাতিলের আবেদন জানানো হয়েছে। পরিপত্রটির স্মারক নম্বর-৪৪.০০.০০০০.০৪৪.০১.০১৪.২০২৫-৩৬১। আবেদনকারীদের দাবি, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং ‘বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য’ মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে করা বিষয়ে হাইকোর্ট বিভাগ ৬ মার্চ সুয়োমোটো রুল নং ৩/২০২৫ জারি করেন। একই সঙ্গে পরিপত্রটির কার্যকারিতা স্থগিত করে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৯ মার্চ ওই পরিপত্রটি বাতিল করা হয়। এফএইচ/এসএনআর

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান

ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান

‘আর এখানে থাকব না, বাসায় নিয়ে চলো’ হাসপাতালে বলেছিলেন অন্তঃসত্ত্বা অর্পিতা, ফিরলেন লাশ হয়ে

‘আর এখানে থাকব না, বাসায় নিয়ে চলো’ হাসপাতালে বলেছিলেন অন্তঃসত্ত্বা অর্পিতা, ফিরলেন লাশ হয়ে

‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, কক্সবাজারের মায়াবতী নায়িকা

‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, কক্সবাজারের মায়াবতী নায়িকা

ওসমান হাদির বোনের চোখে কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর?
ওসমান হাদির বোনের চোখে কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি কাউকে দেশপ্রেমিক আবার কাউকে মীর জাফর বলে অভিহিত করেছেন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৭ মিনিটে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এমন একটি পোস্ট করেন। তার এই পোস্টে নেটেজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মাসুমা হাদি লিখেছেন, ‌‘এই অঞ্চলের ইতিহাসের সাথে মিশে আছে ১৭৫৭ সালের ইতিহাস। এখানে যেমন নবাব সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা একে ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লাহ, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, হাবিলদার রজব আলী, মঙ্গল পান্ডে, মওলানা ভাসানী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, শহীদ ওসমান হাদির মতো সাচ্চা দেশপ্রেমিক আছেন। ঠিক তেমনি দেশদ্রোহী মীর জাফর, ঘষেটি বেগম, শেখ হাসিনা, শেখ মুজিবের মতো ক্ষমতা লোভীরাও রয়েছে। যারা শুধু ক্ষমতার মসনদে থাকার জন্য বারবার নিজের দেশকে ভিনদেশিদের কাছে বর্গা দেয়। আর দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য বারবার এই অঞ্চলের সূর্যসন্তানদের জীবন দিতে হয়। যতবার এই অঞ্চলের ওপর বর্গীদের কুনজর পড়েছে; ততবারই এই অঞ্চলের বিপ্লবীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে হায়েনাদের কবল থেকে রক্ষা করেছে। আরও পড়ুন মাদরাসার শিক্ষকদের জন্য ‌‘মাথা গরম ছুটি’ রাখার অনুরোধ কিন্তু এর শেষ কোথায়? কতবার আর সাধারণ মানুষ জীবনের মায়া ত্যাগ করে দেশকে বাঁচাবে। কেন বিপ্লবীরা বাঁচতে পারে না? কারা দায়ী? এই অঞ্চলের ইতিহাসটাই এমন, সব সময় সাধারণ মানুষ জীবন দেবে, আর স্বার্থলোভী রাজনীতিবিদরা রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করবে। তাহলে কি এই অঞ্চলে জন্ম নেওয়াই আজন্ম পাপ? সেই ১৭৫৭ থেকে ২০২৪ পর্যন্ত কত মানুষকে জীবন দিতে হয়েছে। তাও এই অঞ্চলকে মীর জাফর মুক্ত করা গেল না। সেই সাধারণ মানুষের দুর্ভোগ থেকেই গেল। যারা সরকার গঠন করছে, তারা শুধু নিজেদের সাময়িক সুবিধার জন্য জুলাই সনদ অস্বীকার করছে, আর বিরোধী দল ভাবছে, নাই মামার চেয়ে তো কানা মামাও ভালো। তারা ক্ষমতা হারানোর ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করার মতো কোনো কর্মসূচি দিতে পারেনি। সবশেষে গিয়ে কী দাঁড়ালো? যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আর কোনো ভাবে যদি ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে যারা এমপি-মন্ত্রী হইছে, তারা তো বিদেশে পারি জমাবে, কিন্তু নিরস্ত্র, ক্ষমতার বাইরে থাকা সাধারণ মানুষের ভাগ্যে কী জুটবে? যারা ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তায় নামেনি, শুধু দেশ মাতৃকাকে আধিপত্যবাদ মুক্ত করতে রাস্তায় নেমেছিল, তাদের দায়িত্ব কারা নেবে? রাজনৈতিক দলগুলোর স্বার্থের কারণেই সিপাহী বিদ্রোহের পরে এই অঞ্চলের সাধারণ জনগণের যে করুণ পরিণতি হয়েছিল, তার চেয়েও করুণ পরিণতি অপেক্ষা করছে, সাধারণ মানুষের জন্য। আরও পড়ুন অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী তাই সরকারকে হাতেপায়ে ধরে বলছি, শুধু ৫ বছরের ক্ষমতার মোহে দেশটারে আর জাহান্নাম বানাইয়েন না। অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। বাংলাদেশের মুক্তিকামী দেশপ্রেমিক ১৬ কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। ইনকিলাব জিন্দাবাদ। জাস্টিস ফর হাদি।’ এসইউ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
নেতারও ছাড় নেই, ভুল সিদ্ধান্ত নিলে ঠান্ডা পানিতে চুবানো হয়!

নেতারও ছাড় নেই, ভুল সিদ্ধান্ত নিলে ঠান্ডা পানিতে চুবানো হয়!

‘কে হতে চায় কোটিপতি’ থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-আর্সেনাল-ইউনাইটেডের প্রতিপক্ষ

‘কে হতে চায় কোটিপতি’ থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-আর্সেনাল-ইউনাইটেডের প্রতিপক্ষ

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে চিঠি দিলেন ভারতের ব্যবসায়ীরা

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে চিঠি দিলেন ভারতের ব্যবসায়ীরা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। রাত ৮টা পর্যন্ত এ আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া শেষে এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের কলেজ মনোনয়ন দেওয়া হবে। এ ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)। গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এজন্য কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। আরও পড়ুন বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন, নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। এএএইচ/একিউএফ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
দুই বছর বিরতি দিয়ে তিতাসের বুকে ফের নৌকাবাইচ

দুই বছর বিরতি দিয়ে তিতাসের বুকে ফের নৌকাবাইচ

কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়?

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়?

0 Comments