যতীন সরকারের প্রবন্ধ ‘বিনয় সরকারের নজরুল–ভাবনা’ প্রকাশিত হয় ২০০৪ সালের ২৭ আগস্ট প্রথম আলোর সাময়িকীতে। এটি এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে ছিল। আজ অন্য আলোর অনলাইন পাঠকের জন্য তুল ধরা হলো।
আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুলভাবে জনগণনন্দিত হয়েছিলেন যে কবি, তাঁরই নাম কাজী নজরুল ইসলাম। তখনো মধ্যাহ্নসূর্যের দীপ্তি নিয়ে বাংলার সাহিত্যাকাশে দীপ্যমান কবি—সার্বভৌম রবীন্দ্রনাথ। অথচ কী আশ্চর্য, সেই সময় সেই আকাশেই অবিশ্বাস্য ও বিস্ময়কর ‘ধূমকেতু’ হয়ে দেখা দিলেন যে মধ্যাহ্নের প্রখর রবির আলোও এর উজ্জ্বল উপস্থিতিকে আড়াল করতে পারল না। শুধু তা–ই নয়, মধ্যাহ্নরবির স্নেহ-আশীর্বাদ ও উষ্ণ অভিনন্দনে ধন্য হলো ‘স্রষ্টার শনি’ এই ‘মহাকাল ধূমকেতু’টি।
অভিনন্দন এল আরও বিভিন্ন মহল থেকে। আমজনতার কাছ থেকে, বিদগ্ধজনের কাছ থেকেও। বাঘা বাঘা সাহিত্যশাস্ত্রীদেরও কেউ কেউ নজরুলের কবিতার মৌলিকত্বে চমত্কৃত হলেন। যেমন মোহিতলাল মজুমদার। কিন্তু অতি অল্প দিনের ব্যবধানেই মোহিতলাল নিতান্ত ব্যক্তিগত কারণে নজরুলের ওপর রেগে লাল হয়ে গেলেন, নিমেষেই উবে গেল তাঁর নজরুল-গুণগ্রাহিতা। তরুণ বুদ্ধদেব বসুকেও নজরুলের কবিতা চমত্কৃত করেছিল, কুণ্ঠাহীন ভাষায় তাঁর নজরুল-মুগ্ধতার কথা তিনি প্রচারও করেছিলেন। কিন্তু বুদ্ধদেব যতই প্রবীণ হতে লাগলেন, নজরুলের ছিদ্রান্বেষণও তাঁর ততই প্রবল হতে থাকল। নজরুলকে তাঁর মনে হলো একজন ‘প্রতিভাবান বালক’মাত্র। নজরুলের কবিতা জীবনানন্দকেও যথেষ্ট আনন্দিত ও আলোড়িত করেছিল, এমনকি নজরুলের অনুকরণেও তিনি প্রবৃত্ত হয়েছিলেন। অথচ সেই জীবনানন্দও অচিরেই নজরুলের পথ ছেড়ে দিয়ে অন্য পথে গন্তব্যের সন্ধান করলেন। নজরুলের প্রতিভাকে স্বীকৃতি দিয়েও তাঁকে খুব বড় ও মহৎ কবি বলে মেনে নেওয়া জীবনানন্দের পক্ষে সম্ভব হলো না। তিরিশের অন্যান্য বিদগ্ধ কবি ও তাঁদের গুণগ্রাহীদের প্রায় সবাই নজরুল সম্পর্কে নীরব থাকাই বিজ্ঞজনোচিত আচরণ বলে মনে করলেন।
আবার নজরুলের গুণগ্রাহী হয়েছেন কিংবা তাঁর অবদানের মূল্যায়নে প্রবৃত্ত হয়েছেন যাঁরা, তাঁদেরও অনেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নানা বিভ্রান্তির জন্ম দিয়েছেন। কখনো কারও কাছে নজরুল হয়েছেন সাচ্চা মুসলমান, কারও কাছে কাফের; আবার কেউবা তাঁর কাফেরত্ব ঘোচানোর জন্য নজরুলের রচনায় মূর্খের মতো কাঁচি চালিয়েছেন, তাঁর মুসলমানীকরণের প্রয়াস পেয়েছেন। শ্যামাসংগীত রচনার জন্য নজরুলের প্রতি প্রীত হয়েছেন যাঁরা, তাঁরাই আবার ‘ফারসি শব্দে’ কবিতা লেখার জন্য ‘পাঁত নেড়ে’ বলে তাঁকে গালিও দিয়েছেন। ‘প্রগতিশীল’ বলে যেমন তিনি অভিনন্দিত হয়েছেন, তেমনই তাঁকে সোজাসুজি ‘প্রতিক্রিয়াশীল’ বলে নিন্দা করার মতো ‘বিদগ্ধ’ মানুষও আছে বাঙালি সমাজেই। সাহিত্যিক বা সাহিত্যশাস্ত্রীদের মতোই রাজনীতি-সংশ্লিষ্ট মানুষজনও নজরুলকে নিয়ে জল ঘোলা কম করেননি; অসুস্থ রাজনীতির আবর্তে পড়ে নজরুলের অবদান খণ্ড-বিখণ্ড ও বিকৃত হয়েছে এবং এখনো হচ্ছে।
অথচ অবাক হয়ে যেতে হয় সাহিত্যশাস্ত্রী, ধর্মধ্বজী ও রাজনীতিকদের নজরুল-খণ্ডায়ন ও বিকৃতীকরণের ডামাডোলের মধ্যে নজরুলের অবদান সম্পর্কে অধ্যাপক বিনয় সরকারের (১৮৮৭-১৯৪৯) অন্তর্দৃষ্টির গভীরতা ও প্রখরতার পরিচয় পেয়ে। প্রচলিত অর্থে যাকে সাহিত্যশাস্ত্রী বা সাহিত্যসমালোচক বলে, বিনয় সরকার তা ছিলেন না। তবু সাহিত্যশাস্ত্রে তাঁর অধিকার ছিল অপরিমেয়, সাহিত্যের মূল মর্ম অনুধাবনে অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। আসলে তিনি ছিলেন বহু বিদ্যার সাধক, মনীষার কোনো ক্ষেত্রই তাঁর অনধিগম্য ছিল না। তাই সাহিত্যাঙ্গনে নজরুলের আবির্ভাবের সূচনালগ্নেই এই মহাপ্রতিভার স্বরূপ মনীষী বিনয় সরকারের চেতনায় স্ফটিক স্বচ্ছ হয়ে ধরা পড়েছিল।

না, নজরুলের কবি-প্রতিভা বিশ্লেষণ করে কোনো ঢাউস প্রবন্ধ বা বই লেখেননি তিনি। বিনয় সরকার যত বড় লেখক ছিলেন, তার চেয়ে অনেক বেশি বড় ছিলেন ‘কথক’। তাঁর কথকতার কোনো তুলনা মেলে না। তাঁর সেই কথক রূপটিরই স্পষ্ট পরিচয় বিধৃত হয়ে আছে দুই খণ্ডে প্রকাশিত বিনয় সরকারের ‘বৈঠকে’ শীর্ষক সুবৃহৎ পুস্তকটিতে। পুস্তকটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৪২ সালে এবং দ্বিতীয় সংস্করণ ১৯৪৫ সালে। ৫৮ বছর পর ২০০৩ সালে প্রকাশিত হয়েছে এর তৃতীয় সংস্করণ। ছয়জন গুণগ্রাহীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে রচিত ও শ্রীহরিদাস মুখোপাধ্যায় সম্পাদিত এই বই পড়লে বিনয় সরকারের মনীষার প্রতি আপনাআপনিই অকৃত্রিম শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। মানবিক ও সামাজিক বিদ্যার এমন কোনো বিষয় নেই, যা নিয়ে বিনয় সরকার একান্ত মৌলিক চিন্তাভাবনা করেননি। সেসবের ফাঁকে ফাঁকেই নজরুল-প্রতিভা সম্পর্কেও তাঁর অসাধারণ মর্মগ্রাহিতা ও বাক্বিভূতির প্রকাশ দেখে চমত্কৃত না হয়ে পারা যায় না।
নজরুলের ‘বিদ্রোহী’ যখন প্রথম ছাপার অক্ষরে বেরোয়, বিনয় সরকার তখন বার্লিনপ্রবাসী। সেই প্রবাসে থেকেই ‘বিদ্রোহী’ পড়ে তিনি মুগ্ধ হয়ে যান এবং উচ্ছ্বসিত ভাষায় সেই মুগ্ধতার প্রকাশও ঘটান। সেই ১৯২২ সালেই তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা: ‘নজরুল আধুনিক বাংলাকাব্যের যুগ-প্রবতর্ক’। এর অনেক পরে, ১৯৪৩ সালে, তাঁর ‘বৈঠকে’ নজরুলকে নিয়ে তিনি দীর্ঘ আলাপচারিতায় মেতে ওঠেন। তাঁর নিজস্ব বিশেষ ভাষাভঙ্গিতে তিনি বলেন—
‘নজরুল-কাব্যের প্রথম মুদ্দা বিপ্লব, আর দ্বিতীয় মুদ্দা ভালোবাসা।...নজরুল ভালোবাসার সাহিত্যে বাঙালি কবিদের ভেতর খুবই উঁচু। এই কবি খোলাখুলি ভালোবাসার গান লিখে আর গেয়ে যেতে পারে। এই কথাটা বঙ্গসাহিত্যে যারপরনাই মূল্যবান।...ভালোবাসাটা যে শারীরিক চিজ, এ কথা কবিতায়, নাটকে, নভেলে লিখতে বাঙালির হাত কাঁপে, মুখ শুকিয়ে আসে। বুক ফেটে যায়। যদিবা দু-একজন লিখল—তার সমালোচকরা এই মামুলি রক্তমাংসের স্বধর্মটাকে নিঙড়ে-শুকিয়ে একটা তথাকথিত আধ্যাত্মিক তত্ত্বের কেঠো তক্তায় নিয়ে ঠেকাবেই ঠেকাবে।...বাঙালি জাতের আবহাওয়ায় নজরুলের পক্ষে ভালোবাসার কবি হওয়া খুবই বাহাদুরির কাজ। অতিমাত্রায় বেহায়া আর ঠোঁটকাটা না হলে নজরুলের পক্ষে অনেক কবিতাই প্রকাশ করা সম্ভব হতো না। এই হিসেবে নজরুল বিপ্লবী। নজরুলকে দেখে হয়তো অনেক বাঙালির ভয় ভেঙেছে বা ভাঙছে। নজরুলের প্রেম-সাহিত্যকে বঙ্গকাব্যে মানবিকতা বা মানবনিষ্ঠার পথপ্রদর্শক বলতে পারি।’ অর্থাৎ নজরুলকে বিনয় সরকার ‘বিপ্লবী’ বলছেন শুধু তার বিদ্রোহধর্মী কবিতার জন্যই নয়, তাঁর ‘ভালোবাসার কবিতা’র জন্যও। কবিতার বিষয়বস্তু, ভাষা ও ছন্দ—এই তিন দিক থেকেই তিনি নজরুলের ভেতর যুগপ্রবর্তক বিপ্লবী সত্তাকে প্রত্যক্ষ করেছেন। নজরুলের কবিতায় তিনি দেখেছেন ‘নৃত্য-পাগল-ছন্দ’, আর নজরুলের ভাষার ক্ষেত্রে ‘সংস্কৃত শব্দের সঙ্গে দেশী-বিদেশী আর আটপৌরে ও প্রাকৃত শব্দের মেল-মেশ’।
নজরুলের ‘বিদ্রোহী’র ‘আমি’ বিনয় সরকারের মতে তা ‘হুইটম্যানের আমি’। তিনি বলেন—
‘এই আমিতে একমাত্র লেখক-কবিকে বুঝতে হবে না। বুঝতে হবে যে কোন লোক পড়ছে তাকে, প্রত্যেক পাঠককে। এককথায় মানুষ মাত্রকে। “বিদ্রোহী” হলো ব্যক্তির উপনিষদ। ব্যক্তিত্ব এই কবিতার বেদান্ত।...নজরুলের কবিতায় রক্তমাংসের গড়া প্রত্যেক ব্যক্তি বিদ্রোহী। এই দৃষ্টিভঙ্গি বা জীবনদর্শন বাংলা কবিতায় ১৯২১ সালের আগে খুব বেশি ছিল না। থাকলেও তা প্রত্যক্ষ, পরিষ্কার ও প্রবল আকারে পাওয়া যেত না।...উত্তম পুরুষের এক বচনের আওতায় মানবমাত্রের এই বিদ্রোহী মূর্তি বাংলাকাব্যে আত্মপ্রকাশ করেনি। এইখানেই নজরুলের যুগ-প্রবর্তক পদবী।’

তবু নজরুলের ভেতর যতই ‘হুইটম্যানের আমি’র দেখা পাওয়া যাক না কেন, নজরুলের কবিতার দেশজ রূপ-রসকে চিনে নিতে বিনয় সরকার ভুল করেননি। নজরুল যে আবহমান বাংলা কবিতার লোকায়ত ঐতিহ্যের ধারক—এটি বোধ হয় বিনয় সরকারের আগে কেউই একান্ত স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেননি। তাঁর ভাষায়—
‘নজরুল বাংলাদেশের আবেষ্টনকে জনসাধারণের চোখে দেখতে সুপটু। মেঠো ভাষায় চলতি শব্দে পাড়াগেঁয়ে হসন্ত ধ্বনির সাহায্যে পল্লীদৃশ্যগুলো আঁকবার ক্ষমতা তাঁর জবরদস্ত। লোকটা খাঁটি বাঙালি।...নজরুল অনেকটা ঠিক যেন পশ্চিমবঙ্গের (রাঢ় অঞ্চলের) গ্রাম্য কবি। অতি তাজা ও প্রাকৃত তাঁর বোলচাল ও ভাবভঙ্গি। সেকালের মতি রায়, নীলকণ্ঠ আর রসিক চক্রবর্তীর যাত্রার দল ছিল।...তাঁদের গানের শব্দগুলো যেন নজরুলের রপ্ত হয়ে গেছে।...এমনকি তাঁদের পূর্ববর্তী দাশরথি রায়ের পাঁচালিতে মেঠো-মিঠে সোজা শব্দের গাঁথনি দেখা যায়। তা–ও যেন নজরুলের হাতের পাঁচ।’
বিনয় সরকার যে সময়ে এসব কথা বলেছেন, সে সময়ও নজরুলের কোনো জীবনীগ্রন্থ প্রকাশিত হয়নি। তাঁর বাল্যজীবনের ঘটনাবলি কিংবা তাঁর মানস গঠনের পারিপার্শ্বিক উপাদান ও সূত্রাবলি তখনো সুধীজনের কাছে প্রায় অজ্ঞাতই রয়ে গেছে। তবু নজরুলের কবিতার ভাষা, বিষয় ও ছন্দ দেখেই প্রাজ্ঞ বিনয় সরকার অনুমান করে নিতে পেরেছেন যে ‘নজরুল ছেলেবেলায় বোধ হয় যাত্রা-পাঁচালির গান শুনে থাকবে। শুধু কানে নয়, তার মরমে গিয়ে এসব খুব গভীরভাবে বসেছিল মনে হচ্ছে। আমি নজরুলকে এই হিসাবে বাঙালি নর-নারীর অতি ঘরোয়া কবি সমিঝতে অভ্যস্ত। বঙ্গসংস্কৃতির সেকেলে ধারা বিংশ শতাব্দীর জনসাধারণের ভেতর নতুন গড়নে ছড়িয়ে পড়েছে। গানের কবি নজরুল ভাষা হিসাবে খানিকটা পাঁচালি-যাত্রাকারদের সন্তান ও উত্তরাধিকারী।’
বিনয় সরকার লক্ষ করেছেন, নজরুলের গানের বই ‘বুলবুল’ ‘আগাগোড়াই ঠিক যেন দাশুরায়-নীলকণ্ঠের সুললিত শব্দের আধুনিক ফুলঝুরি’। তবু এসব সত্ত্বেও নজরুলের স্বকীয়তা ও মৌলিকতা সম্পর্কে বিনয় সরকারের নির্দ্বিধ অভিমত:
‘গানের কথাবস্তু, ছন্দ আর সুর সম্বন্ধে নজরুল অনেকটা স্বরাজী। সেকেলে বাঙলার ছাপ ওইসবের ওপর পরিমাণে অল্প। সুরস্রষ্টা নজরুল স্বদেশী বিপ্লবের দ্বিতীয় যুগের (১৯১৯-২৯) পল্লীপ্রাণ, বঙ্গনিষ্ঠ গায়ক কবি। দাশু নীলকণ্ঠর স্রোত রবীন্দ্রকাব্যপ্রবাহে মিশবার পর শুরু হয়েছে নজরুলি সুর-শব্দ-ছন্দের ধারা। নজরুলের মতন ষোলআনা বাঙালির বাচ্চা বাঙলা সাহিত্যের গৌরব।’
অর্থাৎ একজন ‘খাঁটি বাঙালি’ কবি হিসেবেই যে নজরুলের প্রকৃত মৌলিকত্ব, বিনয় সরকার সে সত্যকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বাঙালিত্বের স্বরূপ প্রসঙ্গেও বিনয় সরকারের নিজস্ব ভাবনা ছিল সম্পূর্ণ অন্য রকম। সেই ভাবনার পরিচয় পেতে হলে তাঁর ‘নয়া বাঙ্গলার গোড়াপত্তন’ ও ‘বাড়তির পথে বাঙালী’—এই দুটো বই অবশ্যই পাঠ করতে হবে। অন্তত বিনয় সরকারের বৈঠকের দুই খণ্ড তো পাঠ না করলেই নয়। বিনয় সরকার বাঙালিদের ভেতর কোনো খাঁটি হিন্দু, খাঁটি বৌদ্ধ, খাঁটি মুসলমান বা খাঁটি খ্রিষ্টানের সন্ধান পাননি। তাঁর মতে, বাঙালি হিন্দু-বৌদ্ধ-মুসলমান-খ্রিষ্টান সবার আসল ধর্ম হচ্ছে ‘বাঙালি ধর্ম’। এই বাঙালি ধর্মেরই পরিচয় তিনি প্রত্যক্ষ করেছেন কবি নজরুলের মধ্যেও। নজরুলের রচনায় যে হিন্দু-মুসলিম পৌরাণিক ঐতিহ্যের অনায়াস ও ঐকত্রিক উপস্থিতি দেখতে পাওয়া যায়, সেটি বাঙালি ধর্মেরই অনুসৃতির পরিচায়ক। আবহমানকালের প্রাকৃতজনের এই বাঙালি ধর্মকে স্বীকার করে নিতে কুণ্ঠিত হন একালের নাগরিক মধ্যবিত্ত হিন্দু-মুসলমানদের অনেকেই। তাঁদের মনমানস একধরনের কৃত্রিম ধর্মীয় সাম্প্রদায়িকতার বোধে আচ্ছন্ন। এই আচ্ছন্নতার দরুনই নজরুল-অনুসৃত বাঙালি ধর্মের স্বরূপ অনুধাবনে তাঁরা অসমর্থ। সে কারণেই তাঁদের নজরুল-মূল্যায়নও হয় একান্তই খণ্ডিত। মনীষী বিনয় সরকার একালীন নাগরিক মধ্যবিত্ত বাঙালির এ রকম খণ্ডিত চেতনার অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন বলেই তাঁর নজরুল-মূল্যায়নে কোনো খণ্ডতা বা মানস প্রতিবন্ধ নেই।
শুধু ‘বাঙালি ধর্ম’ নয়, নজরুলের মধ্যে একধরনের ‘অধর্ম’কেও তিনি শনাক্ত করেছেন এবং এই ‘অধর্ম’ই তাঁর মতে সব মানুষের প্রকৃত ধর্ম। এই অধর্ম প্রসঙ্গেই নজরুলের সর্বহারা কাব্যের ‘ঈশ্বর’ কবিতার কয়েকটি ছত্র স্মরণ করেছেন—
‘সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো—আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে।
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি।
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!’
এরপরই বিনয় সরকারের মন্তব্য, ‘এর ভেতর না আছে পুরাণ, না আছে কোরআন, আর না আছে বাইবেল। অতএব পুরুত-মোল্লা-“বাবা”দের ফতোয়ায় এ চিজ বিলকুল অধর্ম। আমি বলব এই হচ্ছে মানুষমাত্রের আসল ধর্ম। বাঙলাদেশে মানুষ গ’ড়ে উঠবে।’
বিনয় সরকার নজরুলের রচনায় মানুষ গড়ার প্রভূত উপাদান খুঁজে পেয়েছেন, নজরুলকে ‘বিপ্লবী’ ও ‘যুগপ্রবর্তক’ কবি বলেও চিহ্নিত করেছেন, কিন্তু তাঁকে ‘সাম্যবাদী কবি’ বলতে রাজি হননি। কারণ, তাঁর মতে, ‘পুঁজিশাহীর ঠাঁইয়ে মজুরশাহী কায়েম করতে লাগে যে-সাহিত্য সেই সাহিত্য সাম্যবাদী। পুঁজিপতি আর মহাজনদের ধ্বংস করে সমাজের ভেতর মজুর-কেরানীর আধিপত্য গড়বার শল্লা দেয় যে-সাহিত্য সেই সাহিত্য সাম্যবাদী।’
নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাগুচ্ছেও বিনয় সরকার এ রকম সাম্যবাদ খুঁজে পাননি, এগুলোতে তিনি কেবলই দেখেছেন ‘সর্বজনিক মানব-নিষ্ঠা’। তাই নজরুলকে তিনি ‘সাম্যবাদী কবি’ বলার বিরুদ্ধে। আবার নজরুলের কবি-প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসা করেও নজরুলের অগ্নিবীণা ও সর্বহারাকে তিনি ‘বাণী-প্রচারের কাব্য’মাত্র বলে চিহ্নিত করেছেন। বলেছেন যে এগুলো ‘উচ্চতম শ্রেণীর কাব্য’ নয়। সত্যেন দত্ত ও নজরুল ইসলাম—দুজনের কেউই, তাঁর মতে, ‘উচ্চতম শ্রেণীর কবি নন। কারণ, কবিতায় এঁরা চরিত্র খাড়া করতে পারেননি, ঘটনা সৃষ্টি করতে পারেননি, অবস্থা জমিয়ে তুলতে পারেননি। যতখানি পেরেছেন, তাতে উচ্চতম শ্রেণীর কবি হওয়া সম্ভব নয়।’
বিনয় সরকারের এসব বক্তব্য আমরা মানতেও পারি, না-ও মানতে পারি। তাঁর সঙ্গে চুলচেরা তর্কেও নেমে পড়তে পারি। বিনয় সরকারের সব কথা মানা বা না-মানা কিংবা তাঁর সঙ্গে তর্ক করার অধিকার আমাদের আছে অবশ্যই, তবু তাঁকে আমরা উপেক্ষা করতে পারি না, তাঁকে উপেক্ষা করা হবে একান্তই আত্মঘাতী। তাঁর নজরুল-ভাবনার আলো দিয়ে আমরা অনেক অনেক আলো জ্বেলে নিতে পারি। সেসব আলোতে আমাদের চিত্তের অনেক অন্ধকার দূর হয়ে যাবে নিশ্চয়। শুধু নজরুল-মূল্যায়নে নয়, একুশ শতকের বাঙালি বিশ শতকের এই মনীষীর কাছ থেকে অনেক ক্ষেত্রেই চলার পথের দিশা পেতে পারে। অথচ কী দুঃখ, অতি অল্পদিনের ব্যবধানেই এই মনীষীকে আমরা প্রায় বিস্মৃত হয়ে গেছি। যত দ্রুত এই বিস্মৃতির হাত থেকে মুক্ত হওয়া যায় ততই মঙ্গল।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। বিস্তারিত আসছে... এএএইচ/বিএ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ওয়েবসাইটে তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হবে। আরও পড়ুন চট্টগ্রাম শিক্ষাবোর্ড / এসএসসিতে মাত্র এক বিষয়ে পাস করা শিক্ষার্থীর জিপিএ ৪.৯৪, তদন্তে কমিটি তবে ঠিক কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তা জানাননি তিনি। ওই কর্মকর্তা বলেন, শিগগির ফল পুনর্নিরীক্ষণের ফলাফলের সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এদিকে, আবেদনকারী শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবে বলে জানিয়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, প্রথমত- স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে। আরও পড়ুন এসএসসির ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার খাতা চ্যালেঞ্জ দ্বিতীয়ত- সব শিক্ষা বোর্ডের ফল একটি ওয়েবসাইট থেকে দেখা যাবে। সেটি হলো- rescrutiny.eduboardresults.gov.bd। এ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সব বোর্ডের শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবে। তৃতীয়ত- পুনর্নিরীক্ষণ আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। তাতে তার ফলাফল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এএএইচ/ইএ
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবের প্রতিবাদে দুই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।গতকাল রাত ১০টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ভাইভা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মামা–খালুর সুপারিশ, চলবে না চলবে না’ ও ‘ভাইভার নামে দলীয়করণ, বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।মানববন্ধনে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে প্রকৃত মেধাবীদের অবমূল্যায়িত হওয়ার সুযোগ তৈরি হবে। এতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় সুপারিশ ও প্রভাব কাজ করার আশঙ্কা আছে।শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিতর্কিত সিদ্ধান্ত বাতিল না হলে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে একই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, ইমরান সরকার, শিবলী সাদিক, মেহমুদ হোসেন প্রমুখ।গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।