স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেখানকার রোগীরা এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্ট। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আর এটিই প্রধানমন্ত্রীর মূল স্লোগান। আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়নও করতে যাচ্ছি। তিনি বলেন, চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটির পর্যবেক্ষণ করছেন।
একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে, এবারের বাজেটেও আমরা তাদের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ করার জন্য প্রচুর সুযোগ–সুবিধা ও প্রণোদনা দিয়েছি।
বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারাও বিশ্বে অন্যতম সেরাটা দেখাতে পারেন। এই সবকিছুর পেছনে দিনশেষে নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি। আমরা জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা পূরণ করবে সরকার।
হ্যারি পটার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে এইচবিও। আসন্ন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ দৃশ্য প্রকাশ করেছে নির্মাতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে। ৮ দিনে আবেদন জমা হয়েছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশ বারোটি।
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের বাঘের বাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধের চেষ্টা করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়।
নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।
একটি মাঝারি শসা থেকে প্রায় ৪১ শতাংশ দৈনিক চাহিদার সমপরিমাণ ভিটামিন কে পাওয়া যেতে পারে। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। কিন্তু শসার খোসা ফেলে দিয়ে শসা খাওয়া মানে এর সবচেয়ে পুষ্টিকর অংশটিই ফেলে দেওয়া। খোসা ছাড়িয়ে নিলে শসার ভেতরে কেবল পানি ছাড়া তেমন কোনো খাদ্যআঁশ বা পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে না।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো উদ্বেগজনক হচ্ছে।
হাম নিয়ন্ত্রণে একের পর এক টিকাদান কর্মসূচি নেওয়া হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি।