কয়েকদিন পরেই বিয়ে করার কথা ছিল তার। সে লক্ষ্যে শাড়ি, গহনা আর সিঁদুর কেনা হয়েছিল। অপেক্ষা ছিল বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু, লাল সিঁদুরে সিঁথি রাঙানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারাতে হলো বৃষ্টি ঘরামীকে। বৃষ্টির শেষ ইচ্ছা পূরণে নিথর দেহে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন হবু বর সবুজ মন্ডল।
দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করা হয়েছে।
চীনের ঋণে ৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগার চালু হয়েছে ২০২৩ সালের জুলাইয়ে। কিন্তু শোধনাগারে পয়োবর্জ্য পৌঁছানোর লাইন তৈরি না হওয়ায় এর সক্ষমতার চার ভাগের তিন ভাগই অব্যবহৃত পড়ে আছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে অবস্থানরত কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করার নির্দেশনা দিয়ে বরাদ্দ করা বাসায় বসবাসের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ।
মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
একটি মাঝারি শসা থেকে প্রায় ৪১ শতাংশ দৈনিক চাহিদার সমপরিমাণ ভিটামিন কে পাওয়া যেতে পারে। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। কিন্তু শসার খোসা ফেলে দিয়ে শসা খাওয়া মানে এর সবচেয়ে পুষ্টিকর অংশটিই ফেলে দেওয়া। খোসা ছাড়িয়ে নিলে শসার ভেতরে কেবল পানি ছাড়া তেমন কোনো খাদ্যআঁশ বা পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে না।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো উদ্বেগজনক হচ্ছে।
হাম নিয়ন্ত্রণে একের পর এক টিকাদান কর্মসূচি নেওয়া হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি।