চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলতে পারবেন না এল ক্লাসিকোতে
চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলতে পারবেন না এল ক্লাসিকোতে

একটি গোল করেছিলেন, উদ্‌যাপনও শুরু করেছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল হতাশায়। ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল, এরপর লাল কার্ড। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবার সেই ঘটনার মাশুল দিতে হচ্ছে চার ম্যাচের নিষেধাজ্ঞায়। ফলে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না তাদের অন্যতম সেরা ফরোয়ার্ডকে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুস জুনিয়রকে এই শাস্তি দিয়েছে দুটি অপরাধের জন্য। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। মাঠ ছাড়ার আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে যোগ হয়েছে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে তুলে তাঁকে নামান রিয়াল কোচ জোসে মরিনিও। মাঠে নামার ২০ মিনিট পরই গোল করে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জুড বেলিংহামের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান তিনি।

লাল কার্ডের পর রেফারির দিকে তেড়ে যান ভিনিসিয়ুস (৭)

কিন্তু গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআরের পরামর্শে মাঠের মনিটরে রিপ্লে দেখে গোলটি বাতিল করেন রেফারি। আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই অপরাধেই তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

লাল কার্ড দেখেই মাঠ ছেড়ে চলে গেলে হয়তো শাস্তি দুই ম্যাচেই সীমাবদ্ধ থাকত। কিন্তু রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। মাঠ ছাড়ার আগে প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতীর্থদেরও হস্তক্ষেপ করতে হয়। রেফারির প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার বিবরণ।

রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানান জোসে মরিনিও

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সেই ক্ষমা চাওয়ায় শাস্তি এড়ানো যায়নি। বরং দুই ঘটনার জন্য পাওয়া নিষেধাজ্ঞায় এখন বড় পরীক্ষার মুখে রিয়াল।

শাস্তির কারণে লা লিগায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সানতানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। এর মধ্যে ২৫ অক্টোবর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটিই রিয়ালের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্রকে ছাড়াই দল সাজাতে হবে জোসে মরিনিওকে।

চলতি মৌসুমে রিয়ালের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন একজন খেলোয়াড়ের অনুপস্থিতি এল ক্লাসিকোর প্রস্তুতিতে যে প্রভাব ফেলবে, তা বলাই যায়।

লা লিগায় আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে ৬ পয়েন্ট।

অক্টোবর ১৫, ২০২৬
মুখের জড়তা কাটাতে নবী মুসার প্রার্থনা
মুখের জড়তা কাটাতে নবী মুসার প্রার্থনা

গুছিয়ে রাখা কথা মুখে প্রকাশ করতে গিয়ে অনেকের জড়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চেয়ে কোরআনে বর্ণিত মুসা (আ.)-এর দোয়াটি পড়া যেতে পারে।

অক্টোবর ১৫, ২০২৬
৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়
৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

রোমা ৩ : ৪ রিয়াল মাদ্রিদ

রোমের অলিম্পিক স্টেডিয়ামে তখন জয়ের আগাম উৎসব। স্কোরবোর্ডে ৩-১। ম্যাচের সময় ৮২ মিনিট। রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছে রোমা, এটা ধরে নিয়ে গ্যালারিতে রোমা সমর্থকদের মুখে হাসি।

কিন্তু গল্পের শেষটা যে তখনো লেখা হয়নি!

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে নিয়ে শেষ সিদ্ধান্তটা নেওয়ার আগে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সত্যটা অনেক ক্লাবই টের পেয়েছে। এবার টের পেল রোমা। চ্যাম্পিয়নস লিগকে কেন রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট বলা হয়, সেটাও আগে অনেক ক্লাব টের পেয়েছে। রোমা বাকি থাকবে কেন!

৮৩ থেকে ৯০ মিনিট। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে রোমার সাজানো উৎসব ভন্ডুল করে দিল রিয়াল। কার্লোস এসপি, এনদ্রিক ও আন্তোনিও রুডিগারের গোলে ৪-৩ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ল জোসে মরিনিওর দল। লিখল চ্যাম্পিয়নস লিগে আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।

চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির

মরিনিওর জন্য এটা আসলেই প্রত্যাবর্তনের রাত ছিল। ২০২১-২২ মৌসুমে এই রোমাকে তিনি জিতিয়েছিলেন কনফারেন্স লিগ। পরের মৌসুমে নিয়ে গিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনালে। সেই কৃতজ্ঞতায় গ্যালারিতে সমর্থকেরা টাঙিয়েছিলেন প্রিয় কোচের নামে বিভিন্ন ব্যানার।

মার্তেন দে রুন এগিয়ে দিয়েছিলেন রোমাকে।

শুরুটা ভালো ছিল রোমারই। ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে ২০ গজ দূরের শটে মার্তেন দে রুন এগিয়ে দেন দলকে। তবে রিয়ালকে পিছিয়ে থাকতে হয়েছে মাত্র পাঁচ মিনিট। চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পের শট জিয়ানলুকা মানচিনির পায়ে লেগে বাঁক নিয়ে গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনিকে ছাড়িয়ে জালে জড়ায়। টুর্নামেন্টে এটি এমবাপ্পের ৭২তম গোল।

কিলিয়ান এমবাপ্পে করেন চ্যাম্পিয়নস লিগে নিজের ৭২তম গোল।

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দোনিয়েল মালেনের দুটি গোল ম্যাচ প্রায় রোমার হাতে তুলে দেয়। ২০২৫ সালে অ্যাস্টন ভিলায় খেলা এই ডাচ স্ট্রাইকারের প্রথম গোলের পেছনে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের ভুল। ফ্লিক করতে গিয়ে তিনি বল হারান। মালেনের শট রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভের্দের গায়ে লেগে জালে ঢুকে যায়। এরপর ঠান্ডা মাথায় আরেকটি গোল করেন মালেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ভালভের্দের কারণে তিনি অনসাইডে ছিলেন।

রোমার গোল উদযাপন, হতাশ রিয়ালের জুড বেলিংহাম।

তখন মনে হচ্ছিল, রোমার জয় ঠেকানোর সাধ্য নেই রিয়ালের।

গাসপেরিনি ম্যাচের শেষ দিকে রক্ষণ শক্তিশালী করতে একের পর এক পরিবর্তন আনেন। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা দলের জন্য সিদ্ধান্তটা অস্বাভাবিক ছিল না। হাতে তখন অল্প সময়, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারলেই জয় নিশ্চিত। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে রক্ষণে নেমে আসার ঝুঁকিটা যে কত বড়, তা আরেকবার বুঝল রোমা।

মরিনিওর বদলিগুলো যেন ম্যাজিকের মতো কাজ করল। আরদা গুলেরকে মাঠে নামানোর পর রিয়ালের কর্নারগুলো হয়ে উঠল রোমার জন্য দুঃস্বপ্ন।

৮৩ মিনিটে এনদ্রিকের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক গোলিনি। ফিরতি বলে গোল করে ব্যবধান কমান এসপি। পাঁচ মিনিট আগে মাঠে নামা এই বদলি ফরোয়ার্ডের গোলেই ম্যাচে ফেরার বিশ্বাস ফিরে পায় রিয়াল।

কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-৩ করেন এনদ্রিক।

তারপর এনদ্রিক। গুলেরের কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-৩ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রোমার গ্যালারিতে তখন নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কয়েক মিনিট আগেও যে ম্যাচ তাদের হাতের মুঠোয় ছিল, সেটিই এখন হাতছাড়া হওয়ার পথে।

তবু সমতা মানেই রোমার জন্য স্বস্তি নয়। রিয়াল তখনো থামেনি। ৯০ মিনিটে গুলেরের আরেকটি সেট পিস। কাছ থেকে ভলিতে বল জালে পাঠিয়ে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন পূর্ণ করেন রুডিগার। ৩-১ থেকে ৪-৩। সাত মিনিটে তিন গোল। যে ম্যাচে রোমা জয় উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছিল, সেই ম্যাচেই শেষ পর্যন্ত রিয়ালের জয়োল্লাস।

অলিম্পিক স্টেডিয়ামে ব্যানার টাঙানো হয়েছিল প্রিয় মানুষটির জন্য। রাত শেষে সেই প্রিয় মানুষই কেড়ে নিলেন সব।

অক্টোবর ১৫, ২০২৬
চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির
চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির

ম্যান সিটি ২ : ৪ পিএসজি

মাঠের বাইরে যতই বিতর্ক থাকুক, মাঠে এই মৌসুমে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত। মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয়, গোলের পর গোল, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান। সিটি যেন সত্যিই উড়ছিল।

কিন্তু উড়তে থাকা সেই সিটিকেই আজ মাটিতে নামিয়ে আনল পিএসজি। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লুইস এনরিকের দল বুঝিয়ে দিল, কেন তারা এই টুর্নামেন্টে টানা দুইবারের চ্যাম্পিয়ন, কেন তাদের টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেবারিট মনে করা হচ্ছে।

প্রথমার্ধেই সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৪-২ গোলে। সিটি পেয়েছে এই মৌসুমে প্রথম হারের স্বাদ।

৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

পিএসজির এই জয়ের পেছনে ছিল প্রথমার্ধের বিধ্বংসী ফুটবল। গ্যালারিতে উপস্থিত ছিলেন সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। মে মাসে সিটি ছাড়ার পর এই প্রথম ইতিহাদে ফিরেছিলেন। আর তাঁর সামনেই ইউরোপের চ্যাম্পিয়নদের কাছে অসহায় আত্মসমর্পণ করল তাঁর সাবেক দল।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নিজেদের মাঠে এটাই ছিল সিটির প্রথম ম্যাচ। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি, নিজেদের নির্দোষ বলেও দাবি করে আসছে তারা। গ্যালারিতে সিটি সমর্থকদের মধ্যে ছিল প্রিমিয়ার লিগের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী আবহ। কিন্তু মাঠে পিএসজির সামনে সেই আবহ কোনো কাজে আসেনি।

১৩ মিনিটেই দেজিরে দুয়ের নিচু শটে এগিয়ে যায় পিএসজি। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার কাজেও বড় ভূমিকা দুয়ের। তাঁর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন উসমান দেম্বেলে।

উসমান দেম্বেলের গোল উদযাপন

দুই গোলে পিছিয়ে পড়ে সিটি যখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, তখনই তৃতীয় গোলটি হজম করতে হয় তাদের। ৩২ মিনিটে ম্যাগনেস আকালিউশ ও ওয়ারেন জাইরে এমেরির চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠা আক্রমণের পর দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিতিনিয়া, ৩-০।

উয়েফার প্লেয়ার অব দ্য ম্যাচ ভিতিনিয়া।

বিরতির পর তিনটি পরিবর্তন আনেন সিটি কোচ এনজো মারেসকা। তাতে দ্বিতীয়ার্ধে অন্য এক সিটিকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকেরা। বিরতির পর আট মিনিটের মাথায় ব্যবধান কমান আর্লিং হলান্ড। ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান নরওয়েজীয় স্ট্রাইকার।

চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন হলান্ড।

ওই গোলেই সের্হিও আগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা (৪১ ম্যাচে ৩৭ গোল) হন হলান্ড। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে এই প্রতিযোগিতায় দ্রুততম ৬০ গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। মেসির লেগেছিল ৮০ ম্যাচ, তাঁর চেয়ে ২০ ম্যাচ কম লাগল হলান্ডের।

ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল সিটি। কিন্তু ৬২ মিনিটে আবারও ধাক্কা খায় তারা। আকালিউশের শট প্রথমে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। কিন্তু ফিরতি বলটি তাঁর পেছন দিয়ে গড়িয়ে জালে ঢুকে যায়।

আকালিউশের গোল উদযাপন।

তাতেও হাল ছাড়েনি সিটি। হলান্ড নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান। এরপর আরেকটি প্রচেষ্টা থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনভ অবিশ্বাস্য দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন।

শেষ দিকে আরও একটি সুযোগ এসেছিল পিএসজির সামনে। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। ফেরান তোরেসের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। তারপরেও ইতিহাদে গার্দিওলার প্রত্যাবর্তনের রাতটা শেষ পর্যন্ত হয়ে থাকল পিএসজির দাপটের গল্প।

অক্টোবর ১৫, ২০২৬
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষী মোছা. রোকসানা আক্তার, যিনি জুলাই শহীদ মো. উবাইদুল হকের বোন।

অক্টোবর ১৫, ২০২৬
সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট
সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

এসব অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর এবং জবরদস্তি থেকে শিল্পী ও দর্শক-শ্রোতাদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

অক্টোবর ১৫, ২০২৬
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর

গুপ্তচরবৃত্তির সন্দেহে হোক্কাইদো শিম্বুনের এক সংবাদদাতাকে আটক করেছে রাশিয়ার এফএসবি। রুশ রাষ্ট্রদূতকে তলব করে আটক নাগরিকের সঙ্গে মানবিক আচরণ ও যোগাযোগের সুযোগ চেয়েছে জাপান।

অক্টোবর ১৫, ২০২৬
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ব্যাংকক থেকে আসা ভারতীয় নাগরিক বিমানবন্দরে গ্রেপ্তার
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ব্যাংকক থেকে আসা ভারতীয় নাগরিক বিমানবন্দরে গ্রেপ্তার

ডিএনসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।

অক্টোবর ১৫, ২০২৬
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক টেস্ট শুরু হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অক্টোবর ১৫, ২০২৬
ঢাকা থেকে ১০০ ফ্লাইট বিঘ্নে ভোগান্তিতে ১৫ হাজার ৩৯৩ যাত্রী
ঢাকা থেকে ১০০ ফ্লাইট বিঘ্নে ভোগান্তিতে ১৫ হাজার ৩৯৩ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০০টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ যাত্রী।

অক্টোবর ১৫, ২০২৬
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলা ও বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

অক্টোবর ১৫, ২০২৬
এবার আরামকোর সদর
দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা
এবার আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে ১০৬ ডলার। সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি।

অক্টোবর ১৫, ২০২৬
পুলিশ পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ
পুলিশ পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

খুলনা নগরের খানজাহান আলী সড়কের কলেজিয়েট স্কুলের সামনে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

অক্টোবর ১৫, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

‘সকলে মিলে চেষ্টা করলে আগামী দিনে এই ডেঙ্গুর অভিশাপ থেকে আমরা বহু মানুষকে রক্ষা করতে পারব।’

অক্টোবর ১৫, ২০২৬
ফ্রিজের ওপর সাইবার হামলার কথা আগে শুনেছেন? ফ্রান্সের শত শত সুপারমার্কেটে এমনটা হলো কেন
ফ্রিজের ওপর সাইবার হামলার কথা আগে শুনেছেন? ফ্রান্সের শত শত সুপারমার্কেটে এমনটা হলো কেন

সাইবার হামলাটি চালানো হয়েছিল সাত শতাধিক সুপারমার্কেটে ব্যবহৃত ডেনমার্কের একটি সফটওয়্যার সিস্টেমের ওপর। ফলে ফ্রিজগুলো অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেক দোকানকে তাদের হিমায়িত খাবার ফেলে দিতে হয়। তবে এই সাইবার হামলা কারা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

ফ্রান্সের নঁতে শহরের কাছে একটি সুপারমার্কেটে হিমায়িত খাবারের অংশ বন্ধ করে রাখা হয়েছে। সাইবার হামলায় ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেট চেইনের হিমায়নব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে খাবার নষ্ট হওয়া এবং কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে

গতকাল ১৩ অক্টোবর ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা কোল্ড স্টোরেজ নিয়ন্ত্রণকারী সফটওয়্যারে ঢুকে ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেয়।

এতে রাতারাতি নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার। কোনো কোনো দোকানে তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে ফ্রিজার থেকে গরম বাতাস বের হতে থাকে। কোথাও কোথাও ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

ফ্রান্সের বিভিন্ন খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, দেশটির কয়েক শ সুপারমার্কেট এ হামলার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে আছে ইন্টারমার্শে, নেত্তো, কুপারেটিভ ইউ, ক্যারফুর ও মনোপ্রিক্সের মতো বড় বড় চেইন শপ। দেশটির কর্তৃপক্ষ হামলার তদন্ত শুরু করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

ফ্রিজের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি

হ্যাকাররা ডেনমার্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্যানফসের তৈরি ফ্রিজ ও হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায়। এ ব্যবস্থার সাহায্যে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

হ্যাকাররা দূর থেকে সেসবের সেটিংস বদলে দেয়। সাধারণত সুপারমার্কেটের ফ্রিজগুলোয় অল্প সময়ের জন্য ডিফ্রস্টিং বা বরফ গলানোর স্বাভাবিক প্রক্রিয়া চলে, যাতে ফ্রিজে বাড়তি বরফ জমে নষ্ট না হয়।

কিন্তু হ্যাকাররা সেই প্রক্রিয়া স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দীর্ঘ করে দেয়। এতে ফ্রিজগুলোকে ঠান্ডা করার বদলে একটানা গরম রাখতে বাধ্য করে। ফলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চমাত্রায় পৌঁছে যায়, যা তাজা ও হিমায়িত খাবার নষ্ট করে দেয়।

ফ্রান্সের প্যারিসে একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের বাইরে নষ্ট হয়ে যাওয়া খাবারের বাক্স

ফ্রান্সের একটি সুপারমার্কেটের কোল্ডস্টোরেজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। কোথাও কোথাও তাপমাত্রা আরও বেড়ে যাওয়ায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। আইসক্রিম রাখার ফ্রিজে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখানোর ছবিও সামনে এসেছে।

ফ্রিজারের তাপমাত্রা নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে খাবার নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় শীতল পরিবেশ নষ্ট হয়। একে বলা হয় ‘কোল্ড চেইন’। এ অবস্থায় খাবার খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত অনেক দোকান তাজা ও হিমায়িত খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে।

পুরোনো সফটওয়্যারকে লক্ষ্য করে হামলা

ডেনমার্কের ফ্রিজিং সরঞ্জাম তৈরি প্রতিষ্ঠান ড্যানফস জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ নিয়ন্ত্রণব্যবস্থা ছিল পুরোনো মডেলের। সেসবে আর সফটওয়্যার ও নিরাপত্তার হালনাগাদ দেওয়া হতো না। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সফটওয়্যার হালনাগাদ রাখার এবং পুরোনো ব্যবস্থার বদলে নতুন প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে আসছিল।

তবে ঠিক কোন দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এসব ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন্টারনেটের সঙ্গে যুক্ত যন্ত্রপাতির নিরাপত্তায় সামান্য ত্রুটিও যে বড় বিপদের কারণ হতে পারে, এ ঘটনা তারই উদাহরণ।

কতটা ক্ষতি হয়েছে

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেস্কিউর গতকাল ১৩ অক্টোবর পার্লামেন্টে জানিয়েছেন, দেশটির ১০ হাজার সুপারমার্কেটের মধ্যে প্রায় ৭০০টি এ ঘটনার কবলে পড়েছে। তবে এতে জনগণের খাদ্য সরবরাহে বড় কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি। তবে তিনি স্বীকার করেন, এই সাইবার হামলা খাদ্যনিরাপত্তার মূল ভিত্তিকে আঘাত করেছে। তিনি আরও বলেন, ঘটনাটি সবার জন্যই একটি বড় সতর্কবার্তা।

ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেট চেইনের তথ্যানুযায়ী, ইন্টারমার্শে ও নেত্তোর প্রায় ৩০০টি দোকান ও কুপারেটিভ ইউর ২ হাজার দোকানের মধ্যে অন্তত ৮০টি দোকান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্যারফুর ও মনোপ্রিক্সের কিছু দোকানেও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের সঠিক সংখ্যা ও আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়।

ফ্রান্সের প্যারিসে একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের বাইরে কর্মীরা নষ্ট হয়ে যাওয়া খাবার বাক্সে ভরছেন

কুপারেটিভ ইউয়ের প্রধান ডমিনিক শেলচার জানান, কিছু দোকানে দ্রুত কারিগরি সহায়তা পৌঁছানোয় খাবার নষ্ট হওয়া ঠেকানো গেছে। তবে যেসব দোকানে ফ্রিজের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, সেখানে বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয়েছে।

১৩ অক্টোবর এক সাক্ষাৎকারে শেলচার বলেন, এ হামলা ছিল অপ্রত্যাশিত ও অত্যন্ত গুরুতর। ইউরোপের বড় বাণিজ্যিক রেডিও নেটওয়ার্ক আরটিএলকে তিনি বলেন, হামলাকারীরা সাধারণ মানুষের খাদ্য সরবরাহব্যবস্থার ওপর আঘাত হেনেছে। দীর্ঘ পেশাগত জীবনে তিনি এমন ঘটনা দেখেননি।

ক্ষতির সুনির্দিষ্ট হিসাব না দিলেও শেলচার জানান, ফ্রিজিং ব্যবস্থা অচল হয়ে গেলে একটি ছোট সুপারমার্কেটের কয়েক হাজার ইউরো ক্ষতি হতে পারে। বড় হাইপারমার্কেটের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ হতে পারে দুই লাখ ইউরোর বেশি।

উত্তর ফ্রান্সের একটি ছোট শহরের সুপারমার্কেট ব্যবস্থাপক জুলিয়েন ফ্রেরেট জানান, তাঁদের দোকানের সব তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে গেছে। গ্রামীণ এলাকায় এমন ঘটনা ঘটতে পারে, তা তাঁরা কল্পনাও করেননি। দোকানের সব পণ্য ফেলে দিতে হওয়ায় সেদিন ক্রেতাদের কাছে বিক্রি করার মতো কিছুই ছিল না।

তদন্ত চলছে

ফ্রিজের পাশে রাখা নোটিশে লেখা, ‘গুরুত্বপূর্ণ তথ্য: আমাদের দোকানে সাইবার হামলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিমায়নব্যবস্থা।’

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলাকারীদের কাছ থেকে মুক্তিপণও দাবি করা হয়নি। সাধারণত সাইবার অপরাধীরা অর্থ আদায়ের জন্য হামলা চালালে মুক্তিপণ দাবি করে। আর রাজনৈতিক উদ্দেশ্যে হামলা চালালে কোনো কোনো গোষ্ঠী নিজেদের দায় স্বীকার করে। এ ঘটনায় তেমন কিছু না ঘটায় হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।

প্যারিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত করছে। হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করা, খাবার নষ্ট হওয়ার সঙ্গে সাইবার হামলার যোগসূত্র খুঁজে বের করা এবং অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর কারণ নির্ধারণ করা এই তদন্তের অংশ।

ড্যানফস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ করছে এবং পরিস্থিতি সামাল দিতে সহায়তা দিচ্ছে। তবে এ ঘটনা দেখিয়ে দিয়েছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতিও ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে সাইবার হামলার লক্ষ্য হতে পারে। তাই সফটওয়্যার হালনাগাদ রাখা ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করা এখন শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানের নয়, খাদ্য সরবরাহব্যবস্থার বেলায়ও গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ইউরো নিউজ, এবিসি নিউজ ও রয়টার্স

স্মার্টফোনের ৫ নিরাপত্তা টিপস

অক্টোবর ১৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

Top week

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
জাতীয়

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

News অক্টোবর ১১, ২০২৬ 0