বৃহস্পতিবার থেকে কারখানায় ফিরতে শ্রমিকদের আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়কে পুঁজি করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুতের চেষ্টা প্রতিদ্বন্দ্বীদের

বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়কে এমন একটি প্রমাণ হিসেবে তুলে ধরেছেন যে, তিনি ইসরায়েলের প্রতি মার্কিন উভয় দলের দীর্ঘদিনের সমর্থনকে নষ্ট করে ফেলেছেন।...

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়কে পুঁজি করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুতের চেষ্টা প্রতিদ্বন্দ্বীদের
ডিএসসিসির ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ: জরিপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি সাধারণ ঝুঁকিপূর্ণ।

ডিএসসিসির ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ: জরিপ
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের

পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্ম...

ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
তিন আইনজীবীকে ১৫ দিন আইন পেশায় নিষেধাজ্ঞা

একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি পৃথক আবেদন দায়েরের ঘটনায় তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিন আইনজীবীকে ১৫ দিন আইন পেশায় নিষেধাজ্ঞা
প্রাথমিকে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন করে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে এ দুটি বিষয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

প্রাথমিকে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।

ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। পরে ওই টাকা তাঁর কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তাঁরা।

এ নিয়ে উত্তেজনা তৈরি হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ।

ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার ফোনে কল করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাঁকে খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদ অভিযানে এসেছিলেন। ফুটপাতে দোকান থাকার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন তিনি। জরিমানার রসিদ দেওয়াকে কেন্দ্র করে দোকানিদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসক আরও বলেন, অতীশ দর্শী চাকমা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত ম্যাজিস্ট্রেট নন। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন অভিযান পরিচালনার জন্য তিন মাসের জন্য ঢাকা উত্তরে ১০ জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। অতীশ দর্শী চাকমা তাঁদের একজন।

নভেম্বর ৪, ২০২৬
শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন এবং শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতার দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।

আজ বুধবার এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এ কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। দু–এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

শফিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ তিনি বলেন, ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে। জামায়াত তাঁদের ন্যায্য অধিকারের পক্ষে আছে। অন্যদিকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা

নভেম্বর ৪, ২০২৬
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত গাড়িচালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোররাত তিনটার দিকে গাড়িটি পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশলে আরেকটি প্রাইভেট কার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করতে সহায়তা করেন।

জামাল হোসেন আরও বলেন, গাড়ি থামতেই কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে জামাল ও তাঁর বন্ধুকে জিম্মি করেন। তাঁদের সঙ্গে থাকা দুবাই থেকে আনা ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়। পরে দুই প্রবাসীর হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ঢাকা-বাইপাস সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায় ডাকাতেরা।

এরপর চালক শাহীন নিজেকে বাঁচাতে কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ডাকাতির ফোন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় লুট হওয়া মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে গাড়িচালক শাহীন, তাঁর ভাই সোহেল ও আইয়ুবকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্পাদক
সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্পাদক

সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্পাদক

নভেম্বর ৪, ২০২৬
জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন। সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।

বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন। যেসব শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তির দাবি জানান তিনি।

গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশে আরও বক্তব্য দেন বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ প্রমুখ।

নভেম্বর ৪, ২০২৬
শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর
পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর

পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর

নভেম্বর ৪, ২০২৬
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ কয়েকজন আহত
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ কয়েকজন আহত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে

নভেম্বর ৪, ২০২৬
‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ,’ মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর বললেন জেডি ভ্যান্স
‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ,’ মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর বললেন জেডি ভ্যান্স

সেনেট ও হাউস দু্ই জায়গাতেই ডেমোক্র্যাট দল বিজয়ী হয়েছে, তাই ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা লিখেছেন।

নভেম্বর ৪, ২০২৬
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে আগামী পহেলা ডিসেম্বর থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবার ওই দুই বিষয়ের ওপর পরীক্ষা হবে।

নভেম্বর ৪, ২০২৬
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের

পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্মী বলেছেন, অফিসের ভেতরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের চোখে পড়েনি।

নভেম্বর ৪, ২০২৬
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস

ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নভেম্বর ৪, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প

ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।

নভেম্বর ৪, ২০২৬
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?

পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।

নভেম্বর ৪, ২০২৬
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।

নভেম্বর ৪, ২০২৬
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?

মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।

নভেম্বর ৪, ২০২৬
ডিএসসিসির ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ: জরিপ
ডিএসসিসির ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ: জরিপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি সাধারণ ঝুঁকিপূর্ণ।

নভেম্বর ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়কে পুঁজি করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুতের চেষ্টা প্রতিদ্বন্দ্বীদের
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়কে পুঁজি করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুতের চেষ্টা প্রতিদ্বন্দ্বীদের

বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়কে এমন একটি প্রমাণ হিসেবে তুলে ধরেছেন যে, তিনি ইসরায়েলের প্রতি মার্কিন উভয় দলের দীর্ঘদিনের সমর্থনকে নষ্ট করে ফেলেছেন। তারা এখন নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনের সুযোগ খুঁজছেন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নভেম্বর ৪, ২০২৬
বৃহস্পতিবার থেকে কারখানায় ফিরতে শ্রমিকদের আহ্বান শ্রমমন্ত্রীর
বৃহস্পতিবার থেকে কারখানায় ফিরতে শ্রমিকদের আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নভেম্বর ৪, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জিএম কাদেরের
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন‌্যায‌্য মজু‌রির দা‌বির আন্দোলনকে যৌ‌ক্তিক দা‌বি ক‌রে আন্দোলনকারীদের ওপর দমন পীড়‌নের তীব্র নিন্দা জা‌নি‌য়ে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহ‌তি জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের।

নভেম্বর ৪, ২০২৬
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৫০
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র মধ্যে সংঘর্ষ হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
প্রাথমিকে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী
প্রাথমিকে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন করে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে এ দুটি বিষয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।